1
00:00:02,333 --> 00:00:15,916
<small>সাবটাইটেল পরিবেশনায়</small>
<font color="#00aeef">:.:.: THE GHOST SQUAD :.:.:</font>

2
00:00:17,000 --> 00:01:39,000
<font color="#87CEFA">:.:.: House of the Dragon (2022) :.:.: </font>
<font color="grey">Season 01, Episode 04</font>
<font color="red"><i>"King of the Narrow Sea"

3
00:01:45,647 --> 00:01:51,194
ভ্যাসালস্টোনের নির্মিত ব্ল্যাকহেভেনের 
প্রাচীর আরোহণযোগ্য নয়।

4
00:01:52,654 --> 00:01:58,284
আর দুর্গটি একটি শুষ্ক, 
গভীর পরিখা দ্বারা বেষ্টিত।

5
00:01:58,368 --> 00:02:02,914
ডর্নিশদের ভবিষ্যতের যেকোনো আক্রমণকে 
প্রতিহত করতে এটি সুদৃঢ় রয়েছে। 

6
00:02:04,374 --> 00:02:08,253
আর আমার এলাকাটি ছোট হলেও,

7
00:02:08,336 --> 00:02:12,257
এর অবস্থান ভারি প্রফুল্ল।

8
00:02:13,000 --> 00:02:35,000
<u><font color="#3CB371">Bangla Subtitle Created By:</font></u>
<big><font color="#00FFFF">Imrul Hasan Nasim</big>

9
00:02:36,447 --> 00:02:40,827
আমার পিতা এবং আমাকে...

10
00:02:40,910 --> 00:02:44,789
সম্মানিত করার সময় সময় রানি এলিসেন 
বলেছিলেন, সীমানাটি আশায় পরিপূর্ণ।

11
00:02:44,873 --> 00:02:47,167
আর বলুন তো, 
লর্ড ডনড্যারিয়ন,

12
00:02:47,250 --> 00:02:49,794
সবার বক্তব্য অনুযায়ী, আপনার কি 
আমার প্র-মাতামহ'কে অতটা সুন্দরী লাগতো?

13
00:02:51,254 --> 00:02:56,009
এটা অর্ধ-শতাব্দী পূর্বের কথা, রাজকুমারী।

14
00:02:56,593 --> 00:02:57,969
জি, তা বটে।

15
00:03:00,305 --> 00:03:02,557
বিষয়টা দৃষ্টিকটু দেখালো, রাজকুমারী।

16
00:03:02,640 --> 00:03:05,435
উনি আমার পিতা'র চেয়েও বয়োজ্যেষ্ঠ।

17
00:03:05,518 --> 00:03:09,856
আমায় বিবাহের জন্য নিজেকে প্রার্থী হিসেবে 
পেশ করে বরং উনিই দৃষ্টিকটু কাজ করেছেন।

18
00:03:11,608 --> 00:03:12,608
এরপর!

19
00:03:23,786 --> 00:03:25,330
আর এবার একটা পুচকে ছেলে।

20
00:03:26,080 --> 00:03:29,292
অদম্য সেনার ভাণ্ডার 
ব্ল্যাকউড একটি প্রাচীন হাউজ।

21
00:03:30,460 --> 00:03:34,631
রিভারল্যান্ডসে, 
একসময় তারা রাজত্ব করেছে।

22
00:03:34,714 --> 00:03:38,134
পূর্বপুরুষের রক্ত 
এখনো তাদের শিরায় বিদ্যমান।

23
00:03:40,303 --> 00:03:41,303
বলো।

24
00:03:43,389 --> 00:03:45,350
মাননীয়া রাজকুমারী...

25
00:03:45,433 --> 00:03:50,021
আমার দাদা'র দাদা লুকাস ব্ল্যাকউড 
যুদ্ধে ড্রাগন'কে বিজয়ে সহায়তার পর থেকেই...

26
00:03:50,104 --> 00:03:51,940
আমাদের মধ্যেকার 
সুসম্পর্ক বিদ্যমান রয়েছে।

27
00:03:52,023 --> 00:03:55,902
হ্যাঁ, ব্ল্যাকউডদের ছাড়া 
তো পরাজয় নিশ্চিতই ছিল।

28
00:03:58,529 --> 00:04:00,323
পূর্বপুরুষদের রক্তের দ্বারা,

29
00:04:00,406 --> 00:04:03,493
এই ভূমিতে নিহিত রয়েছে 
আমাদের ইতিহাস,

30
00:04:03,576 --> 00:04:06,537
যেটি আপনাদের পরিবারের 
বাসস্থান হয়ে উঠেছে।

31
00:04:06,621 --> 00:04:08,164
যদি আপনার স্বামী হিসেবে 
নির্বাচিত করেন, রাজকুমারী...

32
00:04:08,790 --> 00:04:10,583
আমার সুরক্ষায়,
আপনার দিবালোক হবে চিন্তামুক্ত...

33
00:04:10,667 --> 00:04:13,920
এবং রাত হবে নিরাপদ।

34
00:04:14,003 --> 00:04:17,507
"সুরক্ষা"? রাজকুমারী'র কাছে 
ড্রাগন আছে রে, আহাম্মক।

35
00:04:19,550 --> 00:04:21,052
ব্র‍্যাকেন!

36
00:04:21,135 --> 00:04:22,679
এটা বেশ বিনোদনমূলক।

37
00:04:23,805 --> 00:04:26,140
পরবর্তীজনকে দেখে নিই,

38
00:04:26,224 --> 00:04:28,434
তারপর রাতের ভোজনে যাবো।

39
00:04:29,769 --> 00:04:30,770
ক্র‍্যাভেন।

40
00:04:33,856 --> 00:04:35,024
আমরা চললাম।

41
00:04:37,568 --> 00:04:40,113
তরবারি খাপে ঢোকাও,
 আহাম্মকের দল!

42
00:04:40,196 --> 00:04:42,991
বন্দরে বার্তা প্রেরণ করে ক্যাপ্টেন 
অসউইন'কে জাহাজ প্রস্তুত করতে বলো।

43
00:04:43,074 --> 00:04:44,760
রাজকুমারী, বিটারব্রিজে আমাদের 
আরো তিনদিন পর যাওয়ার কথা রয়েছে।

44
00:04:44,784 --> 00:04:46,679
এই হাস্যকর প্রতিযোগীতার ইতি টানতে...

45
00:04:46,703 --> 00:04:48,788
আমি হাসিমুখে পায়ে হেঁটেই 
কিংসল্যান্ডিংয়ে রওনা দেবো।

46
00:04:54,335 --> 00:04:55,878
তাকানোর দরকার নেই, রাজকুমারী।

47
00:05:17,400 --> 00:05:20,319
এক ঘন্টার মধ্যেই আমাদের ল্যান্ডফলে 
পৌঁছে যাওয়ার কথা, রাজকুমারী।

48
00:05:23,489 --> 00:05:25,158
তোমার মতে উনি 
বিষয়টিকে কীভাবে নেবেন?

49
00:05:25,241 --> 00:05:27,410
মহামান্যের পেশ করা 
প্রত্যেক প্রার্থীকে...

50
00:05:27,493 --> 00:05:29,638
প্রত্যাখ্যানের কথা বলছেন,
নাকি দু'মাস হাতে থাকতেই...

51
00:05:29,662 --> 00:05:30,830
কীভাবে আচকমাই এই 
সফরের ইতি টানার বিষয়টা?

52
00:05:47,263 --> 00:05:49,098
আড়ালে যাও!

53
00:05:53,770 --> 00:05:54,770
রাজকুমারী!

54
00:05:55,938 --> 00:05:58,524
আপনি ঠিক আছেন?
কোথাও লাগেনি তো?

55
00:05:58,608 --> 00:06:00,526
- মেইস্টার'কে ডাকো!
- আমি ঠিক আছি।

56
00:06:52,578 --> 00:06:54,038
ডেমন এসেছে।

57
00:07:58,644 --> 00:08:01,189
আসনে এটি লাগিয়ে নিন।

58
00:08:16,412 --> 00:08:17,955
মুকুট পরে রয়েছো দেখছি।

59
00:08:19,081 --> 00:08:20,833
তুমিও কি নিজেকে "রাজা" বলো?

60
00:08:21,834 --> 00:08:23,544
ট্রায়ার্কিদের গুঁড়িয়ে দেয়ার পর...

61
00:08:23,628 --> 00:08:26,380
তারা আমায় "কিং অফ দ্য ন্যারো সী" 
নামে অভিহিত করেছে।

62
00:08:30,927 --> 00:08:34,514
যদিও আমি জানি যে,
আসল রাজা কেবল একজনই, মহামান্য।

63
00:08:42,980 --> 00:08:47,026
আমার মুকুট এবং স্টেপস্টোন্সের 
মালিক হলেন... আপনি।

64
00:08:51,280 --> 00:08:53,199
লর্ড কর্লিস কোথায়?

65
00:08:53,282 --> 00:08:55,368
ওনার জন্মভূমি ড্রিফটমার্কে ফিরে গেছেন।

66
00:08:55,451 --> 00:08:58,663
- স্টেপস্টোন্স কে সামলাচ্ছে?
- ঢেউ...

67
00:08:58,746 --> 00:09:07,463
কাঁকড়া, এবং বালিতে অন্যদের জন্য সতর্কবাণী হিসেবে 
পড়ে থাকা ট্রায়ার্কি'র ২,০০০ জন জলদস্যু'র মৃতদেহ।

68
00:09:44,667 --> 00:09:46,002
ওঠো।

69
00:10:09,317 --> 00:10:12,695
এ রাজ্য তোমার ওপর ঋণী রইলো, ভাই।

70
00:10:15,990 --> 00:10:16,990
এসো।

71
00:10:22,246 --> 00:10:24,540
এটাই আমাদের সুযোগ...

72
00:10:24,623 --> 00:10:27,960
ডেমন ঝুঁকি নিয়ে, 
বিদেশ যাত্রা করে,

73
00:10:28,044 --> 00:10:29,962
প্রতিযোগীতা জিততো...

74
00:10:31,922 --> 00:10:33,299
না, না, না, না, না, না, না, না।

75
00:10:33,382 --> 00:10:35,551
এই প্রসঙ্গে পুনরায় 
আমি তর্ক করতে চাই না।

76
00:10:35,634 --> 00:10:37,803
তুমি সর্বদাই ছিলে 
মায়ের চোখের মণি।

77
00:10:37,887 --> 00:10:40,056
না, একথা সকলেই জানে।

78
00:10:40,139 --> 00:10:41,265
তুমিই ছিলে।

79
00:10:42,767 --> 00:10:47,146
আমাদের মা রীতি-রেওয়াজ, 
পরম্পরা কিংবা নিয়মের ধার ধারতেন না।

80
00:10:47,229 --> 00:10:50,566
আর দুর্ভাগ্যবশত, 
আমি মহান যোদ্ধা ছিলাম না।

81
00:10:51,233 --> 00:10:53,611
আপনার বিজয়ের জন্য 
অভিনন্দন রইলো।

82
00:10:59,075 --> 00:11:00,409
ধন্যবাদ, রাজকুমারী।

83
00:11:06,040 --> 00:11:08,626
রাজকুমার ডেমন সম্ভবত কলাকৃতিগুলো 
ঘুরে দেখতে চাইবেন?

84
00:11:08,709 --> 00:11:13,506
নর্ভস ও কোহোরের উপহারকৃত 
নতুন পর্দাগুলো উনি দেখেননি।

85
00:11:13,589 --> 00:11:17,343
পর্দাগুলো দেখবে?

86
00:11:20,805 --> 00:11:23,349
ওর এসবের প্রতি 
বিন্দুমাত্রও আগ্রহ নেই।

87
00:11:24,767 --> 00:11:25,893
আমি দেখতে চাই। 

88
00:11:27,269 --> 00:11:30,106
তাহলে এর থেকে নিজেকে 
বঞ্চিত করে রেখো না।

89
00:11:32,066 --> 00:11:33,984
আমি একাই 
সেগুলো উপভোগ করবো।

90
00:11:37,405 --> 00:11:38,948
ওয়াইন ঢালো।

91
00:11:42,701 --> 00:11:45,413
যেমনটা বললামই, 
তুমি চোখের মণি ছিলে।

92
00:11:45,496 --> 00:11:48,666
না, তুমিই ছিলে। আসলেই। 
সত্যি বলছি।

93
00:12:04,098 --> 00:12:06,016
মনে হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হয়নি।

94
00:12:06,642 --> 00:12:08,561
নিজের সাধ্যমতো যতটা পারা 
যায় সহ্য করেছি।

95
00:12:10,020 --> 00:12:14,692
সেভেন কিংডমের সমস্ত তরুণ 
নাইট ও লর্ড তোমায় পেতে মরিয়া...

96
00:12:14,775 --> 00:12:15,775
কী জ্বালাতেই না পড়লে।

97
00:12:19,655 --> 00:12:23,409
এই রাজ্যের মেয়েদের দুজন পাণিপ্রার্থীর মধ্যে থেকে
 বেছে নেওয়ার সুযোগ পাওয়াই দুর্লভ, 

98
00:12:23,492 --> 00:12:25,411
৪০ জনের কথা তো বাদই দাও।

99
00:12:26,328 --> 00:12:29,540
তারা আমায় পেতে মরিয়া নয়।

100
00:12:29,623 --> 00:12:32,293
তারা কেবল নিজেদের বংশাবলী'র জন্য 
আমার নাম ও ভ্যালেরিয়ন রক্ত চায়।

101
00:12:35,337 --> 00:12:37,173
আমার এটাকে বেশ 
রোমাঞ্চকরই লাগে।

102
00:12:39,049 --> 00:12:44,847
প্রাসাদে বন্দী থেকে উত্তরাধীকারের জন্ম 
দেয়ায় সমর্পিত থাকা কতই না রোমাঞ্চকর।

103
00:12:49,768 --> 00:12:50,853
দুঃখিত।

104
00:13:00,154 --> 00:13:02,490
উনি কতটা রেগে আছেন?

105
00:13:05,701 --> 00:13:08,537
মহারাজ তোমার সফরের ব্যবস্থা 
করতে অনেক পরিশ্রম করেছেন।

106
00:13:09,163 --> 00:13:11,290
উনি... নিরাশ হয়েছেন।

107
00:13:11,957 --> 00:13:14,376
তবে তুমি ফিরে আসায় আমি খুশি।

108
00:13:18,631 --> 00:13:21,550
ইদানীং লক্ষ্য করলাম 
আমার বন্ধুর সংখ্যা কমছে।

109
00:13:22,927 --> 00:13:25,846
নিজেকে এখনো লেডি এলিসেন্ট'ই 
মানতে চাই, কিন্তু...

110
00:13:28,140 --> 00:13:31,977
কিন্তু সবাই এখন আমাকে
"রানি"-র চোখেই দেখে।

111
00:13:34,230 --> 00:13:36,148
আমারো তোমার কথা 
বড্ড মনে পড়েছে।

112
00:13:45,408 --> 00:13:49,246
ড্রাগনস্টোনে তো বেশ 
সুখীই লাগছিল তোমায়।

113
00:13:51,373 --> 00:13:52,916
ফিরে এলে কেন?

114
00:13:55,585 --> 00:14:00,382
আমার বাবা'কে নিয়ে উপহাস
করাই নিশ্চয় একমাত্র কারণ নয়।

115
00:14:11,183 --> 00:14:12,184
তো...

116
00:14:13,727 --> 00:14:14,937
উদ্দেশ্য কী তোমার?

117
00:14:16,313 --> 00:14:18,482
কেবল সেই শান্তি,
যেটা নিজ ভিটেতে পাওয়া যায়।

118
00:14:25,489 --> 00:14:29,410
ভেবেছিলাম এই ভিটেতে 
তুমি সুখী নও।

119
00:14:32,454 --> 00:14:36,000
তবে সম্ভবত দুঃসাহসিক কার্য 
তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে।

120
00:14:38,252 --> 00:14:39,795
সম্ভবত, আরো বুঝদার করে তুলেছে।

121
00:14:41,547 --> 00:14:44,216
গত চারবছরে তুমিও বেশ 
বুঝদার হয়ে উঠেছো, রাজকুমারী।

122
00:14:46,802 --> 00:14:48,846
সৌহার্দ্যের প্রতি
 তুমি অভ্যস্ত হয়ে উঠবে।

123
00:14:48,929 --> 00:14:52,224
সৌহার্দ্য'কে আমি সহ্য করে নিতে পারবো।
কিন্তু বাকিগুলো সম্ভব নয়।

124
00:14:52,308 --> 00:14:54,268
সবচেয়ে বড়ো প্রাসাদের 
অধিকারী কোনো লর্ডের কাছে...

125
00:14:54,351 --> 00:14:56,895
আমায় বিক্রি করতে মনে 
হয় আমার পিতা একপায়ে রাজি।

126
00:14:57,938 --> 00:15:00,274
বিক্রির জন্য আরো 
অনেক মন্দ জিনিস আছে।

127
00:15:05,530 --> 00:15:08,074
বিবাহ স্রেফ রাজনৈতিক সিদ্ধান্ত।

128
00:15:08,533 --> 00:15:11,036
বিয়ের পর, নিজের 
মর্জিমতো চলা যায়।

129
00:15:11,161 --> 00:15:14,539
পুরুষদের কাছে বিবাহ হয়তো 
রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে।

130
00:15:14,789 --> 00:15:16,209
নারীদের কাছে 
এটি মৃত্যদণ্ডের সামিল।

131
00:15:16,333 --> 00:15:22,672
সেটা সত্য হলে, আমার নিষ্কর্মা স্ত্রী'র 
থেকে বহুকাল আগেই মুক্তি নিয়ে নিতাম।

132
00:15:26,676 --> 00:15:29,512
তোমার স্ত্রী বেশ ভাগ্যবতী।

133
00:15:29,971 --> 00:15:31,348
তাকে অন্তঃসত্ত্বা যে করোনি।

134
00:15:33,350 --> 00:15:38,355
মনে হয় না অমন প্রতিকূল পরিবেশে 
কোনো শিশুর পক্ষে বেড়ে ওঠা সম্ভব।

135
00:15:43,818 --> 00:15:49,866
আমার মা'কে আমৃত্য উত্তরাধিকারের
জন্ম দিতে বাধ্য করা হয়েছিল।

136
00:15:50,116 --> 00:15:51,868
নিজেকে সেই একই ভাগ্যের 
অধিনস্থ করবো না।

137
00:15:52,243 --> 00:15:55,955
তোমার মায়ের ঘটনাটি ছিল দুঃখজনক।

138
00:15:57,123 --> 00:15:59,042
কিন্তু এই দুনিয়াটাই দুঃখজনক।

139
00:15:59,834 --> 00:16:09,177
মনে ভয় নিয়ে বাঁচা যায় না,
নয়তো এর সর্বশ্রেষ্ঠ অংশ থেকে বঞ্চিত হবে।

140
00:16:09,719 --> 00:16:11,805
ভয় নিয়ে বাঁচার 
মনোস্কামনা আমার নেই।

141
00:16:13,515 --> 00:16:15,016
আমি শুধু স্বতন্ত্র হতে চাই।

142
00:16:18,394 --> 00:16:20,813
সম্ভাবনা খুবই ক্ষীণ।

143
00:16:22,815 --> 00:16:25,025
স্টেপস্টোন্স'কে রাজ্যের অধিনস্থ 
হিসেবে বিবেচনা করা হতো,

144
00:16:25,109 --> 00:16:27,319
কিন্তু গত কয়েকদিনে,
মনে হচ্ছে যেন আমরা...

145
00:16:27,403 --> 00:16:29,780
ক্র‍্যাবফিডার'কে সরিয়ে 
সি স্নেকের অধীনে হস্তান্তর করেছি।

146
00:16:29,863 --> 00:16:34,451
স্পষ্টতই এটি লেডি লেইনা'র পরিবর্তে 
রাণী এলিসেন্ট'কে বিবাহ করার ক্ষোভ।

147
00:16:34,535 --> 00:16:37,413
তার মেয়ের ঘটনাটার 
বছরখানেক হয়ে গেছে।

148
00:16:37,496 --> 00:16:39,540
নিশ্চিতভাবেই, এখনো কি
সেই ক্ষোভ জমে থাকতে পারে?

149
00:16:39,623 --> 00:16:43,669
সি স্নেক একজন
 স্বভীমানী ব্যক্তি, মহারাজ।

150
00:16:43,752 --> 00:16:45,754
সেই মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

151
00:16:45,838 --> 00:16:48,632
সেই ক্ষতের নিরাময় 
কি করা যেতে পারে?

152
00:16:48,716 --> 00:16:51,844
লর্ড কর্লিসের স্বভীমান 
আমাদের মূখ্য সমস্যা নয়।

153
00:16:51,927 --> 00:16:53,804
আপনাকে আরো উদ্বিগ্ন 
করার মনোস্কামনা আমার নেই,

154
00:16:53,887 --> 00:16:57,307
মহারাজ, তবে ওল্ড টাউন থেকে 
আমার ভাই একটি দুঃসংবাদ পাঠিয়েছে।

155
00:16:58,183 --> 00:17:03,063
শোনা গেছে সিলর্ড ব্র‍্যাভোসের সাথে লর্ড 
কর্লিস একটি সন্ধিতে উপনীত হয়েছেন। 

156
00:17:03,147 --> 00:17:06,900
সিলর্ডের পুত্রের সাথে তার 
কন্যা লেইনা'র বিবাহ দিতে চায়।

157
00:17:09,069 --> 00:17:15,367
যদি ফ্রি সিটি'র সাথে ভ্যালেরিয়ন 
পরিবারের গাঠবন্ধন হয়...

158
00:17:15,451 --> 00:17:16,577
তাহলে...

159
00:17:17,369 --> 00:17:21,290
আমাদেরও কোনো বৈবাহিক 
চুক্তির সন্ধান করতে হবে।

160
00:18:10,422 --> 00:18:13,342
- শুভরাত্রি, সের ক্রিস্টোন।
- আরামে ঘুমান, রাজকুমারী।

161
00:20:33,482 --> 00:20:35,400
আমরা কোথায় যাচ্ছি?

162
00:21:00,342 --> 00:21:02,260
বিদায় হও, ছোকরা।

163
00:21:04,262 --> 00:21:05,514
সে আমায় ছোকরা বললো।

164
00:21:25,575 --> 00:21:27,911
নিজের মৃত্যু সম্পর্কে
 জানতে চাও, বাছা?

165
00:21:45,971 --> 00:21:47,514
আমি করছি।

166
00:22:01,987 --> 00:22:04,322
আমাদের একটু
একান্তে ছেড়ে দাও।

167
00:22:23,258 --> 00:22:26,178
ওদের তুলনায় অনেক 
আলতো করে স্পর্শ করছো।

168
00:22:26,261 --> 00:22:27,596
ধন্যবাদ, স্বামী।

169
00:22:30,682 --> 00:22:36,021
আর এবার আমরা মহান 
আইরন আসনের প্রসঙ্গে আসবো...

170
00:22:36,938 --> 00:22:40,150
আর কে হবে এর দখলদার।

171
00:22:40,233 --> 00:22:42,152
আমাদের সুশীল রাজা...

172
00:22:42,235 --> 00:22:44,613
তার উত্তরসূরি হিসেবে,
তার কন্যা...

173
00:22:44,696 --> 00:22:46,823
একজন মেয়ের নাম 
ঘোষণা করেছেন।

174
00:22:51,870 --> 00:22:54,623
কিন্তু তারপর, 
ওনার এক সন্তান জন্ম নেয়।

175
00:23:03,423 --> 00:23:05,884
একজন ছেলে!

176
00:23:05,967 --> 00:23:10,013
তো, আসনের দখলদার 
কোন উত্তরসূরি হবে?

177
00:23:10,430 --> 00:23:11,681
কে বসবে?

178
00:23:11,765 --> 00:23:14,059
ভাই? 
কন্যা?

179
00:23:14,142 --> 00:23:16,436
নাকি তিনবছর বয়সী খুদে রাজপুত্র?

180
00:23:28,198 --> 00:23:32,369
রিনেরা... 
রাজ্যের পুলক...

181
00:23:32,452 --> 00:23:35,330
খুবই অল্পবয়সী ও রোগা একটা মেয়ে...

182
00:23:36,331 --> 00:23:39,501
সবাই তাকে চোখে হারায়,

183
00:23:39,584 --> 00:23:43,380
কিন্তু সে কি একজন দৃঢ়,

184
00:23:43,463 --> 00:23:46,174
- না দুর্বল রানি হবে?
- দুর্বল!

185
00:23:46,258 --> 00:23:49,845
কিন্তু খুদে রাজপুত্র, অ্যাগন,
সিংহাসনের দাবিদার হতে পারেন,

186
00:23:49,928 --> 00:23:53,098
ওনার দুটো জিনিসের 
অধিকারী রিনেরা হতে পারবে না:

187
00:23:53,181 --> 00:23:55,142
এক বিজেতার নাম...

188
00:23:55,934 --> 00:23:57,060
এবং একটি পুরুষাঙ্গ।

189
00:24:00,814 --> 00:24:03,358
মিথ্যা, অপবাদ!

190
00:24:03,442 --> 00:24:05,110
যেটা মন চায় বলো...

191
00:24:05,193 --> 00:24:07,112
তবে বহু সাধারণ মানুষের মতে...

192
00:24:07,195 --> 00:24:10,031
পুরুষ হিসেবে, অ্যাগনের 
উত্তরসূরি হওয়া উচিত।

193
00:24:11,908 --> 00:24:13,577
তাদের ইচ্ছার কেউ ধার ধারে না।

194
00:24:16,663 --> 00:24:20,041
একদিন তাদের অধিপতি হওয়ার মনোস্কামনা 
রাখলে, তাদের ইচ্ছাকেই গুরুত্ব দিতে হবে।

195
00:24:21,751 --> 00:24:25,255
একটা রাতের জন্য, উত্তরাধিকারের 
বোঝা থেকে আমার মুক্তি চাই।

196
00:24:31,845 --> 00:24:33,013
তামার চার টুকরো, গৃহহীন।

197
00:24:33,096 --> 00:24:35,223
কিংস ল্যান্ডিংয়ে আনন্দের 
জন্য আমরা অর্থ প্রদান করি।

198
00:24:36,725 --> 00:24:38,101
- এই!
- দাঁড়াও! ছোকরা!

199
00:24:38,185 --> 00:24:39,394
দাঁড়াও, আমি ধরে আনছি।

200
00:25:18,016 --> 00:25:21,186
আর এখন তুমি
 কার থেকে পালাচ্ছো?

201
00:25:21,269 --> 00:25:22,395
সের হারউইন।

202
00:25:23,063 --> 00:25:24,272
রাজকুমারী।

203
00:25:29,110 --> 00:25:30,320
না।

204
00:25:31,321 --> 00:25:32,948
নিজের খেয়াল রেখো, ছোকরা।

205
00:25:33,031 --> 00:25:35,408
পরেরবার, ভাগ্য এতটা 
সহায় না'ও হতে পারে।

206
00:25:39,704 --> 00:25:41,248
উপভোগ করেছো, তাই না?

207
00:25:43,166 --> 00:25:46,711
জানি না আর কবে 
স্বাধীনতার স্বাদ পাবো!

208
00:25:58,932 --> 00:26:00,850
এসো।

209
00:26:05,605 --> 00:26:06,773
মাফ করবেন, মহারাণী।

210
00:26:07,691 --> 00:26:09,609
মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন।

211
00:26:15,490 --> 00:26:16,616
অনেক রাত হয়ে গেছে।

212
00:26:17,158 --> 00:26:18,702
জি, মহারাণী।

213
00:28:24,494 --> 00:28:26,413
এটা কোন জায়গা?

214
00:28:27,497 --> 00:28:30,041
এখানেই মানুষ নিজের
ইচ্ছেমতো সুখ কুড়াতে আসে।

215
00:28:52,188 --> 00:28:54,732
দেখতেই পাচ্ছো সঙ্গমেই সুখ।

216
00:28:56,192 --> 00:28:58,736
নারী-পুরুষ উভয়ের জন্যই।

217
00:29:12,584 --> 00:29:15,503
বিয়ে করাটা হলো কর্তব্য… হ্যাঁ।

218
00:29:19,924 --> 00:29:22,844
কিন্তু তা আমাদের মনোবাঞ্ছা পূরণের
পথে বাধা হতে পারে না.

219
00:29:26,806 --> 00:29:28,725
কিংবা নিজের পছন্দের 
মানুষটার সাথে সঙ্গমের পথে।

220
00:30:49,806 --> 00:30:50,932
ডেমন?

221
00:31:30,221 --> 00:31:31,389
রাজকুমারী?

222
00:31:39,939 --> 00:31:41,858
রাজকুমারী, 
আপনি ঠিক আছেন তো?

223
00:31:44,861 --> 00:31:47,989
- আমি লর্ড কমান্ডার'কে জানাচ্ছি।
- না।

224
00:31:53,578 --> 00:31:56,122
শিরস্ত্রাণ ফিরিয়ে দিন।

225
00:32:03,755 --> 00:32:04,964
মশকরা শেষ হয়েছে?

226
00:32:08,217 --> 00:32:09,510
ধন্যবাদ।

227
00:32:40,750 --> 00:32:41,876
থামুন।

228
00:36:42,700 --> 00:36:44,180
এই নিশিরাতে বিরক্ত করার জন্য
ক্ষমা চাচ্ছি, মাই লর্ড।

229
00:36:44,243 --> 00:36:45,328
কী হয়েছে?

230
00:36:45,411 --> 00:36:47,914
হোয়াইট ওর্ম থেকে
এক বার্তাবাহক সংবাদ এনেছে।

231
00:37:13,397 --> 00:37:15,775
আমি কি তোমার বন্ধী?

232
00:37:15,858 --> 00:37:18,027
যেমনটা একসময়
আমি আপনার ছিলাম?

233
00:37:22,907 --> 00:37:25,826
ভাগ্য ভালো,
আমি আপনার রক্ষাদাত্রী।

234
00:37:33,751 --> 00:37:35,602
এতে আপনার বিভ্রান্তি কেটে যাবে।

235
00:37:37,880 --> 00:37:40,508
কোনো সস্তা পতিতার থেকে
আমার সুরক্ষা লাগবে না।

236
00:37:40,591 --> 00:37:42,051
আমি অতটাও সস্তা নই।

237
00:37:44,011 --> 00:37:46,389
তাহলে দামী পতিতাই সই।

238
00:37:46,472 --> 00:37:49,016
আমি ওই জীবনটা
পেছনে ফেলে এসেছি।

239
00:37:49,100 --> 00:37:53,229
আমি দেখেছি যে দেহব্যবসা আমায়
 জীবনে এতদূরই আনতে পারে।

240
00:37:54,230 --> 00:37:56,357
তোমার তো খদ্দেরের 
লাইন লেগেই থাকত।

241
00:37:57,358 --> 00:38:00,611
চাওয়া থেকে নয়,  
বরং কষ্ট থেকেই কঠিন শিক্ষা আসে।

242
00:38:16,752 --> 00:38:19,297
যাওয়ার পথে
ভাড়াটা মিটিয়ে যাবেন।

243
00:38:45,239 --> 00:38:46,407
আসুন।

244
00:38:56,000 --> 00:38:57,168
কী হয়েছে?

245
00:38:58,878 --> 00:39:01,547
এত সকালে বিরক্ত 
করার জন্য দুঃখিত, মহারাজ।

246
00:39:02,381 --> 00:39:03,716
একটা...

247
00:39:05,051 --> 00:39:06,260
অস্বস্তিকর সংবাদ আছে।

248
00:39:06,344 --> 00:39:09,638
সভাসদদের বলার আগে কথাটা 
আপনাকে জানানোই বুদ্ধিমানের মনে হলো।

249
00:39:09,722 --> 00:39:11,640
সি স্নেকের ব্যাপারে।

250
00:39:14,810 --> 00:39:17,730
দুঃখিত, খবরটা 
রাজকুমারীর সম্পর্কে, মহারাজ।

251
00:39:19,440 --> 00:39:20,983
ওর কিছু হয়েছে?

252
00:39:26,197 --> 00:39:27,573
একজন পিতাকে...

253
00:39:27,656 --> 00:39:30,576
 তার মেয়ের কীর্তিকলাপ
 সম্পর্কে বলাটা সহজ নয়।

254
00:39:31,827 --> 00:39:33,871
আমি চুপ থাকার
 মনস্থির করেছিলাম, কিন্তু...

255
00:39:33,954 --> 00:39:35,623
কী করেছে ও?

256
00:39:39,043 --> 00:39:41,587
রাজকুমারীকে গত সন্ধ্যায়...

257
00:39:43,005 --> 00:39:45,549
প্রাসাদের বাইরে...

258
00:39:47,259 --> 00:39:48,677
এক পতিতালয়ে দেখা গেছে।

259
00:39:49,428 --> 00:39:50,554
তো কী হয়েছে?

260
00:39:51,305 --> 00:39:54,225
সে তার চাচা'র সাথে গিয়েছিল।

261
00:39:55,851 --> 00:40:00,439
তারা এমন কাজে লিপ্ত হয়েছিল
 যা একজন কুমারী মেয়ের...

262
00:40:02,108 --> 00:40:03,776
একজন রাজকুমারীর সাথে যায় না।

263
00:40:06,946 --> 00:40:08,489
কীরকম কাজ?

264
00:40:14,703 --> 00:40:16,664
বলব কি, মহারাজ?

265
00:40:16,747 --> 00:40:20,084
আমার শয়নগৃহে এসে আমার 
মেয়ের নামে অভিযোগ করছেন।

266
00:40:20,167 --> 00:40:22,545
এখন স্পষ্টভাবে বলুন।

267
00:40:26,507 --> 00:40:29,051
ডেমন আর 
রিনেরাকে একসাথে...

268
00:40:30,845 --> 00:40:32,847
পতিতালয়ের
 অন্দরমহলে দেখা গেছে।

269
00:40:44,233 --> 00:40:45,401
সঙ্গমরত অবস্থায়।

270
00:40:53,576 --> 00:40:55,119
এসব মিথ্যে।

271
00:40:56,203 --> 00:40:57,746
আপনি ভুল শুনেছেন।

272
00:40:58,831 --> 00:41:00,958
আপনার কথাটা 
সত্যি হলেই ভালো হতো, মহারাজ।

273
00:41:03,043 --> 00:41:05,171
এই রটনার মূল হোতা কে?

274
00:41:06,213 --> 00:41:08,674
এই গুজব-রটনাকারীকে
অবিলম্বে আমার সামনে হাজির করুন।

275
00:41:08,757 --> 00:41:10,759
আর আমি তাদের
চোখ খুবলে নেবো।

276
00:41:10,843 --> 00:41:14,430
আপনার হ্যান্ড হিসেবে,
আমার সংবাদ অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে।

277
00:41:14,513 --> 00:41:17,183
আর এই সংবাদদাতা 
আজ অবধি ভুল সংবাদ দেয়নি। 

278
00:41:17,975 --> 00:41:21,312
আর বেশ ক'জন চাকরবাকর
উনাকে দেখার কথা স্বীকার করেছে,

279
00:41:21,395 --> 00:41:22,938
রাজকুমারী...

280
00:41:23,522 --> 00:41:25,691
চুপিসারে কিংস ল্যান্ডিং-র
 দ্বার পেরিয়ে,

281
00:41:25,774 --> 00:41:27,651
একজন বালক-ভৃত্যের ছদ্মবেশে,

282
00:41:27,735 --> 00:41:29,862
গভীর রাতে বাইরে যাচ্ছিলেন।

283
00:41:31,322 --> 00:41:33,490
আপনি কি উচ্চাকাঙ্ক্ষার মোহে 
এতটাই নিমজ্জিত যে,

284
00:41:33,574 --> 00:41:35,492
আমার মেয়ের 
পিছু নিতে হয়েছে?

285
00:41:36,076 --> 00:41:37,620
গোয়েন্দাগিরি করতে হয়েছে?

286
00:41:38,287 --> 00:41:41,373
ওর দুর্নাম করার জন্য
ওৎ পেতে আছেন?

287
00:41:42,333 --> 00:41:45,127
আমার ওরকম কোনো
মনোবাঞ্ছা নেই, মহারাজ।

288
00:41:45,211 --> 00:41:47,129
নিজেকে খুব ধূর্ত ভাবেন।

289
00:41:48,339 --> 00:41:49,757
আপনার অভিসন্ধি একদম সুস্পষ্ট।

290
00:41:51,509 --> 00:41:53,844
নিজের রক্তকে আয়রন থ্রোনে
 বসানোর জন্য এতটাই মরিয়া যে...

291
00:41:53,928 --> 00:41:56,263
 আমার রক্তকে বলিদান দিতেও
 পিছপা হচ্ছেন না?

292
00:41:58,766 --> 00:41:59,892
বিদেয় হোন।

293
00:42:04,021 --> 00:42:06,565
এখনি... কামরা ত্যাগ করুন।

294
00:42:11,946 --> 00:42:13,405
যথা আজ্ঞা, মহারাজ।

295
00:42:53,737 --> 00:42:56,073
আমার পোশাক পরিধান হয়ে 
গেছে, আনোরা। এসো।

296
00:43:05,958 --> 00:43:07,084
রাজকুমারী।

297
00:43:12,923 --> 00:43:13,966
আসুন।

298
00:43:23,767 --> 00:43:26,395
রাজকুমারী, 
রানি সংবাদ পাঠিয়েছেন।

299
00:43:51,045 --> 00:43:52,629
গতরাতে কী হয়েছে?

300
00:43:54,506 --> 00:43:56,467
কীসের কথা বলছেন?

301
00:43:56,550 --> 00:43:59,178
আমার পিতা তোমার সম্পর্কে
কয়েকটা উদ্বেগজনক অভিযোগ তুলেছেন।

302
00:44:02,181 --> 00:44:03,724
তুমি কি তোমার 
চাচার সঙ্গে ছিলে?

303
00:44:05,934 --> 00:44:07,936
ওহ, আমি...

304
00:44:08,020 --> 00:44:09,730
বহুবছর পর তার সাথে দেখা।

305
00:44:09,813 --> 00:44:11,333
উনি বিনোদনের জন্য
আমাকে শহরে নিয়ে গিয়েছিলেন।

306
00:44:11,357 --> 00:44:13,609
ঝেড়ে কাশো, রিনেরা।

307
00:44:13,692 --> 00:44:15,611
আপনার পিতা আমার 
নামে কিছু একটা অভিযোগ করেছেন।

308
00:44:16,737 --> 00:44:18,739
আমি ওয়াইন পান করি সেটা?

309
00:44:18,822 --> 00:44:21,241
রাতের আঁধারে 
প্রাসাদের বাইরে যাই?

310
00:44:21,325 --> 00:44:23,202
তুমি পতিতালয়ে
ডেমনের সাথে সঙ্গম করেছ।

311
00:44:32,002 --> 00:44:36,256
এটা একটা জঘন্য অভিযোগ।

312
00:44:36,340 --> 00:44:37,383
তাই?

313
00:44:37,466 --> 00:44:40,386
তোমরা টারগেরিয়ানরা
অদ্ভুত রীতিনীতি লালন করো।

314
00:44:40,469 --> 00:44:43,639
- আর ডেমন তো লাগামছাড়া।
- এলিসেন্ট...

315
00:44:43,722 --> 00:44:46,308
মহারাণী, বোন,
আপনি তো জানেন,

316
00:44:46,392 --> 00:44:47,726
কখনোই ওসব করব না।

317
00:44:47,810 --> 00:44:49,269
আপনি ওসব গুজবে
বিশ্বাস করতে পারেন না।

318
00:44:49,353 --> 00:44:50,562
আমার পিতা 
কোনো গুজবে কান দেন না।

319
00:44:50,646 --> 00:44:51,873
নিশ্চিতভাবে 
উনি ভুল তথ্য পেয়েছেন।

320
00:44:51,897 --> 00:44:53,249
উনার স্বচক্ষে ওসব 
প্রত্যক্ষ করার কথা নয়।

321
00:44:53,273 --> 00:44:54,942
- কেন নয়?
- কারণ ওসবের কিছুই ঘটেনি।

322
00:44:55,025 --> 00:44:56,944
- উনি শুনেছেন...
- শুনেছেন?

323
00:44:59,488 --> 00:45:01,407
কে আপনার বাবার কানে
এসব অভিযোগগুলো তুলেছে?

324
00:45:05,369 --> 00:45:07,287
আমি রাজকুমারী।

325
00:45:08,080 --> 00:45:10,999
আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা
রাজদ্রোহের শামিল।

326
00:45:13,419 --> 00:45:16,088
- আমি সঠিক জানি না...
- আপনার পিতা আপনাকে বলেননি?

327
00:45:16,839 --> 00:45:18,757
উনি মহারাজকে জানিয়েছেন।

328
00:45:21,635 --> 00:45:22,761
আমি আড়ি পেতে শুনেছি।

329
00:45:26,849 --> 00:45:29,393
আপনার আড়ি পেতে 
শোনা কথার জন্যে…

330
00:45:30,269 --> 00:45:31,812
 আমাকে অপবাদ দিচ্ছেন?

331
00:45:32,688 --> 00:45:34,731
আমি স্রেফ তোমাকে
সাহায্য করতে চাই, রিনেরা।

332
00:45:43,449 --> 00:45:45,242
আমরা পানশালায় মদ গিলেছি।

333
00:45:46,910 --> 00:45:49,455
বেশ কয়েকটি... পানশালায়।

334
00:45:50,622 --> 00:45:52,416
রাত্রি গভীর হচ্ছিল...

335
00:45:53,167 --> 00:45:54,710
আর আমি প্রাসাদে 
ফেরার কথা বলি।

336
00:45:55,794 --> 00:45:57,713
কিন্তু ডেমন এসব
 জারি রাখতে চাইলেন।

337
00:46:00,507 --> 00:46:02,968
যেহেতু উনি আমার সহচর ছিলেন,
আমি নিরুপায় ছিলাম।

338
00:46:03,051 --> 00:46:04,261
"জারি রাখতে চাইলেন"...

339
00:46:07,055 --> 00:46:08,182
পতিতালয়ে?

340
00:46:09,016 --> 00:46:11,268
উনি আমাকে
দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন।

341
00:46:13,145 --> 00:46:16,064
আমি স্রেফ দর্শক ছিলাম।
কিচ্ছুটি করিনি।

342
00:46:21,695 --> 00:46:24,573
 তারপর ডেমন
ওনার পেয়ালায় ডুব দিলেন আর,

343
00:46:26,200 --> 00:46:29,745
আমাকে ফেলে পতিতার কাছে 
নিজেকে সপে দিলেন। 

344
00:46:34,333 --> 00:46:36,251
আমার আগেই বুঝা উচিত ছিল।

345
00:46:42,424 --> 00:46:43,759
তো তুমি কিছুই করোনি?

346
00:46:46,887 --> 00:46:49,431
আমাকে কি প্রমাণও দিতে হবে?

347
00:46:53,393 --> 00:46:55,854
ডেমন আমাকে 
কোনোদিন স্পর্শ করেননি।

348
00:46:57,606 --> 00:47:01,693
আমার মায়ের স্মৃতির 
দিব্যি খেয়ে বলছি।

349
00:47:05,239 --> 00:47:07,300
তোমার সতীত্ব নিয়ে
 প্রশ্ন উঠতে পারে…

350
00:47:07,324 --> 00:47:09,493
এরকম অবস্থায় নিজেকে
ফেলাটা বোকামি ছিল।

351
00:47:13,539 --> 00:47:15,499
তোমার যোগ্য পাত্র খুঁজতে-খুঁজতে
 মহারাজ দিন রাত এক করে ফেলছেন।

352
00:47:15,582 --> 00:47:16,917
আর আমিও।

353
00:47:17,876 --> 00:47:20,003
যদি ওই লর্ডেরা ভেবে বসেন
তোমার গায়ে...

354
00:47:21,880 --> 00:47:23,006
কলঙ্কের দাগ লেগেছে...

355
00:47:24,758 --> 00:47:27,094
- তাহলে সব ভেস্তে যাবে।
- জানি...

356
00:47:27,970 --> 00:47:28,971
মহারাণী।

357
00:47:30,973 --> 00:47:32,057
আমিও অনুশোচনায় জ্বলছি।

358
00:47:46,697 --> 00:47:49,908
মহারাজ আপনাকে ডেকেছেন,
মহামান্য রাজকুমার।

359
00:47:49,992 --> 00:47:52,578
আমার শরীর থেকে হাত সরা।

360
00:48:40,500 --> 00:48:41,543
আমার মেয়ে।

361
00:48:49,176 --> 00:48:51,762
তুমি অস্বীকারও করবে না?

362
00:48:51,845 --> 00:48:55,641
অভিযোগ প্রত্যাখ্যানের পূর্বে আমায় 
জানতে হবে অভিযোগটা কী।

363
00:48:57,017 --> 00:48:58,268
তুমি ওকে কলুষিত করেছো।

364
00:49:07,110 --> 00:49:08,612
এখনো, চুপ করে রয়েছ।

365
00:49:08,695 --> 00:49:10,989
তাতে কী আসে যায়, ভাই?

366
00:49:11,073 --> 00:49:12,324
রিনেরার বয়সে,

367
00:49:12,407 --> 00:49:14,284
আমাদের সিল্ক স্ট্রীটের 
বেশিরভাগ পতিতালয়ে...

368
00:49:14,368 --> 00:49:15,827
ঢুঁ মারা হয়ে গিয়েছিল।

369
00:49:15,911 --> 00:49:17,454
আমরা তরুণ ছিলাম।

370
00:49:17,954 --> 00:49:19,873
রিনেরা কেবল একটা মেয়ে।

371
00:49:19,956 --> 00:49:22,167
- তোমার ভাতিজি!
- রিনেরা প্রাপ্তবয়স্কা।

372
00:49:22,250 --> 00:49:24,670
কোনো পতিতার বদলে তার প্রথম 
অভিজ্ঞতা আমার সাথে হওয়াই ভালো।

373
00:49:24,753 --> 00:49:25,753
তুই হারামি...

374
00:49:27,464 --> 00:49:29,716
তুই ওকে শেষ করে দিয়েছিস!

375
00:49:29,800 --> 00:49:31,968
কোন লর্ড বিয়ে করবে ওকে?
এই অবস্থায়?

376
00:49:32,052 --> 00:49:34,596
কোনো লর্ড কী ভাবে 
তাতে কী আসে যায়?

377
00:49:34,680 --> 00:49:38,767
তুমি একজন ড্রাগন।
তোমার কথাই সত্যি এবং আইন।

378
00:49:38,850 --> 00:49:41,311
আমি জীবনভর তোকে 
প্রশ্রয় দিয়ে গেছি।

379
00:49:41,937 --> 00:49:44,398
কিন্তু তোর হৃদয়, 
আমার ভাবনার চেয়েও বেশি কলুষিত।

380
00:49:44,481 --> 00:49:48,985
আমার ওকে তোর মতো উত্তরাধিকার 
থেকে সরিয়ে দিয়ে চিন্তামুক্ত হওয়া উচিত।

381
00:49:49,986 --> 00:49:51,530
ওকে আমার কাছে বিয়ে দাও।

382
00:49:53,115 --> 00:49:56,326
যখন আমি নিজের মুকুট খুলে দিই,
বলেছিলে আমি যা খুশি চাইতে পারি।

383
00:49:56,410 --> 00:49:58,704
আমি রিনেরাকে চাই,
আমি ওকে এই অবস্থাতেই নেবো,

384
00:49:58,787 --> 00:50:00,747
আর আমাদের পারিবারিক 
ঐতিহ্য অনুসারে বিয়ে করবো।

385
00:50:00,831 --> 00:50:03,125
তুমি আগে থেকেই বিবাহিত।

386
00:50:03,208 --> 00:50:05,836
সেটা দিগবিজয়ী অ্যাগনকে
দ্বিতীয় স্ত্রী নেওয়া থেকে আটকায়নি।

387
00:50:06,628 --> 00:50:08,255
তুমি কোনো দিগবিজয়ী নও।

388
00:50:08,338 --> 00:50:11,800
তুমি একটা অভিশাপ...
যা আমায় ধ্বংস করতে পাঠানো হয়েছে।

389
00:50:11,883 --> 00:50:14,803
রিনেরাকে আমার কাছে বিয়ে দাও।

390
00:50:14,886 --> 00:50:18,640
আর আমরা এই হাইজ অফ ড্রাগনকে 
এর পূর্ণ ঐশ্বর্যে ফিরিয়ে আনব।

391
00:50:18,724 --> 00:50:19,975
অবশ্যই।

392
00:50:20,058 --> 00:50:22,602
তোমার লোভ আমার 
মেয়ের প্রতি নয়, তাই না?

393
00:50:23,603 --> 00:50:24,771
এই সিংহাসনের প্রতি।

394
00:50:27,441 --> 00:50:29,943
ভেইলে ফিরে যাও, ডেমন,

395
00:50:30,026 --> 00:50:31,945
তোমার আইনত স্ত্রী'র কাছে।

396
00:50:32,946 --> 00:50:37,909
নিজের যা কিছু সম্মান আছে 
ধরে রাখার চেষ্টা করো।

397
00:50:37,993 --> 00:50:40,829
নয়তো করো না। 
আমার কোনো মাথাব্যথা নেই।

398
00:50:41,538 --> 00:50:43,790
আমার দৃষ্টিসীমার বাইরে থাকলেই হলো।

399
00:50:51,339 --> 00:50:53,258
যেটা তোমার ইচ্ছে, ভাই।

400
00:51:23,497 --> 00:51:25,165
রিনেরার সাথে কথা বলেছেন?

401
00:51:27,834 --> 00:51:28,835
না।

402
00:51:34,174 --> 00:51:36,718
কপটচারীতা রিনেরার স্বভাব নয়।

403
00:51:38,053 --> 00:51:39,971
আপনার ভাইয়ের ব্যাপারে 
অবশ্য তা বলতে পারি না।

404
00:51:40,972 --> 00:51:42,307
তোমার মনে হয়, 
সে মিথ্যে বলেছে?

405
00:51:43,558 --> 00:51:45,685
কবেই সে, 
পুরো সত্যিটা বলে?

406
00:51:47,103 --> 00:51:50,023
এরকম বিষয়, 
স্বীকার করে ওর কী লাভ?

407
00:51:52,984 --> 00:51:54,736
আপনাকে ভেঙে ফেলা।

408
00:52:00,992 --> 00:52:04,538
যেটাই হোক, 
রিনেরা নির্দোষ না।

409
00:52:05,413 --> 00:52:07,833
শুধুমাত্র ডেমনের ওকে 
কলুষিত করার চেষ্টার জন্যে?

410
00:52:07,916 --> 00:52:11,169
ডেমন আর রিনেরার 
শরীরে ড্রাগনের রক্ত বইছে।

411
00:52:11,253 --> 00:52:13,046
ওরা অস্থির আর উশৃঙ্খল।

412
00:52:13,129 --> 00:52:15,882
ও আমায় শপথ করে বলেছে, 
ও এখনো কুমারী।

413
00:52:17,592 --> 00:52:19,135
আর আমি ওকে বিশ্বাস করি।

414
00:53:23,408 --> 00:53:26,995
এই ছুরি একসময় 
দিগবিজয়ী অ্যাগনের ছিল।

415
00:53:28,622 --> 00:53:30,540
তার আগে এনারের।

416
00:53:31,458 --> 00:53:33,001
আর তার আগে....

417
00:53:33,919 --> 00:53:35,837
জানা কঠিন।

418
00:53:41,593 --> 00:53:45,555
অ্যাগনের মৃত্যুর পূর্বে,
ভ্যালেরিয়ন জাদুকরদের শেষজন,

419
00:53:45,639 --> 00:53:47,182
ওনার গান 
এই স্টীলে লিখে গেছেন।

420
00:53:54,856 --> 00:53:56,858
"আমার রক্ত থেকে...

421
00:53:57,609 --> 00:54:00,820
"উঠে আসবে প্রতিশ্রুত রাজকুমার...

422
00:54:02,948 --> 00:54:06,493
...যে হবে সংগীত, বরফ আর আগুনের।"

423
00:54:10,956 --> 00:54:14,417
তোমায় আমি যেই দায়িত্ব সঁপেছি,

424
00:54:14,501 --> 00:54:16,628
এই জ্ঞানের বোঝা...

425
00:54:17,879 --> 00:54:21,383
তা এই সিংহাসনের চেয়ে বড়ো, 
রাজার চেয়ে বড়ো।

426
00:54:21,466 --> 00:54:23,009
তোমার...

427
00:54:23,093 --> 00:54:25,178
আর তোমার বাসনার চেয়েও বড়ো।

428
00:54:29,808 --> 00:54:32,268
জেহেরাস তোমায় উত্তরাধিকার 
হতে বঞ্চিত করতো।

429
00:54:32,352 --> 00:54:33,478
এক মিথ্যের জন্য?

430
00:54:34,938 --> 00:54:37,607
আপনি এখনো আমায় 
সত্যিটার ব্যাপারে জিজ্ঞেসই করেননি।

431
00:54:37,691 --> 00:54:40,193
সত্যিটা গুরুত্বপূর্ণ নয়, রিনেরা।

432
00:54:40,276 --> 00:54:42,153
শুধু ধারণা মাত্র।

433
00:54:42,237 --> 00:54:43,989
তুমি নিজেকে উন্মুক্ত করেছো।

434
00:54:44,072 --> 00:54:46,074
এখন আমাদের দুজনকেই 
তার ফল ভুগতে হবে।

435
00:54:46,658 --> 00:54:49,869
যদি আমি পুরুষ হতাম,
যার সাথে ইচ্ছা শুতে পারতাম।

436
00:54:50,620 --> 00:54:52,288
ডজনখানেক জারজের 
জন্ম দিতে পারতাম,

437
00:54:52,372 --> 00:54:55,083
এবং আপনার কোর্টের কেউ
তাতে টু-শব্দও করতো না।

438
00:54:55,166 --> 00:54:58,378
ঠিক বলেছো...
কিন্তু তুমি নারী হয়ে জন্মেছো।

439
00:54:59,421 --> 00:55:02,132
তো আমার খেতাব কেড়ে নেবেন,
আর অ্যাগনকে উত্তধারিকার বানাবেন।

440
00:55:02,215 --> 00:55:03,341
আমি করতাম।

441
00:55:04,426 --> 00:55:08,555
কিন্তু আমার দায়িত্ব রাজ্যে আরো
মতানৈক্য বুনে না দিয়ে, একে ধরে রাখা।

442
00:55:10,432 --> 00:55:13,059
তোমার পাত্র দেখা এখানেই শেষ।

443
00:55:13,143 --> 00:55:15,353
তুমি সের লিয়েনর ভ্যালেরিয়নকে বিয়ে করবে,

444
00:55:15,437 --> 00:55:17,731
এবং তা করবে কোনো
 বিরোধিতা ছাড়াই।

445
00:55:18,898 --> 00:55:20,859
সি স্নেকের পুত্রকে।

446
00:55:20,942 --> 00:55:23,445
যাতে আমি তোমার রাজনৈতিক
মাথাব্যথার প্রতিকার হতে পারি।

447
00:55:23,528 --> 00:55:26,322
তুমিই আমার রাজনৈতিক মাথাব্যথা!

448
00:55:30,618 --> 00:55:32,871
স্যার লেনর ভ্যালেরিয়নের 
সাথে তোমার বিয়ে,

449
00:55:32,954 --> 00:55:35,790
রাজ্যের দুই সর্বাধিক শক্তিশালী 
পরিবারকে একত্র করবে।

450
00:55:35,874 --> 00:55:39,878
আমাদের ড্রাগন আর 
নৌসেনাদের যৌথ শক্তিতে,

451
00:55:39,961 --> 00:55:42,630
কেউ আমাদের বিরুদ্ধে
মাথা তোলার সাহস পাবে না।

452
00:55:42,714 --> 00:55:44,049
হাউজ অফ ড্রাগন।

453
00:55:44,132 --> 00:55:46,593
একচ্ছত্র হয়ে রবে 
পরবর্তী প্রজন্মের জন্য।

454
00:55:46,676 --> 00:55:50,472
আর আপনার সিংহাসনের উপর দৃষ্টি 
দিয়ে থাকা সেই শকুনের কী করবেন?

455
00:55:51,014 --> 00:55:52,348
কোন শকুন?

456
00:55:52,974 --> 00:55:54,184
আপনার হ্যান্ড।

457
00:55:55,894 --> 00:55:59,981
অটো হাইটাওয়ার দুজন রাজার
সেবা করেছেন আনুগত্য ও আস্থার সাথে।

458
00:56:01,274 --> 00:56:03,193
উনি অ্যাগনকে 
উত্তরাধিকারী হিসেবে দেখতে চান।

459
00:56:03,902 --> 00:56:06,488
আর উনি তার জন্য 
কোনো চেষ্টা বাদ দেবেন না।

460
00:56:06,571 --> 00:56:09,532
এমনকি আমার সর্বনাশের জন্য 
আমার উপর নজর রাখা অবধি।

461
00:56:10,992 --> 00:56:13,578
আপনি দিগবিজয়ীর দর্শনের কথা...

462
00:56:13,661 --> 00:56:16,915
এবং তার জন্য রাজ্যজুড়ে প্রয়োজনীয়
একতা আর শক্তির কথা বলেন।

463
00:56:16,998 --> 00:56:18,625
কিন্তু তা কীভাবে সম্ভব হবে যদি...

464
00:56:18,708 --> 00:56:21,252
আপনার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা 
এতটা আত্মগরজী হয়?

465
00:56:21,336 --> 00:56:23,797
যতজন লর্ড আর লেডি 
আমার সাথে সাক্ষাৎ করেছেন,

466
00:56:23,880 --> 00:56:25,715
আমার ছোট্ট কাউন্সিলে 
যতজন সদস্য আছেন,

467
00:56:25,799 --> 00:56:28,760
এবং পূর্বের যত কাউন্সিল ছিলেন,
সবাই আত্মগরজী ছিলেন।

468
00:56:28,843 --> 00:56:31,304
- এটা অপরিহার্য।
- আমি তা মনে করি না।

469
00:56:31,387 --> 00:56:35,558
আমি আমার দায়িত্ব পালন করবো,
স্যার লেনর'কে বিয়ে করে।

470
00:56:37,894 --> 00:56:40,605
কিন্তু আপনাকে আগে রাজা হিসেবে
আপনারটা করতে হবে।

471
00:56:51,157 --> 00:56:53,076
মহামান্য।

472
00:56:55,870 --> 00:56:56,996
পাঁচদিন।

473
00:57:00,416 --> 00:57:02,377
দুঃখিত, মহামান্য?

474
00:57:02,460 --> 00:57:04,796
যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে।

475
00:57:04,879 --> 00:57:07,757
খুঁটিনাটি বর্ণনা... 
স্মৃতি থেকে হারিয়ে যায়।

476
00:57:08,925 --> 00:57:12,303
আমার বাবা একজন সুস্থ-বলিষ্ঠ 
যোদ্ধা এবং ড্রাগন আরোহী ছিলেন।

477
00:57:12,387 --> 00:57:14,305
নিজের সামর্থ্যের চূড়ায়।

478
00:57:15,098 --> 00:57:16,808
জেহেরাস একটি বড় রাজকীয় 
শিকারের আয়োজন করেন...

479
00:57:16,891 --> 00:57:19,060
ওনার হ্যান্ড অফ দি কিং 
হওয়া উদযাপন করতে।

480
00:57:21,271 --> 00:57:24,816
পাঁচদিন পর 
আমার বাবা মারা যান।

481
00:57:26,693 --> 00:57:28,111
অনুষ্ঠানটা বরং
 বেশিদিন টিকে ছিল।

482
00:57:29,904 --> 00:57:32,198
দুঃসাহসী বেলন,

483
00:57:32,282 --> 00:57:34,367
ভেগারের আরোহী,
<font color="#ff0000"><small>[ভেগার = বেলনের ড্রাগনের নাম।]</small></font>

484
00:57:34,450 --> 00:57:36,369
আয়রন থ্রোনের উত্তরাধিকারী,

485
00:57:37,871 --> 00:57:39,789
পেট ফেঁটে মারা যায়।

486
00:57:41,749 --> 00:57:43,168
দেবতাদের রসিকতা বড়ই নিষ্ঠুর।

487
00:57:44,377 --> 00:57:46,296
দিনটি অত্যন্ত বিষাদের ছিল।

488
00:57:47,589 --> 00:57:50,133
- আমার সবকিছু বেশ মনে আছে।
- হ্যাঁ...

489
00:57:51,217 --> 00:57:53,136
দিনটি আপনার জন্য 
বেশ আনন্দের ছিল।

490
00:57:54,554 --> 00:57:57,098
জেহেরাস বেলনের জায়গায় 
আপনাকে হ্যান্ড ঘোষণা করেন।

491
00:58:00,518 --> 00:58:03,438
আমি ঘটনাটাকে মোটেও 
তেমন আঙ্গিকে দেখি না, মহামান্য।

492
00:58:04,355 --> 00:58:05,899
এটা একটা দায়িত্ব ছিল।

493
00:58:08,735 --> 00:58:12,488
আপনি আমার পিতামহের শেষদিনগুলোতে 
তাকে যথাযথভাবে সেবা করেছেন।

494
00:58:13,907 --> 00:58:16,117
আপনিই আমায় শিখিয়েছেন, 
কী করে একজন রাজা হতে হয়।

495
00:58:18,119 --> 00:58:21,664
ধন্যবাদ, মহামান্য।

496
00:58:22,290 --> 00:58:23,833
মাত্র পাঁচদিনে...

497
00:58:25,627 --> 00:58:28,922
আপনি জেহেরাসের কোর্টের 
একজন সাধারণ লোক হতে,

498
00:58:29,005 --> 00:58:31,007
রাজ্যের দ্বিতীয় ক্ষমতাধর 
ব্যক্তি হয়ে উঠলেন।

499
00:58:32,342 --> 00:58:33,468
আমি অবাক হই এই ভেবে যে...

500
00:58:34,969 --> 00:58:37,722
কত সময় লেগেছিল আপনার 
নিজের স্বার্থকে রাজার উপরে স্থান দিতে?

501
00:58:40,808 --> 00:58:41,935
মহামান্য?

502
00:58:43,228 --> 00:58:45,772
আমি কখনো এমার মৃত্যুশোক
কাটিয়ে উঠতাম না।

503
00:58:46,773 --> 00:58:47,899
কিন্তু এলিসেন্ট...

504
00:58:48,983 --> 00:58:50,944
ও আমায় আমার সবচেয়ে 
তীব্র শোক ভুলিয়ে দেয়।

505
00:58:53,488 --> 00:58:56,032
ওকে পরিকল্পিতভাবে 
আমার পথে এনে ফেলা হয়েছিল।

506
00:58:57,367 --> 00:59:00,495
আমি কেবলমাত্র বুঝতে পারছি 
কত নিঁখুত পরিকল্পনা ছিল সেটা।

507
00:59:00,578 --> 00:59:02,997
এসব ভিত্তিহীন কথাবার্তা।

508
00:59:03,623 --> 00:59:05,541
রানি আপনায় ভালোবাসে...

509
00:59:06,834 --> 00:59:08,836
যেমনটা আপনিও তাকে 
ভালোবাসেন, আমি জানি।

510
00:59:08,920 --> 00:59:12,298
আপনার চিন্তাভাবনা 
আর রাজ্যের তরে নেই৷

511
00:59:12,382 --> 00:59:14,759
আপনার বিচারজ্ঞানে
আপোসের নিদর্শন দেখা গেছে।

512
00:59:14,842 --> 00:59:17,345
একজন অনুগত হ্যান্ডকে, 
অবশ্যই তার রাজাকে....

513
00:59:17,428 --> 00:59:20,556
সময়ের প্রয়োজনে অস্বস্তিদায়ক 
সত্যিটাও জানাতে হয়, মহামান্য।

514
00:59:20,640 --> 00:59:22,183
তা না করলে....

515
00:59:23,643 --> 00:59:25,603
সে ভৃত্য হিসেবে ব্যর্থ।

516
00:59:26,688 --> 00:59:29,023
আপনি একজন ভরসাযোগ্য 
ভৃত্য ছিলেন, অটো।

517
00:59:38,700 --> 00:59:40,576
এই মুকুট এবং এই রাজ্য...

518
00:59:40,660 --> 00:59:43,579
আপনার নিকট অপূরনীয় 
ঋণে ঋনী থাকবে।

519
00:59:44,831 --> 00:59:47,333
কিন্তু আমি আর আপনার বিচারজ্ঞানে 
বিশ্বাস করতে পারছি না।

520
01:00:11,858 --> 01:00:12,900
আসুন।

521
01:00:17,780 --> 01:00:20,700
এত রাতে বিরক্ত করায় 
ক্ষমা করবেন, রাজকুমারী।

522
01:00:25,663 --> 01:00:28,583
আমি যথেষ্ট যত্ন নিয়ে 
এটা প্রস্তুত করেছি।

523
01:00:31,336 --> 01:00:34,213
এটা ঠিকমতো না মেশালে,
এটা অকার্যকর হতে পারে...

524
01:00:34,297 --> 01:00:38,301
- অথবা অপ্রীতিকর...
- ঠিকমতো মেশানো?

525
01:00:40,219 --> 01:00:41,763
দুঃখিত, কী এটা?

526
01:00:42,555 --> 01:00:44,474
চা, রাজকুমারী।

527
01:00:45,266 --> 01:00:46,768
রাজার তরফ থেকে।

528
01:00:47,894 --> 01:00:53,024
এটা আপনাকে যেকোনো 
অনাকাঙ্খিত ঘটনা থেকে বাঁচাবে।

529
01:00:53,500 --> 01:01:05,000
<u><font color="#3CB371">ভাবানুবাদে:</font></u>
<big><font color="#00FFFF">ইমরুল হাসান নাসিম</big>

530
01:01:05,500 --> 01:01:11,500
<i><font color="#00CED1">বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।</font></i>
<i><font color="#FF0000">সাবটাইটেলটি ভালো লেগে থাকলে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য।</i>
