﻿1
00:00:09,342 --> 00:00:17,842
<font color="#ec14bd">Bangla Subtitle Created By
</font><font color="#00aeef">Serial Killer</font>
(Primary Release)

2
00:00:17,866 --> 00:00:26,366
Translated By
<font color="#00aeef">Mamun Abdullah</font>

3
00:00:26,386 --> 00:00:34,686
Edited By
<font color="#00aeef">Mamun Abdullah</font>

4
00:00:36,000 --> 00:00:42,074
Do you want subtitles for any video?
-=[ ai.OpenSubtitles.com ]=-

5
00:01:44,876 --> 00:01:49,876
Game Of Thrones 5x01
<font color="#00aeef"> THE WARS TO COME </font>

6
00:01:49,896 --> 00:01:55,896
<font color="#ec14bd">Bangla Subtitle Created By
</font><font color="#00aeef">Serial Killer</font>

7
00:02:09,550 --> 00:02:12,216
- আমাদের বাহিরে আসা উচিত হয়নি।
- কেন হয়নি?

8
00:02:12,217 --> 00:02:14,924
- তোমার বাবা জানলে...
- উনি জানবেই না।

9
00:02:14,925 --> 00:02:16,992
তবুও যদি জেনে যান?

10
00:02:20,884 --> 00:02:23,509
আমার বাবাকে ভয় পেতে হবে না।

11
00:02:50,634 --> 00:02:53,049
তুমি যাবেই?

12
00:02:53,050 --> 00:02:54,841
হ্যাঁ।

13
00:02:54,842 --> 00:02:58,050
- ভিতরে যাওয়া উচিত হবে না।
- অবশ্যই হবে।

14
00:03:42,259 --> 00:03:45,508
বেড়িয়ে যাও।
বেড়িয়ে যাও!

15
00:03:45,509 --> 00:03:47,466
- চলো যাই।
- না।

16
00:03:47,467 --> 00:03:49,242
তোমার সখীর কথা শুনো।

17
00:03:50,592 --> 00:03:52,299
সবাই বলে আপনি ভয়াবহ,

18
00:03:52,300 --> 00:03:56,383
বিড়ালের মতো দাঁত আর তিনটে চোখ।

19
00:03:56,384 --> 00:03:58,259
আপনি ভয়াবহ নন।

20
00:03:58,925 --> 00:04:01,758
আপনি বিরক্তিকর।

21
00:04:01,759 --> 00:04:03,860
আমি কী তা তুমি জানো না।

22
00:04:03,980 --> 00:04:07,378
আমি জানি আপনি ডাইনী,
আর ভবিষ্যৎ দেখতে পান।

23
00:04:08,759 --> 00:04:10,674
আমারটা বলেন।

24
00:04:10,675 --> 00:04:12,966
সবাই নিজের ভবিষ্যৎ জানতে চায়

25
00:04:12,967 --> 00:04:15,091
জানার পরে আগ্রহ হারিয়ে ফেলে।

26
00:04:15,092 --> 00:04:18,466
এটা আমার বাবার জমি,
আমার জমি।

27
00:04:18,467 --> 00:04:23,511
আমার ভবিষ্যৎ বলেন নয়তো কুতকুতে চোখ দুটো উপড়ে ফেলব।

28
00:04:33,149 --> 00:04:35,758
তোমার রক্ত।

29
00:04:35,759 --> 00:04:37,300
স্বাদ চাই আমি।

30
00:05:02,634 --> 00:05:04,581
তিনটে প্রশ্ন করতে পারবে।

31
00:05:05,142 --> 00:05:07,592
জবাব তোমার পছন্দ হবে না।

32
00:05:11,259 --> 00:05:13,966
যুবরাজের সাথে আমার সম্বন্ধ ঠিক করা হয়েছে।

33
00:05:13,967 --> 00:05:17,091
কবে বিয়ে করব আমরা?

34
00:05:17,092 --> 00:05:18,767
কোনদিনই বিয়ে হবে না।

35
00:05:19,004 --> 00:05:20,758
তোমার বিয়ে হবে রাজার সাথে।

36
00:05:20,759 --> 00:05:22,216
তবে আমি রাণী হবো?

37
00:05:22,217 --> 00:05:24,633
জী, হ্যাঁ।

38
00:05:24,634 --> 00:05:26,966
তুমি রাণী হবে।

39
00:05:26,967 --> 00:05:28,841
কিছু সময়ের জন্য।

40
00:05:28,842 --> 00:05:31,924
তারপর আরেকজন আসবে,

41
00:05:31,925 --> 00:05:33,424
তরুণী,

42
00:05:33,425 --> 00:05:36,049
<i>আরও সুন্দরী,</i>

43
00:05:36,050 --> 00:05:39,341
<i>তোমাকে উৎখাত করার জন্য
তোমার প্রিয় সবকিছু ছিনিয়ে নেবার জন্য।</i>

44
00:05:39,342 --> 00:05:42,549
রা-রাজা আর আমার সন্তান হবে?

45
00:05:42,550 --> 00:05:47,945
না। রাজার ২০টি সন্তান হবে
আর তোমার হবে তিনটি।

46
00:05:48,065 --> 00:05:49,049
কিছুই তো বুঝলাম না।

47
00:05:49,050 --> 00:05:52,508
সোনা হবে ওদের তাজ।

48
00:05:52,509 --> 00:05:55,384
সোনা হবে ওদের কাফন।

49
00:06:02,675 --> 00:06:04,216
চলো, আমাদের যেতে হবে।

50
00:06:05,009 --> 00:06:07,674
আমাদের যেতে হবে, সার্সেই।

51
00:06:11,634 --> 00:06:13,633
<i>নামাও।</i>

52
00:06:28,967 --> 00:06:32,341
<i>তোলো।</i>

53
00:06:32,342 --> 00:06:34,092
<i>চলো।</i>

54
00:06:47,759 --> 00:06:50,508
<i>ইয়োর গ্রেস, আপনি আসায় আমরা ধন্য হয়েছি।</i>

55
00:06:50,509 --> 00:06:51,924
<i>শোককারীরা অপেক্ষা করছেন।</i>

56
00:06:52,044 --> 00:06:54,439
অপেক্ষা করা দোষের না।

57
00:06:54,543 --> 00:06:56,292
লাশের পাশে কিছুক্ষণ একা থাকতে চাই।

58
00:06:56,293 --> 00:06:58,751
কিন্তু, ইয়োর গ্রেস, অনেক লর্ড-লেডি অক্লান্ত

59
00:06:58,752 --> 00:07:00,917
ভ্রমণ করে সেভেন কিংডমে এসেছে।

60
00:07:00,918 --> 00:07:02,668
উনারা জিরিয়ে নিবেন।

61
00:07:29,918 --> 00:07:32,042
উনি চাননি তুমি কিংসগার্ড হও,

62
00:07:32,043 --> 00:07:35,793
কিন্তু তুমি আজ তার লাশ পাহারা দিচ্ছ।

63
00:07:37,627 --> 00:07:41,543
উনি যা বানিয়েছেন, তা আমাদের।

64
00:07:42,752 --> 00:07:45,668
আমাদের জন্য বানিয়েছেন।
আমাদের দিয়েছেন।

65
00:07:47,918 --> 00:07:49,417
ওরা এটা কেড়ে নিতে চাইবে।

66
00:07:49,418 --> 00:07:50,792
- সবটুকু।
- তাই?

67
00:07:50,793 --> 00:07:52,501
বাহিরে সবাই আমাদের শত্রু।

68
00:07:52,502 --> 00:07:55,292
বাহিরে দাঁড়িয়ে আছে আসলেই
মারা গেছেন কিনা নিশ্চিত হবার জন্য।

69
00:07:55,293 --> 00:07:58,084
যখনই ওরা চোখের উপরে পাথর দুটো দেখবে

70
00:07:58,085 --> 00:07:59,917
আমাদের আলাদা করার ষড়যন্ত্রে লেগে যাবে।

71
00:07:59,918 --> 00:08:02,667
এর সাথে ওদের কোন লেন-দেন নেই।

72
00:08:02,668 --> 00:08:04,959
যে আমাদের বাবাকে খুন করেছে,
সেই আমাদের আলাদা করেছে।

73
00:08:04,960 --> 00:08:07,292
সেই শত্রু, এত বছর ধরে এটাই আমি বলে এসেছি।

74
00:08:07,293 --> 00:08:08,334
তুমি ওকে এতদিন রক্ষা করে এসেছ।

75
00:08:08,335 --> 00:08:10,501
এটাই সবাই চায়।

76
00:08:10,502 --> 00:08:12,126
আর এখন তো বাবা মারা গেল।

77
00:08:12,127 --> 00:08:15,585
আর ছোট্ট রাক্ষসটা কোথাও গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে।

78
00:08:17,710 --> 00:08:19,877
তুমি ওকে মুক্ত করেছ?

79
00:08:22,502 --> 00:08:24,209
টিরিয়ন হয়ত একটা রাক্ষস

80
00:08:24,210 --> 00:08:28,209
কিন্তু সে বাবাকে খুন করেছে বিশেষ উদ্দেশ্যে।

81
00:08:28,210 --> 00:08:30,334
তুমি রাজাকে মেরেছিলে ভুল করে।

82
00:08:30,335 --> 00:08:32,127
বোকামি করে।

83
00:08:33,627 --> 00:08:35,042
তুমি তো কাজের লোক তাই না?

84
00:08:35,043 --> 00:08:37,584
তোমার কিছু করতে ইচ্ছা করলে করে ফেলো।

85
00:08:37,585 --> 00:08:40,585
ফলাফলের কথা ভাবো না।

86
00:08:42,543 --> 00:08:45,251
তাকাও একটু।

87
00:08:45,252 --> 00:08:46,252
ফলাফলটা দেখো।

88
00:08:49,252 --> 00:08:51,085
ভাল করে দেখো।

89
00:08:54,960 --> 00:08:58,252
উনি সবচাইতে বেশি তোমাকেই ভালবাসতেন।

90
00:10:30,502 --> 00:10:32,335
মাফ করবেন।

91
00:10:42,335 --> 00:10:45,709
এখনও আমি বুঝিনি কেন জাহাজ ভাসার পরও

92
00:10:45,710 --> 00:10:47,792
আমাকে বাক্সে থাকতে হয়েছে।

93
00:10:47,793 --> 00:10:50,709
আমি আপনার জীবন বাঁচিয়েছি।

94
00:10:50,710 --> 00:10:53,459
আপনি ধরা পড়লে,
আমিও ধরা পড়তাম।

95
00:10:53,460 --> 00:10:55,501
বলতে পারব না এই বাক্সের ভিতরে আটকে

96
00:10:55,502 --> 00:10:57,584
আমার খুব খারাপ লেগেছে।

97
00:10:57,585 --> 00:11:00,292
ফুটো দিয়ে পায়খানা করতে

98
00:11:00,293 --> 00:11:01,959
কেমন লাগে জানো?

99
00:11:01,960 --> 00:11:03,251
না, আমি শুধু জানি

100
00:11:03,252 --> 00:11:06,418
আপনার পায়খানা তুলে
জাহাজ থেকে ফেলে দিতে কেমন লাগে।

101
00:11:09,752 --> 00:11:12,042
পেন্তোস?

102
00:11:12,043 --> 00:11:14,501
আমার সহকর্মী ইলিরিও মোপাটিসের বাড়ি,

103
00:11:14,502 --> 00:11:16,876
পেশায় সওদাগর।

104
00:11:16,877 --> 00:11:18,834
তার আর আমার পরিচয় হয়েছে বহু বছর আগে

105
00:11:18,835 --> 00:11:20,251
একজন বন্ধুর মাধ্যমে।

106
00:11:20,252 --> 00:11:23,626
একদল লোক যারা বুঝেছিল রবার্ট বারাথিওন

107
00:11:23,627 --> 00:11:25,084
কেমন দুর্দশার মাঝে পড়বেন।

108
00:11:25,085 --> 00:11:28,126
আমরা রাজ্যের মঙ্গলে কাজ করেছি

109
00:11:28,127 --> 00:11:31,667
টারগারিয়েনদের পুনঃপ্রতিষ্ঠার জন্য

110
00:11:31,668 --> 00:11:34,292
আর তখন থেকেই ভুলের শুরু

111
00:11:34,293 --> 00:11:36,917
যার খেসারতে আজ আমরা দুজন এখানে।

112
00:11:36,918 --> 00:11:40,376
পরিস্থিতি ভাল না হয়ে আরও ঘোলা হতে থাকে।

113
00:11:40,377 --> 00:11:43,460
ওয়েস্টেরসকে তারই কবল থেকে মুক্ত করতে হবে।

114
00:11:47,210 --> 00:11:49,084
হুম।

115
00:11:49,085 --> 00:11:50,542
বেশ ভাল।

116
00:11:50,543 --> 00:11:52,210
মাই লর্ড?

117
00:11:54,252 --> 00:11:57,084
মনে হয় না আমি আর কোন

118
00:11:57,085 --> 00:11:59,293
নবাব।

119
00:12:07,127 --> 00:12:09,585
নিজের বাবাকে খুন করলে নবাব থাকা যায়?

120
00:12:11,460 --> 00:12:15,126
আমার মনে হয় না কোন রক্ষিতাকে খুনের জন্য

121
00:12:15,127 --> 00:12:17,084
মর্যাদা কেড়ে নেয়া হয়।

122
00:12:17,085 --> 00:12:19,001
সব সময় এমনটাই হয়।

123
00:12:19,002 --> 00:12:21,417
আপনি ন্যারো সি' পেরিয়ে আসার সময় মদ খেয়েছেন।

124
00:12:21,418 --> 00:12:23,001
বাক্সের ভিতরে। এখন কেন খাব না?

125
00:12:23,002 --> 00:12:26,418
কারণ আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি।

126
00:12:30,293 --> 00:12:33,002
ভবিষ্যৎ হল অন্ধকার।

127
00:12:35,210 --> 00:12:37,085
ঠিক অতীতের মতো।

128
00:14:29,132 --> 00:14:30,464
ওভাবেই করবে?

129
00:14:30,584 --> 00:14:32,938
যেভাবে রোজ করো?

130
00:14:44,220 --> 00:14:45,146
তুমি

131
00:14:45,609 --> 00:14:46,998
তোমাকেও খুলতে হবে না।

132
00:14:47,511 --> 00:14:49,155
অভ্যাস।

133
00:14:57,252 --> 00:14:58,459
শশশ।

134
00:14:58,460 --> 00:15:00,168
শশশ।

135
00:15:44,668 --> 00:15:46,459
<i>সনস অব হার্পি?</i>

136
00:15:46,460 --> 00:15:48,792
জী, ইয়োর গ্রেস।
ওরা লাশের পাশে এটা রেখে গেছে।

137
00:15:48,793 --> 00:15:50,126
আগে কখনো খুন করেনি।

138
00:15:50,127 --> 00:15:52,626
সেটা তো শুধু সময়ের ব্যাপার ছিল, ইয়োর গ্রেস।

139
00:15:52,627 --> 00:15:55,126
বিজেতাকে বাঁধার মুখে পড়তেই হয়।

140
00:15:55,127 --> 00:15:57,209
আমি ওদের জয় করিনি।
নিজের লোকেরাই তা করেছিল।

141
00:15:57,620 --> 00:16:01,087
ওরা আমাদের মানুষের নজরে দেখে না, ইয়োর গ্রেস।

142
00:16:01,262 --> 00:16:05,423
তবে ওদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মোসাদোর।

143
00:16:05,543 --> 00:16:08,292
সে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার জন্য এ কারণে লড়েনি

144
00:16:08,293 --> 00:16:10,292
যাতে মুখোশ পরা কাপুরুষের হাতে বেঘোরে প্রাণ হারাতে হয়।

145
00:16:10,293 --> 00:16:11,792
আর আমিও এই পিরামিডকে বাসভবন বানাইনি

146
00:16:11,793 --> 00:16:15,251
যেন উপর থেকে শহরটার পতন দেখতে পারি।

147
00:16:15,252 --> 00:16:17,792
যে সেনাটা মারা গেছে তার নাম কী?

148
00:16:17,793 --> 00:16:21,251
হোয়াইট র‍্যাট, ইয়োর গ্রেস।

149
00:16:21,252 --> 00:16:27,817
আমি চাই পূর্ণ মর্যাদায় জনসম্মুখে তাকে টেম্পল অব গ্রেসে দাফন করা হোক

150
00:16:27,835 --> 00:16:29,876
সনস অব হার্পির কাছে এই বার্তা পৌঁছে যাবে।

151
00:16:29,877 --> 00:16:31,584
ওরা ক্ষেপে যাবে।

152
00:16:31,585 --> 00:16:33,542
ক্ষ্যাপা সাপ বেশি ফোঁস ফোঁস করে।

153
00:16:33,543 --> 00:16:36,251
তখন ওদের মারাটা আরও সহজ হয়ে যায়।

154
00:16:36,252 --> 00:16:39,668
যারা এটা করেছে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো।

155
00:16:43,043 --> 00:16:44,043
ইয়োর গ্রেস।

156
00:16:58,543 --> 00:17:00,542
<i>টোরগো নুদো।</i>

157
00:17:00,543 --> 00:17:02,418
<i>মিসান্দেই হিন নাথ।</i>

158
00:17:04,710 --> 00:17:06,002
তোমার সাথে কথা বলতে চাই।

159
00:17:14,835 --> 00:17:17,167
কেন এসেছেন আপনি?

160
00:17:17,168 --> 00:17:20,127
হোয়াইট র‍্যাট, যে আনসালিদ...

161
00:17:22,418 --> 00:17:25,627
আমি শুনেছি তার লাশ একটা পতিতালয়ে পাওয়া গেছে।

162
00:17:26,877 --> 00:17:29,792
আমি এও শুনেছি আরও অনেক আনসালিদরা

163
00:17:29,793 --> 00:17:32,460
নিয়মিত মিরিনের পতিতালয়গুলোতে আসা-যাওয়া করে।

164
00:17:35,460 --> 00:17:36,960
কারণটা জিজ্ঞাসা করতে পারি?

165
00:17:38,710 --> 00:17:41,043
একজন আনসালিদ কেন পতিতালয়ে যাবে?

166
00:17:44,627 --> 00:17:47,543
তা আমি জানি না।

167
00:17:48,460 --> 00:17:51,085
<i>আমাকে যেতে হবে।</i>

168
00:18:06,168 --> 00:18:08,292
- ঢাল তুলে রাখো।
- প্রচণ্ড ভারী।

169
00:18:08,293 --> 00:18:10,584
ভারী না হলে তো তরবারির আঘাত রুখতে পারবে না।

170
00:18:10,585 --> 00:18:12,127
তোলো এখন।

171
00:18:23,793 --> 00:18:27,292
চলো, আবার করা যাক।

172
00:18:27,293 --> 00:18:30,417
আমার দিকে এগিয়ে আসবে।
ঢাল তুলে রাখবে।

173
00:18:30,418 --> 00:18:32,876
নয়তো মাথায় ধুম করে মেরে দিব।

174
00:18:32,877 --> 00:18:35,667
তোমার কি প্রশিক্ষণ নিতে হয় না?

175
00:18:35,668 --> 00:18:38,168
আমি তো এখন আর নতুন না।

176
00:18:41,460 --> 00:18:44,001
কতজন ব্রাদার হোয়াইট ওয়াকার আর থেনদের মেরেছে?

177
00:18:44,002 --> 00:18:47,126
ইতিহাসে আমিই হয়ত প্রথম ব্যক্তি।

178
00:18:47,127 --> 00:18:49,042
<i>- ঢাল তোলো।</i>
<i>- এদের চাষার হাত দরকার।</i>

179
00:18:49,043 --> 00:18:50,792
তা বরাবরই আছে।

180
00:18:50,793 --> 00:18:52,960
ওরা চোর-ডাকাত।

181
00:18:55,627 --> 00:18:57,543
কোন সৈন্য না।

182
00:19:03,377 --> 00:19:05,127
ঐ লোকটা আমাকে ঘৃণা করে।

183
00:19:07,252 --> 00:19:09,459
সার অ্যালিসারকে যদি নতুন লর্ড কমান্ডার নির্বাচিত করা হয়...

184
00:19:09,460 --> 00:19:13,126
উনি ওয়াইল্ডলিংদের ঘৃণা করেন।

185
00:19:13,127 --> 00:19:14,917
সব ওয়াইল্ডলিংদের।

186
00:19:14,918 --> 00:19:17,501
- আমাদের তাড়িয়ে দিও না।
- <i>অতটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।</i>

187
00:19:17,502 --> 00:19:20,042
সার ডেনিস মেলিস্টার গত বিশ বছর ধরে
শ্যাডো টাওয়ারের নেতৃত্ব দিচ্ছেন

188
00:19:20,043 --> 00:19:21,876
আর সবাই তাকে ভালো মানুষও বলে।

189
00:19:21,877 --> 00:19:23,001
উনি সার অ্যালিসারের বিরোধিতা--

190
00:19:23,002 --> 00:19:25,626
স্যাম, আমাদের তাড়িয়ে দিও না।

191
00:19:25,627 --> 00:19:26,876
তোমাকে আগেই বলেছি।

192
00:19:26,877 --> 00:19:30,001
তুমি যেখানে যাবে, আমিও সঙ্গে যাব।

193
00:19:30,002 --> 00:19:32,293
তুমি যেতে পারবে না।
ওরা তোমাকে ফাঁসিতে ঝুলাবে।

194
00:19:40,293 --> 00:19:42,253
- বেশ, বেশ, ঢাল। ঢাল তুলতে ভুলো না।
- ইয়াহ!

195
00:19:43,918 --> 00:19:45,002
ঢাল তুলো।

196
00:19:47,585 --> 00:19:49,460
রাজা কথা বলতে চান।

197
00:20:16,918 --> 00:20:19,084
আপনার ঠাণ্ডা লাগে না, মাই লেডি।

198
00:20:19,085 --> 00:20:21,251
কখনোই না।

199
00:20:21,252 --> 00:20:25,252
ঈশ্বরের আগুন আমার মাঝে আছে, জন স্নো।

200
00:20:28,002 --> 00:20:29,793
টের পাচ্ছ?

201
00:20:37,043 --> 00:20:38,877
তুমি এখনও কুমার?

202
00:20:42,335 --> 00:20:44,418
না।

203
00:20:46,002 --> 00:20:47,877
বেশ।

204
00:20:54,585 --> 00:20:57,042
ইয়োর গ্রেস।

205
00:20:57,043 --> 00:20:59,252
উইন্টারফেলের জারজ।

206
00:21:07,043 --> 00:21:10,085
জানো এখন কে উইন্টারফেলে রাজত্ব করছে?

207
00:21:11,252 --> 00:21:13,042
রুজ বোল্টন।

208
00:21:13,043 --> 00:21:16,335
সেই বেঈমানটাই রব স্টার্কের বুক বরাবর ছুরি চালিয়েছে।

209
00:21:17,293 --> 00:21:19,877
তুমি প্রতিশোধ নিতে চাও না?

210
00:21:21,210 --> 00:21:24,209
আমি অনেক কিছুই করতে চাই, ইয়োর গ্রেস।

211
00:21:24,210 --> 00:21:26,709
কিন্তু আমি এখন নাইটস ওয়াচের সোর্ন ব্রাদার।

212
00:21:26,710 --> 00:21:30,042
আমি তোমাদের সোর্ন ব্রাদারের ব্যাপারেই বলছিলাম।

213
00:21:30,043 --> 00:21:31,751
- অনেকেই তোমাকে পছন্দ করে।
- ওরা ভাল মানুষ।

214
00:21:31,752 --> 00:21:33,459
<i>অনেকে খারাপও।</i>

215
00:21:33,460 --> 00:21:37,459
ওয়াইল্ডলিং মেয়েটার লাশ
নর্থ ওয়ালে নিয়ে গেছ তা দেখেছি।

216
00:21:37,460 --> 00:21:39,126
<i>কেন?</i>

217
00:21:39,127 --> 00:21:40,334
ওটাই তার ভূমি।

218
00:21:40,335 --> 00:21:42,751
অনেক নাইটস ওয়াচ মনে করে

219
00:21:42,752 --> 00:21:44,709
ওয়াইল্ডলিংদের প্রতি তোমার আলাদা দরদ আছে।

220
00:21:44,710 --> 00:21:47,126
ওরা মহাপ্রাচীরের ভুল দিকে জন্মেছে।

221
00:21:47,127 --> 00:21:49,167
তাতেই ওরা রাক্ষস হয়ে যায় না।

222
00:21:49,168 --> 00:21:50,459
ব্যাপার না।

223
00:21:50,460 --> 00:21:53,359
আমি নর্থকে চোরের হাত থেকে উদ্ধার করব আমি।

224
00:21:53,377 --> 00:21:55,959
টাইউইন ল্যানিস্টার মারা গেছে।
ওদের বাঁচাতে উনি আর আসবেন না।

225
00:21:55,960 --> 00:21:59,542
আমি রুজ বোল্টনের মাথা স্পাইকে গেঁথে দিব।

226
00:21:59,543 --> 00:22:02,251
কিন্তু উইন্টারফেল দখল করতে হলে আমার আরও সেনা দরকার।

227
00:22:02,252 --> 00:22:04,251
নাইটস ওয়াচের সেনারা শপথ করেছে অন্য কোন--

228
00:22:04,252 --> 00:22:07,251
আমি নাইটস ওয়াচের কথা বলছি না।

229
00:22:07,252 --> 00:22:09,002
আমি ওয়াইল্ডলিংদের কথা বলছি।

230
00:22:17,002 --> 00:22:21,126
ইয়োর গ্রেস,
আপনি চাইছেন ওয়াইল্ডলিংরা

231
00:22:21,127 --> 00:22:23,126
আপনার সেনাদলে যোগ দিক?

232
00:22:23,127 --> 00:22:24,417
আমাকে অনুসরণের শপথ করলে,
ওদের ক্ষমা করে দিব।

233
00:22:24,418 --> 00:22:27,001
আমি উইন্টারফেল দখল করব,
নর্থ জয় করার পর,

234
00:22:27,302 --> 00:22:30,117
ওয়াইল্ডলিংদের রাজ্যের নাগরিক ঘোষণা করব।
বাস করার জন্য ওদের জমি দিব।

235
00:22:30,127 --> 00:22:34,292
এটা একটা ন্যায্য প্রস্তাব।
লোভনীয় বলা যায়।

236
00:22:34,293 --> 00:22:36,251
আমি ওদের জীবন আর স্বাধীনতার প্রস্তাব দিচ্ছি

237
00:22:36,252 --> 00:22:39,292
যদি মান্স আমার সামনে নতজানু হয়ে বশ্যতা স্বীকার করে।

238
00:22:39,293 --> 00:22:40,914
আমার মনে হয় না সে করবে।

239
00:22:43,252 --> 00:22:44,667
তুমি ওর কদর করো, তাই না?

240
00:22:44,668 --> 00:22:47,417
- আমি ওকে সম্মান করি।
- সে তোমাকে পছন্দ করে।

241
00:22:47,418 --> 00:22:49,334
- আমার সামনে নতজানু হতে বলো...
- ইয়োর গ্রেস।

242
00:22:49,335 --> 00:22:50,668
...নয়ত আগুনে পুড়ে মরবে।

243
00:22:54,585 --> 00:22:56,042
কতক্ষণ সময় আমি পাব?

244
00:22:56,043 --> 00:22:57,709
সন্ধ্যে পর্যন্ত।

245
00:22:57,710 --> 00:23:00,001
বছরের এই সময়টায় সূর্য দ্রুত ডুবে যায়।

246
00:23:00,002 --> 00:23:01,667
<i>জলদি করো, জন স্নো।</i>

247
00:23:05,293 --> 00:23:06,876
<i>ঢাল তুলুন।</i>

248
00:23:06,877 --> 00:23:09,709
<i>হামলা, মাই লর্ড!</i>

249
00:23:09,710 --> 00:23:11,084
হামলা!

250
00:23:11,085 --> 00:23:14,709
পা সামনে-পিছনে রাখুন।

251
00:23:14,710 --> 00:23:18,059
হাঁটতে শেখার আগেই আমার ছেলেদের
হাতে তরবারি চলে গিয়েছিল। এতো...

252
00:23:18,085 --> 00:23:20,251
<i>লর্ড অ্যারিন কখনোই পাকা যোদ্ধা হতে পারবে না।</i>

253
00:23:20,252 --> 00:23:22,251
<i>পাকা যোদ্ধা?</i>

254
00:23:22,252 --> 00:23:24,876
সে মেয়েদের মতো তরবারি চালাচ্ছে।

255
00:23:24,877 --> 00:23:27,792
মাই লর্ড।

256
00:23:27,793 --> 00:23:29,667
<i>তরবারি তুলুন, মাই লর্ড!</i>

257
00:23:37,168 --> 00:23:39,042
অনেকে খুব ধীরে শিখে।

258
00:23:39,043 --> 00:23:41,334
ওর বয়স এখনও অনেক কম।

259
00:23:41,335 --> 00:23:44,459
বয়স ১৩।
১৩ বছরে ছেলেরা যুদ্ধে যায়।

260
00:23:44,460 --> 00:23:46,501
- ওর অন্য প্রতিভা আছে।
- আছে নাকি?

261
00:23:46,502 --> 00:23:49,292
বিখ্যাত নাম আছে।

262
00:23:49,293 --> 00:23:53,042
কখনো কখনো সেটাই কাজে লেগে যায়।

263
00:23:58,002 --> 00:24:00,751
শুভ বিদায়, লর্ড রইস, ধন্যবাদ
আমার উপকার করার জন্য।

264
00:24:00,752 --> 00:24:03,167
দায়িত্ব ছাড়া অতিরিক্ত উপকার আমি করিনি, মাই লেডি।

265
00:24:03,168 --> 00:24:04,501
কোন সন্দেহ নেই, আমার ফিরে আসা নাগাদ

266
00:24:04,502 --> 00:24:07,459
রবিনের দক্ষতা আরও অনেক খানি বেড়ে যাবে।

267
00:24:07,460 --> 00:24:08,626
সে এখানে নিরাপদে থাকবে।

268
00:24:08,627 --> 00:24:12,584
<i>কিন্তু দক্ষতার কথা বললে,</i>

269
00:24:12,585 --> 00:24:14,793
কোন কথা দিতে পারছি না।

270
00:24:27,752 --> 00:24:30,959
আমরা কি উত্তরের দিকে আগাব?

271
00:24:30,960 --> 00:24:34,251
জেইমি বলেছিলেন সানসার এক ভাই আছে ক্যাসল ব্ল্যাকে।

272
00:24:34,252 --> 00:24:35,876
আমরা শাহী সড়কের থেকে দিন কয়েকের দূরে আছি।

273
00:24:35,877 --> 00:24:38,960
- কিন্তু তাতে আমরা...
- আমরা?

274
00:24:41,210 --> 00:24:43,501
তুমি এখানে থাকার একমাত্র কারণ হচ্ছে, জেইমি ল্যানিস্টার

275
00:24:43,502 --> 00:24:45,868
আমাকে বলেছিল রাজধানীতে থাকলে তোমার বিপদ হবে।

276
00:24:47,293 --> 00:24:50,251
তুমি কিংস ল্যান্ডিং থেকে শত-শত মাইল দূরে।

277
00:24:50,252 --> 00:24:52,251
কেউ তোমার চেহারা চিনে না।

278
00:24:52,252 --> 00:24:54,667
কেউ পরোয়া করে না।
তুমি নিরাপদ।

279
00:24:54,668 --> 00:24:58,168
- কিন্তু আমি আপনার অনুচর।
- অনুচর মানে জানা আছে তোমার?

280
00:24:59,960 --> 00:25:00,751
নাইটের খাদেম।

281
00:25:00,752 --> 00:25:03,376
আমি কোন নাইট না।

282
00:25:03,377 --> 00:25:05,626
তার মানে হল তুমিও কোন অনুচর না।

283
00:25:05,627 --> 00:25:06,709
তাহলে কোথায় যাব আমি?

284
00:25:06,710 --> 00:25:09,585
যেখানে খুশি যাও।
আমি তোমার মা না।

285
00:25:18,252 --> 00:25:20,376
আপনি স্টার্ক মেয়েদের খুঁজে বের করার শপথ নিয়েছেন।

286
00:25:20,377 --> 00:25:23,167
আরিয়াকে পেয়েছিলাম। তার আমার নিরাপত্তার দরকার নেই।

287
00:25:23,168 --> 00:25:25,377
- <i>সানসার এখনও হয়তো আছে।</i>
- মুখ বন্ধ রাখবে কী?

288
00:25:26,543 --> 00:25:28,377
তোমার পরামর্শ আমি চাইনি।

289
00:25:30,210 --> 00:25:33,042
আমার পিছনে কারো না আসলেও চলবে।

290
00:25:33,043 --> 00:25:34,959
আমি কোন নেত্রী না।

291
00:25:34,960 --> 00:25:37,959
আমি শুধু একজন নবাবের জন্য লড়াই করতে চেয়েছিলাম।

292
00:25:37,960 --> 00:25:40,877
ভাল নবাবেরা মারা গেছে
আর বাদবাকিরা রাক্ষস।

293
00:25:51,877 --> 00:25:54,126
তুমি লর্ড রইসকে বলেছ,
আমরা ফিঙ্গারে যাচ্ছি।

294
00:25:54,127 --> 00:25:56,334
আমি বলেছি।

295
00:25:56,335 --> 00:25:59,459
- কিন্তু আমরা পশ্চিমে যাচ্ছি।
- তা যাচ্ছি।

296
00:25:59,460 --> 00:26:01,418
উনি যদি আমাদের ধোঁকা দিতে চাইতেন,
এতক্ষণে দিয়ে দিতেন।

297
00:26:02,960 --> 00:26:06,709
লর্ড রইস হয়তো সম্মানিত কেউ,

298
00:26:06,710 --> 00:26:09,084
কিন্তু ঐ দুর্গে উনি একা থাকেন না।

299
00:26:09,085 --> 00:26:10,167
তুমি সব নাইট আর মহিলাদের বিশ্বাস করো

300
00:26:10,168 --> 00:26:13,376
<i>প্রহরী আর কাজের ঝি'দের?</i>

301
00:26:13,377 --> 00:26:16,334
না, তুমি গাড়োয়াল আর
আমাদের সঙ্গে আসা নাইটদের বিশ্বাস করো?

302
00:26:16,335 --> 00:26:17,792
না।

303
00:26:17,793 --> 00:26:20,417
কিন্তু আমি ওদের মোটা পয়সা দিয়েছি

304
00:26:20,418 --> 00:26:22,709
আর ওরা নিজের চোখে দেখেছে যারা
আমার সাথে পাকনামি করে তাদের কী হাল করি।

305
00:26:22,710 --> 00:26:25,084
তাহলে কোথায় যাচ্ছি আমরা?

306
00:26:25,085 --> 00:26:27,501
যেখানে তুমি সবাইকে বিশ্বাস করতে পারবে?

307
00:26:27,502 --> 00:26:30,251
সেখানে যাচ্ছি তা এখান থেকে বহু দূর

308
00:26:30,252 --> 00:26:32,572
সার্সেই ল্যানিস্টারও তোমার উপরে তার থাবা বসাতে পারবে না।

309
00:26:41,043 --> 00:26:44,127
এটা আসলেই গভীর ছিল,
যা আমাদের সবাইকে হতভম্ব করে দিয়েছে।

310
00:26:47,668 --> 00:26:48,834
আপনার বাবাকে--

311
00:26:48,835 --> 00:26:51,792
নিয়ে কিছু অনুমান করা যেত না।

312
00:26:51,793 --> 00:26:53,001
আসলেই ছিলেন।

313
00:26:53,002 --> 00:26:56,167
আমি বলছি না যে

314
00:26:56,168 --> 00:26:58,501
আমি উনাকে ভাল করে চিনতাম, কিন্তু--

315
00:26:58,502 --> 00:27:02,042
<i>কিন্তু তার উপস্থিতিই যেকোনো ব্যাপার বুঝার জন্য যথেষ্ট</i>

316
00:27:02,043 --> 00:27:04,209
কত দুর্ধর্ষ একজন লোকের সাথে আপনার উঠা-বসা ছিল।

317
00:27:04,210 --> 00:27:07,584
তাকে-- চেনা বড়ই কঠিন।

318
00:27:10,127 --> 00:27:12,502
তোমার বক্তব্যের জন্য ধন্যবাদ।

319
00:27:17,168 --> 00:27:19,709
গভীর শোক, ইয়োর গ্রেস।

320
00:27:19,710 --> 00:27:21,751
এটা মর্মান্তিক...
আমি কখনোই ভেরিসকে বিশ্বাস করেনি।

321
00:27:21,752 --> 00:27:24,793
আমি প্রায়ই বলতাম

322
00:27:27,502 --> 00:27:29,627
ইয়োর গ্রেস।

323
00:27:32,377 --> 00:27:34,876
কাজিন লান্সেল।
তোমাকে চিনতেই পারিনি।

324
00:27:34,877 --> 00:27:37,167
আমার আন্তরিক সমবেদনা রইলো।

325
00:27:37,168 --> 00:27:40,292
আমার ছেলের বেশভূষার জন্য ক্ষমা চাইছি।

326
00:27:40,293 --> 00:27:41,414
চাচা, কোনো সমস্যা নেই।

327
00:27:44,835 --> 00:27:46,876
ওরা নিজেদের "স্প্যারোস" বলে।

328
00:27:46,877 --> 00:27:49,584
কট্টর ধর্মান্ধ।

329
00:27:49,585 --> 00:27:51,584
ধর্মে জায়গা করে নিয়েছে,
অবশ্য,

330
00:27:51,585 --> 00:27:54,417
কিন্তু একটা নির্দিষ্ট কারণে...

331
00:27:54,418 --> 00:27:57,376
টাইউইনের জীবদ্দশায় ওরা কখনো রাজধানীতে আসেনি।

332
00:27:57,377 --> 00:27:59,042
আমি নিশ্চিত সে এটায় উন্নতি করবে,

333
00:27:59,043 --> 00:28:01,042
যাই হোক না কেন।

334
00:28:01,043 --> 00:28:03,585
- আমি আসছি।
- অবশ্যই।

335
00:28:22,002 --> 00:28:24,709
তোমার ব্ল্যাকওয়াটারের জখম মনে হচ্ছে সেরে গেছে।

336
00:28:24,710 --> 00:28:27,085
আমার জখম সারার দরকার ছিল না।

337
00:28:29,793 --> 00:28:32,710
তোমার জন্য কী করতে পারি?

338
00:28:33,710 --> 00:28:35,959
আমাকে ক্ষমা করতে পারেন।

339
00:28:35,960 --> 00:28:38,792
তুমি কী এমন করেছ যে আমার ক্ষমা চাইছ?

340
00:28:38,793 --> 00:28:41,501
আমি আপনাকে অন্ধকারের পথে নিয়ে এসেছি।

341
00:28:41,502 --> 00:28:42,917
আমার মনে হয় না তুমি আমাকে কোথাও নিয়ে এসেছ।

342
00:28:42,918 --> 00:28:45,709
আমি আপনাকে পটিয়ে পাটিয়ে...

343
00:28:45,710 --> 00:28:48,960
অস্বাভাবিক সম্পর্কে জড়িয়েছি।

344
00:28:50,502 --> 00:28:52,960
আর অবশ্যই রাজার...

345
00:28:54,543 --> 00:28:57,377
শূকর শিকারের ব্যাপারটা।

346
00:28:59,377 --> 00:29:00,460
তার ওয়াইন।

347
00:29:04,127 --> 00:29:06,001
তুমি কীসের কথা বলছ কিছুই বুঝছি না।

348
00:29:06,002 --> 00:29:09,252
আমি এখন আলাদা মানুষ।

349
00:29:11,043 --> 00:29:13,792
আমি সাত দেবতার কৃপায় নির্বাণ লাভ করেছি।

350
00:29:13,793 --> 00:29:15,459
<i>আপনিও তা পেতে পারেন।</i>

351
00:29:15,460 --> 00:29:17,084
<i>উনারা আমাদের সবার উপরে নজর রেখেছেন,</i>

352
00:29:17,085 --> 00:29:21,226
দয়া আর সুবিচার দান করতে
সদা প্রস্তুত।

353
00:29:24,002 --> 00:29:26,877
দুনিয়া এখন তাদের হাতের মুঠোয়।

354
00:29:29,627 --> 00:29:31,292
আমি আপনার বাবার আত্মাকে আশীর্বাদ করব।

355
00:29:33,877 --> 00:29:37,460
এতদিনে টাইউইন ল্যানিস্টারের তোমার সাহায্যের দরকার পড়ল...

356
00:29:46,293 --> 00:29:48,751
- এটা ডোর্নের মতো দেখতে।
- একদম না।

357
00:29:48,752 --> 00:29:51,667
হ্যাঁ অমন।

358
00:29:51,668 --> 00:29:55,793
এটা--
এটা দেখতে সানস্পিয়ারের মতো।

359
00:29:57,002 --> 00:29:58,709
আর এখানে পাহারগুলো।

360
00:29:58,710 --> 00:30:02,042
আর এখানে--

361
00:30:02,043 --> 00:30:04,834
সান্ড স্নেক?

362
00:30:04,835 --> 00:30:05,459
স্টোনস্পিয়ার।

363
00:30:05,460 --> 00:30:07,959
স্ট্যান্ডস্টোন।

364
00:30:07,960 --> 00:30:09,542
জী।

365
00:30:09,543 --> 00:30:11,959
জী, স্ট্যান্ডস্টোন।

366
00:30:13,377 --> 00:30:14,709
ঠিক এখানে।

367
00:30:14,710 --> 00:30:16,710
বেশ।

368
00:30:19,418 --> 00:30:20,085
এটা ড্রোনই।

369
00:30:22,377 --> 00:30:24,584
ড্রোনে আমাদের যাওয়া উচিত।

370
00:30:24,585 --> 00:30:26,959
আমার মনে হয় সেখানে সুন্দর সময় কাটাব,

371
00:30:26,960 --> 00:30:29,334
অভিজ্ঞতার আলোকে বললাম।

372
00:30:29,335 --> 00:30:34,084
চমৎকার তো হবেই।
ডোর্ন, হাইগার্ডেন।

373
00:30:34,085 --> 00:30:35,627
কিন্তু মজাটা এখানে।

374
00:30:44,752 --> 00:30:46,668
খাবারে দেরী হয়ে গেছে আমাদের।

375
00:30:47,460 --> 00:30:49,084
তুমি তো বেশ কেতাবি।

376
00:30:49,085 --> 00:30:49,960
খিদায় আমার পেট চোঁ চোঁ করছে।

377
00:31:07,627 --> 00:31:10,417
কী নাম তোমার?

378
00:31:10,418 --> 00:31:12,084
ওলিভার, মাই লেডি।

379
00:31:12,085 --> 00:31:13,917
বলতে খারাপ লাগছে,

380
00:31:13,918 --> 00:31:17,377
আমার ভাই রাজাকে অপেক্ষায় রেখেছেন, ওলিভার।

381
00:31:26,252 --> 00:31:28,085
মাই লেডি।

382
00:31:40,585 --> 00:31:44,334
তোমার আরও একটু সতর্ক হওয়া দরকার।

383
00:31:44,335 --> 00:31:46,084
কেন?

384
00:31:46,085 --> 00:31:48,417
সবাই এমনিতেও আমার কথা জানে।

385
00:31:48,418 --> 00:31:51,709
সবাই সবার ব্যাপারে সব জানে।

386
00:31:51,710 --> 00:31:54,876
এমন একটা জায়গায় নিজের রহস্য গোপন রাখার লাভটা কী?

387
00:31:54,877 --> 00:31:58,168
কোন ভাবেই, তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যেও না।

388
00:31:58,877 --> 00:32:01,584
আমার লক্ষ্য?
প্লিজ।

389
00:32:01,585 --> 00:32:03,001
<i>টাইউইন মারা গেছে।</i>

390
00:32:03,002 --> 00:32:05,417
<i>এর মানে হল কেউ সার্সেইয়ের সাথে আমার বিয়ে দিতে পারবে না।</i>

391
00:32:05,418 --> 00:32:07,626
- তোমার কপাল খুলেছে।
- তোমার পুড়েছে।

392
00:32:07,627 --> 00:32:09,084
তোমার ধারণা ঐ মহিলার সাথে আমার ভাইয়ের বিয়ে হতে দিতাম?

393
00:32:09,085 --> 00:32:13,167
আমাকে বিয়ে না করলে হাইগার্ডেনে তাকে যেতে হবে না।

394
00:32:13,168 --> 00:32:15,876
তার মানে হল সার্সেই কিংস ল্যান্ডিঙেই থাকবে।

395
00:32:15,877 --> 00:32:18,459
<i>যার মানে হল তোমার শাশুড়ি আম্মা
সার্সেই ল্যানিস্টারের এখানে ফান্দে পড়ে থাকবে।</i>

396
00:32:18,460 --> 00:32:20,043
সম্ভবত।

397
00:32:22,085 --> 00:32:24,126
সম্ভবত?

398
00:32:24,127 --> 00:32:24,960
সম্ভবত।

399
00:32:38,668 --> 00:32:42,542
হিজড়া, স্পাইডার, মাস্টার অব উইসপার।

400
00:32:42,543 --> 00:32:45,835
বাট্টু, আধা-পুরুষ।

401
00:32:48,168 --> 00:32:50,501
আত্মহত্যা করার আরও দ্রুত পদ্ধতি আছে।

402
00:32:50,502 --> 00:32:52,251
কাপুরুষের জন্য নেই।

403
00:32:52,252 --> 00:32:54,292
তুমি অনেক কিছু হতে পারো, বন্ধু

404
00:32:54,293 --> 00:32:56,043
কিন্তু কাপুরুষ নও।

405
00:33:00,002 --> 00:33:02,376
কখনো বলোনি আমাকে কেন মুক্ত করেছ।

406
00:33:02,377 --> 00:33:05,376
তোমার ভাই আমাকে বলেছিল।

407
00:33:05,377 --> 00:33:06,626
তুমি না করে বলতে পারতে।

408
00:33:06,627 --> 00:33:09,876
কিংস্লেয়ারকে না বলা মানে বিপদ ডেকে আনা।

409
00:33:09,877 --> 00:33:12,126
আমাকে মুক্ত করার মতো বিপদ না।

410
00:33:12,127 --> 00:33:14,834
তুমি জীবনের,
তোমার পদ আর সবকিছুর ঝুঁকি নিয়েছ।

411
00:33:14,835 --> 00:33:17,501
কেন? তুমি আমার পরিবার নও।
আমার উপরে কোন ঋণও নেই।

412
00:33:17,502 --> 00:33:19,084
আমি এটা তোমার জন্য করিনি।

413
00:33:19,085 --> 00:33:22,126
সেভেন কিংডমের জন্য করেছি।

414
00:33:22,127 --> 00:33:25,376
একটা মাতাল বামন কিছুতেই সেভেন কিংডমের ত্রাণকর্তা হতে পারে না।

415
00:33:25,377 --> 00:33:27,626
আমি ত্রাণকর্তায় বিশ্বাসী না।

416
00:33:27,627 --> 00:33:31,002
আমি বিশ্বাস করি আসন্ন যুদ্ধে প্রতিভাবান মানুষটির বড় ভূমিকা আছে।

417
00:33:32,793 --> 00:33:34,417
তোমাকে আরেকজন সৈনিক খুঁজে নিতে হবে।

418
00:33:34,418 --> 00:33:38,501
আমার সাথে ওয়েস্টেরসের আর
ওয়েস্টেরসের সাথে আমার দেনা-পাওনা সব মিটেছে।

419
00:33:38,502 --> 00:33:41,709
তোমার অনেক গুণ আছে,

420
00:33:41,710 --> 00:33:43,084
হতাশা সেই গুণের মাঝে পড়ে না।

421
00:33:43,085 --> 00:33:45,376
চাঁদ কপালী যেকোনো আহাম্মকই

422
00:33:45,377 --> 00:33:48,917
জন্মগত ভাবে ক্ষমতাশালী হতে পারে।

423
00:33:48,918 --> 00:33:52,584
কিন্তু সেটা অর্জন করতে,
মাথার ঘাম পায়ে নেমে যায়।

424
00:33:52,585 --> 00:33:55,126
আমি মাথার ঘাম পায়ে ফেলতে পারি না।

425
00:33:55,127 --> 00:33:56,751
তুমি খুব পারো।

426
00:33:56,752 --> 00:33:58,834
তুমি তোমার বাবার রাজনীতির গুণটা পেয়েছ।

427
00:33:58,835 --> 00:34:00,417
তোমার সেই পরিমাণ দরদও আছে।

428
00:34:00,418 --> 00:34:03,626
দরদ? হ্যাঁ।

429
00:34:03,627 --> 00:34:06,251
আমি খালি হাতে আমার প্রেমিকাকে খুন করেছি,

430
00:34:06,252 --> 00:34:10,042
আমার বাবাকে ক্রসবো দিয়ে মেরেছি।

431
00:34:10,043 --> 00:34:12,084
আমি বলিনি তুমি সোনায়-সোহাগা।

432
00:34:12,085 --> 00:34:16,042
তুমি আসলে কী চাও বলতো?

433
00:34:16,043 --> 00:34:18,042
সুখ।

434
00:34:18,043 --> 00:34:19,501
সমৃদ্ধি।

435
00:34:19,502 --> 00:34:23,584
এমন একটা দেশ যেখানে ক্ষমতাবানেরা ক্ষমতাহীনদের নির্যাতন করে না।

436
00:34:23,585 --> 00:34:26,042
যেখানকার দুর্গগুলো সাজানো থাকবে জিঞ্জারব্রেডে

437
00:34:26,043 --> 00:34:28,542
আর দুর্গের চারিদিকের পরিখা ভরে থাকবে শরাবে।

438
00:34:28,543 --> 00:34:30,834
ক্ষমতাবানেরা বরাবরই ক্ষমতাহীনদের নির্যাতন করে

439
00:34:30,835 --> 00:34:33,251
আর এই নির্যাতন করেই তারা নিজেদের ক্ষমতা জাহির করে।

440
00:34:33,252 --> 00:34:35,167
সম্ভবত।

441
00:34:35,168 --> 00:34:38,751
সম্ভবত আমরা আতঙ্কে থাকতে অভ্যস্ত হয়ে গেছি,

442
00:34:38,752 --> 00:34:40,377
ধরেই নিয়েছি, এছাড়া কোন পথ নেই।"

443
00:34:41,460 --> 00:34:44,167
<i>তুমি আয়রন থ্রোনে বসলে,</i>

444
00:34:44,168 --> 00:34:46,334
<i>নিদারুণ যন্ত্রণা কি দেশ জুড়ে ছড়িয়ে পড়তে দিবে?</i>

445
00:34:46,335 --> 00:34:48,751
আমি কখনোই আয়রন থ্রোনে বসব না।

446
00:34:48,752 --> 00:34:51,167
<i>না, তা বসবে না।</i>

447
00:34:51,168 --> 00:34:56,042
<i>কিন্তু আরেকজনকে সেখানে বসতে সাহায্য করতে পারো</i>

448
00:34:56,043 --> 00:34:59,084
সেভেন কিংডমের মসনদে টোমেনের চেয়ে দৃঢ় কাউকে লাগবে,

449
00:34:59,085 --> 00:35:01,376
কিন্তু স্ট্যানিসের থেকে ভদ্র।

450
00:35:01,377 --> 00:35:04,292
একজন শাসক যিনি নবাবদের ভয় দেখিয়ে
প্রজাদের উৎসাহিত করবেন।

451
00:35:04,293 --> 00:35:08,376
যে শাসক লক্ষ লক্ষ সৈন্য-সামন্তের ভালবাসা পাবে

452
00:35:08,377 --> 00:35:10,251
যার আছে উপযুক্ত বংশ মর্যাদা।

453
00:35:10,252 --> 00:35:12,542
সেই পুরুষটিকে খুঁজে পাওয়ার শুভ কামনা থাকল।

454
00:35:12,543 --> 00:35:15,585
"পুরুষ" আবার কে বলল?

455
00:35:19,543 --> 00:35:21,917
সিদ্ধান্ত তোমার হাতে, বন্ধু।

456
00:35:21,918 --> 00:35:23,917
তুমি ইলিরিওর প্রাসাদে থেকে

457
00:35:23,918 --> 00:35:26,501
মদ গিলে মরতে পারো,

458
00:35:26,502 --> 00:35:27,834
নয়ত তুমি আমার সাথে মিরিন যেতে পারো,

459
00:35:27,835 --> 00:35:30,292
ডেইনেরিস টারগেরিয়েনের সাথে দেখা করে,

460
00:35:30,293 --> 00:35:32,710
সিদ্ধান্ত নিতে পারো দুনিয়ায় এত
দাঙ্গা-হাঙ্গামার প্রয়োজন আছে কিনা।

461
00:35:34,460 --> 00:35:38,793
মিরিন পর্যন্ত যেতে যেতে আমি মদ খেয়ে মরতে পারব?

462
00:35:48,835 --> 00:35:52,334
কবে থেকে আনসালিদরা মিরিনের
গলিঘুপচিতে টহল দেয়া শুরু করেছে?

463
00:35:52,335 --> 00:35:55,168
মনে হচ্ছে তোমার জানের দোস্তরা কাজে সফল হয়নি।

464
00:35:57,502 --> 00:36:01,334
ইউনকাইয়ের কাজে আমরা দারুণ সফলতা পেয়েছি।

465
00:36:01,335 --> 00:36:03,917
ইউনকাইয়ের ওয়াইজ মাস্টার মেনে নিয়েছেন যে

466
00:36:03,918 --> 00:36:05,792
মুরুব্বীদের সভায় আত্মসমর্পণ করবেন

467
00:36:05,793 --> 00:36:08,209
যা মুক্ত মানুষ আর সাবেক গোলাম মালিকদের নিয়ে গঠিত।

468
00:36:08,210 --> 00:36:10,334
সব ঘটনার ফলাফল আপনার পর্যবেক্ষণের জন্য জানানো হবে।

469
00:36:10,335 --> 00:36:12,084
বেশ।

470
00:36:12,085 --> 00:36:14,626
উনারা অনুমোদন চেয়েছেন।

471
00:36:14,627 --> 00:36:16,376
অনুমোদন?

472
00:36:16,377 --> 00:36:19,459
রাজনীতি হল আপসের খেলা, ইয়োর গ্রেস।

473
00:36:19,460 --> 00:36:22,376
আমি কোনো রাজনীতিবিদ নই।
আমি রাণী।

474
00:36:22,377 --> 00:36:25,626
<i>মাফ করবেন। আপনি নিশ্চয় তাই।</i>

475
00:36:25,627 --> 00:36:30,042
তবুও, বিক্ষুব্ধ প্রজাদের চেয়ে সুখী প্রজাদের শাসন করা সহজ।

476
00:36:30,043 --> 00:36:32,042
আমি চাই না ওয়াইজ মাস্টার সুখী হোক।

477
00:36:32,043 --> 00:36:34,417
দাসপ্রথা তাঁদের ধনকুবের করেছে।
আমি দাসপ্রথার ইতি ঘটিয়েছি।

478
00:36:34,418 --> 00:36:37,501
ওনারা দাসপ্রথা ফেরত চাননি।

479
00:36:37,502 --> 00:36:40,085
ওরা ফাইটিং পিটস আবার খুলে দিতে বলেছেন।

480
00:36:42,002 --> 00:36:43,751
ফাইটিং পিটস?

481
00:36:43,752 --> 00:36:45,251
যেখানে গোলামেরা নিজেদের সাথে লড়ে প্রাণ হারাবে?

482
00:36:45,252 --> 00:36:48,126
আমাদের জন্য যে নতুন দুনিয়া আপনি হাজির করেছেন,

483
00:36:48,127 --> 00:36:50,460
মুক্ত মানুষ লড়বে মুক্ত মানুষের সাথে।

484
00:36:51,960 --> 00:36:53,376
<i>যে পিট ফাইটারদের আপনি মুক্ত করেছেন</i>

485
00:36:53,377 --> 00:36:55,459
<i>এই সুযোগের অপেক্ষায় আছে।</i>

486
00:36:55,460 --> 00:36:57,792
কয়েকজনকে এখানে এনে আপনি নিজেই বলে দেখুন।

487
00:36:57,793 --> 00:36:59,001
ফাইটিং পিটস চলবে না।

488
00:36:59,002 --> 00:37:00,334
এটা খুলে ইউনকাই আর মিরিনের প্রজাদের

489
00:37:00,335 --> 00:37:03,292
বুঝাবে যে আপনি তাঁদের ঐতিহ্যের কদর করেন।

490
00:37:03,293 --> 00:37:05,709
আমি মানুষের মল্লযুদ্ধের ঐতিহ্যের কদর করি না।

491
00:37:05,710 --> 00:37:08,960
- আপনি যদি...
- তোমাকে বুঝাতে হলে কতবার "না" বলতে হবে?

492
00:37:11,377 --> 00:37:14,751
সে আমার কাছ থেকে যা চাচ্ছে,
তা পাবে না।

493
00:37:14,752 --> 00:37:17,292
সে যদি মনে করে থাকে আমি আবার ফাইটিং পিটস খুলে দিব...

494
00:37:17,293 --> 00:37:19,459
তোমার ফাইটিং পিটস খুলে দেয়া উচিৎ।

495
00:37:19,460 --> 00:37:22,334
কী?

496
00:37:22,335 --> 00:37:23,960
আমার মা একজন পতিতা ছিল।
সেটা তোমাকে আগেও বলেছি।

497
00:37:26,043 --> 00:37:28,709
উনি নাশপাতির শরাব পছন্দ করতেন।

498
00:37:28,710 --> 00:37:32,792
যত বয়স তার হতে থাকল,
দেহ বিক্রি যত কমতে থাকল,

499
00:37:32,793 --> 00:37:35,167
উনি তত মদপান শুরু করেন।

500
00:37:35,168 --> 00:37:38,376
তাই ১২ বছর বয়সে উনি যে দাস ব্যবসায়ীর
হাতে আমাকে বিক্রি করে দিলেন

501
00:37:38,377 --> 00:37:41,001
তার আগের রাতেই তার সাথে মা শুয়েছিল।

502
00:37:41,002 --> 00:37:43,292
আমি দুঃখিত।

503
00:37:43,293 --> 00:37:46,042
কেন?
আমি তো বদমাশ বাচ্চা ছিলাম।

504
00:37:46,043 --> 00:37:48,834
বড় ছিলাম না, কিন্তু ক্ষিপ্র ছিলাম।

505
00:37:48,835 --> 00:37:51,126
লড়াই পছন্দ করতাম।

506
00:37:51,127 --> 00:37:53,126
তাই ওরা আমাকে টোলোসের এক লোকের কাছে বিক্রি করে দিল

507
00:37:53,127 --> 00:37:55,292
যে পিটের জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণ দিত।

508
00:37:55,293 --> 00:37:57,917
১৬ বছর বয়সে আমি প্রথম লড়াইতে নেমেছিলাম।

509
00:37:57,918 --> 00:38:00,084
তোমাকে গোলাম হিসাবে বিক্রি করেছিল,

510
00:38:00,085 --> 00:38:02,542
মরণ লড়াইয়ে নামতে বাধ্য করেছে মালিকদের সন্তুষ্টির জন্য,

511
00:38:02,543 --> 00:38:04,063
আর এখন ফাইটিং পিটসের পক্ষ নিয়ে বলছ?

512
00:38:05,752 --> 00:38:08,542
আমি এখানে আসতে পেরেছি শুধু মাত্র পিটসের কারণে।

513
00:38:08,543 --> 00:38:11,167
আমি ডথোরাকিদের মতো লড়তে শিখেছি,

514
00:38:11,168 --> 00:38:12,584
নরভোশি সন্ন্যাসী,
ওয়েস্টেরসি নাইটসের মতো।

515
00:38:12,585 --> 00:38:15,209
দ্রুতই আমি বিখ্যাত হয়ে গেলাম।

516
00:38:15,210 --> 00:38:17,459
১০,০০০ নারী পুরুষ আমার নাম ধরে চিল্লাত

517
00:38:17,460 --> 00:38:18,542
যখন পিটে পা রাখতাম।

518
00:38:18,543 --> 00:38:20,042
আমার মালিককে অনেক টাকা কামিয়ে দিয়েছি,

519
00:38:20,043 --> 00:38:22,834
উনি মরার সময় আমাকে মুক্ত করে দেন।

520
00:38:22,835 --> 00:38:24,626
আমি সেকেন্ড সনসে যোগ দিই।

521
00:38:24,627 --> 00:38:27,543
তারপর তোমার সাথে দেখা হয়।

522
00:38:33,043 --> 00:38:34,376
তুমিই রাণী।

523
00:38:34,377 --> 00:38:37,917
সবাই তোমার সত্য শুনে ভয়ে চুপসে থাকে।

524
00:38:37,918 --> 00:38:40,501
আমি ছাড়া সবাই।

525
00:38:40,502 --> 00:38:44,709
তুমি দুনিয়া জুড়ে হাজারো শত্রু বানিয়েছ।

526
00:38:44,710 --> 00:38:47,501
যখনই তোমার দুর্বলতা দেখবে

527
00:38:47,502 --> 00:38:49,751
ওরা হামলা চালাবে।

528
00:38:49,752 --> 00:38:53,292
এখানে তোমার শক্তিমত্তা দেখাও।

529
00:38:53,293 --> 00:38:55,454
সেজন্যই তো আমি আনসালিদদের রাস্তা টহল দিতে বলেছি।

530
00:38:57,668 --> 00:39:01,209
যে কেউ এক সিন্দুক সোনা দিয়ে
আনসালিদদের সেনা দল কিনে নাতে পারবে।

531
00:39:01,210 --> 00:39:04,959
তুমি মাদার অব আনসালিদ নও।

532
00:39:04,960 --> 00:39:06,120
তুমি মাদার অব ড্রাগন।

533
00:39:13,793 --> 00:39:17,668
আমি চাই না আরেকটা বাচ্চার
পুড়ে যাওয়া লাশ আমার পায়ের কাছে ফেলা হোক।

534
00:39:18,668 --> 00:39:21,542
কেউই কয়েক সপ্তাহ ধরে ড্রোগোনকে দেখেনি।

535
00:39:21,543 --> 00:39:24,002
আমি শুধু জানি, সে আধা পৃথিবী চষে বেড়াচ্ছে।

536
00:39:28,960 --> 00:39:31,085
আমি আর ওদের সামলাতে পারি না।

537
00:39:32,502 --> 00:39:36,042
যে ড্রাগন রাণীর ড্রাগন থাকে না।

538
00:39:36,043 --> 00:39:37,168
সে কোন রাণী না।

539
00:40:43,585 --> 00:40:45,877
ভিসারিয়ন?

540
00:40:47,877 --> 00:40:49,752
রেগার?

541
00:41:01,752 --> 00:41:03,292
আস্তে। আস্তে।

542
00:41:03,293 --> 00:41:05,459
আস্তে।

543
00:41:44,877 --> 00:41:47,084
তাহলে আজ আমরা মুখোমুখি।

544
00:41:47,085 --> 00:41:48,168
হ্যাঁ।

545
00:41:50,960 --> 00:41:54,751
প্রথম দেখায় তুমি আমার বন্দী ছিলে,

546
00:41:54,752 --> 00:41:56,960
আর এখন, শেষ দেখায়, আ...

547
00:41:59,293 --> 00:42:02,751
এটা শেষ দেখা নাও হতে পারে।

548
00:42:02,752 --> 00:42:05,168
না, তবে তা হবে।

549
00:42:07,710 --> 00:42:10,042
জানো স্ট্যানিস কী চায়?

550
00:42:10,043 --> 00:42:12,584
সে চায় আমি বশ্যতা স্বীকার করি।

551
00:42:12,585 --> 00:42:14,959
আর চায় ফ্রি ফোকেরা তার হয়ে লড়ুক।

552
00:42:14,960 --> 00:42:18,167
মানতেই হবে সে,

553
00:42:18,168 --> 00:42:19,501
সাহসী।

554
00:42:19,502 --> 00:42:21,042
রাজাকে সাহসীই হতে হয় না?

555
00:42:21,043 --> 00:42:23,126
<i>হ্যাঁ, হয়।</i>

556
00:42:23,127 --> 00:42:26,251
আমি ওকে সম্মান করি।

557
00:42:26,252 --> 00:42:27,792
তার উদ্দেশ্য যদি পূরণ হয়,

558
00:42:27,793 --> 00:42:33,401
আমার ধারণা গত একশো বছরের ইতিহাসে
আয়রন থ্রোনে বসা বেকুবদের থেকে যোগ্য শাসক হবে।

559
00:42:33,418 --> 00:42:35,877
কিন্তু আমি কখনোই ওর গোলামি করব না।

560
00:42:37,127 --> 00:42:38,917
তুমি বলেছিলে এই জায়গা জয় করতে আসনি।

561
00:42:38,918 --> 00:42:40,251
বলেছিলে, তোমার প্রজারা যথেষ্ট রক্ত ঝরিয়েছে।

562
00:42:40,252 --> 00:42:41,876
তা ঠিক।

563
00:42:41,877 --> 00:42:45,167
আমি চাই না ওরা স্ট্যানিস বারাথিওনের হয়ে রক্ত ঝরাক।

564
00:42:45,168 --> 00:42:48,626
জীবন ভর তুমি ৯০ গোত্রকে এক করেছ

565
00:42:48,627 --> 00:42:49,709
ইতিহাসে প্রথম বারের মতো।

566
00:42:49,710 --> 00:42:52,876
থেনস আর হর্নফুটস,

567
00:42:52,877 --> 00:42:55,959
বরফ-ঢলের গোত্রদের,
এমনকি দানবদেরও।

568
00:42:55,960 --> 00:42:58,959
ওদের এক করতে শ্রম দিয়েছ।
তা ক্ষমতার জন্য করনি।

569
00:42:58,960 --> 00:43:02,334
গৌরবের জন্য করনি।

570
00:43:02,335 --> 00:43:04,501
ওদের এক করেছ বাঁচানোর জন্য

571
00:43:04,502 --> 00:43:06,042
<i>কারণ কেউই শীত পার করতে পারবে না,</i>

572
00:43:06,043 --> 00:43:07,917
<i>যদি মহাপ্রাচীরের উত্তরে থাকে</i>

573
00:43:07,918 --> 00:43:09,917
ওদের বাঁচা-মরা তোমার গৌরবের থেকে বেশি জরুরী না?

574
00:43:09,918 --> 00:43:11,752
গৌরব?

575
00:43:13,918 --> 00:43:16,460
গোল্লায় যাক আমার গৌরব।

576
00:43:17,752 --> 00:43:20,043
ওটার ধার আমি ধারি না।

577
00:43:22,543 --> 00:43:25,168
তাহলে বশ্যতা স্বীকার করে তোমার প্রজাদের জান বাঁচাও।

578
00:43:28,043 --> 00:43:31,292
ওরা আমাকে অনুসরণ করেছে কারণ আমায় সম্মান করে।

579
00:43:31,293 --> 00:43:33,251
কারণ আমাকে বিশ্বাস করে।

580
00:43:33,252 --> 00:43:35,626
যখনই দক্ষিণের রাজার সামনে নতজানু হব, সব উবে যাবে।

581
00:43:35,627 --> 00:43:38,917
আর কত লক্ষ লোক এখন বাহিরে আছে?

582
00:43:38,918 --> 00:43:42,167
কতগুলো নারী?
কত শিশু?

583
00:43:42,168 --> 00:43:45,209
তাঁদের উদ্ধার না করার কারণটা কী?

584
00:43:45,210 --> 00:43:47,417
তুমি দুর্বলতা দেখাতে ভয় করো।

585
00:43:47,418 --> 00:43:50,252
হ্যাঁ, আমি ভয় পাচ্ছি।

586
00:43:50,877 --> 00:43:53,043
তাতে লজ্জার কিছু নেই।

587
00:44:02,418 --> 00:44:06,334
কীভাবে কাজ সারবে?
গর্দান কেটে?

588
00:44:06,335 --> 00:44:08,210
ফাঁসিতে ঝুলিয়ে?

589
00:44:10,918 --> 00:44:13,502
জ্যান্ত পুড়িয়ে মারবে তোমায়।

590
00:44:18,168 --> 00:44:19,960
মরার খুবই বাজে উপায়।

591
00:44:24,085 --> 00:44:25,917
সত্য কথা বলি শোনো।

592
00:44:25,918 --> 00:44:27,917
আমি মরতে চাই না।

593
00:44:27,918 --> 00:44:30,084
আর জ্যান্ত পুড়ে,

594
00:44:30,085 --> 00:44:32,042
আমি চাই না লোকে আমাকে ওভাবে মনে রাখুক,

595
00:44:32,043 --> 00:44:33,917
ঝলসে উঠে চিৎকার করছি।

596
00:44:33,918 --> 00:44:36,709
তবুও আমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতার থেকে

597
00:44:36,710 --> 00:44:38,417
এটা অনেক ভাল।

598
00:44:38,418 --> 00:44:40,876
তোমার প্রজাদের কী হবে?

599
00:44:40,877 --> 00:44:44,626
তোমার গৌরব বজায় রেখে
মরণ বেছে নিলে

600
00:44:44,627 --> 00:44:47,042
সবাই তোমাকে নিয়ে গান বাঁধবে।

601
00:44:47,043 --> 00:44:48,501
তুমি বশ না হয়ে বরং পুড়েই মরো।

602
00:44:48,502 --> 00:44:50,168
মহা বীর।

603
00:44:53,002 --> 00:44:55,876
শীত চলে এলে
হোয়াইট ওয়াকাররাও আমাদের খতম করে ফেলবে

604
00:44:55,877 --> 00:44:58,543
তখন গান গাইবার মতো কেউ থাকবে না।

605
00:45:00,960 --> 00:45:02,542
তুমি খুব ভাল ছেলে।

606
00:45:02,543 --> 00:45:05,709
সত্যিই বলছি।

607
00:45:05,710 --> 00:45:10,751
কিন্তু তুমি যদি না বুঝো কেন আমি আমার প্রজাদের

608
00:45:10,752 --> 00:45:13,501
একটা পরদেশী যুদ্ধে জড়াচ্ছি না,

609
00:45:13,502 --> 00:45:15,502
তবে ব্যাখ্যা করে লাভ নেই।

610
00:45:32,085 --> 00:45:34,084
আমার মনে হয় তুমি খুব বড় ভুল করছ।

611
00:45:35,918 --> 00:45:38,459
মুক্তিই আমার ভুল

612
00:45:38,460 --> 00:45:40,127
আর সেটাই আজীবন চেয়ে এসেছি।

613
00:46:49,835 --> 00:46:53,459
মান্স রেইডার, তোমাকে কিং বিয়ন্ড দ্য ওয়াল বলা হয়।

614
00:46:53,460 --> 00:46:56,209
ওয়েস্টেরসের শুধু একজন রাজাই আছেন।

615
00:46:56,210 --> 00:46:58,543
নতজানু হও,
আমি তোমাকে ক্ষমা করে দিব।

616
00:47:12,085 --> 00:47:14,210
নতজানু হয়ে বাঁচো।

617
00:47:21,585 --> 00:47:25,377
এটা বহু বছর আমার ঘর ছিল।

618
00:47:27,127 --> 00:47:28,709
আমি তোমার সৌভাগ্য কামনা করছি

619
00:47:28,710 --> 00:47:31,377
আসন্ন যুদ্ধে।

620
00:48:12,752 --> 00:48:15,792
সিদ্ধান্ত আমাদের সবাইকে নিতে হয়

621
00:48:15,793 --> 00:48:20,376
নারী আর পুরুষকে, শিশু আর বৃদ্ধকে,

622
00:48:20,377 --> 00:48:23,792
নবাব আর চাষাদের,
আমাদের সবার সিদ্ধান্ত এক।

623
00:48:23,793 --> 00:48:27,292
আমরা আলো কিংবা অন্ধকার বেছে নিই।

624
00:48:27,293 --> 00:48:30,334
<i>আমরা শুভকে বেছে নিই,
নয়ত বেছে নিই অশুভ।</i>

625
00:48:30,335 --> 00:48:35,043
আমরা আসল ঈশ্বরকে বেছে নিই,
নয়ত নকলকে।

626
00:48:46,002 --> 00:48:47,917
ফ্রি ফোক,

627
00:48:47,918 --> 00:48:50,334
<i>শুধু একজনই রাজা আছেন</i>

628
00:48:50,335 --> 00:48:53,459
<i>তার নাম হল স্ট্যানিস।</i>

629
00:48:53,460 --> 00:48:55,917
এখানে বাঁধা আছে তোমাদের মিথ্যা রাজা।

630
00:48:55,918 --> 00:48:59,043
যে বেছে নিয়েছে অন্ধকার।

631
00:50:43,586 --> 00:50:53,586
Bangla Subtitle Created By
<font color="#00aeef">:.:.:   S E R I A L   K I L L E R   :.:.:</font>

632
00:50:53,669 --> 00:50:59,669
Translated By
<font color="#00aeef">Mamun Abdullah</font>

633
00:50:59,699 --> 00:51:05,699
Edited By
<font color="#00aeef">Mamun Abdullah</font>

634
00:51:05,723 --> 00:51:15,723
Feel free to give us <font color="#00aeef">FEEDBACK</font>

635
00:51:15,747 --> 00:51:25,747
সিরিয়াল কিলারের স্ট্যান্ডার্ড মান পেতে
<font color="#00aeef"> ফাইনাল রিলিজ প্যাক </font>
দিয়ে গেইম অফ থ্রোন্স দেখুন

635
00:51:26,305 --> 00:52:26,481
Watch any video online with Open-SUBTITLES
Free Browser extension: osdb.link/ext