1
00:00:05,900 --> 00:00:12,060
<i>অনেক বছর আগে, নয় লেজওয়ালা
এক শক্তিশালী দানবের আবির্ভাব ঘটে। </i>

2
00:00:12,970 --> 00:00:14,000
<i>ওর ঐ শক্তিশালী লেজগুলো দ্বারা, <i>

3
00:00:14,070 --> 00:00:17,200
<i>ও পাহাড় ধ্বংস করতে পারতো এবং
জোয়ারের ঢেউ সৃষ্টি করতে পারতো। <i>

4
00:00:17,780 --> 00:00:22,580
<i>এসব দেখে নিনজাদের একটি দল তাদের
গ্রামকে বাঁচানোর জন্য লড়াই শুরু করলো। <i>

5
00:00:23,010 --> 00:00:25,610
চতুর্থ হোকাগে এখানে না আসা
পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে!

6
00:00:25,850 --> 00:00:28,180
ওকে এর চেয়ে আমাদের গ্রামের
কাছাকাছি যেতে দিতে পারি না আমরা।

7
00:00:32,020 --> 00:00:38,660
<i>একজন মহান নিনজা সেই দানবকে একটা
মানব শরীরে বন্দী করতে সক্ষম হয়েছিলেন,.. <i>

8
00:00:38,960 --> 00:00:40,990
<i>কিন্তু এটা করার জন্য তাকে নিজের
জীবন বলিদান দিতে হয়েছিলো। <i>

9
00:00:41,430 --> 00:00:47,270
<i>সেই নিনজাকে সবাই বলতো...
চতুর্থ হোকাগে! <i>

10
00:00:51,399 --> 00:01:01,958
<font color="#ffa275">🍥 <u>অনুবাদ ও সম্পাদনায়</u> 🍥</font>
<font color="#c4ff88">⚡️ শান্ত কুমার দাস ⚡️</font>

11
00:01:03,590 --> 00:01:04,610
নারুতো!

12
00:01:04,820 --> 00:01:06,720
এরকম কাজ কেন করতে গেলে?!

13
00:01:07,160 --> 00:01:09,150
এবার তোমাকে এই কাজের ফল ভোগ করতেই হবে!

14
00:01:14,830 --> 00:01:16,200
কোনো ব্যাপার না!

15
00:01:17,000 --> 00:01:18,530
তোমাদের সমস্যা কী জানো?

16
00:01:18,670 --> 00:01:20,900
আমি যা যা করতে পারি তা তোমরা করতে পারো না!

17
00:01:21,210 --> 00:01:23,000
একমাত্র আমিই এই কাজটা করতে পারি!

18
00:01:23,210 --> 00:01:25,400
আমি তোমাদের সবার চেয়ে ভালো! বিশ্বাস করো এটা!

19
00:01:25,810 --> 00:01:26,970
স্যার, একটা সমস্যা দেখা দিয়েছে!

20
00:01:27,050 --> 00:01:27,770
লর্ড হোকাগে!

21
00:01:28,650 --> 00:01:29,840
কী হয়েছে?

22
00:01:29,920 --> 00:01:33,480
ঐ নারুতো কি আবার কিছু করেছে?

23
00:01:34,120 --> 00:01:36,750
হ্যা। ও পাহাড়ের ঐ ভাস্কর্যগুলোতে  উঠে...

24
00:01:36,820 --> 00:01:38,950
ওগুলোতে আঁকিবুকি করেছে আর ভাঙচুর করেছে!

25
00:01:49,270 --> 00:01:49,960
দাঁড়াও!

26
00:01:55,640 --> 00:01:57,300
আমি কেন?

27
00:01:58,140 --> 00:01:59,240
এই যে নারুতো!

28
00:02:03,950 --> 00:02:07,150
আপনি হঠাৎ এখানে কিভাবে এলেন, ইরুকা সেনসেই?

29
00:02:07,320 --> 00:02:10,150
আসল প্রশ্ন হলো তুমি এখানে বসে কী করছো
যখন তোমার এখন ক্লাসে থাকার কথা ছিলো?

30
00:02:13,090 --> 00:02:14,290
এখন শোনো, নারুতো।

31
00:02:14,790 --> 00:02:18,890
তুমি গতবারের গ্রাজুয়েশন টেস্ট এমনকি তার
আগের গ্রাজুয়েশন টেস্টেও ফেল করেছিলে।

32
00:02:19,130 --> 00:02:21,790
এটা ঠাট্টা করার সময় নয়, হাঁদারাম।

33
00:02:24,040 --> 00:02:27,030
আমরা পুনরায় ট্রান্সফরমেশন জুৎসুর টেস্ট নিবো!

34
00:02:27,270 --> 00:02:29,740
এমনকি যারা ইতোমধ্যে পাশ করেছে
তাদেরকেও আবার দিতে হবে!

35
00:02:29,810 --> 00:02:30,900
কী?!

36
00:02:31,510 --> 00:02:33,480
হারুনো সাকুরা। করি তাহলে...

37
00:02:33,710 --> 00:02:34,434
ট্রান্সফর্ম!

38
00:02:39,320 --> 00:02:40,010
ঠিক আছে!

39
00:02:41,420 --> 00:02:42,820
আমি পেরেছি!

40
00:02:45,690 --> 00:02:47,280
তুমি দেখেছো ওটা, সাসুকে?

41
00:02:47,390 --> 00:02:48,990
এবার, উচিহা সাসুকে।

42
00:02:49,330 --> 00:02:49,820
জ্বি!

43
00:02:55,430 --> 00:02:56,560
ঠি..ঠিক আছে!

44
00:02:59,970 --> 00:03:02,000
এবার, উজুমাকি নারুতো।

45
00:03:02,680 --> 00:03:04,300
এটা সত্যিই একটা জ্বালার ব্যাপার।

46
00:03:05,240 --> 00:03:06,910
আর এসব তোমার কারণে হচ্ছে।

47
00:03:07,010 --> 00:03:08,380
আমি যেন থোরাই কেয়ার করি!!

48
00:03:11,080 --> 00:03:12,110
আচ্ছা...

49
00:03:13,890 --> 00:03:16,620
গুড লাক, নারুতো...

50
00:03:17,320 --> 00:03:17,980
ট্রান্সফর্ম!

51
00:03:29,540 --> 00:03:30,190
কেমন ছিলো?

52
00:03:30,270 --> 00:03:31,600
আমি একে বলি "সেক্সি জুৎসু"!

53
00:03:31,800 --> 00:03:35,830
হাঁদারাম!
ক্যাবলামার্কা মন্ত্র বানানো বন্ধ করো!

54
00:03:40,810 --> 00:03:41,470
বেদনা...

55
00:03:42,410 --> 00:03:43,200
অভিশাপ...

56
00:03:43,910 --> 00:03:46,970
যতক্ষণ না তুমি সব পরিষ্কার করবে ততক্ষণ
আমি তোমাকে বাড়ি যেতে দেব না।

57
00:03:48,580 --> 00:03:49,910
তাতে আমার কি...

58
00:03:50,150 --> 00:03:52,480
বাড়িতে তো আমার জন্য কেউ অপেক্ষা করে না।

59
00:03:58,260 --> 00:03:59,120
নারুতো...

60
00:04:00,690 --> 00:04:02,290
এখন আবার কী চান?

61
00:04:02,760 --> 00:04:04,560
আমি আসলে বলছিলাম...

62
00:04:05,300 --> 00:04:09,790
তুমি যদি এইসব কিছু পরিষ্কার করে ফেলো,
তাহলে আজ রাতে তোমাকে রামেন কিনে দিবো।
<b><i><font color="#00ffff">[রামেন- এক প্রকার নুডলস]</font></i></b>

63
00:04:14,310 --> 00:04:17,830
তাই নাকি!
আ...আমি এখনি শেষ করে ফেলবো!

64
00:04:19,410 --> 00:04:25,280
<b><font color="#ff8040">🛑 🛑 🛑  নারুতো (ナルト)  🛑 🛑 🛑</font>
<font color="#ffff80">🍥 参上!うずまきナルト - "Sanjō! Uzumaki Naruto!" 🍥</font>
<font color="#baff75">🍜 এপিসোড ০১:- চলো! নারুতো উজুমাকি! 🍜</font></b>

65
00:04:32,760 --> 00:04:33,490
নারুতো।

66
00:04:35,190 --> 00:04:37,720
তুমি ঐ ভাস্কর্যের মুখগুলোকে ভাঙলে কেন?

67
00:04:38,300 --> 00:04:41,100
তুমি কি হোকাগে নেতাদের সম্পর্কে জানো না?

68
00:04:41,630 --> 00:04:43,030
অবশ্যই, আমি জানি!

69
00:04:49,410 --> 00:04:52,870
আমি জানি যে তারা লর্ড
হোকাগে উপাধি অর্জন করেছিলো...

70
00:04:53,080 --> 00:04:55,550
কারণ তারা তাদের সময়ের
শ্রেষ্ঠ নিনজা ছিলো, তাই না?

71
00:04:58,620 --> 00:05:00,640
বিশেষ করে ফোর্থ হোকাগে ছিলেন একজন হিরো...

72
00:05:00,720 --> 00:05:03,690
কারণ তিনি গ্রামটিকে পৈশাচিক কিউবির
আক্রমণ থেকে রক্ষা করেছিলেন।
<font color="#ffb997">[কিউবি- নয় লেজবিশিষ্ট শেয়াল দানব] </font>

73
00:05:04,460 --> 00:05:05,620
তাহলে কেন ওসব করতে গেলে?

74
00:05:05,930 --> 00:05:09,190
কারণ আমিও হোকাগে হয়ে যাবো।

75
00:05:09,700 --> 00:05:13,690
এবং আমি হবো সর্বকালের শ্রেষ্ঠ হোকাগে!

76
00:05:14,270 --> 00:05:18,830
যাতে সবাই আমাকে গ্রহণ করে নেয়!

77
00:05:20,110 --> 00:05:24,100
যাই হোক, সেনসেই, আমি
আপনার কাছে কিছু চাইবো।

78
00:05:24,940 --> 00:05:26,100
আরেক বাটি রামেন লাগবে?

79
00:05:26,250 --> 00:05:27,580
হুমমম... না...

80
00:05:27,680 --> 00:05:30,240
আপনার ঐ হেডব্যান্ডটা আমাকে
কিছুক্ষণের জন্য ধার দিতে পারেন?

81
00:05:31,280 --> 00:05:31,910
এটা?

82
00:05:32,480 --> 00:05:33,470
না! না!

83
00:05:33,920 --> 00:05:38,650
এটা কেবল তারাই পড়তে পড়ে যারা
নিbuf একাডেমী থেকে গ্রাজুয়েট হয়েছে।

84
00:05:39,390 --> 00:05:40,820
আগামীকাল, তুমিও পারবে...

85
00:05:41,690 --> 00:05:42,590
আপনি খুব খারাপ!

86
00:05:44,000 --> 00:05:45,830
তাহলে এইজন্যই তোমার গগলস খুলে ফেলেছো...

87
00:05:45,900 --> 00:05:47,200
ধুর...
আরেক বাটি দিন প্লিজ!

88
00:05:49,840 --> 00:05:52,270
গ্রাজুয়েশন টেষ্ট এখন শুরু হবে।

89
00:05:53,140 --> 00:05:55,830
নাম ডাকা হলে, তোমরা
পাশের ক্লাসরুমে চলে যাবে।

90
00:05:56,610 --> 00:05:58,980
এবারের টেষ্টের বিষয় হলো "ক্লোন জুৎসু"।

91
00:05:59,750 --> 00:06:00,680
আরে নাহ্...

92
00:06:01,110 --> 00:06:04,880
এতগুলোর মধ্যে এটা...! আমি তো
 এই জুৎসুতে সবচেয়ে বেশি দুর্বল!

93
00:06:09,220 --> 00:06:12,280
কিন্তু তাও...
আমি এটা করে দেখাবো!

94
00:06:17,660 --> 00:06:18,960
ক্লোন জুৎসু!

95
00:06:28,140 --> 00:06:29,510
অনুত্তীর্ণ!

96
00:06:31,840 --> 00:06:32,830
ইরুকা সেনসেই!

97
00:06:34,280 --> 00:06:37,740
ওর শারীরিক সমন্বয় এবং
 সহনশীলতা অত্যন্ত চমৎকার।

98
00:06:38,150 --> 00:06:41,380
আর ও কিছু একটা করার চেষ্টা তো করেছে।

99
00:06:41,950 --> 00:06:43,850
ওর পাশ করার জন্য এটাই কি যথেষ্ট নয়?

100
00:06:44,490 --> 00:06:49,620
মিজুকি সেনসেই...অন্যরা তিনটি বা
তার চেয়েও বেশি ক্লোন তৈরি করেছে।

101
00:06:51,030 --> 00:06:52,860
নারুতো মাত্র একটা তৈরি করেছে।

102
00:06:53,570 --> 00:06:57,800
এবং এটা কোনো কাজের না।
আমি ওকে পাশ মার্ক দিতে পারবো না।

103
00:07:06,850 --> 00:07:08,110
আমি এখন একজন নিঞ্জা!

104
00:07:08,580 --> 00:07:10,380
অনেক ভালো! এই তো আমার ছেলের মতো কথা!

105
00:07:10,880 --> 00:07:12,510
গ্রাজুয়েশন করার জন্য অভিনন্দন!

106
00:07:12,580 --> 00:07:14,350
রাতে তোমার জন্য ভালো কিছু রান্না করবো।

107
00:07:15,650 --> 00:07:17,320
ওর দিকে দেখো।

108
00:07:18,160 --> 00:07:21,850
এই সেই ছেলে।
আমি শুনেছি একমাত্র সে নাকি ফেল করেছে।

109
00:07:23,160 --> 00:07:24,320
একদম ঠিক আছে।

110
00:07:24,560 --> 00:07:27,090
ভাবো তো, যদি ও নিনজা হয়ে যায় তাহলে কি হবে।

111
00:07:27,470 --> 00:07:28,690
এ কি সেই ছেলেটা না যে আসলে ...

112
00:07:28,770 --> 00:07:31,290
হেই! আমাদের ওসব নিয়ে কথা বলা উচিত নয়।

113
00:07:39,310 --> 00:07:44,080
ইরুকা! পরে তোমার সাথে কথা বলা প্রয়োজন।

114
00:07:44,950 --> 00:07:45,470
অবশ্যই, স্যার।

115
00:07:51,590 --> 00:07:55,420
ইরুকা সেনসেই ইচ্ছা করে
তোমার সাথে এরকম করছে না।

116
00:07:55,890 --> 00:07:58,450
তাহলে শুধু আমিই কেন?

117
00:07:59,000 --> 00:08:04,700
উনি মন থেকে চান যেন
তুমি শক্তিশালী হয়ে ওঠো।

118
00:08:05,740 --> 00:08:07,230
তোমাদের দু'জনেরই বাবা-মা নেই।

119
00:08:09,070 --> 00:08:12,870
কিন্তু আমি সত্যিই গ্রাজুয়েট হতে চেয়েছিলাম।

120
00:08:13,650 --> 00:08:17,080
হে... মনে হয় আমার আর কোনো উপায় নেই...

121
00:08:19,490 --> 00:08:22,450
আমি তোমাকে বড় একটা সিক্রেট জানাবো।

122
00:08:24,290 --> 00:08:25,150
সিক্রেট?

123
00:08:29,060 --> 00:08:30,120
<i>ইরুকা।</i>

124
00:08:31,200 --> 00:08:33,190
<i>কী হয়েছে, লর্ড হোকাগে?</i>

125
00:08:33,830 --> 00:08:37,530
<i>আমি জানি তোমার কেমন লাগছে। কিন্তু...</i>

126
00:08:37,740 --> 00:08:42,400
<i>নারুতো ওর বাবা-মায়ের ভালোবাসা
 ছাড়াই বড় হয়েছে... ঠিক তোমারই মতো।</i>

127
00:08:49,780 --> 00:08:50,610
<i>আমাকে যেতে দাও!</i>

128
00:08:50,720 --> 00:08:53,240
<i>আমার মা-বাবা এখনো ওখানে লড়াই করছে!</i>

129
00:08:56,690 --> 00:08:58,450
ইরুকা সেনসেই, উঠুন!

130
00:09:00,930 --> 00:09:02,150
কী হয়েছে?

131
00:09:02,590 --> 00:09:04,820
এখনই লর্ড হোকাগের সাথে দেখা করুন!

132
00:09:05,500 --> 00:09:09,520
আমি শুনেছি নারুতো...
সিলিং স্ক্রল চুরি করেছে।

133
00:09:11,000 --> 00:09:12,230
সিলিং স্ক্রল?!

134
00:09:14,370 --> 00:09:15,500
তাহলে দেখা যাক...

135
00:09:15,770 --> 00:09:20,400
প্রথম জুৎসু হচ্ছে...
মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু?

136
00:09:21,350 --> 00:09:24,370
কি?! আমি তো যে জুৎসু ঠিকমতো পারি না তা?

137
00:09:25,080 --> 00:09:27,570
লর্ড হোকাগে!
আমরা ওকে ক্ষমা করতে পারি না!

138
00:09:27,650 --> 00:09:28,710
এটা কেবল কোনো তামাশা নয়!

139
00:09:28,790 --> 00:09:32,660
এই স্ক্রলটা একটা ভয়ানক বস্তু যা প্রথম
হোকাগে তালাবন্ধ করে রেখেছিলেন!

140
00:09:33,160 --> 00:09:34,590
এর ব্যবহারে কোনো গড়বড় হলেই...

141
00:09:35,390 --> 00:09:38,730
যদি এটাকে গ্রামের বাইরে বের করা
 হয় তাহলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে!

142
00:09:40,570 --> 00:09:43,130
হ্যা! এই মুহুর্তে নারুতোকে এখানে নিয়ে আসো!

143
00:09:43,500 --> 00:09:44,130
জ্বি, স্যার!

144
00:09:54,880 --> 00:09:56,250
কোথায় গেলে তুমি...নারুতো?

145
00:10:04,920 --> 00:10:08,480
আমি গ্রামের সবাইকে জানাবো যা
 হয়েছে এবং নারুতোকে মেরে ফেলবো....

146
00:10:09,230 --> 00:10:12,060
এরপর ঐ সিলিং স্ক্রল হবে আমার!

147
00:10:23,950 --> 00:10:26,380
এই যে, নারুতো!

148
00:10:32,150 --> 00:10:33,950
আপনি আমাকে খুঁজে পেলেন...

149
00:10:34,190 --> 00:10:36,920
আর আমি কেবল একটা জুৎসু শিখেছি।

150
00:10:38,160 --> 00:10:40,220
ও তাহলে এতক্ষণ ধরে জুৎসু শিখছিলো...

151
00:10:40,800 --> 00:10:42,490
যতক্ষণ পর্যন্ত ও হাঁপিয়ে না যায়...?

152
00:10:42,630 --> 00:10:45,830
শুনুন, শুনুন! আমি আপনাকে
এই অসাধারণ জুৎসু দেখাবো!

153
00:10:46,070 --> 00:10:48,000
এটা করতে পারলে আপনাকে
আমায় গ্রাজুয়েট করিয়ে দিতে হবে!

154
00:10:48,240 --> 00:10:51,760
আমি যদি এখানে লেখা কোনো জুৎসু করে দেখাতে পারি
তাহলেই আমি গ্রাজুয়েট করতে পারবো, তাই না?

155
00:10:52,810 --> 00:10:54,000
এসব তোমাকে কে বলেছে?

156
00:10:54,380 --> 00:10:59,970
মিজুকি সেনসেই। উনি আমাকে ঐ স্ক্রল
এবং এই জায়গার কথা বলেছেন...

157
00:11:03,420 --> 00:11:04,280
মিজুকি বলেছে?!

158
00:11:09,830 --> 00:11:11,320
আমি আশ্চর্য হয়েছি যে তুমি
এই জায়গাটা খুঁজে পেয়েছো।

159
00:11:12,630 --> 00:11:15,120
এখন বুঝলাম... আসল ঘটনাটা কী।

160
00:11:18,300 --> 00:11:21,600
নারুতো, ওই স্ক্রলটা আমাকে দাও।

161
00:11:22,140 --> 00:11:25,270
দাঁড়ান, দাঁড়ান...
হচ্ছেটা কী এখানে?

162
00:11:27,740 --> 00:11:30,270
নারুতো! ওকে এই স্ক্রলটা দেবে না!

163
00:11:30,980 --> 00:11:35,250
এটা একটা বিপদজনক বস্তু যাতে নিষিদ্ধ
নিনজুৎসু রয়েছে। এটা তালাবন্ধ করা ছিলো।

164
00:11:35,790 --> 00:11:39,050
মিজুকি এটা নিজে পাওয়ার
জন্য তোমাকে ব্যবহার করেছে!

165
00:11:41,090 --> 00:11:45,960
নারুতো, স্ক্রলটা তোমার কাছে
আছে দেখে ইরুকা ভয় পাচ্ছে!

166
00:11:49,330 --> 00:11:52,700
এসব কী বলছো তুমি, মিজুকি!
ওর কথায় বোকা বনে যেও না, নারুতো!

167
00:11:54,370 --> 00:11:56,240
আমি তোমাকে সত্যটা বলবো।

168
00:11:56,470 --> 00:11:57,560
ওটা কোরো না!

169
00:11:58,410 --> 00:12:02,340
১২ বছর আগে ঘটা একটা ঘটনার পর,
একটা আদেশ জারি করা হয়।

170
00:12:04,010 --> 00:12:05,240
আদেশ?

171
00:12:06,120 --> 00:12:11,350
সেটা এমন একটি আদেশ যা
তুমি ছাড়া সবাই জানে।

172
00:12:11,950 --> 00:12:15,480
আমি ছাড়া?!
সেটা কী?

173
00:12:16,160 --> 00:12:17,390
থামো, মিজুকি!

174
00:12:17,990 --> 00:12:21,990
সেই আদেশে সবাইকে বলতে নিষেধ
 করা হয় যে তুমি আসলে সেই কিউবি!

175
00:12:24,500 --> 00:12:28,100
তুমি আসলে সেই কিউবি,

176
00:12:28,170 --> 00:12:31,160
যে ইরুকার বাবা-মাকে খুন করেছিলো এবং
আমাদের গ্রামকে ধ্বংস করেছিলো!

177
00:12:31,540 --> 00:12:32,510
থামো!

178
00:12:34,010 --> 00:12:37,140
সেই থেকে সবাই তোমাকে ঠকিয়ে চলেছে।

179
00:12:38,310 --> 00:12:40,370
কখনো তোমার কাছে এটা অদ্ভুত লাগেনি?

180
00:12:41,150 --> 00:12:43,080
কেন সবাই তোমাকে এতটা ঘৃণা করে?

181
00:12:43,790 --> 00:12:48,120
না! না! না! না! না!

182
00:12:48,990 --> 00:12:50,080
নারুতো...

183
00:12:50,590 --> 00:12:55,620
কেউ তোমাকে গ্রহণ করে না। এই
কারণেই ইরুকা তোমাকে অনেক ঘৃণা করে।

184
00:12:57,470 --> 00:13:01,990
<i>ইরুকা....নারুতো তোমার মতো ওর
বাবা-মায়ের ভালোবাসা ছাড়া বড় হয়েছে।</i>

185
00:13:02,570 --> 00:13:06,740
<i>যা ঘটেছিলো তার পর থেকে সবাই
ওকে প্লেগের মতো এড়িয়ে চলে।</i>

186
00:13:07,380 --> 00:13:12,440
<i>এজন্যই ও সবসময় দুর্ব্যবহার করেই চলেছে।</i>

187
00:13:13,120 --> 00:13:18,350
<i>এটা ওর অস্তিত্ব স্বীকার করার জন্য মানুষের
দৃষ্টি আকর্ষণ করার একমাত্র উপায়।</i>

188
00:13:18,890 --> 00:13:22,880
<i>ও বাইরে যতই শক্ত হওয়ার অভিনয় করুক,
কিন্তু ভিতরে ভিতরে ও সত্যিই কষ্ট পাচ্ছে।</i>

189
00:13:23,560 --> 00:13:25,080
তুমি শেষ, নারুতো!

190
00:13:27,830 --> 00:13:29,160
নারুতো!
শুয়ে পড়ো!

191
00:13:42,380 --> 00:13:44,510
কেন...?

192
00:13:46,480 --> 00:13:48,070
কারণ তুমি আর আমি একই রকম।

193
00:13:49,220 --> 00:13:50,980
আমার বাবা-মা মারা যাওয়ার পর,

194
00:13:51,320 --> 00:13:55,850
কেউ আমার দিকে ফিরেও তাকায়নি
কিংবা কোনো সাহায্যও করে নি।

195
00:13:57,490 --> 00:13:59,220
আমি স্কুলে কোনো ভালো ছাত্র ছিলাম না।

196
00:13:59,300 --> 00:14:05,000
আমি ছিলাম ক্লাসের ভাঁড়...কারণ আমি
চেয়েছিলাম যে সবাই আমার উপস্থিতি লক্ষ্য করুক।

197
00:14:05,770 --> 00:14:09,200
আমি কখনো আমার দক্ষতা দিয়ে
কারো দৃষ্টি আকর্ষণ করতে পারিনি,

198
00:14:09,200 --> 00:14:11,600
 তাই আমি ওইসব বোকা
কাজকারবার চালিয়ে গেলাম।

199
00:14:15,140 --> 00:14:16,200
এটা অনেক কঠিন ছিলো।

200
00:14:18,650 --> 00:14:20,640
ঠিক ছিলো না বলো, নারুতো??

201
00:14:21,750 --> 00:14:26,590
তুমি একাকী বোধ করেছো... তাই না?
আর তুমি ভিতরে ভিতরে কষ্ট পেয়েছো, তাই না?

202
00:14:27,960 --> 00:14:29,650
আমি দুঃখিত, নারুতো...

203
00:14:30,560 --> 00:14:35,830
আমি যদি আরো দায়িত্বশীল হতাম,
তাহলে তোমার এত কষ্ট হতো না।

204
00:14:39,230 --> 00:14:40,700
আমাকে হাসিও না!

205
00:14:41,000 --> 00:14:45,270
তুমি ওর বাবা-মাকে হত্যা করার পর থেকে
ইরুকা সবসময় তোমাকে ঘৃণা করে।

206
00:14:46,140 --> 00:14:49,800
ও স্ক্রলটা পাওয়ার জন্য তোমাকে এসব বলছে!

207
00:14:53,380 --> 00:14:54,140
নারুতো!

208
00:14:56,050 --> 00:14:57,850
নারুতো.......!

209
00:15:00,460 --> 00:15:03,390
ও ওই ধরনের বাচ্চা নয় যে ও
ওর মনকে পরিবর্তন করবে।

210
00:15:04,460 --> 00:15:07,690
ও ওই স্ক্রল ব্যবহার করে আমাদের
গ্রামের বিরুদ্ধে প্রতিশোধ নেবে!

211
00:15:09,160 --> 00:15:13,000
ওর চোখগুলো দেখনি তুমি?
ওগুলো হলো শেয়াল রাক্ষসের চোখ।

212
00:15:16,210 --> 00:15:21,300
না...নারুতো... মোটেও... সেরকম নয়!

213
00:15:24,180 --> 00:15:27,840
আমি শুধু নারুতোকে মারতে চাই
এবং ওই স্ক্রলটা পেতে চাই।

214
00:15:28,720 --> 00:15:30,210
পরে তোমাকে দেখে নিবো!

215
00:15:30,690 --> 00:15:32,350
আ...আমি তোমাকে ছাড়বো না...

216
00:15:36,130 --> 00:15:37,350
হায় ঈশ্বর!

217
00:15:37,860 --> 00:15:39,890
মিজুকি অনেক সাংঘাতিক কথা বলে ফেলেছে!

218
00:15:40,430 --> 00:15:43,300
নারুতো আগের থেকে এবার বেশি কষ্ট পেয়েছে।

219
00:15:43,730 --> 00:15:47,070
ও হয়তো ওর ভিতরে বন্দী
থাকা শক্তিকে মুক্ত করে দেবে।

220
00:15:47,700 --> 00:15:52,070
সিলিং স্ক্রল এখনও ওর কাছে আছে।

221
00:15:52,570 --> 00:15:56,340
এখনো সামান্য সম্ভাবনা আছে যে ও হয়তো...

222
00:15:56,410 --> 00:15:59,680
ওর ভেতরে বন্দী থাকা কিউবিকে মুক্ত করে দেবে!

223
00:16:00,750 --> 00:16:01,980
যদি এমনটা ঘটে...

224
00:16:04,590 --> 00:16:05,450
পেয়ে গেছি ওকে!

225
00:16:07,520 --> 00:16:08,350
নারুতো!

226
00:16:08,690 --> 00:16:10,490
মিজুকি যা যা বলেছে তার সবকিছু মিথ্যা!

227
00:16:10,760 --> 00:16:14,660
দ্রুত আমাকে ওই স্ক্রলটা দাও!
মিজুকি ওটার পিছনে পড়ে আছে!

228
00:16:30,450 --> 00:16:32,000
এটা হতে পারে না...

229
00:16:37,850 --> 00:16:40,250
কেন করলে এটা, নারুতো?

230
00:16:42,160 --> 00:16:43,150
কিভাবে...

231
00:16:43,230 --> 00:16:46,750
কিভাবে তুমি বুঝতে পারলে যে আমি ইরুকা নই...?

232
00:16:50,770 --> 00:16:52,700
কারণ আমি ইরুকা।

233
00:16:54,370 --> 00:16:55,560
আচ্ছা!

234
00:16:58,170 --> 00:17:01,440
যে তোমার পরিবারকে হত্যা করেছে
তাকে রক্ষা করে তোমার কী লাভ?

235
00:17:01,880 --> 00:17:05,210
আমি তোমার মত একজন
মূর্খকে স্ক্রল নিয়ে যেতে দেব না।

236
00:17:05,850 --> 00:17:09,840
মূর্খতো তুমি।
নারুতো আমার মতনই।

237
00:17:11,250 --> 00:17:12,120
তোমার মতো?

238
00:17:12,650 --> 00:17:16,320
স্ক্রল পাওয়ার সাথে সাথে যে
কেউ যা খুশি তা করতে পারে।

239
00:17:16,530 --> 00:17:18,490
ভাবলে কী করে যে ওই রাক্ষস...

240
00:17:18,560 --> 00:17:22,090
ঐ শেয়াল ঐ স্ক্রলের শক্তি
ব্যবহারের সুযোগ নিবে না!

241
00:17:23,070 --> 00:17:24,190
ঠিক বলেছো...

242
00:17:27,740 --> 00:17:29,500
আমার ধারণা তাহলে সত্য ছিলো!

243
00:17:30,370 --> 00:17:36,310
ইরুকা সেনসেই কখনো আমার কথা ভাবেনি!

244
00:17:36,810 --> 00:17:38,440
...যদি ও সেই কিউবি হতো।

245
00:17:40,550 --> 00:17:42,280
কিন্তু নারুতো অন্যরকম!

246
00:17:42,580 --> 00:17:47,490
আমি জানি ও একজন ব্যতিক্রম ছাত্র।

247
00:17:48,690 --> 00:17:49,850
ও কঠোর পরিশ্রম করে,

248
00:17:50,260 --> 00:17:54,130
এবং ও একই সাথে ভালো মনের ও আনাড়ি।

249
00:17:54,130 --> 00:18:00,230
কেউ ওকে গ্রহণ করে না, কিন্তু
ও মানুষের কষ্টের মানে জানে।

250
00:18:00,900 --> 00:18:02,870
ও কোনো কিউবি না।

251
00:18:02,940 --> 00:18:05,570
ও এই কোনোহাগাকুর গ্রামের উজুমাকি নারুতো।

252
00:18:10,980 --> 00:18:13,540
তুমি অনেক নির্বোধ, ইরুকা!

253
00:18:14,220 --> 00:18:17,210
আমি ভেবেছিলাম তোমাকে পরে মারবো,
কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি।

254
00:18:17,590 --> 00:18:19,050
মরো তাহলে!

255
00:18:21,020 --> 00:18:22,250
মনে হয় এটাই আমার মৃত্যুর সময়...

256
00:18:29,930 --> 00:18:30,730
নারুতো?!

257
00:18:33,600 --> 00:18:35,430
আরে ব্যাটা, তুই তো আমাকে অবাক করে দিলি।

258
00:18:36,710 --> 00:18:41,140
আর একবার ইরুকা সেনসেইয়ের
গায়ে হাত দিলে তোকে মেরে ফেলবো।

259
00:18:41,880 --> 00:18:46,250
চুপ কর! আমি তোর মতো একটা
বাচ্চাকে এক ঘুষিতে মেরে ফেলতে পারি।

260
00:18:46,850 --> 00:18:51,150
তাহলে চেষ্টা কেন করছিস না? তোর করা
আঘাতকে আমি হাজার গুণে ফিরিয়ে দেবো!

261
00:18:51,520 --> 00:18:55,180
দেখি তাহলে কি করতে পারিস! তোর কত
ক্ষমতা তা আমাকেও দেখতে দে, শয়তান কিউবি!

262
00:18:56,460 --> 00:18:58,090
শ্যাডো ক্লোন জুৎসু!

263
00:19:07,340 --> 00:19:09,030
নারুতো! তুমিতো...

264
00:19:09,810 --> 00:19:15,740
ওগুলো কোনো প্রতিচ্ছবি না বরং আসল ক্লোন!
ওটাতো একটা উন্নত নিনজুৎসু।

265
00:19:17,850 --> 00:19:18,640
এগুলো কী...?

266
00:19:19,110 --> 00:19:21,610
এবার কী হয়েছে?
চলে আয়!

267
00:19:21,680 --> 00:19:25,350
আমাকে না এক ঘুষিতে মারবি বলেছিলি? এইতো আমি!

268
00:19:25,620 --> 00:19:28,090
সেক্ষেত্রে...আমি তোর কাছে আসছি।

269
00:19:44,340 --> 00:19:48,830
মনে হয় একটু বেশিই করে ফেলেছি।
ইরুকা সেনসেই, ঠিক আছেন আপনি?

270
00:19:49,780 --> 00:19:50,540
হ্যা।

271
00:19:52,210 --> 00:19:53,700
ওর মধ্যে বিশেষ কিছু না কিছু আছেই।

272
00:19:54,320 --> 00:19:55,940
হয়তোবা ওর কথাই সত্য।

273
00:19:56,020 --> 00:19:58,040
হয়তোবা ও সব হোকাগে নেতাদের ছাড়িয়ে যাবে...

274
00:20:01,060 --> 00:20:05,430
নারুতো, এখানে এসো।
আমি তোমাকে কিছু দিতে চাই।

275
00:20:08,760 --> 00:20:10,860
কেউ এখনো পর্যন্ত নারুতোকে খুঁজে পেয়েছো?

276
00:20:11,230 --> 00:20:11,890
না।

277
00:20:12,400 --> 00:20:15,060
ধুর, এবার পরিস্থিতি কি হয় কে জানে...

278
00:20:16,070 --> 00:20:18,270
চিন্তার আর কোনো কারণ নেই।

279
00:20:19,540 --> 00:20:20,600
লর্ড হোকাগে!

280
00:20:21,680 --> 00:20:24,240
ও শীঘ্রই ফিরে আসবে।

281
00:20:25,750 --> 00:20:27,770
সেনসেই, আর কতক্ষণ?

282
00:20:28,250 --> 00:20:30,450
আচ্ছা, তুমি এখন চোখ খুলতে পারো।

283
00:20:42,060 --> 00:20:44,790
তোমাকে গ্রাজুয়েশনের অভিনন্দন!

284
00:20:50,210 --> 00:20:54,540
উদযাপন করার জন্য,
আমরা আজ রাতে রামেন খাবো!

285
00:21:01,720 --> 00:21:03,150
ইরুকা সেনসেই!

286
00:21:03,590 --> 00:21:04,750
আরে ব্যাথা লাগছে!

287
00:21:05,850 --> 00:21:06,910
<i>নারুতো...</i>

288
00:21:07,490 --> 00:21:09,720
<i>আমি তোমাকে একটা শিক্ষা দিতে যাচ্ছিলাম ...</i>

289
00:21:09,790 --> 00:21:13,320
<i>এখন তুমি একজন নিনজা হওয়ায়,
তোমার রাস্তা আরো কঠিন হয়ে উঠবে।</i>

290
00:21:13,830 --> 00:21:18,100
<i>কিন্তু আমার মনে হয় যতক্ষণ না আমরা রামেনের
দোকানে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যাক...</i>

291
00:21:22,486 --> 00:22:47,086
{\an8}<i><font color="#00ffff"><b>ব্যাকগ্রাউন্ডে বাজছে
🎵 🎵 "Wind (ワインド - Waindo)" by Akeboshi (明星) 🎵 🎵
[From "NARUTO" Soundtrack]</b></i></font>

292
00:21:20,000 --> 00:22:26,000
<b><i><font color="#bbbbff">🍥 সাবটাইটেলটি দিয়ে এই অ্যানিমে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। 🍥</font>
<font color="#ffb997">🛑 ফিডব্যাক এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ। 🛑</font></i></b>
