1
00:00:11,280 --> 00:00:19,780
Bangla Subtitle Created By
Serial Killer
(Primary Release)

2
00:00:19,810 --> 00:00:28,310
Translated By
Mamun Abdullah

3
00:00:28,330 --> 00:00:36,630
Edited By
Mamun Abdullah

4
00:01:46,820 --> 00:01:51,820
Game Of Thrones 5x01
 THE HOUSE OF BLACK AND WHITE

5
00:01:51,840 --> 00:01:57,840
Bangla Subtitle Created By
Serial Killer

6
00:02:05,610 --> 00:02:09,060
প্রাচীন কালে, যখনই ব্রাভোস বিপদে পড়ত,

7
00:02:09,180 --> 00:02:12,860
টাইটানের চোখ দিয়ে অগ্নি দৃষ্টি বেড়িয়ে

8
00:02:12,980 --> 00:02:16,870
শত্রুদের খুঁজে খুঁজে ধ্বংস করে দিত।

9
00:02:17,730 --> 00:02:20,220
এটা একটা মূর্তি মাত্র।

10
00:02:23,120 --> 00:02:28,840
হাহাহ। ভয় পেও না।
আমাদের আগমনের জানান দিচ্ছে।

11
00:02:29,880 --> 00:02:33,600
আমি ভয় পাইনি।

12
00:03:40,200 --> 00:03:43,120
হাউজ অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।

13
00:03:43,240 --> 00:03:46,740
যাকে খুঁজছ এখানেই পাবে।

14
00:03:50,910 --> 00:03:54,360
এখানেই, তোমাকে রেখে যাচ্ছি।

15
00:04:01,320 --> 00:04:05,480
- আমাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ।
- ব্রাভোসের যেকেউ এটা করত।

16
00:04:07,270 --> 00:04:11,070
- ভালার মোরগুলিস।
- ভালার দোহাইরিস।

17
00:04:46,390 --> 00:04:48,360
হ্যালো।

18
00:04:51,040 --> 00:04:53,830
ভালার মোরগুলিস।

19
00:05:03,670 --> 00:05:06,270
জ্যাকেন হ্যাগার এটা আমাকে দিয়েছে।

20
00:05:09,740 --> 00:05:13,940
- এখানে ঐ নামে কেউ থাকে না।
- শুনুন!

21
00:05:14,060 --> 00:05:17,450
আমি ন্যারো সি' পেরিয়ে এসেছি।
আমার কোথাও যাবার জায়গা নেই।

22
00:05:17,570 --> 00:05:22,200
- তুমি যেখানে খুশি যেতে পারো।
- আরে থামুন!

23
00:05:41,360 --> 00:05:45,480
সার্সেই... ওয়াল্ডার ফ্রে'...

24
00:05:45,600 --> 00:05:50,840
মাউন্টেইন... মেরিন ট্রান্ট।

25
00:05:51,950 --> 00:05:57,450
সার্সেই... ওয়াল্ডার ফ্রে'...

26
00:05:58,200 --> 00:06:02,730
মাউন্টেইন... মেরিন ট্রান্ট।

27
00:06:02,850 --> 00:06:04,250
সার্সেই...

28
00:06:04,540 --> 00:06:05,920
ওয়াল্ডার ফ্রে'...

29
00:06:06,040 --> 00:06:07,620
মাউন্টেইন...

30
00:06:08,440 --> 00:06:09,810
মেরিন ট্রান্ট।

31
00:06:11,760 --> 00:06:13,100
সার্সেই...

32
00:06:13,220 --> 00:06:14,540
ওয়াল্ডার ফ্রে'...

33
00:06:15,070 --> 00:06:16,220
মাউন্টেইন...

34
00:06:16,750 --> 00:06:18,040
মেরিন ট্রান্ট।

35
00:06:19,260 --> 00:06:20,350
সার্সেই...

36
00:06:21,760 --> 00:06:23,130
ওয়াল্ডার ফ্রে'...

37
00:06:24,560 --> 00:06:26,690
মাউন্টেইন...

38
00:06:27,600 --> 00:06:30,000
মেরিন ট্রান্ট।

39
00:07:00,600 --> 00:07:02,660
খাবার ভালই পাওয়া যাবে নিশ্চয়।

40
00:07:06,890 --> 00:07:09,470
এল?

41
00:07:15,870 --> 00:07:17,820
এল?

42
00:07:25,610 --> 00:07:28,750
বেরুনোর আগে, মেইস্টার তোমাকে একটা বার্তা দিয়েছিল।

43
00:07:31,280 --> 00:07:33,990
তোমার নজর দিন দিন প্রখর হচ্ছে।

44
00:07:34,110 --> 00:07:36,770
আমার মা বলত, "ডগ উইকেনস ডগস ওয়ার্ডস।"

45
00:07:36,890 --> 00:07:40,650
প্রাচীন প্রবাদ। এই ব্যাপারে বেঠিক।

46
00:07:43,030 --> 00:07:45,030
তাহলে শুভ সংবাদ।

47
00:07:45,150 --> 00:07:47,500
আমার বিয়ের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

48
00:07:47,620 --> 00:07:50,310
আমি ভেবেছিলাম তুমি এখনও
আমার প্রিয় লাইসা খালার শোকে পাগল।

49
00:07:50,430 --> 00:07:53,450
- এল?
- আমার লাগবে।

50
00:07:56,880 --> 00:07:59,580
মাই লেডি...

51
00:07:59,700 --> 00:08:02,850
- কী হয়েছে?
- সানসা স্টার্ক। তাকাবেন না!

52
00:08:04,330 --> 00:08:05,240
তুমি নিশ্চিত?

53
00:08:05,360 --> 00:08:06,820
চুল রঙ করেছে কিন্তু সেই।

54
00:08:06,940 --> 00:08:08,540
পিটার বেলিশের সাথে বসে আছে।

55
00:08:08,660 --> 00:08:09,580
লিটলফিঙ্গার?

56
00:08:09,700 --> 00:08:11,190
সাথে একদল নাইটসও আছে।

57
00:08:11,310 --> 00:08:13,430
দল? ছয় জন? বিশ জন?

58
00:08:13,550 --> 00:08:14,930
১০, মনে হয়। অনেক বেশি।

59
00:08:15,660 --> 00:08:16,980
মাই লেডি, আমার মনে হয় না

60
00:08:17,070 --> 00:08:18,360
ঘোড়াগুলো প্রস্তুত রাখো।

61
00:08:18,480 --> 00:08:19,990
আমাদের তো একটাই ঘোড়া।

62
00:08:20,220 --> 00:08:21,430
আরও যোগাড় করো!

63
00:08:27,650 --> 00:08:28,900
স্বাদ ভাল লেগেছে?

64
00:08:29,690 --> 00:08:31,620
বুঝলাম না সবাই এটার জন্য এত পাগল কেন।

65
00:08:32,340 --> 00:08:34,680
কেন পুরুষেরা এটা এত পছন্দ করে?

66
00:08:34,800 --> 00:08:36,750
এতে সাহস বাড়ে।

67
00:08:37,150 --> 00:08:38,720
তোমার সাহস বেড়েছে?

68
00:08:41,490 --> 00:08:42,720
আর এগুবে না।

69
00:08:44,660 --> 00:08:46,050
লর্ড বেলিশ।

70
00:08:46,550 --> 00:08:47,810
লেডি সানসা।

71
00:08:48,190 --> 00:08:50,050
আমার নাম ব্রিয়েন অব টার্থ।

72
00:08:50,170 --> 00:08:52,570
আমাদের দেখা হয়েছিল, রেনলি বারাথিওনের ওখানে।

73
00:08:53,470 --> 00:08:54,880
সে তোমার ব্যাপারে কী বলেছিল যেন?

74
00:08:55,520 --> 00:08:56,600
বলেছিল,

75
00:08:57,800 --> 00:09:00,530
তোমার আনুগত্য বিনা মূল্যে পাওয়া যায়।

76
00:09:01,740 --> 00:09:04,630
কেউ একজন নিশ্চয় মোটা দামে তা কিনে ফেলেছে।

77
00:09:18,180 --> 00:09:19,620
লেডি সানসা।

78
00:09:21,040 --> 00:09:22,450
আপনার মায়ের মৃত্যুর আগে,

79
00:09:22,810 --> 00:09:24,640
আমি তার দেহ রক্ষী হয়েছিলাম।

80
00:09:25,380 --> 00:09:28,270
তাকে কথা দিয়েছিলাম আপনাকে
খুঁজে বের করে রক্ষা করব।

81
00:09:28,600 --> 00:09:29,960
আপনার নিরাপত্তা দিব

82
00:09:30,080 --> 00:09:31,270
আপনার উপদেশ মানব

83
00:09:31,570 --> 00:09:33,980
আর প্রয়োজন পড়লে আমার জীবনও দিব।

84
00:09:34,490 --> 00:09:37,230
সনাতন এবং নতুন দেবতাদের নামে দিব্যি করে বলছি।

85
00:09:38,610 --> 00:09:40,470
শোনো, লেডি ব্রিয়েন।

86
00:09:40,730 --> 00:09:42,500
এত আদব দেখাতে হবে না।

87
00:09:43,080 --> 00:09:45,150
তুমি ক্যাটেলিন স্টার্কের দেহ রক্ষী ছিলে?

88
00:09:45,270 --> 00:09:47,080
- জী, ছিলাম।
- আজব।

89
00:09:47,440 --> 00:09:50,180
আমি ক্যাটকে ছোট বেলা থেকে চিনি।
কখনো তোমার নাম বলেনি।

90
00:09:50,930 --> 00:09:52,680
রেনলির খুনের পর হয়েছি।

91
00:09:52,800 --> 00:09:54,000
ও, আচ্ছা।

92
00:09:54,270 --> 00:09:55,890
উনাকে খুন করার অভিযোগ আছে তোমার উপরে।

93
00:09:56,010 --> 00:09:57,320
আমি তাকে বাঁচাতে চেয়েছি।

94
00:09:57,440 --> 00:10:00,410
- তবুও তুমি অভিযুক্ত।
- যারা বলেছে দেখেনি কী হয়েছিল।

95
00:10:00,530 --> 00:10:01,780
কী হয়েছিল?

96
00:10:06,840 --> 00:10:08,670
একটা ছায়ার হাতে খুন হয়েছেন উনি।

97
00:10:09,240 --> 00:10:11,820
যে ছায়াটার স্ট্যানিস বারাথিওনের চেহারা ছিল।

98
00:10:11,940 --> 00:10:14,150
একটা ছায়া?

99
00:10:15,590 --> 00:10:17,120
চেহারাওয়ালা?

100
00:10:19,700 --> 00:10:21,880
এই মহিলা রেনলিকে রক্ষার শপথ করে

101
00:10:22,000 --> 00:10:23,200
ব্যর্থ হয়েছে।

102
00:10:23,320 --> 00:10:24,840
তোমার মাকে রক্ষার শপথ করে,

103
00:10:25,700 --> 00:10:26,760
ব্যর্থ হয়েছে।

104
00:10:27,220 --> 00:10:30,850
তোমার মতো এত ব্যর্থতার পাল্লা ভারী
মহিলাকে লেডি সানসাকে রক্ষার দায়িত্ব কেন দিব?

105
00:10:30,970 --> 00:10:32,850
আপনি ওর পক্ষে ওকালতি করছেন কেন?

106
00:10:32,970 --> 00:10:34,330
কারণ আমি ওর খালু।

107
00:10:34,450 --> 00:10:37,940
আমি ওর খালা লাইসাকে বিয়ে করেছি কিন্তু সে অকালে মারা গেছে।

108
00:10:38,190 --> 00:10:41,020
আমরা এখন আত্মীয়। আর তুমি বাহিরের মানুষ।

109
00:10:41,140 --> 00:10:42,210
মাফ করবে, লেডি ব্রিয়েন।

110
00:10:42,330 --> 00:10:45,260
কিন্তু অভিজ্ঞতার বশে আমি বাহিরের মানুষের সাথে বিরক্ত হই।

111
00:10:45,380 --> 00:10:46,740
লেডি সানসা...

112
00:10:46,860 --> 00:10:49,010
- আপনার সাথে একান্তে কথা...
- না।

113
00:10:49,610 --> 00:10:52,690
- দেখুন, মাই লেডি, আমি খুলে বললে...
- আপনাকে জফ্রির বিয়েতে...

114
00:10:52,810 --> 00:10:53,990
মাথা নোয়াতে দেখেছি।

115
00:10:54,220 --> 00:10:55,950
আমরা কেউই সেখানে থাকতে চাইনি।

116
00:10:57,620 --> 00:11:00,590
- কখনো আমাদের করার কিছুই থাকে না।
- আবার কখনো করার কিছু থাকে।

117
00:11:02,630 --> 00:11:03,830
আপনি চলে যান।

118
00:11:05,330 --> 00:11:08,170
চাই না আমাদের নতুন শুভাকাঙ্ক্ষী
গ্রামের-গঞ্জে একা ঘুরে বেড়াক।

119
00:11:08,290 --> 00:11:09,940
সড়কও খুব একটা নিরাপদ না।

120
00:11:10,460 --> 00:11:11,800
তুমি আমাদের সাথে থাকো।

121
00:11:20,940 --> 00:11:22,960
আমি তোমাকে থাকতে বলছি।

122
00:12:10,650 --> 00:12:12,480
থামো! থামো! ওর পিছনে!

123
00:12:14,100 --> 00:12:15,120
পড্রিক!

124
00:12:52,990 --> 00:12:54,560
থাম, থাম, থাম, থাম!

125
00:12:54,990 --> 00:12:56,350
থাম!

126
00:12:59,440 --> 00:13:00,950
সাবাস! চল!

127
00:13:01,230 --> 00:13:02,150
চল!

128
00:13:04,510 --> 00:13:05,990
না, না, না, থাম!

129
00:13:26,330 --> 00:13:27,830
তার মানে তোমার হাত খালি।

130
00:13:29,250 --> 00:13:30,650
বসো, পড্রিক, বসো!

131
00:13:50,570 --> 00:13:51,320
পড্রিক!

132
00:13:52,380 --> 00:13:53,350
জী, মাই লেডি?

133
00:13:54,100 --> 00:13:55,320
এখন দাঁড়াতে পারো!

134
00:13:56,020 --> 00:13:56,920
জী, মাই লেডি।

135
00:14:01,440 --> 00:14:02,520
সানসা স্টার্ক?

136
00:14:03,780 --> 00:14:05,780
অপরিচিত লোকজন এড়িয়ে চলে।

137
00:14:06,190 --> 00:14:08,660
লিটলফিঙ্গারের সাথে ওকে ইস্টরোড ধরে যেতে দেখলাম।

138
00:14:09,020 --> 00:14:10,820
- আমরা ওদের পিছনে যাব।
- মাই লেডি...

139
00:14:11,530 --> 00:14:13,750
দুটো স্টার্ক মেয়েই যদি আপনার সেবা না চায়,

140
00:14:14,520 --> 00:14:16,030
তাহলে আপনি শপথ থেকে মুক্ত।

141
00:14:16,430 --> 00:14:18,490
আমি ওদের মায়ের কাছে দুজনকে রক্ষার শপথ করেছি।

142
00:14:18,610 --> 00:14:19,890
ওদের আপনার নিরাপত্তার দরকার নেই।

143
00:14:19,920 --> 00:14:22,380
তোমার ধারণা সে লিটলফিঙ্গারের সাথে নিরাপদে থাকবে?

144
00:14:24,330 --> 00:14:25,380
না, মাই লেডি।

145
00:14:25,680 --> 00:14:27,110
তোমার ঘোড়া নিয়ে আসো।

146
00:14:36,930 --> 00:14:38,490
রাণী তলব করেছে?

147
00:14:57,200 --> 00:14:59,760
দুনিয়ায় এমন জিনিষ মাত্র দুটো আছে।

148
00:15:00,410 --> 00:15:02,760
একটা আমি পরে আছি,
আরেকটা মার্সেলাকে দিয়েছি।

149
00:15:03,250 --> 00:15:04,210
হুমকি দিয়েছে।

150
00:15:04,330 --> 00:15:05,920
অবশ্যই হুমকি দিয়েছে।

151
00:15:06,630 --> 00:15:10,960
মেয়েটা ডোর্নে একা দিন কাটাচ্ছে আর
ওর চারিদিকে আমাদের বংশের শত্রু গিজগিজ করছে।

152
00:15:11,990 --> 00:15:14,200
এটা হুমকিই।

153
00:15:15,670 --> 00:15:16,710
চিরকুট এসেছে?

154
00:15:16,730 --> 00:15:19,560
ওরা ওবেরিন আর তার বোনের মৃত্যুর জন্য আমাদের দোষারোপ করছে।

155
00:15:19,870 --> 00:15:21,460
আর যত গজব আছে

156
00:15:21,580 --> 00:15:23,160
সব ওদেরই দেশে পড়েছে।

157
00:15:23,280 --> 00:15:25,710
ওর গায়ে ফুলের টোকাও দিলে
আমি ওদের নগর পুড়িয়ে ছাই করে ফেলব।

158
00:15:25,730 --> 00:15:26,750
ধীরে।

159
00:15:26,770 --> 00:15:27,590
কী?

160
00:15:27,610 --> 00:15:28,530
জোরে বোলো না।

161
00:15:28,650 --> 00:15:31,750
মেয়েটা আমাদের বিপদে আর তুমি কিনা আস্তে কথা বলতে বলছ?

162
00:15:31,870 --> 00:15:33,750
কেউ জানবে না সে আমাদের মেয়ে।

163
00:15:35,280 --> 00:15:37,380
ওকে তোমার মেয়ে বলবে না।

164
00:15:37,670 --> 00:15:39,370
তুমি কখনোই ওর বাবা ছিলে না।

165
00:15:39,490 --> 00:15:41,990
আমি যদি একটা বাচ্চারও বাবা হতাম,
সবাই আমাদের পাথর ছুঁড়ে মারত।

166
00:15:42,110 --> 00:15:43,510
এত সতর্ক হয়ে কী লাভ হয়েছে?

167
00:15:45,440 --> 00:15:47,820
বড় ছেলেটা তার বিয়ের আসরে খুন হল,

168
00:15:48,370 --> 00:15:50,710
এক মাত্র মেয়েটাকে ডোর্নে পাঠিয়ে দেয়া হয়েছে,

169
00:15:52,060 --> 00:15:56,220
বাচ্চা ছেলেটাকে হাইগার্ডেনের বাজারের খানকিটার সাথে বিয়ে দিচ্ছে!

170
00:16:05,380 --> 00:16:06,630
আমি ব্যাপারটা সামলাব।

171
00:16:06,750 --> 00:16:08,110
তুমি কিছুই সামলাতে পারবে না।

172
00:16:08,200 --> 00:16:09,370
আমি ডোর্নে যাব।

173
00:16:09,870 --> 00:16:11,470
ওকে দেশে ফিরিয়ে আনব।

174
00:16:12,410 --> 00:16:16,040
প্রিন্স ডোরানের কাছে চাইলেই তো আর পাবে না।

175
00:16:16,500 --> 00:16:18,310
ওর ছেলের সাথে বিয়ে দেবার কথা আছে।

176
00:16:18,550 --> 00:16:20,220
আমি উনার কাছে কিছু চাইব না।

177
00:16:21,040 --> 00:16:23,170
সেনাদল নিয়ে গেলে যুদ্ধ বেঁধে যাবে।

178
00:16:23,290 --> 00:16:24,740
সেনাদল যাবে না।

179
00:16:24,900 --> 00:16:26,500
জানো ওকে কোথায় রেখেছে?

180
00:16:30,030 --> 00:16:32,030
ওবেরিন বলছিল ওয়াটার গার্ডেনে।

181
00:16:32,450 --> 00:16:33,790
আমি ওকে খুঁজে বের করব।

182
00:16:36,690 --> 00:16:38,220
আর কিছু করতে হবে, ইয়োর গ্রেস?

183
00:16:41,890 --> 00:16:43,140
তুমি ডোর্নে যাচ্ছ।

184
00:16:44,360 --> 00:16:46,150
এক হাতওয়ালা পুরুষ।

185
00:16:46,920 --> 00:16:48,150
একা।

186
00:16:49,150 --> 00:16:51,020
কে বলেছে একা যাব?

187
00:16:59,330 --> 00:17:01,680
সূর্যমুখী না। আমার হলুদ অপছন্দ।

188
00:17:01,910 --> 00:17:04,120
গোলাপ খুব সুন্দর,
অবশ্যই গোলাপ।

189
00:17:04,240 --> 00:17:05,950
আর সঙ্গীত। আমার সঙ্গীতও পছন্দ।

190
00:17:06,070 --> 00:17:07,270
কিন্তু বাঁশি না।

191
00:17:07,390 --> 00:17:10,200
বাঁশি খারাপ লাগে। তুমি চাইলে
বীণা রাখতে পারব, কিন্তু বাঁশি না।

192
00:17:10,320 --> 00:17:11,200
তারপর খানা-পিনা।

193
00:17:11,230 --> 00:17:13,450
খাবারই সবচেয়ে জরুরী জিনিষ,
তাই না?

194
00:17:13,570 --> 00:17:15,160
আমাদের পিজিয়ন পাই লাগবে।

195
00:17:15,400 --> 00:17:17,760
রাজধানীতে তো সবাই এটাই খায় তাই না?

196
00:17:18,560 --> 00:17:20,170
খায় না বলো?

197
00:17:21,930 --> 00:17:22,830
কারা খায় না?

198
00:17:23,050 --> 00:17:26,330
রাজধানীতে সবাই পিজিয়ন পাই খায়।

199
00:17:27,020 --> 00:17:28,770
আলবৎ খায়, জানেমন।

200
00:17:29,000 --> 00:17:30,380
আলবৎ খায়।

201
00:17:31,360 --> 00:17:33,170
জায়গাটা খুবই সুন্দর, তাই না?

202
00:17:33,930 --> 00:17:35,500
অপূর্ব সুন্দর।

203
00:17:36,060 --> 00:17:39,680
কখনো ভাবিও নাই এমন বাড়িতে আমি থাকব।

204
00:17:40,310 --> 00:17:43,790
- থাকবে না।
- কী বললে?

205
00:17:43,850 --> 00:17:45,740
আমরা স্টকওর্থে থাকতে পারব না।

206
00:17:45,860 --> 00:17:48,800
মা মারা গেলে, দুর্গটা আমার বোনের হয়ে যাবে
কারণ সে বড়।

207
00:17:49,120 --> 00:17:50,800
ও আমাকে ঘৃণা করে।

208
00:17:50,920 --> 00:17:52,400
মাঝে মধ্যে ও আমাকে পচা নাম ধরে ডাকে

209
00:17:52,500 --> 00:17:55,250
আর মায়ের অগোচরে আমার চুল ধরে টানে।

210
00:17:57,450 --> 00:17:58,730
আমি কী ভাবছি জানো?

211
00:17:59,500 --> 00:18:01,170
আমি ভাবছি তুমি খুব ভাল মেয়ে।

212
00:18:01,800 --> 00:18:03,970
আর তোমার বোন বজ্জাত মেয়ে।

213
00:18:04,090 --> 00:18:04,980
হ্যাঁ।

214
00:18:07,600 --> 00:18:08,880
আমি সারা দুনিয়া ঘুরেছি

215
00:18:09,260 --> 00:18:10,890
আর একটা জিনিষই শিখেছি,

216
00:18:11,480 --> 00:18:13,430
বজ্জাতেরা সবখানেই থাকে।

217
00:18:14,460 --> 00:18:15,910
সবাই তোমার বোনকে পছন্দ করে,

218
00:18:16,620 --> 00:18:19,110
সব সময় ওদের মন মতো জিনিষ পায় তো।

219
00:18:19,910 --> 00:18:21,590
কোন না কোন ভাবে।

220
00:18:25,110 --> 00:18:26,220
লোকটা কে?

221
00:18:29,600 --> 00:18:31,230
হারামজাদা জেইমি ল্যানিস্টার।

222
00:18:33,660 --> 00:18:34,480
সার জেইমি।

223
00:18:34,600 --> 00:18:35,880
সার ব্রন অব ব্ল্যাকওয়াটার।

224
00:18:37,690 --> 00:18:39,790
তোমার বাবার সংবাদ শুনে আমার খুব খারাপ লেগেছে।

225
00:18:40,250 --> 00:18:41,000
ধন্যবাদ।

226
00:18:41,920 --> 00:18:44,280
আমার হবু বউ, ললিস।

227
00:18:46,120 --> 00:18:47,340
খুশি হলাম।

228
00:18:50,370 --> 00:18:51,430
যাও, জানেমন।

229
00:18:58,320 --> 00:19:00,380
সুন্দরী কচি বউই নিয়েছ।

230
00:19:01,090 --> 00:19:02,730
বিয়ের দিন ধার্য করেছ?

231
00:19:02,760 --> 00:19:04,020
চেষ্টা চালাচ্ছি।

232
00:19:04,110 --> 00:19:05,010
কীসের চেষ্টা?

233
00:19:05,130 --> 00:19:06,270
এখানে এসেছ কেন?

234
00:19:06,700 --> 00:19:09,870
হটাত মেহমান হয়ে আসায়
মনে হয় না আমার কোন লাভ হবে।

235
00:19:09,990 --> 00:19:11,110
তোমার লাভই হবে।

236
00:19:23,790 --> 00:19:26,280
ললিস সার উলিস ব্রাকেনের সাথে বিয়ে করবে।

237
00:19:26,500 --> 00:19:27,620
হুম।

238
00:19:27,980 --> 00:19:30,220
আমাদের একটা চুক্তি হয়েছিল, তোমার বোন আর আমার।

239
00:19:30,560 --> 00:19:32,250
আর আমি সেটা ভাংতে বলেছি।

240
00:19:32,370 --> 00:19:33,460
তাতে আমার লাভের কী হল?

241
00:19:33,580 --> 00:19:36,500
কারণ তুমি আমার সাথে গিয়ে আরও জরুরী কাজে সাহায্য করবে।

242
00:19:36,530 --> 00:19:38,040
আর ফেরার পর...

243
00:19:38,160 --> 00:19:41,890
আমি তোমাকে আরও সুন্দরী একটা মেয়ে আর বড় দুর্গ দিব।

244
00:19:44,480 --> 00:19:46,400
কোথা থেকে ফেরার পর?

245
00:19:46,860 --> 00:19:49,320
একেবারে দক্ষিণ প্রান্তে।

246
00:20:13,610 --> 00:20:15,600
<i>তুমিই আমার রাণী।</i>

247
00:20:24,440 --> 00:20:26,590
যুবরাজ চান না কেউ তাকে বিরক্ত করুক।

248
00:20:26,790 --> 00:20:28,230
আমার রাস্তা থেকে সরে দাঁড়াও

249
00:20:28,260 --> 00:20:30,300
নয়ত তোমার লম্বা কুড়ালটা দিয়ে তোমাকেই তুলো-ধুনো করব...

250
00:20:30,330 --> 00:20:31,420
<i>কাপ্তেন...</i>

251
00:20:33,330 --> 00:20:34,670
ওকে আসতে দাও।

252
00:20:39,120 --> 00:20:40,690
তোমার ভাই খুন হয়েছে...

253
00:20:41,420 --> 00:20:43,580
আর তুমি ওয়াটারগার্দেনে বসে

254
00:20:43,610 --> 00:20:45,910
আকাশের দিকে তাকিয়ে ঠাণ্ডা হাওয়া খাচ্ছ।

255
00:20:45,950 --> 00:20:48,480
ওবেরিন বিচার দ্বন্দ্বে মারা গেছে

256
00:20:48,480 --> 00:20:50,190
একজন লর্ডের হাতে।
এটা কোন খুন না।

257
00:20:50,200 --> 00:20:52,820
- তোমার ভাই...
- সেটা আমাকে মনে করাতে হবে না।

258
00:20:52,850 --> 00:20:56,060
তোমার জান পাখি হওয়ার অনেক আগে থেকেই ও আমার ভাই।

259
00:20:56,440 --> 00:20:57,640
তার মৃত্যুতে তুমি কী করবে?

260
00:20:57,640 --> 00:21:00,370
ওকে কবর দিব।
ওর শোক পালন করব।

261
00:21:00,400 --> 00:21:01,420
তারপর?

262
00:21:01,450 --> 00:21:02,730
তুমি চাও আমি যেন যুদ্ধে যাই।

263
00:21:02,730 --> 00:21:04,470
সারা দেশ চায় তুমি যুদ্ধে যাও।

264
00:21:04,510 --> 00:21:08,050
তাহলে তো আমাদের কপাল ভাল
সারা দেশ তা নির্ধারণ করছে না।

265
00:21:09,780 --> 00:21:11,650
স্যান্ড স্নেক আমার সঙ্গে আছে।

266
00:21:11,690 --> 00:21:13,270
প্রজাদের ভালবাসা আমাদের সঙ্গে আছে।

267
00:21:13,300 --> 00:21:14,520
ওরা বাবার খুনের প্রতিশোধ নিবে

268
00:21:14,520 --> 00:21:18,490
যখন তুমি কেদারায় গা এলিয়ে বসে হাওয়া খাচ্ছ।

269
00:21:22,980 --> 00:21:24,520
ওবেরিন মারা গেছে।

270
00:21:25,380 --> 00:21:28,310
আর ল্যানিস্টার ছুড়িটা ওয়াটার গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে

271
00:21:28,310 --> 00:21:31,630
আমাদের অন্ন ধ্বংস করছে,
আমাদের হাওয়া খাচ্ছে।

272
00:21:32,720 --> 00:21:34,190
তোমার কতগুলো ভাই-বোনকে

273
00:21:34,200 --> 00:21:35,880
প্রাণ হারাতে হবে?

274
00:21:36,980 --> 00:21:38,370
<i>ওর ব্যবস্থা করতে দাও।</i>

275
00:21:40,300 --> 00:21:44,400
সার্সেইয়ের কাছে প্রতিবার একটা করে কাটা আঙ্গুল পাঠাতে দাও।

276
00:21:45,700 --> 00:21:47,790
আমি ভাইকে ভালবাসতাম।

277
00:21:47,830 --> 00:21:50,060
আর তুমিও ওকে খুব সুখী করেছিলে।

278
00:21:50,100 --> 00:21:52,980
সেজন্য, আমার মনে তোমার আলাদা একটা জায়গা আছে।

279
00:21:54,280 --> 00:21:58,680
কিন্তু আমরা প্রতিশোধের নেশায় বাচ্চা মেয়েদের ক্ষতি করি না।

280
00:21:58,710 --> 00:22:00,290
এখানে না।

281
00:22:00,330 --> 00:22:02,330
আমি যতদিন ক্ষমতায় আছি।

282
00:22:03,420 --> 00:22:05,120
কতদিন থাকতে পারবে তুমি?

283
00:22:21,440 --> 00:22:23,640
আনসালিদরা দৃষ্টি এড়াতে পারে না।

284
00:22:24,040 --> 00:22:26,370
যে কেউ এক মাইল দূর থেকে ওদের আসার আওয়াজ শুনবে।

285
00:22:26,940 --> 00:22:29,010
সেজন্যই তোমরা কোন হার্পি সানকে খুঁজে পাওনি।

286
00:22:29,540 --> 00:22:30,940
পেয়েছ বলো?

287
00:22:33,100 --> 00:22:35,540
অপর দিকে আমার সেকেন্ড সনস

288
00:22:35,990 --> 00:22:40,470
মদ আর মেয়ে নিয়ে ফুর্তি করে,
গলিতে মারামারি বাঁধায়,

289
00:22:40,980 --> 00:22:42,220
গোলমাল বাঁধায়।

290
00:22:42,250 --> 00:22:44,550
সরাইখানার গুঞ্জন ওদেরও কানে আসে।

291
00:22:44,690 --> 00:22:48,140
লোকজনকে সরাইখানা থেকে নির্জন গলিতে অনুসরণ করে।

292
00:22:48,570 --> 00:22:52,640
কয়েকটা হাড়গোড় ভাঙে,
আরও গুজব শুনে...

293
00:22:53,960 --> 00:22:55,370
তোমরা জানার আগেই...

294
00:23:15,180 --> 00:23:16,610
কেউ নেই এখানে।

295
00:23:17,540 --> 00:23:18,710
আমরা চলে যাব।

296
00:23:18,950 --> 00:23:20,510
এত তাড়া কীসের?

297
00:23:20,550 --> 00:23:21,490
ভয় লাগছে বুঝি?

298
00:23:21,530 --> 00:23:23,970
আনসালিদরা কাউকে ভয় করে না।

299
00:23:24,590 --> 00:23:26,160
ঠিক।

300
00:23:26,260 --> 00:23:27,670
এটাই তোমাদের সমস্যা।

301
00:23:27,810 --> 00:23:31,970
তোমরা একবার ভয় বুঝতে শিখো,
কিন্তু তা বেমালুম ভুলে যাও।

302
00:23:32,810 --> 00:23:34,830
যে ভয় ভুলে যায়...

303
00:23:35,340 --> 00:23:37,320
সে লুকাতেও ভুলে যায়।

304
00:23:46,110 --> 00:23:48,070
সেক্ষেত্রে ভয় খুব কাজের জিনিষ।

305
00:24:12,700 --> 00:24:14,020
সনস অব হার্পি...

306
00:24:14,060 --> 00:24:16,340
ওরা আমার গলায় কলার পরাতে চেয়েছিল।

307
00:24:16,580 --> 00:24:18,780
আমাদের সবার গলায়,
শুনুন, ইয়োর গ্রেস...

308
00:24:18,810 --> 00:24:21,210
- <i>ওকে মারতেই হবে।</i>
- তাতে ওরা সতর্ক হবে।

309
00:24:21,250 --> 00:24:23,350
আমার মনে হয় আপনার এটা করা উচিত হবে না,

310
00:24:23,380 --> 00:24:24,530
- <i>ইয়োর গ্রেস।</i>
- কেন?

311
00:24:24,530 --> 00:24:26,650
কারণ, তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।

312
00:24:26,670 --> 00:24:29,840
হার্পির সনের কাছে কোন গুরুত্বপূর্ণ তথ্য নেই।

313
00:24:29,870 --> 00:24:31,010
সেটা তুমি জানলে কীভাবে?

314
00:24:31,050 --> 00:24:32,750
কারণ আমি ওকে জেরা করেছি।

315
00:24:33,260 --> 00:24:35,750
আর আপনি যে তথ্য পেয়েছেন...
ওর বয়স কম...

316
00:24:35,780 --> 00:24:36,890
ও জন্ম থেকেই স্বাধীন।

317
00:24:36,920 --> 00:24:38,100
সে দাসপ্রথা ফেরাতে চাইবে কেন?

318
00:24:38,130 --> 00:24:39,170
তাতে ওর লাভটা কী?

319
00:24:39,210 --> 00:24:40,670
হয়ত গর্ব বোধ করে

320
00:24:40,790 --> 00:24:42,530
যে ওরও নিচু জাতের কেউ আছে।

321
00:24:42,560 --> 00:24:43,890
<i>ওকে পয়সা দেয়া হয়।</i>

322
00:24:43,930 --> 00:24:46,130
নামী বংশগুলো, নিজে করতে ভয় পায়,

323
00:24:46,160 --> 00:24:47,420
গরিব প্রজাদের ওদের কাজ করার জন্য পয়সা দেয়।

324
00:24:47,450 --> 00:24:48,530
তুমি এসব জানলে কীভাবে?

325
00:24:48,570 --> 00:24:50,270
- <i>সবাই এটা জানে।</i>
- আমি তো জানি না।

326
00:24:50,300 --> 00:24:51,470
<i>আর আমিও একটা নামী বংশের কর্তা।</i>

327
00:24:51,500 --> 00:24:54,040
<i>আমরা জানি না সে কাজটা করেছিল কী করেনি।</i>

328
00:24:54,070 --> 00:24:56,270
ওর বিচার করা হোক।

329
00:24:56,310 --> 00:24:57,790
একটা সুবিচার।

330
00:24:58,440 --> 00:24:59,780
মেরিনের নাগরিকদের দেখিয়ে দিন

331
00:24:59,820 --> 00:25:02,340
আপনাকে যারা সিংহাসনচ্যুত করতে চায় আপনি তাঁদের থেকে সেরা।

332
00:25:02,570 --> 00:25:03,770
শিক্ষাটা ভালভাবেই দিন।

333
00:25:03,800 --> 00:25:06,360
জানি না এই বুড়ো সার কোথা থেকে এসেছেন।

334
00:25:06,400 --> 00:25:09,210
সেখানকার পরিস্থিতি হয়ত আলাদা।

335
00:25:09,700 --> 00:25:12,880
কিন্তু এখানে, মিরিনে,
দাইনেরিস স্টোর্মবর্নের আসার আগে

336
00:25:12,920 --> 00:25:14,450
ওরা আমাদের মালিক ছিল।

337
00:25:14,740 --> 00:25:16,690
তাই ওদের অনেক কিছু আমরা জেনেছি...

338
00:25:17,120 --> 00:25:18,870
নয়ত অকালে প্রাণ হারাতাম।

339
00:25:19,240 --> 00:25:21,220
আমাকে শিখিয়েছে ওরা কী চীজ।

340
00:25:21,690 --> 00:25:23,900
দয়া, সুবিচার...

341
00:25:23,930 --> 00:25:25,930
এগুলোর কোন মূল্য নেই ওদের কাছে।

342
00:25:25,970 --> 00:25:27,970
ওরা শুধু রক্ত চিনে।

343
00:25:33,300 --> 00:25:34,810
আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ।

344
00:25:43,890 --> 00:25:44,830
<i>ইয়োর গ্রেস...</i>

345
00:25:44,860 --> 00:25:46,460
একটা কথা শুনুন, আমি হাত জোড় করছি

346
00:25:46,500 --> 00:25:47,520
কীসের ব্যাপারে?

347
00:25:47,550 --> 00:25:49,180
আপনার বাবার ব্যাপারে।

348
00:25:49,220 --> 00:25:51,220
- ম্যাড কিঙের ব্যাপারে।
- ম্যাড কিং?

349
00:25:51,250 --> 00:25:52,880
আপনি এখানে আমার শত্রুদের মিথ্যা অপবাদ মনে করিয়ে দিতে এসেছেন?

350
00:25:52,920 --> 00:25:54,150
আমরা কথা মাথায় রেখে বলবেন।

351
00:25:54,180 --> 00:25:56,080
ইয়োর গ্রেস...

352
00:25:56,120 --> 00:25:57,910
আমি তার কিংসগার্ডে চাকরী করেছি।

353
00:25:58,580 --> 00:26:00,640
শুরু থেকেই উনার পাশে ছিলাম।

354
00:26:00,670 --> 00:26:02,870
আপনার শত্রুরা মিথ্যা বলে না।

355
00:26:04,490 --> 00:26:05,710
বলুন।

356
00:26:07,720 --> 00:26:10,540
প্রজারা যখন উনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে

357
00:26:10,580 --> 00:26:13,070
আপনার বাবা ওদের জিভ কেটে আগুনে পুড়িয়ে মেরেছেন।

358
00:26:14,150 --> 00:26:16,660
বাবার সামনে ছেলেকে খুন করেছেন।

359
00:26:17,490 --> 00:26:19,770
ওয়াইল্ডফায়ারে বিদ্রোহীদের পুড়িয়ে মেরেছেন

360
00:26:19,800 --> 00:26:21,700
ওদের চিৎকারে হেসেছেন

361
00:26:22,860 --> 00:26:25,190
তার সিদ্ধান্ত মতবিরোধ সৃষ্টি করেছিল

362
00:26:26,410 --> 00:26:28,960
যার ফলে বিদ্রোহীরা প্রতিটা টারগেরিয়েনকে খুন করে...

363
00:26:29,450 --> 00:26:30,840
শুধু দুজনকে বাদে।

364
00:26:31,890 --> 00:26:33,450
আমি আমার বাবার মতো নই।

365
00:26:33,490 --> 00:26:36,030
ভগবানের কৃপায় তা নন, ইয়োর গ্রেস।

366
00:26:37,050 --> 00:26:41,150
কিন্তু ম্যাড কিং ভেবেছিলেন তার উপযুক্ত শত্রুদের বিচার করেছেন।

367
00:26:41,190 --> 00:26:44,070
আর প্রতিবার,
উনি ক্ষমতাশালী হয়েছেন

368
00:26:44,100 --> 00:26:45,380
ততক্ষণ পর্যন্ত...

369
00:26:46,250 --> 00:26:47,730
যতক্ষণ না তার দিন ফুরিয়ে আসে।

370
00:26:52,690 --> 00:26:56,160
আমি হার্পি সনকে বিচার ছাড়া হত্যা করব না।

371
00:26:59,990 --> 00:27:01,460
ইয়োর গ্রেস।

372
00:27:11,340 --> 00:27:12,720
একটা পোকা পড়েছে।

373
00:27:12,760 --> 00:27:14,230
হ্যাঁ, সাবধানে থাকবে।

374
00:27:14,260 --> 00:27:17,050
তুমি হয়ত ভুল করে শক্ত কিছু গিলে ফেলতে পারো।

375
00:27:17,090 --> 00:27:21,780
তোমার সাথে আসার ব্যাপারে একমত হবার সময়,
আমার উদ্দেশ্য বুঝাতে ভুল করেছিলাম নাকি?

376
00:27:26,090 --> 00:27:31,360
তাছাড়া, এই ফালতু বাক্সের ভিতরে থাকার আর কী কারণ আছে?

377
00:27:31,390 --> 00:27:33,290
- তোমার পছন্দ হয়নি?
- আমি হাঁটতে চাই।

378
00:27:33,330 --> 00:27:34,500
হাঁটা যাবে না।

379
00:27:34,530 --> 00:27:37,730
সার্সেই তোমার মাথার বিনিময়ে লর্ডশিপ পুরস্কার ছেড়েছে।

380
00:27:37,760 --> 00:27:40,160
ওর সাথে শোবার পুরষ্কার ছাড়লেও পারত।

381
00:27:40,200 --> 00:27:42,500
ওর সেরা জিনিষের বিনিময়ে আমার সেরা জিনিষ।

382
00:27:43,150 --> 00:27:46,450
তাহলে মনে হচ্ছে বাক্সই আমার জন্য সবচেয়ে নিরাপদ।

383
00:27:47,170 --> 00:27:49,780
ভলান্তিসে যাবার পুরো পথ জুড়ে তুমি

384
00:27:49,810 --> 00:27:51,910
বাচালের মতো বকেই যাবে?

385
00:27:51,950 --> 00:27:53,840
ঠিক বলেছ, কোন কারণ নেই।

386
00:27:54,230 --> 00:27:56,320
ভলান্তিসে যাবার পথ?

387
00:27:56,320 --> 00:27:59,230
তুমি বলেছিলে আমরা মিরিনে যাব।
ভলান্টিসে কী আছে?

388
00:27:59,260 --> 00:28:00,640
মিরিনে যাবার পথ আছে।

389
00:28:00,670 --> 00:28:04,460
আর মিরিনের শেষ মাথায় গিয়ে কী পাবে বলে মনে করো?

390
00:28:04,490 --> 00:28:06,490
আগেই বলেছি।
একজন শাসক।

391
00:28:06,530 --> 00:28:08,730
আমাদের একজন শাসক তো আছেই।

392
00:28:08,760 --> 00:28:11,420
সবখানেই শাসক আছে।

393
00:28:11,450 --> 00:28:13,990
ঘরে ঘরে,
অলিতে গলিতে

394
00:28:14,030 --> 00:28:16,130
কারো না কারো পতাকা ঝুলছে।

395
00:28:16,160 --> 00:28:17,950
তুমি আসলেই দক্ষ, জানো?

396
00:28:18,520 --> 00:28:19,900
শাসন করায়।

397
00:28:20,520 --> 00:28:22,690
হ্যান্ড থাকার সময় কেরামতি দেখিয়েছিলে।

398
00:28:23,170 --> 00:28:24,630
আমি শাসন করিনি, গোলামি করেছি।

399
00:28:24,660 --> 00:28:27,180
তবুও তো প্রতিভাবান মানুষ।

400
00:28:27,220 --> 00:28:28,790
অনেকগুলো মানুষের মৃত্যুর বন্দবস্ত করায়?

401
00:28:28,820 --> 00:28:32,970
হ্যাঁ, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও তোমার দক্ষতা দেখিয়েছ।

402
00:28:36,120 --> 00:28:38,380
সার্সেই আমাকে কিংস ল্যান্ডিং ছাড়তে বলেছিল।

403
00:28:39,390 --> 00:28:40,530
হাত জোর করে বলেছিল।

404
00:28:41,260 --> 00:28:42,710
তবুও যাইনি।

405
00:28:42,740 --> 00:28:43,900
কেন?

406
00:28:43,930 --> 00:28:45,410
কারণ আমি পছন্দ করতাম।

407
00:28:46,690 --> 00:28:48,500
ক্ষমতা...

408
00:28:48,540 --> 00:28:50,500
গোলাম হিসাবেও পছন্দ করতাম।

409
00:28:50,510 --> 00:28:53,490
প্রজারা নেতাদের অনুসরণ করে

410
00:28:53,530 --> 00:28:55,240
ওরা কখনোই আমাদের অনুসরণ করবে না।

411
00:28:55,270 --> 00:28:57,270
আমাদের দেখে বিরক্ত হয়।

412
00:28:57,310 --> 00:28:58,540
আমার নিজেদের ঘৃণা হয়।

413
00:28:58,570 --> 00:29:00,950
আমরা ওদের ঘৃণা করি বলেই

414
00:29:00,980 --> 00:29:03,840
বড় একটা বাক্সের ভিতরে আরামে বসে

415
00:29:03,840 --> 00:29:05,320
ওদের থেকে দূরে থাকার চেষ্টা করছি।

416
00:29:06,150 --> 00:29:07,370
তবুও...

417
00:29:08,240 --> 00:29:09,810
আমরা যাই করি না কেন...

418
00:29:10,420 --> 00:29:14,920
তোমার আমার মত মানুষেরা কখনোই বাক্সের ভিতরে শান্তি পায় না।

419
00:29:14,950 --> 00:29:16,240
বেশিক্ষণ না।

420
00:29:17,740 --> 00:29:18,870
ঠিক বলেছ।

421
00:29:19,640 --> 00:29:21,940
- চলো হেঁটে আসি।
- না।

422
00:29:21,980 --> 00:29:24,520
দুনিয়ায় বামনের সংখ্যা কতো বলতো?

423
00:29:25,210 --> 00:29:27,170
সার্সেই কি সবকটাকে জমের বাড়ি পাঠাবে?

424
00:29:31,960 --> 00:29:33,640
ও না।

425
00:29:33,680 --> 00:29:35,980
তোমরা রাণীকে ঠকাতে চেয়েছ?

426
00:29:36,010 --> 00:29:38,110
ওদের ধরে জেলখানায় ঢোকাব নাকি, ইয়োর গ্রেস?

427
00:29:38,150 --> 00:29:39,790
সেটার আর দরকার হবে না, সার মেরিন।

428
00:29:39,820 --> 00:29:42,270
বাকী শিকারিদের আমি নিরাশ করতে চাই না।

429
00:29:42,760 --> 00:29:44,470
ভুল তো হবেই।

430
00:29:44,500 --> 00:29:45,270
- ধন্যবাদ, ইয়োর গ্রেস।
- ধন্যবাদ।

431
00:29:45,270 --> 00:29:46,120
- ধন্যবাদ, ইয়োর গ্রেস।
- ধন্যবাদ।

432
00:29:46,160 --> 00:29:48,020
- মাথাটা নিয়ে যাও।
- ইয়োর গ্রেস।

433
00:29:48,060 --> 00:29:50,060
ওটা আমি রেখে দিচ্ছি, যদি আপনি কিছু মনে না করেন।

434
00:29:50,090 --> 00:29:52,090
আমার কাজে উপকার হবে।

435
00:29:53,390 --> 00:29:54,530
বেশ।

436
00:29:57,650 --> 00:29:59,230
ওখানে রেখে দিলে ভাল হতো।

437
00:30:00,700 --> 00:30:02,770
কী বলল শুনেছ, ওখানে রাখো।

438
00:30:30,940 --> 00:30:32,490
তুমি হ্যান্ড অব দ্য কিং?

439
00:30:32,520 --> 00:30:33,980
না, চাচা।

440
00:30:34,010 --> 00:30:37,480
সত্য বলতে এই কাজ নারীদের জন্য না।

441
00:30:37,750 --> 00:30:41,930
শুধু আমার ছেলেটাকে পরামর্শ দিব
যতদিন না সে নিজেই হ্যান্ড বেছে নিচ্ছে।

442
00:30:42,160 --> 00:30:46,030
ইয়োর গ্রেস, আমি ভার প্রাপ্ত কিংস হ্যান্ড হিসাবে কাজ করতে চাই

443
00:30:46,070 --> 00:30:48,700
- যতদিন না সে...
- আপনি একজন ভাল মানুষ, লর্ড টাইরেল,

444
00:30:48,730 --> 00:30:50,930
কিন্তু আমার মনে হয় না অত সময় আছে।

445
00:30:50,970 --> 00:30:53,180
জাহাজ সচিবের সাথে সাথে,

446
00:30:53,220 --> 00:30:56,130
রাজা আপনাকে অর্থ সচিবও বানিয়েছেন।

447
00:30:57,470 --> 00:30:58,390
তাই, ইয়োর গ্রেস।

448
00:30:58,430 --> 00:31:02,500
উনি বলেছেন, আপনার অভিজ্ঞতা আর জ্ঞান
অর্থনৈতিক ব্যাপারে ভালই উন্নতি করবে।

449
00:31:02,850 --> 00:31:06,960
উনি বলেছেন আপনি ক্রাউনের এই অনুরোধ রক্ষা করলে ধন্য হবেন।

450
00:31:06,990 --> 00:31:09,090
ধন্য তো আমি হবো, ইয়োর গ্রেস।

451
00:31:09,130 --> 00:31:12,300
<i>ই-ই-ইয়োর গ্রেস,
বিগত দিনগুলোতে,</i>

452
00:31:12,330 --> 00:31:14,990
গ্রান্ড মেইস্টাররা কিংস হ্যান্ড হিসাবে দায়িত্ব পালন করত।

453
00:31:15,020 --> 00:31:19,490
রাজা কাইবার্নকে নতুন মাস্টার অব উইসপার বানিয়েছেন।

454
00:31:21,390 --> 00:31:22,920
ইয়োর গ্রেস,

455
00:31:22,950 --> 00:31:27,320
এই-এই লোকটা?
সিটাডেলের কলঙ্কটা?

456
00:31:27,750 --> 00:31:28,950
ইয়োর গ্রেস...

457
00:31:29,420 --> 00:31:32,870
এই পদ পাওয়ার কী যোগ্যতা আছে তার?

458
00:31:32,900 --> 00:31:35,480
আনুগত্যের যোগ্যতা, গ্রান্ড মেইস্টার।

459
00:31:35,520 --> 00:31:37,620
হিজড়াটার তা ছিল না বললেই চলে।

460
00:31:38,220 --> 00:31:40,210
অনেকেরই তা নেই।

461
00:31:41,100 --> 00:31:42,760
আমাকে বলতেই হচ্ছে...
আমি এটা...

462
00:31:42,800 --> 00:31:44,030
আঙ্কল কেভান,

463
00:31:44,070 --> 00:31:47,310
ল্যানিস্টার সেনাদলের সেনাপতি হিসাবে,

464
00:31:47,350 --> 00:31:50,750
আপনি দয়া করে রাজার সমর সচিব হিসাবে দায়িত্ব পালন করুন।

465
00:31:51,000 --> 00:31:53,690
এই পদের জন্য যোগ্য কেউ নেই।

466
00:31:54,270 --> 00:31:55,790
তোমার কথায় আপত্তির কিছু নেই।

467
00:31:56,430 --> 00:31:58,700
তবুও আমি সরাসরি রাজার মুখ থেকেই শুনতে চাই।

468
00:31:58,830 --> 00:32:00,300
রাজা এই মুহূর্তে ভীষণ ব্যস্ত।

469
00:32:00,330 --> 00:32:02,870
উনার এখানে থাকা উচিত,
দেশ পরিচালনা শেখা উচিত।

470
00:32:02,900 --> 00:32:04,370
উনি শিখছেন।

471
00:32:04,410 --> 00:32:06,520
এই ক্ষেত্রে,
শাসক হিসাবে তার ক্ষমতা প্রয়োগ করে,

472
00:32:06,560 --> 00:32:08,560
আমাকে তার পক্ষ থেকে কথা বলতে বলেছেন।

473
00:32:09,120 --> 00:32:14,100
রাজধানীতে এসেছি আমার ভাইকে আর তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে,

474
00:32:14,150 --> 00:32:15,910
আর রাজার সেবা করতে।

475
00:32:15,940 --> 00:32:19,460
তোমার খেলার পুতুল হিসাবে নাচার জন্য রাজধানীতে আসিনি।

476
00:32:19,500 --> 00:32:23,000
তোমার স্মল কাউন্সিলের চামচাদের উপরে নজর রাখতে।

477
00:32:24,010 --> 00:32:25,520
তোমার ভাইকে পাঠিয়েছ...

478
00:32:25,560 --> 00:32:29,500
আমার ভাই স্পর্শকাতর কূটনৈতিক কাজে রাজধানীর বাহিরে গেছে।

479
00:32:29,540 --> 00:32:30,570
<i>কী কাজ?</i>

480
00:32:30,610 --> 00:32:32,930
সমর সচিব হিসাবে সেটা আপনার মাথা ব্যথা না।

481
00:32:35,070 --> 00:32:40,260
আমি বুঝলাম না কোনটা আমার মাথা ব্যথা
আর কোনটা না সে হুকুম দেবার তুমি কে।

482
00:32:40,440 --> 00:32:42,130
তুমি রাণী মা।

483
00:32:42,870 --> 00:32:44,420
এর বেশি কিছু না।

484
00:32:47,600 --> 00:32:50,380
আপনি প্রয়োজনের মুহূর্তে রাজাকে ছেড়ে যাচ্ছেন?

485
00:32:50,410 --> 00:32:53,750
উনি আমাকে ডেকে পাঠালে,
আমি উনার অপেক্ষা করব,

486
00:32:53,780 --> 00:32:55,880
কাস্টার্লি রকে।

487
00:33:03,190 --> 00:33:05,430
বলো, তুমি জানো এটা কী।

488
00:33:07,200 --> 00:33:08,570
এটা জন্তুর মতো।

489
00:33:11,490 --> 00:33:13,050
সাপ।

490
00:33:13,490 --> 00:33:15,970
স-স-সা
"স"

491
00:33:16,000 --> 00:33:18,400
- এটা "স"।
- <i>ঠিক, সাবাস।</i>

492
00:33:18,430 --> 00:33:21,110
জানো কী,

493
00:33:21,140 --> 00:33:22,860
ইতিহাসে সবচেয়ে কম বয়সী লর্ড কমান্ডার

494
00:33:22,880 --> 00:33:25,420
অসরিক স্টার্ক,
যিনি ১০ বছর বয়সে নির্বাচিত হয়েছিলেন?

495
00:33:27,420 --> 00:33:29,300
আমি "স" জানি।

496
00:33:29,330 --> 00:33:31,020
তুমি শিখবে, সত্যি বলছি।

497
00:33:31,040 --> 00:33:34,060
আমি সার ডেভোসকে শিখিয়েছি
বুড়ো মানুষ কিছুতেই নতুন কিছু শিখে না।

498
00:33:34,080 --> 00:33:36,230
তুমি খুব ভাল শিক্ষিকা।

499
00:33:37,750 --> 00:33:38,960
খুব ধৈর্যশীল।

500
00:33:39,000 --> 00:33:41,900
আমি শুধু বলব যত বেশি চর্চা করবে

501
00:33:41,940 --> 00:33:43,000
<i>তত দ্রুত তুমি পড়তে পারবে।</i>

502
00:33:43,040 --> 00:33:44,450
আচ্ছা, বেশ।

503
00:33:44,780 --> 00:33:46,110
আমরা ভালই করছি।

504
00:33:46,140 --> 00:33:50,490
আমি নিশ্চিত তোমার অস্ট্রিচ স্টার্কের
ব্যাপারে অনেক কিছু বলার আছে।

505
00:33:53,570 --> 00:33:55,870
কত বছর বয়সে তুমি পড়া শিখেছ?

506
00:33:55,900 --> 00:33:57,500
- <i>৩</i>
- ৩?

507
00:33:57,530 --> 00:33:59,030
তোমার মা শিখিয়েছিল নাকি?

508
00:33:59,740 --> 00:34:00,820
না।

509
00:34:00,860 --> 00:34:02,760
মেইস্টার ক্রেসেন শিখিয়েছিলেন।

510
00:34:02,790 --> 00:34:06,230
অনেক সময় পেতাম চর্চা করার।
মা আমাকে ঘরেই রাখত কারণ

511
00:34:08,980 --> 00:34:13,080
দক্ষিণে এটাকে তোমরা কী বলো?
তোমার মুখে যেটা হয়েছে।

512
00:34:13,120 --> 00:34:15,070
গ্রেস্কেল।

513
00:34:15,110 --> 00:34:16,990
মহাপ্রাচীরের দক্ষিণে এটাকে কী বলো?

514
00:34:17,660 --> 00:34:19,070
তা জানি না।

515
00:34:19,810 --> 00:34:23,140
কিন্তু আমার দুই বোনের এটা হয়েছিল।
দুজনেই মারা গেছে।

516
00:34:23,400 --> 00:34:24,880
কিভাবে তোমার রোগ সারিয়েছে?

517
00:34:24,910 --> 00:34:27,500
আমার মনে নেই।
বাবু ছিলাম তো।

518
00:34:27,720 --> 00:34:29,930
অনেকে এসেছিল এটা সারাতে।

519
00:34:29,970 --> 00:34:32,270
ওরা যা করেছে, তাতে কাজ হয়েছে।

520
00:34:34,080 --> 00:34:35,710
তোমাদের বোনদের কী হয়েছিল?

521
00:34:38,000 --> 00:34:42,110
আমার বাবা ওদের বাড়ির বাহিরে রাখত।

522
00:34:42,800 --> 00:34:44,730
আমাদের কারো ওদের কাছে যাওয়া মানা ছিল।

523
00:34:45,100 --> 00:34:49,120
কিন্তু আমি ওদের আওয়াজ শুনতাম,
বিশেষ করে রাতে।

524
00:34:49,670 --> 00:34:54,020
ওরা মানুষের মতো আওয়াজ করত না।

525
00:34:54,660 --> 00:34:56,020
কখনো কাছ থেকে দেখেছ?

526
00:34:57,170 --> 00:34:58,800
একবার দেখেছিলাম, শেষ দিন।

527
00:35:00,750 --> 00:35:02,140
ঘায়ে ওদের শরীর ঢেকে গিয়েছিল।

528
00:35:03,370 --> 00:35:08,620
মুখ, হাত,
জানোয়ারের মতো করছিল।

529
00:35:09,920 --> 00:35:12,840
বাবা ওদের দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে নিয়ে যায়।

530
00:35:13,740 --> 00:35:15,540
জঙ্গলে ওদের সাথে কী করেছিল?

531
00:35:21,280 --> 00:35:22,320
মা।

532
00:35:22,850 --> 00:35:24,130
তোমরা যাও।

533
00:35:27,340 --> 00:35:28,530
ইয়োর গ্রেস।

534
00:35:30,350 --> 00:35:31,920
তুমি ঐ মেয়েটার কাছে যাবে না।

535
00:35:31,960 --> 00:35:33,470
- কেন?
- সে ওয়াইল্ডলিং।

536
00:35:33,510 --> 00:35:34,750
ওর নাম গিলি।

537
00:35:34,790 --> 00:35:36,590
খুব ভালো মেয়ে।
আমি ওকে পড়া শিখাচ্ছি।

538
00:35:36,620 --> 00:35:39,880
সে ওয়াইল্ডলিং।
তোমার বাবা ওর লোকেদের হারিয়েছে।

539
00:35:39,910 --> 00:35:42,530
বেঈমানির অপরাধে ওদের রাজাকে ফাঁসিতে ঝুলিয়েছে।

540
00:35:42,820 --> 00:35:45,800
তোমার মাধ্যমে ওরা তোমার বাবাকে আঘাত করতে পারে।

541
00:35:45,840 --> 00:35:47,510
গিলি তা করবে না।

542
00:35:49,070 --> 00:35:51,230
কোন ধারণা নেই
লোকে কী করতে পারে।

543
00:35:52,350 --> 00:35:55,060
দুনিয়ার বই পড়েও তা জানতে পারবে না।

544
00:36:00,660 --> 00:36:03,350
আমি মান্স রেইডারকে চিতায় পুড়ানোর হুকুম দিয়েছি।

545
00:36:03,390 --> 00:36:05,690
তুমি আমার হুকুম পালন করতে দাওনি।

546
00:36:05,720 --> 00:36:08,220
মান্স রেইডারকে দয়া দেখিয়েছ।

547
00:36:08,380 --> 00:36:10,550
রাজার মুখের কথাই হল আইন।

548
00:36:10,850 --> 00:36:14,700
সার ডেভোসকে জিজ্ঞাসা করে দেখতে পারো
আমি আইন ভঙ্গকারীদের কতটুকু করুণা করি।

549
00:36:17,830 --> 00:36:20,420
বেশি দয়া মায়া দেখালে,
লোকে তোমাকে ভয় করবে না।

550
00:36:20,460 --> 00:36:22,560
আর ভয় না করলে,
তোমাকে অনুসরণও করবে না।

551
00:36:23,380 --> 00:36:25,780
বেয়াদবি নিবেন না, ইয়োর গ্রেস,
ফ্রি ফোকেরা আপনাকে কখনোই অনুসরণ করবে না

552
00:36:25,790 --> 00:36:27,120
যাই করেন না কেন।

553
00:36:28,320 --> 00:36:30,300
আপনিই ওদের রাজাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছেন।

554
00:36:30,890 --> 00:36:32,130
কাকে করবে তাহলে?

555
00:36:34,210 --> 00:36:35,580
তোমাকে?

556
00:36:35,610 --> 00:36:38,800
না। ওদের নিজের লোককে।

557
00:36:41,020 --> 00:36:42,540
পিচ্চি মেয়েটার কথা শুনেছ তুমি?

558
00:36:44,100 --> 00:36:46,640
- লায়ানা মরমন্ট।
- লর্ড কমান্ডারের ভাইঝি।

559
00:36:47,030 --> 00:36:48,500
বেয়ার আইল্যান্ডের লেডি।

560
00:36:48,870 --> 00:36:50,450
দশ বছরের একটা বাচ্চা।

561
00:36:52,030 --> 00:36:54,900
আমার দরবারে ওকে আনুগত্য স্বীকার করতে বলেছিলাম।
এটা হলো ওর জবাব।

562
00:36:55,160 --> 00:36:58,330
বেয়ার আইল্যান্ড উত্তরের রাজাকে ছাড়া কাউকে চিনে না,

563
00:36:58,370 --> 00:37:00,350
তার নাম হলো স্টার্ক।

564
00:37:00,700 --> 00:37:02,550
তুমি খুশি হয়েছ।

565
00:37:04,130 --> 00:37:05,890
মাফ করবেন, ইয়োর গ্রেস।

566
00:37:06,990 --> 00:37:10,530
উত্তরবাসীদের অঙ্গীকার অনেকটা ফ্রি ফোকদের মতই।

567
00:37:11,470 --> 00:37:12,970
নিজের লোকের প্রতি অনুগত।

568
00:37:13,380 --> 00:37:14,500
আমি জানি।

569
00:37:14,530 --> 00:37:19,300
আমার ভাই রবার্ট একবার ওদের মুখোমুখি হয়ে বুঝেছে
ওদের সামলানো কতটা মুশকিল।

570
00:37:21,250 --> 00:37:23,250
এমনকি তোমার বাবার মদতেও।

571
00:37:26,020 --> 00:37:29,230
আজ রাতে, নাইটস ওয়াচে নতুন লর্ড কমান্ডার নির্বাচিত হবে।

572
00:37:30,110 --> 00:37:31,840
সার অ্যালিসার থোর্ন জিতবে।

573
00:37:31,880 --> 00:37:33,900
- বলা যায়।
- খোশমেজাজী লোক।

574
00:37:34,330 --> 00:37:35,890
সে মনে করে তুমি একজন বেঈমান।

575
00:37:36,380 --> 00:37:38,590
এই মহাপ্রাচীরে থোর্ন নেতৃত্বে থাকা কালে,

576
00:37:38,630 --> 00:37:41,440
- তোমার জীবন কেমন কাটবে?
- অপ্রীতিকর, আমার ধারণা।

577
00:37:41,470 --> 00:37:43,270
তোমার বীরত্ব তাকে দুর্বল বানিয়েছে।

578
00:37:44,750 --> 00:37:46,190
সেজন্য তোমাকে শাস্তি দিবেন।

579
00:37:46,480 --> 00:37:48,400
বীরত্বের জন্য আমি কাউকে শাস্তি দিই না।

580
00:37:48,440 --> 00:37:49,930
আমি পুরস্কৃত করি।

581
00:37:50,350 --> 00:37:52,070
সে ব্যাপারে সন্দেহ নেই, ইয়োর গ্রেস।

582
00:37:53,320 --> 00:37:55,070
কিন্তু আমি নাইটস ওয়াচের একজন ব্রাদার।

583
00:37:55,410 --> 00:37:58,020
আমি আমার জীবন, মর্যাদা, তরবারি আমানত রেখেছি।

584
00:37:58,250 --> 00:38:00,150
জানি না আপনাকে দেবার মতো কিছু আছে কিনা।

585
00:38:00,190 --> 00:38:01,970
তুমি আমাকে নর্থ দিতে পারো।

586
00:38:03,400 --> 00:38:04,520
তা পারব না।

587
00:38:06,150 --> 00:38:08,370
যদি চাইও,
আমি একজন জারজ।

588
00:38:08,710 --> 00:38:09,820
একজন স্নো।

589
00:38:10,370 --> 00:38:12,980
আমার সামনে নতজানু হও।
তোমার তরবারি আমার পায়ে অর্পণ করো।

590
00:38:13,020 --> 00:38:15,880
আমার সেবা করে আবার জন স্টার্ক হিসাবে আত্মপ্রকাশ করো,

591
00:38:15,910 --> 00:38:17,430
লর্ড অব উইন্টারফেলে।

592
00:38:23,210 --> 00:38:25,620
কলমের একটা খোঁচাতেই তোমাকে স্টার্ক বানিয়ে দিবে?

593
00:38:26,080 --> 00:38:28,270
জন্মের পর থেকে এটাই আমি চেয়ে আসছি।

594
00:38:29,700 --> 00:38:32,510
বাবা রাজার কাছে এটা চাওয়ার দিবা স্বপ্ন দেখে এসেছি।

595
00:38:32,540 --> 00:38:34,940
যেন আমাকে আর কখনো উইন্টারফেলের বাস্টার্ড হতে না হয়।

596
00:38:34,980 --> 00:38:37,980
না, এটা তোমার প্রাপ্য।
আসলেই।

597
00:38:38,010 --> 00:38:40,170
আমি তাতে খুশি হবো না অবশ্য।

598
00:38:41,190 --> 00:38:42,730
আমি উনাকে না বলে দিব।

599
00:38:44,770 --> 00:38:46,010
কিন্তু...

600
00:38:46,040 --> 00:38:48,040
তুমি উইন্টারফেলের লর্ড হবে।

601
00:38:48,660 --> 00:38:50,840
আমি নাইটস ওয়াচে শপথ করেছি।

602
00:38:51,040 --> 00:38:52,640
যদি নিজের শপথকে গুরুত্ব না দিই,

603
00:38:52,680 --> 00:38:54,880
উইন্টারফেলে তাহলে কোন ধরণের লর্ড হবো?

604
00:39:00,070 --> 00:39:03,250
শোরগোল করছ,
ভেবেছ খানা পিনার জন্য ডেকেছি তোমাদের?

605
00:39:10,220 --> 00:39:17,370
টোকেন সংগ্রহের আগে
কেউ প্রার্থীদের নিয়ে কিছু বলতে চায়...

606
00:39:17,750 --> 00:39:23,880
নাইটস ওয়াচের ৯৯৮'তম লর্ড কমান্ডার নির্বাচনের জন্য?

607
00:39:26,280 --> 00:39:28,080
সার অ্যালিসার থোর্ন শুধু একজন নাইটই না,

608
00:39:28,120 --> 00:39:29,970
উনি সত্যকারের অভিজাত বংশের লোক।

609
00:39:30,010 --> 00:39:33,120
<i>উনি মহাপ্রাচীরে হামলার সময় ভারপ্রাপ্ত সেনাপতির দায়িত্ব পালন করেন</i>

610
00:39:33,160 --> 00:39:34,660
ওয়াইল্ডলিংদের বিরুদ্ধে আমাদের বিজয় এনে দিয়েছেন।

611
00:39:34,690 --> 00:39:35,640
<i>হ্যাঁ।</i>

612
00:39:35,680 --> 00:39:37,130
উনি ১০০ টি যুদ্ধ লড়েছেন

613
00:39:37,170 --> 00:39:40,550
আর প্রায় সারা জীবন ধরে মহাপ্রাচীরে পাহারা দিয়ে এসেছেন।

614
00:39:40,580 --> 00:39:41,750
<i>দারুণ।</i>

615
00:39:42,400 --> 00:39:44,200
- উনিই একমাত্র প্রার্থী।
- <i>হ্যাঁ।</i>

616
00:39:44,240 --> 00:39:46,150
<i>হ্যাঁ।</i>

617
00:39:48,590 --> 00:39:51,290
সার ডেনিস ম্যালিস্টার শিশু হিসাবে যোগ দিয়েছিলেন

618
00:39:51,320 --> 00:39:54,440
আর অন্য যেকোনো রেঞ্জারের থেকে একনিষ্ঠ ভাবে সেবা করেছেন।

619
00:39:54,480 --> 00:39:57,010
- <i>হক কথা।</i>
- দশটা শীত উনি কাটিয়েছেন।

620
00:39:57,080 --> 00:39:58,970
শ্যাডো টাওয়ারের কমান্ডার হিসাবে

621
00:39:59,090 --> 00:40:01,000
উনি ওয়াইল্ডলিংদের কাছে ঘেঁষতে দেননি।

622
00:40:01,120 --> 00:40:02,740
আমরা এর বেশি করতে পারতাম না।

623
00:40:06,910 --> 00:40:08,640
আর যদি কেউ না থাকে...

624
00:40:08,760 --> 00:40:10,620
ভোট শুরু করছি।

625
00:40:11,070 --> 00:40:15,570
ত্রিকোণ টোকেন সার অ্যালিসার থোর্নের।

626
00:40:15,880 --> 00:40:19,740
চারকোণা টোকেন সার ডেনিস ম্যালিস্টারের।

627
00:40:20,170 --> 00:40:22,220
মেইস্টার এমোন...

628
00:40:23,840 --> 00:40:27,040
স্যাম ওয়েল টার্লি, বলো।

629
00:40:28,080 --> 00:40:29,540
স্যাম দ্য স্লেয়ার।

630
00:40:31,390 --> 00:40:34,170
আরেকটা ওয়াইল্ডলিং নাগর,
ঠিক ওর দোস্ত জন স্নোর মতো।

631
00:40:34,610 --> 00:40:36,160
তোমার বউ কেমন সুখ দিচ্ছে, স্লেয়ার?

632
00:40:36,490 --> 00:40:38,560
ওর নাম গিলি।

633
00:40:39,220 --> 00:40:40,930
সার স্লিন্ট ওকে খুব ভাল করেই চেনে।

634
00:40:41,360 --> 00:40:44,000
উনারা লড়াইয়ের সময় ভাঁড়ার ঘরে একসাথে ছিলেন তো।

635
00:40:44,120 --> 00:40:45,680
মিথ্যা!

636
00:40:45,800 --> 00:40:48,510
একটা ওয়াইল্ডলিং মেয়ে, বাচ্চা

637
00:40:48,970 --> 00:40:50,620
আর লর্ড জেনোস।

638
00:40:51,460 --> 00:40:53,300
যুদ্ধ শেষে আমি উনাকে সেখানে দেখেছি।

639
00:40:53,420 --> 00:40:55,920
নিজের বানানো পুকুরে হাবুডুবু খাচ্ছিলেন।

640
00:40:59,140 --> 00:41:03,480
যখন লর্ড জেনোস নারী আর শিশুর সাথে লুকিয়ে ছিলেন

641
00:41:04,290 --> 00:41:05,640
জন স্নো তখন নেতৃত্ব দিচ্ছিল।

642
00:41:06,860 --> 00:41:08,790
সার অ্যালিসার সাহসের সাথে লড়েছে, এটা সত্য।

643
00:41:08,910 --> 00:41:11,100
কিন্তু উনি আহত হলে,
জনই আমাদের বাঁচিয়েছে।

644
00:41:11,460 --> 00:41:13,750
সে মহাপ্রাচীর রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়

645
00:41:13,870 --> 00:41:15,840
সে মেগনার আর থেনকে মেরেছে,

646
00:41:16,500 --> 00:41:18,740
মান্স রেইডারের সাথে চুক্তি করতে প্রাচীরের ওপারে পাড়ি জমিয়েছিল

647
00:41:18,860 --> 00:41:21,810
জেনে শুনে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিল।

648
00:41:25,240 --> 00:41:26,510
তার আগে,

649
00:41:27,630 --> 00:41:31,380
সে লর্ড কমান্ডার মরমন্টের খুনের
প্রতিশোধের অভিযানে নেতৃত্ব দিয়েছে।

650
00:41:32,760 --> 00:41:35,480
মরমন্ট নিজে জনকে স্টুয়ার্ড হিসাবে নির্বাচিত করেছিলেন।

651
00:41:35,800 --> 00:41:37,240
উনি জনের মাঝে কিছু একটা দেখেছিলেন।

652
00:41:37,360 --> 00:41:39,210
আর আজ তা আমরাও দেখেছি।

653
00:41:39,910 --> 00:41:41,210
ওর বয়স হয়ত কম,

654
00:41:42,480 --> 00:41:44,520
কিন্তু সেই ছিল সেনাপতি যে আমাদের

655
00:41:44,640 --> 00:41:46,310
ঘুটঘুটে অন্ধকারে পথ দেখিয়েছে।

656
00:41:46,430 --> 00:41:47,850
হ্যাঁ!

657
00:41:54,000 --> 00:41:55,160
হ্যাঁ!

658
00:41:55,430 --> 00:41:57,410
এসব নিয়ে তর্ক করতে পারব না।

659
00:41:58,660 --> 00:42:00,930
কিন্তু জন স্নোকে কমান্ডার হিসাবে কারা চায়?

660
00:42:01,390 --> 00:42:02,700
নাইটস ওয়াচ?

661
00:42:04,410 --> 00:42:05,800
নাকি ওয়াইল্ডলিঙেরা?

662
00:42:06,620 --> 00:42:09,970
সবাই জানে সে ওয়াইল্ডলিং মেয়েকে ভালবেসেছিল।

663
00:42:10,090 --> 00:42:11,900
মান্স রেইডারের সাথে বহুবার কথা বলেছে।

664
00:42:12,020 --> 00:42:15,390
ঐ তাঁবুতে দুই পরাণের বান্ধব কী করত

665
00:42:15,940 --> 00:42:17,870
যদি স্ট্যানিস মাঝখানে বাগড়া না বসাত?

666
00:42:18,150 --> 00:42:22,690
আমরা সবাই দেখেছি কিং বিয়ন্ড দি ওয়ালকে
কষ্টের হাত থেকে বাঁচিয়েছে।

667
00:42:22,960 --> 00:42:26,110
তোমরা কী এমন মানুষকে চাও যে আজীবন
ওয়াইল্ডলিংদের বিরুদ্ধে লড়ে এসেছে

668
00:42:27,010 --> 00:42:29,190
নাকি যে ওদের ভালবেসেছে?

669
00:42:37,010 --> 00:42:38,460
সময় হয়ে গেছে।

670
00:43:25,250 --> 00:43:27,870
সমানে সমান হয়েছে, মেইস্টার।

671
00:43:48,330 --> 00:43:50,170
জন স্নো! জন স্নো!

672
00:43:50,830 --> 00:43:52,610
জন স্নো! জন স্নো!

673
00:43:52,730 --> 00:43:54,750
জন স্নো! জন স্নো!

674
00:44:22,490 --> 00:44:24,920
তুমি! তুমি!

675
00:44:28,610 --> 00:44:29,810
হাতে কী তোমার?

676
00:44:32,970 --> 00:44:35,560
- আমি বলেছি...
- সোজা নিজের পথে যাও!

677
00:44:37,850 --> 00:44:39,430
সোজা নিজের

678
00:44:39,890 --> 00:44:42,210
- পথে যাও!
- তরবারিটা তো চমৎকার।

679
00:44:42,550 --> 00:44:44,740
অমন একটা তরবারি দিয়ে একশোটা কবুতর পাওয়া যাবে।

680
00:44:47,180 --> 00:44:49,350
মরা মানুষের ওসব কিছুই লাগে না।

681
00:44:53,370 --> 00:44:54,710
জলদি! পালা! পালা!

682
00:45:08,370 --> 00:45:09,640
কে আপনি?

683
00:45:10,560 --> 00:45:12,220
ওরা আপনাকে ভয় পেয়েছে কেন?

684
00:45:12,340 --> 00:45:13,780
তুমি এটা হারিয়ে ফেলেছিলে।

685
00:45:25,280 --> 00:45:27,250
আপনি বলেছিলেন জ্যাকেন হ্যাগার এখানে থাকে না।

686
00:45:27,590 --> 00:45:28,810
থাকে না তো।

687
00:45:28,930 --> 00:45:31,030
লোকটা জ্যাকেন হ্যাগার না।

688
00:45:33,710 --> 00:45:35,440
তাহলে কে আপনি?

689
00:45:36,370 --> 00:45:37,900
কেউ না।

690
00:45:38,290 --> 00:45:40,170
আর মেয়েটা তো সেটাই হতে চাইছে।

691
00:46:29,700 --> 00:46:31,440
<i>এটা ওর দেশ না।</i>

692
00:46:31,790 --> 00:46:35,030
<i>তোরা সবাই মিলে ওকে 'মিসা' বললেও কিচ্ছু আসবে যাবে না।</i>

693
00:46:35,660 --> 00:46:38,520
<i>ও কখনোই তোদের মা হবে না।</i>

694
00:46:51,760 --> 00:46:54,140
কেন?

695
00:46:54,660 --> 00:46:56,940
<i>আপনার জন্য, মিসা।</i>

696
00:46:58,890 --> 00:47:01,570
<i>আপনি হার্পির লাশ চেয়েছিলেন,</i>

697
00:47:02,760 --> 00:47:04,740
<i>কিন্তু আপনার হাত ছিল বাঁধা।</i>

698
00:47:05,270 --> 00:47:07,970
<i>আমি আপনাকে মুক্ত করেছি,
যেমনটা আপনি আমাদের করেছেন।</i>

699
00:47:08,090 --> 00:47:11,370
<i>সে আমাদের বন্দী ছিল।
বিচারের অপেক্ষা ছিল।</i>

700
00:47:11,830 --> 00:47:12,950
<i>তোমার কোন এক্তিয়ার ছিল না।</i>

701
00:47:13,070 --> 00:47:17,280
<i>সে আপনার শহর ধ্বংস করে দিলে
দেখতেন গোলামেরা মাটি থেকে উঠে আসছে।</i>

702
00:47:17,400 --> 00:47:19,850
<i>আর কোন গোলাম নেই।</i>

703
00:47:20,100 --> 00:47:22,400
<i>কোন মালিকও আর নেই।</i>

704
00:47:22,520 --> 00:47:24,720
<i>তাহলে পিরামিডে কে আছে?</i>

705
00:47:26,480 --> 00:47:29,740
<i>কে সোনার মুখোশ পরে আপনার সন্তানদের মারছে?</i>

706
00:47:33,250 --> 00:47:35,310
<i>গ্রে ওয়র্ম যখন আমাদের কাছে এসেছিল,</i>

707
00:47:35,430 --> 00:47:38,050
<i>আমিই আপনার হয়ে প্রথম অস্ত্র ধরেছিলাম।</i>

708
00:47:39,950 --> 00:47:43,150
<i>আমার মনে আছে, বাবার চেহারা দেখে মনে
হয়েছিল যেন আমি মালিকের বুকে ছোড়া ঢুকিয়ে দিয়েছি,</i>

709
00:47:44,030 --> 00:47:47,720
<i>যে কিনা তার বাচ্চা ছেলেটাকে
একটা কুকুরের জন্য বিক্রি করে দিয়েছিল।</i>

710
00:47:49,830 --> 00:47:53,560
<i>সেই যুদ্ধে আমার বাবা মারা যান।</i>

711
00:47:54,800 --> 00:47:58,720
<i>আমরা যদি হার্পি সনদের আবার আমাদের গলায় শিকল পরাতে দিই</i>

712
00:48:01,080 --> 00:48:03,240
<i>উনি বাঁচতেন না।</i>

713
00:48:06,200 --> 00:48:10,130
<i>হার্পির জীবন নেয়া তোমাদের কাজ না।</i>

714
00:48:11,350 --> 00:48:14,550
<i>মাস্টারদের আইন আগে ছিল</i>

715
00:48:14,670 --> 00:48:15,960
<i>এখন আপনিই আইন।</i>

716
00:48:16,080 --> 00:48:17,640
<i>আইন আইনই।</i>

717
00:48:22,610 --> 00:48:24,360
<i>নিয়ে যাও ওকে।</i>

718
00:48:34,530 --> 00:48:36,010
মিসা!

719
00:48:55,030 --> 00:48:57,580
মিসা!

720
00:48:57,700 --> 00:48:59,830
মিসা!

721
00:48:59,950 --> 00:49:02,530
মিসা! মিসা!

722
00:49:04,020 --> 00:49:07,180
বেইমানটার গর্দান গ্রেট পিরামিডে কেটেই মামলা খতম করতে হতো।

723
00:49:07,420 --> 00:49:09,360
সেটাই তো আমি তোমার সাথে করতে বলেছি।

724
00:49:15,060 --> 00:49:16,430
মিসা!

725
00:49:16,550 --> 00:49:19,100
<i>তোমরা আমার জন্য তোমাদের ফটক খুলে দিয়েছ</i>

726
00:49:19,340 --> 00:49:22,220
<i>কারণ আমি তোমাদের স্বাধীনতা আর</i>

727
00:49:22,280 --> 00:49:24,190
<i>সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম।</i>

728
00:49:26,600 --> 00:49:30,940
<i>একটা ছাড়া আরেকটার কোন অস্তিত্ব নেই।</i>

729
00:49:44,780 --> 00:49:46,980
<i>ভাই! ভাই!</i>

730
00:49:54,180 --> 00:49:56,910
<i>মিসা, দয়া করুন।</i>

731
00:49:58,040 --> 00:50:01,180
<i>মাফ করে দিন।</i>

732
00:50:03,260 --> 00:50:08,440
<i>মিরিনের একজন নাগরিক বিচারের অপেক্ষা করছিল
কিন্তু এই লোকটি তাকে খুন করেছে।</i>

733
00:50:08,810 --> 00:50:11,160
<i>শাস্তি হলো মৃত্যু।</i>

734
00:50:11,420 --> 00:50:13,560
দয়া, দয়া।

735
00:50:34,100 --> 00:50:35,360
মিসা!

736
00:51:11,600 --> 00:51:13,250
মিসা!

737
00:52:16,550 --> 00:52:19,050
আজ রাতে দরজায় আমি পাহারা থাকব, ইয়োর গ্রেস।

738
00:52:19,170 --> 00:52:20,920
আমরা সবাই আজ রাতে পাহারায় থাকব।

739
00:52:22,010 --> 00:52:23,370
তোমরা যাও।

740
00:53:16,320 --> 00:53:18,040
দ্রোগোন।

741
00:53:41,670 --> 00:53:43,770
শশশ

742
00:54:09,730 --> 00:54:19,730
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L   K I L L E R   :.:.:

743
00:54:19,810 --> 00:54:25,810
Translated By
Mamun Abdullah

744
00:54:25,840 --> 00:54:31,840
Edited By
Mamun Abdullah

745
00:54:31,860 --> 00:54:41,860
Feel free to give us FEEDBACK

746
00:54:41,890 --> 00:54:51,890
সিরিয়াল কিলারের স্ট্যান্ডার্ড মান পেতে
 ফাইনাল রিলিজ প্যাক 
দিয়ে গেইম অফ থ্রোন্স দেখুন
