1
00:01:06,108 --> 00:01:07,525
তুমি গাসকে কী বলেছ?

2
00:01:07,693 --> 00:01:11,112
- ও আমাদের সন্দেহ করছে।
- আমাদের সন্দেহ করছে মানে?

3
00:01:11,280 --> 00:01:14,282
ও ওর গাড়ির দিকে যেতে যেতে থেমে গেল।

4
00:01:14,450 --> 00:01:16,284
কী, ওর সিক্সথ সেন্স আছে নাকি?

5
00:01:16,452 --> 00:01:18,202
জেসাস, তুমি ওকে কী বলেছ?

6
00:01:18,370 --> 00:01:21,789
আচ্ছা, আমার প্রশ্নটা বলি এবার আপনাকে?

7
00:01:21,957 --> 00:01:24,459
 আপনি কি হাসপাতালটায় একটা বোমা নিয়ে গিয়েছিলেন?

8
00:01:24,877 --> 00:01:27,920
আমার কি এটা ওর গাড়িতে পেতে রাখা উচিত ছিল?

9
00:01:28,088 --> 00:01:30,840
তাই বলে হাসপাতালে নিয়ে যাবার কথা ছিল?

10
00:01:31,508 --> 00:01:32,884
হায় খোদা।

11
00:01:33,051 --> 00:01:34,343
দ্যাখো।

12
00:01:34,636 --> 00:01:36,721
আমরা গাসকে সুবিধামতো কোথায় পাবো?

13
00:01:36,889 --> 00:01:38,765
 অন্তত একটা জায়গার নাম বলো,

14
00:01:38,932 --> 00:01:42,351
যেখানে আমি ওকে চমকে দিতে পারবো,
যেখানে গেলে ও আগে থেকে টের পাবে না।

15
00:01:42,978 --> 00:01:49,692
কারণ ওর বাড়ি, লন্ড্রি, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি ফার্ম
সবজায়গায় ক্যামেরা বসানো।

16
00:01:49,860 --> 00:01:51,819
শুধু একটা জায়গার নাম বলো।

17
00:01:52,196 --> 00:01:54,822
ভাবো জেসি ভাবো।

18
00:01:54,990 --> 00:01:56,908
কোথায় যাবো আমি?

19
00:01:57,075 --> 00:01:59,577
তুমি যদি বলতে না পারো,

20
00:01:59,745 --> 00:02:01,662
তাহলে আমরা দুইজনেই শেষ।

21
00:02:11,381 --> 00:02:13,132
জেসি?

22
00:02:13,842 --> 00:02:15,551
আমি ---আমি জানি না।

23
00:02:16,261 --> 00:02:17,678
হয়তো--

24
00:02:17,846 --> 00:02:20,306
এক্সকিউজ মি। জেসি পিঙ্কম্যান?

25
00:02:20,766 --> 00:02:23,559
- আহ, হ্যাঁ।
- হাই, আমি ডিটেকটিভ ক্যালাঞ্চো।

26
00:02:23,936 --> 00:02:26,020
আমি ডিটেকটিভ মান,
আলবাকার্ক পুলিশ ডিপার্টমেন্ট।

27
00:02:26,188 --> 00:02:30,233
আপনার সাথে কোথাও বসে একটু
কথা বলা যাবে?

28
00:02:30,400 --> 00:02:31,484
কী নিয়ে?

29
00:02:31,652 --> 00:02:34,278
- সরি, আপনাকে চিনলাম না।
- কী নিয়ে কথা?

30
00:02:34,446 --> 00:02:38,616
ব্রক ক্যানটিলোকে নিয়ে তার মাকে
একটা কথা বলেছিলেন, তা নিয়ে।

31
00:02:38,784 --> 00:02:40,368
চলুন না আমাদের সাথে?

32
00:02:40,536 --> 00:02:43,579
শুধু কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করবো,
বিশেষ কিছু না।

33
00:03:00,325 --> 00:03:06,826
অনুবাদে - কুদরতে জাহান

34
00:03:07,325 --> 00:03:13,826
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

35
00:03:20,325 --> 00:03:21,826
আমাকে কি গ্রেপ্তার করছেন?

36
00:03:21,994 --> 00:03:24,412
না না, আপনাকে গ্রেপ্তার করিনি।

37
00:03:24,580 --> 00:03:25,746
আমরা কথা বলবো শুধু।

38
00:03:25,914 --> 00:03:28,958
আমি যদি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, তাহলে কি
উঠে চলে যেতে পারবো?

39
00:03:29,126 --> 00:03:31,460
 আপনি না গেলেই খুশি হবো।

40
00:03:31,795 --> 00:03:33,170
- খুশি হবেন?
- হ্যাঁ।

41
00:03:33,338 --> 00:03:36,883
জেসি, আপনি ব্রকের মাকে কেন বলেছিলেন যে,
ওনার ছেলেকে বিষ খাওয়ানো হয়েছে?

42
00:03:38,385 --> 00:03:45,975
দেখুন, ব্যাপারটা মনে হয় ও একটু ...
বেশি বাড়িয়ে বলে ফেলেছে।

43
00:03:46,143 --> 00:03:47,977
আমি শুধু বলছি যে,

44
00:03:48,145 --> 00:03:52,315
"ব্রককে বিষ খাওয়ানো হতে পারে,
এটা কি ডাক্তারদের মাথায় আছে?"

45
00:03:52,482 --> 00:03:54,442
সবকিছু ওনারা ভেবে দেখেছেন কি না, সেটা বোঝাতে বলেছি।

46
00:03:54,610 --> 00:03:58,696
হ্যাঁ, আমি নিশ্চিত আপনি এভাবে সাহায্য করায়
ওরা খুবই খুশি হয়েছে।

47
00:03:58,864 --> 00:04:00,781
কারণ, আপনি তো হুবহু বিষের নামটাই বলে দিয়েছেন।

48
00:04:00,949 --> 00:04:02,909
রাইসিন, ওয়াও।

49
00:04:03,076 --> 00:04:06,621
রাইসিন তো খুবই কড়া বিষ।
যেখানে সেখানে দেখা যায় না।

50
00:04:06,788 --> 00:04:10,041
তাই ডাক্তারেরা ব্যাপারটা শোনামাত্র
খুবই গুরুত্বের সাথে নিলো।

51
00:04:10,208 --> 00:04:12,084
সেই সাথে আমরাও।

52
00:04:12,252 --> 00:04:15,254
- সেই সাথে এফবিও ও।
- আচ্ছা।

53
00:04:15,422 --> 00:04:18,049
এভাবে সাহায্য করতে চেয়েছেন আমাদের, খুবই ভালো।

54
00:04:18,216 --> 00:04:22,345
আপনি যে ব্যাপারে জানেন সে ব্যাপারে
বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।

55
00:04:22,512 --> 00:04:26,974
দেখুন, আমি কোনো ব্যাপারে বিশেষজ্ঞ না,
ঠিক আছে? আমি শুধু--

56
00:04:27,142 --> 00:04:29,435
যে দুর্লভ বিষটা খেয়ে
ছেলেটা হাসপাতালে গেছে,

57
00:04:29,603 --> 00:04:32,813
সেটার নাম অনুমান করে ফেলেছেন কোনোভাবে,
এই আরকি।

58
00:04:32,981 --> 00:04:37,276
অভিনন্দন। কারণ ওর ডাক্তারদের ধারণা,
আপনি ঠিকই বলেছেন।

59
00:04:37,444 --> 00:04:40,738
তো, রাইসিন কেন?
জেসি, এই নামটাই কেন বললেন?

60
00:04:40,906 --> 00:04:45,826
মনে হয়, মনে হয় আমি---
এটা 'হাউজ' সিরিজে দেখেছিলাম কখনো।

61
00:04:45,994 --> 00:04:50,122
'হাউজ' কিংবা ডিস্কভারি চ্যানেলে।

62
00:04:50,290 --> 00:04:53,209
মাঝে মাঝে মানুষের মগজ এধরনের
যোগসূত্র খুঁজে বের করে ফেলে।

63
00:04:53,377 --> 00:04:55,211
- তাই নাকি?
- আমারটা অন্তত করে।

64
00:04:55,837 --> 00:04:57,129
মজা তো!

65
00:04:57,297 --> 00:04:59,840
দেখুন, আমাকে যেতে হবে।

66
00:05:00,008 --> 00:05:02,218
কিন্তু আমরা তো এখনো কথা বলছি।

67
00:05:03,929 --> 00:05:06,764
তারমানে গ্রেপ্তার না করলেও
আমাকে যেতে দেবেন না আপনারা।

68
00:05:07,808 --> 00:05:13,396
তাহলে মনে হয় আমার উকিলের সাথে
যোগাযোগ করা দরকার, তাই না?

69
00:05:13,563 --> 00:05:16,524
জেসি, আমরা তো সাধারণ কথাবার্তা বলছি।

70
00:05:16,692 --> 00:05:19,443
আমরা হালকাভাবে একটু কথাবার্তা বললে কী হয়?

71
00:05:19,611 --> 00:05:22,113
উকিলদের এসব ব্যাপারে টেনে আনলে
কী হয়, জানেনই তো।

72
00:05:22,280 --> 00:05:24,657
কথায় কথায় কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়।

73
00:05:24,825 --> 00:05:26,951
প্রতিটা কথাতেই শত্রুভাবাপন্ন মনোভাব থাকে।

74
00:05:27,119 --> 00:05:29,704
তারপর আপনার বিরুদ্ধে অভিযোগ
তুলব আমরা, ইত্যাদি ইত্যাদি।

75
00:05:29,871 --> 00:05:32,665
আচ্ছা জেসি, আপনি তো এসব ব্যাপারে
একটু-আধটু জানেনই।

76
00:05:33,208 --> 00:05:34,917
আপনি তো আর সাধু নন।

77
00:05:37,421 --> 00:05:38,879
সউল গুডম্যান।

78
00:05:39,047 --> 00:05:40,923
উনিই আমার উকিল।

79
00:05:41,091 --> 00:05:44,593
ওনাকে আমি করবো আমি?
নাকি আপনারাই করবেন?

80
00:06:21,757 --> 00:06:23,299
করছেন কী আপনি?

81
00:06:23,467 --> 00:06:25,843
- সউলকে দরকার আমার, এক্ষুণি।
- তাই বলে দরজা ভেঙে ঢুকবেন?

82
00:06:26,011 --> 00:06:28,387
- আপনি ডাকাতের মতো দরজা ভেঙে ঢুকলেন।
- আপনি তো এখানে আছেনই।

83
00:06:28,555 --> 00:06:32,349
ফোন ধরলে কিংবা দরজা খুললে তো আর--
আচ্ছা বাদ দেন।

84
00:06:33,101 --> 00:06:34,143
উনি কি এখানে আছেন?

85
00:06:34,311 --> 00:06:37,063
কী আলতুফালতু বকছেন?
উনি এখানে থাকবেন কেন?

86
00:06:37,230 --> 00:06:39,565
কিন্তু আপনি জানেন ও কোথায় আছে।
ওর নম্বরটা দেন।

87
00:06:40,942 --> 00:06:42,610
 একটা কথা বলি আপনাকে।

88
00:06:42,778 --> 00:06:44,987
- আমার পার্টনার আর আমি---
- বিপদে আছেন?

89
00:06:45,155 --> 00:06:47,990
ওমা তাই? এতক্ষণে মাথায় ঢুকেছে?
উনি পালিয়েছেন তো একারণেই।

90
00:06:48,158 --> 00:06:51,994
আর আপনারা দু'জন কোনো গাধামি করে
বিশাল এক বিপদে পড়েছেন,

91
00:06:52,162 --> 00:06:53,829
এটা কি নতুন কোনো খবর?

92
00:06:53,997 --> 00:06:56,665
 আমার দরজা খোলার অধিকার আপনাকে কে দিয়েছে?

93
00:06:56,833 --> 00:06:59,335
দেখুন, আমাকে শুধু একটা নম্বর দিলেই চলবে, বুঝেছেন?

94
00:06:59,503 --> 00:07:03,255
আপনি এত জ্বালান কেন?

95
00:07:03,423 --> 00:07:06,383
 আপনার কারণে আমাকে বেকার হয়ে বসে থাকতে হচ্ছে।

96
00:07:06,551 --> 00:07:09,178
এখান থেকে চলে যাবার জন্য দিন গুনছিলাম।

97
00:07:09,346 --> 00:07:15,226
কিন্তু না, এখন আমাকে সারাদিন বসে
দরজার মিস্ত্রীর জন্য বসে থাকতে হবে।
এর টাকা কে দেবে?

98
00:07:15,393 --> 00:07:17,520
 আচ্ছা, বেশ...

99
00:07:17,687 --> 00:07:20,773
দেখুন, আমার যা আছে,
সব দেবো আপনাকে, ঠিক আছে?

100
00:07:20,941 --> 00:07:22,066
এখানে এক, দুই...

101
00:07:22,526 --> 00:07:26,153
কমপক্ষে ১৭০০ ডলার আছে, ঠিক আছে?

102
00:07:26,321 --> 00:07:29,865
দরজা মেরামত করেও অনেক বেচে যাবে।
এখন আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি।

103
00:07:30,033 --> 00:07:32,368
প্লিজ, ফোন নম্বরটা দেন।

104
00:07:33,870 --> 00:07:36,997
এরকম দরজার দাম ১৭০০ ডলারেরও বেশি।

105
00:07:37,165 --> 00:07:39,500
কাঁচ থাকার জন্য এত দাম?
হতেই পারে না।

106
00:07:39,668 --> 00:07:42,002
ওহ, না না, পারে।

107
00:07:42,170 --> 00:07:44,964
আমি নিশ্চিত এটার দাম...

108
00:07:45,841 --> 00:07:47,550
২০,০০০ ডলার।

109
00:07:49,761 --> 00:07:51,137
পাগল নাকি?

110
00:07:51,304 --> 00:07:56,016
কাঁচের প্লেটওয়ালা দরজার জন্য ২০,০০০ ডলার কে নেয়?

111
00:07:56,184 --> 00:07:58,769
যত নামজাদা দোকানই হোক--

112
00:08:02,149 --> 00:08:03,607
ওহ।

113
00:08:04,734 --> 00:08:07,403
এখন আমার মনে হচ্ছে, ২৫ হবে।

114
00:08:14,536 --> 00:08:15,911
আমি এক্ষুণি আসছি।

115
00:09:23,480 --> 00:09:26,232
হ্যাঁ, আলবাকার্ক, নিউ মেক্সিকো।

116
00:09:26,650 --> 00:09:31,654
রেবেকা সিমন্সের নম্বর,
306 নিগ্রো আরোয়ো লেন।

117
00:09:31,821 --> 00:09:35,741
যোগাযোগ করিয়ে দেবেন, প্লিজ? ধন্যবাদ।

118
00:09:39,788 --> 00:09:42,957
বেকি, হাই।
ওয়াল্টার হোয়াইট বলছি।

119
00:09:43,124 --> 00:09:44,750
শোনো--

120
00:09:44,918 --> 00:09:48,462
ভালো, আমি ভালো আছি।
তুমি কেমন আছ?

121
00:09:48,755 --> 00:09:51,048
ওহ ভালো ভালো।

122
00:09:51,216 --> 00:09:53,300
হ্যাঁ, বিড়ালেরা...

123
00:09:53,468 --> 00:09:54,677
শোনো।

124
00:09:54,844 --> 00:09:57,888
স্কাইলার আর আমি শহরের বাইরে আছি,
সান্তা ফে যাবার পথে,

125
00:09:58,056 --> 00:10:01,350
 আমাদের ছেলে এক্ষুণি বললো যে,

126
00:10:01,518 --> 00:10:05,020
ওর মনে হচ্ছে, চুলাটা চালিয়ে চলে এসেছে।

127
00:10:05,188 --> 00:10:08,649
হ্যাঁ, খোদা না করুক,
আগুন ধরে যাবে।

128
00:10:09,359 --> 00:10:12,903
সেজন্যই ফোন করেছি,
শুধু জানতে চাচ্ছিলাম,

129
00:10:13,071 --> 00:10:16,740
খুবই দুঃখিত জিজ্ঞেস করার জন্য,
তোমার কাছে কি এখনো চাবিটা আছে?

130
00:10:16,908 --> 00:10:20,703
আছে? ভালো। তুমি কি--?

131
00:10:20,870 --> 00:10:25,791
ওহ, জীবনটা বাঁচালে।
অনেক ধন্যবাদ।

132
00:10:26,376 --> 00:10:27,418
ঠিক আছে।

133
00:10:27,585 --> 00:10:31,672
আচ্ছা, তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
অনেক ধন্যবাদ, বাই-বাই।

134
00:10:46,938 --> 00:10:48,939
এইতো।

135
00:12:14,109 --> 00:12:15,734
বেকি?

136
00:12:19,322 --> 00:12:22,157
ওহ খুব ভালো। আশ্বস্ত হলাম।

137
00:12:22,659 --> 00:12:26,036
তোমার কাছে ঋণী হয়ে থাকলাম।

138
00:13:33,730 --> 00:13:35,772
তো, ওর কী অবস্থা?

139
00:13:38,151 --> 00:13:41,945
আপনারা এমন বজ্জাতের আখড়া কেন? বলে দিলেই হয়।

140
00:13:42,989 --> 00:13:46,033
জেসি, ঐ বাচ্চাটার জন্য আপনার যদি
এতটুকু দরদ থেকে থাকে,

141
00:13:46,201 --> 00:13:48,202
তার প্রমাণ দিন আমাদের কাছে।

142
00:13:48,536 --> 00:13:50,162
আপনি যা জানেন, বলুন।

143
00:13:50,330 --> 00:13:52,748
- যা জানি, তা তো বলেছিই।
- আবার বলুন।

144
00:13:52,916 --> 00:13:57,044
আপনারা কি ভাঙা রেকর্ড নাকি?

145
00:13:57,212 --> 00:13:59,713
আমি সাহায্য করতে চেয়েছিলাম।

146
00:13:59,881 --> 00:14:01,798
ব্যাস, কথা শেষ।

147
00:14:03,009 --> 00:14:05,969
টক্সিক স্ক্রিনের ফলাফল না আসা পর্যন্ত
অপেক্ষা করতে হবে মনে হচ্ছে।

148
00:14:09,766 --> 00:14:12,601
আরে এইটুকু জায়গায় এতজন কেন?
ওদেরকে কী বলেছ?

149
00:14:12,769 --> 00:14:15,229
বলেছি, ওরা একেকটা বজ্জাতের আখড়া।

150
00:14:15,396 --> 00:14:16,438
ও একজন শব্দ-কারিগর।

151
00:14:16,606 --> 00:14:20,025
তো, ডিটেকটিভেরা, কথা বলে ভালো লাগলো।
আপনারা গেলে ভালো হয়,

152
00:14:20,193 --> 00:14:24,196
আপনারা যে আইন মানেন, আপনাদের যে স্বভাব ভালো,
তার প্রমাণ দিন।

153
00:14:24,364 --> 00:14:29,326
 অউ রিভোঁর, উফ উইডাড়শেন,
হাস্তা লুয়েগো, বের হন এখান থেকে।

154
00:14:29,494 --> 00:14:33,413
বিদায়, এইতো, তুলুন ঐটা।
পার্টনারের সাথে বিদেয় হোন।

155
00:14:33,581 --> 00:14:35,290
 এক-দুই।

156
00:14:35,458 --> 00:14:37,167
ধন্যবাদ।

157
00:14:37,335 --> 00:14:39,378
ক্রাইস্ট, তোমরা দুইজন--?

158
00:14:39,546 --> 00:14:43,257
কখনো পাছায় ফোঁড়া হলে
তোমাদের নামে নাম রাখবো।

159
00:14:43,424 --> 00:14:45,551
আমাকে এখান থেকে বের করবেন, না কি?

160
00:14:47,387 --> 00:14:50,389
না। পারলেও করতাম না।

161
00:14:50,557 --> 00:14:54,017
এই রাইসিনের ব্যাপারটা নিয়ে এফবিআই চলে আসবে,

162
00:14:54,185 --> 00:14:57,437
আর বাইরের গ্যাঞ্জামের চেয়ে ভেতরেই থাকো।

163
00:14:58,565 --> 00:15:00,274
 তুমি এখানে অনেক নিরাপদে আছ।

164
00:15:00,441 --> 00:15:02,985
ওরা তোমার পার্টনারের বাসায় হামলা করেছিল।

165
00:15:03,152 --> 00:15:05,195
জেসাস!

166
00:15:05,363 --> 00:15:06,655
উনি ঠিক আছেন?

167
00:15:06,823 --> 00:15:10,492
ভালো আছে, তবে মনে রেখো,
মরার আগে ফলের পোকারাও ভালোই থাকে।

168
00:15:10,660 --> 00:15:13,537
এখন আমরা সবাই তাড়ার ওপরে আছি।

169
00:15:13,705 --> 00:15:17,457
চাইলে বোলতার চাকে খোঁচা মারো,
মানা তো আর করতে পারব না।

170
00:15:17,625 --> 00:15:20,877
কিন্তু আমারই কেন সবসময়ে অসুবিধায় পড়া লাগে?

171
00:15:21,588 --> 00:15:25,716
 আমার জন্য কিছু এনেছেন?
 প্লিজ বলবেন না যে আমার এত কষ্ট সব বৃথা গেছে।

172
00:15:28,261 --> 00:15:29,636
হ্যাঁ।

173
00:15:29,804 --> 00:15:31,680
আমি ভাবছিলাম...

174
00:15:31,931 --> 00:15:33,724
আর?

175
00:15:35,518 --> 00:15:36,768
কাসা ট্রাঙকিলা।

176
00:15:36,936 --> 00:15:38,270
সেটা কী জিনিস?

177
00:15:38,438 --> 00:15:40,814
প্যাসিও ডেল নর্তের একটা বৃদ্ধাশ্রম।

178
00:15:40,982 --> 00:15:44,318
জেসি বলছে, ফ্রিং ওকে নিয়ে
একজন পেশেন্টের সাথে দেখা করতে গিয়েছিল।

179
00:15:44,485 --> 00:15:47,154
পিঙ্কম্যান বলেছে, আপনি তাকে অবশ্যই চিনবেন:

180
00:15:47,322 --> 00:15:49,323
টিও স্যালামাঙ্কা।

181
00:15:50,908 --> 00:15:53,327
হুইলচেয়ারে বসা বুড়ো?

182
00:15:54,787 --> 00:15:58,624
কি জানি, মনে পড়ছে না।

183
00:15:58,791 --> 00:16:00,792
মনে কি পড়ছে?

184
00:16:00,960 --> 00:16:05,964
-  লোকটার কথা মনে থাকার কথা।
- হ্যাঁ, মনে পড়েছে।

185
00:16:07,050 --> 00:16:09,468
তো, গাস মাঝে মাঝে গিয়ে,

186
00:16:09,636 --> 00:16:13,388
কার্টেলের এক পরিচিত লোকের সাথে দেখা করে।

187
00:16:13,556 --> 00:16:16,350
এতে আমার কী হবে।

188
00:16:16,517 --> 00:16:19,353
ও আসবে এই আশায় আশায় তো আর আমি

189
00:16:19,520 --> 00:16:23,523
আমি তো আর ছয় মাস ধরে একটা নার্সিং হোমে
 লুকিয়ে থাকতে পারব না,

190
00:16:24,192 --> 00:16:26,401
ওরা এমনকি বন্ধুও না।

191
00:16:26,569 --> 00:16:29,946
পিঙ্কম্যান বলেছে, ও নাকি
বুড়ো লোকটাকে মানসিক অত্যাচার করে।

192
00:16:30,114 --> 00:16:32,032
মানে কী?

193
00:16:33,076 --> 00:16:36,870
গাস নাকি রসিয়ে রসিয়ে ওকে বলেছে,
ওর পরিবারের সব লোক মরে গেছে।

194
00:16:37,038 --> 00:16:39,831
পিঙ্কম্যান গাসকে জিজ্ঞেস করেছিল এ ব্যাপারে।

195
00:16:39,999 --> 00:16:43,418
গাস শুধু বলেছে, টিও ওর কাছের একজনকে খুন করেছিল।

196
00:16:44,420 --> 00:16:47,339
কী? গাসের কাছের একজনকে খুন করেছিল টিও?

197
00:16:47,507 --> 00:16:50,717
খুব কার্যকরী তথ্য না, জানি।

198
00:16:50,885 --> 00:16:54,971
কিন্তু এর বেশি আর কিছু জানি না।

199
00:16:56,182 --> 00:17:00,102
তারমানে ওরা শত্রু, বন্ধু নয়।

200
00:17:01,562 --> 00:17:05,565
আজকের খেলায় আপনারা এখন
যে নম্বরটা ঢাকবেন তা হলো,

201
00:17:05,733 --> 00:17:10,529
তিন নম্বর বি,
'গোল্ডিলক আর তার তিনটি ভালুক' গল্পটার মতো।

202
00:17:10,697 --> 00:17:14,199
বি কলামের ৩ নম্বর।

203
00:17:14,367 --> 00:17:18,412
এর পর 0,7,4।

204
00:17:18,579 --> 00:17:23,291
কার্ডের অপরপাশে।

205
00:17:26,671 --> 00:17:30,549
এরপর B, লাকি নম্বর সেভেন।

206
00:17:30,717 --> 00:17:33,176
এটা কি আপনার জন্য শুভ?

207
00:17:33,344 --> 00:17:35,178
B,7।

208
00:17:35,346 --> 00:17:37,973
I সারিতে 21।

209
00:17:38,141 --> 00:17:40,225
 I, 21।

210
00:17:40,393 --> 00:17:43,019
আমাকে ঘৃণা করো, জানি।

211
00:17:43,730 --> 00:17:46,815
আমি মরে যাই, সেটা প্রবলভাবে চাইছ, এও জানি।

212
00:17:47,400 --> 00:17:51,278
কিন্তু আমি নিশ্চিত যে, তুমি আরেকজনকে
আমার চেয়েও বেশি ঘৃণা করো।

213
00:17:51,446 --> 00:17:54,865
ঐ নিগ্রোগুলো সবসময়ে দলবেঁধে আসে।

214
00:17:56,284 --> 00:17:59,619
আমি তোমাকে প্রতিশোধের একটা সুযোগ করে দিচ্ছি।

215
00:17:59,787 --> 00:18:01,913
G কলাম, 4,8।

216
00:18:02,081 --> 00:18:06,126
আমেরিকা মহাদেশ,
আলাস্কা আর হাওয়াই বাদে।

217
00:18:25,521 --> 00:18:28,231
এসে গেছি।

218
00:18:28,399 --> 00:18:31,902
মিস্টার স্যালামাংকা, আজ সকালটা কেমন কাটছে?
কিছু লাগবে?

219
00:18:32,069 --> 00:18:34,321
হাগু করতে চান, না?

220
00:18:34,489 --> 00:18:36,823
নাকি আগেই করে ফেলেছেন?

221
00:18:36,991 --> 00:18:38,658
 কী লাগবে?

222
00:18:38,910 --> 00:18:41,036
বোর্ডটা এনে দেবো?

223
00:18:41,204 --> 00:18:42,662
ঠিক আছে।

224
00:18:44,081 --> 00:18:45,957
ঠিক আছে।

225
00:18:47,251 --> 00:18:51,213
আচ্ছা, বলুন।

226
00:18:53,132 --> 00:18:54,883
A, E, l--

227
00:18:56,260 --> 00:19:00,597
১ নম্বর রো, l, J, K, L, M, N--

228
00:19:01,974 --> 00:19:03,558
প্রথম অক্ষর N.

229
00:19:03,726 --> 00:19:05,310
A, E--

230
00:19:05,478 --> 00:19:09,606
রো E। E-- দ্বিতীয় অক্ষর E।

231
00:19:09,774 --> 00:19:12,400
A, E-- রো E।

232
00:19:12,568 --> 00:19:15,487
E-- পরের অক্ষর E।

233
00:19:16,030 --> 00:19:17,781
A-- রো A।

234
00:19:17,949 --> 00:19:21,743
A, B, C, D--

235
00:19:21,911 --> 00:19:23,870
পরের অক্ষর D।

236
00:19:24,038 --> 00:19:25,956
A-- রো A।

237
00:19:26,123 --> 00:19:29,668
A, B, C, D--

238
00:19:29,836 --> 00:19:31,461
পরের অক্ষর D।

239
00:19:31,629 --> 00:19:34,089
A, E-- রো E।

240
00:19:34,257 --> 00:19:37,133
E-- E।

241
00:19:37,301 --> 00:19:39,636
A-- রো A। A--

242
00:19:40,388 --> 00:19:41,638
পরের অক্ষর A।

243
00:19:41,806 --> 00:19:46,601
A, E, l, O, U...

244
00:19:48,062 --> 00:19:55,151
শেষ হয়নি মনে হয়,
মিস্টার স্যালামাংকা A, E, I, O, U।

245
00:19:55,319 --> 00:19:58,113
শব্দটা শেষ করুন।

246
00:19:58,489 --> 00:20:01,533
"ডিয়ার" বলতে চাচ্ছেন?

247
00:20:01,701 --> 00:20:05,370
"ডিল" বলতে চাচ্ছেন?

248
00:20:07,331 --> 00:20:12,168
"ডি" তো কোনো শব্দ না,
একটু সাহায্য করুন।

249
00:20:39,363 --> 00:20:43,033
হেই খোকা, কী অবস্থা?
তুমি কখন এখানে আসবে?

250
00:20:43,200 --> 00:20:45,785
যত তাড়াতাড়ি পারবো।

251
00:20:45,953 --> 00:20:49,789
দ্যাখো, অবস্থা গুরুতর হওয়া সত্ত্বেও
তুমি গুরুত্ব দিচ্ছ না।

252
00:20:49,957 --> 00:20:50,999
আমাকে ওর সাথে কথা বলতে দাও।

253
00:20:51,167 --> 00:20:54,377
খোকা, আমি ব্যাপারটাকে গুরত্বের সাথেই নিচ্ছি।
আমাকে এটা দাও, ওয়াল্টার।

254
00:20:54,545 --> 00:20:57,339
আমি তোমার হ্যাঙ্ক আঙ্কেল আর
তার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত।

255
00:20:57,506 --> 00:21:01,217
কিন্তু যারা ওর বিরুদ্ধে হুমকি দিচ্ছে,

256
00:21:01,385 --> 00:21:04,554
আমি নিশ্চিত, ওরা আমার ব্যাপারে
থোড়াই কেয়ার করে।

257
00:21:04,722 --> 00:21:06,514
আমার দিকে কেউ নজর দেবে না।

258
00:21:06,682 --> 00:21:09,809
- তাছাড়া তোমার মা আর আমি--
- ওটা আমাকে দাও, ওয়াল্টার।

259
00:21:09,977 --> 00:21:13,813
 ওর কথা শুনেছ?
 এখানে আসো, আর কোনো অজুহাত নয়।

260
00:21:13,981 --> 00:21:17,275
ম্যারি, যত দ্রুত সম্ভব ওখানে যাবো আমি।

261
00:21:17,443 --> 00:21:18,526
- কথা দিচ্ছি।
- এসো।

262
00:21:19,862 --> 00:21:23,198
তুমি কিছু বলতে চাও?
তুমি বললে হয়তো শুনবে ও?

263
00:21:23,366 --> 00:21:26,451
ম্যারি, যখন আসার তখনই আসবে ও...

264
00:21:29,497 --> 00:21:31,873
 আশা করি বহু এয়ার ফ্রেশনার বেচেছ।

265
00:21:32,041 --> 00:21:34,334
 আশা করি, ব্যানার ডে ও পালন করেছ।

266
00:21:34,502 --> 00:21:37,921
ওয়াল্ট, এখানকার কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, গুডবাই।

267
00:21:39,298 --> 00:21:43,385
আর তোমার সব সাহায্যের জন্য ধন্যবাদ।

268
00:21:43,552 --> 00:21:45,136
এটা কী হলো?

269
00:21:53,104 --> 00:21:54,771
কিছু হলো?

270
00:22:11,497 --> 00:22:13,540
- হাই।
- হাই, স্টিভ।

271
00:22:13,708 --> 00:22:16,459
সবাই কেমন আছে?
তোমাকেই চাচ্ছিলাম।

272
00:22:16,627 --> 00:22:17,961
এসো, এটা দ্যাখো।

273
00:22:19,588 --> 00:22:22,882
- জেসাস, লন্ড্রির কথা আর তুলো না।
- না না, শোনো একবার।

274
00:22:23,050 --> 00:22:27,429
আমার ভুল না হলে,
এই প্যানেলটা ৭২০০ অ্যাম্প সার্ভিস।

275
00:22:27,596 --> 00:22:31,599
এ জায়গায় এমন জিনিস আছে দুইটা,
এত জ্বালানি দিয়ে ওরা কী করে ভাই?

276
00:22:31,767 --> 00:22:34,477
এরকম সাইজের লন্ড্রিতে এর অর্ধেক লাগার কথা?

277
00:22:34,645 --> 00:22:36,229
বাড়তি প্যানেলের কাজ কী?

278
00:22:36,397 --> 00:22:39,691
তুমি কি টমাস এডিসন হয়ে গেছ নাকি?
ইলেকট্রিশিয়ানদের জিজ্ঞেস করে দেখো।

279
00:22:39,859 --> 00:22:43,403
ওদের নিজস্ব চ্যাটরুম আছে, ওরা কেবল
ওয়্যারিং নিয়ে কথা বলে।

280
00:22:43,571 --> 00:22:46,990
আজকাল ইন্টারনেটে কত কিছুই না পাওয়া যায়।

281
00:22:47,158 --> 00:22:49,951
কী বলো?
আরেকবার দেখা যায়?

282
00:22:51,996 --> 00:22:53,538
শোনো।

283
00:22:54,874 --> 00:22:57,751
মনে হয় আমরা একটা সূত্র পেয়েছি।

284
00:22:57,918 --> 00:23:00,253
তাই?
অফিসে একটা লোক আছে।

285
00:23:00,421 --> 00:23:02,672
ও নাকি কী তথ্য দিতে পারবে।

286
00:23:02,840 --> 00:23:07,093
কথা হলো, তথ্যটা ও কেবল তোমাকেই বলবে, মুখোমুখি।

287
00:23:13,017 --> 00:23:14,142
আচ্ছা।

288
00:23:14,310 --> 00:23:16,811
- হেক্টর স্যালামাংকাকে মনে আছে?
- হাহ।

289
00:23:16,979 --> 00:23:20,732
ঘন্টাওয়ালা খোঁড়া বুড়োটা?
আমাদের সাথে কথা বলার চেয়ে প্যান্ট নষ্ট করাই যার বেশি পছন্দের কাজ?

290
00:23:20,900 --> 00:23:24,319
- নাহ, আমার ওকে একটুও মনে নেই। কেন?
- ওই সেই লোক।

291
00:23:25,154 --> 00:23:28,990
ওর নার্স ফোন করে বলেছে,
সে নাকি কী বলতে চায়।

292
00:23:29,158 --> 00:23:31,951
 এ লোকটাকে ৩ ঘন্টা ধরে অফিসে বসিয়ে রেখেছি,

293
00:23:32,119 --> 00:23:34,579
কিন্তু ও শুধু তোমার কাছেই মুখ খুলবে।

294
00:23:34,747 --> 00:23:38,875
ওখানে যাবার কথা ভুলেও ভেবো না।

295
00:23:39,043 --> 00:23:41,753
- ম্যারি--
- হ্যাঙ্ককে সামনে নিয়ে আসার ফাঁদ এটা ,

296
00:23:41,921 --> 00:23:46,174
পরিস্কার বোঝা যাচ্ছে। এ ছাড়া কিছুই না।

297
00:23:46,342 --> 00:23:48,551
- আমরাও তাই ভেবেছিলাম।
- তাহলে...

298
00:23:48,719 --> 00:23:51,262
এ লোক এসবের বাইরে আছে বহুদিন।

299
00:23:51,430 --> 00:23:53,598
ওর ভাতিজা মারা গেছে।
আর কেউ নেই ওর।

300
00:23:53,933 --> 00:23:56,351
নার্স খোঁজ নিয়ে দেখেছে,
কেউ আসে না ওর কাছে।

301
00:23:56,519 --> 00:23:59,479
কোনো বিপদের সম্ভাবনা থাকলেও

302
00:23:59,647 --> 00:24:01,356
আমার মাথায় আসছে না সেটা।

303
00:24:01,524 --> 00:24:04,234
আর এই লোকের সাথে কথা বলতে চাইলে

304
00:24:04,401 --> 00:24:06,653
 অফিসের চেয়ে নিরাপদ জায়গা আর নেই।

305
00:24:07,363 --> 00:24:09,697
আইডিয়াটা ভালো লাগছে না আমার।

306
00:24:09,865 --> 00:24:11,282
আমিও একমত, হ্যাঙ্ক আঙ্কেল।

307
00:24:11,450 --> 00:24:13,660
এটা একটা হাস্যকর আইডিয়া।

308
00:24:13,828 --> 00:24:18,164
আর কোনোভাবেই একাজ করতে পারবে না তুমি।
কথা শেষ।

309
00:24:19,667 --> 00:24:21,626
হ্যাঙ্ক, আসার জন্য অনেক ধন্যবাদ।

310
00:24:21,794 --> 00:24:23,128
কোনো সমস্যা নেই।

311
00:24:23,295 --> 00:24:25,130
দেখা হয়ে খুবই ভালো লাগলো স্যার।

312
00:24:34,723 --> 00:24:39,018
তো মিস্টার স্যালামাংকা, কিছু বলতে চান?

313
00:24:47,403 --> 00:24:50,572
A, E, l, O--

314
00:24:52,324 --> 00:24:56,661
 রো O. P, Q, R, S--

315
00:24:57,371 --> 00:24:58,580
প্রথম অক্ষর S।

316
00:24:58,747 --> 00:25:02,959
A, E, l, O, U--

317
00:25:04,587 --> 00:25:06,421
দ্বিতীয় অক্ষর U। A--

318
00:25:08,465 --> 00:25:09,507
B, C--

319
00:25:12,219 --> 00:25:13,928
A, E, l--

320
00:25:15,306 --> 00:25:16,598
J, K--

321
00:25:18,142 --> 00:25:20,643
A, E, l--

322
00:25:22,062 --> 00:25:26,399
J, K, L, M--

323
00:25:27,109 --> 00:25:31,988
A, E, l, O, U--

324
00:25:33,365 --> 00:25:36,117
রো U। V, W, X, Y--

325
00:25:37,494 --> 00:25:38,870
আচ্ছা যথেষ্ট হয়েছে।

326
00:25:44,043 --> 00:25:47,045
{\an8} কাগজে লেখা "Suck My.."

327
00:25:41,332 --> 00:25:42,957
ধন্যবাদ।

328
00:25:44,043 --> 00:25:47,045
ধন্যবাদ, আমি পড়তে পারি।

329
00:25:47,504 --> 00:25:51,007
নিজের মনের কথা বলে হালকা হয়েছেন?

330
00:25:51,342 --> 00:25:53,301
 আরেকবার চেষ্টা করে দেখবো?

331
00:25:58,974 --> 00:26:00,016
A, E--

332
00:26:01,393 --> 00:26:02,435
F--

333
00:26:03,812 --> 00:26:08,233
A, E, l, O, U--

334
00:26:11,820 --> 00:26:12,862
A--

335
00:26:14,240 --> 00:26:16,491
B, C--

336
00:26:16,659 --> 00:26:18,826
হ্যাঁ বুঝেছি।

337
00:26:19,370 --> 00:26:23,122
আমি আসলে...খুবই দুঃখিত।

338
00:26:30,631 --> 00:26:33,341
অন্তত এইবারে ও প্যান্ট নষ্ট করে ফেলেনি।

339
00:26:35,719 --> 00:26:37,845
এটুকু উন্নতি হয়েছে অন্তত।

340
00:27:05,791 --> 00:27:08,418
- হ্যাঁ?
- একটা সমস্যা হয়েছে।

341
00:27:08,585 --> 00:27:10,086
ডিইএর ওপর চোখ রেখেছিলাম।

342
00:27:10,629 --> 00:27:12,714
এইমাত্র সেখানে একজন ভিজিটর এসেছিল।

343
00:27:13,882 --> 00:27:16,676
হেক্টর স্যালামাংকা।

344
00:27:27,104 --> 00:27:29,147
জানি না আপনাকে এখন কী বলবো।

345
00:27:29,565 --> 00:27:33,651
এখানে বসে চিন্তা করে দেখুন, এরকম আচরণ
 আপনাকে কোথায় নিয়ে যাবে।

346
00:27:33,819 --> 00:27:36,237
বলে রাখি, খুব বেশিদূর যেতে পারবেন না।

347
00:27:49,710 --> 00:27:51,586
মত পাল্টাতে চাও?

348
00:27:54,214 --> 00:27:56,299
কাজ শুরু করা যাক।

349
00:30:09,933 --> 00:30:11,684
হ্যালো।

350
00:30:14,062 --> 00:30:23,905
হাই।

351
00:30:25,032 --> 00:30:26,908
হ্যালো।

352
00:30:28,160 --> 00:30:29,869
হাই।

353
00:31:07,491 --> 00:31:09,408
মিস্টার পিংকম্যান,

354
00:31:10,077 --> 00:31:11,410
 আপনি এখন যেতে পারেন।

355
00:31:12,079 --> 00:31:14,539
কেন? কী হয়েছে?

356
00:31:14,706 --> 00:31:16,332
টক্স স্ক্রিনের ফলাফল এসেছে।

357
00:31:16,500 --> 00:31:18,668
রাইসিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

358
00:31:21,004 --> 00:31:23,130
অবাক হয়েছেন, না?

359
00:31:24,675 --> 00:31:26,759
না, তা হবো কেন?

360
00:31:26,927 --> 00:31:28,594
 আপনার জ্যাকেট।

361
00:31:32,391 --> 00:31:34,267
আবার দেখা না হওয়া পর্যন্ত বিদায়।

362
00:31:38,730 --> 00:31:41,023
আচ্ছা, আচ্ছা।

363
00:31:41,191 --> 00:31:44,277
হেই, ইয়ো ইয়ো, এইযে।

364
00:31:48,407 --> 00:31:50,741
হেই আন্দ্রিয়া।

365
00:31:50,909 --> 00:31:53,869
আমি আসলে ব্রকের খোঁজ নিতে চাচ্ছিলাম।

366
00:31:54,037 --> 00:31:57,415
হেই, মনে হতে পারবে...

367
00:31:57,583 --> 00:32:00,710
শোনো, সম্ভব হলে কথা বোলো, ঠিক আছে?

368
00:32:00,877 --> 00:32:04,672
আমি ফিরে যাচ্ছি, ঠিক আছে।
হেই, এক্সকিউজ মি।

369
00:32:22,733 --> 00:32:23,858
হ্যাঁ।

370
00:32:24,026 --> 00:32:27,486
আমরা পিংকম্যানকে নিয়ে এসেছি।
কেউ দেখেনি।

371
00:32:29,740 --> 00:32:31,073
হেক্টর?

372
00:32:31,491 --> 00:32:33,909
 ওকে ভালোমতো চেক করে দেখেছি,

373
00:32:34,119 --> 00:32:38,122
কোনো তার, ক্যামেরা কিংবা
সারভেইল্যান্সের কোনো যন্ত্র নেই।

374
00:32:38,290 --> 00:32:41,667
পুলিশের গাড়ি একটু আগে অভ্যাসবশত ঘুরে গেছে।

375
00:32:41,835 --> 00:32:44,670
ও একা ওর ঘরে বসে আছে।

376
00:32:48,550 --> 00:32:50,217
ঠিক আছে।

377
00:32:51,803 --> 00:32:53,179
 আমি আসছি।

378
00:32:54,139 --> 00:32:58,059
আমি কাজটা করলেই ভালো হবে মনে হয়।

379
00:32:58,894 --> 00:33:00,853
আমিই করব এটা।

380
00:34:43,832 --> 00:34:45,750
সব ঠিক আছে।

381
00:34:51,339 --> 00:34:53,048
এখানে দাঁড়াও।

382
00:36:03,078 --> 00:36:06,205
ডিইএর সাথে কোন ধরনের লোক কথা বলে?

383
00:36:07,624 --> 00:36:09,542
কোনো লোকই বলে না।

384
00:36:10,627 --> 00:36:12,878
কেউই বলে না।

385
00:36:53,044 --> 00:36:55,462
ঠ্যাংখোঁড়া বুড়ো টিকটিকি কোথাকারে।

386
00:36:55,630 --> 00:36:58,924
কী দারুণ এক খ্যাতি রেখে যাচ্ছ।

387
00:37:12,230 --> 00:37:14,523
তুমি কি এভাবেই স্মরণীয় হয়ে থাকতে চাও?

388
00:37:19,779 --> 00:37:21,655
আমার দিকে তাকানোর এটাই শেষ সুযোগ, হেক্টর।

389
00:37:57,025 --> 00:37:59,151
হায় --

390
00:38:00,111 --> 00:38:02,071
ঠিক আছে, ঠিক আছে।

391
00:38:02,948 --> 00:38:04,865
- চলো যাই।
- ওহ জেসাস।

392
00:38:05,033 --> 00:38:06,742
ওহ, জেসাস।

393
00:38:08,870 --> 00:38:10,204
আমরা এখনই লোকজনকে সরানো শুরু করি?

394
00:38:12,165 --> 00:38:14,416
দক্ষিণ দিকের লোকজনকে সরানো শুরু করো।

395
00:38:14,584 --> 00:38:15,876
সিকিউরিটিকে ডাকো।

396
00:38:16,044 --> 00:38:17,795
সবাই এক্ষুণি বাইরে যাও।

397
00:38:21,633 --> 00:38:24,301
একই জাহাজ সেটা নিশ্চিত,
এবার আসছি

398
00:38:24,469 --> 00:38:26,804
কিছু খারাপ খবর নিয়ে,

399
00:38:26,972 --> 00:38:30,391
আলবাকার্কে বিকালে ট্রাফিকের অবস্থা
 কতোটা খারাপ?

400
00:38:30,558 --> 00:38:34,561
একটু আগেই সাউথবাউন্ড টুয়েন্টি ফাইভের
জেফারসনে একটা দুর্ঘটনা ঘটেছে।

401
00:38:34,729 --> 00:38:37,398
ঐ এলাকা এড়িয়ে চলার চেষ্টা করুন আপাতত।

402
00:38:37,565 --> 00:38:41,443
ওখানকার সবকিছু থমকে আছে।
এতে অবশ্য অবাক হবারও কিছু নেই।

403
00:38:41,611 --> 00:38:46,115
বিরক্ত করার জন্য দুঃখিত। ব্রেকিং নিউজ আছে।
নর্থ ভ্যালির খবর জানাচ্ছি,

404
00:38:46,282 --> 00:38:49,118
এক নার্সিং হোমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

405
00:38:49,285 --> 00:38:51,328
- ক্যাসা ট্র্যাঙকিলা নার্সিং হোম।
- ওহ, না।

406
00:38:51,496 --> 00:38:54,581
আপনারা জায়গাটা চেনেন।
আমরা খুব বেশি কিছু জানতে পারিনি।

407
00:38:54,749 --> 00:38:59,628
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিনজন নিহত হতে পারে
বলে ধারণা করে হচ্ছে।

408
00:38:59,796 --> 00:39:01,755
- ওহ, না।
- কী ভয়াবহ ঘটনা।

409
00:39:01,923 --> 00:39:04,967
আমরা বিস্তারিত জানামাত্র আপনাদের জানাবো।

410
00:39:05,135 --> 00:39:08,804
ওখানকার অবস্থা বেশ ঘোরালো।
ট্রাফিকের কী অবস্থা?

411
00:39:08,972 --> 00:39:11,223
ঐ এলাকা দিয়ে যেতে চাইলে,

412
00:39:11,391 --> 00:39:15,060
অনুগ্রহ করে ঐ এলাকা এড়িয়ে চলবেন।

413
00:39:15,228 --> 00:39:17,813
নর্থ ভ্যালির ইস্ট এবং ওয়েস্টবাউন্ড প্যাসিওর কথা বলছি।

414
00:39:17,981 --> 00:39:22,401
আহত এবং নিহতদের জন্য আমাদের সমবেদনা।
বিস্তারিত জানামাত্র আপনাদের জানাবো।

415
00:39:22,569 --> 00:39:26,238
কয়োটে ১০২.৫ এফএমে এখন গান হবে
এয়ারোস্মিথ এবং ডেফ লেপার্ড ব্যান্ডের।

416
00:39:26,406 --> 00:39:28,991
এখন আসছে নিউ মেক্সিকোর সেরা রক ব্যান্ড--

417
00:40:04,360 --> 00:40:07,154
ভাঙা হাত নিয়ে কাজ করতে চাও?

418
00:40:08,948 --> 00:40:11,158
এরপর কার্বন ডাই অক্সাইড।

419
00:40:11,326 --> 00:40:12,910
করো।

420
00:40:30,720 --> 00:40:32,179
হেই।

421
00:40:32,889 --> 00:40:34,431
ক্লিক শুনতে পাই যেন।

422
00:40:58,081 --> 00:41:00,207
সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা?

423
00:41:40,373 --> 00:41:42,207
গাস মারা গেছে।

424
00:41:47,255 --> 00:41:49,590
আমাদের হাতে অনেক কাজ।

425
00:44:35,840 --> 00:44:38,759
ও সামলে নেবে।

426
00:44:38,926 --> 00:44:40,427
তাই?

427
00:44:41,554 --> 00:44:46,099
কয়েকদিন যমে-মানুষে টানাটানি হয়েছে বটে,

428
00:44:46,267 --> 00:44:48,101
কিন্তু ও...

429
00:44:49,187 --> 00:44:51,188
ও বেঁচে যাবে।

430
00:44:51,773 --> 00:44:57,027
ওহ, খোদাকে ধন্যবাদ।

431
00:45:04,035 --> 00:45:08,830
জানেন, ওটা নাকি রাইসিন ছিল না।

432
00:45:11,334 --> 00:45:13,043
আমি বুঝতে পারছি না।

433
00:45:13,211 --> 00:45:15,045
তাহলে ওটা কী ছিল?

434
00:45:15,213 --> 00:45:21,093
মনে হয় এটা 'লিলি অফ দ্য ভ্যালি' ফুলের কাজ।

435
00:45:21,761 --> 00:45:23,762
প্রায়ই ঘটে এমন।

436
00:45:23,930 --> 00:45:27,516
কিছু মিষ্টি লাল জাম আছে,

437
00:45:27,683 --> 00:45:31,186
বাচ্চারা খেয়ে পেটের অসুখ বাঁধিয়ে ফেলে।

438
00:45:31,354 --> 00:45:34,398
এটুকুই, আর কিছু না।

439
00:45:38,194 --> 00:45:42,948
তারমানে গাস ওকে বিষ খাওয়ায়নি।

440
00:45:47,412 --> 00:45:49,287
ও কি...

441
00:45:51,040 --> 00:45:54,960
ওকে তো মরতেই হত, তাই না?

442
00:45:57,338 --> 00:45:59,131
তা তো বটেই।

443
00:45:59,298 --> 00:46:01,425
গাসকে মরতেই হত।

444
00:46:03,052 --> 00:46:04,553
হ্যাঁ।

445
00:46:08,641 --> 00:46:11,768
জানেন, আমাকে--

446
00:46:12,061 --> 00:46:13,603
আমাকে ফিরে যেতে হবে।

447
00:46:13,771 --> 00:46:15,772
 আন্দ্রিয়া দাঁড়িয়ে আছে।

448
00:47:02,778 --> 00:47:05,030
এ মুহূর্তে আছি ক্যাসা ট্র্যাঙকিলায়,
কিছুক্ষণ আগের ভয়াবহ বিস্ফোরণে

449
00:47:05,198 --> 00:47:08,200
তিনজন মারা গেছে এখানে।

450
00:47:09,619 --> 00:47:12,204
আগুনের গোলা আমাদের পেশেন্টের ঘরসহ

451
00:47:12,371 --> 00:47:14,247
আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

452
00:47:14,415 --> 00:47:15,457
ওয়াল্ট?

453
00:47:15,625 --> 00:47:17,918
দাঁড়াও, শুনতে পাচ্ছি না তোমার কথা।

454
00:47:18,085 --> 00:47:20,962
ওদের বলো, আঙ্কেল হ্যাঙ্ক ঠিকই বলেছিল।
ওয়াল্ট?

455
00:47:21,130 --> 00:47:22,297
তোমার কী অবস্থা?

456
00:47:22,465 --> 00:47:24,549
আমার কী অবস্থা?
আগে বলো তোমার কী অবস্থা?

457
00:47:24,926 --> 00:47:26,468
আমার ...

458
00:47:29,055 --> 00:47:31,223
আমার বেশ ভালোই অবস্থা।

459
00:47:32,725 --> 00:47:34,392
আমি ভালোই আছি।

460
00:47:34,936 --> 00:47:37,479
জেসাস, ওয়াল্ট, খবরে দেখাচ্ছে,

461
00:47:37,647 --> 00:47:39,189
গাস ফ্রিং মারা গেছে।

462
00:47:39,565 --> 00:47:43,235
বোমা বিস্ফোরণে মেক্সিকান কার্টেলের
এক লোকসহ উড়ে গেছে ও।

463
00:47:43,402 --> 00:47:46,238
ডিইএ এর মাথামুণ্ডু কিছু বুঝতে পারছে না।

464
00:47:47,740 --> 00:47:49,366
তুমি কি এ ব্যাপারে কিছু জানতে?

465
00:47:49,951 --> 00:47:53,745
- ওয়াল্ট, আমি চাই তুমি--
- সব শেষ হয়েছে।

466
00:47:53,996 --> 00:47:55,372
 আমরা এখন নিরাপদ।

467
00:47:55,540 --> 00:47:58,041
অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলেন,

468
00:47:58,209 --> 00:48:02,003
আরেকজন বলেছে, তার কিছু আগেই নাকি
একটা রিং শোনা গিয়েছিল।

469
00:48:02,171 --> 00:48:04,422
ক্যাসা ট্র্যাঙকিলা প্রশাসন বলেছে,

470
00:48:04,590 --> 00:48:09,177
তাদের প্রিয়জন ওখানে থাকলে,
এই নম্বরে ফোন না করতে...

471
00:48:09,345 --> 00:48:11,263
এটা কী তোমার কাজ?

472
00:48:13,766 --> 00:48:15,767
কী হয়েছিল?

473
00:48:17,311 --> 00:48:19,062
আমি জিতেছি।

474
00:48:22,024 --> 00:48:25,151
অনুবাদে - কুদরতে জাহান

475
00:48:27,024 --> 00:48:33,151
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
