1
00:00:21,651 --> 00:01:49,651
<u><font color="#ff0000"><b>GAME OF THRONES</b></font></u>
<font color="yellow"> S6E6</font>
BANGLA SUBTITLE

2
00:02:49,865 --> 00:02:51,398
পুড়িয়ে দাও সবাইকে!

3
00:02:51,500 --> 00:02:52,966
আমার বোন কোথায়?

4
00:02:54,937 --> 00:02:56,737
পুড়িয়ে দাও সবাইকে!

5
00:02:57,737 --> 00:03:20,737
<u><font color="#ff0000"><b>****অনুবাদক****</b></font></u>
আবীর ইউসুফ রুদ্র

6
00:03:27,269 --> 00:03:28,602
প্লিজ।

7
00:03:41,450 --> 00:03:43,683
পুড়িয়ে দাও! সবাইকে পুড়িয়ে দাও!

8
00:03:57,533 --> 00:04:00,066
সবাইকে পুড়িয়ে দাও!

9
00:04:08,310 --> 00:04:11,144
মীরা৷

10
00:04:11,246 --> 00:04:13,213
ওরা আমাদের পেয়ে গেছে৷

11
00:04:20,455 --> 00:04:23,390
আমি খুবই দুঃখিত!

12
00:05:27,556 --> 00:05:28,989
এখনই চলো আমার সাথে!

13
00:05:33,996 --> 00:05:36,329
মৃতরা বিশ্রাম নেয় না!

14
00:06:02,157 --> 00:06:03,857
চারদিকে তো খালি সবুজ আর সবুজ !

15
00:06:03,959 --> 00:06:05,625
ওহ,হ্যাঁ৷

16
00:06:05,727 --> 00:06:07,527
রিভারল্যান্ডের দক্ষিণের এ দিকটাতে

17
00:06:07,629 --> 00:06:10,530
নানারকমের বৈচিত্রময় গাছ রয়েছে!

18
00:06:10,632 --> 00:06:14,334
ম্যাপল,ইলম,বীচ,পপলার (গাছ বিশেষ)

19
00:06:17,906 --> 00:06:19,806
ওড উইলো ইত্যাদি৷

20
00:06:19,908 --> 00:06:22,375
অবশ্য গরমের দিন তো শেষের দিকে৷

21
00:06:22,477 --> 00:06:25,278
এখন চারদিকে শরতের আনাগোনা৷

22
00:06:27,749 --> 00:06:31,785
তবু এ অঞ্চল অন্য যে কোন অঞ্চল থেকে
বেশি সবুজ পাবে৷

23
00:06:31,887 --> 00:06:35,555
তুমি নার্ভাস হয়ে যাচ্ছ!
কথা বলতে বলতে বারবার নার্ভাস হয়ে পড়ছ!

24
00:06:40,362 --> 00:06:42,762
আমি চুপ হয়ে যেতে বলিনি!

25
00:06:42,864 --> 00:06:45,332
এখানে কোনদিন ফিরে আসব বলে ভাবিনি৷

26
00:06:45,434 --> 00:06:47,701
বিশেষত আমার বাবা যা করেছে;
পারিবারিক উপাধি কেড়ে নিয়েছে,

27
00:06:47,803 --> 00:06:49,669
উত্তরাধিকার থেকে বাদ দিয়েছে,

28
00:06:49,771 --> 00:06:52,205
আর এগুলা মেনে না নিলে মেরে ফেলার
হুমকিও দিয়েছে৷

29
00:06:53,775 --> 00:06:56,142
তাই খুব একটা স্বাগত বোধ করছি না৷

30
00:06:58,213 --> 00:07:01,448
কল্পনাও করিনি ওকে নিয়ে এখানে আসব!

31
00:07:02,918 --> 00:07:05,385
কী বলতে হবে মনে আছে তো?

32
00:07:05,487 --> 00:07:07,354
..যে লিটল স্যাম তোমার ছেলে৷

33
00:07:07,456 --> 00:07:09,022
হ্যাঁ,অবশ্যই,
সবচে গুরুত্বপূর্ণ এটাই৷

34
00:07:09,124 --> 00:07:11,624
বাবা স্যামকে নাতি হিসেবে বিশ্বাস করলেই

35
00:07:11,727 --> 00:07:13,593
তোমাদেরকে আর ফিরিয়ে দিবে না৷

36
00:07:13,695 --> 00:07:17,097
ও স্কুলে যাবে,
পড়তে শিখবে৷

37
00:07:17,199 --> 00:07:20,100
আর তুমিও তাকে শেখাতে পারবে৷

38
00:07:20,202 --> 00:07:23,136
তুমি বাসায় আমার পরিবারের ব্যাপারে কী বলেছ?

39
00:07:26,608 --> 00:07:29,009
বলেছি তোমার সাথে নর্থে পরিচয় হয়েছে আমার৷

40
00:07:29,111 --> 00:07:30,977
নর্থের কোথায় তা কী বলেছিলে?

41
00:07:31,079 --> 00:07:34,180
দেখ এগুলো আসলে তেমন জরুরি কিছু না!

42
00:07:34,282 --> 00:07:35,962
তুমি তাদেরকে আমার আসল পরিচয় দাওনি!

43
00:07:36,051 --> 00:07:37,851
বলনি যে আমি একজন ওয়াইল্ডলিং?

44
00:07:37,953 --> 00:07:40,053
ব্যাপারটা হল...

45
00:07:40,155 --> 00:07:42,489
বাবা ওয়াইল্ডলিং পছন্দ করেন না৷

46
00:07:42,591 --> 00:07:46,960
তিনি আশা করেছিলেন আমি ওয়াইল্ডলিং মেরে সুপুরুষ হব৷

47
00:07:47,062 --> 00:07:50,630
সুতরাং এটা উল্লেখ করা বুদ্ধিমানের কাজ হবে না৷

48
00:07:53,502 --> 00:07:55,869
আমরা মনে হয় পৌঁছে গেছি৷

49
00:08:25,367 --> 00:08:26,633
স্যাম!

50
00:08:26,735 --> 00:08:28,968
ওহহ,স্যাম!

51
00:08:29,071 --> 00:08:31,204
হ্যালো,মা৷

52
00:08:33,909 --> 00:08:35,875
তোমাকে আবার দেখতে পাব বলে ভাবিনি কখনো৷

53
00:08:35,977 --> 00:08:38,578
- হ্যান্ডসাম লাগছে তোমাকে৷
- উহ৷

54
00:08:41,483 --> 00:08:42,816
টালা?

55
00:08:42,918 --> 00:08:45,685
তুমি তো অনেক বড় হয়ে গেছ!

56
00:08:45,787 --> 00:08:48,254
বাবা বলেছে সায়মন ফসওয়েকে
বিয়ে করতে হবে আমার৷

57
00:08:48,356 --> 00:08:51,391
- তার দাঁতগুলো হলুদ--
- কী শুরু করলে টালা!

58
00:08:53,428 --> 00:08:57,764
ইয়ে..উম...মা,এ হল গিলি৷

59
00:09:00,035 --> 00:09:02,302
ওহ,বাছা!

60
00:09:02,404 --> 00:09:04,504
কী মায়াময় চেহারা!

61
00:09:06,475 --> 00:09:09,008
আপনার সাথে দেখা হয়ে ভাল লাগছে,লেডি টার্লি!

62
00:09:12,314 --> 00:09:15,181
আর এটা,

63
00:09:15,283 --> 00:09:17,684
এটা হল আমাদের পিচ্চি স্যামওয়েল৷

64
00:09:22,524 --> 00:09:25,725
এই যে লক্ষীসোনা!

65
00:09:25,827 --> 00:09:29,195
দেখো তো,আমি তোমার দাদী৷

66
00:09:30,966 --> 00:09:32,398
আমি কোলে নেই?

67
00:09:32,501 --> 00:09:34,400
জ্বী,অবশ্যই!

68
00:09:38,440 --> 00:09:40,306
ওহ।

69
00:09:40,408 --> 00:09:42,842
নিশ্চিত দুষ্টু হবে এটা!

70
00:09:42,944 --> 00:09:46,212
বাবার মতো স্কলার হতে হবে কিন্তু!!

71
00:09:46,314 --> 00:09:50,350
বাবা আর ডিকন কোথায়?

72
00:09:50,452 --> 00:09:52,285
শিকারে গেছে৷

73
00:09:53,488 --> 00:09:55,522
রাতের খাবারের আগেই চলে আসবে৷

74
00:09:55,624 --> 00:09:58,958
ভিতরে চলো,
জার্নি করে এসেছ!!

75
00:09:59,060 --> 00:10:00,760
নিশ্চয়ই অনেক ক্লান্ত তোমরা৷

76
00:10:00,862 --> 00:10:04,230
চলো,সবার আগে প্রয়োজন একটা গোসলের৷

77
00:10:04,332 --> 00:10:06,432
আর অবশ্যই পরিস্কার পোষাক!

78
00:10:06,535 --> 00:10:08,201
তুমি আমার থেকে নিয়ে একটা পড়তে পারবে৷

79
00:10:08,303 --> 00:10:10,136
কী কালার পছন্দ করো তুমি?

80
00:10:10,238 --> 00:10:12,605
হালকা নীল না রূপালী?

81
00:10:12,707 --> 00:10:14,807
রূপালীই হবে,আসো!

82
00:10:14,910 --> 00:10:17,277
তুমি চাইলে আমার যে কোন একটা রুমে থাকতে পার৷

83
00:10:26,288 --> 00:10:28,821
আর কোন উপায় নেই?

84
00:10:28,924 --> 00:10:30,490
আপনি ওকে নিয়ে ভীত?

85
00:10:30,592 --> 00:10:33,359
অবশ্যই আমি ওকে নিয়ে ভীত!

86
00:10:35,931 --> 00:10:39,532
আসলে এটা খুবই বিপদজনক মনে হচ্ছে৷

87
00:10:39,634 --> 00:10:42,068
পুরাটা পথ তাকে নিরাপত্তা দেয়া হবে৷

88
00:10:42,170 --> 00:10:44,737
সেপ্টের সদস্যরা তাদের ব্যাপারে খুবই কঠোর,

89
00:10:44,839 --> 00:10:47,440
যারা তাদের রীতি-নীতির লঙ্ঘন করে৷

90
00:10:49,277 --> 00:10:52,845
তাছাড়া রানী মার্জারী আপনার মায়ের মতো নয়৷

91
00:10:52,948 --> 00:10:55,882
আমার তো মনে হয় সাধারণ মানুষের মাঝে

92
00:10:55,984 --> 00:10:58,518
ইশ্বর তার জন্য বেশ অনুরাগ সৃষ্টি করে দিবেন৷

93
00:10:58,620 --> 00:11:01,087
কারণ সাধারণ মানুষের জন্য
তার হৃদয় উদারতায় ভরপুর৷

94
00:11:01,189 --> 00:11:04,958
সে সবসময়ই দরিদ্র-অসহায়দের সেবা করতে ভালবাসত৷

95
00:11:05,060 --> 00:11:07,894
আর এখন ইশ্বরের সেবা করতেও ভালবাসে৷

96
00:11:10,098 --> 00:11:12,332
এক নজর দেখে আসতে চান ওকে?

97
00:11:33,688 --> 00:11:35,421
ওরা তোমাকে আঘাত করেছে??

98
00:11:35,523 --> 00:11:36,923
কোনরকম খারাপ আচরণ করেছে?

99
00:11:37,025 --> 00:11:40,093
- নাহ,ইওর গ্রেইস৷
- আমি তোমাকে মিস করেছি৷

100
00:11:40,195 --> 00:11:41,894
কতটা তা বলে বুঝাতে পারব না!

101
00:11:41,997 --> 00:11:44,163
শীঘ্রই আমাদের বিচ্ছেদের দিন শেষ হয়ে যাবে৷

102
00:11:44,266 --> 00:11:47,000
এবং সবকিছু আগের চেয়ে আরো ভাল হবে৷

103
00:11:47,102 --> 00:11:49,035
আগের চেয়ে ভালো? কীভাবে?

104
00:11:49,137 --> 00:11:50,503
ক'দিন পরই তো--

105
00:11:52,974 --> 00:11:54,774
পাপমুক্তির হন্টন!

106
00:11:56,278 --> 00:11:58,411
উনি বললেন আর কোন উপায়ও নেই৷

107
00:11:58,513 --> 00:12:01,614
তুমি হাই স্পারোর সাথে কথা বলেছিলে?

108
00:12:01,716 --> 00:12:05,084
হুম,একাধিকবার৷

109
00:12:05,186 --> 00:12:06,519
তুমি বলেছ?

110
00:12:06,621 --> 00:12:08,121
হুম,আমিও বলেছি৷

111
00:12:08,223 --> 00:12:10,890
আমরা ওনাকে যেমনটা ভেবেছিলাম ঠিক
তেমন না উনি৷

112
00:12:12,427 --> 00:12:15,161
পাগল ভাবছ আমাকে?

113
00:12:15,263 --> 00:12:17,330
অবশ্য শুনতে পাগলামিই মনে হচ্ছে৷

114
00:12:17,432 --> 00:12:19,365
না,
না সেরকম কিছু না!

115
00:12:19,467 --> 00:12:21,501
তুমি--
তুমি কখনো উল্টাপাল্টা বলবে না!

116
00:12:21,603 --> 00:12:23,269
ঠিকই বলেছ,উনি তেমনটা নন৷

117
00:12:23,371 --> 00:12:25,071
আমাদের ভাবনার উর্ধ্বে--

118
00:12:25,173 --> 00:12:26,706
অবশ্যই!

119
00:12:26,808 --> 00:12:28,908
তাঁর বিশেষ কিছু ব্যাপার রয়েছে৷

120
00:12:29,010 --> 00:12:31,077
জগতটাকে তিনি যেভাবে দেখেন!

121
00:12:33,448 --> 00:12:38,618
নিজের খারাপ দিকটা আরেকজনের কাছে তুলে ধরা
সহজ কোন বিষয় না৷

122
00:12:38,720 --> 00:12:40,653
আমারও সময় লেগেছে৷

123
00:12:40,755 --> 00:12:42,789
উনি আমাকে সাহায্য করেছেন৷

124
00:12:42,891 --> 00:12:44,791
এসব কী বলছ তুমি?

125
00:12:44,893 --> 00:12:49,228
তুমি সবসময় ভাল মানুষ ছিলে৷
সবসময় ভাল মানুষ থাকবে৷

126
00:12:49,331 --> 00:12:52,498
আমার দেখা সেরা মানুষ তুমি৷

127
00:12:52,600 --> 00:12:55,601
এইমাত্রই হাই স্পারোকে তোমার অসহায়দের প্রতি
ভালবাসার কথা বলছিলাম৷

128
00:12:55,704 --> 00:12:57,503
হ্যাঁ,,,আমি বস্তি পরিদর্শনে যেতাম৷

129
00:12:57,605 --> 00:13:01,007
অসহায়ের পাশে দাঁড়াতাম,
কিন্তু সেটা সবাইকে দেখানোর জন্য৷

130
00:13:02,444 --> 00:13:05,812
তাদেরকে মন থেকে কখনই সাহায্য করিনি৷

131
00:13:05,914 --> 00:13:10,583
নিজেকে ভাল হিসেবে পরিচিত করে তুলতে
কত কী যে করেছি সেগুলো ভাবার জন্য অনেক সময় পেয়েছি৷

132
00:13:12,187 --> 00:13:14,787
অনেক স্মৃতি যেগুলো মনে করিয়ে দেয় আমি কেমন ছিলাম

133
00:13:14,889 --> 00:13:17,523
এবং কেন ওসব করেছি৷

134
00:13:18,760 --> 00:13:21,427
স্মৃতিগুলো মিথ্যার মরীচিকা দিয়ে ভরপুর৷

135
00:13:23,231 --> 00:13:24,931
আমি ঠিক বুঝতে পারছি না৷

136
00:13:25,033 --> 00:13:27,200
সব ঠিকাছে৷ তুমি কোন চিন্তা করবে না৷

137
00:13:27,302 --> 00:13:30,770
মিথ্যা দিয়ে ঢাকা জীবনকে বিদায় দেয়ার সময় হয়েছে৷

138
00:13:35,844 --> 00:13:37,710
লরেসের কী হবে?

139
00:13:39,647 --> 00:13:41,247
আমার ভাইকে ভালবাসি আমি৷

140
00:13:41,349 --> 00:13:45,184
সবসময় ভালবেসে যাব৷

141
00:13:45,286 --> 00:13:49,589
ওর আত্মা সরল আর পবিত্র৷

142
00:13:49,691 --> 00:13:52,191
পাপ সে সরলতাকে কলুষিত করতে পারেনি৷

143
00:13:52,293 --> 00:13:54,327
তবে আবৃত করে রেখেছে৷

144
00:13:54,429 --> 00:13:58,831
ওকে কেবল পাপগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে৷

145
00:14:00,068 --> 00:14:01,367
আমাদের সবাইকেই করতে হবে৷

146
00:14:01,469 --> 00:14:04,670
আগে বা পরে,
একভাবে বা অন্যভাবে৷

147
00:14:06,007 --> 00:14:09,041
আমাদের সবাই ইশ্বরের পরিকল্পনার অংশ মাত্র৷

148
00:14:24,392 --> 00:14:27,226
এটা পড়ে আরামে হাঁটা যায় না৷

149
00:14:29,431 --> 00:14:31,330
জামাটা সুন্দর৷

150
00:14:33,201 --> 00:14:35,001
তোমাকে বেশ মানিয়েছে৷

151
00:15:22,183 --> 00:15:26,052
হরিনের মাংসটা খুব ভাল হয়েছে৷

152
00:15:26,154 --> 00:15:28,688
আজকের শিকার নাকী এটা?

153
00:15:28,790 --> 00:15:30,690
আরে না,

154
00:15:30,792 --> 00:15:32,725
আজকেরগুলোকে তো নিয়ে আসলামই মাত্র!

155
00:15:32,827 --> 00:15:34,727
এটা গত সপ্তাহের৷

156
00:15:34,829 --> 00:15:38,364
ও আচ্ছা,দুঃখিত৷

157
00:15:38,466 --> 00:15:40,433
লম্বা জার্নির ফলে মাথা-টাথা ঠিক নেই৷

158
00:15:40,535 --> 00:15:43,035
এটাকে ৭০ গজ দূর থেকে ফেলেছিলাম৷

159
00:15:43,137 --> 00:15:44,737
প্রথম বারেই৷

160
00:15:44,839 --> 00:15:48,274
ওয়াও,এতদূর থেকে!

161
00:15:48,376 --> 00:15:51,244
ডিকন:
ওয়ালের ওদিকে তোমরা শিকারে বের হতে নাকী?

162
00:15:51,346 --> 00:15:54,013
স্যাম:
হুম,বের হতাম তো৷

163
00:15:54,115 --> 00:15:55,681
প্রায়ই৷

164
00:15:56,851 --> 00:15:58,417
স্যাম:
ওয়ালের উত্তরে

165
00:15:58,520 --> 00:16:00,653
শিকারই বলতে গেলে একমাত্র খাবার৷

166
00:16:00,755 --> 00:16:02,221
ডিকন: ও৷

167
00:16:02,323 --> 00:16:04,190
ডিকন:
হরিন-টরিনই তো মনে হয় শিকার করতে!

168
00:16:05,693 --> 00:16:07,894
খরগোশ,

169
00:16:07,996 --> 00:16:10,263
কখনো বড় কাঠবিড়াল৷

170
00:16:13,468 --> 00:16:17,270
'আমরা' বলতে সাধারণত আমার বন্ধু জনকে বুঝাই৷

171
00:16:17,372 --> 00:16:19,171
কখনো কখনো এডকে৷

172
00:16:19,274 --> 00:16:20,940
ও ভুলেই গেছি,
গিলি..

173
00:16:21,042 --> 00:16:24,010
সেও কিন্তু বেশ ভাল শিকারী৷

174
00:16:25,046 --> 00:16:27,346
শিকারিনী৷

175
00:16:27,448 --> 00:16:29,649
লেডি টার্লি:
তোমাদের এলাকায় এটা কমন মনে হচ্ছে!

176
00:16:29,751 --> 00:16:33,185
একবার 'লাস্ট হার্থে'র একজন লর্ডের সাথে দেখা হয়েছিল আমাদের৷ লর্ড আম্বার মনে হয়,রেন্ডিল?

177
00:16:33,288 --> 00:16:35,521
বলেছিলেন ওনার সব মেয়েকে উনি শিকার করা শিখিয়েছেন৷

178
00:16:35,623 --> 00:16:38,124
টালা:
তোমাকে শিকার করা তোমার বাবা শিখিয়েছেন??

179
00:16:38,226 --> 00:16:40,059
আমার বাবা হলে জীবনেও শিখাতেন না৷

180
00:16:40,161 --> 00:16:44,163
টালা:
আংকেল থেকে আমার বাবার এক-দুটো জিনিস শিখে নেয়া উচিত!

181
00:16:44,265 --> 00:16:45,565
যথেষ্ট বলেছ!

182
00:16:49,037 --> 00:16:50,602
স্যামওয়েল,আরেকটু রুটি নিবে?

183
00:16:50,705 --> 00:16:53,673
ও হ্যাঁ,রুটিটা ভালই হয়েছে!

184
00:16:53,775 --> 00:16:55,341
ধন্যবাদ,মা৷

185
00:16:59,447 --> 00:17:01,581
আরো মোটা হতে চাও নাকী?

186
00:17:13,528 --> 00:17:16,362
দক্ষিণে আমি লর্ড কমান্ডারের নির্দেশে এসেছি৷

187
00:17:16,464 --> 00:17:18,698
- তিনি চান--
- আমি চিঠিটা পড়েছি৷

188
00:17:20,535 --> 00:17:22,501
তুমি মেইস্টার হতে চলেছ?

189
00:17:22,604 --> 00:17:23,936
জ্বী৷

190
00:17:24,038 --> 00:17:25,805
সার্টিফিকেট পেয়ে গেলেই

191
00:17:25,907 --> 00:17:28,407
আমি ক্যাসল ব্লাকে ফিরে যাব৷

192
00:17:28,509 --> 00:17:31,711
ভেবেছিলাম নাইটস ওয়াচ তোমাকে
সুপুরুষ হতে সাহায্য করবে৷

193
00:17:33,314 --> 00:17:35,514
কমপক্ষে পুরুষ বলা যায় এতটুকু বানিয়ে দিবে৷

194
00:17:36,918 --> 00:17:40,453
তুমি সেখানেও নাদুস-নুদুস আর
অলস থেকে যাওয়ার ব্যবস্থা করে ফেললে!

195
00:17:42,357 --> 00:17:44,957
আর এখন বইয়ের মধ্যে নাক ঢুকিয়ে

196
00:17:45,059 --> 00:17:49,495
বাকী জীবন অন্য মানুষের বীরত্বের কাহিনী
পড়তে পড়তে কাটিয়ে দিবে৷

197
00:17:49,597 --> 00:17:53,065
বাজি ধরে বলতে পারি তুমি এখনো ঘোড়ায়
চড়তে বা তরবারি চালাতে জান না!

198
00:17:53,167 --> 00:17:56,268
রেন্ডিল! নাইটস ওয়াচের মেইস্টার হওয়া তো গৌরবের বিষয়!

199
00:17:56,371 --> 00:17:58,704
ও তরবারি চালাতে জানে৷

200
00:18:00,074 --> 00:18:02,141
সে একজন থেনস পুরুষকে হত্যা করেছে৷

201
00:18:03,978 --> 00:18:05,378
হোয়াইট ওয়াকার্স মারার অভিজ্ঞতাও আছে ওর৷

202
00:18:05,480 --> 00:18:08,881
হুম,হোয়াইট ওয়াকার্স বলতে কিছু নেই!

203
00:18:10,652 --> 00:18:14,020
ক্যাসল ব্লাকে আসার পথে আমি নিজের চোখে দেখেছি!

204
00:18:14,122 --> 00:18:17,757
ও একটা ছুড়ি দিয়ে ওয়াকার্সের বুক চিরে দিয়েছিল৷

205
00:18:17,859 --> 00:18:21,360
আমার জীবন বাঁচাতে বহুবার ও নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে৷

206
00:18:21,462 --> 00:18:25,064
তোমাদের যে কারো থেকে অনেক বেশি দক্ষ যোদ্ধা স্যাম৷

207
00:18:27,402 --> 00:18:30,403
ক্যাসল ব্লাকে আসার পথে?

208
00:18:33,307 --> 00:18:35,474
ও কোথায় হোয়াইট ওয়াকার্স মেরেছিল?

209
00:18:37,979 --> 00:18:40,179
তোমার বাড়ি আসলে কোথায়?

210
00:18:40,281 --> 00:18:42,615
আমার ছেলের সাথে তোমার পরিচয় কীভাবে?

211
00:18:44,786 --> 00:18:47,119
নাইটস ওয়াচেরা আমাদের এলাকায় এসেছিল৷

212
00:18:47,221 --> 00:18:49,221
- কোথায়?
- গিলি!

213
00:18:49,323 --> 00:18:51,490
- ওয়ালের উত্তরে৷
- ওয়ালের উত্তরে?

214
00:18:55,730 --> 00:18:57,963
তার মানে তুমি একজন ওয়াইল্ডলিং?

215
00:19:05,206 --> 00:19:09,375
সেভেন কিংডম বছরকে বছর ধরে এসব অসভ্যদের
বিরুদ্ধে লড়াই করে আসছে,

216
00:19:09,477 --> 00:19:13,012
আর আমি কী না তাদের একজনের আতিথেয়তায় ব্যস্ত!

217
00:19:13,114 --> 00:19:16,215
আমার ছেলের মুখে ফুল চন্দন পড়ুক!

218
00:19:18,486 --> 00:19:19,985
ঐ তরবারিটা দেখেছ?

219
00:19:22,890 --> 00:19:25,791
হার্টসবেন নাম এটার৷

220
00:19:25,893 --> 00:19:29,595
পাঁচশ বছর ধরে এটা এ পরিবারের সম্পদ৷

221
00:19:29,697 --> 00:19:31,764
ভ্যালারিয়ান স্টিল দিয়ে তৈরি৷

222
00:19:31,866 --> 00:19:34,333
বর্তমানে পরিপূর্ণ ভ্যালারিয়ান স্টিলের একমাত্র তরবারি৷

223
00:19:34,435 --> 00:19:38,304
আমার মৃত্যুর পর এটা আমার বড় ছেলের
পাওয়ার কথা৷

224
00:19:38,406 --> 00:19:40,039
ওর!

225
00:19:41,309 --> 00:19:44,710
এই তরবারির যোগ্যতা ওর কোনদিনও হবে না৷

226
00:19:44,812 --> 00:19:48,914
আর ও হর্ন হিলের লর্ড টার্লি হলে তো

227
00:19:49,016 --> 00:19:51,317
এ পরিবারের ভবিষ্যৎ বলতেই কিছু থাকবে না৷

228
00:19:53,988 --> 00:19:56,956
আমি তোমাকে মোলস টাউনের মেয়ে মনে করে

229
00:19:57,058 --> 00:19:58,624
নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম৷

230
00:19:58,726 --> 00:20:00,493
অন্য কোন লর্ড হলে মেনে নিত?

231
00:20:02,396 --> 00:20:04,063
কিন্তু আসলে অতিরিক্ত দয়া দেখিয়ে ফেলেছি৷

232
00:20:05,600 --> 00:20:07,333
<i>না।</i>

233
00:20:09,137 --> 00:20:13,272
একটা ওয়াইল্ডলিং বেশ্যার কাছে পটে গেলে!

234
00:20:15,476 --> 00:20:17,543
আমাকে কি এভাবেই প্রতিদান দিলে তুমি?

235
00:20:19,814 --> 00:20:23,883
হুম,বেশ্যাটাকে নিয়ে এসে আমার সাথে
এক টেবিলে বসিয়ে দিলে?

236
00:20:26,354 --> 00:20:28,788
তুমি যেমনটা চাইছিলে সেরকমই তো পেয়েছ,তাই না?

237
00:20:28,890 --> 00:20:33,159
একটা জারজ,
একটা কুলাঙ্গার জারজ!

238
00:20:33,261 --> 00:20:35,828
আমাদের ঘরে তোমার দেয়া উপহার!

239
00:20:35,930 --> 00:20:38,964
আসো মা,
টালা তুমিও!

240
00:20:40,168 --> 00:20:42,134
আমার রুচি চলে গেছে!

241
00:20:42,236 --> 00:20:43,602
ও আমাদেরকে অপমান করেছে!

242
00:20:43,704 --> 00:20:46,572
তুমিই তোমাকে অপমান করেছ!

243
00:20:50,478 --> 00:20:53,946
তোমার মায়ের মতো ভালমানুষের যোগ্য তুমি না৷

244
00:20:56,651 --> 00:21:01,053
তাকে খুশি রাখার জন্য আমি মেয়েটাকে ঘরে জাগা দিব,
তবে তাকে পাকঘরে কাজ করতে হবে৷

245
00:21:01,155 --> 00:21:04,156
জারজটাও এখানে থাকতে পারবে৷

246
00:21:07,028 --> 00:21:10,563
কিন্তু তুমি,,,
এটাই যেন হর্ন হিলে কাটানো তোমার সর্বশেষ রাত হয়৷

247
00:21:18,339 --> 00:21:21,540
স্যরি, তোমাকে এতগুলো কথা শুনতে হল!

248
00:21:21,642 --> 00:21:25,010
আমি চুপ ছিলাম এই ভয়ে যে
সে তোমাকে আর স্যামকে তাড়িয়ে দিতে পারে৷

249
00:21:25,112 --> 00:21:28,013
তোমার উপর আমার কোন রাগ নেই৷

250
00:21:28,115 --> 00:21:30,149
আমার ঐ ফালতু লোকগুলোর উপর রাগ হয়

251
00:21:30,251 --> 00:21:32,751
যারা ভাল মানুষের সাথে খারাপ আচরণ করেও
পার পেয়ে যায়৷

252
00:21:38,326 --> 00:21:40,292
কখন বের হবে তুমি?

253
00:21:43,364 --> 00:21:45,297
ভোরেই৷

254
00:21:56,210 --> 00:21:57,676
বাবুকে আমার পক্ষ থেকে আদর দিয়ে দিও৷

255
00:22:05,953 --> 00:22:09,054
সে যা ভাবছে মোটেই সেরকম নও তুমি স্যাম৷

256
00:22:09,156 --> 00:22:11,624
তোমার সম্পর্কে কোন ধারণাই নেই তার৷

257
00:22:15,029 --> 00:22:16,962
ভাল থেকো গিলি!

258
00:23:01,342 --> 00:23:03,175
- স্যাম!
- আমরা চলে যাচ্ছি৷

259
00:23:03,277 --> 00:23:05,110
- কী?
- জিনিসপত্র গুছিয়ে নাও৷

260
00:23:05,212 --> 00:23:08,247
আমার কোন জিনিসপত্র নেই৷

261
00:23:08,349 --> 00:23:11,183
- কিন্তু তুমি কী করতে চাইছ?
- আমরা একসাথেই থাকব৷

262
00:23:11,285 --> 00:23:13,185
সবাই একসাথে৷

263
00:23:13,287 --> 00:23:15,821
তোমার মা আর বোন?

264
00:23:15,923 --> 00:23:17,856
ওহ,তারা বুঝে নিবে বিষয়টা৷

265
00:23:17,959 --> 00:23:19,625
তোমার বোনের জামা?

266
00:23:19,727 --> 00:23:21,593
ওর ভুরি ভুরি জামা আছে৷

267
00:23:23,531 --> 00:23:25,397
তাছাড়া তোমাকে খুব মানিয়েছে এটায়!

268
00:23:25,499 --> 00:23:27,466
স্যাম৷

269
00:23:27,568 --> 00:23:29,635
ওটা তোমার বাবার তরবারি৷

270
00:23:29,737 --> 00:23:31,770
এটা আমার পারিবারিক তরবারি৷

271
00:23:36,577 --> 00:23:38,344
স্যাম৷

272
00:23:38,446 --> 00:23:40,946
উনি এটার খোঁজে পিছে লাগলে?

273
00:23:42,583 --> 00:23:44,750
সাহস থাকলে চেষ্টা করুক!

274
00:23:49,223 --> 00:23:51,190
'সিংহের বীরত্ব আর গোলাপের সৌন্দর্য'

275
00:23:51,292 --> 00:23:53,325
উপরওয়ালাকে ধন্যবাদ!

276
00:23:53,427 --> 00:23:55,928
এবং তোমাকে সুন্দরী প্রিয়তমা আমার!

277
00:23:56,030 --> 00:23:58,063
আজীবন ভালবেসে যাব তোমাকে৷

278
00:23:58,165 --> 00:24:02,468
মহারাজ দীর্ঘজীবি হোন!
মহারানী দীর্ঘজীবি হোন!

279
00:24:02,570 --> 00:24:05,204
নতুন রানীর উদ্দেশ্যে আমি এখন পান করব৷

280
00:24:05,306 --> 00:24:07,639
তার অবর্ণনীয় সৌন্দর্যের উদ্দেশ্যে!

281
00:24:07,742 --> 00:24:11,944
মামা আপনি আমার আনন্দে অংশগ্রহণ করুন
আর আমার মদ পরিবেশনকারী হোন!

282
00:24:12,046 --> 00:24:14,813
পান করতে থাকুন আমার মহামান্য,

283
00:24:14,915 --> 00:24:17,149
এই অমৃত মদের পাত্র থেকে৷

284
00:24:17,251 --> 00:24:19,785
জীবনের সর্বশেষ মদ

285
00:24:19,887 --> 00:24:21,820
আর আমার প্রতিশোধ হোক পূর্ণ!

286
00:24:33,434 --> 00:24:35,634
বিষ!

287
00:24:35,736 --> 00:24:37,503
খুন!

288
00:24:37,605 --> 00:24:40,005
আমি,
আমি--- মারা যাচ্ছি!

289
00:24:42,443 --> 00:24:44,943
আমার--

290
00:24:45,046 --> 00:24:47,179
এটা ওর কাজ...

291
00:24:47,281 --> 00:24:50,382
...ওই আমাকে বিষ দিয়েছে৷

292
00:24:50,484 --> 00:24:53,385
আমার পিশাচ বামন মামা!

293
00:24:59,760 --> 00:25:01,193
কী করছ তুমি!

294
00:25:05,566 --> 00:25:07,533
আমার প্রথম সন্তান,

295
00:25:07,635 --> 00:25:10,035
স্বর্নকেশী সিংহ,

296
00:25:10,137 --> 00:25:12,638
অন্যায়ভাবে নিহত!

297
00:25:14,275 --> 00:25:16,909
তোমার সকল ব্যথা-বেদনা দূর হয়ে

298
00:25:17,011 --> 00:25:19,178
চির শান্তির ঘুম নেমে আসুক দু চোখ বেয়ে৷

299
00:25:21,649 --> 00:25:23,916
হে নিষ্ঠুর ইশ্বরেরা!

300
00:25:24,018 --> 00:25:25,851
ওর বদলে আমাকে নিলে না কেন?

301
00:25:25,953 --> 00:25:29,822
তাহলে আমাকে নিজের চোখের সামনে
আপন সন্তানকে মরতে দেখতে হতো না!

302
00:25:29,924 --> 00:25:32,825
ও...ওহহ,

303
00:25:32,927 --> 00:25:34,893
হায় আমার কপাল!

304
00:25:36,397 --> 00:25:39,665
শত শোকের বেদনায় অন্তর ব্যথিত,

305
00:25:42,703 --> 00:25:44,603
সকল আশা-ভরসা নিমজ্জিত,

306
00:25:45,906 --> 00:25:47,739
আনন্দগুলো বেদনায় পর্যবসিত,

307
00:25:50,978 --> 00:25:53,846
ভবিষ্যৎ বলতে আর কিছুই রইল না৷

308
00:26:13,901 --> 00:26:16,468
আওয়াজটা কীসের? গন্ধও রয়েছে!

309
00:26:16,570 --> 00:26:19,232
একজনকে ভোগে পাঠানোর সময় এসে গেছে৷

310
00:26:19,340 --> 00:26:21,907
এখনই দেখা যাবে মানুষ যে বলে,

311
00:26:22,009 --> 00:26:25,644
টাইউইন ল্যানিস্টারের গুও স্বর্ণ
-সেটা সত্য কী না?

312
00:26:27,882 --> 00:26:29,848
জানোয়ার!
জানোয়ার!

313
00:26:29,950 --> 00:26:34,786
জন্মের সময় নিজের মাকে খুন করেছিলি,
এখন নিজের বাপকেও মারছিস?

314
00:26:34,889 --> 00:26:37,656
তোর মতো কুসন্তান এ ধরনীতে কোন দিন আসবে না!

315
00:26:37,758 --> 00:26:40,259
তোর জন্মের দিনটাই অভিশপ্ত!

316
00:26:49,637 --> 00:26:53,338
প্রতিশোধ সম্পন্ন!
এখন আমাকে পালাতে হবে৷

317
00:26:53,440 --> 00:26:56,241
ন্যারো সী পারি দিতে হবে৷

318
00:26:56,343 --> 00:27:00,479
ওখানে গিয়ে নতুন নতুন চক্রান্ত করতে হবে৷

319
00:27:00,581 --> 00:27:04,283
শীতকে ভয় পাওয়ার কিছু নেই!
আমাকে ভয় করো!

320
00:27:08,322 --> 00:27:10,155
ধন্যবাদ৷

321
00:27:10,257 --> 00:27:13,825
প্রিয় দর্শকমন্ডলি,আপনাদের সামনে রয়েছে বিয়ান্সা,

322
00:27:13,928 --> 00:27:15,861
ক্লারেনজো,

323
00:27:15,963 --> 00:27:19,598
বোবোনো,

324
00:27:19,700 --> 00:27:22,134
ক্যামেলো,

325
00:27:22,236 --> 00:27:24,503
এবং সবার প্রিয়মুখ

326
00:27:24,605 --> 00:27:26,738
লেডি ক্রেইন৷

327
00:27:38,085 --> 00:27:41,553
ময়লাগুলো তুলে ফেল আর ভালমতো সাবান দিও,
গন্ধ বেশি এটাতে৷

328
00:27:41,655 --> 00:27:43,789
দর্শকগুলা সব আবাল!

329
00:27:48,195 --> 00:27:50,195
এই তুমি!

330
00:27:50,297 --> 00:27:52,631
এখানে কী করছ?

331
00:27:52,733 --> 00:27:54,132
কিছুই না৷

332
00:27:54,235 --> 00:27:57,603
তোমাকে আরো একদিন দর্শকসারিতে দেখেছি৷

333
00:27:57,705 --> 00:28:00,639
এই ফালতু নাটক কয়দিন যাবত দেখছ তুমি?

334
00:28:02,576 --> 00:28:03,609
তিন দিন৷

335
00:28:03,711 --> 00:28:05,410
টাকা দিয়েছ?

336
00:28:05,512 --> 00:28:07,679
না৷

337
00:28:11,185 --> 00:28:13,485
ছোটবেলায় যখন আমাদের গ্রামে যাত্রাপালা আসতো

338
00:28:13,587 --> 00:28:16,188
তখন আমারও টাকা ছিল না৷
তাই আমিও চুরি করে দেখতাম৷

339
00:28:16,290 --> 00:28:18,457
ঠিক তোমার মতো৷

340
00:28:18,559 --> 00:28:20,659
রং বেরংয়ের চেহারা দেখতাম,

341
00:28:20,761 --> 00:28:22,327
গান শুনতাম,

342
00:28:22,429 --> 00:28:25,864
কেঁদে দিতাম যখন নায়ক-নায়িকারা
একজন আরেকজনের বাহুতে মাথা রেখে মারা যেত৷

343
00:28:25,966 --> 00:28:29,735
এরপর একদিন বাড়ি থেকে পালিয়ে
তাদের দলে যোগ দিলাম আর পিছে ফিরে তাকাতে হয়নি৷

344
00:28:31,272 --> 00:28:32,671
আপনার অভিনয় খুব ভাল৷

345
00:28:32,773 --> 00:28:34,506
শেষ সংলাপটা ফালতু ছিল৷

346
00:28:34,608 --> 00:28:37,876
সত্য কথা যদি বলি

347
00:28:37,978 --> 00:28:40,212
স্ক্রিপ্ট মোটেও ভাল নয় এদের৷

348
00:28:40,314 --> 00:28:42,214
তাহলে পরিবর্তন করে ফেলুন!

349
00:28:43,917 --> 00:28:46,785
আপনাকে ছাড়া তো এদের লাফানো আর
চিতকার করাটাই খালি রয়েছে৷

350
00:28:48,222 --> 00:28:50,355
তুমি হলে কী পরিবর্তন করতে?

351
00:28:55,763 --> 00:28:58,964
রানী নিজের সন্তানকে সবচে বেশি ভালবাসেন৷

352
00:28:59,066 --> 00:29:02,100
আর তার থেকে সন্তানকে কেড়ে নেয়া হয়েছে৷

353
00:29:02,202 --> 00:29:04,202
খালি কাঁদলেই চলবে না৷

354
00:29:07,875 --> 00:29:10,709
তার ক্রুদ্ধ হওয়া উচিত৷

355
00:29:10,811 --> 00:29:13,378
ছেলের হত্যাকারীকে খুন করা উচিত তার৷

356
00:29:17,584 --> 00:29:18,750
তোমার নাম কী?

357
00:29:20,487 --> 00:29:22,587
মার্সি৷

358
00:29:22,690 --> 00:29:25,390
তোমার চোখদুটো বেশ অভিজ্ঞতা সম্পন্ন৷

359
00:29:25,492 --> 00:29:28,060
গভীর দৃষ্টি!

360
00:29:29,363 --> 00:29:31,296
নিজের ভুল পরিচয় দিতে ভালবাস বুঝি?

361
00:29:33,100 --> 00:29:35,767
আমাকে যেতে হবে৷
বাবা অপেক্ষা করছে আমার জন্য৷

362
00:29:43,944 --> 00:29:46,678
লেডি ক্রেইন,দর্শকেরা আপনাকে ভালবাসে৷

363
00:29:46,780 --> 00:29:49,548
এরা বোকা কিংবা মাতাল বলে হয়তো!

364
00:29:49,650 --> 00:29:51,717
অথবা বোকা মাতাল৷

365
00:29:51,819 --> 00:29:53,385
নেডের মৃত্যুতে কেউ হাসল না!

366
00:29:53,487 --> 00:29:57,189
এগুলার থেকে পশুও ভাল দর্শক৷

367
00:29:58,425 --> 00:30:01,093
কিন্তু ওর জন্য হাসি-কান্নার কমতি নেই৷
ওকে সবাই ভালবাসে৷

368
00:30:01,195 --> 00:30:04,963
তোমাকে মানুষ-পশু সবাই একইরকম ভালবাসে!

369
00:30:05,065 --> 00:30:07,599
আমার প্রতিভাকে যতটুকু পারি কাজে লাগাই,
আর তো কিছু না!

370
00:30:07,701 --> 00:30:09,601
তোমার প্রতিভা দিয়ে?

371
00:30:09,703 --> 00:30:11,536
আসলে আমি ভাবছিলাম--

372
00:30:11,638 --> 00:30:13,138
ওহ,এখন সবাই চিন্তাবিদ হয়ে গেছি,না?

373
00:30:13,240 --> 00:30:16,041
খালি আইডিয়া আর অাইডিয়া!

374
00:30:16,143 --> 00:30:19,444
- আমি সেটা বলতে চাইনি--
- তোমার আইডিয়া আছে,আমার আইডিয়া আছে,

375
00:30:19,546 --> 00:30:21,313
ওরও আইডিয়া আছে!

376
00:30:21,415 --> 00:30:24,116
তাহলে আমারটার আর দাম থাকবে কেন?

377
00:30:24,218 --> 00:30:27,519
আমি মালিক বলেই খালি দাম দাও বলতে চাচ্ছ,
আসলে তেমন ভাল হয় না??

378
00:30:27,621 --> 00:30:29,821
তোমরা কে যে আমার কাজের বিচার করতে আসছ?

379
00:30:29,923 --> 00:30:32,691
এটা আমার পেশা৷
আমি জানি কীভাবে স্ক্রিপ্ট সাজাতে হয়৷

380
00:30:32,793 --> 00:30:34,726
এসবে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই৷

381
00:30:48,041 --> 00:30:50,308
ঐ মেয়েটার ব্যাপারে সতর্ক থাকবেন৷

382
00:30:54,114 --> 00:30:56,181
ও আপনার মৃত্যু চায়৷

383
00:31:35,456 --> 00:31:37,022
তারপর?

384
00:31:37,124 --> 00:31:39,357
যেমনটা ভেবেছিলাম৷

385
00:31:41,061 --> 00:31:42,794
আফসোস!

386
00:31:42,896 --> 00:31:44,896
মেয়েটা প্রতিভাবান ছিল৷

387
00:31:47,901 --> 00:31:49,768
আপনি আমাকে কথা দিয়েছিলেন৷

388
00:31:55,909 --> 00:31:57,943
বেশি কষ্ট দিও না!

389
00:32:49,363 --> 00:32:52,464
'সৈন্যদল,থামো!'

390
00:32:53,734 --> 00:32:55,333
মাই লর্ড৷

391
00:32:55,435 --> 00:32:57,269
মাই লর্ড৷

392
00:32:58,906 --> 00:33:02,674
বন্ধুগণ,সময় এসেছে ঘুরে দাঁড়ানোর৷

393
00:33:02,776 --> 00:33:06,511
ধর্মান্ধতা শহরকে কব্জা করে নিয়েছে৷

394
00:33:06,613 --> 00:33:11,216
এবং এর  নিষ্ঠুর থাবা করায়ত্ত করছে
আমাদের বাচ্চাদের৷

395
00:33:11,318 --> 00:33:14,486
কিন্তু সময় এসে গেছে একে উপড়ে ফেলার৷

396
00:33:14,588 --> 00:33:17,656
পাঠিয়ে দেয়ার একে তার আপন ঠিকানা পাথরের গুহায়৷

397
00:33:17,758 --> 00:33:22,294
ধর্মান্ধতার দিন শেষ!

398
00:33:25,465 --> 00:33:27,799
'সামনে আগাও!'

399
00:33:30,370 --> 00:33:34,105
ধনী বা দরিদ্র,অভিজাত বা সাধারণ

400
00:33:34,207 --> 00:33:38,376
যেই পাপ করুক না কেন,
প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে৷

401
00:33:39,947 --> 00:33:42,447
হাউজ টাইরেলের মার্জারী

402
00:33:42,549 --> 00:33:44,983
আমাদের কাছে পাপী প্রমানিত হয়েছে৷

403
00:33:45,085 --> 00:33:47,452
সে ইশ্বরদের সামনে দাঁড়িয়ে

404
00:33:47,554 --> 00:33:50,021
হলি সেপ্টে মিথ্যা বলেছে৷

405
00:33:50,123 --> 00:33:53,158
সে তার ভাইয়ের পাপসমূহ গোপন করেছে৷

406
00:33:53,260 --> 00:33:55,827
নিজের বংশকে অপমান করেছে সে৷

407
00:33:55,929 --> 00:33:59,197
অপমান করেছে রাজাকে এবং নিজেকে৷

408
00:34:30,797 --> 00:34:32,664
'সৈন্যদল,দাঁড়িয়ে যাও!'

409
00:34:32,766 --> 00:34:35,033
'সামনের দিকে৷'

410
00:34:35,135 --> 00:34:36,868
'ঘুরে দাঁড়াও৷'

411
00:34:38,772 --> 00:34:41,539
লর্ড টাইরেল৷

412
00:34:41,642 --> 00:34:43,908
স্যার জেইমি৷

413
00:34:44,011 --> 00:34:45,910
বাঁধা দেয়ার জন্য দুঃখিত৷

414
00:34:46,013 --> 00:34:48,713
এখানে আমরা স্যার লরেস টাইরেল ও
রানী মার্জারীকে নিতে এসেছি৷

415
00:34:48,815 --> 00:34:52,083
তাদেরকে সমর্পণ করুন,
আমরা আমাদের পথে চলে যাব৷

416
00:34:52,185 --> 00:34:56,287
আপনাদের হাতে তাদেরকে সমর্পণ করার
অধিকার আমার নেই৷

417
00:34:56,390 --> 00:34:59,224
আপনাদেরও তাদের নিয়ে যাওয়ার অধিকার নেই৷

418
00:34:59,326 --> 00:35:01,159
ঠিক,ঠিক!

419
00:35:03,430 --> 00:35:04,596
Hyah

420
00:35:09,870 --> 00:35:12,904
'অস্ত্র প্রস্তুত করো!'

421
00:35:13,006 --> 00:35:17,175
আমি হাউজ ব্যারাথিয়নের
মহারাজ টমেন এর নামে বলছি..

422
00:35:17,277 --> 00:35:20,345
ইশ্বরের বিচারে হস্তক্ষেপ করার অধিকার রাজারও নেই৷

423
00:35:20,447 --> 00:35:23,181
আপনি ইতিমধ্যেই একটা বড় হাউজের
মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছেন৷

424
00:35:23,283 --> 00:35:25,250
অমনটা আর ঘটছে না!

425
00:35:25,352 --> 00:35:27,585
প্রতিটা স্পারো মারা পড়বে

426
00:35:27,688 --> 00:35:30,155
মার্জারী টাইরেলকে রাস্তায় নামানোর পূর্বেই৷

427
00:35:30,257 --> 00:35:32,757
প্রভুর সেবায় মৃত্যু হওয়া

428
00:35:32,859 --> 00:35:35,060
আমাদের প্রত্যেকের জন্য গর্বের বিষয়৷

429
00:35:35,162 --> 00:35:37,495
আমরা এটার জন্য মুখিয়ে থাকি৷

430
00:35:46,540 --> 00:35:49,040
কিন্তু আজকের এই দিনে কোন লড়াই-ঝগড়া নয়৷

431
00:35:51,912 --> 00:35:54,913
আজকে কোন পাপ মোচন হন্টন হতে যাচ্ছে না৷

432
00:36:11,298 --> 00:36:13,298
'অস্ত্র নীচে!'

433
00:36:13,400 --> 00:36:16,367
রানী মার্জারী নিজের পাপের প্রায়শ্চিত্ত
আগেই করে ফেলেছেন

434
00:36:16,470 --> 00:36:19,471
অপর একজনকে

435
00:36:19,573 --> 00:36:21,673
সপ্ত ইশ্বরের আলোর পথে নিয়ে এসে৷

436
00:36:51,671 --> 00:36:54,873
আমরা একত্রে ঘোষনা করছি

437
00:36:54,975 --> 00:36:57,509
এক নতুন ঐক্যের!

438
00:36:58,545 --> 00:37:00,478
একটি পবিত্র বন্ধনের

439
00:37:00,580 --> 00:37:04,115
রাজশক্তি আর ধর্মবিশ্বাসের মাঝে৷

440
00:37:19,266 --> 00:37:23,268
...

441
00:37:23,370 --> 00:37:25,770
রাজশক্তি আর ধর্মবিশ্বাস হল

442
00:37:25,872 --> 00:37:29,605
দুটি স্তম্ভ যার উপর পুরা বিশ্ব টিকে আছে৷

443
00:37:29,709 --> 00:37:34,813
একত্রে আমরা সেভেন কিংডমের হারানো গৌরব ফিরিয়ে আনব৷

444
00:37:53,200 --> 00:37:55,333
হচ্ছেটা কী?

445
00:37:55,435 --> 00:37:57,435
আমরা হেরে গেছি তার কাছে৷

446
00:37:57,537 --> 00:37:59,404
আর কী হবে!!

447
00:38:14,287 --> 00:38:17,288
ধর্মবিশ্বাসের কোন ক্ষতি করার চেষ্টার অর্থ
রাজসভার বিরুদ্ধাচরণ  করা৷

448
00:38:17,390 --> 00:38:20,358
আর রাজসভার বিরুদ্ধাচরণকারী ব্যক্তি

449
00:38:20,460 --> 00:38:23,061
কিংসগার্ডের প্রধান হিসেবে থাকার যোগ্য নয়৷

450
00:38:23,163 --> 00:38:27,098
তোমার জন্মের আগ থেকে আমি কিংসগার্ডের
সদস্য হিসেবে আছি৷

451
00:38:29,002 --> 00:38:32,036
তোমার এটা করার কোন দরকারই নেই,
এসব করে কোন লাভ হবে না৷

452
00:38:34,441 --> 00:38:36,374
আমাকে ইশ্বরের কাছে জবাবদিহি করতে হবে৷

453
00:38:36,476 --> 00:38:38,710
ঐ চেয়ারে বসা থাকাবস্থায় না!

454
00:38:42,849 --> 00:38:45,450
এই বিষয়ে রাজসভার সিদ্ধান্ত চূড়ান্ত৷

455
00:38:47,587 --> 00:38:50,521
তো আমাকে কি রাস্তায় নেংটো হয়ে হাঁটতে হবে?

456
00:38:50,624 --> 00:38:53,124
না তার আগে কিছুদিন সেপ্টের কারাগারে
বন্দী থাকতে হবে

457
00:38:53,226 --> 00:38:55,360
যাতে ইশ্বরের দয়া কী জিনিস বুঝতে পারি?

458
00:38:59,566 --> 00:39:03,868
দীর্ঘদিন বিশ্বস্ততার সাথে আপনি নিজের পরিবার
এবং রাজার সেবা করে গিয়েছেন৷

459
00:39:03,970 --> 00:39:06,204
সামনেও তেমনটাই করে যাবেন৷

460
00:39:07,974 --> 00:39:09,908
তবে এই শহরে থেকে না৷

461
00:39:13,179 --> 00:39:16,547
তোমরা হারিয়ে ফেলেছ তাহলে?

462
00:39:18,285 --> 00:39:19,584
জ্বী,বাবা৷

463
00:39:19,686 --> 00:39:22,620
একটা দূর্গ গাধার দল,
কোন জাহাজ না!

464
00:39:22,722 --> 00:39:25,890
এবং তোমরা ভালমতোই জান এটা কোথায়৷

465
00:39:25,992 --> 00:39:27,592
তোমরা রিভাররান হারাওনি৷

466
00:39:27,694 --> 00:39:29,827
বরং ব্লাকফিশকে এটা হাতে তুলে দিয়েছ৷

467
00:39:29,930 --> 00:39:32,897
সে হঠাত আক্রমণ করেছে৷
তাছাড়া যে কারো থেকে ঐ দূর্গ তার বেশি চেনা!

468
00:39:32,999 --> 00:39:36,367
রেড ওয়েডিংয়ের দিন তোমরা
ব্লাকফিশকে পেয়েও ধরে রাখতে পারনি৷

469
00:39:36,469 --> 00:39:39,470
এখানেই নাকের ডগায় বসে ছিল,
কিন্তু তোমাদের ফাঁকি দিয়ে চলে যায়৷

470
00:39:39,572 --> 00:39:42,073
এরপর যখন তাকে খুঁজে বের করে হত্যা করতে বলি,

471
00:39:42,175 --> 00:39:43,541
তোমরা তাকে খুঁজে পেলে না!

472
00:39:43,643 --> 00:39:45,743
কোনকিছু হারিয়ে ফেলার ফলাফল কত ভয়ংকর দেখলে?

473
00:39:45,845 --> 00:39:49,286
এখন সে ফিরে এসে রিভাররান ফিরিয়ে নিল!

474
00:39:49,382 --> 00:39:51,549
আমাদের উপর এভাবে দোষ চাপিয়ে দেয়া--

475
00:39:51,651 --> 00:39:54,919
তিনশ বছর যাবত আমরা টালিদের পা চেটেছি৷

476
00:39:55,021 --> 00:39:58,923
তাদের আনুগত্যের শপথ নিয়েছি
এবং তাদের ইচ্ছেমতো চলেছি৷

477
00:39:59,025 --> 00:40:01,259
আর না!
রিভাররান আমাদের৷

478
00:40:01,361 --> 00:40:03,695
এটাকে ফিরিয়ে আনো!

479
00:40:03,797 --> 00:40:05,330
আমাদের পর্যাপ্ত সৈন্য নেই৷

480
00:40:05,432 --> 00:40:08,766
ব্লাকফিশের চেয়ে দশগুণ বেশি আছে আমাদের৷

481
00:40:08,868 --> 00:40:11,903
মেলিস্টার আর ব্লাকউডেরা আমাদের বিরুদ্ধে চলে গেছে৷

482
00:40:12,005 --> 00:40:15,206
দলছুট সৈন্যরা একজনও আমাদের নিয়ন্ত্রণে নেই৷

483
00:40:15,308 --> 00:40:17,241
এমনকি আমাদের ক্যাম্পের সাপ্লাইও
ডাকাতি করে নিয়ে যাচ্ছে তারা!

484
00:40:17,344 --> 00:40:20,378
রিভাররান অবরোধ করেও লাভ নেই,
এক বছর অনায়াসে টিকে যাবে৷

485
00:40:20,480 --> 00:40:23,815
আর কোন অজুহাত শুনলে
ওকে সেনাপতি বানায় দিব৷

486
00:40:23,917 --> 00:40:25,683
মানুষ হাসাহাসি করছে আমাদের নিয়ে৷

487
00:40:25,785 --> 00:40:27,652
রিভারল্যান্ডের ওপাশ থেকে নিয়ে

488
00:40:27,754 --> 00:40:29,487
কিংসল্যান্ডিংয়ের শেষ পর্যন্ত সবাই!!

489
00:40:29,589 --> 00:40:31,222
তাদের হাসির আওয়াজ..

490
00:40:31,324 --> 00:40:33,858
..আমি ঘুমের মধ্যেও শুনতে পাই!

491
00:40:33,960 --> 00:40:36,961
তোমাদের দূর্ভাগ্য যে
আমি এখনো মরিনি৷

492
00:40:37,063 --> 00:40:41,799
এবং তাদের ঐ হাসি বন্ধ হওয়ার আগ পর্যন্ত
আমি মরছি না৷

493
00:40:41,901 --> 00:40:44,435
ঐ দূর্গ আমার চাই!

494
00:40:45,905 --> 00:40:48,406
সে কখনো আত্মসমর্পণ করবে না,বাবা!

495
00:40:48,508 --> 00:40:51,009
অবশ্যই করবে!

496
00:40:55,515 --> 00:40:58,249
তাকে ঐ ছুড়িটা দেখাবে

497
00:40:58,351 --> 00:41:02,053
যেটা দিয়ে রব স্টার্কের ছেলেকে
তার বেশ্যা মায়ের পেটেই খুন করেছ৷

498
00:41:02,155 --> 00:41:04,422
আর তুমি তাকে দেখাবে যে ছুড়িটা দিয়ে

499
00:41:04,524 --> 00:41:06,657
তার ভাগিনার গলা কেটেছ সেটা!

500
00:41:06,760 --> 00:41:08,726
তাকে স্মরণ করিয়ে দিবে

501
00:41:08,828 --> 00:41:12,697
রেড ওয়েডিংয়ে যার বিবাহ অনুষ্ঠিত হল তার কথা৷

502
00:41:12,799 --> 00:41:14,465
তার ভাতিজা৷

503
00:41:29,716 --> 00:41:32,350
অভিনন্দন,লর্ড এডমিউর৷

504
00:41:32,452 --> 00:41:34,519
তুমি বাড়ি ফিরছ৷

505
00:41:34,621 --> 00:41:38,122
আমাকে ব্লাকফিশের বিরুদ্ধে পাঠানো হচ্ছে৷

506
00:41:38,224 --> 00:41:41,092
জানা কথা ওয়াল্ডার ফ্রে নিজে নিজে
কিছুই করতে পারবে না৷

507
00:41:41,194 --> 00:41:42,994
চারশ বছর বয়সী বুড়া সে!

508
00:41:43,096 --> 00:41:45,596
তাই আমাকেই পাঠানো হচ্ছে একটা বাহিনী সহকারে

509
00:41:45,698 --> 00:41:47,565
ঐ দূর্গ অবরোধ করতে যেটা মাসের পর মাস
টিকে থাকতে পারবে৷

510
00:41:47,667 --> 00:41:50,101
অন্য কোথাও সেনাদলের অধিনায়ক হয়ে থাকা

511
00:41:50,203 --> 00:41:51,769
সেপ্টের কারাগারে থাকার চেয়ে অনেক ভাল৷

512
00:41:51,871 --> 00:41:54,739
আমি রিভারল্যান্ডে যাচ্ছি না৷

513
00:41:57,811 --> 00:41:59,043
তাহলে কোথায়?

514
00:41:59,145 --> 00:42:00,578
আমি ব্রোনের কাছে যাচ্ছি৷

515
00:42:00,680 --> 00:42:02,747
ব্যাগভর্তি স্বর্ণ ওর হাতে তুলে দিব

516
00:42:02,849 --> 00:42:06,217
যাতে আমার জন্য ওর চেনা সেরা
খুনীর দলকে একত্র করতে পারে৷

517
00:42:06,319 --> 00:42:09,687
ওদেরকে সাথে করে সেপ্টে যাব
আর হাই স্পারোর মাথা কেটে নিয়ে আসব৷

518
00:42:09,789 --> 00:42:11,622
এবং আরো যে কয়জন স্পারোর মাথা আনতে পারি!

519
00:42:11,724 --> 00:42:15,293
- তুমি পারবে না!
- আমাদের সন্তান ওর আয়ত্তে! ওকে কেড়ে নিয়েছে  সে!

520
00:42:15,395 --> 00:42:17,395
সে আমাদের পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে৷

521
00:42:17,497 --> 00:42:19,831
এমন লোককে কী করা উচিত?

522
00:42:19,933 --> 00:42:24,001
কোনরকম দয়ামায়া ছাড়াই তাদেরকে মারা উচিত
এবং আমরা সেটাই করব৷

523
00:42:24,104 --> 00:42:26,938
কিন্তু হাই স্পারোকে মেরে তুমি সেপ্ট থেকে
জীবিত বের হতে পারবে না৷

524
00:42:27,040 --> 00:42:30,074
আর তোমাকে ছাড়া এসব কিছুর কোন অর্থ নেই৷

525
00:42:30,176 --> 00:42:33,544
আমাদের বাহিনীর নেতৃত্ব গ্রহণ করো!

526
00:42:33,646 --> 00:42:35,947
যেখানে বাবা সবসময় তোমাকে দেখতে চাইতেন৷

527
00:42:36,049 --> 00:42:38,416
আমাদের লোকদের দেখিয়ে দাও আনুগত্যের অর্থ কী৷

528
00:42:38,518 --> 00:42:40,518
ল্যানিস্টারদের প্রকৃতি বুঝিয়ে দাও তাদের..

529
00:42:40,620 --> 00:42:42,553
দেখিয়ে দাও আমরা শত্রুর কী হাল করে থাকি!

530
00:42:43,923 --> 00:42:46,157
আর ঐ বালের দূর্গ জিতে ফিরতে হবে তোমাকে৷

531
00:42:46,259 --> 00:42:48,459
কারণ সেটা আমাদের আর তুমি তা পারবে৷

532
00:42:48,561 --> 00:42:51,662
তোমার ট্রায়াল শুরু হওয়ার বেশি দিন নেই৷
আমাকে তোমার পাশে থাকতে হবে!

533
00:42:51,764 --> 00:42:55,933
কমব্যাট লড়াইয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে ট্রায়াল৷

534
00:42:56,035 --> 00:42:58,402
আর সেটার জন্য আমার কাছে মাউন্টেইন আছে৷

535
00:43:00,640 --> 00:43:03,307
শত্রুরা আসলে আমাদেরকে শক্তিশালী করে তুলেছে৷
ওদের সবাই৷

536
00:43:04,677 --> 00:43:06,711
ওদের কোন ধারণাই নেই আমরা কতটা শক্তিশালী৷

537
00:43:06,813 --> 00:43:09,113
জানতেও পারবে না আমরা কী করতে পারি ওদের৷

538
00:43:19,726 --> 00:43:22,126
আমরা সবসময় একসাথে ছিলাম৷

539
00:43:22,228 --> 00:43:24,795
সবসময় একসাথেই থাকব৷

540
00:43:24,898 --> 00:43:27,331
পৃথিবীতে আমি কেবল তোমার আর তুমি কেবল আমার!

541
00:43:47,287 --> 00:43:49,120
আপনি আমাদেরকে সাহায্য করছেন কেন?

542
00:43:52,659 --> 00:43:54,158
থ্রি-আইড-রেভেন আমাকে খবর পাঠিয়েছিলেন৷

543
00:43:54,260 --> 00:43:55,456
থ্রি-আইড-রেভেন মারা গেছেন৷

544
00:43:55,562 --> 00:43:57,628
এখন তিনি আবার জন্ম নিয়েছেন৷

545
00:44:10,310 --> 00:44:13,010
শেষবার যখন তোমাকে দেখি তখন তুমি ছোট ছিলে৷

546
00:44:14,714 --> 00:44:16,280
নির্ভীক কিশোর৷

547
00:44:16,382 --> 00:44:19,450
দূর্গের খাড়া খাড়া দেয়াল চড়তে ভালবাসে,
এটা নিয়ে তার মায়ের চিন্তার শেষ নেই!

548
00:44:19,552 --> 00:44:21,953
আপনি কে?

549
00:44:39,472 --> 00:44:41,239
আংকেল বেনজান!

550
00:44:42,642 --> 00:44:44,075
সর্বশেষ চিঠিতে জন লিখেছিল,

551
00:44:44,177 --> 00:44:46,010
আপনি ওয়ালের ওপাশে হারিয়ে গেছেন৷

552
00:44:49,015 --> 00:44:51,582
আমি উত্তরের বনের গভীরে একটা দল নিয়ে

553
00:44:51,684 --> 00:44:54,418
হোয়াইট ওয়াকার্সদের খোঁজে গিয়েছিলাম৷

554
00:44:54,520 --> 00:44:56,120
আমরা তাদের হাতে পড়ে যাই৷

555
00:44:56,222 --> 00:45:00,057
একটা হোয়াইট ওয়াকার্স আমার বুকে
বরফের ছুড়ি ঢুকিয়ে

556
00:45:02,395 --> 00:45:04,061
ফেলে রেখে যায়৷

557
00:45:04,163 --> 00:45:05,563
তাদের মতো হতে শুরু করেছিলাম৷

558
00:45:05,665 --> 00:45:08,232
চিলড্রেনরা* আমাকে খুঁজে পায়৷
(*যারা হোয়াইট ওয়াকার্সদের বানিয়েছে)

559
00:45:08,334 --> 00:45:11,535
ওয়াকার্স হওয়া থেকে আমাকে রক্ষা করে৷

560
00:45:11,638 --> 00:45:12,937
কীভাবে?

561
00:45:13,039 --> 00:45:15,339
ঠিক যেভাবে ওয়াকার্সদের বানিয়েছিল ওরা৷

562
00:45:15,441 --> 00:45:16,774
তুমি দেখেছ সেটা৷

563
00:45:18,578 --> 00:45:20,578
ড্রাগনগ্লাস৷

564
00:45:20,680 --> 00:45:23,681
আপনার বুকের মধ্যে ড্রাগনগ্লাস ঢুকিয়ে দিয়ে!

565
00:45:25,952 --> 00:45:28,686
তুমিই এখন থ্রি-আইড-রেভেন৷

566
00:45:28,788 --> 00:45:31,722
আমি শেখার মতো সময় পাইনি৷
এখনো ক্ষমতাটা নিয়ন্ত্রণ করতে পারি না৷

567
00:45:34,761 --> 00:45:36,794
তোমাকে নিয়ন্ত্রণ করা শিখতেই হবে৷

568
00:45:36,896 --> 00:45:38,796
নাইট কিংস এখানে পৌঁছানোর আগেই৷

569
00:45:41,267 --> 00:45:43,067
খাও৷

570
00:45:45,204 --> 00:45:48,272
কোন না কোনভাবে

571
00:45:48,374 --> 00:45:51,075
সে ওয়াল পার করে জীবিতদের পৃথিবীতে আসবেই৷

572
00:45:51,177 --> 00:45:53,577
সে যখন এসে পৌঁছবে

573
00:45:53,680 --> 00:45:56,847
তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে৷

574
00:45:56,949 --> 00:46:00,217
আর আমি জানি তুমি সেটা পারবে৷

575
00:46:20,563 --> 00:46:23,030
সব ঠিকঠাক তো?

576
00:46:23,132 --> 00:46:25,166
মিরিনে পৌঁছতে কত দিন লাগতে পারে?

577
00:46:25,268 --> 00:46:27,101
সর্বোচ্চ এক সপ্তাহ৷

578
00:46:27,203 --> 00:46:30,605
আমার পুরা বাহিনী নিয়ে ওয়েস্টরোস যেতে
মোট কতটা জাহাজের প্রয়োজন?

579
00:46:30,707 --> 00:46:32,807
ডথোরকি আর তাদের ঘোড়া,

580
00:46:32,909 --> 00:46:35,243
আনসালিদ,
সেকেন্ড সন্স--

581
00:46:35,345 --> 00:46:37,211
এক হাজার তো লাগবেই৷

582
00:46:37,313 --> 00:46:39,447
- বেশিও লাগতে পারে৷
- তো এত জাহাজ কার আছে?

583
00:46:39,549 --> 00:46:41,048
কারো নেই৷

584
00:46:41,150 --> 00:46:43,184
এখন পর্যন্ত নেই!

585
00:46:45,255 --> 00:46:48,756
তাহলে আমরা মিরিন পৌঁছে
ওয়েস্টরোসের দিকে যাত্রা করব৷

586
00:46:48,858 --> 00:46:50,358
কিন্তু এরপর কী?

587
00:46:50,460 --> 00:46:53,227
আমি নিজের অধিকার বুঝে নিব৷

588
00:46:53,329 --> 00:46:56,163
রাজপ্রাসাদের সিংহাসনে বসার জন্য তোমার জন্ম হয়নি৷

589
00:46:56,266 --> 00:46:58,599
তো আমার জন্ম কীসের জন্য?

590
00:46:58,701 --> 00:47:02,370
তুমি একজন দিগ্বিজয়ী,
ডেনেরিস স্টোর্মবর্ন!

591
00:47:11,548 --> 00:47:13,047
এখানেই থাকো৷

592
00:47:49,519 --> 00:47:52,353
আমি দেখতে যাচ্ছি৷
তোমরা এখান থেকে সরবে না৷

593
00:48:47,710 --> 00:48:51,112
প্রত্যেক খাল নিজেদের লড়াইয়ের সময়
তিনজন সেরা লড়াকুকে বেছে নিত

594
00:48:51,922 --> 00:48:54,842
নিজের নিরাপত্তার জন্য তাদেরকে পাশে রাখতে৷

595
00:48:54,962 --> 00:48:57,703
কিন্তু আমি কোন খাল নই৷

596
00:48:58,438 --> 00:49:01,375
আমি কাউকে আলাদা করে বেছে নিতে চাই না৷

597
00:49:02,101 --> 00:49:04,140
আমি তোমাদের সবাইকে পাশে চাই৷

598
00:49:07,483 --> 00:49:10,299
আমি খালদের চেয়ে ভিন্ন কিছু চাই৷

599
00:49:10,555 --> 00:49:12,643
যা কোন খাল কোনদিন চায়নি৷

600
00:49:14,417 --> 00:49:17,954
তোমরা কি কাঠের ঘোড়ায় চড়ে
কালো সমুদ্র পাড়ি দিবে?

601
00:49:19,727 --> 00:49:24,312
আমার শত্রুদের তাদের লৌহবর্ম ভেঙ্গে হত্যা করবে?

602
00:49:24,432 --> 00:49:26,429
এবং তাদের দূর্গগুলো আমার জন্য কি ধ্বসিয়ে দিবে?

603
00:49:28,769 --> 00:49:32,108
তোমরা কি সেভেন কিংডমস আমার হাতে তুলে দিবে?

604
00:49:32,228 --> 00:49:35,714
যার প্রতিশ্রুতি খাল দ্রোগো করেছিল।

605
00:49:35,634 --> 00:49:37,840
পর্বতমালার দেবীদের সামনে৷

606
00:49:41,190 --> 00:49:43,250
তোমরা কি আমার সাথে থাকবে?

607
00:49:46,190 --> 00:49:47,250
এখন

608
00:49:50,378 --> 00:49:52,421
এবং সবসময়?

609
00:50:04,457 --> 00:50:12,457
<font color="#ec14bd">বিসাব প্রেজেন্টেশনে- আবীর ইউসুফ রুদ্র</font>

610
00:50:14,457 --> 00:50:19,457
ভাল লাগলে ফিডব্যাক জানাবেন,রেটিং করতে ভুলবেন না৷
যে কোন প্রয়োজনে: ফেসবুকে 'Abir Yousuf'
