1
00:00:04,042 --> 00:00:05,519
Bangla Subtitle Created By
<font color="#00aeef"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>

2
00:00:02,540 --> 00:00:04,710
Bangla Subtitle Created By
<font color="#ff0000"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>

3
00:00:45,028 --> 00:00:53,845
Bangla Subtitle Created By
<font color="#ff0000">:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</font>

4
00:00:53,869 --> 00:01:02,399
<u>Translated By</u>
<font color="#00aeef">SAYEED BIN TARIQ ▪ TANJIDUL ISLAM SAKIB
SARAH IQBAL ▪ SHAZZAD HOSSAIN TANIM ▪ SOHEL RANA</font>

5
00:01:02,424 --> 00:01:11,986
 <u>Edited By</u>
<font color="#00aeef">FUAD ANAS AHMED</font>

6
00:01:12,010 --> 00:01:20,369
For Latest Updates,
<font color="#00aeef"><b>Join Our Facebook Group:</b></font> <b><u>fb.com/groups/skbd2017</u></b>

7
00:01:20,393 --> 00:01:31,066
For Latest Updates,
<font color="#00aeef"><b>Follow Our Facebook Page:</b></font> <b><u>www.facebook.com/skbd2017</u></b>
<font color="#00aeef"><b>And  Our  Website: </b></font>www.SerialKillerBD.com

8
00:02:21,988 --> 00:02:25,818
<u><font color="#00aeef">GAME OF THRONES</font></u>
S08E01
<font color="#00aeef">WINTERFELL</font>

9
00:02:26,684 --> 00:02:31,387
Bangla Subtitles Created By
<font color="#00aeef">:.:.: SERIAL KILLER :.:.:</font>

10
00:02:33,965 --> 00:02:37,841
শৈশবে রাতে ঘুমানোর আগে,
আমার ভাই আমাকে গল্প শোনাত...

11
00:02:39,257 --> 00:02:42,049
আমার বাবাকে খুন করা সেই মানুষটার গল্প।

12
00:02:43,633 --> 00:02:46,965
যে পেছন থেকে তাকে ছুরি মেরেছে।
গলা কেটে মেরেছে।

13
00:02:47,049 --> 00:02:49,965
আয়রন থ্রোনে বসে বসে সে দেখছিল

14
00:02:50,049 --> 00:02:52,716
কীভাবে মেঝে রাঙিয়ে দিচ্ছে তার রক্ত!

15
00:02:54,174 --> 00:02:56,674
ভাইয়া আমাকে অন্য গল্পও শোনাত।

16
00:02:56,758 --> 00:03:00,049
বলতো সেই মানুষটা সাথে
আমরা কী কী করবো।

17
00:03:01,424 --> 00:03:03,257
যখন আবারও আমরা সেভেন কিংডমস জয় করবো,

18
00:03:03,341 --> 00:03:04,799
তাকেও বুঝিয়ে দেয়া হবে প্রাপ্য সম্মাননা।

19
00:03:06,799 --> 00:03:10,174
আপনার বোন তো নিজের সৈন্য
পাঠানোর অঙ্গীকার করেছিল।

20
00:03:10,257 --> 00:03:11,341
করেছিল।

21
00:03:11,424 --> 00:03:13,507
কিন্তু, আমি তো একটা সৈন্যও দেখছি না।

22
00:03:13,591 --> 00:03:17,299
দেখছি মাত্র একজন মানুষ,
যার হাতও মাত্র একটা!

23
00:03:17,382 --> 00:03:19,132
অর্থাৎ, আপনার বোন আমাকে মিথ্যে বলেছিল।

24
00:03:22,090 --> 00:03:24,257
ও আমাকেও মিথ্যে বলেছে।

25
00:03:25,758 --> 00:03:28,466
নর্থে সৈন্য পাঠানোর কোনো ইচ্ছে
তার কখনোই ছিল না।

26
00:03:28,549 --> 00:03:33,466
ওর কাছে ইউরন গ্রেজয়ের নৌবাহিনী
আর নতুন ২০,০০০ সৈন্য আছে।

27
00:03:34,507 --> 00:03:36,382
এসোসের গোল্ডেন কোম্পানিই

28
00:03:36,466 --> 00:03:38,007
এসবের জোগান দিয়েছে।

29
00:03:38,090 --> 00:03:39,883
যদি আমরা কোনোভাবে ডেডদের হারাতেও পারি,

30
00:03:39,965 --> 00:03:42,090
জীবিত থাকা মানুষগুলোকে মারার জন্য
যথেষ্ট সৈন্য ওর কাছে থাকবে।

31
00:03:42,174 --> 00:03:43,633
"আমরা"?

32
00:03:44,799 --> 00:03:46,633
আমি জীবিতদের পক্ষে
লড়াই করার অঙ্গীকার করেছি।

33
00:03:46,716 --> 00:03:49,090
আর সে অঙ্গীকার আমি পূরণ করবোই।

34
00:03:51,007 --> 00:03:54,466
-ইউর গ্রেস, আমি আমার ভাইকে চিনি...
-যেমনটা নিজের বোনকেও চিনতেন?

35
00:03:56,299 --> 00:03:59,591
প্রাণ হারানোর সম্ভাবনা আছে
জেনেও সে সম্পূর্ণ একা এখানে এসেছে।

36
00:03:59,674 --> 00:04:03,132
কথাগুলো যদি সত্য না-ই হয়,
এত বড় ঝুঁকি সে কেন নিতে যাবে?

37
00:04:03,215 --> 00:04:07,041
হয়তো সে ভালোভাবেই জানে যে, আমার
গলায় ছুরি বসানোর আগ পর্যন্ত

38
00:04:07,066 --> 00:04:09,615
তার ছোট ভাই তার পক্ষেই সাফাই গেয়ে যাবে।

39
00:04:09,674 --> 00:04:11,799
ঠিকই বলেছেন,
উনাকে বিশ্বাস করা যায় না।

40
00:04:12,965 --> 00:04:14,799
এই লোক খোলা রাস্তায়
আমার বাবার ওপরও হামলা চালিয়েছিল।

41
00:04:14,883 --> 00:04:18,591
ঠিক আপনার মতো, আমার ঘর আর পরিবারও
সে ধ্বংস করতে চেয়েছিল।

42
00:04:18,674 --> 00:04:20,591
তুমি চাও, আমি ক্ষমা প্রার্থনা করি?

43
00:04:20,674 --> 00:04:21,674
কক্ষনো না।

44
00:04:22,674 --> 00:04:24,007
আমরা তখন যুদ্ধে ছিলাম।

45
00:04:24,090 --> 00:04:26,758
আমি যা কিছু করেছি,
করেছি শুধু আমার পরিবারের জন্য।

46
00:04:26,841 --> 00:04:27,841
আর প্রয়োজনে আবারও করবো।

47
00:04:29,174 --> 00:04:31,341
ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করি।

48
00:04:37,883 --> 00:04:41,132
এখন তাহলে নিজের পরিবারকে ত্যাগ করছেন কেন?

49
00:04:43,132 --> 00:04:45,174
কারণ পরিস্থিতি এখন আনুগত্যেরও ঊর্ধ্বে।

50
00:04:48,633 --> 00:04:50,299
টিকে থাকাই এখন মুখ্য বিষয়।

51
00:04:57,299 --> 00:05:00,049
আপনি হয়তো আমায়
ভালোভাবে চিনেনও না, ইউর গ্রেস।

52
00:05:01,716 --> 00:05:03,799
কিন্তু, আমি স্যার জেইমিকে চিনি।

53
00:05:03,883 --> 00:05:05,507
উনি একজন সম্মানিত মানুষ।

54
00:05:06,507 --> 00:05:08,424
একবার তিনি আমার বন্দী ছিলেন।

55
00:05:08,507 --> 00:05:10,090
কিন্তু তারপর যখন আমরা দুজনেই
অন্য একজনের হাতে বন্দী হলাম,

56
00:05:10,174 --> 00:05:13,132
ওদের লোকজন আমার ওপর চড়াও হবার চেষ্টা করলো,

57
00:05:13,215 --> 00:05:14,716
তখন স্যার জেইমিই আমাকে রক্ষা করেছেন।

58
00:05:15,883 --> 00:05:18,382
আর তা করতে গিয়েই
তিনি হারিয়েছেন একটি হাত।

59
00:05:21,132 --> 00:05:25,716
উনার সাহায্য ছাড়া, মাই লেডি,
আপনিও এখন বেঁচে থাকতেন না।

60
00:05:25,799 --> 00:05:28,424
তিনিই আমাকে অস্ত্রসজ্জিত করে

61
00:05:28,507 --> 00:05:30,674
পাঠিয়েছেন আপনাকে রক্ষা করতে,
নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যেতে।

62
00:05:30,758 --> 00:05:34,382
কারণ আপনার মায়ের কাছে
এটাই ছিল তার অঙ্গীকার।

63
00:05:40,382 --> 00:05:41,924
আপনি সাক্ষ্য দিচ্ছেন?

64
00:05:44,883 --> 00:05:45,965
সাক্ষ্য দিচ্ছি।

65
00:05:50,883 --> 00:05:52,924
উনাকে নিয়ে যুদ্ধও করতে চান?

66
00:05:56,633 --> 00:05:57,924
চাই।

67
00:06:02,382 --> 00:06:04,215
আমি আপনাকে
নিজের প্রাণ চেয়েও বেশি বিশ্বাস করি।

68
00:06:05,633 --> 00:06:07,466
যদি আপনি উনাকে নিজের প্রাণ চেয়ে
বেশি বিশ্বাস করতে পারেন

69
00:06:07,549 --> 00:06:09,758
তাহলে উনাকে আমাদের সাথে থাকতে দেওয়াই উচিত।

70
00:06:15,090 --> 00:06:17,924
এ ব্যাপারে নর্থের ওয়ার্ডেনের কী মত?

71
00:06:23,549 --> 00:06:25,591
বেঁচে থাকা প্রতিটি মানুষই আমাদের প্রয়োজন।

72
00:06:35,299 --> 00:06:36,299
বেশ।

73
00:06:57,799 --> 00:06:59,299
থ্যাংক ইউ, ইউর গ্রেস।

74
00:07:37,549 --> 00:07:40,716
আপনি জানতেন সার্সি মিথ্যে বলছিল,
তবুও আমাকে বিশ্বাস করিয়েছেন,

75
00:07:40,799 --> 00:07:42,049
অথবা, আপনি কিছুই জানতেন না।

76
00:07:42,132 --> 00:07:44,215
অর্থাৎ, হয় আপনি বিশ্বাসঘাতকতা করেছেন,
নয়তো বোকামি।

77
00:07:44,299 --> 00:07:46,549
-বোকামি করেছি আমি।
-এবারই তো প্রথম নয়।

78
00:07:47,591 --> 00:07:49,633
সার্সি এখনো আয়রন থ্রোনে বসে আছে।

79
00:07:49,716 --> 00:07:51,424
ওটা ফিরিয়ে দিতে যদি সাহায্যই না করতে পারেন

80
00:07:51,507 --> 00:07:53,466
তাহলে আমি অন্য কাউকে
হ্যান্ড বানাতে বাধ্য হবো।

81
00:07:58,466 --> 00:08:00,758
সম্ভবত এটা আপনাদেরই একজন পাবেন।

82
00:08:00,841 --> 00:08:02,924
সব শেষ হবার আগেই।

83
00:08:09,090 --> 00:08:10,215
আসছি।

84
00:08:56,424 --> 00:08:58,299
তোমার কি আর কোনো কাজ নেই?

85
00:08:58,382 --> 00:09:00,674
আমার অস্ত্র বানিয়েছ তুমি?

86
00:09:00,758 --> 00:09:04,758
এগুলো আরও কয়েক হাজার পিস
তৈরি করা হলেই, তোমারটা ধরবো।

87
00:09:04,841 --> 00:09:06,382
আমারটা তোমার আগে বানানো উচিত।

88
00:09:06,466 --> 00:09:08,507
আর দেখো, যেন এগুলোর চেয়েও শক্ত হয়।

89
00:09:09,965 --> 00:09:11,466
যথেষ্ট শক্ত এটা।

90
00:09:15,507 --> 00:09:18,507
ওসব ছেড়ে ক্রিপ্টেই
নিরাপদে থাকতে পারতে কিন্তু।

91
00:09:19,799 --> 00:09:21,883
ক্রিপ্টে তুমিও থাকবে নাকি?

92
00:09:21,965 --> 00:09:24,090
-না, কিন্তু...
-কিন্তু তুমিও একজন যোদ্ধা।

93
00:09:25,299 --> 00:09:26,424
আমিও বেশ কয়েকটাকে মেরেছি।

94
00:09:28,466 --> 00:09:30,007
তুমি ওদের সাথে যুদ্ধ করেছ?

95
00:09:30,090 --> 00:09:32,174
করেছি তো। বেশ কয়েকটার সাথে।

96
00:09:33,299 --> 00:09:34,591
কয়টা?

97
00:09:34,674 --> 00:09:35,674
অল্প।

98
00:09:37,132 --> 00:09:38,341
কিন্তু ঐ অল্পই যথেষ্ট।

99
00:09:41,132 --> 00:09:42,758
কেমন ওগুলা?

100
00:09:43,799 --> 00:09:44,799
খারাপ।

101
00:09:46,507 --> 00:09:47,424
খুব খারাপ।

102
00:09:47,507 --> 00:09:49,132
"খুব খারাপ"?

103
00:09:51,841 --> 00:09:55,507
কামারশালায় কাজ শেখা ছেলেও তো
"খুব খারাপ" এর চেয়ে ভালো বর্ণনা দিতে জানে।

104
00:09:55,591 --> 00:09:57,883
ওরা দেখতে কেমন?
ওদের গন্ধ কেমন?

105
00:09:57,965 --> 00:10:00,090
নড়াচড়া করে কীভাবে?
মারা কেমন কঠিন?

106
00:10:00,174 --> 00:10:01,758
দেখো, জানি তুমি যুদ্ধ করতে চাও।

107
00:10:01,841 --> 00:10:05,174
এটাও জানি যে তুমি এখন আর
খুন বা ধর্ষণ বা কোনোকিছুর ভয় পাও না...

108
00:10:05,257 --> 00:10:07,007
কিন্তু, এটা একদমই আলাদা।

109
00:10:08,007 --> 00:10:09,382
এটা মৃত্যু।

110
00:10:09,466 --> 00:10:11,549
জানতে চাও, ওরা কেমন?

111
00:10:11,633 --> 00:10:13,466
মৃত্যুই ওদের একমাত্র পরিচয়!

112
00:10:21,341 --> 00:10:22,633
আমি মৃত্যুকে চিনি।

113
00:10:25,424 --> 00:10:26,507
মৃত্যুর আছে বহুরূপ।

114
00:10:29,841 --> 00:10:31,965
আর এই রূপ দেখতে
আমিও উন্মুখ হয়ে আছি।

115
00:10:39,549 --> 00:10:42,215
-আমার অস্ত্র?
-বানাচ্ছি, এখনই বানাচ্ছি।

116
00:11:16,341 --> 00:11:18,591
তোমার সাথে যা যা করেছি,
আমি সত্যিই দুঃখিত।

117
00:11:21,924 --> 00:11:23,965
তখন তো দুঃখিত ছিলেন না।

118
00:11:25,174 --> 00:11:27,716
নিজের পরিবারকে রক্ষা করছিলেন আপনি।

119
00:11:29,049 --> 00:11:31,174
আমি এখন আর সেই মানুষটি নেই।

120
00:11:31,257 --> 00:11:32,507
এখনও থাকতেন,

121
00:11:32,591 --> 00:11:35,466
যদি আমায় ধাক্কা দিয়ে না ফেলতেন

122
00:11:35,549 --> 00:11:38,215
আর তাহলে আমিও এখন
ব্র্যান্ডন স্টার্কই থাকতাম।

123
00:11:39,215 --> 00:11:41,965
-তুমি নও?
-না।

124
00:11:42,049 --> 00:11:44,299
আমি এখন অন্য কিছু।

125
00:11:45,591 --> 00:11:47,257
আমার ওপর রাগ নেই তোমার?

126
00:11:48,382 --> 00:11:49,841
আমার কারো ওপরই কোনো রাগ নেই।

127
00:11:49,924 --> 00:11:51,924
তুমি কাউকে বলোনি কেন?

128
00:11:52,393 --> 00:11:56,281
যদি আগেই আপনাকে মেরে ফেলতে বলি,
তাহলে যুদ্ধে আমাদেরকে সাহায্য করতে পারতেন?

129
00:12:01,174 --> 00:12:03,007
কিন্তু যুদ্ধের পর?

130
00:12:03,090 --> 00:12:06,174
আমরা যুদ্ধের পর বেঁচে থাকবো জানলেন কীভাবে?

131
00:12:16,799 --> 00:12:17,965
পরের জন।

132
00:12:23,924 --> 00:12:26,299
মাটিতে একটা মার্কার বসাও!

133
00:12:27,633 --> 00:12:29,924
দেয়ালের কাছে নিয়ে এসো!

134
00:12:30,007 --> 00:12:31,841
দেয়ালের কাছে। ঠিক আছে।

135
00:12:31,924 --> 00:12:34,132
- ঠিক আছে।
- ঠিক আছে।

136
00:12:35,549 --> 00:12:38,341
তাহলে, আবারও দেখা হয়ে গেল!

137
00:12:38,424 --> 00:12:39,924
হ্যাঁ, আবারও দেখা হয়ে গেল!

138
00:12:40,007 --> 00:12:41,424
একসাথে পথচলা শুরু।

139
00:12:45,007 --> 00:12:46,965
উল্লসিত জনতা দেখা যাচ্ছে।

140
00:12:48,674 --> 00:12:50,883
ওরা ওদের নতুন রাণীকে কতটুকু মেনে নিয়েছে?

141
00:12:50,965 --> 00:12:52,507
ও তোমারও নতুন রাণী।

142
00:12:54,799 --> 00:12:58,633
শেষবার টার্গেরিয়ানরা নর্থে ড্রাগন নিয়ে
আসার পর কী হয়েছিল, তা ওরা ভুলেনি।

143
00:12:59,466 --> 00:13:00,591
ধীরে ধীরে মেনে নেবে।

144
00:13:00,674 --> 00:13:02,424
একসময় বুঝতে পারবে, ডেনেরিস অন্যরকম।

145
00:13:02,507 --> 00:13:04,883
তাই নাকি? ও অন্যরকম?

146
00:13:04,965 --> 00:13:06,257
আসলেই।

147
00:13:06,341 --> 00:13:08,507
-কোনো সন্দেহ নেই তোমার?
-একদম না।

148
00:13:08,591 --> 00:13:11,090
কিন্তু তোমার ব্যাপারে
ওর যথেষ্ট সন্দেহ আছে।

149
00:13:11,174 --> 00:13:13,090
তাতে অবশ্য ওর দোষও দেওয়া যায় না।

150
00:13:13,174 --> 00:13:15,132
চালাক মানুষদের কাছে বারবার
একই ভুল করে ফেলেছি আমি।

151
00:13:15,215 --> 00:13:18,174
-প্রতিপক্ষকে অবমূল্যায়ন করেছি।
-হুমম।

152
00:13:18,257 --> 00:13:21,507
সার্সি বলেছিল,
গর্ভে আসা সন্তান ওকে বদলে দিয়েছে।

153
00:13:21,591 --> 00:13:23,466
তোমাদের দুজনের সব নতুন করে
শুরু করার সুযোগ একটা সুযোগ।

154
00:13:23,549 --> 00:13:24,841
আর আমি ওকে বিশ্বাসও করেছিলাম।

155
00:13:24,924 --> 00:13:26,591
এটা শেষে রাখতে পারো।

156
00:13:26,674 --> 00:13:29,341
ও কি বাচ্চার ব্যাপারেও মিথ্যে বলেছে?

157
00:13:31,007 --> 00:13:33,007
না, ওই অংশটুকু সত্য।

158
00:13:36,466 --> 00:13:40,007
সত্যের আশ্রয়ে মিথ্যে বলায় ও বরাবরই সেরা।

159
00:13:40,090 --> 00:13:41,924
নিজেকে অত ছোট না ভাবলেও পারো।

160
00:13:42,007 --> 00:13:43,633
ওর কাছে আমার চেয়ে বেশি বোকা আর কেউ হয়নি।

161
00:13:45,965 --> 00:13:47,633
কী?

162
00:13:47,716 --> 00:13:50,132
সে কখনো তোমাকে বোকা বানায়নি।

163
00:13:50,215 --> 00:13:52,883
তুমি সবসময়ই ওকে চিনতে।

164
00:13:52,965 --> 00:13:54,382
তবুও ওকেই ভালোবাসতে।

165
00:14:05,883 --> 00:14:06,924
তো...

166
00:14:08,257 --> 00:14:11,591
...মৃত্যু তাহলে আমাদের উইন্টারফেলেই হচ্ছে।

167
00:14:13,090 --> 00:14:15,591
এমন মৃত্যু কিন্তু আমি চাইনি।

168
00:14:16,758 --> 00:14:20,257
সবসময় ভাবতাম,
আমার মৃত্যু হবে নিজের খাটে শুয়ে।

169
00:14:20,341 --> 00:14:21,716
হয়তো বয়স হবে ৮০,

170
00:14:22,339 --> 00:14:23,572
পেটে থাকবে ওয়াইন,

171
00:14:23,597 --> 00:14:26,758
-আর দু পায়ের ফাঁকে কোনো সুন্দরীর মুখ!
-আর দু পায়ের ফাঁকে কোনো সুন্দরীর মুখ!

172
00:14:31,257 --> 00:14:33,090
অন্তত সার্সির হাতে তো আর মরতে হচ্ছে না।

173
00:14:33,174 --> 00:14:37,257
আমাকে মারার আনন্দ থেকে বঞ্চিত করতে পেরে
অন্তত কিছুটা হলেও সন্তুষ্ট আমি।

174
00:14:37,341 --> 00:14:40,341
এদিকে মরার দল ছিঁড়ে খাবে আমাকে।

175
00:14:43,591 --> 00:14:45,424
হয়তো মৃত্যুর পর...

176
00:14:46,549 --> 00:14:48,257
আমিও কিংস ল্যান্ডিংয়ের উদ্দেশ্য মার্চ করবো...

177
00:14:48,341 --> 00:14:49,633
ছিঁড়ে খাবো ওকে!

178
00:14:49,716 --> 00:14:51,633
আর্মি অফ দ্য ডেড দেখার সুযোগ পাবে।

179
00:15:03,007 --> 00:15:04,007
গুড।

180
00:15:21,341 --> 00:15:23,507
গুড। হ্যাঁ, হচ্ছে।

181
00:15:26,883 --> 00:15:28,090
তাড়াহুড়ো করো না।

182
00:15:28,174 --> 00:15:29,174
সামনে এসো।

183
00:15:31,090 --> 00:15:32,924
-এসো।
-স্যার জেইমি।

184
00:15:33,007 --> 00:15:34,674
লেডি ব্রিয়েন।

185
00:15:42,174 --> 00:15:45,424
-ও অনেকটা পথ পাড়ি দিয়েছে।
-ঠিকই আছে ও।

186
00:15:45,507 --> 00:15:47,049
আরেকবার, এসো।

187
00:15:47,132 --> 00:15:50,424
-এখনও অনেককিছু শেখার বাকি।
-সে তো তুমি নিশ্চয়ই শেখাবে।

188
00:15:50,507 --> 00:15:51,716
উত্তম, উত্তম।

189
00:15:51,799 --> 00:15:54,257
শুনলাম, তুমি যুদ্ধে বামপাশের বাহিনীর দায়িত্বে আছো।

190
00:15:54,341 --> 00:15:55,674
আছি তো।

191
00:15:55,758 --> 00:15:58,507
জায়গাটা...যুদ্ধের জন্য ভালোই।

192
00:15:58,591 --> 00:16:00,215
সত্যিই।

193
00:16:00,299 --> 00:16:03,090
জায়গাটা ঢালু হওয়ায়
আমাদের বাড়তি সুবিধা পাবার কথা।

194
00:16:03,174 --> 00:16:04,716
শক্তভাবে আমরা নিজেদের
অবস্থান ধরে রাখতে পারলে,

195
00:16:04,799 --> 00:16:06,799
হয়তো ওদেরকে হারাতেও পারব।

196
00:16:06,924 --> 00:16:09,132
হ্যাঁ, আমারও তাই মনে হয়।

197
00:16:09,215 --> 00:16:10,965
-কী করছ তুমি?
-কী?

198
00:16:11,049 --> 00:16:13,716
-না বোঝার ভান করছো।
-আসলেই বুঝতে পারছি না।

199
00:16:13,799 --> 00:16:17,841
আমাকে একবারও অপমান না করে এই প্রথম
এত দীর্ঘসময় আমার সাথে কথা বলছো।

200
00:16:17,924 --> 00:16:19,007
তুমি চাও, আমি তোমাকে অপমান করি?

201
00:16:19,090 --> 00:16:20,215
-না!
-গুড।

202
00:16:27,049 --> 00:16:29,215
আমি উইন্টারফেলে এসেছি কারণ...

203
00:16:34,257 --> 00:16:36,382
আমি আর আগেই সেই যোদ্ধা নই।

204
00:16:38,257 --> 00:16:40,799
কিন্তু আমি তোমার নেতৃত্বে
যুদ্ধ করতে পারলে সত্যিই গর্বিত হবো।

205
00:16:40,883 --> 00:16:42,257
যদি তুমি চাও।

206
00:16:51,507 --> 00:16:53,049
আমার কাজে ফেরা দরকার।

207
00:17:14,090 --> 00:17:15,591
ক্ষমা করবেন, খালিসি।

208
00:17:17,965 --> 00:17:20,341
তুমি ক্ষমা চাওয়ার মতো কী এমন করেছ?

209
00:17:20,424 --> 00:17:21,549
অনেক কিছুই।

210
00:17:21,633 --> 00:17:23,924
অনেক আগেই সবকিছুর ক্ষমা হয়ে গেছে।

211
00:17:24,007 --> 00:17:25,549
কিন্তু আমার শত ব্যর্থতা সত্ত্বেও

212
00:17:26,549 --> 00:17:28,090
আপনি আমায় ক্ষমা করেছেন।

213
00:17:30,633 --> 00:17:34,007
যখন শুনলাম আপনি টিরিয়নকে
আপনার হ্যান্ড বানাবেন,

214
00:17:35,299 --> 00:17:37,215
খুব বেশি কষ্ট পেয়েছিলাম।

215
00:17:37,299 --> 00:17:38,965
যখন উনাকে হ্যান্ড বানালাম,

216
00:17:39,049 --> 00:17:41,883
আমি জানতামও না কোনোদিন আবার
তোমার দেখা পাবো কিনা।

217
00:17:41,965 --> 00:17:43,841
আপনি উপযুক্ত সিদ্ধান্তই নিয়েছেন।

218
00:17:43,924 --> 00:17:46,716
আমার মনে হয় না,
ওকে তোমার খুব বেশি পছন্দ ছিল।

219
00:17:46,799 --> 00:17:48,049
ছিল না।

220
00:17:48,132 --> 00:17:51,132
ভলান্টিস থেকে মিরিন যাবার পথে
একটা সেকেন্ডের জন্যও ওর মুখ বন্ধ হয়নি।

221
00:17:51,215 --> 00:17:53,841
ঘাড় ধরে সমুদ্রে ফেলে দেয়ার ইচ্ছে
বহু কষ্টে দমিয়ে রেখেছিলাম।

222
00:17:57,591 --> 00:18:00,507
কিন্তু সেসব কথার পেছনে যে মেধা কাজ করে...

223
00:18:02,716 --> 00:18:04,716
উনার অনেক ভুল হয়েছে।

224
00:18:04,799 --> 00:18:06,257
সাংঘাতিক সব ভুল।

225
00:18:08,132 --> 00:18:09,299
ভুল তো আমাদের সবারই হয়।

226
00:18:11,007 --> 00:18:12,382
কিন্তু, উনি ভুল কখনো আড়াল করেন না।

227
00:18:13,466 --> 00:18:14,716
সেগুলো থেকে শিক্ষা নেন।

228
00:18:16,007 --> 00:18:19,174
তোমার স্থান যে লোকটা কেড়ে নিয়েছে
তাকেই ক্ষমা করতে বলছ তুমি?

229
00:18:20,758 --> 00:18:21,841
হ্যাঁ, বলছি।

230
00:18:23,215 --> 00:18:25,007
আর আরেকটা পরামর্শ,

231
00:18:25,090 --> 00:18:27,424
যদি আপনি অনুমতি দেন।

232
00:18:27,507 --> 00:18:32,507
পদাতিক বাহিনীর প্রতিটা সদস্য বের
হওয়া মাত্রই গেট বন্ধ করে দেয়া উচিত।

233
00:18:32,591 --> 00:18:34,674
যতক্ষণ পারো ততক্ষণ খুলে রাখ।

234
00:18:34,758 --> 00:18:37,674
এখনো গ্রামের দিক থেকে অনেক লোক আসছে।

235
00:18:43,341 --> 00:18:45,965
লেডি সানসা আমরা কি একটু
একান্তে কথা বলতে পারি?

236
00:19:04,007 --> 00:19:07,174
ভেবেছিলাম আমরা দুজনে তখন
প্রায় একমত হয়েই গিয়েছিলাম।

237
00:19:07,257 --> 00:19:08,257
স্যার জেইমির ব্যাপারটা আরকি।

238
00:19:10,299 --> 00:19:13,799
ব্রিয়েন সবসময়ই আমার বিশ্বস্ত ও অনুগত।

239
00:19:13,883 --> 00:19:16,132
তাকে সবার চেয়ে বেশি বিশ্বাসও করি।

240
00:19:16,215 --> 00:19:19,215
ইশ! আমার উপদেষ্টাদেরকেও যদি
আমি এভাবে বিশ্বাস করতে পারতাম।

241
00:19:20,257 --> 00:19:22,466
টিরিয়ন খুবই ভালো একজন মানুষ।

242
00:19:22,549 --> 00:19:25,215
উনি আমার ভালো ছাড়া খারাপ কখনো চাননি।

243
00:19:25,299 --> 00:19:29,341
উনার ভালোমানুষির জন্য কিন্তু
আমি উনাকে আমার হ্যান্ড বানাইনি।

244
00:19:29,424 --> 00:19:31,299
আমার হ্যান্ড বানিয়েছিলাম কারণ...

245
00:19:31,382 --> 00:19:34,299
উনি ভালো এবং বুদ্ধিমান লোক,

246
00:19:34,382 --> 00:19:36,758
অপ্রতিরোধ্য!
যখন যেমন প্রয়োজন।

247
00:19:38,215 --> 00:19:40,090
সার্সিকে উনার বিশ্বাস করা কখনোই উচিত হয়নি।

248
00:19:41,174 --> 00:19:43,257
তা তো আপনারও উচিত হয়নি।

249
00:19:46,758 --> 00:19:48,466
ভেবেছিলাম উনি উনার বোনকে ভালো চেনেন।

250
00:19:50,299 --> 00:19:52,090
সব পারিবারেই জটিলতা থাকে।

251
00:19:53,466 --> 00:19:55,382
অন্তত আমাদের পরিবারগুলোতে তো ছিলই।

252
00:19:57,341 --> 00:19:59,633
দুঃখজনকভাবে এ ব্যাপারে আমাদের মিল রয়েছে।

253
00:20:01,633 --> 00:20:03,674
আমাদের কিন্তু আরও অনেক মিল আছে।

254
00:20:03,758 --> 00:20:07,399
আমরা জানি নারী শাসন মেনে
নিতে নারাজ মানুষজনকে

255
00:20:07,424 --> 00:20:09,323
কীভাবে নেতৃত্ব দিতে হয়।

256
00:20:09,382 --> 00:20:13,029
আর নিজ নিজ জায়গাতে আমরা ভালোই
কাজ করে যাচ্ছি, অন্তত এখন পর্যন্ত।

257
00:20:15,507 --> 00:20:20,591
আর তবু অস্বাভাবিক হলেও সত্য যে,
আমাদের সম্পর্ক অতটা ঘনিষ্ঠ নয়।

258
00:20:21,758 --> 00:20:22,841
কারণটা কী?

259
00:20:27,299 --> 00:20:28,299
আপনার ভাই।

260
00:20:31,633 --> 00:20:33,424
ও আপনাকে ভালোবাসে, জানেনই তো।

261
00:20:35,090 --> 00:20:36,257
এটা আপনার পছন্দ না?

262
00:20:36,341 --> 00:20:39,883
নারীর প্রেমে পুরুষ প্রতিনিয়ত ভুল করতে থাকে।

263
00:20:39,965 --> 00:20:42,007
চাইলেই, তাদেরকে ভুল পথে নেয়া যায়।

264
00:20:45,299 --> 00:20:47,883
সারাটা জীবন আমার একটাই লক্ষ্য ছিল:

265
00:20:47,965 --> 00:20:49,424
দ্য আয়রন থ্রোন!

266
00:20:50,424 --> 00:20:51,883
যারা আমার পরিবারকে ধ্বংস করেছে

267
00:20:51,965 --> 00:20:55,007
আর আপনার পরিবারকে প্রায় ধ্বংস করেছে,
ছিনিয়ে নিবো সেই মানুষগুলোর কাছ থেকে।

268
00:20:55,090 --> 00:20:57,633
তাদেরই বিরুদ্ধে ছিল আমার যুদ্ধ।

269
00:20:59,841 --> 00:21:01,638
জনের সাথে দেখা হতেই সব বদলে গেল।

270
00:21:03,466 --> 00:21:06,049
আর এখন অর্ধবিশ্ব পেরিয়ে আমি এখানে এসেছি

271
00:21:06,132 --> 00:21:08,591
শুধু মাত্র জনের যুদ্ধে ওর সঙ্গী হতে।

272
00:21:08,674 --> 00:21:11,841
তো বলুন, কে কাকে ভুল পথে এনেছে?

273
00:21:19,549 --> 00:21:23,633
আপনি আসামাত্রই আপনাকে
আমার ধন্যবাদ জানানো উচিত ছিল।

274
00:21:24,965 --> 00:21:26,341
ভুল হয়ে গেছে।

275
00:21:29,174 --> 00:21:31,299
আমি এখানে এসেছি, কারণ,
আমি আপনার ভাইকে ভালোবাসি...

276
00:21:32,965 --> 00:21:35,007
আর তাকে বিশ্বাস করি...

277
00:21:35,090 --> 00:21:38,299
আর আমি জানি, ও ওর কথা রাখবে।

278
00:21:38,382 --> 00:21:41,758
ও আমার জীবনের দ্বিতীয় পুরুষ
যার ব্যাপারে আমি এ কথা বলতে পারি।

279
00:21:43,549 --> 00:21:44,799
প্রথমজন কে ছিল?

280
00:21:44,883 --> 00:21:46,633
ওর চেয়েও লম্বা কেউ।

281
00:21:51,883 --> 00:21:54,174
আর তারপর কী হবে?

282
00:21:55,674 --> 00:21:59,090
ধরুন, আমরা এ যুদ্ধে জিতে গেলাম,
সার্সিকেও ধুলোয় মিশিয়ে দিলাম,

283
00:22:00,299 --> 00:22:01,716
তারপর কী হবে?

284
00:22:03,299 --> 00:22:04,883
আমি বসব আয়রন থ্রোনে।

285
00:22:07,841 --> 00:22:09,090
আর নর্থের কী হবে?

286
00:22:10,382 --> 00:22:12,299
আমাদের থেকে নর্থ কেড়ে নেওয়া হয়েছিল।

287
00:22:12,382 --> 00:22:14,090
আর আমরা আবারও ফিরিয়ে নিয়েছি।

288
00:22:14,174 --> 00:22:17,799
আর শপথও করেছি যে আর কখনোই
কারো কাছে মাথানত করব না।

289
00:22:17,883 --> 00:22:19,424
তাহলে নর্থের কী হবে?

290
00:22:26,758 --> 00:22:29,674
ক্ষমা করবেন,মাই লেডি।
ইউর গ্রেস...

291
00:22:29,758 --> 00:22:31,424
কী হয়েছে?

292
00:22:53,174 --> 00:22:54,883
মাই কুইন!

293
00:22:54,965 --> 00:22:56,299
তোমার বোন?

294
00:22:56,382 --> 00:22:58,341
ওর কাছে অল্প কয়েকটা জাহাজ আছে।

295
00:22:58,424 --> 00:22:59,883
আর ওগুলো এখানে আনতে পারেনি।

296
00:22:59,965 --> 00:23:04,924
তাই আপনার নামে সব
আয়রন আইল্যান্ডে ফিরিয়ে নিয়ে গেছে।

297
00:23:05,007 --> 00:23:06,466
তুমি ওর সাথে গেলে না কেন?

298
00:23:12,924 --> 00:23:15,591
আমি উইন্টারফেলের জন্য লড়তে চাই,
লেডি সানসা...

299
00:23:17,591 --> 00:23:19,341
যদি আপনার অনুমতি পাই।

300
00:23:49,633 --> 00:23:51,132
মাই লর্ড, আমরা তো সৈন্য নই।

301
00:23:51,215 --> 00:23:52,507
এখন থেকে তোমরা সৈন্য।

302
00:23:56,841 --> 00:23:59,424
দেখো, আমি আমার জীবনে বেশিরভাগ সময়ই

303
00:23:59,507 --> 00:24:01,341
কোনমতে মারামারি এড়িয়ে পার করেছি।

304
00:24:01,424 --> 00:24:03,799
কিন্তু তারপর আমি
ব্যাটল অফ বাস্টার্ডস থেকে বেঁচে ফিরেছি।

305
00:24:03,883 --> 00:24:05,382
এই দেয়ালেরই ওপার থেকে।

306
00:24:05,466 --> 00:24:08,883
আমি যদি সেসব পার করে বাঁচতে পারি
তোমরাও পারবে এসব পার করে বাঁচতে।

307
00:24:10,424 --> 00:24:13,257
অস্ত্রবর্ম সব পাবে তোমরা।

308
00:24:13,341 --> 00:24:14,341
ঐদিকে চলে যাও।

309
00:24:16,174 --> 00:24:17,382
ধন্যবাদ।

310
00:24:19,132 --> 00:24:21,674
যখন সময় আসবে, তোমরা ক্রিপ্টে চলে যাবে।

311
00:24:21,758 --> 00:24:23,257
ওটাই এখন সবচেয়ে নিরাপদ জায়গা।

312
00:24:23,341 --> 00:24:25,341
ওখানকার আর্চওয়ে দিয়ে ঢুকলেই পাবে।

313
00:24:26,174 --> 00:24:27,174
ধন্যবাদ।

314
00:24:29,841 --> 00:24:32,257
এসো, এসো, এরপর কে?

315
00:24:32,341 --> 00:24:35,507
থ্যাংক ইউ, স্যার।
ফিরে আসবেন কিন্তু!

316
00:24:35,591 --> 00:24:37,382
আমি কোনদিকে যাবো?

317
00:24:42,341 --> 00:24:44,466
কোনদিকে যেতে চাও?

318
00:24:44,549 --> 00:24:49,132
সময় এলে, সব বাচ্চারাই তো নিচে চলে যাবে।

319
00:24:49,215 --> 00:24:51,716
কিন্তু আমার দুই ভাইই যোদ্ধা ছিল।

320
00:24:53,674 --> 00:24:55,883
আমিও যুদ্ধ করতে চাও।

321
00:25:00,382 --> 00:25:02,299
শুনে ভালো লাগল।

322
00:25:02,382 --> 00:25:04,299
আমি আমার ছেলেকে নিয়ে ক্রিপ্টে থাকবো।

323
00:25:04,382 --> 00:25:06,507
আমাদের নিরাপত্তার জন্য তুমি

324
00:25:06,591 --> 00:25:09,965
-আমার সাথে ওখানে গেলে খুব খুশি হব।
-সে তো আরো অনেকেই হতো।

325
00:25:15,633 --> 00:25:18,090
আচ্ছা, ঠিক আছে।
আমি তাহলে ক্রিপ্ট রক্ষা করব।

326
00:25:29,424 --> 00:25:31,049
অশ্বারোহীরা আসছে!

327
00:25:54,215 --> 00:25:56,215
আমার ছোট্ট ক্রো!

328
00:25:56,299 --> 00:25:57,507
ভেবেছিলাম মরেই যাবে।

329
00:25:58,549 --> 00:25:59,965
কোনোমতে বেঁচে আছি।

330
00:26:10,049 --> 00:26:11,549
তোমাদের দেখা হলো কীভাবে?

331
00:26:11,633 --> 00:26:13,591
লাস্ট হার্থে গিয়ে।

332
00:26:13,674 --> 00:26:15,507
অবশ্য ডেডরা আমাদেরও আগে গিয়েছিল।

333
00:26:19,758 --> 00:26:20,883
আম্বার-রা কোথায়?

334
00:26:20,965 --> 00:26:22,965
নাইট কিংয়ের দলে যোগ দিয়েছে।

335
00:26:24,299 --> 00:26:26,716
আমরা আগে আসার জন্য অনেক ঘুরে এলাম।

336
00:26:26,799 --> 00:26:29,382
কাজেই, এখনও যারা আসা বাকি,

337
00:26:29,466 --> 00:26:30,674
তারা ওদের সাথেই আসবে।

338
00:26:30,758 --> 00:26:33,591
হাতে সময় কেমন?

339
00:26:33,674 --> 00:26:36,382
কালকে সূর্যোদয়ের আগ পর্যন্ত।

340
00:26:42,466 --> 00:26:44,507
বড় মহিলাটা এখনও আছে দেখছি?

341
00:26:47,674 --> 00:26:49,758
ওরা আসছে।

342
00:26:49,841 --> 00:26:50,841
নেক্সট!

343
00:26:50,924 --> 00:26:52,924
আমাদের আছে ড্রাগনগ্লাস...

344
00:26:53,007 --> 00:26:55,132
...আর ভ্যালেরিয়ান স্টিল!

345
00:26:59,341 --> 00:27:01,215
কিন্তু সংখ্যায় ওরা অনেক।

346
00:27:02,424 --> 00:27:03,591
অনেক অনেক বেশি।

347
00:27:05,674 --> 00:27:07,507
আমাদের শত্রুদের নেই কোনো ক্লান্তি।

348
00:27:09,758 --> 00:27:10,841
নেই বিরতি।

349
00:27:12,549 --> 00:27:13,549
নেই অনুভূতি।

350
00:27:14,965 --> 00:27:18,049
সম্মুখ যুদ্ধে আমরা ওদেরকে
কখনোই হারাতে পারব না।

351
00:27:18,132 --> 00:27:19,674
তাহলে, আমাদের উপায়?

352
00:27:21,382 --> 00:27:24,591
নাইট কিং তাদের জীবিত করেছে।
তাই সবাই তাকেই অনুসরণ করবে।

353
00:27:25,633 --> 00:27:26,758
যদি ওকে কোনোভাবে মারা যায়...

354
00:27:28,382 --> 00:27:30,174
হয়তো এটাই হবে আমাদের জেতার
সবচেয়ে ভালো সুযোগ।

355
00:27:30,257 --> 00:27:32,883
যদি অবস্থা এমন হয়ে থাকে,
ও তো কখনোই সামনে আসতে চাইবে না।

356
00:27:33,841 --> 00:27:34,924
অবশ্যই আসবে।

357
00:27:36,215 --> 00:27:37,758
ও আমার জন্য আসবে।

358
00:27:39,424 --> 00:27:43,215
আগেও চেষ্টা করেছে,
বহুবার বহু থ্রি আইড রেভেনের কাছে যাবার।

359
00:27:44,299 --> 00:27:45,299
কেন?

360
00:27:46,507 --> 00:27:47,549
কী চায় ও?

361
00:27:47,633 --> 00:27:49,215
অনন্ত রাত্রি!

362
00:27:50,841 --> 00:27:54,799
ও দুনিয়াকে নিশ্চিহ্ন করে দিতে চায়।
আর আমিই এ জগতের স্মৃতিগাঁথা।

363
00:27:54,883 --> 00:27:57,090
একেই তো মৃত্যুও বলে, তাই না?

364
00:27:59,132 --> 00:28:00,257
স্মৃতি ভুলে যাওয়া।

365
00:28:02,965 --> 00:28:04,215
স্মৃতি থেকে মুছে যাওয়া।

366
00:28:05,257 --> 00:28:06,758
যদি ভুলেই যাই, আমরা কোথায় গিয়েছি

367
00:28:06,841 --> 00:28:07,883
আর কী করেছি,

368
00:28:07,965 --> 00:28:09,633
তাহলে তো আমরা মানুষই না.

369
00:28:10,674 --> 00:28:12,507
পশুর সমতুল্য।

370
00:28:12,591 --> 00:28:14,424
তোমার জ্ঞানবুদ্ধি বইয়ের পাতা থেকে অর্জিত নয়।

371
00:28:15,591 --> 00:28:17,591
তোমার গল্পগুলো শুধুই গল্প নয়।

372
00:28:17,674 --> 00:28:21,382
মানবজাতির অস্তিত্ব মুছে ফেলতে চাইলে আমিও
তোমাকে দিয়েই শুরু করতাম।

373
00:28:22,424 --> 00:28:23,466
তোমাকে কীভাবে খুঁজে পাবে?

374
00:28:23,549 --> 00:28:25,424
আমার হাতে ওর চিহ্ন আছে।

375
00:28:26,965 --> 00:28:28,965
ও সবসময়ই জানে, আমি কোথায় আছি।

376
00:28:29,049 --> 00:28:30,549
তুমি তাহলে ক্রিপ্টে থেকো।

377
00:28:30,633 --> 00:28:32,883
-সবচেয়ে নিরাপদ জায়গা।
-না।

378
00:28:32,965 --> 00:28:36,382
ওর সৈন্যরা আমাদেরকে ধ্বংস করার আগেই
ওকে ফাঁদে ফেলে সামনে আনতে হবে।

379
00:28:36,466 --> 00:28:38,382
আমি ওর জন্য গডস উডে অপেক্ষা করব।

380
00:28:38,466 --> 00:28:40,341
তারমানে, আমরা তোমাকে
টোপ হিসেবে ব্যবহার করব বলছো?

381
00:28:40,424 --> 00:28:42,215
তোমাকে তো আমরা একা ছেড়ে যাব না।

382
00:28:42,299 --> 00:28:44,007
সে একা না।
আমিও থাকবো ওর সাথে।

383
00:28:45,174 --> 00:28:46,633
আমার সঙ্গীরাও থাকবে।

384
00:28:49,507 --> 00:28:51,924
আমিই তোমার কাছ থেকে
এই ক্যাসেল ছিনিয়ে নিয়েছিলাম।

385
00:28:52,007 --> 00:28:53,633
এবার তোমাকে রক্ষা করার সুযোগ দাও।

386
00:29:02,215 --> 00:29:05,215
আমরা ওদিকে যতক্ষণ পারি
বাকিদেরকে আটকে রাখব।

387
00:29:05,299 --> 00:29:06,549
যখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ,

388
00:29:06,633 --> 00:29:10,424
স্যার ড্যাভোস আর আমি দেয়ালের
ওপর থেকে আলোর সংকেত দিবো।

389
00:29:10,507 --> 00:29:14,049
একটা মশাল দিয়ে সংকেত দেয়ার কাজটা
স্যার ড্যাভোস একাই পারবে।

390
00:29:14,132 --> 00:29:16,341
আপনি ক্রিপ্টে থাকবেন।

391
00:29:16,424 --> 00:29:18,257
ইয়োর গ্রেস,
আমি আগেও যুদ্ধ করেছি,

392
00:29:18,341 --> 00:29:19,424
আবারও করতে পারব।

393
00:29:19,507 --> 00:29:22,090
প্রাণবাজি রেখে লড়াই করা আর দশজন
নারী-পুরুষের মতো, আমিও লড়াই করতে পারবো।

394
00:29:22,132 --> 00:29:23,758
ওরা সংখ্যায় হাজার-হাজার।

395
00:29:23,841 --> 00:29:25,424
আর আপনি মাত্র একজন।

396
00:29:25,507 --> 00:29:27,132
ওদের মতো যুদ্ধ করতে পারলেও,

397
00:29:27,215 --> 00:29:29,758
ওদের চেয়ে ভালো চিন্তা তো করতে পারবেন।

398
00:29:29,841 --> 00:29:32,257
মেধার জোরেই আপনি আজ এখানে।

399
00:29:32,341 --> 00:29:34,132
আর যদি আমরা বেঁচেও যাই,
সেটাই আমার দরকার হবে।

400
00:29:37,257 --> 00:29:39,924
যুদ্ধক্ষেত্রে ড্রাগনদের জন্য
আমরা বাড়তি সুবিধা পাবো।

401
00:29:40,007 --> 00:29:43,549
সবাই যদি যুদ্ধক্ষেত্রেই থাকে,
তাহলে তো ব্র্যানকে রক্ষা করতে পারবে না।

402
00:29:43,633 --> 00:29:45,090
আমাদের ব্র্যানের কাছাকাছিও থাকতে হবে।

403
00:29:45,174 --> 00:29:47,424
খুব বেশি কাছে থাকলে,
নাইট কিং আসবে না।

404
00:29:47,507 --> 00:29:49,716
কিন্তু অত দূরেও না, যেন এলে সহজেই ধরা যায়।

405
00:29:49,799 --> 00:29:51,758
ড্রাগনের আগুনে তাকে থামানো যাবে ?

406
00:29:51,841 --> 00:29:53,549
জানি না তো।

407
00:29:53,633 --> 00:29:55,215
কেউ তো কখনো সে চেষ্টাই করেনি।

408
00:30:01,716 --> 00:30:03,549
মৃত্যু তো আমাদের সবারই হবে।

409
00:30:05,883 --> 00:30:08,341
কিন্তু এখানে অন্তত একসাথে মরার সুযোগ পাবো।

410
00:30:12,049 --> 00:30:13,716
সবাই একটু বিশ্রাম নিয়ে নিন।

411
00:30:22,507 --> 00:30:23,507
ইউর গ্রেস।

412
00:30:38,716 --> 00:30:40,674
তোমার সাহায্য লাগবে?

413
00:30:40,758 --> 00:30:42,049
না।

414
00:30:43,090 --> 00:30:45,257
তোমার বেড়ে ওঠার পথটা সত্যিই অদ্ভুত ছিল।

415
00:30:45,341 --> 00:30:46,716
অদ্ভুত সেসব অভিজ্ঞতা প্রায় কারোরই হয়নি।

416
00:30:48,883 --> 00:30:50,924
আমি শুনতে চাই।

417
00:30:53,549 --> 00:30:55,507
সে তো অনেক কথা।

418
00:30:55,591 --> 00:30:57,591
এই শীতে দুর্গ ছেড়ে আমাদের কোথাও যাবার
উপায়ও যেহেতু নেই,

419
00:30:58,924 --> 00:31:02,424
আমাদের হাতে সময় অফুরন্ত!

420
00:31:24,299 --> 00:31:25,424
হ্যালো।

421
00:31:45,466 --> 00:31:48,049
যখন ডেনেরিস সিংহাসনে বসবে...

422
00:31:48,132 --> 00:31:50,132
আমাদের জন্য এখানে কোনো জায়গা থাকবে না।

423
00:31:51,299 --> 00:31:53,674
আমি আমার রানীর প্রতি অনুগত।

424
00:31:53,758 --> 00:31:56,799
তাঁর শত্রুদেরকে পরাজিত করার আগ পর্যন্ত
জীবন বাজি রেখে লড়ে যাবো আমি।

425
00:31:56,883 --> 00:32:00,633
কিন্তু যখন যুদ্ধ শেষ হবে
আর তিনি জিতে যাবেন...

426
00:32:03,633 --> 00:32:06,466
...জীবনের শেষ সময়টা তুমি
এখানেই পার করতে চাও?

427
00:32:08,924 --> 00:32:11,591
তোমার কি আর কিছুই চাওয়ার নেই?

428
00:32:11,674 --> 00:32:13,799
কিছুই দেখার নেই?

429
00:32:15,883 --> 00:32:17,007
নাথ!

430
00:32:18,299 --> 00:32:20,841
আবারও সেই সমুদ্রতীর দেখতে চাই।

431
00:32:23,174 --> 00:32:25,215
আমি তোমাকে সেখানেই নিয়ে যাব।

432
00:32:25,299 --> 00:32:27,049
আমার লোকজন শান্তিপ্রিয়।

433
00:32:28,215 --> 00:32:30,716
আমরা তো আমাদেরকেই রক্ষা করতে পারি না।

434
00:32:30,799 --> 00:32:32,883
আমার লোকজন শান্তিপ্রিয় না।

435
00:32:33,799 --> 00:32:35,341
আমরাই তোমাদেরকে রক্ষা করব।

436
00:32:47,007 --> 00:32:48,716
ইয়েস, স্যার।

437
00:32:52,007 --> 00:32:53,883
কথাটা বলেছ উনাকে?

438
00:32:57,049 --> 00:32:58,049
না।

439
00:32:59,382 --> 00:33:00,549
মম..হুম।

440
00:33:01,758 --> 00:33:02,924
খেয়াল রেখো।

441
00:33:06,215 --> 00:33:07,549
হাতে সময় কিন্তু বেশি নেই।

442
00:33:09,466 --> 00:33:11,549
সঠিক সময়ের অপেক্ষায়...

443
00:33:23,507 --> 00:33:25,549
আর এখন আমাদের প্রহরা শুরু হলো।

444
00:33:30,215 --> 00:33:31,965
গিলি? ছোট্ট স্যাম?

445
00:33:33,841 --> 00:33:36,591
ওরা ক্রিপ্টে নিরাপদেই থাকবে।

446
00:33:38,299 --> 00:33:39,758
চাইলে তুমিও ওদের সাথে থাকতে পারো...

447
00:33:44,716 --> 00:33:45,883
ওদেরকে রক্ষা করার জন্য।

448
00:33:45,965 --> 00:33:47,549
সবাই মনে হয়, ভুলে যাচ্ছে যে,

449
00:33:47,633 --> 00:33:49,066
আমিই প্রথম মানুষ যে, হোয়াইট ওয়াকার মেরেছে।

450
00:33:49,090 --> 00:33:51,174
-আমি থেনদেরকেও মেরেছি আমি।
-একটা থেন।

451
00:33:51,257 --> 00:33:52,716
আমি গিলিকেও বেশ কয়েকবার রক্ষা করেছি।

452
00:33:52,799 --> 00:33:55,924
সিটাডেল লাইব্রেরি থেকে আমি
উল্লেখযোগ্য সংখ্যক বই চুরি করেছি।

453
00:33:56,007 --> 00:33:58,466
ফিস্ট অফ দ্য ফার্স্ট মেন থেকেও বেঁচে ফিরেছি।

454
00:33:58,549 --> 00:34:00,716
আমারও তো ওখানে থাকা দরকার।

455
00:34:00,799 --> 00:34:02,341
পরিস্থিতি যদি অমনই হয়,

456
00:34:02,424 --> 00:34:04,924
-তাহলে তো আমাদের মারা খাওয়া নিশ্চিত।
-অবশ্য, একসাথে সবাই মারা খেতে

457
00:34:05,007 --> 00:34:06,591
খারাপ লাগবে না নিশ্চয়ই?

458
00:34:10,424 --> 00:34:12,049
স্যামওয়েল টার্লি।

459
00:34:12,132 --> 00:34:14,716
হোয়াইটওয়াকারদের যম!

460
00:34:14,799 --> 00:34:16,466
হাজারও নারীর স্বপ্নের পুরুষ!

461
00:34:17,924 --> 00:34:20,674
দুনিয়া যে ধ্বংস হচ্ছে, তা বুঝতে
কি আরও সংকেত লাগবে?

462
00:34:22,924 --> 00:34:24,591
আমরা কোত্থেকে শুরু করেছিলাম, ভাবো।

463
00:34:27,132 --> 00:34:30,591
আমরা, গ্রেন, পিপ।

464
00:34:32,132 --> 00:34:34,507
এখন শুধু আমরা তিনজনই টিকে আছি।

465
00:34:34,591 --> 00:34:38,257
শেষ যে বেঁচে থাকবে,
বাকি দুজনের লাশ পোড়ানোর দায়িত্ব তার!

466
00:34:53,674 --> 00:34:55,299
যদি এখানে বাবা থাকত।

467
00:34:57,924 --> 00:35:01,247
উনার দুই ছেলে উইন্টারফেল বাঁচানোর
জন্যে প্রাণ দিতে যাচ্ছে,

468
00:35:01,272 --> 00:35:04,031
এটা শুনে উনার চেহারাটা কেমন হয়,
দেখতে খুব ইচ্ছে করছে।

469
00:35:08,716 --> 00:35:10,633
সে তো দেখার মতন ব্যাপারই হবে।

470
00:35:16,841 --> 00:35:20,007
আমার এখনও প্রথমবার এখানে আসার কথা মনে আছে।

471
00:35:20,090 --> 00:35:21,924
প্রথমবার এই হলটা দেখার কথা মনে আছে।

472
00:35:22,007 --> 00:35:22,924
হুম।

473
00:35:23,007 --> 00:35:24,549
তখন তুমি ছিলে এক সোনালী সিংহ,

474
00:35:25,716 --> 00:35:28,042
আর আমি বেশ্যায় ডুবে থাকা মাতাল!

475
00:35:28,507 --> 00:35:29,799
সবকিছুই কত সহজ ছিল।

476
00:35:31,007 --> 00:35:33,215
এতটা সহজও ছিল না।

477
00:35:33,299 --> 00:35:34,758
আমি আমার বোনের সাথে রাত কাটাচ্ছিলাম।

478
00:35:34,841 --> 00:35:37,466
আর দুনিয়াতে তোমার একটাই বন্ধু ছিল,

479
00:35:37,549 --> 00:35:39,049
যে তার বোনের সাথে রাত কাটাচ্ছিল।

480
00:35:39,132 --> 00:35:41,382
আপেক্ষিকভাবে বলছিলাম আরকি।

481
00:35:43,174 --> 00:35:45,841
-দিনগুলো মিস করো?
-অবশ্যই মিস করি।

482
00:35:47,382 --> 00:35:49,466
যাইহোক, সোনালী সিংহ হয়ে থাকার
দিনগুলো তো ফুরিয়ে এসেছে।

483
00:35:49,549 --> 00:35:52,215
কিন্তু বেশ্যায় ডুবে থাকার পথ তো
তোমার জন্য এখনো খোলা আছে।

484
00:35:53,341 --> 00:35:54,382
না নেই।

485
00:35:55,883 --> 00:35:58,758
থাকলে, সবকিছুই আরো সহজ হতো।

486
00:36:01,633 --> 00:36:03,549
আত্মশুদ্ধির পরিণাম!

487
00:36:09,049 --> 00:36:10,965
ওহ!

488
00:36:11,049 --> 00:36:12,549
মাই লেডি।

489
00:36:12,633 --> 00:36:14,507
ওহ, আমরা আসলে বিরক্ত করতে চাইনি।

490
00:36:14,591 --> 00:36:16,674
আমরা আসলে এমন জায়গা খুঁজছিলাম
যেখানে উষ্ণতা...

491
00:36:16,758 --> 00:36:18,549
আসন্ন মৃত্যুর চিন্তা করার সুযোগ মিলবে।

492
00:36:18,633 --> 00:36:20,466
একদম জায়গায় মতোই এসেছেন।

493
00:36:20,549 --> 00:36:22,965
এসব ছাইপাঁশ গিলবে নাকি একটু?
অত খারাপ না।

494
00:36:23,049 --> 00:36:25,341
-আবার অত ভালোও না।
-থ্যাংক ইউ, মাইলর্ড।

495
00:36:25,424 --> 00:36:27,341
আমার মনে হয় না, কাজটা ঠিক হবে।

496
00:36:27,424 --> 00:36:29,924
যেকোনো সময় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

497
00:36:32,674 --> 00:36:33,799
আধা কাপ।

498
00:36:35,883 --> 00:36:37,841
-আর আপনি?
-না, থ্যাংক ইউ।

499
00:36:37,924 --> 00:36:39,424
আমার একটু ঘুমিয়ে নেয়া দরকার।

500
00:36:39,507 --> 00:36:41,090
তোমার সত্যিই মনে হয়

501
00:36:41,174 --> 00:36:42,591
আজ রাতে কেউ ঘুমাতে পারবে?

502
00:36:43,841 --> 00:36:45,049
বসে পড়ো।

503
00:36:46,924 --> 00:36:48,174
বেশ।

504
00:36:48,257 --> 00:36:49,591
অল্প একটু।

505
00:36:56,049 --> 00:36:57,674
কী চলছে এখানে?

506
00:36:57,758 --> 00:36:59,049
স্যার ড্যাভোস, বসে যান।

507
00:36:59,132 --> 00:37:00,215
না, এটা লাগবে না, থ্যাংকস।

508
00:37:00,299 --> 00:37:01,674
এটার জন্যই আসা।

509
00:37:01,758 --> 00:37:04,132
যা বুঝলাম, বাইরে বসে অপেক্ষা করলে

510
00:37:04,215 --> 00:37:07,132
ঠান্ডায় জমেই মরে যাবো।

511
00:37:07,215 --> 00:37:10,007
তাই, একটু সুন্দরভাবে আয়েশ করে
মৃত্যুর অপেক্ষায় চলে এলাম।

512
00:37:12,965 --> 00:37:16,257
জানো, হয়তো,
এটাই দুনিয়াতে আমাদের শেষ রাত।

513
00:37:17,466 --> 00:37:20,549
হ্যাঁ, জানি, আর তোমায় দেখে খুব খুশি হলাম।

514
00:37:20,633 --> 00:37:22,382
এখানে আমাদের সাথে লড়াই করছ দেখে!

515
00:37:22,466 --> 00:37:24,466
ইস্টওয়াচ থেকে বেঁচে ফিরেছ, দেখে খুশি হলাম।

516
00:37:24,549 --> 00:37:26,174
ড্রিংক লাগবে নাকি?

517
00:37:27,132 --> 00:37:28,174
নিজেরটা নিয়েই এসেছি।

518
00:37:35,341 --> 00:37:37,341
লোকে তোমাকে "কিং কিলার" বলে ডাকে।
[রাজা হত্যাকারী]

519
00:37:38,341 --> 00:37:40,215
কেউ না কেউ তো অবশ্যই ডাকে।

520
00:37:41,257 --> 00:37:43,341
আর লোকে আমাকে ডাকে "জায়ান্টস-বেন" বলে।
[দৈত্য হত্যাকারী]

521
00:37:44,674 --> 00:37:45,799
কেন জানতে চাও?

522
00:37:56,341 --> 00:37:59,466
১০ বছর বয়সে আমি এক দৈত্যকে মেরেছিলাম।

523
00:38:01,174 --> 00:38:04,841
তারপর লাফিয়ে দৈত্যের বিছানায় উঠে
তার স্ত্রীর পাশে চলে গেলাম।

524
00:38:06,132 --> 00:38:09,633
ঘুম থেকে উঠে কী করেছিল জানো?

525
00:38:12,924 --> 00:38:17,424
আমাকে নিজের বুকের দুধ খাইয়েছে।
টানা তিনমাস ধরে।

526
00:38:17,507 --> 00:38:19,341
আমাকে নিজের বাচ্চা ভেবেছিল।

527
00:38:20,299 --> 00:38:22,549
আর সেটাই, আমার শক্তির রহস্য...

528
00:38:24,215 --> 00:38:25,716
দৈত্যের দুধ!

529
00:38:40,049 --> 00:38:41,215
মম...

530
00:38:44,049 --> 00:38:45,633
এখন মনে হচ্ছে,
ড্রিংক নিলে মন্দ হয় না।

531
00:39:24,591 --> 00:39:25,841
আগে তো তোমার মুখই বন্ধ হতো না।

532
00:39:25,924 --> 00:39:28,382
আর এখন বোবার মতো বসে আছো।

533
00:39:31,674 --> 00:39:32,965
হয়তো বদলে গেছি।

534
00:39:41,466 --> 00:39:43,758
তুমি এখানে কী করছো?

535
00:39:43,841 --> 00:39:45,716
কী মনে হচ্ছে?

536
00:39:45,799 --> 00:39:48,633
না, মানে বলতে চাচ্ছি যে
এই জায়গাতে কী করছো?

537
00:39:51,132 --> 00:39:52,674
ব্রাদারহুডে যোগ দিলে,

538
00:39:52,758 --> 00:39:54,382
তারপর জনের সাথে ওয়ালের ওপাশেও গেলে।

539
00:39:54,466 --> 00:39:55,965
আর এখন এখানে, কেন?

540
00:39:57,924 --> 00:39:59,049
শেষ কবে তুমি স্বার্থছাড়া

541
00:39:59,132 --> 00:40:01,341
অন্যের জন্যে লড়েছিলে?

542
00:40:04,049 --> 00:40:06,132
তোমার জন্য তো লড়েছিলাম, ভুলে গেলে?

543
00:40:16,299 --> 00:40:18,382
ওহ! আবার হাজির!

544
00:40:18,466 --> 00:40:20,299
ঐ অলক্ষুণে বিয়েতেও তো বাঁচিয়েছিলাম।

545
00:40:23,215 --> 00:40:24,674
মাই লেডি।

546
00:40:24,758 --> 00:40:26,841
আপনার সাথে আবারও দেখা হয়ে ভালো লাগলো।

547
00:40:26,965 --> 00:40:29,299
আমাদের পথ ভিন্ন হয়ে যাওয়ায় দুঃখিত।

548
00:40:30,507 --> 00:40:32,049
এইটা তোমার লিস্টে ছিল না?

549
00:40:33,132 --> 00:40:34,341
কিছু দিন ছিল।

550
00:40:35,424 --> 00:40:36,674
সমস্যা নেই।

551
00:40:38,507 --> 00:40:41,466
লর্ড অফ লাইট আমাদের সবাইকেই
এখানে এনে সম্মিলিত করেছেন।

552
00:40:43,591 --> 00:40:45,549
এসে গেছে সেই মুহূর্ত!

553
00:40:45,633 --> 00:40:47,674
-যখন তার দীপ্তি...
-থরোস আর নেই এখানে...

554
00:40:47,758 --> 00:40:50,591
কাজেই অযথা বকবক করে বিরক্ত কোরো না।

555
00:40:50,674 --> 00:40:52,132
মুখ বন্ধ না করলে,

556
00:40:52,215 --> 00:40:55,424
তোমাকে যখন ধরে ওপাশে ফেলে দিবো,

557
00:40:55,507 --> 00:40:59,341
তোমার লর্ড অফ লাইট এই ভেবে আফসোস করবে
যে, কেন তোমাকে ১৯ বার ফিরিয়ে আনতে গেল।

558
00:41:12,716 --> 00:41:13,883
তুমি আবার কোথায় যাচ্ছ?

559
00:41:15,424 --> 00:41:19,215
জীবনের শেষ সময়টুকু দুই বুড়া খাটাশের সাথে
কাটিয়ে নষ্ট করতে চাই না।

560
00:41:43,466 --> 00:41:45,049
এটা আমার জন্য?

561
00:41:59,132 --> 00:42:00,758
চলবে।

562
00:42:04,132 --> 00:42:05,341
শেষ যখন যখন দেখা হয়েছিল,

563
00:42:05,424 --> 00:42:07,257
তুমি আমাকে তোমার সাথে
উইন্টারফেলে আসতে বলেছিলে।

564
00:42:08,341 --> 00:42:09,716
অনেকটা পথ পাড়ি দিলাম আমরা, কিন্তু...

565
00:42:11,466 --> 00:42:13,549
রেড ওম্যান তোমার কাছে কেন এসেছিল?

566
00:42:18,007 --> 00:42:21,507
কী এক জাদু করার জন্য আমার রক্ত চেয়েছিল।

567
00:42:21,591 --> 00:42:23,090
তোমার রক্ত কেন?

568
00:42:24,716 --> 00:42:26,382
আমি রবার্ট বারাথিয়নের বাস্টার্ড!

569
00:42:28,007 --> 00:42:30,090
ও বলার আগ পর্যন্ত আমিও জানতাম না।

570
00:42:30,174 --> 00:42:32,382
আমাকে ধরে বেঁধে, জামা কাপড় খুলে

571
00:42:32,466 --> 00:42:33,841
সারা শরীরে জোঁক ছেড়ে দিয়েছিল।

572
00:42:37,215 --> 00:42:39,174
সেটাই বুঝি তোমার প্রথমবার ছিল?

573
00:42:39,257 --> 00:42:41,965
হ্যাঁ, বলা যায়! আগে তো কখনো আমি
জায়গামতো জোঁকের কামড় খাইনি।

574
00:42:42,049 --> 00:42:44,007
কোনো মেয়ের সাথে তোমার প্রথমবারের কথা বলছি।

575
00:42:44,090 --> 00:42:45,883
মানে?

576
00:42:45,965 --> 00:42:48,424
আমি... আমি তো...
আমি তো উনার সাথে কিছু করিনি।

577
00:42:48,507 --> 00:42:51,883
তো,  কিংস ল্যান্ডিংয়ে ছিলে যখন,
কোনো মেয়ের সাথে সময় কাটাওনি?

578
00:42:51,965 --> 00:42:53,633
অথবা পরে?

579
00:42:57,758 --> 00:42:59,591
তোমার মনে নেই?

580
00:43:01,299 --> 00:43:03,257
- হ্যাঁ, আমি ছিলাম।
- এক?

581
00:43:04,466 --> 00:43:05,716
দুই?

582
00:43:05,799 --> 00:43:08,341
-বিশ?
-আমি তো আর হিসেব করিনি।

583
00:43:10,299 --> 00:43:11,299
করেছ তো অবশ্যই।

584
00:43:14,633 --> 00:43:16,174
তিন।

585
00:43:21,841 --> 00:43:24,341
আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুর দ্বারপ্রান্তে।

586
00:43:26,965 --> 00:43:29,674
কিন্তু, মৃত্যুর আগে একবার
সে স্বাদ পাবার ইচ্ছেটা আমার বহুদিনের।

587
00:43:35,965 --> 00:43:37,382
আরিয়া, আমি...

588
00:44:13,507 --> 00:44:15,674
আমি রেড ওম্যান নই।

589
00:44:15,758 --> 00:44:17,424
এখন ঝটপট প্যান্টটা খুলে ফেলো।

590
00:44:42,215 --> 00:44:44,424
অদ্ভুত, তাই না?

591
00:44:46,924 --> 00:44:52,341
এখানকার প্রায় সবাইই জীবনের কোনো না কোনো
সময় স্টার্কদের সাথে যুদ্ধ করেছে।

592
00:44:52,424 --> 00:44:56,965
আর এখন আমরাই কিনা
ওদের প্রাসাদে, রক্ষা প্রস্তুতি নিচ্ছি।

593
00:44:57,049 --> 00:44:58,257
একসাথে।

594
00:45:01,090 --> 00:45:03,090
অন্তত মৃত্যুটা তো আমাদের সম্মানের সাথেই হবে।

595
00:45:08,924 --> 00:45:10,507
আমার মনে হয়, আমরা বেঁচে যেতেও পারি।

596
00:45:14,174 --> 00:45:15,758
আমার... আমার সত্যিই মনে হয়।

597
00:45:17,382 --> 00:45:20,132
ঠিক কতগুলো যুদ্ধে আমরা বেঁচে ফিরেছি?

598
00:45:21,466 --> 00:45:22,799
স্যার ড্যাভোস সিওর্থ,

599
00:45:23,758 --> 00:45:27,965
পার করেছেন ব্ল্যাকওয়াটার এবং
ব্যাটল অফ দ্য বাস্টার্ডস।

600
00:45:28,049 --> 00:45:29,174
তাও আবার কোনোরকম

601
00:45:29,257 --> 00:45:31,090
-লড়াইক্ষমতা ছাড়াই।।
-মম...

602
00:45:31,174 --> 00:45:35,132
স্যার জেইমি ল্যানিস্টার,
সিজ অফ পাইকের নায়ক!

603
00:45:35,215 --> 00:45:37,883
ব্যাটল অফ হুইস্পারিং উডে পরাজিত।

604
00:45:37,965 --> 00:45:38,965
আহা! কী কথা!

605
00:45:40,341 --> 00:45:41,965
স্যার ব্রিয়েন অব টার্থ,

606
00:45:42,049 --> 00:45:44,174
পরাজিত করেছিলেন হাউন্ডকে...

607
00:45:45,132 --> 00:45:47,382
মাফ করবেন, লেডি ব্রিয়েন।

608
00:45:47,466 --> 00:45:49,507
ও কোন স্যার না?

609
00:45:49,591 --> 00:45:50,674
তুমি নাইট নও?

610
00:45:52,132 --> 00:45:53,507
মেয়েরা নাইট হতে পারে না।

611
00:45:53,591 --> 00:45:55,591
-কেন পারে না?
-প্রথা!

612
00:45:55,674 --> 00:45:56,758
প্রথার গুষ্টি কিলাই!

613
00:45:58,007 --> 00:46:00,633
আমি তো নাইট হতেও চাই না।

614
00:46:04,257 --> 00:46:05,341
আমি কোনো রাজা না।

615
00:46:05,424 --> 00:46:07,716
কিন্তু আমি রাজা হলে,

616
00:46:07,799 --> 00:46:10,549
১০ বারেরও বেশি নাইট বানাতাম তোমাকে।

617
00:46:12,549 --> 00:46:14,174
সেজন্য কিন্তু রাজার প্রয়োজন নেই।

618
00:46:15,341 --> 00:46:18,299
একজন নাইট চাইলেই কাউকে
নাইট বানাতে পারে।

619
00:46:23,257 --> 00:46:24,299
প্রমাণ করে দিচ্ছি।

620
00:46:27,466 --> 00:46:30,007
বসে পড়ো, লেডি ব্রিয়েন।

621
00:46:33,883 --> 00:46:36,007
তুমি নাইট হতে চাও কি না?

622
00:46:40,799 --> 00:46:41,799
বসে পড়ো।

623
00:47:35,466 --> 00:47:37,090
(ওয়ারিয়র) যোদ্ধার সম্মানে,

624
00:47:38,049 --> 00:47:39,758
তুমি হবে নির্ভীক!

625
00:47:42,049 --> 00:47:44,090
(ফাদার) পিতার সম্মানে,

626
00:47:45,549 --> 00:47:47,382
তুমি হবে ন্যায়পরায়ণ!

627
00:47:50,466 --> 00:47:52,257
(মাদার) মাতার সম্মানে,

628
00:47:52,341 --> 00:47:55,591
তুমি হবে নিরপরাধের রক্ষাকবচ!

629
00:48:04,466 --> 00:48:06,841
ওঠো ব্রিয়েন অব টার্থ...

630
00:48:08,299 --> 00:48:10,758
আজ থেকে তুমি সেভেন কিংডমের একজন নাইট!

631
00:48:27,965 --> 00:48:29,758
স্যার ব্রিয়েন অব টার্থ।

632
00:48:31,132 --> 00:48:32,965
নাইট অব দ্য সেভেন কিংডমস!

633
00:48:42,883 --> 00:48:44,883
এ যুদ্ধ জয়ের জন্য যা কিছু প্রয়োজন,
সবই আছে আমাদের।

634
00:48:44,965 --> 00:48:47,466
আমি আমার সকল নারী,
পুরুষ ও শিশুদেরকে প্রশিক্ষণ দিয়েছি।

635
00:48:47,549 --> 00:48:49,424
আমি আগেও লড়াই করেছি।
এবারও করবো।

636
00:48:49,507 --> 00:48:52,674
প্লিজ, কথা শোনো আমার।
আমাদের বংশের ভবিষ্যৎ তুমি।

637
00:48:52,758 --> 00:48:54,674
সেটা তো অন্তত তোমার কাছ থেকে জানতে হবে না।

638
00:48:54,758 --> 00:48:57,758
তুমি ক্রিপ্টেই নিরাপদে থাকবে।
আমরা যাদের মুখোমুখি হবো...

639
00:48:57,841 --> 00:48:59,382
আমি কোনোভাবেই মাটির নিচে লুকাচ্ছি না।

640
00:48:59,466 --> 00:49:01,257
আমি নর্থের জন্য লড়াই করার অঙ্গীকার নিয়েছি।

641
00:49:01,341 --> 00:49:03,924
আর আমি লড়াই করবোই।

642
00:49:08,633 --> 00:49:10,965
ওহ, সরি, আমি আসলে...

643
00:49:11,049 --> 00:49:12,132
সমস্যা নেই।

644
00:49:13,466 --> 00:49:14,716
আমাদের কথা এখানেই শেষ।

645
00:49:20,758 --> 00:49:22,674
তোমার জন্য শুভ কামনা রইল, কাজিন।

646
00:49:24,591 --> 00:49:25,883
থ্যাঙ্ক ইউ, মাই লেডি।

647
00:49:27,132 --> 00:49:28,424
- মাই লেডি।
- মাই লেডি।

648
00:49:33,299 --> 00:49:34,549
তুমি আবার কী নিয়ে এলে?

649
00:49:36,215 --> 00:49:37,549
এর নাম হার্টসবেন।

650
00:49:38,883 --> 00:49:40,965
আমার পারিবারিক তলোয়ার।

651
00:49:41,049 --> 00:49:42,549
তোমার তো এখনও একটা পরিবার আছে।

652
00:49:43,799 --> 00:49:46,549
হ্যাঁ, আর ওদেরকে এটা দিয়ে সুরক্ষিত
রাখতে পারলে আমিও খুশি হতাম।

653
00:49:48,591 --> 00:49:50,758
কিন্তু আমি তো ঠিকমতো তলোয়ার ধরাই শিখিনি।

654
00:49:53,215 --> 00:49:56,507
আপনার বাবা, সত্যিকার অর্থে
আমাকে পুরুষ হতে শিখিয়েছেন।

655
00:49:58,007 --> 00:49:59,507
ঠিক পথে চলতে শিখিয়েছেন।

656
00:50:01,716 --> 00:50:03,007
আর এখন এটাই ঠিক।

657
00:50:07,215 --> 00:50:09,382
এটা ভ্যালেরিয়ান স্টিল।

658
00:50:11,049 --> 00:50:12,965
আপনি গ্রহণ করলে, কৃতজ্ঞ থাকবো।

659
00:50:26,215 --> 00:50:27,924
এটা উনার স্মরণেই চালাবো আমি...

660
00:50:32,299 --> 00:50:34,591
মানবসভ্যতার রক্ষক হিসেবে।

661
00:50:37,257 --> 00:50:39,466
এ রাতের ভোর এলে, আবার দেখা হবে।

662
00:50:51,299 --> 00:50:53,174
আমরাই জিতবো আশা করি।

663
00:51:01,841 --> 00:51:04,799
-এবার একটু বিশ্রাম নিলে ভালো হয়।
-না, আরও একটু থাকি।

664
00:51:04,883 --> 00:51:06,090
ওয়াইন তো শেষ।

665
00:51:12,466 --> 00:51:13,799
একটা গান ধরলে কেমন হয়?

666
00:51:15,341 --> 00:51:17,007
কেউ না কেউ তো গান জানেই।

667
00:51:17,924 --> 00:51:19,215
স্যার ড্যাভোস?

668
00:51:19,299 --> 00:51:21,799
এভাবে নিজের মৃত্যু ডেকে আনবেন না।

669
00:51:24,841 --> 00:51:26,132
স্যার ব্রিয়েন?

670
00:53:36,758 --> 00:53:38,090
কে ইনি?

671
00:53:41,965 --> 00:53:43,299
লিয়ানা স্টার্ক।

672
00:53:51,507 --> 00:53:53,257
আমার ভাই রেগার...

673
00:53:56,382 --> 00:54:00,299
সবাই বলত, সে খুব ভদ্র ও দয়ালু ছিল।

674
00:54:00,382 --> 00:54:01,633
গান গাইতে পছন্দ করত।

675
00:54:02,799 --> 00:54:04,924
গরীব বাচ্চাদেরকে আর্থিকভাবে সাহায্য করতো।

676
00:54:07,758 --> 00:54:09,090
আর সে-ই কিনা উনাকে ধর্ষণ করেছিল।

677
00:54:10,633 --> 00:54:11,674
করেনি।

678
00:54:16,299 --> 00:54:17,299
ভালোবেসেছিল।

679
00:54:23,841 --> 00:54:26,132
উনারা গোপনে বিয়ে করেছিলেন।

680
00:54:27,716 --> 00:54:29,424
ব্যাটেল অফ ট্রাইডেন্টে রেগারের পরাজয়ের পর,

681
00:54:29,507 --> 00:54:30,507
উনার কোলে একটি সন্তান জন্ম নেয়।

682
00:54:32,549 --> 00:54:34,090
কথাটা রবার্টের কানে গেলে যে,

683
00:54:34,174 --> 00:54:36,382
বাচ্চাটাকে মেরেই ফেলত,
সে কথা লিয়ানা জানতেন।

684
00:54:38,132 --> 00:54:40,871
আর তাই, সন্তানের জন্ম দিতে গিয়ে

685
00:54:40,896 --> 00:54:45,967
মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে
নিজের শেষ ইচ্ছা হিসেবে তিনি বাচ্চাটাকে

686
00:54:45,992 --> 00:54:47,810
তার ভাই নেড স্টার্কের হাতে

687
00:54:49,617 --> 00:54:52,606
নিজের জারজ সন্তানরূপে লালন
পালন করার জন্য তুলে দিয়ে যান।

688
00:54:55,507 --> 00:54:56,716
আমার নাম...

689
00:54:59,132 --> 00:55:00,507
আমার আসল নাম...

690
00:55:03,883 --> 00:55:05,424
এইগন টার্গেরিয়ান।

691
00:55:08,299 --> 00:55:10,424
-অসম্ভব।
-অসম্ভব হলেই খুশি হতাম।

692
00:55:12,174 --> 00:55:13,341
কে বলেছে তোমাকে এসব?

693
00:55:14,424 --> 00:55:15,424
ব্র্যান।

694
00:55:16,549 --> 00:55:18,549
-ও দেখেছে এসব।
-ও দেখেছে এসব?

695
00:55:18,633 --> 00:55:21,215
আর স্যামওয়েল নিশ্চিত করেছে।

696
00:55:21,299 --> 00:55:25,382
ও এসবের কোনো অর্থ না জেনেই,
সিটাডেলে এ বিয়ের ব্যাপারটা পড়েছিল।

697
00:55:26,549 --> 00:55:29,257
দুনিয়ার কেউ জানে না,
এমন একটা গোপন সত্য...

698
00:55:29,341 --> 00:55:32,424
জানে শুধু তোমার ভাই আর সবচেয়ে প্রিয় বন্ধু।

699
00:55:33,716 --> 00:55:35,174
ব্যাপারটা তোমার একটুও অদ্ভুত লাগছে না?

700
00:55:37,883 --> 00:55:39,382
এটাই সত্য, ড্যানি।

701
00:55:41,049 --> 00:55:42,257
আমি জানি সেটা।

702
00:55:46,965 --> 00:55:49,007
এটাই যদি সত্যি হয়...

703
00:55:49,090 --> 00:55:53,132
তাহলে তো তুমি হয়ে যাবে
হাউজ টার্গেরিয়ানের শেষ পুরুষ উত্তরসূরি।

704
00:55:58,257 --> 00:56:00,257
আয়রন থ্রোনে তোমারও দাবি থাকবে।

705
00:56:10,716 --> 00:56:11,799
সবাই দাঁড়িয়ে যাও।

706
00:56:14,924 --> 00:56:16,883
তৈরি হয়ে যাও!

707
00:56:43,703 --> 00:57:10,195
Bangla Subtitle Created By
<font color="#ff0000">:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</font>

708
00:57:10,219 --> 00:57:15,413
<u>Translated By</u>
<font color="#00aeef">SAYEED BIN TARIQ ▪ TANJIDUL ISLAM SAKIB
SARAH IQBAL ▪ SHAZZAD HOSSAIN TANIM ▪ SOHEL RANA</font>

709
00:57:15,438 --> 00:57:20,397
 <u>Edited By</u>
<font color="#00aeef">FUAD ANAS AHMED</font>

710
00:57:20,421 --> 00:57:25,316
For Latest Updates,
<font color="#00aeef"><b>Join Our Facebook Group:</b></font> <b><u>fb.com/groups/skbd2017</u></b>

711
00:57:25,341 --> 00:57:30,301
For Latest Updates,
<font color="#00aeef"><b>Follow Our Facebook Page:</b></font> <b><u>www.facebook.com/skbd2017</u></b>
<font color="#00aeef"><b>And  Our  Website: </b></font>www.SerialKillerBD.com

712
00:57:30,325 --> 00:58:28,523
<font color="#00aeef"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>
