1
00:00:05,829 --> 00:00:35,829
<font color="#ffa275">🍥 <u>অনুবাদ ও সম্পাদনায়</u> 🍥</font>
<font color="#c4ff88">⚡️ শান্ত কুমার দাস ⚡️</font>

2
00:00:10,490 --> 00:01:28,420
{\an8}<i><b><font color="#ffac84">ব্যাকগ্রাউন্ডে বাজছে
🎵 🎵 "R★O★C★K★S" by Hound Dog 🎵 🎵
[From "NARUTO" Soundtrack]</font></b></i>

3
00:01:43,280 --> 00:01:43,980
এই যে তুমি!

4
00:01:44,520 --> 00:01:46,580
তুমি কি আসলেই এইভাবে ছবি তুলতে চাও?

5
00:01:47,050 --> 00:01:49,020
হ্যা, এভাবেই!
আরে! তাড়াতাড়ি তুলুন না!

6
00:01:50,520 --> 00:01:52,290
ঠিক আছে। পরে আফসোস কোরো না।

7
00:01:53,230 --> 00:01:55,060
পোজ দাও!

8
00:01:57,500 --> 00:02:03,460
<b><font color="#ff8040">🛑 🛑 🛑  নারুতো (ナルト)  🛑 🛑 🛑</font>
<font color="#ffff80">🍥 木ノ葉丸だ コレ - "Konohamaru da kore!" 🍥</font>
<font color="#baff75">📖 এপিসোড ০২:- আমার নাম কোনোহামারু! 📖</font></b>

9
00:02:19,020 --> 00:02:21,610
কিভাবে ছবিতে দেখাবো
 সেটা বুঝতে পারছিলাম না।

10
00:02:21,960 --> 00:02:24,290
সিদ্ধান্ত নিতে আমার তিন ঘণ্টা লেগেছে।

11
00:02:24,590 --> 00:02:28,650
কিন্তু দেখুন, মনে হচ্ছে
যেন এটা একটা পেইন্টিং।

12
00:02:28,730 --> 00:02:30,160
দারুন লাগছে না বলুন?

13
00:02:30,430 --> 00:02:31,630
আবার তোলো।

14
00:02:31,830 --> 00:02:32,760
কি?!

15
00:02:35,170 --> 00:02:36,430
আবার তোলো।

16
00:02:37,070 --> 00:02:38,970
এমনটা বলা বন্ধ করুন!

17
00:02:45,250 --> 00:02:45,910
ট্রান্সফর্ম!

18
00:02:49,720 --> 00:02:52,190
প্লিজ মেনে নিন না, লর্ড হোকাগে...

19
00:03:07,170 --> 00:03:12,500
সেক্সি জুৎসু...
কি ভয়ংকর টেকনিক!

20
00:03:14,810 --> 00:03:17,940
আচ্ছা নারুতো,
তোমার হেডব্যান্ড কোথায়?

21
00:03:18,380 --> 00:03:21,820
অরিয়েন্টেশনের আগে আমি ওটা পড়বো না।
নয়তো ওটাতে দাগ বসে যাবে।

22
00:03:22,880 --> 00:03:24,040
আচ্ছা, ভালোই করেছো।

23
00:03:24,390 --> 00:03:28,750
কিন্তু এই নিনজা রেজিস্ট্রেশন ফর্ম
একটি গুরুত্বপুর্ণ ডকুমেন্ট এবং...

24
00:03:28,890 --> 00:03:31,720
আমাদের গ্রামে এটাকে অনেক মান্য করা হয়।

25
00:03:33,030 --> 00:03:35,500
কেন তুমি সবাইকে এরকম ছবি দেখাতে চাও?

26
00:03:36,460 --> 00:03:37,590
এমনিই!

27
00:03:37,670 --> 00:03:40,460
আমি কিভাবে এসব বিষয় সম্পর্কে জানবো?

28
00:03:43,440 --> 00:03:45,370
বুড়ো!
লড়াই করার জন্য তৈরি হও!

29
00:03:46,910 --> 00:03:50,070
তোমাকে হারিয়ে আমি হবো পঞ্চম হোকাগে!

30
00:03:53,950 --> 00:03:55,810
উহু কি ব্যাথা!

31
00:03:56,780 --> 00:03:58,780
<i>একটাতে তো শান্তি দিচ্ছে না,
আবার আরেকটা...</i>

32
00:04:01,090 --> 00:04:03,110
ধুর! এটা কি কোনো ফাঁদ ছিলো?

33
00:04:05,730 --> 00:04:08,750
মহান গ্রান্ডসন, তুমি ঠিক আছো?

34
00:04:09,060 --> 00:04:11,220
আমি বলতে চাই যে
এখানে কোনো ফাঁদ ছিলো না...

35
00:04:11,630 --> 00:04:13,860
<i>হাহ? এই ছেলেটা আবার কে?</i>

36
00:04:16,240 --> 00:04:21,470
<i>এই ছেলেটাকে তো চিনি...</i>
<i>ও তো সেই কিউবি বালক!</i>

37
00:04:21,810 --> 00:04:24,210
<i>একটা অকম্মা হাঁদারাম!</i>

38
00:04:24,680 --> 00:04:27,770
তুমি নিশ্চয়ই আমার সাথে এটা করেছো!

39
00:04:28,480 --> 00:04:30,950
মুর্খ, তুমি নিজে নিজেই পড়ে গেছিলে!

40
00:04:31,150 --> 00:04:33,550
হেই! ছাড়ো তাকে!

41
00:04:33,850 --> 00:04:36,910
সে তৃতীয় হোকাগের আদরের নাতি!

42
00:04:40,330 --> 00:04:43,160
<i>আমি কে তা বুঝতে পারার
সাথে সাথে সে থেমে গেছে...</i>

43
00:04:45,030 --> 00:04:47,190
<i>ও একদম আমার চার চক্ষুওয়ালা শিক্ষকটার মতো।</i>

44
00:04:47,270 --> 00:04:49,000
<i>সকলের মতো একই রকম!</i>

45
00:04:49,600 --> 00:04:51,000
কী ব্যাপার?

46
00:04:51,070 --> 00:04:52,700
তুমি কি আমাকে মারতে যাচ্ছিলে না?

47
00:04:52,940 --> 00:04:55,470
আমি হোকাগের নাতি বলে আর
মারতে সাহস পাচ্ছো না, তাই না?

48
00:04:55,540 --> 00:04:59,100
তাতে আমার কি!
মুর্খ!

49
00:05:01,650 --> 00:05:02,740
<i>এই ছেলেটা তো...</i>

50
00:05:04,650 --> 00:05:06,310
একি?!

51
00:05:06,820 --> 00:05:08,690
<i>কি জ্বালা...</i>

52
00:05:11,660 --> 00:05:12,850
আমার কথা শোনো।

53
00:05:12,930 --> 00:05:16,190
তুমি হচ্ছো তৃতীয় হোকাগের নাতি।

54
00:05:16,730 --> 00:05:22,500
যদি তোমাকে ওই বদমাইশটা আঘাতও করে,
তবুও তোমার তাকে পাল্টাঘাত করা উচিত নয়।

55
00:05:24,570 --> 00:05:27,600
ওর সাথে লড়াই করে কোনো
কিছুই তোমার প্রাপ্ত হবে না।

56
00:05:27,940 --> 00:05:30,140
আমি তোমার বিশেষ শিক্ষক ইবিসু,

57
00:05:30,210 --> 00:05:31,970
আর আমি জানি তোমার
জন্য কোনটা ঠিক কোনটা ভুল।

58
00:05:32,710 --> 00:05:35,680
তুমি কি পঞ্চম হোকাগে হতে চাও না?

59
00:05:36,350 --> 00:05:38,840
তাহলে আমাকে নিনজুৎসু শেখাতে দাও,

60
00:05:38,920 --> 00:05:40,980
যাতে তোমার স্বপ্ন সত্যি হয়।

61
00:05:41,420 --> 00:05:42,350
তাহলে শোনো।

62
00:05:42,420 --> 00:05:48,020
আমার সাথে সাথে থাকলে পঞ্চম হোকাগে
হওয়ার শর্টকার্ট জানতে পারবে।

63
00:05:48,100 --> 00:05:50,830
বুঝতে পেরেছো, মহামান্য গ্রান্ডসন?

64
00:05:54,600 --> 00:05:55,900
চলে গেছে!

65
00:05:56,300 --> 00:05:59,330
মনে হয় ও নারুতোর পিছনে পিছনে গিয়েছে।

66
00:05:59,410 --> 00:06:00,030
ওহ না!

67
00:06:00,310 --> 00:06:01,330
কি ভয়ানক ব্যাপার!

68
00:06:01,880 --> 00:06:03,340
মহামান্য গ্রান্ডসন!

69
00:06:04,980 --> 00:06:08,610
<i>ও এমন কেন হলো?</i>

70
00:06:10,480 --> 00:06:14,280
<i>আজকেরটা নিয়ে মোট ২০ বার ও
আমাকে আক্রমণ করতে এসেছে।</i>

71
00:06:15,460 --> 00:06:19,360
<i>আর এখন ও নারুতোর সাথে আছে।</i>
<i>কিছুটা চিন্তা তো হবেই।</i>

72
00:06:20,760 --> 00:06:24,530
<i>আমি আশা করি ও নারুতোর কাছ থেকে
আরও বোকা বোকা জিনিস শিখবে না।</i>

73
00:07:06,540 --> 00:07:07,670
আমাকে অনুসরণ করা বন্ধ করো!

74
00:07:07,810 --> 00:07:08,740
এখন আবার কী হয়েছে?!

75
00:07:11,950 --> 00:07:13,850
তোমার এই ছদ্মবেশে
আরামসে তোমাকে দেখা যাচ্ছে।

76
00:07:18,990 --> 00:07:20,980
আমাকে ছদ্মবেশের মধ্যেও
চিনতে পেরেছো তাহলে ...

77
00:07:21,050 --> 00:07:23,150
ভালোই শিখেছো তাহলে।

78
00:07:24,730 --> 00:07:27,820
আমি তোমাকেই আমার
মাস্টার হওয়ার অনুমতি দেবো।

79
00:07:30,000 --> 00:07:32,970
কিন্তু তার আগে আমাকে "সেক্সি
জুৎসু" টেকনিক শিখাতে হবে....

80
00:07:33,030 --> 00:07:35,090
যেটা তুমি হোকাগে দাদুকে
পরাস্ত করতে ব্যবহার করেছিলে।

81
00:07:35,840 --> 00:07:37,500
মজা কোরছো নাকি!

82
00:07:37,740 --> 00:07:40,370
আমি চাই তুমি হ্যা বলো, বস!

83
00:07:41,710 --> 00:07:42,440
বস?

84
00:07:42,780 --> 00:07:45,240
বস! বস! বস!

85
00:07:46,910 --> 00:07:48,610
মনে হয় আর কোনো উপায় নেই।

86
00:07:52,420 --> 00:07:53,010
শোনো,

87
00:07:53,420 --> 00:07:55,510
একজন পেশাদার নিনজা হতে হলে,

88
00:07:55,690 --> 00:07:58,120
তোমাকে প্রথমে তোমার চাতুরা কীভাবে
ব্যবহার করতে হবে তা জানতে হবে।
<font color="#ffae88">[ 🐱 "চাতুরা" মূলত "Nyan Koi!" অ্যানিমেতে
দেখানো একটি বিড়ালের নাম  🐱]</font>

89
00:07:58,930 --> 00:07:59,550
চাতুরা?

90
00:08:03,360 --> 00:08:04,890
হ্যা, চাতুরা।

91
00:08:05,330 --> 00:08:08,060
বস, মনে হয় তুমি চাকুরার
কথা বলতে চাইছো।

92
00:08:09,100 --> 00:08:10,070
চুপ করো!

93
00:08:10,140 --> 00:08:11,600
আসল নিনজারা একে চাতুরাই বলে!

94
00:08:11,740 --> 00:08:14,040
সত্যি! আমি জানতাম না সেটা!

95
00:08:15,910 --> 00:08:17,970
<i>হু... আমি খুশি যে সে এমন একজন বোকা।</i>

96
00:08:18,780 --> 00:08:21,150
শোনো, চাকুরা হলো...

97
00:08:21,380 --> 00:08:25,340
মূলত এটা হলো এক প্রকার শক্তি
যা জুৎসুর জন্য প্রয়োজন হয়।

98
00:08:26,220 --> 00:08:29,710
অন্যকথায়, প্রাথমিক নিনজা
কৌশলগুলি চাকুরাকে একত্রিত করে,

99
00:08:29,790 --> 00:08:33,660
যা শরীরের প্রতিটি কোষ
থেকে সংগৃহীত শারীরিক শক্তি,

100
00:08:34,290 --> 00:08:37,700
আধ্যাত্মিক শক্তির সাথে প্রশিক্ষণ
এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রবল হয়।

101
00:08:37,760 --> 00:08:41,290
এই সম্মিলিত শক্তি হাতের নির্দিষ্ট
অঙ্গভঙ্গি ব্যবহার করে আহ্বান করা হয়।

102
00:08:41,500 --> 00:08:45,030
তুমি এমন ভাব করলে যে আমি ভাবলাম তুমি সবকিছু জানো,
যেখানে কিনা তুমি এই স্ক্রলটা দেখে দেখে পড়ছো!

103
00:08:45,340 --> 00:08:48,040
নিনজা কৌশলগুলি সুষ্ঠুভাবে করার
উপায় সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে,

104
00:08:48,110 --> 00:08:51,080
কিন্তু এটা সঠিকভাবে ফুটে
ওঠে শুধুমাত্র একটি কারণে।

105
00:08:51,610 --> 00:08:52,700
আর সেটা কি?

106
00:08:53,450 --> 00:08:55,010
কঠোর পরিশ্রম এবং সাহস।

107
00:08:55,580 --> 00:08:57,350
কঠোর পরিশ্রম এবং সাহস?

108
00:08:57,780 --> 00:08:58,550
একদম।

109
00:08:58,620 --> 00:09:01,420
তো আমি এখন যে তোমাকে কিছু চ্যালেঞ্জিং
কাজ দেবো সেগুলোর জন্য প্রস্তুত হও।

110
00:09:01,560 --> 00:09:03,020
জ্বি, বস!

111
00:09:03,320 --> 00:09:06,290
ভালো। তাহলে এখনি শুরু
যাক। ট্রান্সফর্ম হয়ে দেখাও।

112
00:09:08,160 --> 00:09:11,530
আমাকে আগে দেখতে দাও
যে তুমি কতটুকু জানো।

113
00:09:12,030 --> 00:09:14,590
কিন্তু আমি কিসে ট্রান্সফর্ম হবো?

114
00:09:24,380 --> 00:09:26,640
আচ্ছা......তাহলে প্রথমে ঐ
ওনেসানের রূপে ট্রান্সফর্ম হয়ে দেখাও।
<b><font color="#ffac84">[ওনেসান- বড় বোন]</font></b>

115
00:09:26,980 --> 00:09:28,810
এতো সহজ কাজ, বস!

116
00:09:30,880 --> 00:09:31,540
ট্রান্সফর্ম!

117
00:09:33,020 --> 00:09:35,110
আচ্ছা, আমাকে কি তার মতো দেখতে লাগছে?

118
00:09:39,690 --> 00:09:42,390
উম... জামা-কাপড় তো এক আছে আর...

119
00:09:44,360 --> 00:09:45,760
আর কি একই দেখতে লাগছে?!

120
00:09:46,970 --> 00:09:48,460
মহামান্য গ্রান্ডসন।

121
00:09:48,640 --> 00:09:52,070
আর যদি আমার রূপে ট্রান্সফর্ম হন ,
তাহলে একটু কিউট হওয়ার চেষ্টা করবেন, ঠিকাছে?

122
00:09:54,070 --> 00:09:54,770
কি ভয়ংকর!

123
00:09:57,340 --> 00:10:00,010
কিন্তু আমাকে কেন মার খেতে হলো?

124
00:10:03,420 --> 00:10:06,780
ঠিক আছে! এবার আমরা সেক্সিনেস
 এর উপরে একটু রিসার্চ করবো!

125
00:10:06,850 --> 00:10:08,180
জ্বি, বস!

126
00:10:20,900 --> 00:10:25,130
আমি আগেই বলেছি এখানে বই
পড়ার অনুমতি নেই, নারুতো!

127
00:10:32,710 --> 00:10:37,010
এটাই তোমার শেষ পরীক্ষা।
নিজের সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করো!

128
00:10:37,080 --> 00:10:38,640
জ্বি, বস!

129
00:10:38,890 --> 00:10:39,370
ট্রান্সফর্ম!

130
00:10:55,500 --> 00:10:57,560
নারুতো! আবার এসেছো তুমি!

131
00:11:01,910 --> 00:11:03,400
সবসময় কেন আমিই মার খাই...?

132
00:11:04,880 --> 00:11:05,470
স্যরি।

133
00:11:06,750 --> 00:11:09,010
কারণ আমি হলাম হোকাগের নাতি।

134
00:11:10,520 --> 00:11:12,080
এসব নিয়ে ভেবো না।

135
00:11:13,820 --> 00:11:16,810
তুমি এখন সেক্সি জুৎসু করার জন্য তৈরি আছো!

136
00:11:17,920 --> 00:11:20,290
শুধুমাত্র এখন তোমাকে আরো প্রাকটিস করতে হবে।

137
00:11:23,460 --> 00:11:24,860
জ্বি, বস!

138
00:11:26,070 --> 00:11:28,590
আচ্ছা, মনে রাখবে... একটি বড় নিতম্ব,
বুক এবং সরু কোমর থাকতে হবে।!

139
00:11:28,970 --> 00:11:29,630
করো এটা!

140
00:11:29,700 --> 00:11:32,070
জ্বি, বস!
ট্রান্সফর্ম!

141
00:11:35,180 --> 00:11:37,040
কেমন হয়েছে বস?

142
00:11:39,250 --> 00:11:40,340
এভাবে না!

143
00:11:40,910 --> 00:11:42,540
আরো চিকন হতে হবে।

144
00:11:42,680 --> 00:11:43,740
জ্বি, বস!

145
00:11:44,480 --> 00:11:45,820
এটা ঠিক আছে?

146
00:11:46,750 --> 00:11:48,950
এখনো না।
আরো সুন্দর হতে হবে।

147
00:11:49,020 --> 00:11:50,110
জ্বি, বস!

148
00:11:50,760 --> 00:11:52,350
এবার?

149
00:11:55,830 --> 00:12:00,030
<i>ঐ নারুতোটা... মহামান্য গ্রান্ডসনকে কি শিখাচ্ছে....?

150
00:12:01,870 --> 00:12:05,670
ওরা এখন কোথায় থাকতে পারে...?

151
00:12:06,670 --> 00:12:11,170
<i>আমি হলাম ভবিষ্যত হোকাগেকে তৈরি
করার একজন যোগ্য এলিট নিনজা।</i>

152
00:12:11,680 --> 00:12:16,710
<i>যারা আমার কাজে নাক গলাবে
 তাদের প্রত্যেককে খতম করে দিবো।</i>

153
00:12:38,680 --> 00:12:39,660
জানো আমার মনে হচ্ছে...

154
00:12:39,740 --> 00:12:43,080
তুমি তোমার দাদুকে
পরাস্ত করতে উঠে পড়ে লেগেছো।

155
00:12:46,480 --> 00:12:48,580
আমার নাম কোনোহামারু।

156
00:12:49,520 --> 00:12:51,650
আমার দাদু আমাকে এই নামটা দিয়েছে।

157
00:12:52,590 --> 00:12:54,250
উনি এই গ্রামের নামে আমার নামকরণ করেছেন।

158
00:12:56,560 --> 00:13:00,020
এই নামটা অবশ্যই মনে রাখার জন্য সহজ।

159
00:13:00,560 --> 00:13:03,160
কিন্তু কেউই আমাকে কখনো ওই নামে ডাকেনি।

160
00:13:04,400 --> 00:13:09,600
যখন তারা আমাকে দেখে, তারা সবাই
বলে যে ঐ দেখো হোকাগের নাতি।

161
00:13:11,440 --> 00:13:14,340
কেউ এটা ভেবে দেখে না যে আমি আসলে কে।

162
00:13:15,010 --> 00:13:17,310
আমি আর এসব মেনে নিতে পারছি না।

163
00:13:17,880 --> 00:13:18,470
এই কারণে...

164
00:13:19,880 --> 00:13:22,940
এই কারণেই আমি লর্ড হোকাগে উপাধিটা চাই।

165
00:13:26,560 --> 00:13:30,150
বোকা... কে তোমাকে মেনে নেবে বলে মনে হয়?

166
00:13:31,430 --> 00:13:34,890
জানো, তুমি তো এত সহজে সেই
উপাধি জিতে নিতে পারবে না।

167
00:13:35,100 --> 00:13:35,790
কি?!

168
00:13:37,130 --> 00:13:38,360
এটা এতটা সহজ না।

169
00:13:40,540 --> 00:13:44,130
তুমি যদি লর্ড হোকাগে উপাধি অর্জন করার
জন্য সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকো...

170
00:13:45,280 --> 00:13:46,240
তাহলে কী?

171
00:13:48,350 --> 00:13:50,780
তাহলে তোমাকে প্রথমে
 আমাকে হারাতে হবে।

172
00:14:06,100 --> 00:14:09,760
লর্ড হোকাগে!
আমি আপনারই খোঁজ করছি।

173
00:14:10,300 --> 00:14:11,230
ইরুকা।

174
00:14:12,040 --> 00:14:15,770
নারুতো কি ওর নিনজা রেজিস্ট্রেশন
ফর্মটা পুনরায় জমা দিয়েছে?

175
00:14:16,340 --> 00:14:16,830
হ্যা।

176
00:14:17,240 --> 00:14:20,370
রামেনের দোকানে বসে সেদিন রাতে
 যখন ওকে আমি এই বিষয়ে বলছিলাম,

177
00:14:20,610 --> 00:14:24,780
ও বলেছিলো যে ও এখন সবাইকে ওকে গ্রহণ
করতে বাধ্য করবে যে ও একজন নিনজা।

178
00:14:25,220 --> 00:14:27,080
ও তখন থেকে অনেক খুশিতে আছে।

179
00:14:33,160 --> 00:14:37,690
নারুতোর পক্ষে সেই স্বপ্ন
বাস্তবায়িত করা সহজ হবে না।

180
00:14:39,460 --> 00:14:41,520
তুমি তো ভালো করে জানোই,

181
00:14:41,600 --> 00:14:46,730
শুধুমাত্র যে গ্রামবাসীরা ১২ বছর আগে
ঐ কিউবির সাথে লড়াই করেছিলো,

182
00:14:47,140 --> 00:14:51,130
তারাই একমাত্র জানে যে ঐ
দানবটা নারুটোর মধ্যে বন্দী আছে।

183
00:14:52,480 --> 00:14:56,040
আমি সবাইকে ওই ঘটনার ব্যাপারে না
কথা বলতে আদেশ দিয়ে দিয়েছিলাম।

184
00:14:56,110 --> 00:14:59,950
এবং যারা সেই আদেশ ভঙ্গ করেছে
তাদের আমি কঠোর শাস্তি দিয়েছি।

185
00:15:00,880 --> 00:15:04,450
এখন আমাদের বাচ্চারা এই
ব্যাপারে কিছুই জানে না।

186
00:15:04,690 --> 00:15:07,680
ওটাই হলো নারুতোর সুষ্ঠুভাবে
বেড়ে ওঠার একমাত্র কারণ।

187
00:15:08,490 --> 00:15:13,620
চতুর্থ হোকাগে ওই দানবকে
বন্দীর পর এর ফলস্বরূপ মৃত্যুর পূর্বে ,

188
00:15:13,700 --> 00:15:16,760
গ্রামবাসীদের কাছে তার সর্বশেষ ইচ্ছা ছিলো যে সবাই
যেন নারুতোকে বীর হিসেবে বিবেচনা করে।

189
00:15:17,130 --> 00:15:17,930
বীর?

190
00:15:19,100 --> 00:15:23,400
চতুর্থ হোকাগে ওই দানবকে একটা সদ্যজাত
শিশুর নাভির মধ্যে বন্দী করে দিলেন,

191
00:15:23,470 --> 00:15:25,340
যার নাড়ি সবেমাত্র কাটা হয়েছিল।

192
00:15:26,010 --> 00:15:31,210
কিউবিকে নিজের মধ্যে রেখে,
নারুতো এই গ্রামকে বাঁচিয়েছিল।

193
00:15:31,820 --> 00:15:36,750
দুর্ভাগ্যবশত, অন্য গ্রামবাসীরা
ওকে সেভাবে দেখে না।

194
00:15:37,450 --> 00:15:42,320
কেউ কেউ তো বলে
যে নারুটো নিজেই সেই কিউবি।

195
00:15:43,160 --> 00:15:50,970
আস্তে আস্তে, সেই মনোভাব
তাদের সন্তানদের মধ্যে ঢুকে গেছে।

196
00:15:53,240 --> 00:15:55,930
ইরুকা।
তুমি কি জানো?

197
00:15:56,510 --> 00:15:57,060
কী, স্যার?

198
00:15:57,980 --> 00:16:02,310
যখন কাউকে ঘৃণার চোখে দেখা হয় এবং
মানুষ তাকে গ্রহন করতে অস্বীকার করে,

199
00:16:02,810 --> 00:16:07,680
সে তখন তার চারপাশের সকলের চোখে সেটাই দেখে।

200
00:16:14,830 --> 00:16:16,120
তোমাকে খুঁজে পেয়েছি!

201
00:16:21,970 --> 00:16:23,130
<i>সেই কিউবিটা!!</i>

202
00:16:25,270 --> 00:16:28,170
<i>সেই একইভাবে তাকানো!</i>
<i>সবাই কেন আমার দিকে এভাবেই তাকায়।!</i>

203
00:16:29,570 --> 00:16:32,670
মহামান্য গ্রান্ডসন, আমাদের এখন যেতে হবে।

204
00:16:32,940 --> 00:16:33,740
একদম না!

205
00:16:34,180 --> 00:16:37,770
আমি এখনই দাদুকে হারাতে চাই যাতে
আমি লর্ড হোকাগের উপাধিটা পেতে পারি।

206
00:16:38,480 --> 00:16:39,470
আমার পথে বাধা দিবেন না!

207
00:16:39,750 --> 00:16:43,850
একজন হোকাগের প্রথম সদগুণ,সম্মান,
শিষ্টাচার, জ্ঞান, আনুগত্য, বিশ্বাস...

208
00:16:43,920 --> 00:16:45,510
বিবেক, কর্তব্যপরায়নতা সম্পর্কে ধারণা থাকা দরকার।

209
00:16:45,860 --> 00:16:48,090
তাকে হাজার হাজার কৌশলে পারদর্শী হতে হয়...

210
00:16:48,160 --> 00:16:48,720
আর তারপর...

211
00:16:49,830 --> 00:16:50,420
ট্রান্সফর্ম!

212
00:16:54,600 --> 00:16:56,930
এই দেখুন! সেক্সি জুৎসু!

213
00:16:59,870 --> 00:17:01,570
এ কি? এটা তো কাজ করেনি!

214
00:17:01,670 --> 00:17:05,230
এটা কোন ধরনের লজ্জাজনক কৌশল?!

215
00:17:05,810 --> 00:17:07,370
আমি একজন সৎ মানুষ!

216
00:17:07,640 --> 00:17:11,340
এই ধরণের অশ্লীল আক্রমণ
আমার উপর কাজ করবে না!

217
00:17:12,680 --> 00:17:17,380
মহামান্য গ্রান্ডসন! এই বদমাইশটা
তোমাকে মুর্খ বানিয়ে ফেলবে!

218
00:17:18,520 --> 00:17:20,510
আমার সাথেই লেগে থাকো আর...

219
00:17:20,590 --> 00:17:23,860
তাহলে তুমি পঞ্চম হোকাগে হওয়ার
অনেক শর্টকাট শিখতে পারবে।

220
00:17:24,060 --> 00:17:25,620
আরে, চলো!

221
00:17:25,700 --> 00:17:26,590
একদম না!

222
00:17:27,200 --> 00:17:28,390
<font color="#ffff00"><b>⚡ শ্যাডো ক্লোন জুৎসু ⚡</b></font>

223
00:17:35,440 --> 00:17:38,100
ওয়াও!
চমৎকার!

224
00:17:44,780 --> 00:17:46,410
এটুকুই!
এসব তো কিছুই না।

225
00:17:46,920 --> 00:17:49,080
আমি একজন অসামান্য শিক্ষক।

226
00:17:49,490 --> 00:17:51,720
মিজুকির মতো দুর্বল নই আমি।

227
00:18:07,270 --> 00:18:08,130
বস...

228
00:18:13,140 --> 00:18:13,870
ট্রান্সফর্ম!

229
00:18:14,110 --> 00:18:16,840
ট্রান্সফর্ম!

230
00:18:22,050 --> 00:18:24,280
ওহ, মাস্টার ইবিসু...

231
00:18:34,460 --> 00:18:36,730
এটা হলো আমার <b><font color="#ffb18c">"হারেম জুৎসু"</font></b>!

232
00:18:38,640 --> 00:18:42,770
ও তো শ্যাডো ক্লোন জুৎস আর ওর নিজের
তৈরি সেক্সি জুৎসু একত্রিত করেছে।

233
00:18:43,440 --> 00:18:46,030
<i>এটা আরেকটা ভয়ংকর আক্রমণ!</i>

234
00:18:46,440 --> 00:18:50,070
<i>আমি হয়তো এর খপ্পরে পড়লে বাঁচবোই না।</i>

235
00:18:55,220 --> 00:18:59,620
আমি তো আমার ওই চার
চক্ষুওয়ালা টিচারটাকেও হারাতে পারি না!

236
00:18:59,820 --> 00:19:03,730
আমার লর্ড হোকাগের উপাধিটা চাই!
আমি চাই আমাকে সবাই চিনুক!

237
00:19:03,790 --> 00:19:04,690
কিন্তু আমি পারছিই না।

238
00:19:05,760 --> 00:19:07,250
তোমার কি মনে হয় এটা এত সহজ?

239
00:19:09,200 --> 00:19:12,070
এই উপাধিটি শুধুমাত্র গ্রামের
সেরা নিনজাকে দেওয়া হয়।

240
00:19:12,400 --> 00:19:15,270
গ্রামের সবাইকে তোমার
উপর বিশ্বাস রাখতে হবে।

241
00:19:18,140 --> 00:19:20,300
আমিও অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি।

242
00:19:21,180 --> 00:19:23,510
এক সংগ্রামের পর আরেক সংগ্রাম আসতেই থাকে।

243
00:19:24,650 --> 00:19:28,610
কিন্তু এত কিছুর পরেও আমি এমন একজনকে
পেয়েছি যে আমাকে গ্রহণ করেছিল।

244
00:19:29,590 --> 00:19:32,110
আমাকে এতকিছুর মধ্য দিয়ে যেতে
 হয়েছে... শুধুমাত্র একজন ব্যাক্তির জন্য।

245
00:19:33,720 --> 00:19:35,710
তোমাকে আরো পরিশ্রম করতে হবে।

246
00:19:36,230 --> 00:19:37,060
কিসের জন্য?

247
00:19:38,930 --> 00:19:43,870
"লর্ড হোকাগে" উপাধি অর্জনের
রাস্তা হলো সবচেয়ে নির্মম রাস্তা।

248
00:19:53,010 --> 00:19:55,910
শর্টকাট বলতে আসলে কিছুই হয় না।

249
00:20:01,120 --> 00:20:03,280
<i>তুমি যদি লর্ড হোকাগে পদটা অর্জন
করার জন্য সত্যিই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকো...</i>

250
00:20:03,890 --> 00:20:05,910
<i>তাহলে তোমাকে প্রথমে
আমাকে হারাতে হবে। </i>

251
00:20:09,660 --> 00:20:13,360
তুমি নিজেকে কি মনে করো
যে আমাকে জ্ঞান দিচ্ছো?

252
00:20:14,700 --> 00:20:17,290
আমি আর তোমার শিষ্য হয়ে থাকবো না।

253
00:20:22,240 --> 00:20:25,370
এখন থেকে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী।

254
00:20:30,110 --> 00:20:34,140
তোমার ভাগ্য খারাপ যে, আমি আগামীকাল
নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হচ্ছি।

255
00:20:34,890 --> 00:20:37,743
তবে যেদিন আমাদের লর্ড
হোকাগে পদের জন্য লড়াই হবে,

256
00:20:37,767 --> 00:20:40,620
সেদিন তোমাকে আমার
যোগ্য প্রতিদ্বন্দ্বী মেনে নেব।

257
00:20:42,630 --> 00:20:46,150
তাহলে সেই পথে এগিয়ে যাও, কোনোহামারু।

258
00:21:10,320 --> 00:21:15,720
<i>একজন সত্যিকারের নিনজা হয়ে উঠার জন্য
এখনও অনেক পথ পাড়ি দিতে হবে তোমাকে।</i>

259
00:21:21,374 --> 00:22:48,074
{\an8}<i><font color="#00ffff"><b>ব্যাকগ্রাউন্ডে বাজছে
🎵 🎵 "Wind (ワインド - Waindo)" by Akeboshi (明星) 🎵 🎵
[From "NARUTO" Soundtrack]</b></i></font>

260
00:21:17,000 --> 00:22:37,000
<b><i><font color="#bbbbff">🍥 সাবটাইটেলটি দিয়ে এই অ্যানিমে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। 🍥</font>
<font color="#ffb997">🛑 ফিডব্যাক এবং রেটিং দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ। 🛑</font></i></b>
