1
00:00:00,920 --> 00:00:02,010
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

2
00:00:02,010 --> 00:00:04,930
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

3
00:00:45,430 --> 00:00:46,930
মনে পড়েছে।

4
00:00:49,520 --> 00:00:51,430
আমার সব মনে পড়েছে।

5
00:00:57,550 --> 00:00:59,850
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

6
00:00:59,880 --> 00:01:09,880
<u>Translated By</u>
KAMRUL HASAN SHIMUL 
 ROBIUL HOSSAIN SUJON
SARAH IQBAL 
 HASIBUJJAMAN HASIB 
 RUBAYED HASAN
FUAD ANAS AHMED

7
00:01:09,930 --> 00:01:19,930
<u>Edited By</u>
 SARAH IQBAL

8
00:02:11,630 --> 00:02:19,840
D A R K
..Bangla Subtitle Created By..
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

9
00:02:24,120 --> 00:02:28,790
DARK 107
CROSSROADS

10
00:04:16,520 --> 00:04:17,680
কী করছেন এখানে?

11
00:04:18,600 --> 00:04:20,600
যে ছেলেটাকে আমরা জঙ্গলে খুঁজে পেয়েছিলাম।

12
00:04:22,430 --> 00:04:24,680
তার সাথে এখন কী হবে?

13
00:04:24,770 --> 00:04:26,430
যদি তার পরিচয় খুঁজে বের না করতে পারেন,

14
00:04:26,520 --> 00:04:29,020
তাহলে বেওয়ারিশ লাশ হিসেবে কোথাও
দাফন করে দেওয়া হবে।

15
00:04:29,100 --> 00:04:30,310
কতদিন ধরে মৃত সে?

16
00:04:31,020 --> 00:04:32,770
সব কিছু আমার রিপোর্টেই দেওয়া আছে।

17
00:04:32,850 --> 00:04:35,810
যখন খুঁজে পেয়েছিলে ওকে, তার থেকে আনুমানিক ১০ ঘণ্টা আগে।

18
00:04:36,470 --> 00:04:38,640
এটা কী সম্ভব যে, সে...

19
00:04:40,430 --> 00:04:41,850
মানে তাত্ত্বিকভাবে,

20
00:04:43,390 --> 00:04:46,680
এটা কী সম্ভব যে, সে অনেক আগেই মারা গিয়েছিল আর তার দেহটা কোথাও সংরক্ষিত ছিল?

21
00:04:46,770 --> 00:04:48,180
সংরক্ষিত ছিল?

22
00:04:48,270 --> 00:04:49,560
মানে বলতে চাচ্ছ, হিমায়িত
অবস্থায় যেমনটা থাকে?

23
00:04:51,720 --> 00:04:54,890
যদি লাশের শরীরের টিস্যুতে সেরকম কোন
আলামত থাকতো, আমি পেতাম সেটা।

24
00:04:54,970 --> 00:04:56,810
হিমায়িত দেহ কখনও এরকম উষ্ণ থাকে না।

25
00:04:57,220 --> 00:05:00,600
-তাহলে, সেটাকে "না" বলছেন আপনি।
-না, যতক্ষন না মূল তথ্যটা পাচ্ছি।

26
00:05:04,520 --> 00:05:07,430
আপনি তার মৃতদেহ সংরক্ষন করে রাখার
মেয়াদটা কতটা সময় ভাবছেন?

27
00:05:08,810 --> 00:05:11,390
-৩৩ বছর।
-৩৩ বছর!

28
00:05:12,100 --> 00:05:15,310
তার চেহারা ছবি যেমন অবস্থায় আছে,
সেটা পুরোপুরি অসম্ভব!

29
00:05:43,890 --> 00:05:45,930
নিখোঁজ

30
00:06:06,100 --> 00:06:07,100
আজকে কয় তারিখ?

31
00:06:10,220 --> 00:06:12,680
- কী বললে?
-আজকে কয় তারিখ?

32
00:06:14,520 --> 00:06:15,600
৯ই নভেম্বর।

33
00:06:16,270 --> 00:06:17,890
হয়তো শুনতে অদ্ভুত লাগতে পারে...

34
00:06:20,060 --> 00:06:20,970
কোন বছর চলছে এখন?

35
00:06:22,270 --> 00:06:23,140
১৯৮৬

36
00:06:26,140 --> 00:06:27,060
ধন্যবাদ।

37
00:06:28,270 --> 00:06:29,470
দাঁড়াও।

38
00:06:31,180 --> 00:06:32,680
কাউকে খুঁজছ?

39
00:06:35,020 --> 00:06:35,850
হুম।

40
00:06:37,430 --> 00:06:38,600
একটা বন্ধুকে।

41
00:06:39,810 --> 00:06:40,810
মাইকেল কানওয়াল্ড।

42
00:06:42,390 --> 00:06:43,390
এরকম নাম তো শুনিনি কখনো।

43
00:06:44,720 --> 00:06:47,600
-ইনেস কানওয়াল্ডের ছেলে?
-নার্স যিনি?

44
00:06:48,350 --> 00:06:50,020
তার তো কোনো বাচ্চা নেই।

45
00:06:53,180 --> 00:06:55,060
আপনি জানেন, ইনেসকে কোথায়
পাওয়া যেতে পারে?

46
00:06:56,470 --> 00:06:57,890
হাসপাতালে সম্ভবত।

47
00:07:00,770 --> 00:07:02,640
আচ্ছা, ভাল থেকো।

48
00:07:03,470 --> 00:07:05,310
কীরে রেজিনা, চার চোখা মেয়ে!

49
00:07:15,560 --> 00:07:18,720
যে রাতে ম্যাডস গায়েব হয়ে গিয়েছিল, সে রাতের
পাওয়ার প্ল্যান্টের শিডিউল আমরা পেয়েছি।

50
00:07:19,970 --> 00:07:23,140
তাদের জিজ্ঞাসাবাদ করো যাতে তাদের অবস্থান ও সময়ের ব্যাপারে ধারণা পেতে পারি।

51
00:07:23,220 --> 00:07:26,560
-হয়তোবা কিছু একটা খুঁজে পাবো।
-অন্য কেউ কি করতে পারে না কাজটা?

52
00:07:28,020 --> 00:07:29,720
আমি তার ভাইয়ের উপর আরোপিত একটা
মামলার তদন্ত করছি।

53
00:07:29,810 --> 00:07:32,020
একটা ধর্ষনের মামলা।

54
00:07:32,100 --> 00:07:34,270
মানে, আমরা এই বিষয়টা কখনো তলিয়ে দেখিনি
যে,

55
00:07:34,350 --> 00:07:37,850
তার ভাইয়ের গায়েব হওয়ার
পেছনে তার কোনো হাত আছে কিনা।

56
00:07:37,930 --> 00:07:38,770
আচ্ছা।

57
00:07:39,270 --> 00:07:40,390
ইগোন।

58
00:07:41,100 --> 00:07:42,520
এটা পঞ্চাশের দশক নয়।

59
00:07:42,890 --> 00:07:45,810
আমরা এখন প্রমানের ওপর নির্ভর করে
তদন্ত করি, অনুমানের ওপর নয়।

60
00:07:45,890 --> 00:07:48,140
তোমার অবসরের এখনো
৩ মাস বাকি আছে।

61
00:07:48,220 --> 00:07:51,470
তারপর যা মন চায় করো। ততক্ষন পর্যন্ত,
আমার কথা তোমাকে মান্য করতে হবে।

62
00:08:02,100 --> 00:08:03,520
৩৩ বছর?

63
00:08:16,350 --> 00:08:17,720
১৯৮৬

64
00:08:20,310 --> 00:08:22,720
১৯৮৬, ১৯৮৬

65
00:08:23,560 --> 00:08:26,100
আমি গতকালের ভূকম্পনের ব্যাপারে বলছিলাম।

66
00:08:26,470 --> 00:08:29,270
আমি জানি, এটা কোন ভূমিকম্পপ্রবন
অঞ্চল নয়, কিন্তু ভূকম্পন!

67
00:08:29,350 --> 00:08:32,180
-পাওয়ার প্ল্যান্টের জন্য সার্চ ওয়ারেন্ট।
-আমাকে এখন রাখতে হচ্ছে।

68
00:08:32,270 --> 00:08:35,060
তোমার কাছে আমার নাম্বার আছে,
কিছু পেলে ফোন দিও।

69
00:08:39,390 --> 00:08:41,020
আলরিখকে বলা উচিত সেটা?

70
00:08:43,060 --> 00:08:45,220
না। কেউ আমার সাথে কথা বলতে চায় না কেন?

71
00:09:03,430 --> 00:09:04,770
ইগোন।

72
00:09:05,720 --> 00:09:08,390
হেলগা। তোমার সঙ্গেই দেখা করতে এসেছি।

73
00:09:13,890 --> 00:09:15,220
কোনো সাহায্য করতে পারি?

74
00:09:16,220 --> 00:09:18,640
ম্যাডস নেলসেনের ব্যাপারে কথা বলতে চাই।

75
00:09:18,720 --> 00:09:22,560
যে রাতে সে হারিয়ে যায়,
তোমার শিফট চলছিল, ঠিক?

76
00:09:24,390 --> 00:09:25,220
জি।

77
00:09:25,310 --> 00:09:29,770
যারা যারা সেই রাতে ঘটনাস্থলের আশেপাশে ছিল,

78
00:09:29,850 --> 00:09:32,220
তাদের সম্পর্কে সবরকম তথ্য জানতে চায় মার্টিন।

79
00:09:36,310 --> 00:09:38,810
আমাকে এখন রাউন্ড দিয়ে
 ব্লকগুলো চেক করতে হবে।

80
00:09:38,890 --> 00:09:39,810
আচ্ছা।

81
00:09:40,310 --> 00:09:42,680
বলো, কোন সময়ে স্টেশনে আসতে পারবে।

82
00:09:46,220 --> 00:09:48,850
- পরশু।
- মঙ্গলবার।

83
00:09:50,720 --> 00:09:52,560
সাড়ে দশটায়?

84
00:09:53,180 --> 00:09:54,100
ঠিক আছে।

85
00:09:55,930 --> 00:09:58,180
বিরক্ত করার জন্য দুঃখিত।

86
00:09:59,470 --> 00:10:00,890
বিরক্তির কিছু নেই।

87
00:10:03,390 --> 00:10:05,970
আমি আসলে কিছুই দেখিনি।
মানে...

88
00:10:06,560 --> 00:10:08,310
সবকিছু স্বাভাবিকই ছিল।

89
00:10:09,600 --> 00:10:11,470
তোমার শিফট ছয়টায় শেষ হয়?

90
00:10:12,220 --> 00:10:14,390
হ্যাঁ, তারপর নাইট শিফট শুরু হয়।

91
00:10:14,890 --> 00:10:16,640
গাড়িতে করে বাসায় ফিরেছ?

92
00:10:17,390 --> 00:10:19,060
স্টেট রোড দিয়ে গিয়েছিলাম।

93
00:10:19,970 --> 00:10:24,020
অন্য কোথাও গিয়েছিলে নাকি?
স্টেট রোড দিয়ে গিয়েছিলে যে।

94
00:10:24,390 --> 00:10:25,890
ফরেস্ট রোড দিয়ে গেলে সময় কম লাগে না?

95
00:10:25,970 --> 00:10:27,140
হ্যাঁ।

96
00:10:28,720 --> 00:10:30,850
বাবার জন্য কিছু জিনিস নিতে গিয়েছিলাম।

97
00:10:36,430 --> 00:10:37,890
মঙ্গলবারে দেখা হবে।

98
00:10:40,020 --> 00:10:41,220
হেলগা?

99
00:10:42,720 --> 00:10:44,350
আরেকটা প্রশ্ন আছে।

100
00:10:45,140 --> 00:10:48,220
সেদিন ওর ভাইকে দেখেছিলে আশেপাশে?

101
00:10:48,720 --> 00:10:51,100
ওর বড় ভাই, আলরিখ।

102
00:10:52,310 --> 00:10:53,310
না।

103
00:10:55,890 --> 00:10:56,890
দেখা হচ্ছে মঙ্গলবারে।

104
00:11:00,100 --> 00:11:02,680
পুলিশ ডে প্ল্যানার ১৯৮৬

105
00:11:06,640 --> 00:11:08,640
জিজ্ঞাসাবাদ: ইয়ানা নেলসেন।

106
00:11:15,600 --> 00:11:17,520
জিজ্ঞাসাবাদ: হেলগা ডপলার।
ফরেস্ট রোড কেন নয়?

107
00:11:19,970 --> 00:11:23,640
"১০:৩০, হেলগা ডপলারের সঙ্গে জিজ্ঞাসাবাদ।
ফরেস্ট রোড কেন নয়?"

108
00:11:36,770 --> 00:11:38,470
সার্চ ওয়ারেন্ট

109
00:12:28,470 --> 00:12:29,600
সাহায্য লাগবে?

110
00:12:31,890 --> 00:12:34,430
এখন তোমার স্কুলে থাকার কথা না?

111
00:12:36,520 --> 00:12:37,680
আমি অসুস্থ।

112
00:12:39,350 --> 00:12:41,600
কিন্তু, তোমাকে দেখে সুস্থই মনে হচ্ছে।

113
00:12:42,810 --> 00:12:45,470
হাতে ব্যথা পেয়েছি।
হাসপাতালের দিকে যাচ্ছি।

114
00:12:48,390 --> 00:12:50,850
উঠে পড়ো। নিয়ে যাচ্ছি।

115
00:13:01,430 --> 00:13:04,970
"ডপলার, হেলগা।

116
00:13:05,060 --> 00:13:06,560
২৭।"

117
00:13:11,270 --> 00:13:13,770
কেস: নেলসেন, ম্যাডস
জবানবন্দি: ফিউস, ডরিন

118
00:13:13,850 --> 00:13:15,930
কেস: নেলসেন, ম্যাডস
জবানবন্দি: ডপলার, হেলগা

119
00:13:31,430 --> 00:13:32,270
জি?

120
00:13:32,350 --> 00:13:34,810
তুমি কি জানতে,
১৯৮৬ সালে আমার ভাইয়ের কেসে

121
00:13:34,890 --> 00:13:36,970
তোমার শ্বশুরকে
জিজ্ঞাসাবাদ করার কথা ছিল?

122
00:13:37,060 --> 00:13:37,890
না।

123
00:13:37,970 --> 00:13:40,310
আমি সব ফাইল ঘেঁটে দেখলাম।

124
00:13:40,390 --> 00:13:43,680
হেলগাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল
মঙ্গলবারে, ১১ নভেম্বর, ১৯৮৬।

125
00:13:44,600 --> 00:13:47,390
ঠিক ৩৩ বছর আগে,
আজ থেকে একদিন পর।

126
00:13:47,470 --> 00:13:49,850
কিন্তু এখানে তার কোনো জবানবন্দি নেই। সে ফাঁকি দিয়েছিল।

127
00:13:49,930 --> 00:13:51,390
শুধু একটা নোট পেয়েছি।

128
00:13:52,220 --> 00:13:56,560
- "ফরেস্ট রোড কেন নয়?"
- তোমার মতে হেলগা ১৯৮৬ সালে ম্যাডসকে অপহরণ করেছিল?

129
00:13:56,640 --> 00:13:59,020
আর ৩৩ বছর পর
মিকেল ও অন্য ছেলেদের অপহরণ করছে?

130
00:13:59,100 --> 00:14:02,390
- সে এখন কোথায়?
- নার্সিং হোমে। আলরিখ!

131
00:14:02,470 --> 00:14:05,100
উনার বয়স ৭৫ বছর। ডেমেনশিয়ার রোগী।

132
00:14:05,680 --> 00:14:07,560
আর যে রাতে মিকেল হারিয়ে যায়,

133
00:14:07,640 --> 00:14:09,220
হেলগা আমার সাথেই ছিল।

134
00:14:09,310 --> 00:14:12,770
কিন্তু ইয়াসিন নিরুদ্দেশ হওয়ার আগে,
ওয়েলার হেলগাকে জঙ্গলে দেখেছে।

135
00:14:12,850 --> 00:14:15,470
তারপর নার্সিং হোমে ফেরত নিয়ে গিয়েছে।

136
00:14:15,560 --> 00:14:17,520
একরকম ম্যাডসের ক্ষেত্রেও ঘটেছে।

137
00:14:17,600 --> 00:14:20,680
- কী সব বাজে বকছ।
- হয়তো।

138
00:14:20,770 --> 00:14:22,180
হয়তো বা না।

139
00:14:51,970 --> 00:14:53,560
নাম কী তোমার?

140
00:14:54,890 --> 00:14:56,020
জোনাস।

141
00:14:58,770 --> 00:15:01,770
তোমার বাবা-মা তোমাকে দিতে আসেনি?

142
00:15:07,060 --> 00:15:08,680
মম কর্মস্থলে ব্যস্ত।

143
00:15:09,970 --> 00:15:11,270
আমার ড্যাড বেঁচে নেই।

144
00:15:14,520 --> 00:15:15,970
তোমার মা কোথায় কাজ করে?

145
00:15:17,770 --> 00:15:19,430
পাওয়ার প্লান্টে।

146
00:15:21,520 --> 00:15:24,220
পাওয়ার প্ল্যান্ট পুরো উইন্ডেনকে
বদলে দিয়েছে।

147
00:15:24,720 --> 00:15:26,810
একদম বদলে গেছে জায়গাটা।

148
00:15:32,060 --> 00:15:33,520
ওটা কী?

149
00:15:38,430 --> 00:15:39,850
হেডফোন।

150
00:15:42,140 --> 00:15:44,060
ওটা তো হেডফোন নয়।

151
00:15:47,930 --> 00:15:50,720
এগুলো এভাবে কানে লাগিয়ে রাখে।

152
00:15:54,140 --> 00:15:55,890
আচ্ছা, এবার বুঝলাম।

153
00:16:06,430 --> 00:16:07,770
শর্টকাট পথ।

154
00:17:06,350 --> 00:17:07,600
এই তো, এসে গিয়েছি।

155
00:17:09,890 --> 00:17:11,140
দাঁড়াও।

156
00:17:11,970 --> 00:17:14,270
টিনেজারদের মধ্যে,

157
00:17:14,350 --> 00:17:15,520
কি...

158
00:17:16,350 --> 00:17:18,140
শয়তানের উপাসনা খুব প্রচলিত?

159
00:17:19,350 --> 00:17:20,470
ঠিক জানি না।

160
00:17:24,680 --> 00:17:26,930
আমি জানি না, করে বলেও শুনিনি।

161
00:17:29,520 --> 00:17:31,520
তোমার মাকে ফোন দিয়ে বলবে
এসে নিয়ে যেতে।

162
00:17:32,140 --> 00:17:35,680
এই পরিস্থিতিতে জঙ্গলে একা হাঁটা ঠিক নয়।

163
00:17:42,810 --> 00:17:43,640
ধন্যবাদ।

164
00:19:37,680 --> 00:19:39,600
আমি ইনেস কানওয়াল্ডকে খুঁজছি।

165
00:19:40,600 --> 00:19:43,600
- উনি তো ছেলেটিকে নিয়ে বাইরে গেলেন।
- কোন ছেলে?

166
00:19:44,890 --> 00:19:46,100
ইনেসকে কেন খুঁজছেন?

167
00:19:47,680 --> 00:19:49,680
দেখা করতে এসেছি, একটা সমস্যায় পড়ে।

168
00:19:50,350 --> 00:19:52,060
ইনেস তো কেউ আসবে বলে বলেনি।

169
00:19:54,060 --> 00:19:55,430
আপনি কি আত্মীয়?

170
00:19:56,640 --> 00:19:57,810
হ্যাঁ, তা বলতে পারেন।

171
00:20:00,560 --> 00:20:02,020
এখনও মনে হয় আসেননি।

172
00:20:04,100 --> 00:20:08,390
- দেখা হলে না হয় আপনার কথা বলবো?
- না, তার আর দরকার নেই।

173
00:21:10,770 --> 00:21:11,640
মি. ডপলার?

174
00:21:12,600 --> 00:21:13,720
মি. ডপলার?

175
00:21:15,020 --> 00:21:17,890
আমার নাম আলরিখ নেলসেন।
একজন পুলিশ অফিসার।

176
00:21:17,970 --> 00:21:20,430
ভয় পাবেন না।
শুধু কয়েকটি প্রশ্ন করবো।

177
00:21:21,220 --> 00:21:24,850
১৯৮৬ সালে উইন্ডেনে ম্যাডস নেলসেন নামের
একটি ছেলে নিখোঁজ হয়।

178
00:21:24,930 --> 00:21:26,390
মনে পড়ে?

179
00:21:26,470 --> 00:21:29,890
আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়
কিন্তু তার কোনো নথিপত্র নেই।

180
00:21:30,970 --> 00:21:32,930
"ফরেস্ট রোড কেন নয়" মানে কী?

181
00:21:33,350 --> 00:21:35,850
- সে তো...
- "ফরেস্ট রোড কেন নয়" মানে কী?

182
00:21:35,930 --> 00:21:37,270
- এই তো সে!
- এর মানে কী?

183
00:21:37,680 --> 00:21:39,810
- এখানে কী করছেন?
- এই তো লোকটা!

184
00:21:39,890 --> 00:21:42,390
- আমি পুলিশ, একটু জিজ্ঞাসাবাদ করছি।
- আমি জানি!

185
00:21:42,470 --> 00:21:44,720
কী? কী বললে?

186
00:21:44,810 --> 00:21:47,390
- উনাকে ছেড়ে দিন!
- কী? কেন আপনাকে তলব করা হয়েছিল?

187
00:21:47,470 --> 00:21:50,390
- বদলাতে পারবো, আমি অতীত বদলাতে পারবো।
- একটু সহায়তা দরকার!

188
00:21:50,810 --> 00:21:51,970
আর ভবিষ্যতকেও।

189
00:21:52,060 --> 00:21:53,470
কী বললেন?

190
00:21:53,560 --> 00:21:56,390
- কী বললেন? মিকেল কোথায়?
- উনাকে ছেড়ে দিন!

191
00:21:56,470 --> 00:21:58,140
আমার ছেলে কোথায়? মিকেল কোথায়?

192
00:22:01,220 --> 00:22:04,180
ছেড়ে দাও! জবাব দিন, আমার ছেলে কোথায়!

193
00:22:04,270 --> 00:22:06,220
কোথায় আমার কলিজার টুকরা?
কোথায় আমার মিকেল?

194
00:22:06,970 --> 00:22:08,100
উনাকে ছেড়ে দিন!

195
00:22:08,180 --> 00:22:10,560
- ছাড়ো! ছাড়ো আমাকে!
- আমি বদলাতে পারবো।

196
00:22:11,600 --> 00:22:13,560
আমি অতীতকে বদলে দিতে পারবো।

197
00:22:14,390 --> 00:22:15,520
আর ভবিষতকেও।

198
00:22:17,000 --> 00:22:18,080
টিক- টক।

199
00:22:18,950 --> 00:22:20,120
টিক- টক।

200
00:22:20,750 --> 00:22:21,790
টিক- টক।

201
00:22:22,870 --> 00:22:24,620
টিক- টক।

202
00:22:27,200 --> 00:22:29,450
দেখো! আমি আরেকটা খুঁজে বের করে নিয়ে এসেছি।

203
00:22:40,770 --> 00:22:43,020
পৃথিবী সম্পর্কে আমরা কত কমই না জানি।

204
00:22:50,720 --> 00:22:51,640
এটা কি বাস্তব?

205
00:22:52,720 --> 00:22:54,560
নাকি আমার বাবার মতো, আমিও পাগল?

206
00:22:55,430 --> 00:22:59,770
এসবের কোন অস্তিত্ব আছে কি?
নাকি আপনিও এই পাগলের মতিভ্রম?

207
00:22:59,850 --> 00:23:02,560
তুমি পাগল নও, এমনকি তোমার বাবাও ছিলেন না।

208
00:23:02,620 --> 00:23:05,410
মাঝেমধ্যে আমাদের বিশ্বাসের ভিত্তিমূল
নাড়িয়ে দেওয়া সত্যকে উপলব্ধি করাটা,

209
00:23:05,520 --> 00:23:07,350
আমাদের পক্ষে কষ্টকর হয়ে উঠে।

210
00:23:07,830 --> 00:23:11,660
প্রথমবার যখন মানুষকে বলা হয়েছিল, পৃথিবী
গোলাকার, তখন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল?

211
00:23:14,620 --> 00:23:17,580
- হুম, এটা আসলেই। আসলেই পাগলামো।
- আর যদি না হয়?

212
00:23:18,220 --> 00:23:21,520
এটা কীভাবে হতে পারে?
গুহার ভেতরে কি সময়কে অতিক্রম করার কোনো পথ আছে?

213
00:23:21,950 --> 00:23:24,330
তাহলে মিকেল আমার বাবা হওয়ার আগ
পর্যন্ত এখানেই বেড়ে উঠবে?

214
00:23:24,410 --> 00:23:26,580
এমনকি তুমি বিশ্বাস করতে না চাইলেও,
এটাই তোমার বাবা।

215
00:23:36,140 --> 00:23:37,180
তারমানে...

216
00:23:39,620 --> 00:23:41,410
আলরিখ তোমার দাদা আর...

217
00:23:42,850 --> 00:23:44,180
মার্থা তোমার ফুফু।

218
00:23:46,680 --> 00:23:47,850
কী ফালতু বকছেন!

219
00:23:49,910 --> 00:23:52,040
আমি ওকে ফিরিয়ে নিয়ে গিয়ে,
সবকিছু ঠিক করে দিবো।

220
00:23:52,140 --> 00:23:53,810
তুমি কি বুঝে উঠতে পারোনি?

221
00:23:54,660 --> 00:23:57,910
তুমি যদি মিকেলকে ফিরিয়ে নিয়ে যাও,
তাহলে তুমি ঘটনাচক্রে ব্যাঘাত ঘটাবে।

222
00:23:59,330 --> 00:24:03,700
তোমার বাবার কখনোই তোমার মায়ের সাথে দেখা হবে না, তারা একে অপরের প্রেমে পড়বেন না অথবা বিয়ে করবেন না,

223
00:24:03,790 --> 00:24:04,950
আর তোমারও জন্ম হবে না!

224
00:24:06,890 --> 00:24:08,520
যদি তুমি এখন ওকে নিয়ে যাও,

225
00:24:08,600 --> 00:24:10,930
তুমি নিজেই নিজের অস্তিত্ব বিলীন করে দিবে।

226
00:24:12,250 --> 00:24:15,370
এ সবকিছুতে তুমি যতটা ভাবো তারচেয়ে
অনেক বেশি  অবদান তোমার রয়েছে।

227
00:24:19,830 --> 00:24:24,290
কিন্তু কোন সিদ্ধান্ত নেওয়া মানেই হলো
অন্য একটা সিদ্ধান্তের বিরোধিতা করা।

228
00:24:29,080 --> 00:24:31,620
জীবনের বদলে জীবন।

229
00:24:33,350 --> 00:24:35,060
তুমি কি সিদ্ধান্ত নিবে?

230
00:24:58,390 --> 00:25:01,220
তোমার বড়সড় পরিকল্পনাটা কী?
প্রথমে পাওয়ার প্ল্যান্ট, এখন আবার এটা।

231
00:25:02,620 --> 00:25:06,290
- আমার তোমাকে বরখাস্ত করতে হবে।
- যা কিছু ঘটছে, সেসবের কোন মানে হয় না।

232
00:25:07,160 --> 00:25:08,750
হতে পারে, আমি পাগল হয়ে যাচ্ছি।

233
00:25:10,180 --> 00:25:11,310
ঐ মৃত ছেলেটা।

234
00:25:12,680 --> 00:25:14,600
বন থেকে যার লাশ আমরা উদ্ধার করেছি।

235
00:25:16,520 --> 00:25:18,680
এসবের পেছনে হেলগার কোনো না কোনোভাবে হাত আছে।

236
00:25:20,120 --> 00:25:22,750
জানি, তুমি যে কোন মূল্যে
মিকেলকে ফিরে পেতে চাও।

237
00:25:23,560 --> 00:25:26,640
কিন্তু শেষমেশ, এসবের কোন অর্থ দাঁড়ায় না।

238
00:25:26,700 --> 00:25:28,830
আমার শুরুতেই তোমাকে এসব
থেকে দূরে রাখা উচিত ছিল।

239
00:25:28,910 --> 00:25:31,660
হেলগা বলেছেন, উনি অতীত ও
ভবিষতকে বদলে দিতে পারবেন।

240
00:25:31,770 --> 00:25:34,970
- এই কথার মানে কী? উনি কেন এটা বলেছেন?
- হেলগা বুদ্ধিবৈকল্যতায় ভুগছেন।

241
00:25:35,540 --> 00:25:38,120
উনি নিজের জুতোর ফিতাটাও
পর্যন্ত বাঁধতে পারেন না।

242
00:25:38,200 --> 00:25:41,370
উনার এই তিনজন শিশুর নিখোঁজ হওয়ার
পেছনে হাত থাকার প্রশ্নই উঠে না।

243
00:25:42,270 --> 00:25:45,180
- উনার সেই শক্তিবল নেই।
- হয়তো উনি একা নন।

244
00:25:49,330 --> 00:25:50,330
বাড়ি যাও।

245
00:26:00,080 --> 00:26:01,330
" ফরেস্ট রোড কেন নয়?"

246
00:26:02,520 --> 00:26:04,180
এই কথাটার মানে কী?

247
00:26:04,250 --> 00:26:06,200
ইগোন টাইডামেন উনাকে এই
প্রশ্নটা করতে চেয়েছিলেন।

248
00:26:07,200 --> 00:26:08,910
" বনের রাস্তা কেন নয়?"

249
00:26:58,160 --> 00:27:01,120
আমি জানি না কে এটা বলেছে,
কিন্তু আলরিখ আমাকে ধর্ষণ করেনি।

250
00:27:01,770 --> 00:27:05,060
- তোমার ওর জন্য মিথ্যা বলতে হবে না।
- কিন্তু আমি মিথ্যা বলছি না।

251
00:27:05,140 --> 00:27:06,470
আমি নিজে থেকেই চেয়েছিলাম।

252
00:27:07,140 --> 00:27:09,470
আমরা দুজনেই চেয়েছিলাম। ও আমাকে জোর করেনি।

253
00:27:13,290 --> 00:27:16,330
আর তোমার মুখ? ওখানে কী হয়েছে?

254
00:27:19,140 --> 00:27:20,430
আমি পড়ে গিয়েছিলাম।

255
00:27:20,930 --> 00:27:22,520
এটার সাথে ওটার কোন লেনাদেনা নেই।

256
00:27:25,100 --> 00:27:26,600
কেউ একজন তোমাদেরকে দেখেছে।

257
00:27:27,930 --> 00:27:31,310
- ওকে তোমাকে ব্যথা দিতে দেখেছে।
- এটা হতে পারে না।

258
00:27:32,220 --> 00:27:33,390
তাহলে ওই মানুষটি মিথ্যা বলছে।

259
00:27:34,890 --> 00:27:38,060
- যাই হোক কে বলেছিল এটা?
- এটা বলার অনুমতি নেই আমার।

260
00:27:40,890 --> 00:27:42,600
একমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো,

261
00:27:43,520 --> 00:27:46,310
তুমি জানো আলরিখ এখন
তোমার কোনো ক্ষতি  করতে পারবে না।

262
00:27:47,350 --> 00:27:50,680
আর ও তোমার সাথে যা করেছিল
তার জন্য ওকে শাস্তি দেয়া হবে।

263
00:27:52,270 --> 00:27:53,680
আলরিখ কিছুই করেনি।

264
00:27:55,100 --> 00:27:57,060
বরং আমিই ওকে জোর করেছিলাম।

265
00:27:57,600 --> 00:27:59,560
ওকে কনডম আনতে বলেছিলাম।

266
00:28:00,810 --> 00:28:02,310
কিন্তু ও আমাকে কখনোই ব্যথা দিবে না।

267
00:28:02,970 --> 00:28:04,640
সে কখনোই এমনটা করত না।

268
00:28:06,390 --> 00:28:07,220
কখনোই না।

269
00:28:27,140 --> 00:28:28,600
আমাকে বহিষ্কার করা হয়েছে।

270
00:28:31,520 --> 00:28:32,850
বাচ্চারা কোথায়?

271
00:28:37,140 --> 00:28:38,310
জানি না।

272
00:28:43,680 --> 00:28:45,100
আমি দুঃখিত, ক্যাথারিনা।

273
00:28:46,970 --> 00:28:47,930
আমি ফিরে এসেছি।

274
00:28:50,930 --> 00:28:52,850
তুমি এখানে অনেকদিন যাবত ছিলে না।

275
00:28:58,890 --> 00:28:59,890
মানে কী তোমার?

276
00:29:04,430 --> 00:29:06,850
তোমার সাথে পরিচিত হবার পর থেকে শুনে আসছি, তুমি উইন্ডেন ছেড়ে যেতে চাও।

277
00:29:12,640 --> 00:29:14,520
তুমি কি কখনো সত্যিকারের সুখী ছিলে?

278
00:29:26,770 --> 00:29:28,100
কী ব্যাপার নিয়ে কথা বলছ?

279
00:29:31,020 --> 00:29:32,640
অবশ্যই আমি সুখী ছিলাম।

280
00:29:37,970 --> 00:29:38,970
তুমি কি ছিলে না?

281
00:29:45,770 --> 00:29:46,850
আমি জানি, আলরিখ।

282
00:29:52,560 --> 00:29:53,560
কী জানো তুমি?

283
00:29:58,680 --> 00:30:00,390
হ্যানাহ আর তোমার ব্যাপারে।

284
00:30:11,140 --> 00:30:12,310
ও বলেছিল তোমাকে?

285
00:30:13,850 --> 00:30:15,140
কিছু আসে যায় এতে?

286
00:30:22,930 --> 00:30:23,810
ক্যাথারিনা।

287
00:30:26,640 --> 00:30:28,720
আসলে আমি এটা সবসময়ই জানতাম।

288
00:30:30,520 --> 00:30:31,970
আমি শুধু দেখেও না দেখার ভান করেছি।

289
00:30:42,430 --> 00:30:43,520
আমি সব খুলে বলতে পারি।

290
00:30:45,810 --> 00:30:47,020
প্লিজ বোলো না, আলরিখ।

291
00:30:59,770 --> 00:31:00,600
ওহ, হ্যাঁ।

292
00:31:01,810 --> 00:31:03,640
তোমার মা খানিক আগে ফোন করেছিল।

293
00:31:04,600 --> 00:31:07,930
আমাদের ছেলে গায়েব হয়ে গেছে আর
উনি নাকি শুধু ম্যাডসের ব্যাপারে কথা বলে।

294
00:31:09,430 --> 00:31:12,390
আর আমি নিজের পরিবারকে সারাজীবন দোষারোপ করে এসেছি।

295
00:31:55,220 --> 00:31:56,060
হ্যালো।

296
00:31:56,310 --> 00:31:57,140
হ্যালো।

297
00:32:16,020 --> 00:32:17,970
তুমি যদি এখন ওকে ফিরিয়ে নাও,

298
00:32:18,060 --> 00:32:20,680
তুমি ওর নিজের অস্তিত্ব মুছে দিবে।

299
00:32:23,560 --> 00:32:26,180
কিন্তু প্রত্যেকটা সিদ্ধান্তই,

300
00:32:26,640 --> 00:32:28,930
অন্য কোনো সিদ্ধান্তের প্রতি বিরোধিতা পোষণ করে।

301
00:32:57,100 --> 00:32:59,140
"১৯৮৬ সালের মা দিবসের জন্য"

302
00:32:59,220 --> 00:33:01,430
এতগুলো বছর পরেও জানতে চাও না তুমি?

303
00:33:02,520 --> 00:33:03,680
কী?

304
00:33:04,640 --> 00:33:05,770
সে বেঁচে আছে নাকি মরে গেছে?

305
00:33:09,680 --> 00:33:10,520
না।

306
00:33:13,100 --> 00:33:15,680
ওর বেঁচে থাকার আশায় এখনো বুক বেঁধে বেঁচে
আছি আমি।

307
00:33:16,680 --> 00:33:18,680
তোমার বাবা কবর বানাতে চেয়েছিল।

308
00:33:19,600 --> 00:33:22,720
ও ভেবেছিল এতে আমি কিছুটা হলেও
মনে শান্তি ফিরে পাবো।

309
00:33:23,520 --> 00:33:25,560
কিন্তু কবরের মধ্যে কোন লাশ নেই।

310
00:33:29,890 --> 00:33:33,720
৩৩ বছর ধরে আমি কল্পনা
করে যাচ্ছি যে, সে বেঁচে আছে।

311
00:33:35,640 --> 00:33:36,470
স্বাধীন,

312
00:33:37,520 --> 00:33:38,850
আর সুখী।

313
00:33:54,520 --> 00:33:56,390
তুমি কখনো আশা ছাড়তে পারো না।

314
00:33:58,140 --> 00:34:01,680
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

315
00:34:06,600 --> 00:34:07,560
এটা ভুলে যেও না।

316
00:34:12,850 --> 00:34:15,270
ক্যাথারিনা বললো, তুমি আমাকে
কিছু একটা বলতে চেয়েছিলে।

317
00:34:22,640 --> 00:34:24,720
ম্যাডস হারিয়ে যাবার এক সপ্তাহ আগে...

318
00:34:25,430 --> 00:34:29,220
আমি এটা তখন পুলিশকে বলিনি।
আমার এমনকি মনেও ছিল না।

319
00:34:30,060 --> 00:34:31,810
আমি কিছু একটা দেখেছিলাম।

320
00:34:32,220 --> 00:34:36,850
বাসার সামনে, রাস্তার ওপাশে, একজন পাদ্রী
একটা লোকের সাথে তর্ক করছিল।

321
00:34:36,930 --> 00:34:38,350
কী ব্যাপারে আমি জানি না।

322
00:34:38,430 --> 00:34:41,890
পাদ্রী হয়ে তর্ক করাটা কেমন যেন লেগেছিল।

323
00:34:42,350 --> 00:34:46,180
আজ সকালে আবার একই লোককে দেখলাম।

324
00:34:47,430 --> 00:34:48,520
পাদ্রীটাকে?

325
00:34:48,600 --> 00:34:51,600
না, না, অন্য লোকটাকে।

326
00:34:52,850 --> 00:34:54,430
একই লোক।

327
00:34:55,560 --> 00:34:56,680
আমি...

328
00:34:56,770 --> 00:35:00,060
ওর কানটা  কেমন যেন...

329
00:35:00,600 --> 00:35:02,810
ক্ষতবিক্ষত।

330
00:35:04,310 --> 00:35:06,270
কিন্তু একটুও যেন বয়স বাড়েনি।

331
00:35:06,970 --> 00:35:09,930
৩৩ বছর আগে দেখতে যেমন ছিল,
এখনো দেখতে ঠিক তেমনটাই আছে।

332
00:35:12,060 --> 00:35:14,020
জানি শুনে পাগলের প্রলাপ মনে হচ্ছে।

333
00:35:14,520 --> 00:35:16,890
কিন্তু তারা আসলেই এক লোক।

334
00:35:46,390 --> 00:35:47,520
বিরক্ত করছি?

335
00:35:51,560 --> 00:35:55,560
জানতে চেয়েছিলে, গুহাটা
তোমার কেবিনের তলা দিয়ে গেছে কি না।

336
00:35:58,310 --> 00:35:59,930
পুরোটা ম্যাপে নেই।

337
00:36:00,020 --> 00:36:03,850
কিন্তু এর অংশবিশেষ
দক্ষিণের ফরেস্ট রোড দিয়ে গেছে।

338
00:36:06,970 --> 00:36:10,640
কেবিনটা আসলে কী?
বিশেষ কিছু আসে সেখানে?

339
00:36:12,020 --> 00:36:13,770
কিচ্ছু নেই।

340
00:36:17,100 --> 00:36:17,970
ধন্যবাদ।

341
00:36:19,220 --> 00:36:20,430
নিশ্চয়ই।

342
00:36:57,270 --> 00:36:58,100
শার্লট?

343
00:36:58,680 --> 00:37:02,430
জানো, ১৯৮৬ সালে তোমার বাবাকে যে
পুলিশের জেরা করার কথা ছিল?

344
00:37:02,520 --> 00:37:03,680
না...

345
00:37:04,560 --> 00:37:07,770
- কেন জিজ্ঞেস করছ?
- ফরেস্ট রোডের কেবিনটা।

346
00:37:09,310 --> 00:37:10,930
এত কিছু ঘটে যাবার পরেও,

347
00:37:11,020 --> 00:37:12,810
হেলগা ওটাকে রেখে দিয়েছেন কেন?

348
00:37:12,890 --> 00:37:14,520
উনি কি ব্যবহার করতেন?

349
00:37:14,600 --> 00:37:15,930
নাকি ভাড়া দিয়েছিল?

350
00:37:16,470 --> 00:37:17,680
কেন?

351
00:37:17,770 --> 00:37:19,560
প্রথম কবে ওখানে গিয়েছিলে?

352
00:37:20,020 --> 00:37:21,520
১৯৮৬ তেও কি ওটা ছিল?

353
00:37:21,600 --> 00:37:23,890
জানি না, এটা জেনে তোমার কী হবে।

354
00:37:23,970 --> 00:37:26,470
তোমার বাবা কি ৮৬ তে ঐ কেবিনে ছিলেন?

355
00:37:27,850 --> 00:37:28,680
জানি না।

356
00:37:28,770 --> 00:37:29,600
থাকতে পারে।

357
00:37:29,970 --> 00:37:33,560
আমি উইন্ডেনে এসেছি ৮৭ তে।
তখন কেবিনটার কথা জানতাম না।

358
00:37:34,140 --> 00:37:37,220
- হেলগার সাথে ঘটা দুর্ঘটনার পর এসেছিলাম।
- সেটা কবে ঘটেছিল?

359
00:37:38,140 --> 00:37:40,350
- তুমি এখন কোথায়?
- দুর্ঘটনাটা কবে ঘটেছিল?

360
00:37:41,890 --> 00:37:43,970
১৯৮৬ সালের ১২ই নভেম্বর।

361
00:37:44,060 --> 00:37:45,720
মানে আজকে থেকে তিনদিন পরে।

362
00:37:46,390 --> 00:37:47,270
বাড়ি ফিরে এসো।

363
00:37:47,890 --> 00:37:50,470
বাচ্চারা তোমাকে কতদিন দেখে না।

364
00:37:51,270 --> 00:37:52,220
খুবই চিন্তায় আছে।

365
00:37:53,310 --> 00:37:54,310
আমিও।

366
00:37:55,140 --> 00:37:56,930
- রাখছি।
- শার্লট...

367
00:38:33,640 --> 00:38:37,720
ড্যাড, প্রশ্নটা "কীভাবে" না,
প্রশ্নটা হলো "কখন"।

368
00:41:37,270 --> 00:41:39,140
আমাকে চমকিয়ে দিয়েছ।

369
00:41:40,850 --> 00:41:42,060
কোথায় ছিলে তুমি?

370
00:41:52,930 --> 00:41:53,770
কী সমস্যা?

371
00:41:56,310 --> 00:41:57,430
ভাগ্যে বিশ্বাস করো?

372
00:42:07,890 --> 00:42:09,930
আমি... জানি না।

373
00:42:14,680 --> 00:42:16,890
দুর্ভাগ্যের কারণেই মনে হয়,
সবাই আমাকে ছেড়ে চলে যায়।

374
00:42:19,140 --> 00:42:22,100
আমার ধারণা,
ড্যাড তোমাকে অনেক ভালোবাসে।

375
00:42:43,180 --> 00:42:45,850
৪ই নভেম্বর, রাত ১০:১৩
এর আগে ভুলেও খুলবে না।

376
00:43:44,220 --> 00:43:47,560
A JOURNEY THROUGH TIME

377
00:44:36,350 --> 00:44:38,350
শার্লট ডপলার বলছি।
পরে কলব্যাক করবো।

378
00:44:39,060 --> 00:44:40,470
শার্লট,

379
00:44:40,560 --> 00:44:43,430
"কে" বাচ্চাগুলোকে অপহরণ করছে
সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হলো "কখন"?

380
00:44:43,520 --> 00:44:47,890
ঠিকই ধরেছিলাম, হেলগা ডপলারই।
তবে এখন না, ১৯৮৬ সালে।

381
00:44:48,470 --> 00:44:50,770
মেসেজ পাবার সাথে সাথে ফোন করবে।

382
00:48:15,470 --> 00:48:19,770
৫ই নভেম্বর, ১৯৫৩
৯ই নভেম্বর, ১৯৫৩

383
00:48:19,790 --> 00:48:24,020
D A R K
..Bangla Subtitle Created By..
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

384
00:48:27,950 --> 00:48:37,950
<u>Translated By</u>
KAMRUL HASAN SHIMUL 
 ROBIUL HOSSAIN SUJON
SARAH IQBAL 
 HASIBUJJAMAN HASIB 
 RUBAYED HASAN
FUAD ANAS AHMED

385
00:48:37,980 --> 00:48:52,980
<u>Edited By</u>
 SARAH IQBAL

386
00:48:53,400 --> 00:49:08,400
D A R K
..Bangla Subtitle Created By..
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

387
00:49:08,400 --> 00:49:13,850
Feel Free To Give
FEEDBACK & REVIEWS

388
00:49:13,850 --> 00:49:23,850
সাবটাইটেলটি ভালো লাগলে
 শেয়ার করুন কাছের মানুষদের সাথে

389
00:49:23,850 --> 00:49:59,050
:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:

390
00:51:07,930 --> 00:51:11,930

