1
00:00:09,550 --> 00:00:18,050
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L   K I L L E R   :.:.:
(Primary Release)

2
00:00:18,070 --> 00:00:26,570
Translated By
Fuad Anas Ahmed

3
00:00:26,590 --> 00:00:34,890
This File Was Not Edited!

4
00:01:45,080 --> 00:01:50,080
Game Of Thrones 5x07
 HARDHOME

5
00:01:50,240 --> 00:01:56,140
সিরিয়াল কিলারের স্ট্যান্ডার্ড মান পেতে
 ফাইনাল রিলিজ প্যাক 
দিয়ে গেইম অফ থ্রোন্স দেখুন

6
00:02:06,880 --> 00:02:09,920
ইয়োর গ্রেইস, আমি শুধু বলব...

7
00:02:09,920 --> 00:02:12,490
একটা কথাও বলবে না তুমি।

8
00:02:13,360 --> 00:02:15,860
আপনার বলা পরিচয়টা যে সত্যি, তার প্রমাণ কী?

9
00:02:15,860 --> 00:02:17,820
প্রমাণ কি সত্যিই লাগবে?

10
00:02:17,830 --> 00:02:20,690
আপনি যদি সত্যিই টিরিয়ন ল্যানিস্টার
হয়ে থাকেন, তাহলে কি আপনাকে খুন করে

11
00:02:20,700 --> 00:02:23,300
আমার পরিবারের সাথে হওয়া
অন্যায়ের প্রতিশোধ নেয়া উচিৎ না?

12
00:02:23,300 --> 00:02:26,270
ল্যানিস্টারদের বিরুদ্ধে
প্রতিশোধ নিতে চান আপনি?

13
00:02:26,270 --> 00:02:30,140
জন্মের সময় আমি আমার মা
জোয়ানা ল্যানিস্টারকে খুন করেছিলাম।

14
00:02:30,170 --> 00:02:33,810
বুকে তীর মেরে নিজ হাতে আমার বাবা
টাইউইন ল্যানিস্টারকে খুন করেছি।

15
00:02:33,810 --> 00:02:36,510
আমিই তো ইতিহাসে
ল্যানিস্টারদের সবচেয়ে বড় ঘাতক।

16
00:02:36,510 --> 00:02:38,440
তো, আপনি নিজ পরিবারের সদস্যদেরকে

17
00:02:38,450 --> 00:02:42,180
খুন করেছেন বলে এখন আপনাকে
আমার সেবায় স্বাগত জানাতে হবে?

18
00:02:42,720 --> 00:02:44,820
আপনার সেবায়?

19
00:02:44,820 --> 00:02:47,550
ইয়োর গ্রেইস,
আমাদের তো সবে দেখা হলো।

20
00:02:47,560 --> 00:02:50,260
আপনার হয়ে কাজ করতে আমার ভাল লাগবে কিনা,
এতো তাড়াতাড়ি তা বলা মুশকিল।

21
00:02:50,260 --> 00:02:53,560
যদি আবারও ফাইটিং পিটে ফিরে যেতে চান,

22
00:02:53,560 --> 00:02:56,400
শুধু একটাবার মুখে বলুন।

23
00:02:57,570 --> 00:02:59,500
বহু বছর আগে আমি একটা গল্প শুনেছিলাম।

24
00:02:59,500 --> 00:03:03,640
একটা বাচ্চার গল্প। যার জন্ম হয়েছিল
ভয়ঙ্কর এক ঝড়ের রাতে।

25
00:03:03,640 --> 00:03:05,540
তার ছিলনা কোন সম্পদ, কোনো জমিজমা,
কিংবা কোনো সেনাবাহিনী।

26
00:03:05,540 --> 00:03:07,870
শুধু বংশের নাম আর গুটিকয়েক অনুচর,

27
00:03:07,880 --> 00:03:12,410
যাদের অধিকাংশই সেই নাম ভাঙিয়ে
নিজেদের পকেট ভারী করার চেষ্টায় লিপ্ত ছিল।

28
00:03:12,410 --> 00:03:14,910
তারা তাকে বাঁচিয়ে রেখেছিল,
একজায়গা থেকে আরেকজায়গায় পাঠাচ্ছিল,

29
00:03:14,920 --> 00:03:17,580
অধিকাংশ সময়ই, তাকে খুন করতে
পাঠানো লোকটা তার নাগাল পায়নি।

30
00:03:17,590 --> 00:03:21,790
ঘটনাক্রমে একসময় সে বিক্রি হয়ে গেল, দুনিয়ার
শেষ প্রান্তের কোনো এক জনপদের সর্দারের কাছে।

31
00:03:21,790 --> 00:03:24,320
এমনটাই ছিল তার কপাল।

32
00:03:24,330 --> 00:03:25,990
বছর কয়েক বাদে,

33
00:03:25,990 --> 00:03:27,860
আমার পরিচিত একজন জ্ঞানী মানুষ জানালেন

34
00:03:27,860 --> 00:03:30,700
সম্পদ, জমিজমা, সেনাবাহিনী না থাকা
নিঃস্ব সেই মেয়েটি আজ...

35
00:03:30,700 --> 00:03:34,870
খুবই অল্প সময়ের ব্যবধানে এই
তিনটি জিনিসই অর্জন করে ফেলেছে।

36
00:03:34,870 --> 00:03:36,740
সাথে তিনটে ড্রাগন তো আছেই।

37
00:03:36,740 --> 00:03:38,710
তিনি ভেবেছিলেন, এই মেয়েটাই

38
00:03:38,710 --> 00:03:42,510
একটি সুন্দর দুনিয়া গড়ে তোলার
সর্বোৎকৃষ্ট এবং সর্বশেষ আশা।

39
00:03:42,710 --> 00:03:45,810
তাই, ভাবলাম, আপনার সাথে
অন্তত একবার দেখা তো করাই যায়।

40
00:03:45,810 --> 00:03:46,980
কিন্তু, দেখা হয়ে লাভটা কি?

41
00:03:46,980 --> 00:03:48,750
আপনার কথা শুনে
আমার মূল্যবান সময় কেন খরচ করবো?

42
00:03:48,750 --> 00:03:51,320
কারণ, একা একা আপনি একটি সুন্দর
পৃথিবী গড়ে তোলার আপনার পক্ষে সম্ভব নয়।

43
00:03:51,320 --> 00:03:55,560
আপনি যেসব রাজ্য চান, সেগুলো কিভাবে শাসন
করতে হবে, আপনার দলের কেউই তা জানে না।

44
00:03:55,560 --> 00:03:57,660
জানে না হাউজগুলোর শক্তিমত্তা কিংবা দুর্বলতা!

45
00:03:57,660 --> 00:03:59,260
জানেনা কারা আপনার সাথে যোগ দিবে
আর কারা বিরুদ্ধে নামবে!

46
00:03:59,260 --> 00:04:02,260
আমার থাকবে বিশাল এক সেনাবাহিনী

47
00:04:02,260 --> 00:04:03,400
আর বড় বড় ড্রাগন।

48
00:04:03,400 --> 00:04:07,470
খুনোখুনি আর রাজনীতি এক জিনিস না।

49
00:04:07,470 --> 00:04:08,740
হ্যান্ড অফ দ্য কিং হিসেবে দায়িত্ব পালন করার সময়,

50
00:04:08,740 --> 00:04:11,570
এমন এক রাজার হয়ে আমি সফল ভাবে করেছি

51
00:04:11,570 --> 00:04:15,540
রাজ্যশাসনের চেয়ে নির্যাতন
করার দিকেই যার বেশি ঝোঁক ছিল।

52
00:04:15,540 --> 00:04:17,480
কাজেই, যোগ্য শাসকের পাশে দাঁড়াবার সুযোগ পেলে

53
00:04:17,480 --> 00:04:19,810
আমি আরও নিপুণ ভাবে দায়িত্বপালন করতে পারব।

54
00:04:19,810 --> 00:04:22,380
যদি সত্যিই আপনি তেমন শাসক হয়ে থাকেন।

55
00:04:22,380 --> 00:04:25,350
আপনি তাহলে আমার উপদেষ্টা হতে চান?

56
00:04:27,060 --> 00:04:29,560
খুব ভাল।

57
00:04:29,820 --> 00:04:32,460
এই লোকটাকে তাহলে এখন কী করা উচিৎ?

58
00:04:32,930 --> 00:04:37,630
আমি প্রতিজ্ঞা করেছিলাম,
ও ফিরে এলেই ওকে হত্যা করব।

59
00:04:37,630 --> 00:04:39,770
আমি জানি।

60
00:04:41,500 --> 00:04:47,040
তো, যেই রাণী নিজ প্রতিজ্ঞা পালন করতে
পারে না, মানুষ তাকে কেন বিশ্বাস করবে?

61
00:04:48,610 --> 00:04:52,450
স্যার জোরাহ প্রথম যখন আপনার
ব্যাপারে তথ্য দেয়া শুরু করছিলেন,

62
00:04:52,450 --> 00:04:54,980
এখন কিন্তু, তিনি মোটেই আর তেমন নেই।

63
00:04:54,980 --> 00:04:56,850
আপনার প্রতি তিনি যতোটা অনুগত, এর আগে...

64
00:04:56,850 --> 00:04:59,590
কোনও সুস্থ মানুষকে আমি কোনো কিছুর
প্রতি এতোটা অনুগত থাকতে দেখিনি।

65
00:04:59,590 --> 00:05:02,320
শুনেছি, আপনার জন্য খুন করতে কিংবা মরতে
উনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না।

66
00:05:02,320 --> 00:05:06,790
আর সে কথার সত্যতার ব্যাপারে
আমার‌ও বিন্দুমাত্র সন্দেহ নেই।

67
00:05:09,660 --> 00:05:12,530
তারপরেও উনি বিশ্বাসঘাতকতা করেছেন।

68
00:05:23,580 --> 00:05:27,550
কখনও নিজের দোষ স্বীকার করে
নেয়ার সুযোগ কি উনি পেয়েছিলেন?

69
00:05:27,550 --> 00:05:29,380
হ্যাঁ।

70
00:05:29,380 --> 00:05:31,480
বহুবার।

71
00:05:31,490 --> 00:05:33,790
করেছিলেন?

72
00:05:33,790 --> 00:05:38,930
না, বলতে বাধ্য হবার আগ পর্যন্ত না।

73
00:05:43,400 --> 00:05:44,900
আপনাকে উনি ভক্তি করেন!

74
00:05:44,900 --> 00:05:47,670
আমার তো মনে হয়, ভালোওবাসেন।

75
00:05:47,670 --> 00:05:49,870
কিন্তু, আপনাকে উনি সত্যটা
বলতে ভরসা পান নি।

76
00:05:49,870 --> 00:05:51,540
অপ্রীতিকর সত্য যদিও,

77
00:05:51,540 --> 00:05:53,610
কিন্তু, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ!

78
00:05:53,610 --> 00:05:58,580
উনি ভেবেছিলেন, সত্যটা জানলে
আপনি হয়তো ক্ষমা করবেন না।

79
00:05:58,580 --> 00:06:00,610
তো, এখন কি ওকে মেরে ফেলব?

80
00:06:00,620 --> 00:06:03,620
যেই শাসক তার প্রতি অনুগতদেরকে হত্যা করে,

81
00:06:03,620 --> 00:06:06,420
তার কাছে কেউ আনুগত্যের স্বীকৃতি
আশা করতে পারে না।

82
00:06:06,420 --> 00:06:08,020
আর আপনাকে অবশ্যই আনুগত্যের
স্বীকৃতি দেয়া শিখতে হবে।

83
00:06:08,020 --> 00:06:13,630
অনেকটা শিখতে হবে, যদি আপনি
সে দুনিয়া শাসন করতে চান।

84
00:06:13,630 --> 00:06:18,530
কিন্তু, সে সময় উনাকে
আপনার পাশেও রাখা যাবে না।

85
00:06:22,670 --> 00:06:25,840
স্যার জোরাহ কে শহর থেকে বের করে দাও।

86
00:07:36,740 --> 00:07:38,510
কনফেস

87
00:07:38,510 --> 00:07:41,050
আমার ছেলে...

88
00:07:41,980 --> 00:07:44,780
ওর সাথে আমাকে একটাবার কথা...

89
00:07:44,790 --> 00:07:46,050
কনফেস

90
00:07:46,050 --> 00:07:47,620
সত্যি বলছি।

91
00:07:47,620 --> 00:07:52,060
মরার আগে আমার মুখটাই তোমার দেখতে হবে...

92
00:08:07,610 --> 00:08:12,210
আমার নাম লানা। আমি এতিম।

93
00:08:12,210 --> 00:08:14,580
আট বছর বয়সে, ভিক্ষা করতে করতে
একসময় আমার এক ঝুড়ি ঝিনুক

94
00:08:14,580 --> 00:08:16,180
কেনার মতো পয়সা জমে গেল।

95
00:08:16,180 --> 00:08:21,520
সেই এক ঝুড়ি বিক্রি করে, সে পয়সা দিয়ে
আমি আরও দুই ঝুড়ি ঝিনুক কিনলাম।

96
00:08:22,820 --> 00:08:26,690
যদিও অনেক সময় লেগে গেল,
কিন্তু, একটা সময় ঠিকই যথেষ্ট টাকা জমিয়ে

97
00:08:26,690 --> 00:08:29,030
আমি একটা ছোট গাড়ি কিনে
ঝিনুক বিক্রি করা শুরু করলাম।

98
00:08:29,030 --> 00:08:31,060
এখন রোজ সকালে,

99
00:08:31,070 --> 00:08:34,030
আমি খাল পাড়ে যাই।

100
00:08:34,040 --> 00:08:38,800
মাছওয়ালা আর রুটিওয়ালাদের
পাশ দিয়ে এগিয়ে যাই।

101
00:08:43,140 --> 00:08:44,210
প্রায়দিনই লারার সাথে দেখা হয়,

102
00:08:44,210 --> 00:08:48,750
আমার প্রথম খদ্দের।
ও তখন বাড়ি ফেরে।

103
00:08:48,750 --> 00:08:53,120
তারপর আমি এগিয়ে যাই
বাম দিকে মুনসিঙ্গার লেনে...

104
00:08:55,220 --> 00:08:58,190
বাম দিকে র‍্যাগম্যান লেনে।

105
00:08:58,190 --> 00:08:59,930
আমার প্রায় পুরো ব্যবসায় ওখানটাতেই হয়।

106
00:08:59,930 --> 00:09:02,560
লানাকে তো বেশ চমৎকার মনে হচ্ছে।

107
00:09:02,560 --> 00:09:04,060
বেশ পরিশ্রমী।

108
00:09:04,070 --> 00:09:07,730
মেনি-ফেসড গডের সেবা সে বেশ
ভালভাবেই করতে পারবে মনে হচ্ছে।

109
00:09:07,740 --> 00:09:09,140
কিন্তু, সেটা কিভাবে?

110
00:09:09,140 --> 00:09:12,640
এখন থেকে সে আর বামদিকে
র‍্যাগম্যান লেনে যাবে না।

111
00:09:12,640 --> 00:09:15,840
বরং সে ডানদিকে ঘুরে র‍্যাগম্যান হার্বারে যাবে।

112
00:09:15,840 --> 00:09:17,580
ওখানে সে কী করবে?

113
00:09:17,580 --> 00:09:18,810
ওখানে সে নিজেই দেখবে।

114
00:09:18,810 --> 00:09:21,780
কী দেখবে?

115
00:09:21,780 --> 00:09:24,720
মেয়েটাকে লোকটা এসব কীভাবে বোঝাবে?

116
00:09:24,720 --> 00:09:26,050
কী দেখবে সেটা যদি বলেই দিতে হয়,

117
00:09:26,050 --> 00:09:28,620
তাহলে, আর তাকে ওখানে পাঠানোর দরকার কী ছিল!

118
00:09:28,620 --> 00:09:32,220
লাগবে নাকি ঝিনুক!

119
00:09:47,610 --> 00:09:52,180
লাগবে নাকি ঝিনুক!

120
00:09:59,250 --> 00:10:03,090
লাগবে নাকি ঝিনুক!

121
00:10:03,090 --> 00:10:06,190
তোমার ঝিনুক ভালো?

122
00:10:06,190 --> 00:10:07,330
এ শহরে এরচেয়ে ভালো পাবেন না

123
00:10:07,330 --> 00:10:10,300
বুড়ো একটা লোককে নিশ্চয়ই মিথ্যা বলছো না?

124
00:10:22,380 --> 00:10:24,640
...

125
00:10:24,650 --> 00:10:29,180
দারুণ। ভিনেগার দিয়ে চারটা দাও।

126
00:10:32,020 --> 00:10:32,920
এটা আমার ১৮তম সমুদ্র যাত্রা।

127
00:10:32,920 --> 00:10:37,320
প্রতিবারই ঠিকভাবে ফিরে এসেছি।
গায়ে একটা আঁচড়ও লাগেনি।

128
00:10:42,860 --> 00:10:44,400
হবে না।

129
00:10:44,400 --> 00:10:47,400
প্লিজ, আমার তিনটা বাচ্চা আছে।

130
00:10:47,400 --> 00:10:49,300
আমাকে ছাড়া...

131
00:10:49,300 --> 00:10:51,170
আচ্ছা, এই নিন। রাখুন।

132
00:10:51,170 --> 00:10:52,440
আমার তিনটা বাচ্চা আছে।

133
00:10:52,440 --> 00:10:54,010
- ওদের কী হবে?
- চলো।

134
00:10:54,010 --> 00:10:56,010
আমি ছাড়া ওদেরকে দেখার আর কেউ নেই।

135
00:10:56,010 --> 00:10:57,280
প্লিজ, দয়া করুন!

136
00:10:57,280 --> 00:11:00,180
প্লিজ, আপনি বুঝতে পারছেন না!

137
00:11:00,180 --> 00:11:02,080
প্লিজ!

138
00:11:07,290 --> 00:11:10,020
লোকটা জুয়াড়ি

139
00:11:10,020 --> 00:11:12,460
নাবিকের জাহাজ লক্ষ্যে পৌঁছুলেই কেবল

140
00:11:12,460 --> 00:11:15,700
সে পারিশ্রমিক দেয়।

141
00:11:15,700 --> 00:11:18,230
ক্যাপ্টেনের জন্য ব্যাপারটা একটু কঠিন।

142
00:11:18,230 --> 00:11:21,900
ক্যাপ্টেন প্রাণ হারালেই কেবল সে জিতে।

143
00:11:22,240 --> 00:11:26,810
মানুষ তাহলে, তার হয়ে
কাজই বা করে কেন?

144
00:11:27,740 --> 00:11:31,440
মেয়েটাতো বলল,
সে নাকি সব দেখেছে।

145
00:11:33,180 --> 00:11:34,910
ক্যাপ্টেন মারা গেলে,

146
00:11:34,920 --> 00:11:38,220
ঐ লোকটা তার পরিবারকে অনেক অর্থদান করে।

147
00:11:39,850 --> 00:11:42,720
কিন্তু, জুয়ায় হেরে লোকটা হয়তো সিদ্ধান্ত নিয়েছে

148
00:11:42,720 --> 00:11:45,020
এবার আর সে এক পয়সাও খরচ করবে না।

149
00:11:45,030 --> 00:11:46,990
একজন বিধবা মহিলা সাথে ছোট বাচ্চা।

150
00:11:46,990 --> 00:11:52,800
লোকটা এভাবে তাদের অর্থ
আঁটকে রাখলে, ওরা চলবে কীভাবে?

151
00:11:53,200 --> 00:11:56,270
সাহায্যের খোঁজে ওরা যাবে কার কাছে?

152
00:12:02,240 --> 00:12:04,340
মেনি ফেসড গড!

153
00:12:05,150 --> 00:12:07,180
আপনি তো বলেছিলেন, ঘাঁটে
আমি কী দেখব সেটা জানতেন না।

154
00:12:07,180 --> 00:12:12,020
মেয়েটা কী দেখবে, আর কী দেখবে না,
সেটা তো আমার জানার কথা না!

155
00:12:12,850 --> 00:12:16,020
লানা নামের মেয়েটা আবারও ঘাঁটে ফিরে যাবে।

156
00:12:16,020 --> 00:12:17,320
জুয়াড়ির ওপর নজর রাখবে।

157
00:12:17,330 --> 00:12:21,390
মেয়েটা নিজেকে যতোটা চিনে,
জুয়াড়িকেও ঠিক ততোটুকুই চিনে আসতে হবে।

158
00:12:21,400 --> 00:12:23,760
আর তারপর?

159
00:12:23,770 --> 00:12:28,970
তাকে একটা উপহারও দিয়ে আসতে হবে।

160
00:12:47,290 --> 00:12:49,390
ও এখনও তৈরি হয়নি।

161
00:12:49,390 --> 00:12:52,790
হয়তো হয়েছে,
হয়তোবা হয়নি।

162
00:12:52,790 --> 00:12:54,460
আর যদি না হয়ে থাকে?

163
00:12:54,460 --> 00:12:58,830
মেনি-ফেসড গডের কাছে এর কোনো পার্থক্য নেই।

164
00:13:20,560 --> 00:13:22,420
খুব তাড়াতাড়ি বিচার শুরু হবে।

165
00:13:22,420 --> 00:13:24,990
হাই স্প্যারো আপনার বিরুদ্ধে একটা

166
00:13:24,990 --> 00:13:27,290
শক্তিশালী মামলা দাড় করাবে।

167
00:13:27,300 --> 00:13:28,160
অভিযোগ?

168
00:13:28,160 --> 00:13:30,600
ব্যভিচার, রাজবিদ্রোহ, অজাচার,

169
00:13:30,600 --> 00:13:32,500
কিং রবার্টকে হত্যা।

170
00:13:32,500 --> 00:13:33,470
সব মিথ্যা।

171
00:13:33,470 --> 00:13:35,940
অবশ্যই, ইয়োর গ্রেইস।

172
00:13:39,040 --> 00:13:43,180
রাজ পরিবারের ক্ষেত্রে হয়তো
শুনানিতে আলাদা কোনো

173
00:13:43,180 --> 00:13:46,880
সুবিধার ব্যবস্থা করা হবে না।

174
00:13:46,880 --> 00:13:48,550
কিছু মনে করবেন না,

175
00:13:48,550 --> 00:13:51,880
কিন্তু, শুধু বিশ্বাসের দ্বারাই
অনেক কারণের মৃত্যু হয়!

176
00:13:51,890 --> 00:13:54,520
আরও আগেই যদি কথাটা বলতেন।

177
00:13:56,220 --> 00:13:58,090
জেইমির কাছ থেকে কোনো খবর এসেছে?

178
00:13:58,090 --> 00:14:01,030
দু:খিত, এখনও কোনো খবর আসেনি।

179
00:14:06,330 --> 00:14:11,140
ইয়োর গ্রেইস,
গ্র্যান্ডমেইস্টার পাইসেল

180
00:14:11,140 --> 00:14:13,070
আপনার আঙ্কেল কেভানকে কাস্টারলি রকে

181
00:14:13,070 --> 00:14:14,440
হ্যান্ড অফ দ্য কিং হিসেবে

182
00:14:14,440 --> 00:14:15,940
দায়িত্ব পালন করতে পাঠিয়েছে।

183
00:14:15,940 --> 00:14:19,910
উনিই এখন স্মল কাউন্সিল সামলাচ্ছেন।

184
00:14:19,910 --> 00:14:22,010
উনাকে আমার সাথে দেখা করতে বলবেন।

185
00:14:22,020 --> 00:14:26,020
আমি বেশ কয়েকবার উনাকে আপনার সাথে
দেখা করার কথা বলেছি, কিন্তু, উনি আসবেন না।

186
00:14:29,190 --> 00:14:32,020
আর আমার ছেলে, আপনাদের রাজা?

187
00:14:32,030 --> 00:14:34,060
আপনি এখানে আসতে পারলে,
রাজাও তো অবশ্যই...

188
00:14:34,060 --> 00:14:36,630
আপনার আর রাণী মার্জারীর গ্রেফতারের ব্যাপারটা

189
00:14:36,630 --> 00:14:38,300
উনি মোটেও সামলে উঠতে পারেননি।

190
00:14:38,300 --> 00:14:39,470
নিজের চেম্বারেই উনার সময় কাটে।

191
00:14:39,470 --> 00:14:44,300
প্রায়শই উনার চাকররা গিয়ে দেখেন,
খাবার তো দূরে থাক, উনি জলও স্পর্শ করেননি।

192
00:14:44,310 --> 00:14:45,240
কথা বলুন।

193
00:14:45,240 --> 00:14:48,140
আমার ছেলের সাথে কথা বলুন। ওকে বোঝান।
ও যেন, আমাকে দেখতে আসে।

194
00:14:48,140 --> 00:14:49,440
ও যেন ওর মাকে দেখতে আসে।

195
00:14:49,440 --> 00:14:51,940
উনি... আমি চেষ্টা করেছি, ইয়োর গ্রেইস।

196
00:14:51,950 --> 00:14:55,480
আমার সাথেও উনি দেখা করতে চান নি।
আসলে, কারও সাথেই না।

197
00:14:56,080 --> 00:14:58,220
এখানে আমি থাকতে পারছি না।

198
00:14:58,550 --> 00:15:02,520
একটা উপায় আছে, ইয়োর গ্রেইস।

199
00:15:06,260 --> 00:15:07,990
মুক্তি পাবার উপায়।

200
00:15:10,160 --> 00:15:12,530
কনফেস?

201
00:15:12,530 --> 00:15:14,500
হাই স্প্যারোর কাছে?

202
00:15:14,500 --> 00:15:16,700
কক্ষনো না।

203
00:15:16,700 --> 00:15:19,370
আমিই ওকে ক্ষমতা দিয়েছি।

204
00:15:19,370 --> 00:15:21,040
রাস্তা থেকে তুলে এনেছি।

205
00:15:21,040 --> 00:15:24,240
রাস্তার ঐ নোংরা ফকিরটার সামনে
আমি কিছুতেই মাথা নোয়াবো না।

206
00:15:24,250 --> 00:15:27,350
ওর কাছে ক্ষমাও চাইবো না।

207
00:15:33,590 --> 00:15:36,690
বিদায়, মাই কুইন।

208
00:15:37,630 --> 00:15:40,360
আমি কাজ চালিয়ে যাব।

209
00:16:15,430 --> 00:16:17,660
কেন?

210
00:16:18,770 --> 00:16:20,170
কেন, থিয়ন?

211
00:16:20,170 --> 00:16:23,370
আমি থিয়ন নই।
থিয়ন নামে কেউ নেই।

212
00:16:23,370 --> 00:16:24,740
- রিক.
- রিক.

213
00:16:24,740 --> 00:16:28,440
ওকে এসব কেন বললে, রিক?

214
00:16:28,440 --> 00:16:30,740
আমি তোমায় সাহায্য করছিলাম

215
00:16:30,750 --> 00:16:32,280
তুমি মুক্তি চেয়েছিলে।

216
00:16:32,280 --> 00:16:35,550
কিন্তু, এখান থেকে কোনো মুক্তি নেই।

217
00:16:35,550 --> 00:16:37,450
কোনোদিনও না।

218
00:16:37,450 --> 00:16:41,290
থিয়ন গ্রেজয়ও মুক্তি চেয়েছিল।

219
00:16:41,290 --> 00:16:44,090
কিন্তু, প্রভু জেনে গিয়েছিলেন।

220
00:16:44,090 --> 00:16:46,560
উনি সব জানেন।

221
00:16:46,560 --> 00:16:49,060
শিকার করে ধরে এসে তিনি

222
00:16:49,060 --> 00:16:51,260
থিয়নকে একটা ক্রুশের সাথে বেধেছিলেন।

223
00:16:51,270 --> 00:16:53,570
তারপর একটু একটু করে,

224
00:16:53,570 --> 00:16:56,700
থিয়নের পুরো অস্তিত্ব কেটে নিয়েছেন।

225
00:17:00,370 --> 00:17:02,470
উচিৎ হয়েছে।

226
00:17:04,280 --> 00:17:08,710
তুমি বদমায়েশি না করলে,
এখনও আমার পরিবার বেঁচে থাকত।

227
00:17:08,720 --> 00:17:11,420
র‍্যামজি যা করেছে, সেটা পারলে,

228
00:17:11,420 --> 00:17:15,090
এইখানে, এক্ষণ, আমিও সেটাই করতাম।

229
00:17:18,690 --> 00:17:21,330
এসব আমার প্রাপ্য।

230
00:17:22,760 --> 00:17:25,430
আমি রিক হওয়ারই যোগ্য।

231
00:17:26,200 --> 00:17:29,400
খুব খারাপ খারাপ কাজ করেছি আমি।

232
00:17:30,300 --> 00:17:33,110
রবের সাথে বিশ্বাসঘাতকতা।

233
00:17:33,110 --> 00:17:35,110
উইন্টারফেল দখল।

234
00:17:35,110 --> 00:17:37,480
- বাচ্চা গুলোকে খুন করেছো।
- "বাচ্চাগুলো" বলে কেউ নেই।

235
00:17:37,480 --> 00:17:40,180
ওরা ব্র্যান আর রিকন।
ওরা তোমার ভাইয়ের মতন।

236
00:17:40,180 --> 00:17:42,080
ওদের জন্মের সময় থেকেই
ওদেরকে চিনতে তুমি।

237
00:17:42,080 --> 00:17:43,780
না। ওগুলো ওরা না। ওগুলো তো শুধু...

238
00:17:43,780 --> 00:17:45,380
শুধু কী?

239
00:17:45,390 --> 00:17:46,590
- পারবো না।
- বলো।

240
00:17:46,590 --> 00:17:48,350
পারবো না, প্রভু অনুমতি দেয়ার
আগ পর্যন্ত পারব না আমি।

241
00:17:48,360 --> 00:17:49,760
- বল বলছি। ওরা কী ছিলনা?
- ওরা আসলে...

242
00:17:49,760 --> 00:17:52,620
ব্র্যান আর রিকন যদি মরেই গিয়ে থাকে

243
00:17:52,630 --> 00:17:54,530
তুমি বেঁচে থাকবে কোন অধিকারে?

244
00:17:54,530 --> 00:17:55,690
আমার চোখের দিকে তাকিয়ে বলো, থিয়ন।

245
00:17:55,700 --> 00:17:57,660
বলো, ওরা তোমার ভাই ছিল না!

246
00:17:57,670 --> 00:17:59,800
ওরা ব্র‍্যান আর রিকন ছিল না!

247
00:18:01,400 --> 00:18:04,470
আমি ওদেরকে খুঁজে পাইনি।

248
00:18:10,210 --> 00:18:13,280
খামারের দুটো ছেলে ছিল।

249
00:18:15,450 --> 00:18:19,890
খুন করে ওদেরকে পুড়িয়ে ফেলেছিলাম,
যাতে কেউ বুঝতে না পারে।

250
00:18:23,290 --> 00:18:25,220
অসম্ভব!

251
00:18:26,290 --> 00:18:28,660
এখন ওরা কোথায় আছে জানো, ব্র‍্যান আর রিকন?

252
00:18:28,660 --> 00:18:29,700
আমি আর কিছু বলতে পারবো না।

253
00:18:29,700 --> 00:18:32,460
থিয়ন, বলো আমাকে।
ওরা কোথায় থাকতে পারে...

254
00:18:32,470 --> 00:18:35,530
থিয়ন না! রিক!

255
00:18:39,370 --> 00:18:42,710
গোপনসূত্রে জেনেছি, ওদের মাত্র ৬০০০ লোক আছে।

256
00:18:42,710 --> 00:18:45,280
যদিও, অর্ধেকের বেশি এমনিতেই আধমরা হয়ে আছে।

257
00:18:45,280 --> 00:18:48,310
আর স্টানিসের অশ্বারোহী বাহিনীর কী খবর?

258
00:18:48,320 --> 00:18:50,720
আমাদের দেয়ালগুলো একদম প্রস্তুত।

259
00:18:50,720 --> 00:18:52,750
প্রধান ফটকগুলোও মেরামত করা হয়েছে।

260
00:18:52,750 --> 00:18:55,320
প্রায় ছয় মাসের পর্যাপ্ত খাবার আছে আমাদের।

261
00:18:55,320 --> 00:18:59,530
অবরোধের জন্য আমরা
ওদের চেয়েও বহুগুণে বেশি প্রস্তুত!

262
00:18:59,530 --> 00:19:02,760
আমাদের শুধু একটাই কাজ
ওদেরকে বাইরে ফেলে বরফে জমতে দিয়ে

263
00:19:02,760 --> 00:19:06,200
ক্ষুধায় কষ্ট দিয়ে তিলে তিলে মারা।

264
00:19:08,670 --> 00:19:09,640
তোমার অমত আছে?

265
00:19:09,640 --> 00:19:12,340
স্টানিস তো নর্থের কেউ না।

266
00:19:12,340 --> 00:19:13,310
কিন্তু, বাবা, আপনি তো নর্থেরই মানুষ।

267
00:19:13,310 --> 00:19:16,810
আমার মনে হয়, নর্থে দক্ষিণের
অনুপ্রবেশকারীদেরকে কিভাবে শিক্ষা দেয়া হয়,

268
00:19:16,810 --> 00:19:19,610
সেটার দারুণ একটা দৃষ্টান্ত তৈরি
করার সুযোগ হারাচ্ছেন আপনি।

269
00:19:19,610 --> 00:19:20,780
তাহলে, তোমার পরামর্শ কী?

270
00:19:20,780 --> 00:19:22,480
আমরা বসে বসে স্টানিসের জন্য অপেক্ষা না করে

271
00:19:22,480 --> 00:19:25,320
নিজেরাই নাহয় এ যুদ্ধের নিয়তি ঠিক করে দেই।

272
00:19:25,320 --> 00:19:27,420
আগে আক্রমণ করে, ওদের বাহিনীকে

273
00:19:27,420 --> 00:19:28,920
ভাগাড়ে পরিণত করে ফেলে রাখি।

274
00:19:28,920 --> 00:19:32,460
একজন বুদ্ধিমান সেনাপতি সবসময়
রক্ষণাত্মক সুবিধা নেয়ারই চেষ্টা করেন।

275
00:19:32,460 --> 00:19:35,330
যতক্ষণ আমরা এ দেয়ালের ভেতরে আছি,

276
00:19:35,330 --> 00:19:36,500
ওরা আমাদেরকে স্পর্শও করতে পারবে না।

277
00:19:36,500 --> 00:19:37,860
তাছাড়া এই গভীর তুষারপাতের মধ্যে,

278
00:19:37,870 --> 00:19:40,370
আমাদের বাহিনী বের করা যাবে না।

279
00:19:40,370 --> 00:19:42,200
চাইলেও সম্ভব না।

280
00:19:42,200 --> 00:19:44,270
বাহিনী লাগবে না।

281
00:19:44,270 --> 00:19:46,970
শুধু ২০জন লোক হলেই আমার চলবে।

282
00:19:54,250 --> 00:19:55,810
তো, কোনো সিদ্ধান্ত নিলেন?

283
00:19:55,820 --> 00:19:59,420
আমি আপনার সেবা পাওয়ার যোগ্য?

284
00:19:59,850 --> 00:20:03,760
আমার ভাগ্যে কী জুটবে সে সিদ্ধান্তের
কথাটাই নাহয় আগে শোনা যাক।

285
00:20:03,760 --> 00:20:06,860
এটাই সবচেয়ে ভালো সুযোগ।

286
00:20:08,700 --> 00:20:11,260
এমনটা ভাবার কারণটা অবশ্য
আমি ঠিক বুঝতে পারছি।

287
00:20:11,270 --> 00:20:14,330
আপনার বাবাও ঠিক এমনটাই করতেন।

288
00:20:14,340 --> 00:20:16,770
আর আপনার বাবা কী করতেন?

289
00:20:18,570 --> 00:20:19,770
আমার বাবা,

290
00:20:19,770 --> 00:20:21,940
যিনি কি না আমাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছিলেন?

291
00:20:21,940 --> 00:20:25,580
আমাকে খুন করতে চাওয়ার ইচ্ছেটা
উনার একদমই পরিষ্কার ছিল।

292
00:20:25,580 --> 00:20:27,710
এজন্যই কি উনাকে আপনি খুন করেছেন?

293
00:20:30,280 --> 00:20:33,390
কোনো একদিন, বেচে থাকলে,

294
00:20:33,390 --> 00:20:35,820
তোমায় আমার বাবাকে খুন করার গল্প শোনাব।

295
00:20:35,820 --> 00:20:39,390
আর আজই যদি সে গল্প শুনতে চাও তো

296
00:20:39,390 --> 00:20:42,960
এই সামান্য ওয়াইনে চলবে না। আরও লাগবে।

297
00:20:43,830 --> 00:20:46,670
আমার বাবার কৃতকাজ, পরিচয়,

298
00:20:46,670 --> 00:20:48,630
কিছুই আমার অজানা নয়।

299
00:20:48,640 --> 00:20:51,940
ম্যাড কিং নামটা উনি এমনি এমনি পাননি।

300
00:20:54,380 --> 00:20:56,680
তো, এই তাহলে আমাদের অবস্থা।

301
00:20:56,680 --> 00:21:00,480
ভয়ানক দুই পিতার ভয়ানক দুই সন্তান!

302
00:21:00,480 --> 00:21:01,950
আমি ভয়ানক?

303
00:21:01,950 --> 00:21:02,950
কিছু ঘটনা শুনেছি আমি।

304
00:21:02,950 --> 00:21:06,320
তো, দুনিয়ার এই প্রান্তে এক ভয়ানক
মানুষের কাছেই বা এলেন কেন?

305
00:21:06,320 --> 00:21:09,550
- জানতে এলাম, তুমি ভাল ধরনের ভয়ানক কিনা।
- সেটা কেমন?

306
00:21:09,560 --> 00:21:14,060
যতোটা ভয়ানক হলেও, তুমি তোমার
প্রজাদেরকে রক্ষা করতে পারবে।

307
00:21:14,800 --> 00:21:16,530
ফাইটিং পিটগুলো তো আবার খুলে দিয়েছিই।

308
00:21:16,530 --> 00:21:20,330
আমার শাসনকালে, আবারও
খুন হতে চলেছে বিনোদনের মাধ্যম।

309
00:21:20,330 --> 00:21:21,370
হ্যাঁ, সাহসী পদক্ষেপ।

310
00:21:21,370 --> 00:21:25,600
এরপর, পছন্দ না করা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে
তুমি একজনকে বিয়ে করতেও রাজি হয়েছ।

311
00:21:25,610 --> 00:21:27,540
দারুণ ব্যাপার।

312
00:21:27,540 --> 00:21:30,710
আমার বোনও ঠিক এমনটাই করেছিল।

313
00:21:30,710 --> 00:21:32,980
নিজের ইচ্ছার বিরুদ্ধে একজনকে বিয়ে করেছিল সে।

314
00:21:32,980 --> 00:21:35,410
যদিও তাতে বৃহত্তর কোনো স্বার্থ ছিল না।

315
00:21:35,420 --> 00:21:37,720
শেষমেশ তাকে খুনই করে বসলো।

316
00:21:38,820 --> 00:21:41,920
এক্ষেত্রে হয়তো ব্যাপারটা অতোদূর গড়াবে না।

317
00:21:47,830 --> 00:21:51,800
মনে হচ্ছে, তোমার ব্যাপারে ভ্যারিসের
ধারণা গুলো সব ঠিকই আছে।

318
00:21:51,800 --> 00:21:54,570
ভ্যারিস? কিং রবার্টের স্পাইমাস্টার?

319
00:21:54,570 --> 00:21:58,700
হ্যাঁ, উনিই তো আমাকে
বুঝিয়ে শুনিয়ে এখানে নিয়ে এসেছেন।

320
00:21:58,710 --> 00:21:59,910
স্যার জোরাহ আমাকে বন্দী করার আগপর্যন্ত

321
00:21:59,910 --> 00:22:02,610
এই সফরে উনিই আমার সঙ্গী ছিলেন।

322
00:22:02,610 --> 00:22:04,640
জোরাহ আমার সব তথ্য ভ্যারিসের কাছে পাঠাতো।

323
00:22:04,650 --> 00:22:09,010
২০টা বছর ধরে, প্রতিটি মুহূর্তে শয়তানটা
আমাকে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্র করেছে।

324
00:22:09,020 --> 00:22:11,120
বেঁচে থাকার জন্য বাধ্য হয়েই
তাকে এসব করতে হয়েছে।

325
00:22:11,120 --> 00:22:14,120
এসব ছাড়াও অনেক কিছুই অবশ্য সে করেছে,
যার কোনো দরকার ছিল না।

326
00:22:14,120 --> 00:22:19,520
সম্ভবত, উনি না থাকলে, আরও আগে,
দোলনায় থাকতেই তোমায় খুন হতে হতো।

327
00:22:19,530 --> 00:22:21,360
তবুও আপনি ওকে বিশ্বাস করেন?

328
00:22:21,360 --> 00:22:21,990
হ্যাঁ, তা করি।

329
00:22:22,000 --> 00:22:26,100
সম্ভবত, দুনিয়ায় শুধু উনাকেই আমি বিশ্বাস করি।

330
00:22:26,100 --> 00:22:27,570
আমার ভাই ছাড়া।

331
00:22:27,570 --> 00:22:30,900
যে ভাই কিনা আমার বাবাকে খুন করেছিল?

332
00:22:30,900 --> 00:22:31,770
হ্যাঁ, ঠিক তাই।

333
00:22:31,770 --> 00:22:33,840
হয়তো, আপনাকে মৃত্যুদণ্ড দেয়াই ভালো হবে।

334
00:22:33,840 --> 00:22:36,780
রাণী হিসেবে তোমার গৌরব অনেক।

335
00:22:38,150 --> 00:22:39,910
ভ্যারিস তোমার কাছে আসার ব্যাপারটায়

336
00:22:39,910 --> 00:22:43,880
রাজী করানোর আগেই অবশ্য
আমি জীবনের মায়া কাটিয়ে ফেলেছি।

337
00:22:43,880 --> 00:22:46,620
যদি তুমি আমায় এখন মেরেও ফেলো, বেশ,

338
00:22:46,620 --> 00:22:49,490
জীবন নিয়ে আমার কোনো আফসোস থাকবে না।

339
00:22:54,430 --> 00:22:57,430
আপনায় আমি মৃত্যুদণ্ড দেবো না।

340
00:22:59,000 --> 00:23:02,030
না? বিদেয় করে দেবে?

341
00:23:02,040 --> 00:23:03,000
তাও না।

342
00:23:03,000 --> 00:23:04,870
তো, আমাকে মৃত্যুদন্ডও দেবে না।

343
00:23:04,870 --> 00:23:06,570
এখান থেকে বিদেয়ও করে দেবে না, তাহলে...

344
00:23:06,570 --> 00:23:08,570
আপনি হবেন আমার উপদেষ্টা।

345
00:23:09,140 --> 00:23:12,680
যতক্ষণ, মাতাল হয়ে,
কথা বলার শক্তি না হারাচ্ছেন আরকি।

346
00:23:15,850 --> 00:23:16,950
কী ব্যাপারে উপদেশ দেবো?

347
00:23:16,950 --> 00:23:19,080
কীভাবে আমি আমার লক্ষ্যে পৌঁছুতে পারি?

348
00:23:19,090 --> 00:23:21,090
আয়রন থ্রোনে।

349
00:23:21,090 --> 00:23:23,820
তারচেয়ে বরং তুমি তোমার লক্ষ্যটা পাল্টে নাও।

350
00:23:23,820 --> 00:23:27,090
রসিকতাই যদি আমি চাই, তাহলে,
আমায় হাসানোর জন্য লোকের অভাব হবে না।

351
00:23:27,090 --> 00:23:28,730
আমি অবশ্য পুরোপুরি রসিকতা করছিলাম না।

352
00:23:28,730 --> 00:23:30,860
দুনিয়ায় তো ওয়েস্টোরস ছাড়াও আরও অনেক জায়গাই আছে।

353
00:23:30,860 --> 00:23:36,000
এখানে কত লক্ষ লক্ষ মানুষের জীবন
তুমি পাল্টে দিয়েছ, একবার ভেবে দেখো?

354
00:23:36,000 --> 00:23:37,970
হয়তো, এটাই তোমার স্থান!

355
00:23:37,970 --> 00:23:41,210
এখানেই তুমি সবচেয়ে ভালো করতে পারবে।

356
00:23:41,780 --> 00:23:44,610
স্লেভার্স-বে তে, আর কোনো
শিশুকে যেন জন্মের পর

357
00:23:44,610 --> 00:23:47,680
বিক্রি হওয়ার স্বাদ গ্রহণ করতে না হয়,
সেজন্য লড়াই করেছি আমি।

358
00:23:47,680 --> 00:23:51,880
আর আমার এ লড়াই এখানেই সীমাবদ্ধ থাকবে না।

359
00:23:51,890 --> 00:23:52,920
এটা আমার বাড়ি না।

360
00:23:52,920 --> 00:23:56,150
তো, বাড়িতে ফিরে গেলে,
ওখানে তোমার পাশে কে দাঁড়াবে?

361
00:23:56,160 --> 00:23:57,460
সাধারণ জনগণ।

362
00:23:57,460 --> 00:23:59,560
বেশ, আমরা নাহয়,
তেমনটাই হবে বলে, ধরে নিচ্ছি।

363
00:23:59,560 --> 00:24:02,930
কিন্তু, এখানে স্লেভার্স-বে তেও তো
সাধারণ জনগণ তোমার পাশে দাঁড়িয়েছে।

364
00:24:02,930 --> 00:24:05,030
শুধুই সাধারণ জনগণ।

365
00:24:05,030 --> 00:24:09,570
কেমন লাগলো ব্যাপারটা?
প্রভাবশালীদেরকে ছাড়া রাজ্য শাসন?

366
00:24:09,570 --> 00:24:10,740
হাউজ টারগেরিয়ান আর নেই।

367
00:24:10,740 --> 00:24:14,640
তোমার পাশে দাঁড়ানোর মতো
টারগেরিয়ান বংশের আর একজনও বেঁচে নেই।

368
00:24:14,640 --> 00:24:16,480
স্টার্করাও এখন অতীত।

369
00:24:16,480 --> 00:24:18,110
"কৃতিত্ব"টা অবশ্যই আমাদের ভয়ানক দুই পিতার।

370
00:24:18,110 --> 00:24:20,150
আর হাউজ ল্যানিস্টারের বাকি সদস্যরা

371
00:24:20,150 --> 00:24:21,980
কখনও তোমার পাশে দাঁড়াবে না, কক্ষনো না।

372
00:24:21,980 --> 00:24:24,020
স্টানিস বারাথিয়নকেও পাশে পাবেনা তুমি।

373
00:24:24,020 --> 00:24:28,190
তুমি বেঁচে থাকলে, সিংহাসনের
প্রতি তার দাবী হুমকির মুখে পড়বে।

374
00:24:28,190 --> 00:24:30,160
বাকি রইল শুধু টাইরেলরা।

375
00:24:30,160 --> 00:24:32,260
অসম্ভব না যদিও, কিন্তু, যথেষ্ট না।

376
00:24:32,260 --> 00:24:36,900
ল্যানিস্টার, টারগেরিয়ান, বারাথিয়ন, স্টার্ক, টাইরেল।

377
00:24:36,900 --> 00:24:38,930
এরা প্রত্যেকেই চরকির একেক মাথা!

378
00:24:38,930 --> 00:24:40,970
একবার একজন উপরে ওঠে,
তো পরেরবার অন্যজন।

379
00:24:40,970 --> 00:24:45,540
এভাবেই এই চরকি ঘুরে চলেছে,
পায়ের নিচের মাটিকে তছনছ করে।

380
00:24:45,540 --> 00:24:49,240
আর একে থামানোর স্বপ্ন দেখাটাও মন্দ নয়।

381
00:24:49,240 --> 00:24:52,210
কিন্তু, তোমার আগেও আরও
অনেকেই একে থামানোর স্বপ্ন দেখেছে।

382
00:24:52,210 --> 00:24:56,720
আমি মোটেও একে থামাবো না।

383
00:24:56,720 --> 00:24:59,990
বরং আমি একে চিরতরে ধ্বংস করব।

384
00:25:20,210 --> 00:25:26,310
বলেছিলে, যে জিতবে, ড্রাগন পিটে রাণীর
সামনে তাকেই লড়াই করতে পাঠানো হবে।

385
00:25:26,310 --> 00:25:27,010
আমি জিতেছি।

386
00:25:27,010 --> 00:25:31,080
- পাগলের পাল্লায় পড়লাম দেখছি।
- যত ইচ্ছে মজা নিতে পারো।

387
00:25:31,080 --> 00:25:34,620
কিন্তু, আমার চেয়ে ভাল কাউকে তুমি পাবে না।

388
00:25:34,620 --> 00:25:36,990
যদি গ্রেট পিটে আমি জিতে যাই,

389
00:25:36,990 --> 00:25:39,720
আমাকে কত দিয়ে বিক্রি করতে পারবে?

390
00:25:41,900 --> 00:25:43,330
তুমি তো এখন স্বাধীন।

391
00:25:43,330 --> 00:25:45,930
যেখানে ইচ্ছা যেতে পারতে।

392
00:25:45,930 --> 00:25:48,030
ফিরে এলে কী মনে করে?

393
00:25:52,570 --> 00:25:54,270
আমায় শুধু উনার সামনে লড়তে দাও।

394
00:25:54,270 --> 00:25:56,940
চিরকৃতজ্ঞ থাকব।

395
00:26:01,720 --> 00:26:04,920
তৃষ্ণা পেয়েছে?

396
00:26:04,920 --> 00:26:06,990
কনফেস

397
00:26:09,190 --> 00:26:13,660
বুঝতে পারছো তুমি, একসময় না একসময়
আমি তো এখান থেকে ছাড়া পাবোই।

398
00:26:13,660 --> 00:26:14,260
কনফেস

399
00:26:14,260 --> 00:26:17,960
তোমায় আমি অনেক সম্পদ দেবো।

400
00:26:17,970 --> 00:26:19,900
কোর্টের লেডি বানিয়ে দেবো।

401
00:26:19,900 --> 00:26:21,800
কনফেস

402
00:26:24,300 --> 00:26:29,270
অথবা তোমার জন্য সবচেয়ে কষ্টকর
মৃত্যুর ব্যবস্থাও করতে পারব।

403
00:26:29,280 --> 00:26:31,140
আর এখানে বসে বসে আমি

404
00:26:31,140 --> 00:26:35,210
তোমার জন্য সবচেয়ে কষ্টকর
মৃত্যুর উপায়টাই খুঁজে বের করছি।

405
00:27:20,060 --> 00:27:22,430
ব্যথা আছে?

406
00:27:23,730 --> 00:27:25,860
না।

407
00:27:25,870 --> 00:27:28,230
গুড

408
00:27:31,070 --> 00:27:32,300
তুমি ঠিক আছো?

409
00:27:32,310 --> 00:27:37,280
নাকে মুখে তো আর আমি ঘুষি খাইনি।

410
00:27:38,410 --> 00:27:41,180
কী বললাম বুঝেছ?

411
00:27:42,350 --> 00:27:44,080
আমি ঠিক আছি।

412
00:27:44,080 --> 00:27:47,450
- ভয় করছে?
- একটু।

413
00:27:47,450 --> 00:27:49,920
আমারও।

414
00:27:52,890 --> 00:27:55,090
- কে ওখানে?
-  অলি।

415
00:27:55,100 --> 00:27:57,030
ওহ্

416
00:27:57,030 --> 00:27:59,060
এসো।

417
00:28:01,130 --> 00:28:03,170
ঘটনা শুনেছি আমি।

418
00:28:03,170 --> 00:28:05,170
ওহ, না সমস্যা নেই।

419
00:28:05,170 --> 00:28:09,840
মানুষ মাঝেমধ্যেই এভাবে কামড়াকামড়ি করে।
এটাই তাদের স্বভাব।

420
00:28:11,750 --> 00:28:13,210
মনে হলো, আপনাদের ক্ষুধা পেয়েছে।

421
00:28:13,210 --> 00:28:17,280
ওহ, তুমি তো খুব ভালো ছেলে।

422
00:28:18,450 --> 00:28:21,120
আপনার সাথে একটু কথা ছিল

423
00:28:21,120 --> 00:28:22,750
যদি সময় থাকে আরকি।

424
00:28:22,760 --> 00:28:25,760
বেবি স্যামকে দেখা দরকার।

425
00:28:31,900 --> 00:28:36,100
আচ্ছা, বলো তো কী বলবে।

426
00:28:36,100 --> 00:28:38,300
- কথাটা লর্ড কমান্ডারের ব্যাপারে।
- আচ্ছা?

427
00:28:38,310 --> 00:28:43,070
জংলীগুলোকে বাঁচাতে উনি হার্ডহোমে যাচ্ছেন।

428
00:28:43,740 --> 00:28:47,010
জংলীগুলোই তো আমার বাবা-মা কে খুন করেছে।

429
00:28:47,010 --> 00:28:48,950
আমার গ্রামের সবাইকে খুন করেছে।

430
00:28:48,950 --> 00:28:50,920
বহু বছর ধরেই ওদের সাথে আমাদের যুদ্ধ চলছে।

431
00:28:50,920 --> 00:28:52,150
আমার ঘটনাটা কোনো যুদ্ধ ছিল না।

432
00:28:52,150 --> 00:28:57,090
আমরা কৃষক পরিবার।
আমাদেরকে ধরে ধরে ওরা জবাই করেছে।

433
00:28:57,090 --> 00:28:59,260
এখন তাহলে হঠাৎ ওদেরকে বাঁচানোর দরকার হলো কেন?

434
00:28:59,260 --> 00:29:01,090
জংলীরাও মানুষ।

435
00:29:01,090 --> 00:29:04,100
ঠিক আমাদের মতোই,
ওদের মাঝেও ভাল-খারাপ আছে।

436
00:29:04,100 --> 00:29:08,170
উনার সাথে যেটা আছে,
ঐ লাল দাড়িওয়ালা বদমাশটাই,

437
00:29:08,170 --> 00:29:10,000
আমাদের গ্রামে আক্রমণ করেছিল।

438
00:29:10,000 --> 00:29:13,200
- অহ, অলি।
- উনি বদমাশটাকে বিশ্বাস করলেন কেন?

439
00:29:13,810 --> 00:29:16,540
আমি আর্মি অফ ডেড দেখেছি।

440
00:29:16,540 --> 00:29:19,340
হোয়াইট ওয়াকারদেরকেও দেখেছি।

441
00:29:19,350 --> 00:29:23,520
আর আমাদের জন্যই আসছে ওরা।
জীবিত প্রত্যেকটা প্রাণীকে খুন করবে ওরা।

442
00:29:25,050 --> 00:29:27,820
আর সেসময় রুখে দাড়াতে,

443
00:29:27,820 --> 00:29:30,460
বেঁচে থাকা প্রতিটা মানুষকেই
আমাদের দরকার হবে।

444
00:29:30,460 --> 00:29:33,830
কিন্তু, ধরুন, আমরা জংলী গুলোকে
গেইট দিয়ে ভেতরে ঢুকতে দিলাম,

445
00:29:33,830 --> 00:29:35,490
তারপর যদি রাতের আধারে
ওরা আমাদের খুন করা শুরু করে?

446
00:29:35,500 --> 00:29:38,060
জন একটু রিস্ক নিচ্ছে ঠিকই।
কিন্তু, সেটা বাধ্য হয়ে।

447
00:29:38,060 --> 00:29:40,530
আমাদের তো আর কোনো উপায় নেই।

448
00:29:40,530 --> 00:29:44,500
প্রতিটি মানুষকেই জীবনে এমন কিছু
কঠিন সিদ্ধান্ত নিতে হয়

449
00:29:44,500 --> 00:29:46,540
আপাত দৃষ্টিতে অন্যদের কাছে
যেগুলোকে ভুল মনে হলেও

450
00:29:46,540 --> 00:29:50,110
শেষ পর্যন্ত সেসব সিদ্ধান্তই সঠিক হিসেবে আত্মপ্রকাশ করে।

451
00:29:50,110 --> 00:29:51,580
কথাটা আপনি বিশ্বাস করেন?

452
00:29:51,580 --> 00:29:54,310
মনে প্রাণে।

453
00:30:00,250 --> 00:30:02,220
দুশ্চিন্তা করো না অলি।

454
00:30:02,220 --> 00:30:05,820
আমিও বহু বছর ধরে জনের জন্য দুশ্চিন্তা করছি।

455
00:30:05,830 --> 00:30:08,160
প্রতিবারই ও ফিরে আসে।

456
00:30:49,970 --> 00:30:52,370
তৈরি হয়ে যাও!

457
00:31:24,270 --> 00:31:27,040
আমায় বিশ্বাস করো, জন স্নো?

458
00:31:27,040 --> 00:31:29,240
বিশ্বাস করলে কী ভুল হবে?

459
00:31:29,240 --> 00:31:32,210
ভুল তো আমরা দুজনেই করে বসে আছি।

460
00:31:48,330 --> 00:31:51,300
লর্ড অফ বোনস্

461
00:31:51,300 --> 00:31:52,630
বহুদিন পর দেখা।

462
00:31:52,630 --> 00:31:56,130
শেষবার যখন দেখেছিলাম,
এই ক্রো টা তো তোমার বন্দী ছিল।

463
00:31:56,140 --> 00:31:59,240
এখন তো দেখছি উল্টো ব্যাপার।
কাহিনী কী?

464
00:31:59,240 --> 00:32:00,370
যুদ্ধ।

465
00:32:00,370 --> 00:32:02,710
যুদ্ধ? ওটাকে তুমি যুদ্ধ বলো?

466
00:32:02,710 --> 00:32:05,280
নর্থের ইতিহাসের সবচেয়ে বড় সেনাবাহিনীকে

467
00:32:05,280 --> 00:32:08,380
কচুকাটা করেছে কোথাকার কোন এক সাউদার্ন রাজা!

468
00:32:08,380 --> 00:32:12,480
বড়দেরকে নিয়ে একসাথে ভালো একটা
জায়গা দেখে আলোচনা করা দরকার!

469
00:32:12,520 --> 00:32:14,590
এ জায়গা তো আর তোমার আদেশে চলে না।

470
00:32:14,590 --> 00:32:17,960
আমি কোনো আদেশ দিইনি।

471
00:32:17,960 --> 00:32:20,660
তোমায় শিকলে বন্দী করা হয়নি কেন?

472
00:32:21,160 --> 00:32:23,730
ও আমার বন্দী না।

473
00:32:23,730 --> 00:32:25,360
না?

474
00:32:25,370 --> 00:32:27,130
তাহলে ওর পরিচয়?

475
00:32:27,130 --> 00:32:29,200
আমরা পরস্পর মিত্র!

476
00:32:30,240 --> 00:32:33,470
বিশ্বাসঘাতক

477
00:32:35,540 --> 00:32:38,510
এখন ক্রো-দের পক্ষে যুদ্ধ করিস তুই?

478
00:32:39,450 --> 00:32:42,710
ক্রো-দের পক্ষে যুদ্ধ করি না আমি।

479
00:32:42,720 --> 00:32:47,150
আমরা এখানে যুদ্ধ করতে আসিনি।
এসেছি আলোচনা করতে।

480
00:32:47,150 --> 00:32:49,020
আচ্ছা তাই নাকি?

481
00:32:49,020 --> 00:32:53,020
এই সুন্দরী ক্রোয়ের সাথে তো
বেশ ভালই প্রেম জমিয়েছিস, টরমুন্ড?

482
00:32:53,030 --> 00:32:54,490
মিষ্টি মিষ্টি প্রেমালাপ শেষে

483
00:32:54,490 --> 00:32:58,230
ওর সাথে টুকটাক ভালবাসাও হয় নাকি?

484
00:33:12,580 --> 00:33:17,180
বড়দেরকে একসাথে নিয়ে আলোচনার ব্যবস্থা করো!

485
00:33:42,510 --> 00:33:45,410
আমার নাম জন স্নো!

486
00:33:46,050 --> 00:33:49,280
নাইট'স ওয়াচের লর্ড কমান্ডার।

487
00:33:51,580 --> 00:33:53,720
আমরা বন্ধু নই।

488
00:33:53,720 --> 00:33:56,820
কোনোদিন ছিলামও না।

489
00:33:56,820 --> 00:34:00,390
আজও আমরা বন্ধু হচ্ছি না।

490
00:34:01,160 --> 00:34:03,830
ব্যাপারটা বন্ধুত্বের না।

491
00:34:05,100 --> 00:34:06,800
ব্যাপারটা টিকে থাকার!

492
00:34:06,800 --> 00:34:09,130
৭০০ ফুট উঁচু একটা দেয়ালের ওপারে
নিয়ে গেলে তোমাদেরকে

493
00:34:09,140 --> 00:34:11,600
বাঁচানো যাবে কিনা, সেটাই আসল ব্যাপার।

494
00:34:11,600 --> 00:34:13,140
দেয়ালটা তো তোমরাই তৈরি করেছিলে।

495
00:34:13,140 --> 00:34:15,540
আমাদের বেঁচে থাকা নিয়ে আবার কবে
থেকে ক্রো-রা ভাবতে শুরু করলো?

496
00:34:15,540 --> 00:34:19,080
সাধারণ কোনো সময় হলে ভাবতাম না।
কিন্তু, এখন সময়টা মোটেও সাধারণ না।

497
00:34:19,080 --> 00:34:22,510
একজন মানুষ ফ্রি ফোক নাকি ক্রো,
তাতে হোয়াইট ওয়াকারদের কিছু যায় আসে না।

498
00:34:22,520 --> 00:34:26,080
ওদের কাছে আমরা সবাই সমান,
মাংসের দলাপিন্ড!

499
00:34:26,090 --> 00:34:28,520
কিন্তু, একসাথে আমরা চাইলে ওদেরকে হারাতে পারি!

500
00:34:28,520 --> 00:34:29,690
হোয়াইট ওয়াকারদেরকে হারাবো?

501
00:34:29,690 --> 00:34:34,130
পাগলামো ছাড়া আর কিছু না।
খুব বেশি হলে, পালানো যেতে পারে।

502
00:34:43,340 --> 00:34:45,770
এতে কোনো চালাকি নেই।

503
00:34:47,670 --> 00:34:51,740
এগুলো উপহার,
যারা আমাদের সাথে যোগ দেবে, তাদের জন্য!

504
00:34:56,380 --> 00:34:58,420
ড্রাগনগ্লাস।

505
00:34:58,420 --> 00:35:02,290
নাইট'স ওয়াচের একজন সদস্য এমন একটি ছুরি দিয়ে

506
00:35:02,290 --> 00:35:04,290
একটা হোয়াইট ওয়াকারকে খুন করেছে।

507
00:35:04,290 --> 00:35:06,760
- তুমি নিজে দেখেছো?
- না।

508
00:35:06,760 --> 00:35:07,690
কিন্তু, মানুষটা আমার বিশ্বস্ত।

509
00:35:07,690 --> 00:35:10,130
ড্রাগনগ্লাস নিয়ে তো পুরনো অনেক গল্প আছে।

510
00:35:10,130 --> 00:35:13,660
পুরনো গল্প তো কুকুরের সমান
বিশাল বিশাল মাকড়সা নিয়েও আছে।

511
00:35:13,670 --> 00:35:16,130
আর এতকিছু নিজ চোখে দেখেও
তুমি ওসব বিশ্বাস করতে চাও না?

512
00:35:16,140 --> 00:35:19,540
আমাদের সাথে এলে, তোমরাও এসব অস্ত্র পাবে।

513
00:35:19,540 --> 00:35:20,610
তোমাদের সাথে কোথায় যাবো?

514
00:35:20,610 --> 00:35:22,410
ওয়ালের দক্ষিণে অনেক পতিত জমিজমা রয়েছে।

515
00:35:22,410 --> 00:35:24,310
নাইট'স ওয়াচ তোমাদেরকে সুরঙ্গ দিয়ে ওপাশে গিয়ে,

516
00:35:24,310 --> 00:35:27,380
ওসব জমিজমা আবাদ করে, বসবাসের সুযোগ দেবে।

517
00:35:30,180 --> 00:35:31,720
ম্যান্স রেইডার কে আমি চিনতাম।

518
00:35:31,720 --> 00:35:33,720
তিনি কখনওই নাইট'স ওয়াচের
সাথে যুদ্ধে জড়াতে চাননি।

519
00:35:33,720 --> 00:35:36,520
তিনি শুধু তার লোকদের জন্য, তোমাদের জন্য
একটা নতুন জীবন চেয়েছিলেন।

520
00:35:36,520 --> 00:35:39,920
আমরা তোমাদেরকে ঠিক সেই সুযোগটাই দিতে এসেছি।

521
00:35:39,930 --> 00:35:40,660
যদি?

522
00:35:40,660 --> 00:35:45,500
যদি তোমরা কথা দাও যে, সত্যিকারের যুদ্ধ
শুরু হলে, তোমরাও আমাদের পক্ষেই লড়বে।

523
00:35:47,200 --> 00:35:49,200
ম্যান্স কোথায়?

524
00:35:51,800 --> 00:35:55,310
- মারা গেছে।
- কীভাবে?

525
00:35:59,180 --> 00:36:01,410
আমি উনার বুকে তীর মেরেছিলাম।

526
00:36:01,410 --> 00:36:04,250
...

527
00:36:04,250 --> 00:36:06,780
...

528
00:36:08,560 --> 00:36:09,520
...

529
00:36:09,520 --> 00:36:11,390
আমি বলি কী, এই লর্ড কমান্ডারের

530
00:36:11,390 --> 00:36:16,260
চোখ দুটো রেখেই ক্যাসল ব্ল্যাকে ফেরত পাঠানো হোক।

531
00:36:16,830 --> 00:36:19,730
এই, ম্যান্সের মৃত্যুর সময়
তোমরা কেউ সামনে ছিলে না।

532
00:36:19,730 --> 00:36:20,970
আমি ছিলাম।

533
00:36:20,970 --> 00:36:23,800
যেই সাউদার্ন কিং আমাদেরকে
ছত্রভঙ্গ করেছিল, স্টানিস,

534
00:36:23,800 --> 00:36:26,800
সে ম্যান্সকে জীবন্ত পুড়িয়ে মেরে
আমাদেরকে হুমকি দিতে চেয়েছিল।

535
00:36:26,810 --> 00:36:31,410
জন স্নো ঐ হারামিটার আদেশ অমান্য করেছে।

536
00:36:31,410 --> 00:36:34,280
দয়া করে ও তীর মেরেছিল।

537
00:36:34,280 --> 00:36:35,750
কাজটা করতে যথেষ্ট সাহসের প্রয়োজন।

538
00:36:35,750 --> 00:36:37,520
আর আমাদেরও এখন ঠিক ওটাই প্রয়োজন।

539
00:36:37,520 --> 00:36:39,320
প্রজন্মের পর প্রজন্ম যাদের সাথে

540
00:36:39,320 --> 00:36:42,520
আমাদের খুনোখুনি চলছে, তাদের সাথে হাত
মেলাতেও যথেষ্ট সাহস প্রয়োজন।

541
00:36:42,520 --> 00:36:44,590
হতচ্ছাড়া ক্রো গুলোর সাথে যুদ্ধে আমি

542
00:36:44,590 --> 00:36:46,790
আমার বাবা, চাচা আর দুই ভাইকে হারিয়েছি।

543
00:36:46,790 --> 00:36:50,460
তোমাদের মৃতদেরকে ভুলে যেতে বলছিনা আমি।

544
00:36:50,460 --> 00:36:53,400
আমিও আমার হারানো মানুষগুলোকে ভুলিনি।

545
00:36:53,400 --> 00:36:58,670
সে রাতে ওয়ালে ম্যান্সের আক্রমণে,
আমিও ৫০ জন ব্রাদারকে হারিয়েছি।

546
00:36:58,670 --> 00:37:01,640
কিন্তু, আমি শুধু বলব, এবার তোমাদের

547
00:37:01,640 --> 00:37:04,580
সন্তানদের কথা, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করো।

548
00:37:05,410 --> 00:37:07,450
আজ আমরা হাত না মেলালে, তারা

549
00:37:07,450 --> 00:37:09,910
এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগটাও পাবে না।

550
00:37:09,920 --> 00:37:12,820
কালরাত্রি আসছে।

551
00:37:12,820 --> 00:37:14,920
সাথে আসছে মৃতের দল!

552
00:37:14,920 --> 00:37:17,390
কারও একার পক্ষেই ওদেরকে থামানো সম্ভব না।

553
00:37:17,390 --> 00:37:18,890
ফ্রি ফোক পারবে না।

554
00:37:18,890 --> 00:37:20,460
নাইট'স ওয়াচও পারবে না।

555
00:37:20,460 --> 00:37:24,030
এমনকি দক্ষিণের কোনো রাজাও পারবে না।

556
00:37:24,030 --> 00:37:27,630
শুধু মাত্র একত্রে, আমরা সবাই মিলে
চেষ্টা করলেই হয়তো আশার আলো দেখা যাবে।

557
00:37:27,630 --> 00:37:29,300
সেটাও হয়তোবা যথেষ্ট হবে না।

558
00:37:29,300 --> 00:37:32,840
কিন্তু, অন্তত আমরা চেষ্টা তো করতে পারব?

559
00:37:47,320 --> 00:37:51,020
লোকটাকে তুমি বিশ্বাস করো, টরমুন্ড?

560
00:37:52,530 --> 00:37:55,790
ও তো আমার দুই মেয়ের চেয়েও বেশি সুন্দর।

561
00:37:55,800 --> 00:37:57,600
কিন্তু, ও লড়তে জানে।

562
00:37:57,600 --> 00:38:01,700
ওর বয়স কম, কিন্তু, ও নেতৃত্ব দিতে জানে।

563
00:38:01,700 --> 00:38:03,800
হার্ডহোমে ও না এলেও পারতো।

564
00:38:03,800 --> 00:38:07,970
তবুও এসেছে, কারণ আমাদেরকে ওর প্রয়োজন।

565
00:38:07,970 --> 00:38:11,080
ঠিক তেমনি ওকেও আমাদের প্রয়োজন।

566
00:38:13,380 --> 00:38:15,710
কোনো ক্রোয়ের হাত মেলালে,

567
00:38:15,720 --> 00:38:17,520
আমার পূর্বপুরুষরা আমায় থু:থু: দিত।

568
00:38:17,520 --> 00:38:21,650
ব্যাপারটা সবার জন্যই সত্য। কিন্তু, তাতে কী?
ওরা মরে ভুত হয়ে গেছে!

569
00:38:29,960 --> 00:38:33,930
একজন ক্রো কে বিশ্বাস করা কোনোভাবেই সম্ভব না।

570
00:38:35,940 --> 00:38:38,970
কিন্তু, আমি তোমায় বিশ্বাস করি, টরমুন্ড!

571
00:38:38,970 --> 00:38:42,840
আর তুমি যদি বলো, এটাই আমাদের একমাত্র উপায়,

572
00:38:42,840 --> 00:38:45,440
তাহলে, আমরাও তোমার সাথে আছি।

573
00:38:47,650 --> 00:38:51,080
এটাই আমাদের একমাত্র উপায়।

574
00:38:51,080 --> 00:38:53,520
আমিও টরমুন্ডের সাথে আছি।

575
00:38:53,520 --> 00:38:56,920
এখানে থাকলে, মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই।

576
00:38:56,920 --> 00:39:00,760
অন্তত কিং ক্রোয়ের সাথে,
আমাদের একটু আশা থাকবে।

577
00:39:03,700 --> 00:39:06,930
টরমুন্ড।

578
00:39:08,500 --> 00:39:12,800
তোমার নতুন জীবন তোমার কাছেই রাখো।

579
00:39:14,740 --> 00:39:18,080
আর তোমার গ্লাসও তোমার কাছেই থাক, কিং ক্রো।

580
00:39:18,880 --> 00:39:22,550
জাহাজে ওঠা মাত্রই ওরা তোমাদের গলা কেটে

581
00:39:22,550 --> 00:39:27,420
টানিতে ফেলে দিতে এমুহূর্ত দেরি করবে না।।

582
00:39:28,590 --> 00:39:30,990
ওরা আমাদের শত্রু।

583
00:39:31,560 --> 00:39:34,960
আজীবন শত্রুই থাকবে।

584
00:39:49,910 --> 00:39:52,540
থেনগুলোকে এজন্যই আমার সহ্য হয় না।

585
00:40:11,130 --> 00:40:13,730
- সরো।
- সাবধানে।

586
00:40:13,730 --> 00:40:16,170
- পা চালাও তাড়াতাড়ি।
- সময় কম।

587
00:40:16,170 --> 00:40:18,670
এই তো, বসে পড়ো।

588
00:40:20,870 --> 00:40:23,440
কত জন যাচ্ছে? ৫০০০?

589
00:40:23,440 --> 00:40:26,480
গোনাগুনিতে আমি খুব একটা সুবিধার না।

590
00:40:26,480 --> 00:40:28,150
অনেক বেশি মানুষকে আমরা রেখে যাচ্ছি।

591
00:40:28,150 --> 00:40:29,480
ফ্রি ফোক-রা একটু বেশিই জেদি।

592
00:40:29,480 --> 00:40:32,820
সবগুলোকে এক সুতোয় গাঁথতে
ম্যান্সের কত বছর লেগেছিল জানো?

593
00:40:32,820 --> 00:40:34,650
২০টা বছর!

594
00:40:34,650 --> 00:40:37,720
ওর মতন করে আমি কখনও ওদেরকে বুঝতে পারব না।

595
00:40:37,720 --> 00:40:42,590
ওদের খাবার ফুরিয়ে আসছে,
শিকার করার মতো কিছুও নেই।

596
00:40:42,600 --> 00:40:44,760
খুব তাড়াতাড়িই বুঝতে পারবে।

597
00:40:46,730 --> 00:40:48,930
- তৈরি হয়ে যাও।
- আচ্ছা!

598
00:40:48,940 --> 00:40:51,040
জোয়ানা তোমাকে দেখে রাখবে।

599
00:40:51,040 --> 00:40:54,970
দুষ্টুমি করবে না।
ওর কথা শুনবে।

600
00:40:54,970 --> 00:40:58,010
ওকে নাও। এইতো!

601
00:40:58,010 --> 00:40:59,040
আমি তোমার সাথে যাব।

602
00:40:59,050 --> 00:41:01,650
বয়স্কদেরকে তো নৌকায় তুলতে হবে।

603
00:41:01,650 --> 00:41:04,780
আমি এইতো তোমার পিছে পিছেই আসছি। প্রমিস।

604
00:41:08,490 --> 00:41:10,520
যাও।

605
00:41:11,520 --> 00:41:12,990
আরও একটা।

606
00:41:12,990 --> 00:41:16,730
যেতে থাকো।
ওখানে গিয়ে দেখা হবে।

607
00:41:18,200 --> 00:41:21,170
এটাকে নৌকায় নেয়া যাবে না।
অনেক বড়।

608
00:41:21,170 --> 00:41:24,030
- ওটাই শেষ!
- আরও তিনজন! তাড়াতাড়ি!

609
00:41:24,040 --> 00:41:29,040
সবখানে ড্রাগনগ্লাস ছড়িয়ে আছে।

610
00:41:34,650 --> 00:41:37,780
এই তো এখানে আরও কিছু ড্রাগনগ্লাস পড়ে আছে।

611
00:41:37,780 --> 00:41:40,750
ব্যাগের মধ্যে নিয়ে নাও সবগুলো।

612
00:41:43,160 --> 00:41:44,920
...

613
00:41:45,550 --> 00:41:47,550
আমার কী রূপ ঝরে ঝরে পড়ছে?

614
00:42:36,340 --> 00:42:40,840
ধীরে!

615
00:42:58,200 --> 00:43:00,160
দরজা বন্ধ কর!

616
00:43:00,170 --> 00:43:02,030
দরজা বন্ধ কর!

617
00:43:06,340 --> 00:43:08,840
দরজা বন্ধ কর!

618
00:43:11,680 --> 00:43:13,740
দাড়াও!

619
00:43:13,750 --> 00:43:17,150
- দরজা খোলো!
- আমাদেরকে ঢুকতে দাও!

620
00:43:17,150 --> 00:43:20,150
বাচাও!

621
00:43:28,960 --> 00:43:31,360
প্লিজ দরজা খোলো!

622
00:43:31,360 --> 00:43:34,130
দরজা খোলো!

623
00:44:19,350 --> 00:44:22,780
তীরন্দাজরা তৈরি হও!

624
00:44:40,330 --> 00:44:44,770
- দাড়াও! দাড়াও!
- লাইনে থাকো! লাইনে থাকো!

625
00:44:44,770 --> 00:44:47,370
লাইনে দাড়াও!

626
00:45:46,970 --> 00:45:49,430
সামনে যাও!

627
00:45:49,440 --> 00:45:51,970
এবার, মারো!

628
00:45:56,880 --> 00:46:02,850
- দাড়াও! দাড়াও!
- ডানকান, লাইনে থাকো! লাইনে থাকো!

629
00:46:06,820 --> 00:46:07,890
লর্ড কমান্ডার!

630
00:46:07,890 --> 00:46:10,990
ওদেরকে আগে জাহাজে পৌঁছে দাও!
তারপর আমাকে নিয়ে যেও!

631
00:46:10,990 --> 00:46:12,990
- কিন্তু, আপনি বেঁচে থাকবেন কীভাবে...
- যাও বলছি!

632
00:46:15,530 --> 00:46:18,430
- আমাকে নাও!
- আমাকে নাও!

633
00:46:18,430 --> 00:46:21,570
- সরে যাও বলছি!
- চলো!

634
00:46:21,570 --> 00:46:23,100
তোমার তো নৌকায় উঠে যাওয়া উচিত!

635
00:46:23,100 --> 00:46:25,470
সে তো তোমারও উচিত।
আমার বাচ্চা মেয়ে দুটোকে তুলে দিয়েছি।

636
00:46:25,470 --> 00:46:28,340
তুমি না থাকলেও, ওরা সবাইকে
ওয়াল পেরোতে দেবে তো?

637
00:46:28,340 --> 00:46:30,270
আমার কথায় বিশ্বাস রাখতে পারো।
আমি আদেশ দিয়ে এসেছি।

638
00:46:30,280 --> 00:46:34,210
কিন্তু, সে আদেশ জারি রাখার জন্য
তো তোমার সেখানে থাকত হবে, তাই না?

639
00:46:36,020 --> 00:46:39,150
ওরা একবার চলে এলে, সবাইকেই মরতে হবে!

640
00:46:42,150 --> 00:46:45,890
নাইট'স ওয়াচ, আমার সাথে এসো!

641
00:46:45,890 --> 00:46:48,960
সরো! সরো!

642
00:46:48,960 --> 00:46:50,930
সরো!

643
00:47:55,630 --> 00:47:58,100
না, না!

644
00:48:06,040 --> 00:48:09,640
- টরমুন্ড, পাল্লাটা নিয়ে এসো!

645
00:48:57,520 --> 00:48:59,090
ড্রাগনগ্লাস!

646
00:48:59,090 --> 00:49:01,460
তুমি আর আমি যাই চলো!

647
00:49:02,360 --> 00:49:04,430
যাও!

648
00:50:13,630 --> 00:50:16,500
গ্লাসটা নাও!

649
00:53:21,720 --> 00:53:23,520
আসো!

650
00:53:23,520 --> 00:53:24,420
ড্রাগনগ্লাস!

651
00:53:24,420 --> 00:53:28,760
গ্লাস চুলোয় যাক!
আমরা এখানে মরতে বসেছি!

652
00:53:58,820 --> 00:54:02,330
ওহ, খোদা!

653
00:54:06,970 --> 00:54:10,770
টরমুন্ড, ভাগো!

654
00:54:17,840 --> 00:54:21,750
উন উন, সমুদ্র পাড়ে চলো।

655
00:55:01,520 --> 00:55:05,020
তাড়াতাড়ি!

656
00:55:05,020 --> 00:55:07,820
- তাড়াতাড়ি! তাড়াতাড়ি!
- দৌড়াও, দৌড়াও!

657
00:55:07,830 --> 00:55:10,360
জলদি!

658
00:55:10,960 --> 00:55:15,330
- জলদি! টানো! টানো!
- চলো চলো তাড়াতাড়ি!

659
00:55:43,400 --> 00:55:47,500
চলো! তাড়াতাড়ি! তাড়াতাড়ি!

660
00:55:50,570 --> 00:55:53,770
তাড়াতাড়ি! টানো!

661
00:57:40,380 --> 00:57:50,380
Bangla Subtitle Created By
:.:.:   S E R I A L   K I L L E R   :.:.:

662
00:57:50,470 --> 00:58:00,470
Translated By
Fuad Anas Ahmed

663
00:58:00,500 --> 00:58:02,500
This Subtitle Was Not Edited!

664
00:58:02,520 --> 00:58:04,120
This Subtitle Was Not Edited!

665
00:58:04,140 --> 00:58:06,140
This Subtitle Was Not Edited!

666
00:58:06,170 --> 00:58:08,170
This Subtitle Was Not Edited!

667
00:58:08,190 --> 00:58:10,190
This Subtitle Was Not Edited!

668
00:58:12,520 --> 00:58:12,540
This Subtitle Was Not Edited!

669
00:58:12,540 --> 00:58:22,540
সিরিয়াল কিলারের স্ট্যান্ডার্ড মান পেতে
 ফাইনাল রিলিজ প্যাক 
দিয়ে গেইম অফ থ্রোন্স দেখুন
