1
00:00:05,910 --> 00:00:14,410
Bangla Subtitle Created By
Serial Killer

2
00:00:14,430 --> 00:00:22,930
Translated By
 Hasibujjaman Hasib  Mamun Abdullah
Sarah Iqbal  M I Shaown  Rafat Shams 
 Fuad Anas Ahmed

3
00:00:22,960 --> 00:00:32,460
Edited By
 Fuad Anas Ahmed

4
00:01:38,800 --> 00:01:46,920
Game Of Thrones 7x02
 STORMBORN

5
00:01:47,120 --> 00:01:52,400
Bangla Subtitle Created By
Serial Killer

6
00:02:24,240 --> 00:02:27,030
এরকম এক রাতেই জন্মেছিলে তুমি।

7
00:02:27,030 --> 00:02:28,320
সে ঝড় আমিও ভুলিনি।

8
00:02:28,320 --> 00:02:33,070
কিংস ল্যান্ডিংয়ের কুকুরগুলো রাতভর চিৎকার করেছিল!

9
00:02:33,070 --> 00:02:34,700
আমারও ওসব মনে থাকলে ভালো হত!

10
00:02:34,700 --> 00:02:37,620
এতদিন ভেবেছি, বাড়ি ফিরে
আসাটা হয়তো দারুণ কিছু হবে।

11
00:02:37,620 --> 00:02:39,410
কিন্তু, জায়গাটাকে মোটেও নিজের বাড়ি মনে হচ্ছেনা।

12
00:02:39,410 --> 00:02:41,740
খুব বেশিদিন আমরা ড্রাগনস্টোনে থাকছি না।

13
00:02:41,740 --> 00:02:43,030
গুড!

14
00:02:44,450 --> 00:02:46,280
সিংহের সংখ্যা তো বেশি দেখছি না।

15
00:02:46,280 --> 00:02:49,200
সার্সেইর নিয়ন্ত্রণে এখন
সাতরাজ্যের অর্ধেকটাও নেই!

16
00:02:49,200 --> 00:02:51,490
ওয়েস্টোরসের লর্ডরাও তাকে ঘৃণা করে।

17
00:02:51,490 --> 00:02:54,370
এমনকি আপনি আসার আগেও,
ওরা বিদ্রোহ করতে চেয়েছিল।

18
00:02:54,370 --> 00:02:57,870
- এখন...
- সত্যিকারের রাণী অপেক্ষায় তারা প্রহর গুনে?

19
00:02:57,870 --> 00:03:00,490
আমার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় গোপনে আরতি করে?

20
00:03:00,490 --> 00:03:02,450
আমার ভাইকে সবাই এ ধরনের কথা শোনাত,

21
00:03:02,450 --> 00:03:04,490
বোকার মতো, ও এসব বিশ্বাসও করত।

22
00:03:09,280 --> 00:03:13,320
সঙ্গে এরকম আর্মি আর তিনটে ড্রাগন
থাকলে, ভিসারিস...

23
00:03:13,320 --> 00:03:15,320
এতক্ষণে কিংস ল্যান্ডিং আক্রমণ করে বসত।

24
00:03:15,320 --> 00:03:17,910
ওয়েস্টোরস জয় করা
হয়তো ততোটা কঠিন হবে না।

25
00:03:17,910 --> 00:03:20,320
কিন্তু, তুমি তো আর
ধ্বংসস্তূপে রাজত্ব করতে আসো নি।

26
00:03:21,950 --> 00:03:23,070
না।

27
00:03:23,070 --> 00:03:28,120
গণ-হত্যাযজ্ঞ না ঘটিয়েও,
সাত রাজ্য জয় করে নেয়া সম্ভব!

28
00:03:28,200 --> 00:03:30,780
সার্সেইর বিরুদ্ধে তোমার পাশে
বড় বড় হাউজগুলো চলে এলেই তো

29
00:03:30,780 --> 00:03:32,870
আমরা জিতে গেলাম!

30
00:03:32,870 --> 00:03:35,320
টাইরেল আর্মি আর ডর্নিশদেরকে পাওয়ায়,

31
00:03:35,320 --> 00:03:38,490
এমনিতেই দক্ষিণের ক্ষমতা
আমাদের হাতে চলে এলো।

32
00:03:38,490 --> 00:03:41,070
সেজন্য অবশ্য আপনাকে
এখনও ধন্যবাদ জানানো হয়নি।

33
00:03:41,070 --> 00:03:43,820
মাই কুইন, আপনার ওপর ভরসা রেখেই,

34
00:03:43,830 --> 00:03:46,370
ওরা আমাদের সাথে যোগ দিয়েছে।

35
00:03:46,370 --> 00:03:48,700
আপনি তো আমার বাবার সেবাও
করেছেন, তাই না, লর্ড ভ্যারিস?

36
00:03:50,030 --> 00:03:51,320
জী।

37
00:03:51,320 --> 00:03:52,660
এরপর উনাকে অপসারিত করা লোকটারও সেবা করেছেন।

38
00:03:52,660 --> 00:03:54,410
আমার সামনে আর কোনও পথ ছিল না,
ইয়োর গ্রেইস...

39
00:03:54,410 --> 00:03:56,530
রবার্ট বারাথিয়নের সামনে মাথা
না নোয়ালে, মাথাটাই খোয়াতে হত।

40
00:03:56,530 --> 00:03:58,870
কিন্তু, তার প্রতিও তো বেশিদিন অনুগত থাকেন নি।

41
00:03:58,870 --> 00:04:00,320
চক্রান্তে লিপ্ত হয়েছেন।

42
00:04:01,780 --> 00:04:05,490
অবশ্য, আপনার পিতার তুলনায়
রবার্টকে বেশ ভালোই বলা চলে।

43
00:04:05,490 --> 00:04:09,660
ম্যাড কিংয়ের মতো হিংস্র শাসক
ইতিহাসে খুব কমই আছে।

44
00:04:09,660 --> 00:04:12,120
রবার্ট না ছিলেন হিংস্র,
না ছিলেন পাগল!

45
00:04:12,120 --> 00:04:14,660
রাজা হবার কোনও ইচ্ছেই ছিল না উনার।

46
00:04:14,660 --> 00:04:17,370
কাজেই, আরও ভালো একজন শাসক খুঁজে বের করার
দায়িত্বটা, আপনিই নিজের কাঁধে তুলে নিলেন?

47
00:04:17,370 --> 00:04:19,570
ইয়োর গ্রেইস,

48
00:04:19,580 --> 00:04:22,570
ছোট্ট এক বাক্সে বন্দী হয়ে,
যখন আমি আপন মনে মদ খাচ্ছিলাম,

49
00:04:22,580 --> 00:04:24,620
লর্ড ভ্যারিস আমায় বলেছিলেন,
উত্তরে এমন একজন রাণী আছেন যিনি...

50
00:04:24,620 --> 00:04:27,530
আমি ক্ষমতায় আসার আগে,
আমার ভাইয়ের পক্ষ নিয়েছিলেন আপনি।

51
00:04:28,950 --> 00:04:32,240
আপনার এতো গুপ্তচর,
ছোট্ট ছোট্ট পাখিরা কি,

52
00:04:32,240 --> 00:04:37,910
একবারও আপনার কানে বলে নি যে,
ভিসারিস ছিল প্রচণ্ড হিংস্র, নির্বোধ আর অসহায়?

53
00:04:38,030 --> 00:04:42,530
আপনার এতো বিদ্যাবুদ্ধি কি বলে?
ওসব গুণ নিয়ে বুঝি, ও খুব ভালো শাসক হত?

54
00:04:42,530 --> 00:04:45,200
খাল দ্রোগোর সাথে আপনার
বিয়ের আগ পর্যন্ত, ইয়োর গ্রেইস,

55
00:04:45,200 --> 00:04:50,000
আপনার অস্তিত্ব কিংবা রূপের জাদু
সম্পর্কে আমার কোনও ধারণাই ছিল না।

56
00:04:50,030 --> 00:04:53,740
তাই, আপনি আর আপনার বন্ধুরা মিলে, বাজীর ঘোড়ার
মতো ডথোরাকিদের কাছে আমাকে বিক্রি করে দিলেন।

57
00:04:53,740 --> 00:04:55,740
ওসব তো আপনার জন্য সুফলই বয়ে এনেছে।

58
00:04:55,740 --> 00:04:57,780
আমাকে খুন করার নির্দেশ কে দিয়েছিল?

59
00:05:01,780 --> 00:05:03,820
কিং রবার্ট।

60
00:05:03,830 --> 00:05:06,570
আততায়ী ভাড়া করেছিল কে?

61
00:05:06,580 --> 00:05:09,740
এসোস-এ ডেনেরিস টারগেরিয়ানকে
খুন করার বার্তা কে পাঠিয়েছিল?

62
00:05:09,740 --> 00:05:14,280
- ইয়োর গ্রেইস, আমি ওসব করেছি শুধু...
- বেঁচে থাকার জন্য।

63
00:05:14,280 --> 00:05:16,570
লর্ড ভ্যারিস ইতোমধ্যেই
নিজের আনুগত্যের প্রমাণ দিয়েছেন।

64
00:05:16,580 --> 00:05:18,370
আনুগত্যের প্রমাণ?
মোটেও না।

65
00:05:18,370 --> 00:05:22,070
কোনও শাসককে অপছন্দ হলে, সাথে সাথেই
উনি তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন।

66
00:05:22,070 --> 00:05:24,490
এরকম আনুগত্য দিয়ে আপনি
আসলে কার সেবায় নিয়োজিত?

67
00:05:24,490 --> 00:05:26,620
বিশ্বের সেবায় নিয়োজিত।

68
00:05:26,620 --> 00:05:29,990
অযোগ্য ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ করতে নেই!

69
00:05:29,990 --> 00:05:32,950
যতদিন, আমার দৃষ্টিশক্তি থাকবে,
এর যথাযথ ব্যবহারই করব আমি!

70
00:05:34,660 --> 00:05:36,660
মহান কোনও বংশে জন্মাইনি আমি।

71
00:05:36,660 --> 00:05:39,240
শূন্য থেকে আজকের এ অবস্থানে।

72
00:05:39,240 --> 00:05:42,200
ক্রীতদাস হিসেবে আমাকে
বিক্রি হয়েছি বারবার!

73
00:05:42,200 --> 00:05:46,030
শৈশব কেটেছে বস্তি, নর্দমা
আর পরিত্যক্ত বাড়ির কোণে!

74
00:05:46,030 --> 00:05:48,620
জানতে চান,
আমার কাদের প্রতি প্রকৃত আনুগত্য?

75
00:05:48,620 --> 00:05:51,820
কোনও রাজা বা রাণী নয়,
আমার এ আনুগত্য সাধারণ মানুষের প্রতি!

76
00:05:51,830 --> 00:05:55,780
যারা অত্যাচারী শাসকের নিষ্ঠুরতার শিকার হয়,
আবার, ন্যায়পরায়ণ শাসকের অধীনে দেখে সুখের হাতছানি।

77
00:05:55,780 --> 00:05:58,160
যাদের মন জয় করার লক্ষ্যে
এগিয়ে চলেছেন আপনি।

78
00:05:59,950 --> 00:06:03,870
আপনি আমার অন্ধ আনুগত্য
পাবার ইচ্ছা প্রকাশ করলে,

79
00:06:03,870 --> 00:06:06,620
সে ইচ্ছার প্রতি শুধু সম্মান প্রদর্শন করা ছাড়া,
আর কোনও উপায় থাকবে না আমার।

80
00:06:06,620 --> 00:06:10,620
গ্রে ওয়ার্ম হয়তো আমার শিরচ্ছেদ করবে,
কিংবা, ড্রাগনের খাবারেও পরিণত হতে পারি।

81
00:06:10,620 --> 00:06:13,200
কিন্তু, আমাকে বেঁচে থাকার সুযোগ দিলে, বেশ
ভালোভাবেই আপনার সেবায় নিয়োজিত থাকবো আমি।

82
00:06:13,200 --> 00:06:16,490
প্রয়োজনে আপনাকে আয়রন থ্রোনে
বসাতে আত্মত্যাগও করব,

83
00:06:16,490 --> 00:06:18,990
কারণ, আপনার অনুগত হতে
কেউ আমায় বাধ্য করেনি।

84
00:06:18,990 --> 00:06:22,530
এটাও জানি যে, এরচেয়ে ভালো শাসক
পাবার সুযোগ সাধারণ মানুষেরও নেই।

85
00:06:30,830 --> 00:06:32,990
প্রতিজ্ঞা করুন, ভ্যারিস।

86
00:06:34,490 --> 00:06:37,950
যদি কখনও মনে হয়,
আমি কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছি,

87
00:06:37,950 --> 00:06:41,160
আমার অগোচরে চক্রান্ত না করে,

88
00:06:41,160 --> 00:06:43,120
আজকের মতো চোখে চোখ রেখে

89
00:06:43,120 --> 00:06:44,950
ব্যর্থতাটুকু আমায় জানিয়ে দেবেন।

90
00:06:47,830 --> 00:06:49,950
প্রতিজ্ঞা করছি, মাই কুইন।

91
00:06:56,280 --> 00:07:00,200
আর আমিও প্রতিজ্ঞা করছি...
আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে,

92
00:07:00,200 --> 00:07:01,910
জ্যান্ত পুড়িয়ে মারবো আপনাকে!

93
00:07:05,240 --> 00:07:08,660
মাদার অফ ড্রাগনস এর কাছ থেকে এতোটুকু
শাস্তির আশা তো আমি করতেই পারি!

94
00:07:11,740 --> 00:07:13,700
মাফ করবেন, মাই কুইন।

95
00:07:13,700 --> 00:07:16,870
অ্যাশাই থেকে একজন লাল চুলো মহিলা পুরোহিত
আপনার সাথে দেখা করতে এসেছে।

96
00:07:31,150 --> 00:07:33,110
কুইন ডেনেরিস!

97
00:07:33,110 --> 00:07:35,210
একসময় আমিও ক্রীতদাস ছিলাম

98
00:07:35,250 --> 00:07:38,540
পণ্য রূপে বিক্রি হওয়া ছিল
নিত্যদিনকার ঘটনা!

99
00:07:38,600 --> 00:07:41,500
দাসপ্রথা বিলুপ্ত করা, সে রানীর সাথে
দেখা করতে পেরে আমি ধন্য!

100
00:07:41,720 --> 00:07:45,690
মিরিনে শান্তি প্রতিষ্ঠায়
রেড প্রিস্টরা সাহায্য করেছিল।

101
00:07:45,730 --> 00:07:46,730
আপনাকেও এখানে স্বাগতম!

102
00:07:48,760 --> 00:07:50,260
নাম কি আপনার?

103
00:07:50,340 --> 00:07:52,080
নাম আমার মেলিসান্ড্রে।

104
00:07:53,160 --> 00:07:56,950
এর আগে, উনি সিংহাসনের জন্য লড়তে থাকা
আরেকজন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

105
00:07:56,950 --> 00:08:00,870
স্টানিস বারাথিয়নের পরিণতি তো
নিশ্চয়ই সুখকর হয় নি, তাই না?

106
00:08:00,870 --> 00:08:02,530
না, হয়নি।

107
00:08:02,530 --> 00:08:06,370
এমনই এক দিনে ড্রাগনস্টোনে এলেন, যেদিন...

108
00:08:06,370 --> 00:08:08,240
বেছে বেছে ভুল রাজার সেবা করা

109
00:08:08,240 --> 00:08:10,910
পুরনো সব পাপীদেরকেই ক্ষমা করা হচ্ছে।

110
00:08:14,870 --> 00:08:18,240
ওয়েস্টোরসে তো, লর্ড অফ লাইটের
খুব বেশি ভক্ত নেই, তাই না?

111
00:08:18,240 --> 00:08:23,410
এখনও না। কিন্তু, উনার উদ্দেশ্যে তাদের
ব্যবহৃত হওয়ায় তো কোনও বাধা নেই।

112
00:08:23,410 --> 00:08:25,320
আমার কাছে উনার প্রত্যাশা?

113
00:08:25,330 --> 00:08:27,350
এগিয়ে আসছে দীর্ঘ কালো রাত!

114
00:08:27,370 --> 00:08:29,390
"প্রতিশ্রুত যুবরাজই আনবে নতুন সে সকাল!"

115
00:08:31,120 --> 00:08:33,660
"প্রতিশ্রুত যুবরাজই আনবে নতুন সে সকাল!"

116
00:08:35,200 --> 00:08:36,950
কিন্তু, আমি তো যুবরাজ নই।

117
00:08:36,950 --> 00:08:38,530
ইয়োর গ্রেইস,
মাফ করবেন,

118
00:08:38,530 --> 00:08:41,490
অনুবাদটা আসলে যথার্থ হয়নি।

119
00:08:41,490 --> 00:08:44,240
হাই ভ্যালেরিয়ানে এই বিশেষ্যটি
নির্দিষ্ট কোন লিঙ্গকে নির্দেশ করে না।

120
00:08:44,240 --> 00:08:47,200
কাজেই, ভবিষ্যদ্বাণীটির যথার্থ অনুবাদ হবে,

121
00:08:47,200 --> 00:08:51,570
"প্রতিশ্রুত যুবরাজ বা রাজকুমারীই
আনবে নতুন সে সকাল!"

122
00:08:51,580 --> 00:08:53,740
এসব তো শুধুই শব্দের খেলা, তাই না?

123
00:08:53,740 --> 00:08:55,280
না, আসলে, যথার্থ অনুবাদ করতেই ভালো লাগে।

124
00:08:56,870 --> 00:08:58,820
তো, আপনার কি বিশ্বাস,
ভবিষ্যদ্বাণীতে আমার কথাই বলা হয়েছে?

125
00:08:58,830 --> 00:09:01,620
ভবিষ্যদ্বাণী আসলে.. বেশ বিপজ্জনক!

126
00:09:01,620 --> 00:09:04,950
তবে, আমার বিশ্বাস,
এতে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

127
00:09:04,950 --> 00:09:06,820
যেমনটা থাকবে আরও একজনের...

128
00:09:06,830 --> 00:09:09,320
দ্য কিং ইন দ্য নর্থ,
জন স্নো!

129
00:09:10,620 --> 00:09:12,030
জন স্নো?

130
00:09:12,030 --> 00:09:14,820
- নেড স্টার্কের জারজ সন্তান?
- চেনেন নাকি?

131
00:09:14,830 --> 00:09:17,990
ও যখন নাইট'স ওয়াচে যোগ দিল,
একসাথেই গিয়েছিলাম আমরা।

132
00:09:17,990 --> 00:09:22,120
অগ্নিশিখায় যা দেখেছেন, সেসব বাদে আর কি
কারণে আপনার মনে হল যে, লর্ড অফ লাইটের...

133
00:09:22,120 --> 00:09:24,820
ভবিষ্যদ্বাণী এই জন স্নোকেও নির্দেশ করে?

134
00:09:24,830 --> 00:09:27,740
নাইট'স ওয়াচের লর্ড কমান্ডার থাকাকালে,

135
00:09:27,740 --> 00:09:29,990
শুধুমাত্র, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে,

136
00:09:29,990 --> 00:09:32,070
জংলীদেরকে সে দেয়ালের
এপারে আসার সুযোগ দিয়েছে।

137
00:09:32,070 --> 00:09:33,660
উত্তরের রাজা হয়ে,

138
00:09:33,660 --> 00:09:36,490
শত্রুদের মোকাবেলা করতে
জংলীদেরকে সাথে নিয়েই...

139
00:09:36,490 --> 00:09:38,990
উত্তরাঞ্চলীয় হাউজগুলোকে এক জোটও করেছে সে।

140
00:09:38,990 --> 00:09:41,120
শুনে তো দারুণ মানুষই মনে হচ্ছে।

141
00:09:41,120 --> 00:09:43,490
জন স্নো-কে ডেকে পাঠান।

142
00:09:43,490 --> 00:09:45,160
আপনার সামনে হাজির হতে বলুন।

143
00:09:45,160 --> 00:09:46,780
ওর মুখেই শুনে নিন...

144
00:09:46,780 --> 00:09:50,410
নিজের চোখে ও কি দেখেছে,
আর ওর কি সাথে ঘটেছে।

145
00:09:51,950 --> 00:09:53,570
আমি ভবিষৎবাণী,

146
00:09:53,580 --> 00:09:56,200
দিব্যদৃষ্টি কিংবা অগ্নিশিখার কথা জানি না,

147
00:09:56,200 --> 00:09:58,990
তবে জন স্নোকে আমি পছন্দ করি।
ওর ওপর ভরসাও করেছিলাম।

148
00:09:58,990 --> 00:10:01,490
আর মানুষ চিনতে আমার ভুল হয় না।

149
00:10:01,490 --> 00:10:03,950
সত্যিই যদি উত্তরাঞ্চল তার শাসনে থাকে,

150
00:10:03,950 --> 00:10:05,700
মিত্র হিসেবে ও আমাদের জন্য
বেশ মূল্যবান হতে পারে।

151
00:10:07,030 --> 00:10:08,950
ল্যানিস্টাররা তার বাবাকে খুন করেছে,

152
00:10:08,950 --> 00:10:11,120
ওর ভাইকেও খুন করার
ষড়যন্ত্রেও তাদেরই হাত ছিল।

153
00:10:11,120 --> 00:10:14,320
তোমার চেয়ে জন স্নো,
সার্সেইকে অনেক বেশি ঘৃণা করে।

154
00:10:18,700 --> 00:10:20,490
বেশ!

155
00:10:20,490 --> 00:10:22,280
উত্তরে একটি বার্তা পাঠিয়ে দিন।

156
00:10:22,280 --> 00:10:24,280
জন স্নোকে বলুন, তার রাণী

157
00:10:24,280 --> 00:10:27,280
তাকে ড্রাগনস্টোনে আসার আমন্ত্রণ জানিয়েছে।

158
00:10:27,280 --> 00:10:29,030
আর আনুগত্য করতে বলেছে।

159
00:10:38,580 --> 00:10:41,570
এরপর তোমাদের পালা,
প্রস্তুত হও।

160
00:10:41,580 --> 00:10:44,070
কি মনে হয়,
সত্যিই টিরিয়ন পাঠিয়েছে এটা?

161
00:10:44,070 --> 00:10:47,570
তোমাকে ফাঁদে ফেলার
চক্রান্তও তো হতে পারে।

162
00:10:47,580 --> 00:10:49,120
শেষ লাইনটা পড়।

163
00:10:49,120 --> 00:10:53,740
"বামনরাও তাদের পিতার চোখে
জারজ সন্তানের মতনই"

164
00:10:53,740 --> 00:10:55,490
মানে কি?

165
00:10:55,490 --> 00:10:58,410
প্রথম দেখায় আমাকে উনি এ কথাটা বলেছিলেন।

166
00:10:59,740 --> 00:11:01,580
আমাদের বাকি সবার চেয়েও
উনাকে তুমি বেশি ভাল চেন।

167
00:11:02,740 --> 00:11:03,740
তোমার কি মত?

168
00:11:07,200 --> 00:11:09,820
টিরিয়ন অন্যান্য ল্যানিস্টারদের মতো নয়।

169
00:11:09,830 --> 00:11:13,620
আমি তাকে ভালমানুষ হিসেবেই জানি।
কিন্তু, তবুও কাজটায় মস্ত ঝুঁকি রয়েছে।

170
00:11:13,620 --> 00:11:15,620
"যতক্ষণ সার্সেইর দখলে থাকবে সিংহাসন,

171
00:11:15,620 --> 00:11:18,120
থামবে না সাতরাজ্যের রক্তক্ষরণ।"

172
00:11:18,120 --> 00:11:19,280
"আমাদের সাথে যোগ দাও।"

173
00:11:19,280 --> 00:11:21,120
"একসাথে, আমরা থামাতে পারবো ওর স্বৈরাচার!"

174
00:11:25,280 --> 00:11:27,280
শুনতে তো ভালোই লাগছে।

175
00:11:27,280 --> 00:11:29,490
যদিও, ইচ্ছা করে এক পাল ডথোরাকি,

176
00:11:29,490 --> 00:11:32,450
একদল আনসালিড সৈন্যবাহিনী ও তিনটি ড্রাগনের..

177
00:11:32,450 --> 00:11:33,990
কথা তুলে ধরার ব্যাপারটা আলাদা!

178
00:11:36,120 --> 00:11:37,160
কি?

179
00:11:37,160 --> 00:11:40,410
বলেছিলে, আগুন দিয়ে শয়তানগুলোকে মারা যায়।

180
00:11:40,410 --> 00:11:41,580
নিঃশ্বাসে আগুন ছাড়ে কোন প্রাণী?

181
00:11:43,660 --> 00:11:45,780
আপনি নিশ্চয়ই জনকে
ওখানে যাবার পরামর্শ দিচ্ছেন না?

182
00:11:45,780 --> 00:11:48,200
- না, সেটা খুব বিপদজনক হয়ে যাবে।
- কিন্তু?

183
00:11:48,200 --> 00:11:51,160
কিন্তু যদি মৃতের বাহিনী
ওয়াল অতিক্রম করে চলে আসে,

184
00:11:51,160 --> 00:11:53,660
আমাদের কি লড়াই করার মতো যথেষ্ট লোক আছে?

185
00:11:57,990 --> 00:12:00,370
ম্যাড কিংয়ের মেয়ে সিংহাসন দখল করে নিলে যে,

186
00:12:00,370 --> 00:12:02,280
দুনিয়াটা ধ্বংস করে ছাড়বে,
তা কারো অজানা নয়।

187
00:12:03,620 --> 00:12:06,530
এখানে হাউজ টাইরেলের বেশ
কয়েকজন ব্যানারম্যানও আছেন।

188
00:12:06,530 --> 00:12:09,660
কিন্তু, হাউজ টাইরেল প্রকাশ্যে রাজদ্রোহ করছে।

189
00:12:09,660 --> 00:12:12,870
তাদের সাহায্য পেয়েই ম্যাড কিংয়ের মেয়ে,

190
00:12:12,870 --> 00:12:16,370
আমাদের জমিতে পা রেখেছে।
সাথে এনেছে অসভ্য সৈন্য বাহিনী।

191
00:12:16,370 --> 00:12:20,160
বিবেকহীন আনসালিড সৈন্যবাহিনী,
যারা ধ্বংস করবে আপনাদের দুর্গ ও বাড়িঘর।

192
00:12:20,160 --> 00:12:24,320
বর্বর ডথোরকিরা পুড়িয়ে ছারখার
করবে আপনাদেরই এলাকা,

193
00:12:24,320 --> 00:12:26,530
ধর্ষণ করে, মেয়েদেরকে গোলাম বানিয়ে রাখবে।

194
00:12:26,530 --> 00:12:29,450
আর নির্মমভাবে হত্যা করবে শিশুদেরকে।

195
00:12:29,450 --> 00:12:34,320
এভাবেই আপনাদের শতবর্ষের আনুগত্য ও
সেবার পুরস্কার দিতে চায় ওলেইনা টাইরেল।

196
00:12:34,320 --> 00:12:37,160
ম্যাড কিংয়ের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যান নি।

197
00:12:37,160 --> 00:12:40,700
ভুলে যান নি, মানুষের প্রতি
তার অত্যাচারের কথা।

198
00:12:40,700 --> 00:12:42,700
মেয়েও কিন্তু, বাবার চেয়ে কোনও অংশে কম না।

199
00:12:42,700 --> 00:12:45,490
এসোসে, তার নিষ্ঠুরতা হার মানিয়েছে রূপকথাকেও।

200
00:12:45,490 --> 00:12:49,780
স্লেভার'স বে-তে শ'খানেক
উচ্চপদস্থ লোককে শূলে চড়িয়েছে।

201
00:12:49,780 --> 00:12:52,450
তারপর যখন আর ভালো লাগছিলো না,

202
00:12:52,450 --> 00:12:54,700
লাশগুলোকে ব্যবহার করেছে
নিজের ড্রাগনদের খাবার হিসেবে ।

203
00:12:54,700 --> 00:12:58,280
আপনাদের সুরক্ষা দেয়া,
আমার প্রধান কর্তব্য।

204
00:12:58,280 --> 00:13:01,450
কিন্তু, এতে আপনাদের
সহযোগিতা খুবই প্রয়োজন, মাই লর্ডস।

205
00:13:01,450 --> 00:13:04,240
ওকে আমরা সত্যিই যদি হারাতে চাই,

206
00:13:05,450 --> 00:13:07,450
তাহলে অবশ্যই আমাদের একজোট হতে হবে।

207
00:13:12,780 --> 00:13:15,870
ওর তিনটে প্রাপ্তবয়স্ক ড্রাগন আছে, ইয়োর গ্রেইস।

208
00:13:17,240 --> 00:13:21,530
সাত রাজ্য জয় করার সময় ঠিক যেমনটা ছিল এইগনের।

209
00:13:21,530 --> 00:13:23,910
এটি প্রতিরোধ করার ব্যাপারে আপনার প্রস্তাব কি?

210
00:13:27,580 --> 00:13:31,700
আমরা এর সমাধান খুঁজে বের করতে
প্রতি নিয়ত কাজ করে যাচ্ছি, মাই লর্ড।

211
00:13:38,580 --> 00:13:39,580
লর্ড টার্লি।

212
00:13:41,410 --> 00:13:43,320
স্যার জেইমি।

213
00:13:43,320 --> 00:13:45,030
আমার ছেলেকে নিশ্চয়ই চেনেন।

214
00:13:45,030 --> 00:13:46,030
স্যার জেইমি।

215
00:13:46,030 --> 00:13:47,530
রিকার্ড, তাই না?

216
00:13:47,530 --> 00:13:49,240
ডিকন।

217
00:13:49,240 --> 00:13:50,780
ওহ্, হ্যাঁ।

218
00:13:50,780 --> 00:13:52,780
আসার জন্য ধন্যবাদ।

219
00:13:52,780 --> 00:13:56,700
অন্যান্য লর্ডদের এখন আপনার
পরামর্শ ভীষণ প্রয়োজন!

220
00:13:56,700 --> 00:13:58,410
আপনি না আসলে
হয়তো, তারাও আসতেন না।

221
00:13:58,410 --> 00:14:01,700
আমার রাণী নির্দেশ দিলে তো,
আমার আসতেই হবে।

222
00:14:01,700 --> 00:14:04,490
উনার কাছে অবাধ্যদের শাস্তি কি রকম হয়,
তা তো আর আমার অজানা নয়।

223
00:14:07,370 --> 00:14:09,740
আজকেই হর্ন হিলে রওনা দিবেন?

224
00:14:09,740 --> 00:14:12,450
আস্ত একটা সৈন্যদল দাঁড়া করাতে হবে।

225
00:14:12,450 --> 00:14:17,280
- যুদ্ধ শুরু হতে আর বেশি দেরী নেই।
- আর সে যুদ্ধে কোন পক্ষে লড়বেন আপনি?

226
00:14:18,830 --> 00:14:23,470
একমাত্র আপনিই রবার্ট বারাথিয়নকে যুদ্ধের ময়দানে হারিয়েছিলেন।
যা কিনা রেইগার টারগেরিয়ানও পারেনি।

227
00:14:23,490 --> 00:14:26,450
বহু দূরের পথ পাড়ি দিতে হবে আমায়, সার জেইমি।
কীভাবে সেবা করতে পারি, বলবেন?

228
00:14:26,450 --> 00:14:29,410
আমি চাই, আসন্ন যুদ্ধে
সেনাবাহিনীর সর্বাধিনায়ক হবেন আপনি।

229
00:14:29,410 --> 00:14:34,530
সার্সেইর প্রতি অনুগত থেকে তার
শত্রুদেরকে ধ্বংস করতে সাহায্য করবেন।

230
00:14:34,530 --> 00:14:36,370
- সব শত্রুদের।

231
00:14:36,370 --> 00:14:38,410
সাথে ওলেনা টাইরেলকেও?

232
00:14:41,160 --> 00:14:45,260
আমি একজন টার্লি।
নামটা এত সস্তা নয়।

233
00:14:46,660 --> 00:14:49,200
কথার বরখেলাপ করি না আমরা।
গোপনে চক্রান্ত করি না।

234
00:14:49,200 --> 00:14:54,760
শত্রুকে পেছন দিক থেকে আক্রমণ করিনা,
আর বিয়ের আসরে জবাই করা তো দূরের কথা!

235
00:14:56,620 --> 00:14:59,530
হাউজ টাইরেলের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

236
00:14:59,530 --> 00:15:02,870
সিংহাসনের কাছেও কিন্তু
আপনি প্রতিজ্ঞাবদ্ধ, লর্ড টার্লি।

237
00:15:04,280 --> 00:15:06,660
শৈশব থেকে আমি ওলেনাকে চিনি।

238
00:15:06,660 --> 00:15:11,580
সন্দেহ নেই, এক সময়, তিনি চমৎকার
মানুষ ছিলেন। কিন্তু, এখন তিনি পথভ্রষ্ট।

239
00:15:11,660 --> 00:15:15,980
প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে,
তিনি নিয়ে এসেছেন ডথোরাকিদেরকে।

240
00:15:16,030 --> 00:15:21,250
ইতিহাসে প্রথম বারের মতো,
ওয়েস্টোরসের মাটিতে পা রেখেছে ডথোরাকিরা।

241
00:15:22,320 --> 00:15:27,970
জানি, আমার বোনকে পছন্দ করেন না আপনি,
কিন্তু, একটা সিদ্ধান্ত তো আপনাকে নিতেই হবে।

242
00:15:28,030 --> 00:15:33,070
এ যুদ্ধে আপনি আমাদের পক্ষে থাকবেন?
নাকি, বহিরাগত বর্বর নপুংসকদের সাথে?

243
00:15:37,350 --> 00:15:42,800
যুদ্ধ জেতার পর, দক্ষিণে
নতুন একজন ওয়ার্ডেন প্রয়োজন হবে।

244
00:15:42,870 --> 00:15:47,600
র‍্যান্ডাল টার্লি ছাড়া আর কাউকে
তো সে পদে চিন্তাই করা যায় না।

245
00:15:49,580 --> 00:15:52,370
পচন অনেকখানি ছড়িয়ে গেছে।

246
00:15:52,370 --> 00:15:55,320
ছোঁয়ার সাথে সাথে
আপনার হাত কেটে ফেলা উচিত।

247
00:15:58,030 --> 00:15:59,160
কত দিন?

248
00:16:01,910 --> 00:16:04,030
মরতে মরতে বছর খানেক লেগে যেতে পারে।

249
00:16:04,030 --> 00:16:07,220
আবার দশও হতে পারে।
বিশও হতে পারে।

250
00:16:07,280 --> 00:16:09,030
কিন্তু কতদিন লাগবে...?

251
00:16:10,450 --> 00:16:12,530
মানসিক বিকৃতি আসতে?

252
00:16:12,530 --> 00:16:15,410
ছয় মাস, বা তারও কম।

253
00:16:28,070 --> 00:16:29,200
উম...

254
00:16:30,740 --> 00:16:33,910
মাফ করবেন, আর্চমেইস্টার।

255
00:16:33,910 --> 00:16:36,910
ক্যাসল ব্ল্যাকে স্টানিস বারাথিয়নের
মেয়ের সাথে কথা বলেছিলাম।

256
00:16:36,910 --> 00:16:39,370
ছোটবেলায় ওর মুখেও গ্রে-স্কেল দেখা দিয়েছিল,
আবার সেরেও গেছে।

257
00:16:39,370 --> 00:16:40,950
- না।
- কোনোভাবে কি...

258
00:16:40,950 --> 00:16:43,240
- একে দেখে কি তোমার, বাচ্চা মনে হচ্ছে?
- না।

259
00:16:43,240 --> 00:16:47,870
শিশু আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে, গ্রে-স্কেল
ছড়িয়ে পড়ার হারের পার্থক্যের ব্যাপারটা জানো তুমি?

260
00:16:49,780 --> 00:16:51,160
না।

261
00:16:52,950 --> 00:16:57,230
মেইস্টার ক্রিসেন প্রাথমিক পর্যায়েই
শিরিন বারাথিয়নের রোগ নির্ণয় করেছিলেন।

262
00:16:58,580 --> 00:17:00,280
এর অবস্থা আরও জটিল।

263
00:17:02,120 --> 00:17:04,320
এর চিকিৎসা আমাদের সাধ্যের বাইরে, স্যার।

264
00:17:07,680 --> 00:17:13,240
সাধারণ কেউ হলে, বাকি জীবন স্টোনম্যানদের সাথে
কাটানোর জন্য আরও আগেই ভ্যালেরিয়ায় পাঠিয়ে দিতাম।

265
00:17:13,280 --> 00:17:17,120
কিন্তু, একজন সম্মানিত নাইট হিসাবে, আরও
একটা দিন এখানে থাকার সুযোগ পাবেন আপনি।

266
00:17:19,910 --> 00:17:22,850
সময়টা কীভাবে কাজে লাগাবেন,
সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।

267
00:17:28,950 --> 00:17:29,950
এসো, স্যামওয়েল।

268
00:17:33,830 --> 00:17:36,700
আপনার বাড়িতে খবর পাঠাবো, স্যার...?

269
00:17:38,320 --> 00:17:39,320
জোরাহ্।

270
00:17:41,160 --> 00:17:43,660
জোরাহ্ মোরমন্ট।

271
00:17:43,660 --> 00:17:45,700
মোরমন্ট?

272
00:17:45,700 --> 00:17:47,450
এখন ওসব মূল্যহীন।

273
00:17:47,450 --> 00:17:50,030
ওদের কাছে,
বহুকাল আগেই আমি মরে গেছি।

274
00:17:51,700 --> 00:17:53,370
চলে এসো, স্যামওয়েল!

275
00:18:06,320 --> 00:18:09,240
নিচে কখনও এসেছেন, ইয়োর গ্রেস?

276
00:18:09,240 --> 00:18:11,340
না, কখনও এসেছি বলে, মনে পড়ে না।

277
00:18:12,990 --> 00:18:16,450
রাজসভা থেকে এগুলো
সরিয়ে ফেলার পর আর দেখি নি।

278
00:18:16,450 --> 00:18:20,410
কিং রবার্ট যে, এগুলো ধ্বংস করে
ফেলেন নি, সেটাই তো আশ্চর্যের ব্যাপার।

279
00:18:20,410 --> 00:18:22,570
এগুলো যুদ্ধ করে জিতেছিল।

280
00:18:22,580 --> 00:18:25,680
কিন্তু, তবুও এসব রাখেনি,
কারণ এগুলোর পাশে ওকে বড্ড ছোট দেখাত।

281
00:18:25,700 --> 00:18:29,240
তবে, এগুলো দেখতে
মাঝে মাঝে নিচে আসত।

282
00:18:31,700 --> 00:18:35,010
কখনও কখনও সাথে,
মেয়েদেরকেও নিয়ে আসত।

283
00:18:41,740 --> 00:18:43,530
ব্যালেরিয়ন দ্য ড্রেড।

284
00:18:45,370 --> 00:18:47,950
এটায় চড়েই এইগন সমুদ্র পাড়ি দিয়েছিল।

285
00:18:47,950 --> 00:18:50,870
যেটার আগুনে তৈরি হয়েছে আয়রন থ্রোন,

286
00:18:50,870 --> 00:18:53,740
পদানত হয়েছে সপ্তরাজ্য!

287
00:18:54,910 --> 00:18:58,770
শক্তিশালী,
কিন্তু অপরাজেয় না!

288
00:19:03,070 --> 00:19:10,210
জানা গেছে, ডেনেরিসের ড্রাগনরা মিরিনের
ফাইটিং পিটে বর্শার আঘাতে জখম হয়েছিল।

289
00:19:11,580 --> 00:19:15,310
আর, যাদের জখম করা যায়,
তাদেরকে মারাও সম্ভব।

290
00:19:17,580 --> 00:19:23,470
অস্ত্রের খাঁটি কারিগর আর কিংস ল্যান্ডিংয়ের দক্ষ কামারেরা
দিন রাত পরিশ্রম করে এটা বানিয়েছে, ইয়োর গ্রেস।

291
00:19:29,950 --> 00:19:32,450
একবার লিভারটা টেনেই দেখুন।

292
00:19:48,910 --> 00:19:51,450
সিংহাসনই যদি চান, তো দখল করুন।

293
00:19:53,530 --> 00:19:56,620
আমাদের বিশাল সেনাবাহিনী আছে,
বিশাল নৌবহর আর তিনটা ড্রাগনও আছে।

294
00:19:56,620 --> 00:20:00,280
সর্বশক্তি দিয়ে কিংস ল্যান্ডিংয়ে
হামলা চালানোর এখনই উপযুক্ত সময়।

295
00:20:00,280 --> 00:20:02,780
আমাদের আক্রমণের সামনে ওরা একদিনও টিকবে না।

296
00:20:02,780 --> 00:20:05,700
ড্রাগনদের ছেড়ে দিলে,
লাখো মানুষে আগুনে প্রাণ হারাবে।

297
00:20:05,700 --> 00:20:07,280
সেটাই তো যুদ্ধ।

298
00:20:07,280 --> 00:20:10,280
ধ্বংস করার সাহস না থাকলে,
এসব আপনার জন্য না।

299
00:20:10,280 --> 00:20:11,620
আপনার যুদ্ধ কৌশল আমার জানা আছে।

300
00:20:11,620 --> 00:20:14,370
বাচ্চা মেয়েদেরকে বিষ খাইয়ে মারি না আমরা।

301
00:20:14,370 --> 00:20:19,660
- মার্সেলার সম্পূর্ণ নির্দোষ ছিল।
- ও ছিল একজন ল্যানিস্টার।
ল্যানিস্টারা কেউ নির্দোষ হতে পারে না।

302
00:20:19,660 --> 00:20:22,950
আমার সবচেয়ে বড় দুঃখ হল, ওবেরিনের মৃত্যু হয়েছে
আপনার জন্য যুদ্ধ করতে গিয়ে।

303
00:20:22,950 --> 00:20:24,820
যথেষ্ট হয়েছে।

304
00:20:24,830 --> 00:20:29,310
লর্ড টিরিয়ন হলেন হ্যান্ড অব দ্য কুইন।
সম্মানের সাথে কথা বলবেন।

305
00:20:31,780 --> 00:20:34,830
এখানে ধ্বংসস্তূপের রানী হতে আসি নি আমি।

306
00:20:36,070 --> 00:20:38,240
শুনে খুব খুশি হলাম।

307
00:20:38,240 --> 00:20:43,100
অবশ্য, আর কোনও রাণী আমার নাতনীর চেয়ে বেশি
ভালবাসা পেয়েছে বলে, মনে পড়ে না।

308
00:20:43,160 --> 00:20:45,120
সাধারণ মানুষজন তাঁকে ভালবাসত।

309
00:20:45,120 --> 00:20:46,870
সাথে উচ্চপদস্থ মানুষেরাও।

310
00:20:46,870 --> 00:20:48,620
এখন ওর কী অবশিষ্ট আছে?

311
00:20:48,620 --> 00:20:51,450
ছাই।

312
00:20:51,450 --> 00:20:53,160
সাধারণ মানুষ, উচ্চপদস্থ,

313
00:20:53,160 --> 00:20:55,030
ওরা সবাই আসলে সন্তানের মতো।

314
00:20:55,030 --> 00:20:58,660
ভয় না পেলে, তোমার সামনে
ওরা কখনওই মাথা নত করবে না।

315
00:21:00,660 --> 00:21:02,910
আপনার পরামর্শের জন্য,
অনেক ধন্যবাদ, লেডি ওলেনা।

316
00:21:02,910 --> 00:21:04,820
আপনাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ।

317
00:21:04,830 --> 00:21:07,450
কিন্তু, আপনারাই আমার অনুগত হয়েছেন।

318
00:21:07,450 --> 00:21:12,620
আমি কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ করব না।
আমরা কিংস ল্যান্ডিংয়ে আক্রমণ করব না।

319
00:21:12,680 --> 00:21:15,680
তাহলে, কিংস ল্যান্ডিং
কীভাবে দখল করবেন?

320
00:21:16,320 --> 00:21:18,060
বললেই দিয়ে দিবে?

321
00:21:19,780 --> 00:21:22,900
আমরা রাজধানী অবরোধ করব,
চারিদিক থেকে নগর ঘিরে রাখব।

322
00:21:22,910 --> 00:21:27,000
সিংহাসন সার্সেইর দখলে থাকলেও,
থাকবে না রসদ, সেনাদল কিংবা জনগণ।

323
00:21:27,070 --> 00:21:29,990
কিন্তু, আমরা ডথোরাকি আর
আনসালিডদের এখানে ব্যবহার করব না।

324
00:21:29,990 --> 00:21:35,330
সার্সেই ওয়েস্টোসের লর্ডদেরকে তাদের আনুগত্য আর
দেশপ্রেমের দোহাই দিয়ে খেঁপিয়ে তোলার চেষ্টা চালাবে।

325
00:21:35,370 --> 00:21:37,280
আর আমরা এদিকে আমরা
ভিনদেশীদের ব্যবহার করার মানে তো

326
00:21:37,280 --> 00:21:38,990
ওর কথাটাই সত্য প্রমাণ করা।

327
00:21:38,990 --> 00:21:40,620
আমাদের সৈন্য হতে হবে ওয়েস্টোরসি।

328
00:21:40,620 --> 00:21:42,910
আর সেই ওয়েস্টোরসি সৈন্যের
যোগান তো আমরাই দিব?

329
00:21:42,910 --> 00:21:44,200
হ্যাঁ, আপনারাই!

330
00:21:44,200 --> 00:21:47,580
লেডি গ্রেজয় আপনাকে সানস্পেয়ারে,
আপনার বাড়িতে পৌঁছে দেবে।

331
00:21:50,490 --> 00:21:55,570
তারপর তার নৌবহরে করে
ডোর্নিশ আর্মি নিয়ে আসবে কিংস ল্যান্ডিংয়ে।

332
00:21:55,580 --> 00:21:58,410
ডোর্নিশরা রাজধানী অবরোধ করবে।

333
00:21:58,410 --> 00:22:00,450
পাশে থাকবে টাইরেল আর্মি।

334
00:22:00,450 --> 00:22:03,120
দুই মহান রাজ্য, একজোট হবে
সার্সেইর বিরুদ্ধে।

335
00:22:03,120 --> 00:22:08,240
তো, আমাদের সেনাবাহিনী ব্যবহার
করাই তোমার যুদ্ধ পরিকল্পনা?

336
00:22:08,240 --> 00:22:11,620
কিছু মনে কর না, তাহলে,
সাথে করে তোমরা সৈন্য আনতে গেলে কেন?

337
00:22:13,070 --> 00:22:16,120
আনসালিড আর্মির জন্য অন্য কাজ আছে।

338
00:22:16,120 --> 00:22:19,700
কয়েক দশক ধরেই হাউজ ল্যানিস্টার
ওয়েস্টোরসের ক্ষমতা ধরে রেখেছে।

339
00:22:19,700 --> 00:22:23,870
আর এই ক্ষমতা চালনার কেন্দ্রস্থল হচ্ছে,
কাস্টারলি রক।

340
00:22:23,870 --> 00:22:28,680
গ্রে ওয়ার্ম আর আনসালিড আর্মি গিয়ে
দখল করবে কাস্টারলি রক।

341
00:22:47,200 --> 00:22:48,830
বলুন, আপনারা কি আমার সাথে থাকবেন?

342
00:22:50,620 --> 00:22:51,990
আমি সবসময় আছি।

343
00:22:53,780 --> 00:22:55,660
ডোর্ন আপনার সাথেই আছে, ইয়োর গ্রেইস।

344
00:22:59,870 --> 00:23:01,320
সবাইকে ধন্যবাদ।

345
00:23:03,030 --> 00:23:04,660
লেডি ওলেনা,
আপনার সাথে একান্তে কথা বলতে পারি?

346
00:23:13,620 --> 00:23:18,030
আমি জানি, আপনি আসলে এ যুদ্ধে নেমেছেন
সার্সেইর প্রতি ঘৃণা থেকে, আমার কথা ভেবে নয়।

347
00:23:18,030 --> 00:23:21,950
কিন্তু আমি কথা দিচ্ছি,
তার পাপের সাজা পেতে তাকেই হবে।

348
00:23:21,950 --> 00:23:24,620
আবারও আমরা ওয়েস্টোরসে
শান্তি ফিরিয়ে আনবো।

349
00:23:24,620 --> 00:23:26,660
শান্তি?

350
00:23:26,660 --> 00:23:29,320
কি মনে হয়,
তোমার বাবার রাজত্বে শান্তি ছিল?

351
00:23:29,320 --> 00:23:32,450
বা তোমার দাদা?
অথবা তার বাবার আমলে?

352
00:23:32,450 --> 00:23:35,120
শান্তি বেশিদিন স্থায়ী হয়না, মা।

353
00:23:35,120 --> 00:23:37,450
এই বুড়ো মহিলার একটা উপদেশ শুনবে?

354
00:23:39,490 --> 00:23:41,450
টিরিয়ন, লোকটা বুদ্ধিমান।

355
00:23:41,450 --> 00:23:45,280
আমি অনেক চমৎকার
বুদ্ধিমান মানুষদের দেখছি।

356
00:23:45,280 --> 00:23:47,200
সবাইকে পেরিয়েও এসেছি।

357
00:23:47,200 --> 00:23:49,120
কিভাবে জানো?

358
00:23:49,120 --> 00:23:50,660
ওদেরকে এড়িয়ে চলেছি আমি।

359
00:23:50,660 --> 00:23:54,160
ওয়েস্টোরসের লর্ডরা হচ্ছে ভেড়া!

360
00:23:54,160 --> 00:23:55,530
তুমি কি তাদের মত?

361
00:23:57,240 --> 00:23:58,870
মোটেও না।

362
00:23:58,870 --> 00:24:01,160
তুমি হলে ড্রাগন।

363
00:24:01,160 --> 00:24:02,700
ড্রাগনের মতই আচরণ কর।

364
00:24:06,280 --> 00:24:09,030
মাজি।

365
00:24:13,740 --> 00:24:15,160
কালকে চলে যাবে।

366
00:24:17,990 --> 00:24:20,410
বিদায় জানাবে না?

367
00:24:20,410 --> 00:24:23,030
ফেরার পর, সাথে কথা হবে।

368
00:24:23,030 --> 00:24:24,910
কখন ফিরবে, সেটা তো জানো না।

369
00:24:26,910 --> 00:24:27,910
কেউই জানেনা।

370
00:24:30,740 --> 00:24:32,740
ভাগ্য তোমার সহায় হোক।

371
00:24:35,240 --> 00:24:36,280
মিসান্দেই!

372
00:24:44,780 --> 00:24:47,240
তোমাকে বিদায় জানানো আমার জন্য কঠিন!

373
00:24:47,240 --> 00:24:48,450
কেন?

374
00:24:48,450 --> 00:24:50,120
তুমি জানো, কেন!

375
00:24:50,120 --> 00:24:51,200
না জানি না।

376
00:24:54,450 --> 00:24:57,870
তুমি আমার দুর্বলতা।

377
00:24:59,200 --> 00:25:02,720
তোমার কাছে আমি.....
দুর্বলতা?

378
00:25:02,780 --> 00:25:06,490
আনসালিডদের ছোটবেলায়, মালিকেরা
প্রত্যেকের ভয়ের কারণ খুঁজে বের করে।

379
00:25:07,910 --> 00:25:10,450
কেউ ভয় পায় কুকুর,

380
00:25:10,450 --> 00:25:12,320
কেউ ভয় পায় উঁচু জায়গা,

381
00:25:12,320 --> 00:25:15,160
কেউ ভয় পায় সমুদ্র।

382
00:25:15,160 --> 00:25:17,620
তারা আমাদের কুকুরের
সাথে ঘুমাতে দেয়,

383
00:25:17,620 --> 00:25:19,530
অথবা কোন উঁচু চুড়ায় উঠতে বলে।

384
00:25:19,530 --> 00:25:21,820
আবার, কাউকে পানিতে ফেলে দেয়।

385
00:25:21,830 --> 00:25:24,120
ছেলেটা সাতার কাটতে শিখলে, ভাল।

386
00:25:24,120 --> 00:25:26,070
ডুবে গেলেও, ভাল!

387
00:25:27,280 --> 00:25:30,280
যেভাবেই হোক,
নির্ভীক আনসালিড আর্মি হতেই হবে।

388
00:25:30,280 --> 00:25:32,700
কোন কিছুরই ভয় ছিল না আমার।

389
00:25:32,700 --> 00:25:36,490
বিশালদেহী ছিলাম না আমি,
খুব শক্তিশালীও না...

390
00:25:38,070 --> 00:25:41,160
কিন্তু, সবার থেকে সাহসী ছিলাম, সবসময়।

391
00:25:42,620 --> 00:25:44,570
- জানি আমি।
- কিন্তু...

392
00:25:44,580 --> 00:25:48,370
তারপর একদিন 'আইল অফ নাথে'র
মিসান্দেইর সাথে আমার পরিচয় হল।

393
00:25:49,910 --> 00:25:53,160
এখন আমার ভয় হয়।

394
00:25:58,780 --> 00:25:59,990
আমারও খুব ভয় হয়।

395
00:27:15,780 --> 00:27:17,200
না।

396
00:27:18,740 --> 00:27:20,410
আমি দেখতে চাই।

397
00:27:21,780 --> 00:27:23,120
প্লিজ।

398
00:28:55,950 --> 00:28:57,120
কাজে লাগতে পারে।

399
00:28:57,120 --> 00:28:58,990
ভয়ানক লেখক হিসেবে
শিভালথান ভয়ানক হলেও,

400
00:28:58,990 --> 00:29:00,820
গবেষক হিসেবে ছিলেন, অসাধারণ।

401
00:29:00,830 --> 00:29:03,280
- আর্চমেইস্টার, আমি ভাবছিলাম...
- এটাও নাও।

402
00:29:03,280 --> 00:29:05,160
অথচ, মেইস্টার ফুউল ছিলেন একদম বিপরীত।

403
00:29:05,160 --> 00:29:07,910
উনার বেশিরভাগ কাহিনীই কল্পকথা!
কিন্তু, লেখার হাত অসাধারণ।

404
00:29:07,910 --> 00:29:09,530
আসলে, আমার একটা প্রশ্ন ছিল...

405
00:29:09,530 --> 00:29:11,320
ইতিহাস যদি লিখতে চাও, টার্লি,

406
00:29:11,320 --> 00:29:12,910
তোমাকেও গবেষণা করতে হবে।

407
00:29:12,910 --> 00:29:14,780
আর যদি পাঠকদের মাঝে খ্যাতি চাও,

408
00:29:14,780 --> 00:29:17,030
তাহলে, লেখার হাত পাকা করতে হবে।

409
00:29:17,030 --> 00:29:20,830
"রাজা প্রথম রবার্টের মৃত্যু পরবর্তী যুদ্ধ ইতিহাস"
নামের বই লিখব না আমি।

410
00:29:20,870 --> 00:29:23,160
তেমন হলে তো
কেউ তো ছুঁয়েও দেখবেনা।

411
00:29:25,490 --> 00:29:27,990
কি?
নামটা পছন্দ হয়নি?

412
00:29:29,200 --> 00:29:30,530
তুমি কি দিতে তাহলে?

413
00:29:30,530 --> 00:29:33,870
আহ্, কাব্যিক কিছু হলে ভালো হয়?

414
00:29:33,870 --> 00:29:36,620
আমরা কবি নই, টার্লি!

415
00:29:36,620 --> 00:29:38,780
আর্চমেইস্টার,
একটু সময় দিতেন, যদি।

416
00:29:38,780 --> 00:29:40,530
এটাই তো তোমার সময়!

417
00:29:40,530 --> 00:29:41,990
বুদ্ধি দিয়ে খরচ কর।

418
00:29:43,910 --> 00:29:45,990
আমি সম্ভবত, স্যার জোরাহ্ কে
সারিয়ে তোলার একটা পদ্ধতি খুঁজে পেয়েছি।

419
00:29:47,620 --> 00:29:49,370
সারাদেহে ছড়িয়ে পড়া
গ্রে-স্কেল সারিয়ে তোলা সম্পর্কিত...

420
00:29:49,370 --> 00:29:51,200
দুটো পুরনো নথিপত্র খুঁজে পেয়েছি।

421
00:29:51,200 --> 00:29:53,030
বইটার নাম,
'দ্যা স্টাডি অফ রেয়ার ডিজিসেস'

422
00:29:53,030 --> 00:29:54,370
লিখেছেন, আর্চমেইস্টার পাইলোস।

423
00:29:54,370 --> 00:29:56,530
আর্চমেইস্টার পাইলোস সম্বন্ধে
ভালোই ধারণা আছে আমার।

424
00:29:56,530 --> 00:29:58,490
তার এ বইটাও পড়েছি।

425
00:29:58,490 --> 00:30:00,490
- ওহ, পড়েছেন?
- হ্যাঁ।

426
00:30:00,490 --> 00:30:02,410
উনি কিভাবে মারা গিয়েছিলেন, জানো?

427
00:30:03,580 --> 00:30:04,910
গ্রে-স্কেল হয়ে!

428
00:30:06,700 --> 00:30:08,570
- ওহ্
- পদ্ধতিটা খুবই বিপজ্জনক,

429
00:30:08,580 --> 00:30:09,820
সে কারণেই এটা নিষিদ্ধ।

430
00:30:54,160 --> 00:30:55,570
হ্যালো।

431
00:30:55,580 --> 00:30:58,120
কি করছেন আপনি?

432
00:30:59,490 --> 00:31:01,660
আপনি জোরাহ্ মোরমন্ট,

433
00:31:01,660 --> 00:31:03,620
জিওর মোরমন্টের একমাত্র পুত্র।

434
00:31:04,950 --> 00:31:06,740
আমি স্যামওয়েল টার্লি,

435
00:31:06,740 --> 00:31:08,530
নাইট'স ওয়াচের একজন প্রতিজ্ঞাবদ্ধ ব্রাদার।

436
00:31:08,530 --> 00:31:11,320
ক্যাসেল ব্ল্যাকে মেইস্টার হবার জন্য
এখানে প্রশিক্ষণ নিতে এসেছি।

437
00:31:11,320 --> 00:31:12,620
আপনার পিতাকেও চিনতাম।

438
00:31:12,620 --> 00:31:14,120
উনার মৃত্যুর সময় সাথেও ছিলাম।

439
00:31:20,200 --> 00:31:22,320
কিন্তু, আজকে আপনার
মৃত্যু হচ্ছে না, স্যার জোরাহ্।

440
00:31:28,320 --> 00:31:29,950
এটা খেয়ে নিন।

441
00:31:29,950 --> 00:31:31,740
- কী এটা?
-রাম

442
00:31:31,740 --> 00:31:33,900
পুরোটা খেয়ে নিন, প্লিজ,
মারাত্মক কষ্ট সহ্য করতে হবে।

443
00:31:54,320 --> 00:31:56,990
শার্টটা খুলে ফেলুন।

444
00:32:10,780 --> 00:32:13,870
যদি কিছু মনে না করেন,
শক্ত করে এটা দাঁতে চেপে রাখুন।

445
00:32:15,370 --> 00:32:17,320
মাফ করবেন,
কেউ জানে না আমি এখানে।

446
00:32:17,320 --> 00:32:19,560
তাই উনারা চিৎকার শুনলে,
দুজনেরই বিপদ হবে।

447
00:32:23,410 --> 00:32:25,030
আগে কখনো করেছেন এসব?

448
00:32:32,490 --> 00:32:33,490
না।

449
00:32:35,120 --> 00:32:37,740
কিন্তু, কেউ আপনার চিকিৎসা করবে না,
তাই, আমি ছাড়া আর কোনও উপায়ও নেই সম্ভবত।

450
00:32:41,240 --> 00:32:42,700
বসুন।

451
00:32:46,910 --> 00:32:49,620
প্রথমে আক্রান্ত টিস্যুগুলোর
উপরের স্তর তুলে ফেলব।

452
00:32:49,620 --> 00:32:51,910
তারপর, ক্ষতস্থানে একটা ঔষধি মলম...

453
00:33:09,990 --> 00:33:12,410
আবার ক্ষমা চেয়ে নিচ্ছি।

454
00:33:12,410 --> 00:33:14,910
তবুও, প্লিজ চিৎকার করবেন না।

455
00:34:13,620 --> 00:34:16,240
শুনলাম, ডেনেরিসের ড্রাগন
নাকি এইগনেরটার চেয়েও বড়।

456
00:34:16,240 --> 00:34:18,990
ঘোড়ার আণ্ডা,
সার্সেই মিছিমিছি ভয় দেখাতে চাচ্ছে।

457
00:34:18,990 --> 00:34:20,570
কথাটা যেন সত্য হয়।

458
00:34:20,580 --> 00:34:23,620
ওসব শুরু হবার আগেই যাওয়া দরকার।
এভাবে কিংস ল্যান্ডিং অবরোধ করে রাখলে,

459
00:34:23,620 --> 00:34:26,990
দাম বেড়ে তিনগুণ হবে।

460
00:34:26,990 --> 00:34:29,530
আরেক রাউন্ড হোক।
সামনে লম্বা পথ।

461
00:34:30,660 --> 00:34:32,990
অ্যারি!

462
00:34:32,990 --> 00:34:34,200
হ্যালো, হট পাই।

463
00:34:35,490 --> 00:34:36,530
বসো।

464
00:34:38,950 --> 00:34:40,200
এসব কার জন্য?

465
00:34:48,990 --> 00:34:50,700
মমম...লা-জবাব।

466
00:34:52,700 --> 00:34:54,160
সত্যিই?

467
00:34:54,160 --> 00:34:56,910
গোপন রেসিপিটা হচ্ছে, মোল্ড তৈরির
আগে মাখনটা বাদামি করে নিতে হয়।

468
00:34:56,910 --> 00:34:59,870
বেশিরভাগ লোকই এটা করে না
কারণ এতে সময় বেশি লাগে।

469
00:34:59,870 --> 00:35:01,490
হুম, আমিও তো করি নি।

470
00:35:01,490 --> 00:35:03,030
তুমি পাই বানিয়েছ?

471
00:35:03,030 --> 00:35:05,370
দুয়েকটা।

472
00:35:05,370 --> 00:35:07,370
বিশ্বাসই হচ্ছে না, তুমি এসেছ।

473
00:35:07,370 --> 00:35:09,820
একজন বিশালদেহী লেডির সাথে দেখা হয়েছিল?

474
00:35:09,830 --> 00:35:12,820
- বিশালদেহী লেডি?
- লেডি নাইট?

475
00:35:12,830 --> 00:35:15,030
যেমন বর্ম পড়া ছিল,
দেখেই মনে হয়েছে, উনি নাইটই হবেন।

476
00:35:15,030 --> 00:35:18,870
তোমার বোনকে খুঁজছিল'
কিন্তু আমি বলেছিলাম তোমার কথা।

477
00:35:18,870 --> 00:35:20,370
পেয়েছিল তোমাকে?

478
00:35:21,950 --> 00:35:23,320
হুমম।

479
00:35:28,620 --> 00:35:29,870
কী হয়েছিল বল তো, অ্যারি?

480
00:35:40,370 --> 00:35:41,370
এইল আছে?

481
00:35:56,740 --> 00:35:58,910
- তো যাচ্ছ কোনদিকে?
- কিংস ল্যান্ডিং

482
00:35:58,910 --> 00:36:01,410
- কেন?
- শুনেছি সার্সেই নাকি এখন রাণী।

483
00:36:01,410 --> 00:36:02,990
শুনলাম, গ্রেট সেপ্টও নাকি উড়িয়ে দিয়েছে।

484
00:36:02,990 --> 00:36:04,570
দেখার মতন দৃশ্য।

485
00:36:04,580 --> 00:36:06,370
- বুম।
- হুম।

486
00:36:06,370 --> 00:36:08,570
এমনটা কেউ করতে পারে,
বিশ্বাসই হয় না।

487
00:36:08,580 --> 00:36:10,120
সার্সেই সব পারে।

488
00:36:12,280 --> 00:36:15,320
ভেবেছিলাম,
তুমি উইন্টাফেলে যাবে।

489
00:36:15,320 --> 00:36:17,450
ওখানে যাব কোনে দুঃখে?
বোল্টনরা সব দখল করে নিয়েছে।

490
00:36:17,450 --> 00:36:19,910
না, বোল্টনরা তো সব মরে ভূত।

491
00:36:21,320 --> 00:36:23,280
মানে?

492
00:36:23,280 --> 00:36:25,450
এক জংলিদেরকে সাথে নিয়ে জন স্নো
ক্যাসল ব্ল্যাক থেকে এসে

493
00:36:25,450 --> 00:36:27,240
"ব্যাটল অব বাস্টার্ড" জিতে নিয়েছে।

494
00:36:27,240 --> 00:36:28,660
সে-ই এখন উত্তরের রাজা।

495
00:36:30,370 --> 00:36:31,450
মজা করছ, তুমি।

496
00:36:31,450 --> 00:36:33,320
আরে না, মজা করতে যাব কেন?

497
00:36:33,320 --> 00:36:34,780
তো তোমার ভাই হয়, তাই না?

498
00:36:41,700 --> 00:36:44,120
'পাই'-এর জন্য ধন্যবাদ।

499
00:36:44,120 --> 00:36:46,030
বন্ধুর কাছ থেকে পয়সা নিতে নেই।

500
00:36:46,030 --> 00:36:48,320
বিশ্বাসই হচ্ছে না,
তোমাকেই কিনা ছেলে ভেবেছিলাম।

501
00:36:48,320 --> 00:36:50,240
খুব সুন্দর লাগছে তোমাকে।

502
00:36:51,450 --> 00:36:52,450
ধন্যবাদ।

503
00:36:58,370 --> 00:36:59,870
ভালো থেকো, হট পাই।

504
00:37:00,990 --> 00:37:02,660
মরে যেও না।

505
00:37:02,660 --> 00:37:04,070
তা আর বলতে।

506
00:37:04,070 --> 00:37:05,320
আমিও তোমার মত, অ্যারি।

507
00:37:05,320 --> 00:37:06,990
বেঁচে যাই বার বার।

508
00:37:11,240 --> 00:37:13,320
এখান থেকে কিংস ল্যান্ডিং,
প্রায় ২০০ মাইল হবে।

509
00:37:14,870 --> 00:37:16,990
মাত্র এক বোতল রাম দিয়ে
সবার চলবে বলে মনে হয়?

510
00:37:51,070 --> 00:37:52,740
আসুন।

511
00:37:52,740 --> 00:37:56,200
সিটাডেল থেকে রেভেন এসেছে, মাই কিং

512
00:38:06,370 --> 00:38:08,740
এ বার্তাটা আমায় পাঠিয়েছে
স্যামওয়েল টার্লি।

513
00:38:08,740 --> 00:38:12,070
নাইট'স ওয়াচে আমার
খুব কাছের একজন ব্রাদার,

514
00:38:12,070 --> 00:38:16,620
আমার সবচেয়ে বিশ্বাসভাজন মানুষদের একজন।

515
00:38:16,620 --> 00:38:19,010
সে প্রমাণ পেয়েছে যে,

516
00:38:19,010 --> 00:38:22,240
ড্রাগনস্টোনে
পর্বতসম ড্রাগনগ্লাস মজুদ রয়েছে।

517
00:38:26,410 --> 00:38:30,570
আর এটা পেয়েছি কিছুদিন আগে।

518
00:38:30,580 --> 00:38:32,200
ড্রাগনস্টোন থেকে এসেছে।

519
00:38:33,870 --> 00:38:36,200
পাঠিয়েছে টিরিয়ন ল্যানিস্টার।

520
00:38:38,240 --> 00:38:41,570
সে এখন ডেনেরিসের
হ্যান্ড অফ দ্য কুইন পদে আছে।

521
00:38:41,580 --> 00:38:45,620
সার্সেইর এর কাছে থেকে সে
সিংহাসন ছিনিয়ে নিতে চায়।

522
00:38:45,620 --> 00:38:47,530
সাথে আছে শক্তিশালী বিশাল সেনাবাহিনী

523
00:38:47,530 --> 00:38:51,410
আর, বার্তা সঠিক হয়ে থাকলে,
আরও আছে...

524
00:38:51,410 --> 00:38:52,700
তিনটা ড্রাগন।

525
00:38:54,700 --> 00:38:59,250
ডেনেরিসের সাথে মোলাকাতের জন্য লর্ড টিরিয়ন
আমাকে ড্রাগনস্টোনে আমন্ত্রণ জানিয়েছেন।

526
00:39:00,530 --> 00:39:01,950
আর আমি সে আমন্ত্রণ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

527
00:39:01,950 --> 00:39:03,280
গ্রহণ?!

528
00:39:05,950 --> 00:39:09,740
এই ড্রাগনগ্লাসগুলো আমাদেরই দরকার, মাই লর্ডস!

529
00:39:09,740 --> 00:39:13,600
আমরা জানি, একমাত্র ড্রাগন গ্লাস দিয়েই
হোয়াইট ওয়াকারদের বাহিনীকে পরাস্ত করার সম্ভব!
 পারে

530
00:39:13,620 --> 00:39:17,160
ড্রাগনগ্লাস মজুদ করে
আমাদের অস্ত্র বানাতে হবে।

531
00:39:18,620 --> 00:39:20,530
আর সবচেয়ে বড় কথা,
আমাদের আরও মিত্রশক্তি প্রয়োজন!

532
00:39:20,530 --> 00:39:24,820
নাইট কিংয়ের আর্মি দিনে দিনে বড় হচ্ছে।

533
00:39:24,830 --> 00:39:26,570
আমরা একা ওদের হারাতে পারব না।

534
00:39:26,580 --> 00:39:28,410
অত সৈন্য নেই আমাদের।

535
00:39:28,410 --> 00:39:32,120
ডেনেরিসের সাথে নিজস্ব আর্মি তো আছেই,
সাথে ড্রাগনও আছে।

536
00:39:32,120 --> 00:39:35,410
তাকে বুঝিয়ে শুনিয়ে, কোনোভাবে, আমাদের সাথে
যুদ্ধে যোগ দেওয়ানোর চেষ্টা করতে হবে।

537
00:39:35,410 --> 00:39:38,530
আমি আর সার ডাভোস আগামীকাল
হোয়াট হারবারের উদ্দেশ্যে রওনা দেব।

538
00:39:38,530 --> 00:39:40,950
তারপর, সেখান থেকে ড্রাগনস্টোনে।

539
00:39:40,950 --> 00:39:43,870
ভুলে গেছ, আমাদের দাদার সাথে কী হয়েছিল?

540
00:39:43,870 --> 00:39:46,070
ম্যাড কিং তাকে কিংস ল্যান্ডিংয়ে
আমন্ত্রণ দিয়ে নিয়ে গিয়ে

541
00:39:46,070 --> 00:39:48,370
- জ্যান্ত পুড়িয়ে মেরেছিল।
- সবই মনে আছে আমার।

542
00:39:48,370 --> 00:39:51,490
ও এখানে সিংহাসন পুনরুদ্ধার করতে এসেছে।
সাথে সাত রাজ্যও!

543
00:39:51,490 --> 00:39:53,490
আর উত্তরাঞ্চল ঐ সাত রাজ্যেরই একটা।

544
00:39:53,490 --> 00:39:56,320
এটা কোনও আমন্ত্রণ নয়;
জলজ্যান্ত ফাঁদ!

545
00:39:56,320 --> 00:39:59,620
হতে পারে, কিন্তু টিরিয়ন এমন
করবে বলে, আমার হয় না।

546
00:39:59,620 --> 00:40:01,990
তুমি নিজেও উনাকে চেন।
মানুষ হিসেবেও মন্দ নন।

547
00:40:01,990 --> 00:40:05,820
ইয়োর গ্রেস, বেয়াদবি নেবেন না,
কিন্তু, আমি লেডি সানসার সাথে একমত।

548
00:40:05,830 --> 00:40:08,910
ম্যাড কিং এর কীর্তি আমার
খুব ভাল করে মনে আছে।

549
00:40:08,910 --> 00:40:11,660
একজন টারগেরিয়ানকে
কোনমতেই বিশ্বাস করা যায় না।

550
00:40:11,660 --> 00:40:13,870
- কোনও ল্যানিস্টারকেও নয়।
- ঠিক!

551
00:40:13,870 --> 00:40:17,320
আমরা আপনার ভাইকেও রাজা মেনেছিলাম।

552
00:40:17,320 --> 00:40:21,240
কিন্তু, দক্ষিণে গিয়ে সে তার রাজ্য খুইয়েছে।

553
00:40:21,240 --> 00:40:25,030
শীত এসে গেছে, ইয়োর গ্রেস।

554
00:40:25,030 --> 00:40:27,910
উত্তরের রাজাকে আমরা উত্তরেই চাই।

555
00:40:27,910 --> 00:40:31,240
ঠিক!

556
00:40:39,660 --> 00:40:41,990
আপনারাই আমাকে
আপনাদের রাজা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

557
00:40:43,870 --> 00:40:46,200
আমি কখনও চাই নি।

558
00:40:46,200 --> 00:40:48,660
কখনও দাবীও করি নি।

559
00:40:48,660 --> 00:40:52,950
মেনে নিয়েছি কারণ,
এই উত্তরাঞ্চল আমার জন্মভূমি।

560
00:40:52,950 --> 00:40:57,240
এটাই আমার অস্তিত্ব, আর এর সুরক্ষায়
চিরদিন লড়াই করে যাব আমি।

561
00:40:57,240 --> 00:40:58,660
সেটা, যত কঠিনই হোক না কেন।

562
00:41:01,370 --> 00:41:03,320
কিন্তু, এবার আমাদের অবস্থা ভালো নয়।

563
00:41:06,490 --> 00:41:09,530
আপনারা কেউ ঐ মৃতদের বাহিনী
দেখেন নি। কেউ না।

564
00:41:09,530 --> 00:41:13,570
ওদেরকে একা একা হারানো অসম্ভব।

565
00:41:13,580 --> 00:41:16,580
মিত্র প্রয়োজন আমাদের,
শক্তিশালী মিত্র।

566
00:41:19,410 --> 00:41:21,410
জানি আমি মস্ত ঝুঁকি নিচ্ছি।

567
00:41:23,200 --> 00:41:24,620
কিন্তু, আর কোনও উপায় নেই।

568
00:41:24,620 --> 00:41:27,370
তাহলে একজন প্রতিনিধি পাঠাও।
নিজে যেও না।

569
00:41:27,370 --> 00:41:28,910
ডেনেরিস একজন রানী।

570
00:41:28,910 --> 00:41:31,240
শুধু একজন রাজাই তাকে
পরিস্থিতির গুরুত্ব বোঝাতে পারবে।

571
00:41:31,240 --> 00:41:33,030
আমি ছাড়া অন্য কেউ গেলে চলবে না।

572
00:41:33,030 --> 00:41:34,990
নিজের জনগণ ছেড়ে যাচ্ছ, তুমি।

573
00:41:34,990 --> 00:41:36,780
নিজের বাড়ি ছেড়ে যাচ্ছ।

574
00:41:36,780 --> 00:41:38,700
যোগ্য ব্যক্তির কাছেই
তাদেরকে রেখে যাচ্ছি।

575
00:41:38,700 --> 00:41:40,120
- কার?
- তোমার।

576
00:41:42,160 --> 00:41:43,620
তুমি আমার বোন।

577
00:41:43,620 --> 00:41:45,700
উইন্টারফেলের একমাত্র স্টার্ক।

578
00:41:45,700 --> 00:41:49,620
আমি ফেরা পর্যন্ত, উত্তরাঞ্চল তোমার।

579
00:42:12,830 --> 00:42:14,740
আমি নিজেই উনার দেহাবশেষ নিয়ে গিয়েছিলাম।

580
00:42:16,280 --> 00:42:17,910
লেডি ক্যাটলিনের কাছে পৌঁছে দিয়েছিলাম।

581
00:42:17,910 --> 00:42:20,410
টিরিয়ন ল্যানিস্টারের সদিচ্ছার প্রমাণ!

582
00:42:21,740 --> 00:42:23,240
মনে হচ্ছে বহুকাল আগের কথা!

583
00:42:24,950 --> 00:42:27,580
দেখা হলে, লর্ড টিরিয়নকে
আমার শুভেচ্ছা জানাতে ভুলো না।

584
00:42:30,990 --> 00:42:32,950
উনার মৃত্যুর জন্য আমি দুঃখিত।

585
00:42:32,950 --> 00:42:36,660
যদিও তোমার বাবা আর আমার ব্যবধান ছিল অনেক।
কিন্তু, ক্যাটের জন্য তার ভালবাসার কোনও কমতি ছিল না।

586
00:42:39,320 --> 00:42:40,870
আমারও না।

587
00:42:43,160 --> 00:42:45,320
আপনাকে অবশ্য ও তেমন পছন্দ করত না, তাই না?

588
00:42:47,240 --> 00:42:50,280
দেখুন, আপনার ক্ষমতা
কত ছোট করেই না দেখেছে।

589
00:42:52,410 --> 00:42:53,740
আপনার বাবা-ভাইয়েরা কেউ নেই,

590
00:42:53,740 --> 00:42:55,780
কেবল আপনি দাঁড়িয়ে আছেন,
কিং ইন দা নর্থ হিসেবে।

591
00:42:57,160 --> 00:42:59,490
আসন্ন ঝড়ের বিরুদ্ধে সবচেয়ে বড় আশার আলো।

592
00:43:04,620 --> 00:43:06,660
এ জায়গাটা আপনার জন্য না।

593
00:43:08,030 --> 00:43:09,450
কিছু মনে কর না।

594
00:43:11,240 --> 00:43:14,700
আসলে, আমাদের কখনই
ঠিক মতো... কথা হয় নি।

595
00:43:14,700 --> 00:43:16,200
ভাবলাম, শুরুটা করলে মন্দ হয় না।

596
00:43:17,530 --> 00:43:19,370
আপনাকে আমার কিছুই বলার নেই।

597
00:43:21,120 --> 00:43:23,450
"ধন্যবাদ" টুকুও না?

598
00:43:23,450 --> 00:43:27,700
আমি না এলে কিন্তু যুদ্ধের ময়দানেই
বেঘোরে প্রাণ হারাতে।

599
00:43:27,700 --> 00:43:31,070
তোমার অনেক শত্রু আছে, ঠিকই।
কিন্তু, সত্যি বলছি, আমি তোমার শত্রু নই।

600
00:43:33,660 --> 00:43:35,740
সানসাকে ভালোবাসি আমি।

601
00:43:35,740 --> 00:43:37,410
ঠিক যেমনটা তোমার মা-কে বাসতাম।

602
00:43:47,700 --> 00:43:51,240
আমার বোনের ধারে কাছে ঘেঁষলে,
আপনাকে নিজে খুন করব আমি।

603
00:44:17,120 --> 00:44:18,870
- প্রস্তুত?
- প্রস্তুত?

604
00:44:22,530 --> 00:44:23,910
প্রস্তুত!

605
00:44:27,410 --> 00:44:28,530
চলুন।

606
00:44:32,030 --> 00:44:34,280
চলুন।

607
00:46:23,580 --> 00:46:25,200
নাইমেরিয়া?

608
00:46:39,580 --> 00:46:42,910
নাইমেরিয়া,
আমি, আরিয়া।

609
00:46:47,990 --> 00:46:50,240
উত্তরে যাচ্ছি, মেয়ে।

610
00:46:52,740 --> 00:46:55,280
উইন্টারফেলে ফিরছি।
অবশেষে বাড়ি যাচ্ছি।

611
00:46:58,830 --> 00:47:00,070
আয়, আমার সাথে।

612
00:47:10,280 --> 00:47:11,700
আয়।

613
00:47:39,830 --> 00:47:41,450
তুই না এটা।

614
00:47:57,320 --> 00:48:00,280
তুই একলা ওদের সবাইকে
মারলে তো চলবে না।

615
00:48:00,280 --> 00:48:01,700
আমি সবার বড়।

616
00:48:01,700 --> 00:48:03,820
মা নিজে সার্সেইকে মারতে চাইবেন।

617
00:48:03,830 --> 00:48:05,820
আমার মা নন, তিনি।

618
00:48:05,830 --> 00:48:07,910
সার্সেইকে তুই নিতে পারিস।

619
00:48:07,910 --> 00:48:10,450
আমার মাউন্টেনকে চাই।

620
00:48:10,450 --> 00:48:12,570
মাউন্টেন বাবাকে মেরেছে।

621
00:48:12,580 --> 00:48:14,320
তোকে একহাতে পিষে ফেলবে।

622
00:48:14,320 --> 00:48:17,070
বাবা খামখেয়ালি করেছিল। মা বলেছে।

623
00:48:17,070 --> 00:48:19,280
মায়ের গল্প বন্ধ করবি?

624
00:48:19,280 --> 00:48:20,870
"মা, মা, মা।"

625
00:48:20,870 --> 00:48:24,740
কিংস ল্যান্ডিংয়ে যাবার আগেই হয়তো
আমার হাতে মরবি তোরা।

626
00:48:24,740 --> 00:48:26,280
তাহলে, আর ভাগাভাগির ঝামেলা থাকবে না।

627
00:48:28,780 --> 00:48:29,990
"মা!"

628
00:48:32,030 --> 00:48:33,990
এসব বাজে জিনিস খাও কিভাবে?

629
00:48:33,990 --> 00:48:36,120
সানস্পেয়ারে পৌঁছে,

630
00:48:36,120 --> 00:48:38,660
তোমাকে ডোর্নিশ রেড খাওয়াবো।

631
00:48:38,660 --> 00:48:41,070
দুনিয়ার সেরা।

632
00:48:41,070 --> 00:48:42,490
ডোর্নে গেছ কোনদিন ?

633
00:48:42,490 --> 00:48:44,490
দুয়েকবার।

634
00:48:44,490 --> 00:48:45,870
বেশিদিন থাকি নি।

635
00:48:45,870 --> 00:48:47,410
প্রত্যেক বন্দরেই একটা করে ছেলে বেঁছে নিয়েছ?

636
00:48:48,530 --> 00:48:49,990
কখনও ছেলে, কখনও মেয়ে।

637
00:48:51,530 --> 00:48:52,910
সেটা নির্ভর করে, সেই বন্দরের ওপর!

638
00:48:56,580 --> 00:48:58,740
আর একটু দিবে নাকি?

639
00:49:00,030 --> 00:49:01,910
আপনি না বললেন ভালো লাগেনি।

640
00:49:01,910 --> 00:49:04,200
খেতে খেতে মন্দ লাগছে না।

641
00:49:05,740 --> 00:49:07,990
- ও কিন্তু আপনার চাকর নয়।
- সমস্যা নেই।

642
00:49:09,950 --> 00:49:14,700
আচ্ছা, তুমি তাহলে
আয়রন আইল্যান্ডের হবু রানী?

643
00:49:14,700 --> 00:49:16,530
চাচার মৃত্যুর পর।

644
00:49:16,530 --> 00:49:18,990
আর তুমি, সুদর্শন?

645
00:49:18,990 --> 00:49:20,700
রানী যে পদে আমায় চাইবেন!

646
00:49:20,700 --> 00:49:24,530
আমার উপদেষ্টা আর রক্ষক।

647
00:49:24,530 --> 00:49:26,780
ওহ, বুঝলাম।

648
00:49:26,780 --> 00:49:28,200
তোমায় রক্ষা করবে।

649
00:49:29,950 --> 00:49:32,490
তা, কেউ তোমার বেশী কাছে চলে এলে...

650
00:49:32,490 --> 00:49:34,280
ও তখন হস্তক্ষেপ করবে।

651
00:49:34,280 --> 00:49:36,070
তাকে বাঁধা দিবে।

652
00:49:36,070 --> 00:49:38,740
যতক্ষণ না তার উদ্দেশ্য
পরিষ্কারভাবে বোঝা যায়।

653
00:49:42,120 --> 00:49:44,080
ওখানে দাঁড়িয়ে আছ কেন?

654
00:49:45,580 --> 00:49:47,660
একটি ভিনদেশী আক্রমণ ধেয়ে আসছে!

655
00:49:47,660 --> 00:49:49,410
ওকে ছেড়ে দিন।

656
00:49:52,660 --> 00:49:54,780
মনে হচ্ছে, তোমার আর রক্ষকের প্রয়োজন নেই।

657
00:50:00,580 --> 00:50:01,700
এইখানেই থাকুন।

658
00:50:04,700 --> 00:50:07,660
আক্রমণ চলছে!

659
00:50:29,950 --> 00:50:31,410
ইউরন।

660
00:51:39,320 --> 00:51:41,660
তোমার মা ডেকের নিচে আছে,
উনাকে দেখে রাখো।

661
00:52:33,580 --> 00:52:35,240
...

662
00:52:49,070 --> 00:52:50,070
...

663
00:52:55,830 --> 00:52:56,830
...

664
00:53:14,990 --> 00:53:16,120
...

665
00:53:17,780 --> 00:53:18,780
...

666
00:53:37,320 --> 00:53:38,820
মেরে ফেল আমাদেরকে।

667
00:53:38,830 --> 00:53:40,280
শেষ করে দাও।

668
00:54:05,030 --> 00:54:06,490
চাচাকে একটা চুমু দিয়ে যাও।

669
00:54:43,280 --> 00:54:45,240
থিয়ন, সোনামণি!

670
00:54:59,320 --> 00:55:02,240
আহ্, আয়,
হিজড়া কাপুরুষ কোথাকার।

671
00:55:05,910 --> 00:55:07,990
ও আমার হাতের মুঠোয়।

672
00:55:07,990 --> 00:55:09,580
এসে নিয়ে যা।

673
00:56:40,980 --> 00:56:46,190
Bangla Subtitle Created By
Serial Killer

674
00:56:46,420 --> 00:56:56,420
Translated By
 Hasibujjaman Hasib  Mamun Abdullah
Sarah Iqbal  M I Shaown  Rafat Shams 
 Fuad Anas Ahmed

675
00:56:56,450 --> 00:57:06,450
Edited By
 Fuad Anas Ahmed

676
00:57:06,470 --> 00:57:16,470
Feel free to give us FEEDBACK

677
00:57:16,500 --> 00:57:26,500
সাবটাইটেলটি ভালো লাগলে
 শেয়ার করুন কাছের মানুষদের সাথে

678
00:58:03,870 --> 00:58:06,410
সাত রাজ্য শাসন করতেই জন্মেছি আমি।

679
00:58:06,410 --> 00:58:07,580
সেটাই করব আমি।

680
00:58:10,030 --> 00:58:13,030
যুদ্ধ শুরু হয়ে গেছে।
প্রথম আঘাতটা আমিই হেনেছি।

681
00:58:13,870 --> 00:58:15,030
সার্সেই নিশ্চয়ই তৈরি থাকবে।

682
00:58:15,580 --> 00:58:16,740
ওরা জানে আমরা আসছি।
