1
00:00:10,470 --> 00:00:12,237
একজন নীতিবান পুরুষ এবং একজন যোগ্য নারী মিলে

2
00:00:12,261 --> 00:00:14,969
যদি সাত সাম্রাজ্য শাসন করে, তাহলে কেমন হয়?

3
00:00:15,637 --> 00:00:17,428
তুমি হলে এগন টারগারিয়েন...

4
00:00:18,470 --> 00:00:20,094
লৌহ সিংহাসনের সত্যিকারের উত্তরাধিকারী

5
00:00:21,386 --> 00:00:22,595
তুমি সবসময়েই তাই ছিলে।

6
00:00:24,428 --> 00:00:26,720
ওর আমার বন্ধু হওয়া লাগবে না।

7
00:00:28,053 --> 00:00:29,178
কিন্তু আমি তো ওর রাজ্যের রানি।

8
00:00:29,720 --> 00:00:31,560
আমাদের একসাথে লড়তে হবে...

9
00:00:33,345 --> 00:00:34,345
নইলে মরতে হবে।

10
00:00:34,845 --> 00:00:37,261
ভালোবাসার জন্য কত কীই যে করি আমরা!

11
00:00:44,845 --> 00:00:50,261
বাংলায় অনুবাদ: কুদরতে জাহান

12
00:00:51,845 --> 00:00:58,261
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

13
00:00:58,845 --> 00:01:06,261
Join our group: www.facebook.com/groups/subtitlehut/

14
00:01:06,845 --> 00:01:13,261
Follow our page: www.facebook.com/subhut2014

15
00:02:37,969 --> 00:02:41,845
যখন ছোট ছিলাম, ঘুম পাড়ানোর সময়ে
আমার ভাই একটা গল্প শুনাত...

16
00:02:43,261 --> 00:02:46,053
আমাদের বাবার খুনিকে নিয়ে।

17
00:02:47,637 --> 00:02:50,969
বেইমানি করে আমার বাবার গলায়
ছুরি চালিয়েছিল সে।

18
00:02:51,053 --> 00:02:53,969
লৌহ সিংহাসনে বসে বসে উনি দেখলেন যে,

19
00:02:54,053 --> 00:02:56,720
তার রক্তে মেঝে ভেসে যাচ্ছে।

20
00:02:58,178 --> 00:03:00,678
ও আমাকে অন্য গল্পও শোনাত।

21
00:03:00,762 --> 00:03:05,053
সাত সাম্রাজ্য দখল করার পরে যখন
ঐ লোককে আমরা আমাদের হাতের মুঠোয় পাবো,

22
00:03:05,928 --> 00:03:08,803
তখন সেই লোককে কী কী করবে,
তার বর্ণনাও দিত।

23
00:03:10,803 --> 00:03:15,345
- আপনার বোন তার আর্মিকে
নর্থে পাঠানোর অঙ্গীকার করেছিলেন।
- হ্যাঁ, করেছিল।

24
00:03:15,428 --> 00:03:17,511
আমি তো কোনো আর্মি দেখতে পাচ্ছি না।

25
00:03:17,595 --> 00:03:21,303
শুধু এক হাতওয়ালা একজন মানুষকে দেখতে পাচ্ছি।

26
00:03:21,386 --> 00:03:23,136
তারমানে আপনার বোন আমাকে মিথ্যা বলেছে।

27
00:03:26,094 --> 00:03:28,261
সে আমার সাথেও মিথ্যা বলেছে।

28
00:03:29,762 --> 00:03:32,470
নর্থে আর্মি পাঠানোর ইচ্ছা তার কখনোই ছিল না।

29
00:03:32,553 --> 00:03:37,470
তার আছে ইউরন গ্রেজয়ের নৌবহর
আর ২০০০০ সৈন্য।

30
00:03:38,511 --> 00:03:42,011
এসোসের গোল্ডেন কোম্পানিও কিনে নিয়েছে সে।

31
00:03:42,094 --> 00:03:46,094
আমরা যদি মৃতদের হারাতেও পারি, তারপরেও রক্ষা নেই,
যারা বেঁচে যাবে, তাদেরকে ধ্বংস করে দেবে ও।

32
00:03:46,178 --> 00:03:47,637
"আমরা"?

33
00:03:48,803 --> 00:03:50,637
আমি জীবিতদের পক্ষে লড়বার প্রতিশ্রুতি দিচ্ছি।

34
00:03:50,720 --> 00:03:53,094
আমি এই প্রতিশ্রুতি রক্ষা করব।

35
00:03:55,011 --> 00:03:58,470
- ইওর গ্রেস, আমি আমার ভাইকে চিনি...
-ঠিক যেমন চেনেন আপনার বোনকে?

36
00:04:00,303 --> 00:04:03,595
এখানে কেমন অভ্যর্থনা পাবে, তা জেনেশুনেও
ও একা একাই এসেছে এখানে।

37
00:04:03,678 --> 00:04:07,136
কেন করতে যাবে একাজ?
কেন মিথ্যা বলতে যাবে?

38
00:04:07,219 --> 00:04:13,595
হয়তো উনি জানেন যে, আমার গলায় ছুরি বসানোর
আগমুহূর্ত পর্যন্ত ওনার ছোট ভাই ওনাকে সমর্থন করে যাবেন, তাই।

39
00:04:13,678 --> 00:04:15,803
ঠিকই বলেছেন, আমরা ওনাকে বিশ্বাস করতে পারি না।

40
00:04:16,969 --> 00:04:18,803
রাস্তায় আমার বাবাকে আক্রমণ করেছিলেন উনি।

41
00:04:18,887 --> 00:04:22,595
ঠিক আপনারই মতো আমার হাউজকে, আমার পরিবারকে
শেষ করে দেবার চেষ্টা করেছিলেন,

42
00:04:22,678 --> 00:04:24,595
আমাকে এসবের জন্য ক্ষমা চাইতে বলছেন?

43
00:04:24,678 --> 00:04:25,678
তা আমি চাইব না।

44
00:04:26,678 --> 00:04:28,011
তখন আমাদের মাঝে যুদ্ধ চলছিল।

45
00:04:28,094 --> 00:04:30,762
আমি যা করেছি, তা আমার হাউজ, আমার পরিবারের জন্যই করেছি।

46
00:04:30,845 --> 00:04:31,845
দরকার হলে আবারো করব।

47
00:04:33,178 --> 00:04:35,345
ভালোবাসার জন্য কত কীই যে করি আমরা!

48
00:04:41,887 --> 00:04:45,136
তাহলে এখন নিজের হাউজ আর
পরিবারকে ছেড়ে এসেছেন কেন?

49
00:04:47,136 --> 00:04:50,178
কারণ, এমন অবস্থায় আনুগত্যকে
ভুলে যাওয়া ছাড়া উপায় নেই।

50
00:04:52,637 --> 00:04:54,303
এখন মূল উদ্দেশ্য হলো, বেঁচে থাকা।

51
00:05:01,303 --> 00:05:04,053
 আপনি হয়তো আমাকে ভালোমতো চেনেন না, ইওর গ্রেস।

52
00:05:05,720 --> 00:05:07,803
কিন্তু আমি সার জেইমিকে ভালোমতোই চিনি।

53
00:05:07,887 --> 00:05:09,511
উনি ওনার কথার বরখেলাপ করেন না।

54
00:05:10,511 --> 00:05:12,428
একসময় আমি ওনার পাহারাদার ছিলাম।

55
00:05:12,511 --> 00:05:14,094
তারপরে আমরা দু'জনেই ধরা পড়েছিলাম,

56
00:05:14,178 --> 00:05:17,136
সেই লোকেরা আমাকে
জোরপূর্বক ধর্ষণ করতে এসেছিল।

57
00:05:17,219 --> 00:05:22,386
জেইমি তখন বাঁচিয়েছে আমাকে।
সেকারণে নিজের হাতটাও হারিয়েছে।

58
00:05:25,136 --> 00:05:29,720
ওর সাহায্য ছাড়া, আপনি বাঁচতে পারতেন না, মাই লেডি।

59
00:05:29,803 --> 00:05:32,428
ও আমাকে অস্ত্র দিয়ে, বর্ম দিয়ে,

60
00:05:32,511 --> 00:05:34,678
আপনাকে খুঁজে বের করে বাড়ি নিয়ে যাবার জন্য পাঠিয়েছিল আমাকে।

61
00:05:34,762 --> 00:05:38,386
কারণ, সে আপনার মায়ের কাছে শপথ করেছিল।

62
00:05:44,386 --> 00:05:49,969
-আপনি ওনার পক্ষ নিচ্ছেন।
- হ্যাঁ।

63
00:05:54,887 --> 00:06:01,928
 -আপনি ওনার পাশে থেকে যুদ্ধ করবেন।
-হ্যাঁ করব।

64
00:06:06,386 --> 00:06:08,219
আমি আমার জীবন দিয়ে বিশ্বাস করি আপনাকে।

65
00:06:09,637 --> 00:06:11,470
আপনি যদি নিজের জীবন দিয়ে ওনার ওপর ভরসা করতে পারেন,

66
00:06:11,553 --> 00:06:13,762
তাহলে ওনাকে এখানে থাকতে দেয়া উচিত আমাদের।

67
00:06:19,094 --> 00:06:21,928
-ওয়ার্ডেন অফ দ্য নর্থ এ ব্যাপারে কী বলেন?

68
00:06:27,553 --> 00:06:29,595
যতজনকে আমাদের পক্ষে পাওয়া যাবে, ততোই ভালো।

69
00:06:39,303 --> 00:06:40,303
বেশ, ঠিক আছে।

70
00:07:01,803 --> 00:07:03,303
ধন্যবাদ, ইওর গ্রেস।

71
00:07:41,553 --> 00:07:44,720
সার্সেইর মিথ্যা বলার ব্যাপারে জেনেও
আমাকে ভুল বুঝিয়েছেন আপনি

72
00:07:44,803 --> 00:07:46,053
নাকি কিছুই জানতেন না?

73
00:07:46,136 --> 00:07:48,219
তারমানে আপনি হয় একজন বেইমান, নয়তো একটা বোকা।

74
00:07:48,303 --> 00:07:50,553
 - আমি বোকামি করেছি।
 - এই প্রথম নয়।

75
00:07:51,595 --> 00:07:53,637
 সার্সেই এখনো সিংহাসনে।

76
00:07:53,720 --> 00:07:57,470
আপনি যদি ওটা পুনরুদ্ধারে আমাকে সাহায্য না করেন,
তাহলে আরেকজনকে হ্যান্ড বানাবো, যে একাজ পারবে।

77
00:08:02,470 --> 00:08:06,928
আমার মনে হচ্ছে, সবকিছু শেষ হবার আগে
তোমাদের দু'জনের একজনের ঘাড়ে একাজ বর্তাবে।

78
00:08:13,094 --> 00:08:14,219
যেতে দাও।

79
00:09:00,428 --> 00:09:02,303
তোমার কি অন্য কোনো কাজ নেই?

80
00:09:02,386 --> 00:09:04,678
আমার অস্ত্রটা বানিয়েছ?

81
00:09:04,762 --> 00:09:08,762
এরকম আরো হাজারখানেক বানানো শেষ হলেই ওটার কাজ ধরব।

82
00:09:08,845 --> 00:09:10,386
আমারটা আগে বানানো উচিত তোমার।

83
00:09:10,470 --> 00:09:15,470
 - এর থেকেও শক্তিশালী হয় যেন।
 -এটা যথেষ্ট শক্তিশালী।

84
00:09:19,511 --> 00:09:22,511
ক্রিপ্টে থাকাই নিরাপদ হবে, জানো তো।

85
00:09:23,803 --> 00:09:25,887
 তুমি কি ওখানেই থাকবে?

86
00:09:25,969 --> 00:09:28,094
 -না কিন্তু ...
 - তুমি তো একজন যোদ্ধা।

87
00:09:29,303 --> 00:09:30,428
আমার যতদূর করার, করেছি।

88
00:09:32,470 --> 00:09:34,011
ওদের সাথে লড়েছ?

89
00:09:34,094 --> 00:09:36,178
হ্যাঁ, কয়েকজনের সাথে।

90
00:09:37,303 --> 00:09:38,595
কয়জন?

91
00:09:38,678 --> 00:09:39,678
কিছু।

92
00:09:41,136 --> 00:09:42,345
সেটাই যথেষ্ট ছিল।

93
00:09:45,136 --> 00:09:46,762
ওরা কেমন?

94
00:09:47,803 --> 00:09:48,803
খারাপ

95
00:09:50,511 --> 00:09:51,428
অনেক খারাপ

96
00:09:51,511 --> 00:09:53,136
"অনেক খারাপ"?

97
00:09:55,045 --> 00:09:59,511
 "অনেক খারাপ" বলেই ছেড়ে দিলে?
 কামারের মূর্খ শিষ্যও এর থেকে ভালো বিশেষণ জানে।

98
00:09:59,595 --> 00:10:01,887
ওরা দেখতে কেমন? ওদের গায়ের গন্ধ কেমন?

99
00:10:01,969 --> 00:10:04,094
ওরা নড়াচড়া কীভাবে করে?
ওদেরকে মারে কীভাবে?

100
00:10:04,178 --> 00:10:05,762
দেখো, তোমার লড়ার অনেক ইচ্ছা, বুঝতে পেরেছি।

101
00:10:05,845 --> 00:10:09,178
এও জানি যে, তুমি ধর্ষক কিংবা খুনিদের ভয় পাও না...

102
00:10:09,261 --> 00:10:11,011
কিন্তু এ ব্যাপারটা অন্যরকম, এটা হলো...

103
00:10:12,011 --> 00:10:13,386
এটা হচ্ছে মৃত্যু।

104
00:10:13,470 --> 00:10:15,553
ওরা কেমন জানো? মৃত্যুর মতো।

105
00:10:15,637 --> 00:10:17,470
সাক্ষাৎ মৃত্যু।

106
00:10:25,345 --> 00:10:26,637
 আমি মৃত্যুকে চিনি।

107
00:10:29,428 --> 00:10:30,511
ওর অনেকগুলো চেহারা দেখা আছে আমার।

108
00:10:33,845 --> 00:10:35,969
 এই চেহারাটা দেখার অপেক্ষায় আছি।

109
00:10:43,553 --> 00:10:46,219
 -আমার অস্ত্র?
 - এখনই বানাচ্ছি।

110
00:11:20,345 --> 00:11:22,595
তোমার সাথে যেকাজ করেছি, তার জন্য দুঃখিত আমি।

111
00:11:25,928 --> 00:11:27,969
সেসময় কিন্তু দুঃখিত হননি আপনি।

112
00:11:29,178 --> 00:11:31,720
আপনার পরিবারকে রক্ষা করেছিলেন তখন।

113
00:11:33,053 --> 00:11:35,178
 আমি আর এখন সেরকম মানুষ নই।

114
00:11:35,261 --> 00:11:39,470
আমাকে ঐ জানালাটা দিয়ে ফেলে না দিলে
এখনো ঐরকম মানুষই থাকতেন,

115
00:11:39,553 --> 00:11:42,219
আর আমিও ব্র্যান্ডন স্টার্কই থাকতাম।

116
00:11:43,219 --> 00:11:45,969
- এখন তুমি ব্র্যান্ডন স্টার্ক নও?
- না।

117
00:11:46,053 --> 00:11:48,303
 আমি এখন অন্য কিছু।

118
00:11:49,595 --> 00:11:51,261
আমার ওপর রাগ নেই তোমার।

119
00:11:52,386 --> 00:11:53,845
আমার এখন আর কারো ওপরই রাগ হয় না।

120
00:11:53,928 --> 00:11:55,928
 তুমি ওদেরকে কিছু বললে না কেন?

121
00:11:56,011 --> 00:11:58,595
আপনাকে মেরে ফেলতে দিতে পারি না,

122
00:11:58,678 --> 00:12:00,261
তাহলে আমাদের পক্ষে লড়বেন কীভাবে?

123
00:12:05,178 --> 00:12:07,011
ভবিষ্যতে কী হবে?

124
00:12:07,094 --> 00:12:10,178
ভবিষ্যত যে আছে, সে ব্যাপারে আপনি নিশ্চিত?

125
00:12:20,803 --> 00:12:21,969
এরপর

126
00:12:27,928 --> 00:12:30,303
মাটিতে একটা মার্কার বসাও!

127
00:12:31,637 --> 00:12:33,928
দেয়ালের দিকে নিয়ে আসো!

128
00:12:34,011 --> 00:12:35,845
দেয়াল পর্যন্ত, ঠিক আছে।

129
00:12:35,928 --> 00:12:38,136
- ঠিক আছে।
- ঠিক আছে।

130
00:12:39,553 --> 00:12:42,345
বেশ, আমরা অবশেষে চলে এলাম এখানে।

131
00:12:42,428 --> 00:12:43,928
হ্যাঁ, অবশেষে এখানেই চলে এলাম।

132
00:12:44,011 --> 00:12:45,428
একত্র হলাম আবার।

133
00:12:49,011 --> 00:12:50,969
জনতা খুবই খুশি আমাদের দেখে।

134
00:12:52,678 --> 00:12:54,887
 নতুন রানির ব্যাপারে ওদের অনুভূতি কী?

135
00:12:54,969 --> 00:12:56,511
সে তোমারও নতুন রানি।

136
00:12:58,803 --> 00:13:03,237
শেষবার যখন টারগারিয়েনরা নর্থে ড্রাগন নিয়ে এসেছিল,
তখন কী হয়েছিল, তা ওদের ভালোই মনে আছে।

137
00:13:03,470 --> 00:13:06,428
ডেনেরিস যে সেরকম না, এটা বুঝলেই
ওকে মেনে নেবে সবাই।

138
00:13:06,511 --> 00:13:08,887
ও কি আসলেই অন্যরকম?

139
00:13:08,969 --> 00:13:10,261
হ্যাঁ

140
00:13:10,345 --> 00:13:12,511
- তুমি নিশ্চিত ওর ব্যাপারে?
- হ্যাঁ

141
00:13:12,595 --> 00:13:15,094
ও কিন্তু তোমাকে নিয়ে ততোটা নিশ্চিত না।

142
00:13:15,178 --> 00:13:17,094
সেজন্য ওকে খুব একটা দোষ দেয়া যায় না।

143
00:13:17,178 --> 00:13:19,136
আমি যে ভুল করেছি,
তা অনেক চালাক মানুষই করে।

144
00:13:19,219 --> 00:13:22,178
- নিজের প্রতিপক্ষকে খাটো চোখে দেখেছি।
- হুম।

145
00:13:22,261 --> 00:13:25,511
সার্সেই বলেছিল, পেটে বাচ্চা আসার কারণে
বদলে গেছে ও।

146
00:13:25,595 --> 00:13:27,470
তোমাদের দু'জনেরই নতুন করে শুরু করার সুযোগ।

147
00:13:27,553 --> 00:13:28,845
আর আমি বিশ্বাস করেছিলাম ওর কথা।

148
00:13:28,928 --> 00:13:30,595
এভাবেই চলছে অনন্তকাল।

149
00:13:30,678 --> 00:13:37,011
- ও কি বাচ্চাটার ব্যাপারেও মিথ্যা বলেছে?
- না, ঐ ব্যাপারটা সত্যি।

150
00:13:40,470 --> 00:13:44,011
সত্যকে কাজে লাগিয়ে মিথ্যা বলাতে
সবসময়েই পটু ছিল ও।

151
00:13:44,094 --> 00:13:45,928
আমি হলে নিজেকে এত দোষ দিতাম না।

152
00:13:46,011 --> 00:13:47,637
ও আমাকে সবচেয়ে বেশিবার বোকা বানিয়েছে।

153
00:13:47,720 --> 00:13:49,887
না, ও ঠিক এখানেই আছে।

154
00:13:49,969 --> 00:13:51,637
কী?

155
00:13:51,720 --> 00:13:54,136
ও তোমাকে কখনোই বোকা বানায়নি।

156
00:13:54,219 --> 00:13:56,887
ও যে কেমন, তা সবসময়েই জানতে তুমি,

157
00:13:56,969 --> 00:13:58,386
তারপরেও ওকে ভালোবসে গেছ।

158
00:14:09,887 --> 00:14:10,928
তো...

159
00:14:12,261 --> 00:14:15,595
আমাদের মৃত্যুটা তাহলে হচ্ছে উইন্টারফেলে।

160
00:14:17,094 --> 00:14:19,595
সুযোগ থাকলে কখনোই এমন মৃত্যু বেছে নিতাম না।

161
00:14:20,762 --> 00:14:22,303
আমি সবসময় ভাবতাম,

162
00:14:22,386 --> 00:14:24,261
আমার মরণ হবে নিজের বিছানায়,

163
00:14:24,345 --> 00:14:25,720
 আশি বছর বয়সে,

164
00:14:25,803 --> 00:14:28,428
পেটভর্তি ওয়াইন নিয়ে আর
 ...কোনো এক মেয়ের মুখে

165
00:14:28,511 --> 00:14:30,762
- বাড়াটা পুরে দিয়ে।
- বাড়াটা পুরে দিয়ে।

166
00:14:35,261 --> 00:14:37,094
  অন্তত সার্সেই তো খুন করতে পারবে না আমাকে।

167
00:14:37,178 --> 00:14:39,720
মৃতরা আমাকে ছিঁড়েখুঁড়ে ফেলার সময়ে,

168
00:14:39,803 --> 00:14:44,345
সার্সেইকে এই আনন্দ থেকে বঞ্চিত করার
কথা ভেবেই খুশি হব আমি।

169
00:14:47,595 --> 00:14:49,428
হয়তো মারা যাবার পরে...

170
00:14:50,553 --> 00:14:53,637
আমি নিজেই কিংস ল্যান্ডিং এ গিয়ে
ওকে ছিঁড়েখুঁড়ে ফেলব।

171
00:14:53,720 --> 00:14:55,637
তুমি মৃতদের আর্মি দেখবে।

172
00:15:07,011 --> 00:15:08,011
ভালো।

173
00:15:25,345 --> 00:15:27,511
ভালো, তাক করো।

174
00:15:30,887 --> 00:15:32,094
তাড়াহুড়ো কোরো না।

175
00:15:32,178 --> 00:15:33,178
এগিয়ে এসো।

176
00:15:35,094 --> 00:15:36,928
- হ্যাঁ।
- সার জেইমি।

177
00:15:37,011 --> 00:15:38,678
লেডি ব্রিয়্যান।

178
00:15:46,178 --> 00:15:49,428
  - ও অনেক উন্নতি করেছে।
  - হ্যাঁ, আছে কোনোরকম।

179
00:15:49,511 --> 00:15:51,053
 আরেকবার, জোরে মারো।

180
00:15:51,136 --> 00:15:54,428
- আরো অনেক কিছু শেখার বাকি।
- তুমি শিখিয়ে ফেলবে, নিশ্চিত আমি।

181
00:15:54,511 --> 00:15:55,720
ভালো, ভালো।

182
00:15:55,803 --> 00:15:58,261
ওরা বললো, তুমি লেফট ফ্ল্যাঙ্কের নেতৃত্ব দিচ্ছ।

183
00:15:58,345 --> 00:15:59,678
হ্যাঁ দিচ্ছি।

184
00:15:59,762 --> 00:16:02,511
এটা... ভালো জায়গা।

185
00:16:02,595 --> 00:16:04,219
হ্যাঁ

186
00:16:04,303 --> 00:16:07,094
উঁচু জায়গাটা আমাদেরকে কিছু সুবিধা দেবে।

187
00:16:07,178 --> 00:16:08,720
আমরা যদি একত্রে আক্রমণ করতে পারি,

188
00:16:08,803 --> 00:16:10,803
তাহলে হয়তো ওদের হারাতে পারব।

189
00:16:10,928 --> 00:16:13,136
হ্যাঁ, ঠিকই বলেছ মনে হয়।

190
00:16:13,219 --> 00:16:14,969
-তুমি এখানে কী করছ?
- কী?

191
00:16:15,053 --> 00:16:17,720
-কী বলছি, ভালোই বুঝতে পারছ।
 - আসলেই বুঝতে পারছি না।

192
00:16:17,803 --> 00:16:21,845
আমাকে একবারও খোঁচা না মেরে এতক্ষণ কথা বলোনি কোনোদিন,
একবারও না।

193
00:16:21,928 --> 00:16:23,011
 এখন তোমাকে অপমান করি, তাই চাও?

194
00:16:23,094 --> 00:16:24,219
 -না!
 -ভালো!

195
00:16:31,053 --> 00:16:33,219
আমি উইন্টারফেলে এসেছি কারণ...

196
00:16:38,261 --> 00:16:40,386
আমি আর আগের মতো তেজী যোদ্ধা নই।

197
00:16:42,261 --> 00:16:46,261
 যদি সুযোগ দাও, তাহলে, তোমার অধীনে
 যুদ্ধ করতে পারলে নিজেকে ধন্য মনে করব।

198
00:16:55,511 --> 00:16:57,053
আমাকে যেতে হবে।

199
00:17:18,094 --> 00:17:19,595
ক্ষমা করবেন খালিসি।

200
00:17:21,969 --> 00:17:24,345
আমাকে রাগাবার মতো কিছু করেছেন নাকি?

201
00:17:24,428 --> 00:17:25,553
অনেক কিছুই করেছি।

202
00:17:25,637 --> 00:17:27,928
বহু আগের কথা, বহু আগেই
মাফ করে দিয়েছি।

203
00:17:28,011 --> 00:17:32,094
আমার ব্যর্থতার পরেও
আমাকে মাফ করেছিলেন

204
00:17:34,637 --> 00:17:41,219
টিরিয়নকে আপনি হ্যান্ড বানিয়েছেন শুনে
 মনটা ভেঙে গিয়েছিল

205
00:17:41,303 --> 00:17:45,887
ওকে যখন হ্যান্ড বানিয়েছিলাম, তখন জানতাম না যে,
 আপনার সাথে আবার দেখা হবে।

206
00:17:45,969 --> 00:17:47,845
আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন।

207
00:17:47,928 --> 00:17:52,053
আমি ভেবেছিলাম, আপনি ওকে পছন্দ করেন না।
 না, করি না।

208
00:17:52,136 --> 00:17:55,136
ভোল্যান্টিস থেকে মিরানে আসার পথে
ওর মুখ থামেনি বললেই চলে।

209
00:17:55,219 --> 00:17:57,845
ওকে সাগরে ছুঁড়ে ফেলা থেকে
বহুকষ্টে বিরত রেখেছি নিজেকে।

210
00:18:01,595 --> 00:18:04,511
কিন্তু ভারি ভারি সংলাপের আড়ালে থাকা ক্ষুরধার মস্তিস্কটা...

211
00:18:06,720 --> 00:18:10,261
 ও অনেক ভুল করেছে, জঘন্য সব ভুল।

212
00:18:12,136 --> 00:18:13,303
ভুল আমরা সবাই করে থাকি।

213
00:18:15,011 --> 00:18:18,720
নিজের ভুল মেনে নিয়ে সেগুলো থেকে শিক্ষা নেয় ও।

214
00:18:20,011 --> 00:18:23,178
যে লোকটা আপনার পজিশন ছিনিয়ে নিয়েছে,
 তাকে মাফ করে দিতে বলছেন আপনি?

215
00:18:24,762 --> 00:18:25,845
 হ্যাঁ বলছি।

216
00:18:27,219 --> 00:18:31,428
অনুমতি দিলে আরেকটা পরামর্শ দিতাম

217
00:18:31,511 --> 00:18:36,511
শেষ লোকটা ঢোকামাত্রই গেট লাগিয়ে দেবেন।

218
00:18:36,595 --> 00:18:38,678
যতক্ষণ পারবেন খোলা রাখবেন।

219
00:18:38,762 --> 00:18:41,678
 এখনো প্রত্যন্ত অঞ্চল থেকে বহুলোক আসছে।

220
00:18:47,345 --> 00:18:49,969
লেডি সানসা, আপনার সাথে একটু
 একান্তে কথা বলতে চাই।

221
00:19:08,011 --> 00:19:11,178
ভেবেছিলাম তখন আপনার সাথে আমার
 মতামত মিলে যাবে।

222
00:19:11,261 --> 00:19:12,261
সার জেইমির ব্যাপারে

223
00:19:14,303 --> 00:19:17,803
ব্রিয়্যান আমার প্রতি ভীষণ অনুগত,

224
00:19:17,887 --> 00:19:20,136
ওকে নিজের জীবন দিয়ে বিশ্বাস করি আমি।

225
00:19:20,219 --> 00:19:23,219
আমি যদি আমার উপদেষ্টাদের ওপর
এভাবে বিশ্বাস রাখতে পারতাম

226
00:19:24,261 --> 00:19:29,219
টিরিয়ন ভালো মানুষ, আমার সাথে
কক্ষনো খারাপ ব্যবহার করেননি উনি।

227
00:19:29,303 --> 00:19:33,345
ভালোমানুষি দেখাবার জন্য ওনাকে
 আমার হ্যান্ড বানাইনি আমি।

228
00:19:33,428 --> 00:19:40,762
 আমি ওনাকে আমার হ্যান্ড বানিয়েছিলাম, কারণ,
 উনি ছিলেন বুদ্ধিমান এবং প্রয়োজনমাফিক নিষ্ঠুর।

229
00:19:42,219 --> 00:19:44,094
ওনার সার্সেইকে বিশ্বাস করা একেবারেই
উচিত হয়নি।

230
00:19:45,178 --> 00:19:47,261
 আপনারও বিশ্বাস করা উচিত না।

231
00:19:50,762 --> 00:19:52,470
ভেবেছিলাম, উনি ওনার বোনকে চেনেন।

232
00:19:54,303 --> 00:19:56,094
পরিবারগুলোর সম্পর্ক আসলে জটিল।

233
00:19:57,470 --> 00:19:59,386
আমাদের সম্পর্ক তো বটেই।

234
00:20:01,345 --> 00:20:03,637
দুর্ভাগ্যবশত, এ ব্যাপারে আমাদের মধ্যে মিল আছে।

235
00:20:05,637 --> 00:20:07,678
আমাদের মধ্যে অন্য ব্যাপারেও মিল আছে।

236
00:20:07,762 --> 00:20:13,303
নারীর শাসন মেনে নেবে না, এমন মানুষদের
নেতৃত্ব দিতে কেমন লাগে, তা জানি আমরা দু'জনেই।

237
00:20:13,386 --> 00:20:17,303
আমরা দু'জনেই দুর্দান্ত দেখাছি,
একথা হলফ করে বলতে পারি।

238
00:20:19,511 --> 00:20:24,595
তারপরেও আমাদের দু'জনের
মধ্যে মতের অমিলের হচ্ছে বলে মনে হয়।

239
00:20:25,762 --> 00:20:26,845
কেন সেটা?

240
00:20:31,303 --> 00:20:32,303
আপনার ভাইয়ের জন্য।

241
00:20:35,637 --> 00:20:37,428
ও আপনাকে ভালোবাসে, আপনি জানেন সেটা।

242
00:20:39,094 --> 00:20:40,261
সেটা আপনাকে চিন্তায় ফেলছে।

243
00:20:40,345 --> 00:20:43,887
ছেলেরা প্রেমিকার জন্য অনেক বোকামি করে।

244
00:20:43,969 --> 00:20:46,011
ওদেরকে বশ করা একদম সোজা।

245
00:20:49,303 --> 00:20:53,428
সারাটা জীবন আমার লক্ষ্য ছিল একটাই:
ঐ লৌহ সিংহাসনে বসা।

246
00:20:54,428 --> 00:20:59,011
যারা আমার পরিবারকে ধ্বংস করেছে, আপনার পরিবারকে
প্রায় ধ্বংস করেছে, তাদের কাছ থেকে ওটা ছিনিয়ে নেয়া।

247
00:20:59,094 --> 00:21:01,637
আমার যুদ্ধ ছিল ওদের বিরুদ্ধে।

248
00:21:03,845 --> 00:21:05,303
তারপর দেখা হলো জনের সাথে।

249
00:21:07,470 --> 00:21:12,595
আর এখন আমি এখানে। পৃথিবীর অন্যপ্রান্তে,
জনের পাশে দাঁড়িয়ে ওর হয়ে লড়াই করার জন্য।

250
00:21:12,678 --> 00:21:15,845
তাহলে বলুন, আসলে কে কাকে বশ করেছে?

251
00:21:23,553 --> 00:21:30,345
এখানে যখন আসলেন, তখন
আপনাকে ধন্যবাদ দেয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে।

252
00:21:33,178 --> 00:21:35,303
আপনার ভাইকে ভালোবেসে এখানে এসেছি আমি...

253
00:21:36,969 --> 00:21:39,011
ওকে বিশ্বাস করি আমি...

254
00:21:39,094 --> 00:21:42,303
জানি ও কখনো মিথ্যা বলবে না।

255
00:21:42,386 --> 00:21:45,762
 জীবনে আর একজনকেই কেবল
এতোটা বিশ্বাস করেছিলাম।

256
00:21:47,553 --> 00:21:48,803
প্রথমজন কে ছিল?

257
00:21:48,887 --> 00:21:50,637
ওর থেকে লম্বা কেউ একজন।

258
00:21:55,887 --> 00:21:58,178
এরপরে কী হবে?

259
00:21:59,678 --> 00:22:05,720
মৃতদেরকে হারাবো, সার্সেইকে ধ্বংস করব, তারপর?

260
00:22:07,303 --> 00:22:08,887
আমি লৌহ সিংহাসনে বসবো।

261
00:22:11,845 --> 00:22:13,094
কিন্তু নর্থের কী হবে?

262
00:22:14,386 --> 00:22:16,303
এটা আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছিল।

263
00:22:16,386 --> 00:22:18,094
আমরা সেটাকে পুনরুদ্ধার করেছি।

264
00:22:18,178 --> 00:22:21,803
আমরা আর কক্ষনো কারো কাছে
মাথা নত না করার প্রতিজ্ঞা করেছি।

265
00:22:21,887 --> 00:22:23,428
নর্থের কী হবে?

266
00:22:30,762 --> 00:22:33,678
ইওর গ্রেস, মাই লেডি। একটু বিরক্ত করতে হচ্ছে।...

267
00:22:33,762 --> 00:22:35,428
কী হয়েছে?

268
00:22:57,178 --> 00:22:58,887
মাই কুইন

269
00:22:58,969 --> 00:23:00,303
আপনার বোন...

270
00:23:00,386 --> 00:23:03,887
মাত্র কয়েকটা জাহাজ নিয়ে
এখানে আসতে পারছে না ও।

271
00:23:03,969 --> 00:23:07,011
তাই ও আয়রন আইল্যান্ডের দিকে রওনা দিয়েছে,

272
00:23:07,094 --> 00:23:08,928
আপনার নামে সেজায়গা পুনরুদ্ধার করার জন্য।

273
00:23:09,011 --> 00:23:10,470
আপনি ওর সাথে যাননি কেন?

274
00:23:16,928 --> 00:23:23,345
লেডি সানসা, আপনি অনুমতি দিলে
আমি উইন্টারফেলের হয়ে লড়তে চাই।

275
00:23:53,637 --> 00:23:55,136
মাই লর্ড, আমরা সৈন্য নই।

276
00:23:55,219 --> 00:23:56,511
এখন সৈন্য হওয়া ছাড়া উপায় নেই।

277
00:24:00,845 --> 00:24:05,345
দেখুন, জীবনের বেশিরভাগ সময়ে
যুদ্ধের পথে পা না বাড়িয়ে কাটিয়েছি।

278
00:24:05,428 --> 00:24:07,803
তারপর তো ব্যাটল অফ বাস্টার্ড এ
অংশ নেয়াই লাগলো।

279
00:24:07,887 --> 00:24:09,386
ঠিক এই দেয়ালের বাইরে।

280
00:24:09,470 --> 00:24:12,887
আমি যদি ঐ যুদ্ধে বাঁচতে পারি,
তুমিও তাহলে এ যুদ্ধেও বাঁচতে পারবে।

281
00:24:14,428 --> 00:24:17,261
ওরা কামারশালা থেকে তোমাকে অস্ত্রশস্ত্র দিয়ে দেবে।

282
00:24:17,345 --> 00:24:18,345
এদিক দিয়ে যাও।

283
00:24:20,178 --> 00:24:21,386
ধন্যবাদ।

284
00:24:23,136 --> 00:24:25,678
ঐসময়ে তোমরা ক্রিপ্টে থাকবে।

285
00:24:25,762 --> 00:24:27,261
মাটির নিচে থাকাটাই সবচেয়ে নিরাপদ।

286
00:24:27,345 --> 00:24:29,345
 এই ছাদের নিচে দিয়ে গিয়ে।

287
00:24:30,178 --> 00:24:31,178
ধন্যবাদ।

288
00:24:33,845 --> 00:24:36,261
হেই, এরপর কে?

289
00:24:36,345 --> 00:24:39,511
ধন্যবাদ, স্যার।
ফিরে এসো!

290
00:24:39,595 --> 00:24:41,386
আমি কোনদিকে যাবো?

291
00:24:46,345 --> 00:24:48,470
তুমি কোনদিকে যেতে চাও?

292
00:24:48,553 --> 00:24:53,136
সময় হলে সব বাচ্চারা মাটির নিচে যাবে।

293
00:24:53,219 --> 00:24:55,720
কিন্তু আমার দুই ইই তো যোদ্ধা ছিল।

294
00:24:57,678 --> 00:24:59,887
আমিও লড়তে চাই।

295
00:25:04,386 --> 00:25:06,303
শুনে খুব ভালো লাগলো।

296
00:25:06,386 --> 00:25:08,303
আমি আমার ছেলের সাথে ক্রিপ্টে থাকব,

297
00:25:08,386 --> 00:25:10,511
আমাদের রক্ষা করার জন্য যদি
তুমি ওখানে থাকো,

298
00:25:10,595 --> 00:25:13,969
- তাহলে নিশ্চিন্ত হতে পারব।
- অনেকেরই হতে পারবে, আমি নিশ্চিত।

299
00:25:19,637 --> 00:25:22,094
ঠিক আছে, ক্রিপ্টকেই পাহারা দেবো তাহলে।

300
00:25:33,428 --> 00:25:35,053
রাইডারেরা ফিরে এসেছে!

301
00:25:58,219 --> 00:26:00,219
আমার ছোট্ট ক্রো!

302
00:26:00,303 --> 00:26:01,511
ভেবেছিলাম, তোমাকে আর ফিরে পাব না।

303
00:26:02,553 --> 00:26:03,969
আরেকটু হলেই আর পেতে না।

304
00:26:08,969 --> 00:26:10,803
ওদেরকে আস্তাবলে রাখো।

305
00:26:14,053 --> 00:26:15,553
তোমাদের দেখা হলো কীভাবে?

306
00:26:15,637 --> 00:26:17,595
লাস্ট হার্থে।

307
00:26:17,678 --> 00:26:19,511
মৃতরা ওখানে আমাদের আগেই পৌঁছে গিয়েছিল।

308
00:26:23,762 --> 00:26:24,887
আম্বারেরা?

309
00:26:24,969 --> 00:26:26,969
ওরা এখন নাইট কিং এর পক্ষে লড়াই করছে।

310
00:26:28,303 --> 00:26:30,720
ওদের ভয়ে ঘুরপথে এসেছি এখানে।

311
00:26:30,803 --> 00:26:34,678
আমাদের সাথে যাদেরকে দেখছ না,
সবাই এখন নাইট কিং এর দলে আছে।

312
00:26:34,762 --> 00:26:37,595
আমাদের হাতে আর কত সময় আছে?

313
00:26:37,678 --> 00:26:40,386
কাল সূর্য ওঠার আগ পর্যন্ত।

314
00:26:46,470 --> 00:26:48,511
বিশালদেহী মহিলা এখনো এখানে আছে তো?

315
00:26:51,678 --> 00:26:53,762
ওরা আসছে।

316
00:26:53,845 --> 00:26:54,845
এরপর।

317
00:26:54,928 --> 00:26:59,136
আমাদের আছে ড্রাগন গ্লাস আর ভ্যালেরিয়ান স্টিল।

318
00:27:03,345 --> 00:27:07,595
কিন্তু ওরা সংখ্যায় অনেক, অনেক বেশি।

319
00:27:09,678 --> 00:27:11,511
আমাদের শত্রুরা ক্লান্ত হয় না,

320
00:27:13,762 --> 00:27:14,845
থামে না,

321
00:27:16,553 --> 00:27:17,553
কোনো অনুভূতি টের পায় না।

322
00:27:18,969 --> 00:27:22,053
সোজাসুজি যুদ্ধে ওদেরকে হারাতে পারব না।

323
00:27:22,136 --> 00:27:23,678
তাহলে কী করব আমরা?

324
00:27:25,386 --> 00:27:28,595
নাইট কিং জন্ম দিয়েছে ওদের,
ওরা সবাই ওর আদেশমতো চলে।

325
00:27:29,637 --> 00:27:31,462
ওকে যদি ধরাশায়ী করা যায়...

326
00:27:32,386 --> 00:27:34,178
ওকে মারতে পারলেই কেবল
জেতার আশা করতে পারব আমরা।

327
00:27:34,261 --> 00:27:36,887
ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে
ও কখনোই নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবে না।

328
00:27:37,845 --> 00:27:38,928
হ্যাঁ ফেলবে।

329
00:27:40,219 --> 00:27:41,762
ও আমাকে নিতে আসবে।

330
00:27:43,428 --> 00:27:47,219
 এর আগেও বহুবার চেষ্টা করেছে,
অন্য থ্রি আইড র‍্যাভেনদের নিয়ে যাবার জন্য।

331
00:27:48,303 --> 00:27:49,303
কেন?

332
00:27:50,511 --> 00:27:51,553
ও কী চায়?

333
00:27:51,637 --> 00:27:53,219
অন্তহীন রাত।

334
00:27:54,845 --> 00:27:58,803
ও এই দুনিয়াটাকে মুছে ফেলতে চায়,
আর আমি হলাম এটার স্মৃতি।

335
00:27:58,887 --> 00:28:01,094
এটাই তো মৃত্যু, তাই না?

336
00:28:03,136 --> 00:28:04,261
নিজের স্মৃতি হারানো।

337
00:28:06,969 --> 00:28:08,219
কারো স্মৃতিতে না থাকা।

338
00:28:09,261 --> 00:28:11,887
 আমরা কোথায় ছিলাম, কী করেছি,
 তা-ই যদি ভুলে যাই,

339
00:28:11,969 --> 00:28:13,637
তাহলে তো আমরা আর মানুষ থাকি না।

340
00:28:14,678 --> 00:28:16,511
স্রেফ পশু হয়ে যাই।

341
00:28:16,595 --> 00:28:18,428
তোমার স্মৃইগুলো বই থেকে আসেনি।

342
00:28:19,595 --> 00:28:21,595
তোমার গল্পগুলো সাধারণ কোনো গল্প নয়।

343
00:28:21,678 --> 00:28:24,178
পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে ফেলতে চাইলে

344
00:28:24,261 --> 00:28:25,386
আমি তোমাকে দিয়েই শুরু করতাম।

345
00:28:26,428 --> 00:28:27,470
ও কীভাবে তোমাকে খুঁজে পাবে?

346
00:28:27,553 --> 00:28:29,428
ও আমার ওপর চিহ্ন দিয়ে গেছে।

347
00:28:30,969 --> 00:28:32,969
আমি কোথায় আছি, তা ও সবসময়েই জানে।

348
00:28:33,053 --> 00:28:34,553
আমরা তোমাকে ক্রিপ্টে রাখব,

349
00:28:34,637 --> 00:28:36,887
- ওটাই নিরাপদ...
- না।

350
00:28:36,969 --> 00:28:40,386
ওর আর্মি আমাদের শেষ করে ফেলার আগেই
ওকে লোভ দেখিয়ে সামনে নিয়ে আসতে হবে।

351
00:28:40,470 --> 00:28:42,386
 আমি ওর জন্য গডসউডে অপেক্ষা করব।

352
00:28:42,470 --> 00:28:44,345
তুমি চাও, আমরা তোমাকে
টোপ হিসেবে ব্যবহার করি?

353
00:28:44,428 --> 00:28:46,219
আমরা তোমাকে ওখানে একা
রেখে আসতে পারি না।

354
00:28:46,303 --> 00:28:48,011
ও একা থাকবে না, আমি ওর সাথে থাকব।

355
00:28:49,178 --> 00:28:50,637
ও থাকবে আয়রনবর্নের সাথে।

356
00:28:53,511 --> 00:28:55,928
এ দুর্গ তোমার থেকে ছিনিয়ে নিয়েছিলাম আমি।

357
00:28:56,011 --> 00:28:57,637
এখন তোমার নিরাপত্তা দেবার সুযোগ দাও আমাকে।

358
00:29:06,219 --> 00:29:09,219
যতক্ষণ পারা যায়, বাকিদেরকে ঠেকিয়ে রাখব আমরা।

359
00:29:09,303 --> 00:29:10,553
সময় হলে,

360
00:29:10,637 --> 00:29:12,386
সার ডাভোস আর আমি দেয়ালে উঠে

361
00:29:12,470 --> 00:29:14,428
ট্রেঞ্চে আগুন জ্বালানোর সংকেত দেবো।

362
00:29:14,511 --> 00:29:18,053
সার ডাভোস একাই সংকেত দিতে পারবেন।

363
00:29:18,136 --> 00:29:20,345
আপনার যাওয়া লাগবে না,
আপনি ক্রিপ্টে থাকবেন।

364
00:29:20,428 --> 00:29:22,261
ইওর গ্রেস, এর আগেও যুদ্ধ করেছি আমি।

365
00:29:22,345 --> 00:29:23,428
আবারও করতে পারব।

366
00:29:23,511 --> 00:29:26,094
জীবনের ঝুঁকি নিয়ে যে নারী-পুরুষেরা লড়বে,
তাদের পাশে থেকে।

367
00:29:26,136 --> 00:29:27,762
এরকম মানুষ হাজারো আছে,

368
00:29:27,845 --> 00:29:29,428
কিন্তু আপনার মতো আর কেউ নেই।

369
00:29:29,511 --> 00:29:31,136
ওদের মতো করে লড়বার ক্ষমতা আপনার নেই,

370
00:29:31,219 --> 00:29:33,762
কিন্তু ওদের যে কারো চেয়ে ভালোভাবে
চিন্তা করার ক্ষমতা আপনার আছে।

371
00:29:33,845 --> 00:29:36,261
 আপনি এখানে আছেন মাথা খাটানোর জন্য।

372
00:29:36,345 --> 00:29:38,136
যদি বাঁচতে পারি, তবে সেটা
দরকার হবে আমার,

373
00:29:41,261 --> 00:29:43,928
ড্রাগনগুলোর কারণে যুদ্ধের মাঠে
সুবিধা হবে আমাদের।

374
00:29:44,011 --> 00:29:47,553
 ওরা মাঠে থাকলে
ব্র্যানকে নিরাপত্তা দিতে পারবে না।

375
00:29:47,637 --> 00:29:49,094
ওর কাছাকাছি থাকতে হবে আমাদের।

376
00:29:49,178 --> 00:29:50,053
বেশি কাছাকাছি থাকা যাবে না,

377
00:29:50,136 --> 00:29:51,428
তাহলে নাইট কিং আসবে না।

378
00:29:51,511 --> 00:29:53,720
এমন অবস্থানে থাকতে যাবে,
যাকে ওকে ধাওয়া করা যায়।

379
00:29:53,803 --> 00:29:55,762
ড্রাগনের আগুন কী ওকে থামাতে পারবে?

380
00:29:55,845 --> 00:29:57,553
জানি না।

381
00:29:57,637 --> 00:29:59,219
কেউ এর আগে চেষ্টা করে দেখেনি।

382
00:30:05,720 --> 00:30:07,553
আমরা সবাই মরব।

383
00:30:09,887 --> 00:30:12,345
অন্তত একসাথে মরব, এটাই শান্তি।

384
00:30:16,053 --> 00:30:17,720
এখন একটু বিশ্রাম নেয়া যাক।

385
00:30:26,511 --> 00:30:27,511
ইওর গ্রেস।

386
00:30:42,720 --> 00:30:44,678
তোমার সাহায্য লাগবে?

387
00:30:44,762 --> 00:30:46,053
না

388
00:30:47,094 --> 00:30:49,261
খুবই অদ্ভুত একটা অভিযান করেছ তুমি।

389
00:30:49,345 --> 00:30:50,720
হ্যাঁ, অনেকের চাইতেই বেশি অদ্ভুত।

390
00:30:52,887 --> 00:30:54,928
আমি এ ব্যাপারে শুনতে চাই।

391
00:30:57,553 --> 00:30:59,511
সে এক লম্বা ইতিহাস।

392
00:30:59,595 --> 00:31:06,428
ইস! যদি শীতের মাঝখানে কোনো দুর্গের মধ্যে আটকা পড়তাম...
কোথাও যাবার উপায় না থাকত...

393
00:31:28,303 --> 00:31:29,428
হ্যালো।

394
00:31:49,470 --> 00:31:52,053
ডেনেরিস তার সিংহাসন ছিনিয়ে নিলে...

395
00:31:52,136 --> 00:31:54,136
আমরা আর এখানে থাকতে পারব না।

396
00:31:55,303 --> 00:31:57,678
আমি আমার রানির প্রতি অনুগত।

397
00:31:57,762 --> 00:32:00,803
ওনার শত্রুদেরকে না হারানো পর্যন্ত
লড়াই করে যাব আমি,

398
00:32:00,887 --> 00:32:04,637
কিন্তু যুদ্ধ যখন শেষ হবে আর
উনি যখন জিতে যাবে...

399
00:32:07,637 --> 00:32:10,470
...ওখন কি তুমি এজায়গায় থেকে
বাকি জীবন পার করতে চাও?

400
00:32:12,928 --> 00:32:15,595
তোমার কি অন্য কোনো জায়গায়
যেতে ইচ্ছা করে না?

401
00:32:15,678 --> 00:32:17,803
অন্য কিছু দেখতে ইচ্ছা করে না?

402
00:32:19,887 --> 00:32:21,011
নাথ দেখতে ইচ্ছা করে।

403
00:32:22,303 --> 00:32:24,845
সৈকত দেখতে ইচ্ছা করে খুব।

404
00:32:27,178 --> 00:32:29,219
তাহলে তোমাকে সেখানে নিয়ে যাব আমি।

405
00:32:29,303 --> 00:32:31,053
আমার দেশের লোকেরা শান্তিকামী।

406
00:32:32,219 --> 00:32:34,720
নিজেদেরকে রক্ষা করতে পারি না।

407
00:32:34,803 --> 00:32:36,887
আমার দেশের লোকেরা শান্তিকামী না।

408
00:32:37,803 --> 00:32:39,345
আমরা রক্ষা করব তোমাদের।

409
00:32:51,011 --> 00:32:52,720
জি স্যার।

410
00:32:56,011 --> 00:32:57,887
এখনো ওকে বলোনি?

411
00:33:01,053 --> 00:33:02,053
না।

412
00:33:05,762 --> 00:33:06,928
সাবধান।

413
00:33:10,219 --> 00:33:11,553
বেশি সময় নিও না।

414
00:33:13,470 --> 00:33:15,553
ভালো একটা মুহূর্তের অপেক্ষা করতে গিয়ে...

415
00:33:27,511 --> 00:33:29,553
এখন আমাদের ওয়াচ শুরু হলো।

416
00:33:34,219 --> 00:33:35,969
গিলি? লিটল স্যাম?

417
00:33:37,845 --> 00:33:40,595
ওরা ক্রিপ্টে নিরাপদে আছে।

418
00:33:42,303 --> 00:33:43,762
তুমি যদি ওদের সাথে থাকতে চাও...

419
00:33:48,720 --> 00:33:49,887
ওদেরকে নিরাপত্তা দিতে চাও।

420
00:33:49,969 --> 00:33:53,070
প্রথম হোয়াইট ওয়াকার যে আমিই মেরেছিলাম,
সেকথা মনে হয় সবাই ভুলে গেছে।

421
00:33:53,094 --> 00:33:55,178
- আমি থেনসকে মেরেছিলাম।
- থেন।

422
00:33:55,261 --> 00:33:56,720
আমি গিলিকে একাধিকবার বাঁচিয়েছি।

423
00:33:56,803 --> 00:33:59,928
সিটাডেল থেকে বেশ কিছু বই চুরি করেছি।

424
00:34:00,011 --> 00:34:02,470
ফার্স্ট মেনদের আক্রমণ থেকে বেঁচেছি।

425
00:34:02,553 --> 00:34:04,720
যুদ্ধক্ষেত্রে তোমাদের আমাকে ছাড়া চলবে না।

426
00:34:04,803 --> 00:34:06,345
বেশ, তাই যদি হয়,

427
00:34:06,428 --> 00:34:10,595
- তাহলে আমরা আসলেই চো*না হয়ে গেছি।
- তোমাকে অবশ্য ঠিক "চো*না" বলা যাচ্ছে না।

428
00:34:14,428 --> 00:34:16,053
স্যামওয়েল টার্লি।

429
00:34:16,136 --> 00:34:18,720
হোয়াইট ওয়াকারের হন্তারক।

430
00:34:18,803 --> 00:34:20,470
নারীদের হৃদয় হরণকারী।

431
00:34:21,928 --> 00:34:24,678
কিয়ামতের অন্য কোনো আলামত
দেখা লাগবে না, এতেই চলবে।

432
00:34:26,928 --> 00:34:28,595
প্রথম দিককার কথা মনে করে দেখো।

433
00:34:31,136 --> 00:34:34,595
আমরা, গ্রেন, পিপ।

434
00:34:36,136 --> 00:34:38,511
এখন বেঁচে আছি কেবল আমরা তিনজনে।

435
00:34:38,595 --> 00:34:42,261
একয়জনই বাকি,
অন্য সবাই পুড়ে ছাই।

436
00:34:57,678 --> 00:34:59,303
বাবা এখানে থাকলে ভালো হত।

437
00:35:01,928 --> 00:35:08,011
ওনার দুই ছেলে উইন্টারফেলকে বাঁচাতে গিয়ে প্রাণ দিচ্ছে,
এটা দেখে ওনার চেহারা কেমন হত, দেখার লোভ হচ্ছে।

438
00:35:12,720 --> 00:35:14,637
তা ঠিক, দর্শনীয় একটা দৃশ্য হত।

439
00:35:20,845 --> 00:35:24,011
প্রথমবার যখন আমরা এখানে এসেছিলাম,
এ হল দেখেছিলাম,

440
00:35:24,094 --> 00:35:26,528
তখনকার কথা মনে পড়ছে।

441
00:35:27,011 --> 00:35:28,553
তুমি ছিলে একজন সোনালি সিংহ।

442
00:35:29,720 --> 00:35:32,428
আমি ছিলাম একজন মদ্যপ বেশ্যাবাজ।

443
00:35:32,511 --> 00:35:33,803
সবকিছু অনেক সাদামাটা ছিল।

444
00:35:35,011 --> 00:35:37,219
সাদামাটা ছিল না।

445
00:35:37,303 --> 00:35:38,762
আমি আমার বোনের সাথে প্রেম করছিলাম,

446
00:35:38,845 --> 00:35:41,470
আর তোমার বন্ধু ছিল মাত্র একজন,

447
00:35:41,553 --> 00:35:43,053
যে কিনা তার বোনের সাথে প্রেম করছিল।

448
00:35:43,136 --> 00:35:45,386
এখনকার তুলনায় আর কি।

449
00:35:47,178 --> 00:35:49,845
- ব্যাপারটা মিস করো?
-  অবশ্যই করি।

450
00:35:51,386 --> 00:35:53,470
বেশ, সোনালি সিংহ হয়ে কাটানোর দিন
আমি ফেলে এসেছি বটে,

451
00:35:53,553 --> 00:35:56,219
কিন্তু তুমি তো চাইলে এখনো
বেশ্যাবাজি করতে পারো।

452
00:35:57,345 --> 00:35:58,386
না, পারি না।

453
00:35:59,887 --> 00:36:02,762
তা হলেই ব্যাপারটা সোজা হত।

454
00:36:05,637 --> 00:36:07,553
বিবেকের দংশনের জ্বালা।

455
00:36:15,053 --> 00:36:16,553
মাই লেডি।

456
00:36:16,637 --> 00:36:18,511
ওহ, আমরা বিরক্ত করতে চাইনি।

457
00:36:18,595 --> 00:36:20,678
আমরা আসলে একটু গরম জায়গা খুঁজছিলাম...

458
00:36:20,762 --> 00:36:22,553
যেখানে বসে নিজের আসন্ন মৃত্যু নিয়ে
একটু হাহুতাশ করা যাবে।

459
00:36:22,637 --> 00:36:24,470
আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন।

460
00:36:24,553 --> 00:36:26,969
এটা চেখে দেখবেন? মন্দ না।

461
00:36:27,053 --> 00:36:29,345
- তেমন একটা ভালোও না।
- ধন্যবাদ মাই লর্ড।

462
00:36:29,428 --> 00:36:31,345
আমার মনে হয় সেটা ঠিক হবে না।

463
00:36:31,428 --> 00:36:33,928
যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

464
00:36:36,678 --> 00:36:37,803
হাফ কাপ।

465
00:36:39,887 --> 00:36:41,845
- আর আপনি?
- না ধন্যবাদ।

466
00:36:41,928 --> 00:36:43,428
 আমি একটু ঘুমানোর চেষ্টা করি।

467
00:36:43,511 --> 00:36:46,595
 আপনার কি আসলেই মনে হয় যে,
 আমাদের কেউ আজরাতে ঘুমাতে পারবে?

468
00:36:47,845 --> 00:36:49,053
আমাদের সাথে যোগ দিন।

469
00:36:50,928 --> 00:36:52,178
ঠিক আছে।

470
00:36:52,261 --> 00:36:53,595
অল্প একটু।

471
00:37:00,053 --> 00:37:01,678
আরে, এ কাকে দেখছি?

472
00:37:01,762 --> 00:37:03,053
সার ডাভোস, যোগ দিন আমাদের সাথে।

473
00:37:03,136 --> 00:37:04,219
না, আমি নেব না, ধন্যবাদ।

474
00:37:04,303 --> 00:37:05,678
এটার জন্য এসেছি।

475
00:37:05,762 --> 00:37:11,136
বাইরে বিচিজমানো ঠাণ্ডায় বসে থাকার চেয়ে

476
00:37:11,219 --> 00:37:14,011
 এখানকার গরমে আরামে বসে
 মরার অপেক্ষা করা ভালো।

477
00:37:16,969 --> 00:37:20,261
কে জানে, পৃথিবীতে হয়তো
আজকেই আমাদের শেষ রাত।

478
00:37:21,470 --> 00:37:24,553
কী আর করার, তুমি যে এখানে আছ,
তাতেই খুশি আমি।

479
00:37:24,637 --> 00:37:26,386
মানে, একসাথে লড়াই করার জন্য আছ, তাই।

480
00:37:26,470 --> 00:37:28,470
 ইস্টওয়াচ থেকে বেঁচে ফিরেছ, তাই।

481
00:37:28,553 --> 00:37:30,178
কিছু নেবেন?

482
00:37:31,136 --> 00:37:32,178
নিজেরটাই নিয়ে এসেছি।

483
00:37:39,345 --> 00:37:41,345
ওরা তোমাকে "রাজার খুনি" বলে ডাকে।

484
00:37:42,345 --> 00:37:44,219
 একজন যে বলে, সেব্যাপারে আমি নিশ্চিত।

485
00:37:45,261 --> 00:37:47,345
ওরা আমাকে "জায়ান্টসবেন" বলে ডাকে

486
00:37:48,678 --> 00:37:49,803
কেন জানো?

487
00:38:00,345 --> 00:38:03,470
দশ বছর বয়সে একটা জায়ান্টকে মেরেছিলাম আমি।

488
00:38:05,178 --> 00:38:08,845
তারপর ঐ জায়ান্টের বৌয়ের বিছানায় উঠেছিলাম।

489
00:38:10,136 --> 00:38:13,637
ঘুম থেকে জেগে ও আমাকে
কী করেছিল জানো?

490
00:38:16,928 --> 00:38:21,428
টানা তিনমাস বুকের দুধ খাইয়েছিল

491
00:38:21,511 --> 00:38:23,345
ভেবেছিল, আমি ওর বাচ্চা।

492
00:38:24,303 --> 00:38:26,553
এভাবেই এত শক্তিশালী হয়েছি আমি।

493
00:38:28,219 --> 00:38:29,720
জায়ান্টের দুধ খেয়ে।

494
00:38:48,053 --> 00:38:49,637
মনে হয় মদটা এবার খাওয়াই লাগবে।

495
00:39:28,595 --> 00:39:29,845
আগে তোমার মুখ বন্ধ দেখতাম না কখনো।

496
00:39:29,928 --> 00:39:32,386
অথচ এখন বোবার মতো বসে আছ।

497
00:39:35,678 --> 00:39:36,969
মনে হয় পালটে গেছি।

498
00:39:45,470 --> 00:39:47,762
তুমি এখানে কী করছ?

499
00:39:47,845 --> 00:39:49,720
কী করছি বলে মনে হয়?

500
00:39:49,803 --> 00:39:52,637
না মানে, তুমি এখানে কেন এসেছ?

501
00:39:55,136 --> 00:39:56,678
তুমি ব্রাদারহুডে যোগ দিয়েছিলে।

502
00:39:56,762 --> 00:39:58,386
জনের সাথে দেয়ালের ঐপারে গিয়েছিলে।

503
00:39:58,470 --> 00:39:59,969
এখন আবার এখানে এসেছ, কেন?

504
00:40:01,928 --> 00:40:05,345
শেষ কবে নিজের স্বার্থ না দেখে
অন্যের জন্য লড়াই করেছ?

505
00:40:08,053 --> 00:40:10,136
আমি তোমার জন্য লড়েছি, লড়িনি?

506
00:40:20,303 --> 00:40:22,386
ওহ, মাইরালা।

507
00:40:22,470 --> 00:40:24,303
এর থেকে মরার বিয়েতে যাওয়াও ভালো।

508
00:40:27,219 --> 00:40:28,678
মাই লেডি।

509
00:40:28,762 --> 00:40:30,845
আবার দেখা হয়ে ভালো লাগলো।

510
00:40:30,969 --> 00:40:34,303
{\an8} ** সিজন ৩ এ গেন্ড্রিকে মেলিসান্দ্রের হাতে তুলে দেবার জন্য

511
00:40:30,969 --> 00:40:33,303
শেষবারের ঘটনার জন্য দুঃখিত।

512
00:40:34,511 --> 00:40:36,053
ও কী তোমার লিস্টে ছিল?

513
00:40:37,136 --> 00:40:38,345
কিছুদিনের জন্য।

514
00:40:39,428 --> 00:40:40,678
সমস্যা নেই

515
00:40:42,511 --> 00:40:45,470
লর্ড অফ দ্য লাইট আবার
আমাদের সবাইকে একত্র করেছেন

516
00:40:47,595 --> 00:40:49,553
এখন হলো তার সময়

517
00:40:49,637 --> 00:40:51,678
- যখন লাইট...
- থরোস আর এখানে নেই,

518
00:40:51,762 --> 00:40:54,595
আশা করি তুমি আর বড় বড়
নীতিকথা বলা শুরু করবে না।

519
00:40:54,678 --> 00:40:56,136
যদি করো,

520
00:40:56,219 --> 00:40:58,428
তাহলে তোমাকে তুলে এই মরার দেয়াল থেকে নিচে ফেলে দেবো,

521
00:40:58,511 --> 00:41:04,745
আর লর্ড অফ লাইট অবাক হয়ে ভাববে, এ দৃশ্য দেখার জন্যই কি
সে তোমাকে ১৯ বার মরা থেকে জ্যান্ত করেছিল কি না।

522
00:41:16,720 --> 00:41:17,887
কোথায় যাচ্ছ?

523
00:41:19,428 --> 00:41:23,219
 আমার জীবনের শেষ সময়টা তোমাদের মতো
 বুড়োদের দুঃখের কাহিনী শুনে কাটাতে চাই না।

524
00:41:47,470 --> 00:41:49,053
ওটা আমার জন্য?

525
00:42:03,136 --> 00:42:04,762
 এতে কাজ হবে।

526
00:42:08,136 --> 00:42:09,345
শেষবার যখন আমাকে দেখেছিলে,

527
00:42:09,428 --> 00:42:11,261
তুমি চেয়েছিলে যেন আমি উইন্টারফেলে আসি।

528
00:42:12,345 --> 00:42:13,720
একটু ঘুরপথে এসেছি, তবে...

529
00:42:15,470 --> 00:42:17,553
রেড ওম্যান তোমার কাছে কী চেয়েছিল?

530
00:42:22,011 --> 00:42:25,511
 আমার রক্ত দিয়ে কোনো ধরনের
 কালোজাদু করতে চেয়েছিল।

531
00:42:25,595 --> 00:42:27,094
তোমার রক্ত কেন?

532
00:42:28,720 --> 00:42:30,386
 আমি রবার্ট ব্যারাথিয়নের বাস্টার্ড।

533
00:42:32,011 --> 00:42:34,094
ও বলার আগে আমি জানতাম না সেটা।

534
00:42:34,178 --> 00:42:36,386
তারপর ও আমাকে বেঁধে, নগ্ন করে,

535
00:42:36,470 --> 00:42:37,845
সারা গায়ে জোঁক ছেড়ে দিয়েছিল।

536
00:42:41,219 --> 00:42:43,178
সেটাই কি তোমার প্রথমবার ছিল?

537
00:42:43,261 --> 00:42:45,969
না, হ্যাঁ। জীবনেও কেউ কখনো আমার
বাড়ায় জোঁক ছেড়ে দেয়নি।

538
00:42:46,053 --> 00:42:48,011
কোনো মেয়ের সাথে সেটাই তোমার প্রথম বিছানায় যাওয়া?

539
00:42:48,094 --> 00:42:49,887
কী?

540
00:42:49,969 --> 00:42:52,428
আমি... ওর সাথে...
বিছানায় যাইনি।

541
00:42:52,511 --> 00:42:55,887
এর আগে কিংস ল্যান্ডিং এর মেয়েদের সাথে করেছিলে কখনো?

542
00:42:55,969 --> 00:42:57,637
কিংবা এর পরে?

543
00:43:01,762 --> 00:43:03,595
তোমার মনে নেই নাকি?

544
00:43:05,303 --> 00:43:07,261
- হ্যাঁ করেছিলাম।
- একজনের সাথে?

545
00:43:08,470 --> 00:43:09,720
দুইজনের সাথে?

546
00:43:09,803 --> 00:43:12,345
- বিশজনের সাথে?
- দেখো, আমি গুনে রাখিনি।

547
00:43:14,303 --> 00:43:15,303
অবশ্যই রেখেছ।

548
00:43:18,637 --> 00:43:20,178
তিনজনের সাথে।

549
00:43:25,845 --> 00:43:28,345
আমরা মনে হয় খুব শীঘ্রই মারা পড়ব।

550
00:43:30,969 --> 00:43:33,678
এটা করতে কেমন লাগে,
মরার আগে তা জানতে চাই আমি।

551
00:43:39,969 --> 00:43:41,386
আরিয়া, আমি...

552
00:44:17,511 --> 00:44:19,678
আমি রেড ওম্যান নই।

553
00:44:19,762 --> 00:44:21,428
তোমার মরার প্যান্টটা খোলো বলছি।

554
00:44:46,219 --> 00:44:48,428
অদ্ভুত লাগে ভাবলে,

555
00:44:50,928 --> 00:44:56,345
এখানকার প্রায় সবাই কখনো না কখনো
স্টার্কদের বিরুদ্ধে লড়েছে।

556
00:44:56,428 --> 00:45:00,969
অথচ এখন আমরা সবাই ওদের
দুর্গ রক্ষায় জীবন দিতে প্রস্তুত।

557
00:45:01,053 --> 00:45:02,261
একসাথে।

558
00:45:05,094 --> 00:45:07,094
অন্তত আমরা সম্মানের সাথে মরবো।

559
00:45:12,928 --> 00:45:14,511
মনে হয় আমরা বেঁচে যাবো।

560
00:45:18,178 --> 00:45:19,762
আমি... সত্যিই।

561
00:45:21,386 --> 00:45:24,136
আমরা কতগুলো যুদ্ধ পার করে এসেছি এপর্যন্ত?

562
00:45:25,470 --> 00:45:26,803
সার ডাভোস সিওর্থ।

563
00:45:27,762 --> 00:45:31,969
'ব্ল্যাকওয়াটার' এবং 'ব্যাটল অফ বাস্টার্ডস' যুদ্ধ
থেকে বেঁচে ফিরেছেন।

564
00:45:32,053 --> 00:45:35,094
- যুদ্ধ বিষয়ে ন্যূনতম দক্ষতা না থাকা সত্ত্বেও।
- হুম,

565
00:45:35,178 --> 00:45:39,136
সার জেইমি ল্যানিস্টার, 'সিজ অফ পাইক' যুদ্ধজয়ী খ্যাতনামা মহাবীর।

566
00:45:39,219 --> 00:45:41,887
'ব্যাটল অফ হুইসপারিং উড' এ পরাজিত খ্যাতনামা হতাভাগা।

567
00:45:41,969 --> 00:45:42,969
শোনো সবাই!

568
00:45:44,345 --> 00:45:45,969
সার ব্রিয়্যান অফ টার্থ।

569
00:45:46,053 --> 00:45:48,178
দ্য হাউন্ডকে পরাজিত করেছেন...

570
00:45:49,136 --> 00:45:51,386
মাফ করবেন, লেডি ব্রিয়্যান।

571
00:45:51,470 --> 00:45:53,511
 ও সার না?

572
00:45:53,595 --> 00:45:54,678
তুমি নাইট নও?

573
00:45:56,136 --> 00:45:57,511
মেয়েরা নাইট হতে পারে না।

574
00:45:57,595 --> 00:45:59,595
- কেন?
- এটাই ঐতিহ্য।

575
00:45:59,678 --> 00:46:00,762
ঐতিহ্যের মায়েরে বাপ।

576
00:46:02,011 --> 00:46:04,637
 আমি নাইট হতেও চাই না।

577
00:46:08,261 --> 00:46:09,345
আমি রাজা নই।

578
00:46:09,428 --> 00:46:11,720
কিন্তু যদি হতাম,

579
00:46:11,803 --> 00:46:14,553
তাহলে তোমাকে দশবার নাইট বানাতাম।

580
00:46:16,553 --> 00:46:18,178
কোনো রাজার দরকার নেই।

581
00:46:19,345 --> 00:46:22,303
একজন নাইটই পারে আরেকজনকে নাইট হিসেবে ঘোষণা করতে।

582
00:46:27,261 --> 00:46:28,303
আমি সেটা প্রমাণ করে দিচ্ছি।

583
00:46:31,470 --> 00:46:34,011
হাঁটু গেড়ে বসুন, লেডি ব্রিয়্যান।

584
00:46:37,887 --> 00:46:40,011
তুমি কি নাইট হতে চাও নাকি চাও না?

585
00:46:44,803 --> 00:46:45,803
হাঁটু গেড়ে বসো।

586
00:47:39,470 --> 00:47:41,094
বীরযোদ্ধাদের নামে,

587
00:47:42,053 --> 00:47:43,762
আমি আপনাকে অকুতোভয় হবার দায়িত্ব দিলাম।

588
00:47:46,053 --> 00:47:48,094
পিতার নামে,

589
00:47:49,553 --> 00:47:51,386
 আমি আপনাকে নীতিবান হবার দায়িত্ব দিলাম।

590
00:47:54,470 --> 00:47:56,261
মাতার নামে,

591
00:47:56,345 --> 00:47:59,595
 আমি আপনাকে অসহায়দের রক্ষা করার দায়িত্ব দিলাম।

592
00:48:08,470 --> 00:48:10,845
উঠুন ব্রিয়্যান অফ টার্থ...

593
00:48:12,303 --> 00:48:14,762
সাত সাম্র্যাজ্যের একজন নাইট।

594
00:48:31,969 --> 00:48:33,762
সার ব্রিয়্যান অফ টার্থ!

595
00:48:35,136 --> 00:48:36,969
সাত সাম্র্যাজ্যের নাইট!

596
00:48:46,887 --> 00:48:48,887
এ যুদ্ধে জিততে হলে সবকিছু লাগবে আমাদের।

597
00:48:48,969 --> 00:48:51,470
আমি আমাদের নারী, পুরুষ এবং শিশুদের প্রশিক্ষণ দিয়েছি।

598
00:48:51,553 --> 00:48:53,428
এর আগেও যুদ্ধে অংশ নিয়েছি,
আবারও নিতে পারব।

599
00:48:53,511 --> 00:48:56,678
দয়া করে শুনুন, আপনি আমাদের হাউজের ভবিষ্যত।

600
00:48:56,762 --> 00:48:58,678
সেটা আপনাকে মনে করিয়ে দিতে হবে না।

601
00:48:58,762 --> 00:49:01,762
আপনি ক্রিপ্টেই নিরাপদে থাকবেন।
যে জিনিসগুলোর সাথে লড়ব আমরা, সেগুলো...

602
00:49:01,845 --> 00:49:03,386
আমি মাটির নিচে লুকিয়ে থাকব না।

603
00:49:03,470 --> 00:49:05,261
নর্থের হয়ে লড়ব বলে শপথ করেছি,

604
00:49:05,345 --> 00:49:07,928
- যুদ্ধে আমি যাবোই।
- এখন আমার পাহারা দেবার পালা।

605
00:49:08,011 --> 00:49:09,887
- বুঝেছ?
- বুঝেছি।

606
00:49:12,637 --> 00:49:14,969
সরি, আমি শুনতে চাইনি...

607
00:49:15,053 --> 00:49:16,136
সমস্যা নেই।

608
00:49:17,470 --> 00:49:18,720
আমাদের কথা শেষ।

609
00:49:24,762 --> 00:49:26,678
শুভকামনা রইলো, কাজিন।

610
00:49:28,595 --> 00:49:29,887
ধন্যবাদ, মাই লেডি।

611
00:49:31,136 --> 00:49:32,428
- মাই লেডি।
- মাই লেডি।

612
00:49:37,303 --> 00:49:38,553
এটা কী নিয়ে এসেছ?

613
00:49:40,219 --> 00:49:41,553
একে বলে হার্টসবেন।

614
00:49:42,887 --> 00:49:44,969
এটা আমার পারিবারিক তলোয়ার।

615
00:49:45,053 --> 00:49:46,553
তোমার পরিবারের অনেকে তো এখনো আছে।

616
00:49:47,803 --> 00:49:50,553
হ্যাঁ, ওদেরকে রক্ষা করতে
সর্বাত্মক চেষ্টা করব আমি।

617
00:49:52,595 --> 00:49:54,762
কিন্তু আমি এটাকে ভালোভাবে
ব্যবহার করতে পারব না।

618
00:49:57,219 --> 00:50:00,511
{\an8}** জোরাহর বাবা জিওর মরমন্ট ছিলেন
নাইট ওয়াচের লর্ড কমান্ডার

619
00:49:57,219 --> 00:50:00,511
আপনার বাবা আমাকে একজন
মানুষ হতে শিখিয়েছিলেন।

620
00:50:02,011 --> 00:50:03,511
ন্যায্য কাজ করতে শিখিয়েছিলেন

621
00:50:05,720 --> 00:50:07,011
 এটাই ন্যায্য হবে।

622
00:50:11,219 --> 00:50:13,386
এটা হলো ভ্যালেরিয়ান স্টিল।

623
00:50:15,053 --> 00:50:16,969
 আপনি এটা নিলে খুবই সম্মানিত বোধ করব।

624
00:50:30,219 --> 00:50:31,928
ওনার স্মৃতির সম্মানে এটা ব্যবহার করব আমি...

625
00:50:36,303 --> 00:50:38,595
সকল মানুষকে রক্ষার জন্য।

626
00:50:41,261 --> 00:50:43,470
যুদ্ধ শেষে আবার দেখা হবে।

627
00:50:55,303 --> 00:50:57,178
আশা করব, আমাদেরই জয় হবে।

628
00:51:05,845 --> 00:51:08,803
- আমাদের বিশ্রাম নেয়া উচিত।
- না, আরেকটু থাকুন।

629
00:51:08,887 --> 00:51:10,094
আমাদের ওয়াইন শেষ।

630
00:51:16,470 --> 00:51:17,803
একটা গান গাও কেউ?

631
00:51:19,345 --> 00:51:21,011
তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই গান জানো।

632
00:51:21,928 --> 00:51:23,219
সার ডাভোস?

633
00:51:23,303 --> 00:51:25,803
আমার গান শুনলে এখনই মরার ইচ্ছা হবে সবার।

634
00:51:28,845 --> 00:51:30,136
সার ব্রিয়্যান?

635
00:53:40,762 --> 00:53:47,303
-এটা কার মূর্তি?
-লিয়ানা স্টার্কের।

636
00:53:55,511 --> 00:53:57,261
আমার ভাই র‍্যাগার...

637
00:54:00,386 --> 00:54:04,303
সবাই আমাকে বলেছিল
ও ছিল ভালোমানুষ আর দয়ালু।

638
00:54:04,386 --> 00:54:05,637
গান গাইতে ভালোবাসত,

639
00:54:06,803 --> 00:54:08,928
গরিব বাচ্চাদের খাওয়াত,

640
00:54:11,762 --> 00:54:13,094
অথচ ও লিয়ানাকে ধর্ষণ করেছিল।

641
00:54:14,637 --> 00:54:15,678
না করেনি।

642
00:54:20,303 --> 00:54:21,303
উনি লিয়ানাকে ভালোবাসত।

643
00:54:27,845 --> 00:54:30,136
ওনারা গোপনে বিয়ে করেছিল।

644
00:54:31,720 --> 00:54:33,428
র‍্যাগার ট্রাইডেন্টের যুদ্ধে হারার পরে

645
00:54:33,511 --> 00:54:34,511
লিয়ানার একটা সন্তান হয়।

646
00:54:36,553 --> 00:54:40,386
রবার্ট জানলে বাচ্চাটাকে মেরে ফেলত।,
লিয়ানাও জানত সেটা।

647
00:54:42,136 --> 00:54:47,261
নিজের আঁতুড়ঘরে রক্তক্ষরণ হয়ে মারা যাবার আগমুহূর্তে

648
00:54:47,345 --> 00:54:52,178
তিনি বাচ্চাটাকে তার ভাই, নেড স্টার্কের হাতে তুলে দিয়ে যান,

649
00:54:53,011 --> 00:54:55,845
যাতে নেড তাকে নিজের বাস্টার্ড হিসেবে বড় করে।

650
00:54:59,511 --> 00:55:04,511
আমার নাম...আমার আসল নাম হলো...

651
00:55:07,887 --> 00:55:09,428
এগন টারগারিয়েন।

652
00:55:12,303 --> 00:55:14,428
- সেটা অসম্ভব।
- তাই যদি হত!

653
00:55:16,178 --> 00:55:17,345
কে বলেছে তোমাকে এসব?

654
00:55:18,428 --> 00:55:19,428
ব্র্যান।

655
00:55:20,553 --> 00:55:22,553
-ও দেখেছে এটা।
-ও দেখেছে?!

656
00:55:22,637 --> 00:55:25,219
আর স্যামওয়েল ব্যাপারটা নিশ্চিত করেছে।

657
00:55:25,303 --> 00:55:29,386
ও সিটাডেলে থাকতে ওনাদের বিয়েটার কথা পড়েছিল,
কোনো কিছু না বুঝেই।

658
00:55:30,553 --> 00:55:33,261
এতবড় গোপন কথাটা পুরো বিশ্বের কেউ জানে না...

659
00:55:33,345 --> 00:55:36,428
শুধু জানে তোমার ভাই আর তোমার বেস্ট ফ্রেন্ড।

660
00:55:37,720 --> 00:55:39,178
ব্যাপারটা অদ্ভুত লাগছে না তোমার কাছে?

661
00:55:41,887 --> 00:55:43,386
ব্যাপারটা সত্য, ড্যানি।

662
00:55:45,053 --> 00:55:46,261
আমি জানি সেটা।

663
00:55:50,969 --> 00:55:53,011
একথা যদি সত্যি হয়,

664
00:55:53,094 --> 00:55:57,136
তাহলে তুমিই হলে হাউজ টারগারিয়েনের
সর্বশেষ পুরুষ উত্তরাধিকারী।

665
00:56:02,261 --> 00:56:04,261
তোমার তাহলে লৌহ সিংহাসনে দাবি আছে।

666
00:56:14,720 --> 00:56:15,803
উপর থেকে বলছি!

667
00:56:18,928 --> 00:56:20,887
সবাই প্রস্তুত হও!

668
00:56:27,928 --> 00:56:33,887
বাংলায় অনুবাদ: কুদরতে জাহান

669
00:56:33,928 --> 00:56:40,887
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দেবেন।

670
00:56:40,928 --> 00:56:50,887
Join our group: www.facebook.com/groups/subtitlehut/
