1
00:00:03,880 --> 00:00:05,882
এই নিন।

2
00:00:35,040 --> 00:00:36,963
কী করছেন এখানে?

3
00:00:39,120 --> 00:00:42,920
- আজ আমার জন্মদিন!
- তাই? বাহ, শুভ জন্মদিন।

4
00:00:44,680 --> 00:00:47,843
'ডেনি'তে জন্মদিনের দিনে খাবার ফ্রি।
আপনাকে শুধু পরিচয়পত্রটা দেখাতে হবে।

5
00:00:48,160 --> 00:00:49,605
 লাগবে না, ধন্যবাদ!

6
00:00:49,760 --> 00:00:53,048
সত্যিই? ফ্রি খাবার সবসময়েই ভালো।

7
00:00:53,240 --> 00:00:57,006
আমি বড়লোক হলেও ফ্রিতে খাবার সুযোগ ছাড়তাম না।

8
00:00:57,960 --> 00:00:59,291
ধন্যবাদ!

9
00:00:59,440 --> 00:01:00,646
ঠিক আছে তাহলে।

10
00:01:07,560 --> 00:01:11,042
নিউ হ্যাম্পশায়ার।
আপনি বাড়ি থেকে অনেক দূরে এসেছেন।

11
00:01:11,240 --> 00:01:12,446
এখান থেকে সেটা কত দূর?

12
00:01:12,600 --> 00:01:16,491
শুধু গ্যাস নেবার জন্য ব্রেক নিলেও
 ৩০ ঘন্টার মত লাগতে পারে।

13
00:01:16,680 --> 00:01:18,569
আপনি কি ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছিলেন?

14
00:01:18,760 --> 00:01:21,240
না, এখানেই এসেছি।

15
00:01:22,280 --> 00:01:24,089
ও আচ্ছা।

16
00:01:24,240 --> 00:01:26,004
তো, এখানে কেন আসলেন?

17
00:01:32,320 --> 00:01:33,367
ব্যবসার কাজে।

18
00:01:33,520 --> 00:01:37,127
জানেন,আমি একবার বস্টনে গিয়েছিলাম, বস্টন
আর সোয়াম্পস্কট নামের একটা ছোট শহরে...

19
00:01:37,320 --> 00:01:39,766
...ওটা বস্টনের ঠিক বাইরে।

20
00:01:39,920 --> 00:01:42,321
এটা নিউ হ্যাম্পশায়ারের কাছে,
তাই না?

21
00:01:44,600 --> 00:01:46,967
হ্যাঁ! কিছুটা কাছেই বলা যায়।

22
00:01:47,120 --> 00:01:49,964
হ্যাঁ! আমার বয়স মনে হয় ছয় ছিল,
ভালো মনে নেই।

23
00:01:50,120 --> 00:01:53,249
 খুব পছন্দ হয়েছিল, সেটা মনে আছে শুধু।
সেখানে বিশাল একটা অ্যাকোয়ারিয়াম ছিল।

24
00:01:53,400 --> 00:01:56,563
হ্যাঁ। বিশাল একটা বিজ্ঞান জাদুঘরও ছিল।

25
00:01:59,480 --> 00:02:00,561
আমি একটু আসছি।

26
00:02:02,720 --> 00:02:03,721
- হাই।
- হাই।

27
00:02:03,880 --> 00:02:05,723
আমি লুসি, কী খাবেন বলুন।

28
00:02:24,760 --> 00:02:28,560
এ কথা বর্ডারের ওপাশে যাবে না তো?

29
00:02:29,920 --> 00:02:32,207
এ শহরের ওপাশেই যাবে না, নিশ্চিন্ত থাকেন।

30
00:02:32,360 --> 00:02:37,161
এটার কোনো ব্যবহারবিধি আছে?
ইন্সট্রাকশন ম্যানুয়াল?

31
00:02:37,320 --> 00:02:39,163
আমি ইন্টারনেট ঘেঁটে কিছু বের করলাম।

32
00:02:39,320 --> 00:02:41,084
এখানে দিয়ে দিয়েছি।

33
00:02:42,000 --> 00:02:43,809
তাহলে...

34
00:02:43,960 --> 00:02:46,008
...শুভ কামনা, আর কি।

35
00:03:23,760 --> 00:03:25,967
শুভ জন্মদিন, মিস্টার ল্যাম্বার্ট।

36
00:04:24,600 --> 00:04:30,083
অনুবাদে - কুদরতে জাহান

37
00:04:31,600 --> 00:04:36,083
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।

38
00:04:40,600 --> 00:04:45,083
জেসাস, ওয়াল্ট, খবরে দেখাচ্ছে...
গাস ফ্রিং মারা গেছে।

39
00:04:45,240 --> 00:04:48,801
বোমা বিস্ফোরণে মেক্সিকান কার্টেলের
এক লোকসহ উড়ে গেছে ও।

40
00:04:48,960 --> 00:04:52,931
ডিইএ এর মাথামুণ্ডু কিছু বুঝতে পারছে না।

41
00:04:53,400 --> 00:04:55,448
তুমি কি এ ব্যাপারে কিছু জানতে?

42
00:04:56,960 --> 00:04:58,485
ওয়াল্ট?

43
00:05:00,520 --> 00:05:02,807
ওয়াল্ট, আমি চাই তুমি -

44
00:05:02,960 --> 00:05:06,203
<i>সব শেষ হয়েছে। আমরা এখন নিরাপদ।</i>

45
00:05:23,080 --> 00:05:25,048
এটা কি তোমার কাজ?

46
00:05:29,080 --> 00:05:30,969
<i>কী হয়েছিল?</i>

47
00:05:32,640 --> 00:05:34,449
আমি জিতেছি।

48
00:06:47,840 --> 00:06:49,569
ওহ, ঈশ্বর।

49
00:07:19,760 --> 00:07:21,364
বাবা।

50
00:07:21,520 --> 00:07:23,204
- বাবা।
- হেই।

51
00:07:23,360 --> 00:07:25,647
<i>হেই-</i>

52
00:07:25,840 --> 00:07:29,128
আশ্চর্য, টিভি চালাওনি তুমি?

53
00:07:29,280 --> 00:07:31,567
না, সরি আমি...

54
00:07:31,760 --> 00:07:35,162
তুমি বাবাকে মিস্টার ফ্রিং এর কথা বলোনি?

55
00:07:35,320 --> 00:07:38,130
- ও জানে।
- বাড়িতে স্বাগতম।

56
00:07:38,280 --> 00:07:42,729
জেসাস, বাবা, সবাই এটা নিয়েই আলোচনা করছে।

57
00:07:42,880 --> 00:07:45,406
ওরা এখনো টিভিতে বলেনি বটে...

58
00:07:45,560 --> 00:07:48,723
...কিন্তু হ্যাঙ্ক আঙ্কেল বললো যে সে নাকি
শীর্ষ একজন ড্রাগ ডিলার ছিল।

59
00:07:48,880 --> 00:07:52,248
কি সর্বনাশা কথা!

60
00:07:52,400 --> 00:07:55,768
তোমার আঙ্কেল তো ভালোই আছে, তাই না?
ওরা এসব জানলো কীভাবে?

61
00:07:55,920 --> 00:07:58,366
শুরু থেকেই হ্যাঙ্ক আঙ্কেল একে সন্দেহ করেছিল।

62
00:07:58,520 --> 00:08:00,807
আমাদের এসব বলেনি যদিও।

63
00:08:01,000 --> 00:08:03,571
এমনকি একবার আমাকে গাসের
রেস্টুরেন্টে নিয়েো গিয়েছিল...

64
00:08:03,720 --> 00:08:06,530
...গিয়ে লোকটার সাথে মজা নিচ্ছিল পুরা  ...

65
00:08:06,680 --> 00:08:09,524
..."আমি তোমার উপর নজর রাখছি"
এরকম একটা ভাব।

66
00:08:09,680 --> 00:08:14,481
ওরা বের করেছে যে, মিস্টার ফ্রিংই হ্যাঙ্ক আঙ্কেলের উপর হামলা করিয়েছিল।

67
00:08:14,680 --> 00:08:18,127
কিন্তু পুলিশের আগেই কেউ তাকে ধরে ফেলেছে।

68
00:08:18,280 --> 00:08:19,725
তাজ্জব ব্যাপার!

69
00:08:19,880 --> 00:08:22,201
ম্যারি আন্টি তো এখনো ভয়ে অস্থির।

70
00:08:22,360 --> 00:08:27,571
সে আমাদেরকে আসতে দিতে চায়নি,
কিন্তু মা বললো আর লাগবে না।

71
00:08:28,880 --> 00:08:34,523
কয়েকজন এজেন্ট এখনো ওখানে আছে,
কিন্তু তারা বলছে আর কোনো সমস্যা নেই।

72
00:08:34,680 --> 00:08:37,160
যখন এই খবর টিভিতে আসবে...

73
00:08:37,320 --> 00:08:39,800
... হ্যাঙ্ক আঙ্কেল তো তখন নায়ক বনে যাবে।

74
00:08:39,960 --> 00:08:42,884
- হ্যাঁ!
- আগেও ছিল, এখন আরো বেশি হবে।

75
00:08:43,200 --> 00:08:45,123
কী আশ্চর্য!

76
00:08:45,280 --> 00:08:47,089
দ্যাখো তো এটা টিভিতে দেখাচ্ছে কি না?

77
00:08:47,240 --> 00:08:49,447
হ্যাঁ, হ্যাঁ আমি দেখতে চাই।

78
00:08:49,600 --> 00:08:51,409
একটু পরে আসছি, ঠিক আছে?

79
00:08:51,560 --> 00:08:54,166
<i>- ২৪ ইয়ার্ড সীমানার ভেতরে
বেড়া ভেঙ্গে দিলো -</i>

80
00:09:03,720 --> 00:09:05,085
হাই।

81
00:09:05,960 --> 00:09:07,564
হাই।

82
00:09:12,400 --> 00:09:14,050
হাই, আমার বাচ্চাটা!

83
00:09:14,240 --> 00:09:16,846
ওহ, তোমার বাবা তোমাকে খুব মিস করেছে।

84
00:09:18,840 --> 00:09:20,569
হ্যাঁ, করেছে।

85
00:09:20,720 --> 00:09:22,643
আমি জানি।

86
00:09:23,040 --> 00:09:24,804
আমিও তোমাকে মিস করেছি।

87
00:09:30,160 --> 00:09:34,131
তো, তোমার কি মনে হয় না যে আমি
অন্তত একটা 'হ্যালো' পেতে পারি?

88
00:09:36,720 --> 00:09:38,210
হ্যালো।

89
00:09:44,000 --> 00:09:46,082
তোমাকেও হ্যালো জানাচ্ছি।

90
00:09:49,680 --> 00:09:52,684
তো, তুমি কি আমার সাথে কথা বলবে, না কি বলবে না?

91
00:09:53,560 --> 00:09:55,324
তুমি...

92
00:09:55,480 --> 00:09:57,767
তুমি কি একটুও আশ্বস্ত  ...

93
00:09:58,960 --> 00:10:03,090
 আমি বেঁচে আছি এই কারণে একটু আশ্বস্ত হও অন্তত?

94
00:10:05,040 --> 00:10:07,088
আমি আশ্বস্তই আছি, ওয়াল্ট।

95
00:10:08,680 --> 00:10:10,603
কিছুটা ভয়ও পাচ্ছি।

96
00:10:11,920 --> 00:10:13,570
ভয়?

97
00:10:14,520 --> 00:10:16,010
কাকে?

98
00:10:19,600 --> 00:10:21,125
তোমাকে।

99
00:10:28,560 --> 00:10:30,085
<i>হেই-</i>

100
00:10:33,760 --> 00:10:35,364
হাই।

101
00:11:01,160 --> 00:11:02,764
সেরেছে!

102
00:12:23,880 --> 00:12:25,450
জেসাস, যা বলতে চাও বলে ফেলো।

103
00:12:25,640 --> 00:12:28,041
বলো যে "আমি আগেই বলেছিলাম"।
পেটে যা কথা আছে সব বলে ফেলো ...

104
00:12:28,200 --> 00:12:31,568
...নইলে পরে আবার ডায়ালাইসি করা লাগবে।

105
00:12:31,880 --> 00:12:34,929
এগুলো হুবহু বোয়েটিকারের আঁকা ছবিগুলোর মতো।

106
00:12:36,600 --> 00:12:38,682
লাশ দুটো কোথায় ছিল?

107
00:12:38,840 --> 00:12:42,242
মালবাহী এলিভেটরের ঐখানে।
ঐযে ওখানে।

108
00:12:45,600 --> 00:12:48,206
- ওরা কে, জানা গেছে?
- না, কিছুই তো আস্ত নেই।

109
00:12:48,360 --> 00:12:51,842
 মানুষের দাঁত যখন অনেক গরম হয়ে যায়,\
তখন নাকি পপকর্নের মতো ফেটে যায়...

110
00:12:52,040 --> 00:12:53,644
...ওরা আমাকে তাই বললো।

111
00:12:53,800 --> 00:12:56,883
যেই আগুনটা জ্বালিয়েছে, খুব ভালোভাবেই কাজটা সেরেছে।

112
00:13:02,200 --> 00:13:04,806
ফ্রিং এর বাচ্চা ফ্রিং, ওস্তাদ ছিল লোকটা।

113
00:13:16,680 --> 00:13:18,170
 এটা কী ছিল বলে মনে হয়?

114
00:13:18,320 --> 00:13:22,120
জানি না, ল্যাবের কোনো ইকুয়িপমেন্ট হবে হয়তো?

115
00:13:28,760 --> 00:13:30,922
এটা কি ক্যামেরা?

116
00:13:45,560 --> 00:13:49,121
খাও, খাও, দুষ্টুমি নয়।

117
00:13:49,280 --> 00:13:51,806
আরে! কী হচ্ছে!

118
00:13:51,960 --> 00:13:53,803
দুষ্টুমি নয়।

119
00:13:53,960 --> 00:13:55,803
ওয়েন্ডেলকে ঢুকে খেতে দাও।

120
00:13:56,480 --> 00:13:59,131
ওয়েল্ডেল খেতে না পারলে কেউ খাবার পাবে না।

121
00:13:59,280 --> 00:14:00,770
হ্যাঁ।

122
00:14:13,720 --> 00:14:15,324
গুস্তাভোর ব্যাপারে,

123
00:14:16,440 --> 00:14:18,522
ও মারা গেছে।

124
00:14:53,480 --> 00:14:55,164
কুত্তার বাচ্চা।

125
00:14:56,440 --> 00:14:58,681
কুত্তার বাচ্চা।

126
00:14:59,320 --> 00:15:01,721
- দাঁড়ান, দাঁড়ান!
- সামনে থেকে সরে যাও, পিচ্চি।

127
00:15:01,920 --> 00:15:06,642
- একটু দাঁড়ান, ঠিক আছে? ওনাকে বলতে দিন।
- এই বেজন্মার কথা শোনার আর ইচ্ছা নেই আমার।

128
00:15:06,840 --> 00:15:08,365
এখন সামনে থেকে সরো।

129
00:15:08,520 --> 00:15:10,761
ওনার কথা শুনতে হবে আপনাকে।

130
00:15:10,920 --> 00:15:13,207
 এ কী করলে জেসি?
তুমি কি আদৌ বুঝতে পারছ?

131
00:15:13,360 --> 00:15:15,249
 কী করেছ তার কোনো ধারণা আছে?

132
00:15:15,400 --> 00:15:17,926
- হ্যাঁ, ও নিজের জীবন বাঁচিয়েছে -
- আর যদি একটা কথা বলো তবে,

133
00:15:18,080 --> 00:15:20,003
মাইক, মাইক!

134
00:15:20,160 --> 00:15:24,051
ওনাকে মারলে আমাকেও মারতে হবে! বুঝলেন?

135
00:15:25,640 --> 00:15:28,086
হায়রে জেসি।

136
00:15:28,560 --> 00:15:30,562
জেসাস।

137
00:15:31,480 --> 00:15:33,881
তোমাদের সমস্যাটা কী?

138
00:15:34,120 --> 00:15:36,600
সত্যি বলতে,

139
00:15:37,880 --> 00:15:39,120
আমি বলবো?

140
00:15:41,120 --> 00:15:45,170
দেখুন, তোমার আমার মাঝে যত মতবিরোধই
থাকুক না কেন, কোনো সমস্যা নেই।

141
00:15:45,320 --> 00:15:47,721
কারণ সামনে মহা মুসিবত।

142
00:15:48,800 --> 00:15:51,849
- মুসিবত।
- ভিডিও ক্যামেরাগুলোর কথা বলছে।

143
00:15:52,000 --> 00:15:54,571
আমাদের উপর নজর রাখতে ল্যাবে ক্যামেরা বসিয়েছিল গাস...

144
00:15:54,760 --> 00:15:57,491
...লন্ড্রিতেও,
আর কোথায় কোথায় বসিয়েছে খোদাই জানে..!

145
00:15:57,720 --> 00:16:00,485
যখন আমি "আমরা" বলছি,
সেটা কিন্তু তোমাকে সহই বলছি।

146
00:16:00,640 --> 00:16:02,290
মাইক।

147
00:16:02,480 --> 00:16:04,960
মাইক, ও যদি সব টেপ করে রাখে...

148
00:16:05,120 --> 00:16:07,691
..আমাদের মেথ বানানো, তোমার সাপ্লাই করার ভিডিও...

149
00:16:07,840 --> 00:16:11,162
এসব যদি গাসের কাছে থাকে আর আমাদের আগেই পুলিশ পেয়ে যায়...

150
00:16:11,360 --> 00:16:12,486
হায়রে কুত্তার বাচ্চা।

151
00:16:12,640 --> 00:16:16,690
মাইক, এসব কোনো একটা টেপে
অথবা কোনো হার্ডড্রাইভে রাখা আছে।

152
00:16:17,200 --> 00:16:18,645
কোথায়?

153
00:16:18,800 --> 00:16:20,131
ও এটা কোথায় রেখেছে?

154
00:16:23,280 --> 00:16:26,363
ওর অফিসে একটি ল্যাপটপ ছিল,

155
00:16:26,520 --> 00:16:29,364
রেস্টুরেন্টের পেছনে রাখতো ওটা।

156
00:16:29,880 --> 00:16:32,804
এগুলো সব ওখানেই থাকত।

157
00:16:40,160 --> 00:16:41,525
কী?

158
00:16:41,680 --> 00:16:43,728
আরে হাঁদা, চাবি দাও!

159
00:16:43,880 --> 00:16:47,407
এটি চাবি চাওয়ার বিশ্বজনীন সংকেত।

160
00:17:17,400 --> 00:17:20,643
মিটার জালিয়াতি, হ্যাঁ, বড় অপরাধ।

161
00:17:21,160 --> 00:17:25,882
<i>লোকটা মিটারে এমন কারিকুরি করে রেখেছে যে
ফার্স্ট ক্লাস পোস্টেজের চেয়ে দুই সেন্ট কম দেয়া লাগবে। </i>

162
00:17:26,040 --> 00:17:30,364
আমি আপনাকে বলছি যে 'ইউএসপিএস'
ব্যাপারটাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে।

163
00:17:30,520 --> 00:17:34,605
আপনার পকেট থেকে টাকা যাওয়া
মানে আমার পকেট থেকে টাকা যাওয়া।

164
00:17:34,760 --> 00:17:37,969
আমি ভাবছিলাম, এখন দেখুন সার্জ।

165
00:17:38,160 --> 00:17:41,926
আমরা কি এই ব্যাপারে একসাথে কাজ করতে পারি?
আপনাদের ওখানে ওটা আছে তো?

166
00:17:42,120 --> 00:17:44,487
আমাকে এটা বলুন অন্তত?

167
00:17:47,400 --> 00:17:50,688
হ্যাঁ।

168
00:17:52,400 --> 00:17:54,368
আচ্ছা, সাহায্যের জন্য ধন্যবাদ।

169
00:17:54,520 --> 00:17:59,367
{\an8} ডেভ ক্লার্ক ফাইভ - পঞ্চাশের দশকের ব্রিটিশ রক ব্যান্ড

170
00:17:54,520 --> 00:17:59,367
ইন্সপেক্টর ক্লার্ক - ইন্সপেক্টর ডেভ ক্লার্ক।
'ডেভ ক্লার্ক ফাইভ' এর মতো।

171
00:18:00,160 --> 00:18:01,844
অনেক আগের তো তাই চেনেন না।

172
00:18:02,000 --> 00:18:05,561
দিন-রাত যেকোনো সময়
এই নাম্বারে ফোন দিতে পারেন।

173
00:18:05,720 --> 00:18:08,929
হ্যাঁ স্যার, আপনাকেও...

174
00:18:09,080 --> 00:18:10,525
ধন্যবাদ।

175
00:18:12,840 --> 00:18:14,490
যাক...

176
00:18:14,920 --> 00:18:17,127
আমাদের দফা রফা।

177
00:18:20,880 --> 00:18:22,530
তাহলে...

178
00:18:24,040 --> 00:18:28,443
 জানো " কথা বলে ভালো লাগল"কে
ওরা কী বলে?

179
00:18:28,680 --> 00:18:30,205
"ভালো লাগেনি"

180
00:18:31,280 --> 00:18:33,726
তুমি কি আমাদেরকে ল্যাপটপটার কথা বলবে?

181
00:18:33,920 --> 00:18:37,561
- কোথায় যাচ্ছেন?
- আমি এসব ছেড়ে চলে যাচ্ছি, খোকা।

182
00:18:37,760 --> 00:18:40,730
তোমারও চলে যাওয়া উচিত,
ধরা পড়তে বেশিদিন লাগবে না।

183
00:18:40,880 --> 00:18:44,202
মাইক, ল্যাপটপটা এখন কোথায়?

184
00:18:44,400 --> 00:18:48,246
 এ তথ্য কি কোনো পার্থক্য গড়ে দিতে পারবে?
ওরা এটা পেয়ে গেছে, কথা শেষ।

185
00:18:54,160 --> 00:18:57,721
এপিডি, উত্তরপশ্চিম এলাকার কমান্ড অন সেকেন্ড নিয়ে গেছে।

186
00:18:57,880 --> 00:18:59,962
ওরা এর গায়ে ট্যাগ দিয়েছে, এর নামে ফাইল লিখেছে,

187
00:19:00,120 --> 00:19:04,011
...এটি এখন সরকারি সিস্টেমে আছে,
ওরা এটাকে এভিডেন্স রুমে রেখেছে।

188
00:19:04,560 --> 00:19:06,369
ঠিক আছে।

189
00:19:07,080 --> 00:19:11,802
ঠিক আছে, বিল্ডিংটার বর্ণনা দাও।

190
00:19:12,000 --> 00:19:13,411
বলো...

191
00:19:13,560 --> 00:19:15,528
এই দুর্গম দুর্গের ব্যাপারে আমি কী বলবো?

192
00:19:15,680 --> 00:19:17,364
আর তোমরা কীই বা করতে পারবে?

193
00:19:17,520 --> 00:19:21,127
কালো বডিফিটিং জামা পরে
চোরের মতো তার বেয়ে ঢুকবে?

194
00:19:21,280 --> 00:19:24,124
পুলিশে গিজগিজ করছে ওখানে।
তোমার আর কী জানার আছে?

195
00:19:24,280 --> 00:19:27,204
তোমার সাথে কথাই বা বলছি কেন?

196
00:19:27,360 --> 00:19:30,284
মাইক, আমাদের কিছু একটা করতে হবে।

197
00:19:31,040 --> 00:19:32,929
কিছু একটা তো করছি।

198
00:19:33,080 --> 00:19:35,765
উনি এই কাজে পাকা, একটা সুযোগ দাও।

199
00:19:35,920 --> 00:19:37,604
দ্যাখো,

200
00:19:37,760 --> 00:19:41,082
ধরে নাও, ল্যাপটপটা চাঁদে আছে।

201
00:19:41,280 --> 00:19:45,330
এসব এভিডেন্স রুমগুলোকে ওরা ব্যাংকের ভল্টের মতো
 মজবুত বানায়.....

202
00:19:45,480 --> 00:19:48,370
কারণ ওরা জানে যে, তোমার মতো উন্মাদেরা সেটা
ভেঙে ঢোকার চেষ্টা করবে।

203
00:19:48,520 --> 00:19:54,163
ব্যাঙ্ক ভল্ট না হলেও
 এতে দিনে ২৪ ঘন্টা পুলিশ...

204
00:19:54,320 --> 00:19:56,129
...পাহারা দেয়।

205
00:19:56,280 --> 00:19:58,851
ওটা ওখান থেকে কোনোমতেই বের করতে পারবে না তোমরা।

206
00:19:59,000 --> 00:20:02,243
ওটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে, কে বললো?

207
00:20:05,680 --> 00:20:08,411
আমাদেরকে শুধু ওটায় থাকা
জিনিসগুলো নষ্ট করতে হবে।

208
00:20:08,600 --> 00:20:11,206
ও, তার মানে তুমি একটি পুলিশ স্টেশন উড়িয়ে দিতে চাচ্ছ?

209
00:20:11,360 --> 00:20:13,169
মনে হয় না আমি এটা বলেছি।

210
00:20:13,320 --> 00:20:15,846
নার্সিং হোম উড়িয়ে তোমার ক্ষুধা বেড়ে গেছে।

211
00:20:16,000 --> 00:20:17,684
এখন তুমি কিনা পুলিশ মারতে চাচ্ছ!

212
00:20:17,840 --> 00:20:19,888
আমি কখনোই কাউকে মারার কথা বলিনি।

213
00:20:20,040 --> 00:20:22,805
যাইহোক, আমি একটা যন্ত্রের সম্ভাবনার ব্যাপারে ভাবছি।

214
00:20:22,960 --> 00:20:25,440
- একটি যন্ত্র!
- হ্যাঁ সামান্য একটা যন্ত্র।

215
00:20:25,600 --> 00:20:28,331
ধরলাম যে এই যন্ত্রটা প্রমাণ হিসেবেই নেওয়া হয়েছে।

216
00:20:28,480 --> 00:20:31,165
- এখন এটা সেই রুমের ভিতরে।
- চুম্বক ব্যবহার করলে কেমন হয়?

217
00:20:31,320 --> 00:20:34,688
তুমি বোমাটাকে এভিডেন্স রুমে ঢোকানোর জন্য
বড় আরেকটা অপরাধ করতে চাচ্ছ।

218
00:20:34,840 --> 00:20:37,605
- "বোমা"র কথা কে বলল? আমি বলেছি " যন্ত্র"।
-  আচ্ছা, চুম্বক ব্যবহার করলে কেমন হয়?

219
00:20:37,760 --> 00:20:40,525
আগুন লাগাবার যন্ত্র!
খুব দ্রুত আগুন জ্বালিয়ে দিলেই চলবে।

220
00:20:40,680 --> 00:20:44,002
 ওদের কি নির্বাপণ ব্যবস্থা থাকবে না? স্প্রিংক্লারের কথা বলছি না।

221
00:20:44,160 --> 00:20:47,020
হ্যালন গ্যাসের কথা বলছি।
কারণ হ্যালন দিয়ে এভিডেন্স নষ্ট হবে না।

222
00:20:47,360 --> 00:20:50,887
- একটি চুম্বক কিন্তু  -
- তাহলে আমরা বাইরে একটা বোমা পাতবো।

223
00:20:51,040 --> 00:20:53,281
ও, ফোর্ট ওর্থের বাইরে
একটা দলকে চিনি...

224
00:20:53,480 --> 00:20:55,960
...যারা একটা এভিডেন্স রুমকে বাইরে
থেকে উড়িয়ে দিতে চেয়েছিল।

225
00:20:56,120 --> 00:20:58,487
কিন্তু কয়েকটা মাত্র বেড়া ভাঙতে পেরেছিল।

226
00:20:58,640 --> 00:21:02,281
<i>তুমি হয়তো ২ ফুট কংক্রিটের দেয়াল
ভেদ করার কথা বলছ।</i>

227
00:21:02,440 --> 00:21:03,851
চুম্বক ব্যবহার করলে কেমন হয়?

228
00:21:04,000 --> 00:21:06,401
কীসের চুম্বক? কীসের ব্যাপারে বলছ?

229
00:21:06,560 --> 00:21:08,324
মানে এইরকম...

230
00:21:24,560 --> 00:21:26,324
তাহলে, কী মনে হয়?

231
00:21:27,240 --> 00:21:28,651
ব্যয়বহুল।

232
00:21:29,080 --> 00:21:30,889
ইঞ্জিনিয়ারিংয়ের কথা বাদ দাও...

233
00:21:31,040 --> 00:21:33,611
...কোনো একটি বিকল্প শক্তির
উৎস ব্যবহার করতে হবে...

234
00:21:33,760 --> 00:21:37,924
...কথা হলো এই জিনিসটা আসলেই আমার লাগবে।

235
00:21:38,080 --> 00:21:40,845
যেমনটা দেখতে পাচ্ছেন,
এতে আমার আয় হচ্ছে।

236
00:21:41,000 --> 00:21:44,288
কিন্তু এটা কি সাধ ও সাধ্যের মধ্যে?

237
00:21:44,480 --> 00:21:48,644
দেখুন, আমরা স্ট্রিং থিওরি আর গড পার্টিকেলের
জমানায় বাস করছি।

238
00:21:48,800 --> 00:21:51,644
সাধ ও সাধ্যের মধ্যে?
হ্যাঁ, অবশ্যই, কেন নয়?

239
00:21:51,800 --> 00:21:53,882
ব্যয়বহুল।

240
00:21:54,840 --> 00:21:57,127
এতে কী দেবেন?

241
00:22:01,560 --> 00:22:04,643
ওটা হলে কেমন হয়? চলে ওটা?

242
00:22:05,240 --> 00:22:06,969
চালু করে দিতে পারবো।

243
00:22:07,120 --> 00:22:09,168
ঐ বাক্সটি কি দিয়ে তৈরী?

244
00:22:09,320 --> 00:22:11,402
প্লাইউড আর অ্যালুমিনিয়াম।
ঠিক যেমনটা আপনি চান।

245
00:22:13,480 --> 00:22:16,882
ঠিক আছে, তাহলে টাকার ব্যাপারে
আলোচনা করতে রাজি আছেন?

246
00:22:17,840 --> 00:22:20,286
আমার অফিসে আসুন।

247
00:22:24,000 --> 00:22:26,002
শুনুন।

248
00:22:27,400 --> 00:22:30,404
আসলে এই মুহুর্তে আমার
কাছে কোনো টাকা নেই।

249
00:22:30,960 --> 00:22:34,203
আমার স্ত্রী... একটা আইআরএস বিষয়ক ঝামেলা আছে।

250
00:22:34,360 --> 00:22:39,241
তুমি আমার ভাগটা দিয়ে দিলে খুব ভালো হয়, আমি তোমাকে পরে দিয়ে দেবো।

251
00:22:39,440 --> 00:22:41,249
আচ্ছা, যাই হোক।

252
00:22:41,400 --> 00:22:43,129
ঠিক আছে?

253
00:22:45,080 --> 00:22:46,889
আসবেন না?

254
00:22:47,480 --> 00:22:52,563
যদি তোমার মাথায় সামান্যতম বুদ্ধিও থাকত,
যে টাকা তুমি বাঁচিয়েছ সেগুলো নিয়ে...

255
00:22:52,760 --> 00:22:55,243
...আজকেই এই শহর থেকে পালাতে।

256
00:22:55,840 --> 00:22:57,604
আপনার মনে হয় না যে এতে কাজ হবে?

257
00:22:58,120 --> 00:23:00,168
তুমি কি মজা করছ?

258
00:23:00,320 --> 00:23:02,129
মাইক, এটা তিনজনের কাজ।

259
00:23:02,280 --> 00:23:06,205
আমি নিশ্চিত, এই প্ল্যানটি তখনই কাজ করবে ন্‌
যখন কিনা আপনি আমাদের সাথে থাকবেন না।

260
00:23:40,120 --> 00:23:41,610
ভেতরে আসুন।

261
00:23:43,840 --> 00:23:45,808
ভেতরে ঢুকুন, দরজা লাগান।

262
00:23:46,680 --> 00:23:49,411
আপনার এখানে আসার ব্যাপারে
আমাদের কী কথা ছিল?

263
00:23:49,560 --> 00:23:52,291
জানি, কিন্তু আমি এমন কিছু বলতে চাচ্ছি যা আপনাকে রাগিয়ে দিতে পারে...

264
00:23:52,440 --> 00:23:55,205
...পুলিশেরা আপনাকে ফোন করতে পারে।

265
00:23:55,360 --> 00:23:59,365
আগে একটু বলে নেই। একটু বসি?
বসলাম।

266
00:23:59,520 --> 00:24:02,000
আচ্ছা। পুলিশ কেন ফোন করবে?

267
00:24:02,400 --> 00:24:05,085
ফোন করতে পারে।
দূর সম্ভাবনা।

268
00:24:05,240 --> 00:24:08,369
কিন্তু এই সামান্য সম্ভাবনার মধ্যেও আপনার
একটা জিনিস ভাবা দরকার।

269
00:24:08,520 --> 00:24:09,760
<i>হোগান'স হিরোজ টিভি সিরিজের...</i>

270
00:24:10,320 --> 00:24:12,561
সার্জেন্ট শাল্টজ্।
তার কথা মনে আছে?

271
00:24:12,760 --> 00:24:14,444
"আমি কিছুই জানি না, আমি কিছুই দেখি না।"

272
00:24:14,640 --> 00:24:16,961
ও কী করত মনে আছে? আমি চাই আপনিও তাই করেন।

273
00:24:17,120 --> 00:24:20,647
- সেটা ঠিক আছে সউল, কিন্তু পুলিশ কেন-
- বেনেকির সাথে একটি ঘটনা ঘটে গেছে -

274
00:24:20,800 --> 00:24:22,325
হায় খোদা।

275
00:24:22,520 --> 00:24:23,931
- এবং এটা...
- ওহ জেসাস।

276
00:24:24,080 --> 00:24:26,731
- কী ঘটনা?
- খোদার কাজ।

277
00:24:26,880 --> 00:24:28,644
কিছু ঠিকও হয়নি, কিছু ভুলও হয়নি।

278
00:24:28,800 --> 00:24:31,246
মানে, এটাই শুধু - এটাই ঠিক কথা।

279
00:24:31,400 --> 00:24:36,486
এতে চলে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে।

280
00:24:40,320 --> 00:24:42,368
টেড মারা গেছে।

281
00:24:43,200 --> 00:24:44,326
কী বললেন?

282
00:24:44,480 --> 00:24:46,608
টেড মারা গেছে?

283
00:24:46,760 --> 00:24:49,161
না, না, না।

284
00:24:49,320 --> 00:24:51,641
সে জেগে উঠেছে শুধু।

285
00:24:57,840 --> 00:25:00,002
ঠিক আছে, এতে কাজ হবে মনে হচ্ছে।

286
00:25:00,440 --> 00:25:01,965
ঠিক আছে ,ঘড়ি খুলে নিন।

287
00:25:02,720 --> 00:25:06,122
হার, কানের দুল, আংটি, ব্রেসলেট...

288
00:25:06,720 --> 00:25:08,370
স্বর্ণ। এগুলো লোহাজাতীয় নয়।

289
00:25:08,520 --> 00:25:09,521
তাহলে ভালো।

290
00:25:09,680 --> 00:25:13,162
তোমরা ছেলেপেলেরা তোমাদের
যৌনাঙ্গে যেটা পরো সেটা কী করবে?

291
00:25:13,360 --> 00:25:17,206
এখন বলে দাও নয়তো আজীবন চিঁহি চিঁহি সপরানো গাইতে হবে।
যাইহোক, এইটার ব্যাপারে আমাকে একটু বলোতো?

292
00:25:17,360 --> 00:25:21,331
কেন কেউ যৌনাঙ্গের মাথায় ধাতব রিঙ পরাতে চায়?

293
00:25:22,480 --> 00:25:24,767
আমার দিকে তাকাচ্ছেন কেন?

294
00:25:24,960 --> 00:25:27,804
আচ্ছা ঠিক আছে, পিস্তল, ছুরি...

295
00:25:28,000 --> 00:25:30,685
...যন্ত্রপাতি ,চাবি, মাথায় থাকা প্লেট...

296
00:25:30,880 --> 00:25:33,406
...কৃত্রিম কোমর।

297
00:25:33,560 --> 00:25:36,564
দয়া করে পকেটগুলো আবার চেক করেন।

298
00:25:36,760 --> 00:25:39,127
ও, ক্রেডিট কার্ড।

299
00:25:39,280 --> 00:25:42,966
এটা নিশ্চিত কাজ করবে, এটা ভেবেন না।

300
00:25:43,120 --> 00:25:46,886
এই কাজের ফলাফলগুলো
আগে থেকেই দেখতে পাচ্ছি...

301
00:25:47,040 --> 00:25:50,442
...আশ্বস্ত হবার মতো ফলাফল একটাও না।

302
00:25:50,600 --> 00:25:52,170
পিএমএ।

303
00:25:52,360 --> 00:25:54,806
পজিটিভ মেন্টাল অ্যাটিচুড নিয়ে থাকুন।

304
00:25:54,960 --> 00:25:56,962
ঠিক আছে। আমার মনে হয়
আমরা চালানোর জন্য প্রস্তুত।

305
00:25:57,760 --> 00:26:00,366
আচ্ছা, আমি এটা নিয়ে কোথায় যাবো?

306
00:26:00,520 --> 00:26:03,285
৪০ ফুট দূরে থেকে শুরু করো।
এটা রুমের দৈর্ঘ্য থেকে বেশি।

307
00:26:03,440 --> 00:26:05,283
- সম্মানের কাজটি কে করবে?
- আমি।

308
00:26:05,440 --> 00:26:07,090
সুইচ চাপলে চালু হবে এটা।

309
00:26:07,240 --> 00:26:09,208
এটি এখানে ঘুরাবে।
এটি তোমার পাওয়ার কন্ট্রোল।

310
00:26:09,360 --> 00:26:11,169
- ঠিক আছে।
- সবাই প্রস্তুত?

311
00:26:11,320 --> 00:26:12,845
- হ্যাঁ।
- ঠিক আছে তাহলে।

312
00:26:13,000 --> 00:26:14,923
আগুন দিয়ে দিন কামানে!

313
00:26:18,520 --> 00:26:20,409
আচ্ছা, সবাই প্রস্তত?

314
00:26:33,680 --> 00:26:38,049
আশা করা যায় এটা ড্রাইভ শ্যাফটটাকে হেঁচড়ে
দরজা দিয়ে বের করে আনবে না।

315
00:26:52,920 --> 00:26:54,490
কিছু কি হলো?

316
00:26:57,200 --> 00:26:59,931
না। এখনো কাজ হচ্ছে।

317
00:27:00,280 --> 00:27:03,602
ঠিক আছে, আস্তে আস্তে সামনের দিকে হেঁটে আসো।

318
00:27:14,960 --> 00:27:16,644
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।

319
00:27:16,840 --> 00:27:18,171
হ্যাঁ, কাজ হয়েছে।

320
00:27:21,360 --> 00:27:23,328
ইয়েস!

321
00:27:30,000 --> 00:27:31,490
 ইয়াহ বিচ!

322
00:27:31,920 --> 00:27:34,002
চুম্বক!!

323
00:27:36,360 --> 00:27:38,408
এখানে কতগুলো ব্যাটারি আছে?

324
00:27:38,560 --> 00:27:43,771
এখানে আছে ২১টা, সিরিজে লাগানো।
তাহলে ২১ গুণ ১২।

325
00:27:43,920 --> 00:27:45,331
দুইশ বায়ান্ন ভোল্ট।

326
00:27:45,480 --> 00:27:47,642
আরো ২১টা লাগাতে পারবেন?
প্যারালাল কানেকশনে?

327
00:27:47,800 --> 00:27:50,007
অ্যাম্পারেজ আরো বাড়াবে?

328
00:27:56,240 --> 00:27:58,720
ঐ এভিডেন্স রুমের সবকিছু উড়ে যাবে তাহলে...

329
00:27:58,880 --> 00:28:03,761
...বিকট শব্দ করবে, ওরা সাথে সাথে টের পেয়ে যাবে।

330
00:28:03,920 --> 00:28:05,684
ব্যাপার না।

331
00:28:05,840 --> 00:28:08,844
৬০ সেকেন্ডের মধ্যেই আমরা পগারপার।

332
00:28:29,080 --> 00:28:31,242
এক্সকিউজ মি।

333
00:28:34,080 --> 00:28:35,605
হাই, আপনি কার কাছে এসেছেন?

334
00:28:35,760 --> 00:28:38,047
টেড বেনেকি, আমি তাঁর বন্ধু।

335
00:28:38,200 --> 00:28:40,202
কিন্তু এখন যদি সমস্যা থাকে,
আমি নাহয় -

336
00:28:40,400 --> 00:28:43,609
না, না, না। কোনো সমস্যা নেই।
আমার কাজ শেষ প্রায়। ভেতরে আসুন।

337
00:28:56,760 --> 00:28:58,649
হেই টেড।

338
00:29:01,000 --> 00:29:02,604
উনি অনেক শক্ত লোক।

339
00:29:02,800 --> 00:29:05,121
তার মুখে রঙ ফিরেছে,
রক্তচাপও বাড়ছে।

340
00:29:05,280 --> 00:29:08,124
আমরা আপনাকে ২-১ দিনের মধ্যে আবার
স্বাভাবিক খাবার খেতে দিতে পারবো...

341
00:29:08,280 --> 00:29:09,805
.. বাজি ধরে বলতে পারি।

342
00:29:10,800 --> 00:29:12,962
খুব ভালো।

343
00:29:14,080 --> 00:29:16,048
ঠিক আছে, আমি হলেই আছি।

344
00:29:27,040 --> 00:29:28,485
টেড।

345
00:29:29,800 --> 00:29:31,928
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?

346
00:29:35,840 --> 00:29:37,683
হ্যাঁ।

347
00:29:40,920 --> 00:29:42,968
টেড, আমি শুধু...

348
00:29:44,440 --> 00:29:47,011
আমি এটা জানতামও না যে -

349
00:29:47,160 --> 00:29:49,049
স্কাইলার।

350
00:29:50,080 --> 00:29:53,368
আমি কাউকে...

351
00:29:54,800 --> 00:29:56,848
...কিছুই বলিনি।

352
00:29:59,600 --> 00:30:02,922
আমি ওদেরকে বলেছি এটা একটা দুর্ঘটনা।

353
00:30:03,680 --> 00:30:05,489
আমি হোঁচট খেয়ে...

354
00:30:06,960 --> 00:30:10,328
...পড়ে গেছি, ওরা শুধু এটুকুই জানে।

355
00:30:12,240 --> 00:30:14,083
শুধু...

356
00:30:16,560 --> 00:30:19,962
আমার সন্তান আছে...

357
00:30:21,120 --> 00:30:23,088
পরিবার আছে।

358
00:30:24,400 --> 00:30:26,641
আমি দোহাই দিয়ে বলছি।

359
00:30:28,200 --> 00:30:30,009
প্লিজ।

360
00:30:32,160 --> 00:30:33,924
আমি শুধু...

361
00:30:38,200 --> 00:30:40,009
'আমি...

362
00:30:40,680 --> 00:30:44,810
...কক্ষনো এই কথাগুলো...

363
00:30:45,560 --> 00:30:49,963
.. কাউকে বলবো না।

364
00:30:58,680 --> 00:31:00,444
ভালো।

365
00:32:20,760 --> 00:32:23,764
এটা এখান থেকে বামে গেলে আর
সিকিপথ দূরে হবার কথা।

366
00:32:23,960 --> 00:32:27,089
আমরা এক চক্কর দিয়ে অন্য পাশ
দিয়ে ঘুরে আসবো। এখান থেকে বাঁক নাও।

367
00:32:39,720 --> 00:32:41,245
ঠিক ওখানে।

368
00:32:41,400 --> 00:32:43,528
এই দেয়ালটা।

369
00:32:43,680 --> 00:32:46,809
এটা আবার কী?
রাস্তাটা উঁচু হয়ে আছে।

370
00:32:46,960 --> 00:32:49,440
তো? ওইটার উপর দিয়ে চালিয়ে যাও।

371
00:32:50,360 --> 00:32:52,169
- ঠিক আছে।
- চলো, তুমি এটা পারবে।

372
00:32:52,360 --> 00:32:55,045
মাথা ঠাণ্ডা রাখো।

373
00:32:55,240 --> 00:32:56,844
তুমি পারবে।

374
00:33:04,560 --> 00:33:06,210
বন্ধ করো।

375
00:33:07,280 --> 00:33:10,523
এটা মনে হয় ৮ ফুট দূরে, ঠিক হবে?
আরো কাছে যাওয়া লাগবে?

376
00:33:10,680 --> 00:33:11,761
এতেই চলবে।

377
00:34:33,040 --> 00:34:35,441
- মিস্টার হোয়াইট, চলুন।
- দাঁড়াও।

378
00:34:36,880 --> 00:34:38,484
- চলুন তো।
- আরেকটু দাঁড়াও।

379
00:34:38,840 --> 00:34:41,002
মিস্টার হোয়াইট, চলুন পালাই।

380
00:34:41,160 --> 00:34:44,289
 আর এক মিনিট লাগবে।

381
00:34:52,360 --> 00:34:55,330
- বন্ধ করুন। বন্ধ করুন এটা।
- করবো।

382
00:35:01,040 --> 00:35:03,520
জ্যাককস! জ্যাককস, তুমি ঠিক আছ?

383
00:35:03,680 --> 00:35:05,842
বাইরে! বাইরে!

384
00:35:26,120 --> 00:35:27,770
ইয়াহ বিচ!

385
00:35:27,920 --> 00:35:29,888
- চুপ করো।
- ইয়াহ্!

386
00:35:30,040 --> 00:35:33,408
তুমি কী উদযাপন করছ আসলে?
ট্রাকটা তো ফেলে এসেছ।

387
00:35:33,560 --> 00:35:35,767
- তো কী হয়েছে?
- "কী হয়েছে"?

388
00:35:35,920 --> 00:35:37,604
ওরা হাতের ছাপ পেয়ে গেলে কী করবে?

389
00:35:37,760 --> 00:35:40,809
এবং ওরা সে সূত্র ধরে ঐ রেকিং ইয়ার্ডে গেলে কী হবে?

390
00:35:40,960 --> 00:35:42,610
পারবে না।

391
00:35:42,760 --> 00:35:44,728
কোনো ছাপ নেই, আমি নিশ্চিত করেছি।

392
00:35:45,240 --> 00:35:48,562
ঐ ট্রাকে কোনো কাগজপত্র নেই,
চুম্বক এবং ব্যাটারিও নেই।

393
00:35:48,720 --> 00:35:51,405
ঐ মাল দিয়ে কাউকে খুঁজে পাবে না।

394
00:35:51,560 --> 00:35:53,050
আমি সেটাও নিশ্চিত হয়ে নিয়েছি।

395
00:35:53,200 --> 00:35:55,043
তাহলে, তোমার সব উত্তর পেয়ে গেছ।

396
00:35:55,200 --> 00:35:58,921
তাহলে তুমি আমাকে বলো, উত্তরমানব,
সব কি ঠিকঠাকভাবে হয়েছে?

397
00:35:59,080 --> 00:36:01,890
হ্যাঁ, হয়েছে।

398
00:36:02,040 --> 00:36:04,361
তোমাকে বিশ্বাস করে মেনে নেবো?

399
00:36:04,520 --> 00:36:07,444
হ্যাঁ? কেন?

400
00:36:07,640 --> 00:36:09,051
কীভাবে জানবো?

401
00:36:10,760 --> 00:36:13,161
কারণ আমি বলছি তাই।

402
00:36:42,040 --> 00:36:44,884
০৭-৬৬-২৬৪৩২.

403
00:36:45,040 --> 00:36:46,451
গুতিয়েরেজ, আলভিন বি।

404
00:36:46,640 --> 00:36:48,449
ছাদ নির্মাণের হাতুড়ি।

405
00:36:49,120 --> 00:36:51,361
অক্ষত। ব্যাগ এখনো খোলা হয়নি।

406
00:36:57,440 --> 00:37:00,444
১১-৫৮-৭৩৩২১.

407
00:37:00,600 --> 00:37:02,125
ফ্রিং, গুস্তাভো।

408
00:37:02,320 --> 00:37:04,288
স্যামসাং ল্যাপটপ কম্পিউটার।

409
00:37:04,440 --> 00:37:07,364
ক্ষতিগ্রস্থ, গ্লাসের স্ক্রিন ভেঙ্গে
চুরমার হয়ে গেছে।

410
00:37:07,520 --> 00:37:09,204
ব্যাগ খোলা হয়নি।

411
00:37:17,520 --> 00:37:21,081
১১-৫৮-৭৩৩১৭.

412
00:37:21,240 --> 00:37:24,449
ফ্রিং, গুস্তাভো।
দুইজন লোকের ফ্রেম বাধাই ছবি।

413
00:37:24,600 --> 00:37:25,681
ক্ষতিগ্রস্থ।

414
00:37:25,840 --> 00:37:27,683
গ্লাস ভেঙ্গে গেছে...

415
00:37:27,840 --> 00:37:30,002
...এবং ফ্রেম থেকে ফটো বেরিয়ে গেছে।

416
00:37:30,160 --> 00:37:33,642
গ্লাস ভেঙ্গে যাওয়ার কারনে
ব্যাগের কিছুটা ক্ষতি হয়েছে।

417
00:37:36,280 --> 00:37:37,327
এই দ্যাখো।

418
00:37:39,360 --> 00:37:40,930
ম্যানিফেস্টে এটা লেখা ছিল না।

419
00:37:42,760 --> 00:37:45,604
ঠিক আছে, প্রথমত,
আমি কোনো বিয়ের উকিল না।

420
00:37:45,760 --> 00:37:47,489
আমি এই কাজে নিজেকে কোনো পক্ষে রাখিও না।

421
00:37:47,640 --> 00:37:49,563
এবং কোনো পক্ষ না নিয়েই বলছি...

422
00:37:49,720 --> 00:37:51,961
...আপনার টাকার তদারকির ভার আপনি স্কাইলারকেই দিয়েছিলেন...

423
00:37:52,160 --> 00:37:54,766
...যেটার আমি বিরোধিতা করেছিলাম,
যদি ভাবেন...

424
00:37:54,960 --> 00:37:57,804
..."আগেই বলেছিলাম" একথা বলার জন্য এটা বলছি, ভুল করবেন।

425
00:37:58,000 --> 00:38:02,642
আমি শুধু আপনাকে আমার চিন্তাগুলো বলছি।

426
00:38:06,240 --> 00:38:08,083
তো উনি আমার কাছে একটি সমস্যা নিয়ে এসেছিলেন।

427
00:38:08,240 --> 00:38:11,608
 উনি বেনেকির হিসাব রাখতেন, বেনেকি আইআরএসের সাথে ঝামেলায় জড়িয়েছিল...

428
00:38:11,760 --> 00:38:15,082
...এবং যখন তারা হিসাবনিকাশ করলো,
স্কাইলার আর টেড গ্যাঁড়াকলে পড়লো।

429
00:38:15,240 --> 00:38:19,245
আমি বলেছিলাম, "আমরা ওয়াল্টকে এই
ব্যাপারে বলি?"

430
00:38:19,440 --> 00:38:22,125
এর উত্তরে উনি বলেছিলেন,
"না, বেনেকিকে একটা চেক দিয়ে দেন...

431
00:38:22,320 --> 00:38:24,561
ও আইআরএসের সাথে হিসাব
 চুকিয়ে ফেলুক"

432
00:38:24,720 --> 00:38:29,282
আমি পক্ষপাতিত্ব করছি না।
উনি আসলেই আপনাকে বাঁচাতে চেয়েছিলেন।

433
00:38:31,920 --> 00:38:34,287
কী ভাবছেন বললে ভালো হয়।

434
00:38:36,320 --> 00:38:39,483
"ওয়াল্টকে এই ব্যাপারে জানাই চলেন।"

435
00:38:39,640 --> 00:38:42,644
হ্যাঁ, আমি তাকে এটাই বলেছিলাম।
উনি না করে দিয়েছিলেন।

436
00:38:42,840 --> 00:38:45,047
আর আপনি সেটা নিয়ে তর্ক করেননি।

437
00:38:45,200 --> 00:38:47,089
আমার সাথে যোগাযোগ করার চিন্তাও করেননি।

438
00:38:49,400 --> 00:38:53,291
আপনি তখন অন্য বিষয়ে ব্যস্ত ছিলেন, মনে করে দেখেন।

439
00:38:53,440 --> 00:38:57,889
সেজন্য আপনি নিজেই এটার দায়িত্ব নিয়ে নিলেন...

440
00:38:58,040 --> 00:39:02,762
...আমার ৬,২২,০০০ ডলার অন্য
একজনকে দিয়ে দিলেন সেই লোককে...

441
00:39:02,920 --> 00:39:06,641
...যে কিনা আমার স্ত্রীর সাথে রাত কাটিয়ে বেড়াচ্ছিল।

442
00:39:07,640 --> 00:39:10,530
উনি আমার মক্কেল, আপনার মতোই।

443
00:39:10,680 --> 00:39:13,570
এই ব্যবস্থাটা কি মাঝে মাঝে জটিলতার দিকে যায়?

444
00:39:13,720 --> 00:39:14,801
অবশ্যই।

445
00:39:14,960 --> 00:39:18,009
কিন্তু আমি নৈতিকতা মেনে আমার দায়িত্ব-

446
00:39:18,160 --> 00:39:19,969
নৈতিকতা?

447
00:39:20,240 --> 00:39:23,244
 দুঃখিত। হয়তো ভুল শুনেছি।

448
00:39:23,400 --> 00:39:28,247
আপনি কি এইমাত্র 'নৈতিকতা' শব্দটা ব্যবহার করলেন?

449
00:39:28,400 --> 00:39:30,562
{\an8} ক্ল্যারেন্স ড্যারো - খ্যাতনামা উকিল

450
00:39:28,400 --> 00:39:30,562
আপনি 'ক্ল্যারেন্স ড্যারো' নন সউল।

451
00:39:30,760 --> 00:39:33,491
আপনি একজন দুই পয়সা দামের উকিল।

452
00:39:33,680 --> 00:39:35,011
আর আপনি আমার জন্য কাজ করেন।

453
00:39:35,200 --> 00:39:38,488
হ্যাঁ, 'ক্ল্যারেন্স ড্যারো'র কখনোই আপনার মতো
এরকম  মক্কেল ছিলো না যে কিনা ..

454
00:39:38,640 --> 00:39:40,369
...এরকম কোনো কিছু ..

455
00:39:41,080 --> 00:39:42,127
...চায়।

456
00:39:42,280 --> 00:39:45,602
ঠিক আছে? আমি আপনার জন্য জান দিয়ে দিচ্ছি।

457
00:39:45,800 --> 00:39:47,165
<i>হিউয়েলও।</i>

458
00:39:47,360 --> 00:39:50,762
তার আঙুলগুলো হট ডগের মতো,
 দুই মিনিটের মধ্যে আমার হাত ভেঙে দিতে পারে...

459
00:39:50,920 --> 00:39:53,844
...এবং এই অফিসের সবাইকে মেরে ফেলতে পারে।
কিন্তু আমি কি কোনো অভিযোগ করেছি?

460
00:39:54,000 --> 00:39:56,571
না, ভিক্ষা করেন, ধার করেন কিংবা চুরি করেন।
আমি আপনাদের হাকলবেরি।

461
00:39:56,720 --> 00:39:59,121
অতিরিক্ত কাজগুলো আমাকেই সামলাতে হয়।

462
00:39:59,800 --> 00:40:04,124
অথচ বাচ্চাটা যে হাসপাতালে ভর্তি হতে বাধ্য হবে,
এটা বলেননি আমাকে!

463
00:40:04,600 --> 00:40:06,204
শুনুন  -

464
00:40:06,360 --> 00:40:08,681
এটা নিয়ে এখান থেকে চলে যান।

465
00:40:08,880 --> 00:40:11,201
 আপনার আর আমার এই শেষ কাজ।

466
00:40:26,520 --> 00:40:27,851
আপনি কী করতে চাইছেন..?

467
00:40:28,000 --> 00:40:29,445
আরে, হেই।

468
00:40:29,600 --> 00:40:31,284
<i> হেই-</i>

469
00:40:36,200 --> 00:40:41,001
আমাদের কাজ তখনই শেষ হবে, যখন আমি বলবো।

470
00:41:13,960 --> 00:41:17,521
হ্যাঁ, তুমি তাই, হ্যাঁ।

471
00:41:23,200 --> 00:41:24,770
<i> হেই-</i>

472
00:41:30,720 --> 00:41:33,405
টেডের সাথে যা হয়েছে আমি তা শুনেছি।

473
00:41:34,960 --> 00:41:37,008
ও কাউকে কিছু বলবে না।

474
00:41:37,200 --> 00:41:39,009
হ্যাঁ।

475
00:42:04,000 --> 00:42:06,287
আমি তোমাকে ক্ষমা করেছি।

476
00:42:12,000 --> 00:42:18,000
অনুবাদে কুদরতে জাহান

477
00:42:20,000 --> 00:42:28,000
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।
