1
00:00:02,719 --> 00:00:04,012
পূর্বে প্রিজন ব্রেক এ ....

2
00:00:04,304 --> 00:00:07,766
আমার মনে হয়েছে তোমার কিছুদিন 
জেলে কাঁটিয়ে আসা উচিৎ, মিঃ স্কোফিল্ড।

3
00:00:08,016 --> 00:00:10,185
যাইহোক তুমি বিউরোসের ব্যাপারে 
এতো আগ্রহী কেন?

4
00:00:10,393 --> 00:00:11,561
কারণ সে আমার ভাই।

5
00:00:11,645 --> 00:00:14,272
আর তুমি নিজেকে এই ফক্স রিভারে এনে ফেললে?

6
00:00:14,606 --> 00:00:16,775
কিসের জন্য?... তাকে বাঁচানোর জন্য?

7
00:00:16,900 --> 00:00:18,193
আর, যেই আমাকে ফাঁসিয়েছে,

8
00:00:18,318 --> 00:00:20,070
সে চায় যতো তাড়াতাড়ি সম্ভব 
আমার মৃত্যু হোক।

9
00:00:20,111 --> 00:00:21,446
দেখো, দিন যত ঘনিয়ে আসছে,

10
00:00:21,488 --> 00:00:24,491
আমার ততই চিন্তা হচ্ছে যে, 
পুরো পরিকল্পনাটার তলানি হয়তো খসে পড়বে...

11
00:00:24,574 --> 00:00:26,576
এই সেই কুত্তার বাচ্চা যে 
অ্যাব্রুজ্জিকে জেলে পাঠিয়েছিল।

12
00:00:26,660 --> 00:00:28,078
কেউ একজন ফিবনাচ্চিকে খুঁজে পেয়েছে।

13
00:00:28,203 --> 00:00:29,704
এই কেউ একজনটা কে?

14
00:00:29,830 --> 00:00:31,039
আপনি কেন ওকে ভাড়া করলেন?

15
00:00:31,289 --> 00:00:34,709
নিজের বন্ধুদেরকে কাছে রাখো 
নিজের শত্রুদেরকে তার চেয়েও বেশি কাছে।

16
00:00:34,793 --> 00:00:36,294
তারা যদি আমাকে আক্রমণ করে, জন....

17
00:00:36,461 --> 00:00:37,546
আমিও তোমাকে আক্রমণ করবো।

18
00:00:37,587 --> 00:00:38,588
আমার সন্দেহ আছে।

19
00:00:41,132 --> 00:00:42,384
আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবো।

20
00:00:42,551 --> 00:00:43,260
সেটা অসম্ভব।

21
00:00:43,343 --> 00:00:45,011
যদিনা তুমি এই জায়গার 
সঠিক মানচিত্র দেখে থাকো।

22
00:00:45,137 --> 00:00:46,221
অর্থাৎ তুই এই জেলের নীলনকশা দেখেছিস।

23
00:00:46,304 --> 00:00:47,639
তার চেয়েও বেশি করেছি।

24
00:00:48,932 --> 00:00:50,016
দেহে আঁকিয়ে এনেছি।

25
00:00:52,000 --> 00:00:58,074
-= www.OpenSubtitles.org =-

26
00:01:05,157 --> 00:01:09,119
তুমি আমার প্রতিটা মুভ পূর্বাণুমান করে ফেলছো,
কমপক্ষে তিন চাল এগিয়ে আছো।

27
00:01:09,161 --> 00:01:11,037
তুমি আসলেই খুবই দক্ষ কৌশলী, চান্দু!

28
00:01:11,663 --> 00:01:12,998
বোস্টনের কথা ভাবেন কখনও? 

29
00:01:13,081 --> 00:01:13,832
অবশ্যই।

30
00:01:13,999 --> 00:01:15,667
আর কখনো দেখতে পাবেন বলে মনে হয়? 

31
00:01:15,792 --> 00:01:19,087
আমার বয়স ৬০ বছর, আর 
আরো কমপক্ষে ৬০ বছর জেল খাটতে হবে আমাকে।

32
00:01:19,379 --> 00:01:20,797
তোমার কী মনে হয়? 

33
00:01:20,964 --> 00:01:22,674
আমি সেখানেই যাওয়ার চিন্তা করছি।

34
00:01:22,966 --> 00:01:25,552
মানে? তুমি সেখানে যাবে নাকি যেতে চাও।

35
00:01:25,635 --> 00:01:27,012
কোনটা বোঝালে?

36
00:01:27,596 --> 00:01:29,389
আপনি অবশ্যই জানেন
আমি কি বুঝাতে চেয়েছি।

37
00:01:32,976 --> 00:01:37,272
মাত্র ৩ দিন হলো এসেছো, এখনই নিজেকে 
খরগোশ এর মতো চালাক ভাবতে শুরু করেছো।

38
00:01:38,064 --> 00:01:39,316
ওটা দ্রুতই কেটে যাবে।

39
00:01:39,566 --> 00:01:40,984
সবসময়ই যায়।

40
00:01:42,277 --> 00:01:44,863
এই মুহূর্তে এর থেকেও গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় আছে।

41
00:01:44,946 --> 00:01:47,782
আমি এতদিন যাবত এখানে আছি যে 
পরিস্থিতি দেখলেই তা বুঝতে পারি...

42
00:01:47,908 --> 00:01:49,868
ঝড় শুরুর আগের থমথমে পরিস্থিতি।

43
00:01:50,452 --> 00:01:54,080
খুব শীঘ্রই কৃষ্ণাঙ্গ আর শেতাঙ্গরা 
একে ওপরের বিরুদ্ধে কিছু একটা ঘটাতে যাচ্ছে।

44
00:01:54,206 --> 00:01:57,250
প্রত্যেকেই কোনো না কোনো পক্ষাবলম্বন করবে,
আর অনেকের রক্ত ঝরবে।

45
00:01:57,834 --> 00:01:59,211
এর কোনো কারণ আছে?

46
00:01:59,377 --> 00:02:02,422
ঠিক যে কারণে বিড়াল ও কুকুরকে 
একই খাঁচাতে রাখতে নেই।

47
00:02:02,589 --> 00:02:04,007
তাদের একে অপরের সাথে পড়ে না।

48
00:02:34,079 --> 00:02:34,913
উমম!!!!

49
00:02:35,080 --> 00:02:35,789
কী?

50
00:02:35,872 --> 00:02:37,290
টয়লেট ফ্ল্যাশ হচ্ছে না।

51
00:02:37,457 --> 00:02:38,208
তো?

52
00:02:38,792 --> 00:02:40,836
এর মানে, একটাই চান্দু...

53
00:02:45,924 --> 00:02:48,343
শালারা পানি বন্ধ করে দিয়েছে, 
যাতে বেআইনি জিনিসগুলো টয়লেটে ফ্লাশ না করা যায়।

54
00:02:48,426 --> 00:02:50,011
আমাদের তো চিন্তার কিছু নেই।

55
00:02:50,262 --> 00:02:51,596
কে বললো!!!

56
00:02:56,226 --> 00:02:57,394
টেবিল এর নিচে...

57
00:03:02,065 --> 00:03:03,483
এটা কী?

58
00:03:03,692 --> 00:03:06,278
এটা হলো ইন্সুরেন্স গাধা, 
এখন ফেলো!

59
00:03:10,824 --> 00:03:11,908
দরজা খোলো।

60
00:03:15,662 --> 00:03:16,454
তো...

61
00:03:16,913 --> 00:03:19,541
দাঙ্গার জন্য সশস্ত্র হচ্ছিলে, তাই না? 

62
00:03:20,333 --> 00:03:21,626
অস্ত্রটা দিয়ে দাও।

63
00:03:24,588 --> 00:03:27,215
রাঘেডস আর দ্য বিলিজ।

64
00:03:28,091 --> 00:03:30,594
কথা হলো, তুমি কোন পক্ষে, চান্দু?

65
00:03:30,719 --> 00:03:32,137
আমি কোনো পক্ষেই না, বস।

66
00:03:32,262 --> 00:03:34,473
মনে হয় এটা দিয়ে পরে কোনো 
নিয়ম বহির্ভূত কাজ করতে চাইছিলে।

67
00:03:34,598 --> 00:03:36,141
যেমন ধরো, কারো গলায় সেঁধিয়ে দেওয়া।

68
00:03:37,601 --> 00:03:38,768
এখানে কিছু হয়েছে, ডেপুটি?

69
00:03:38,852 --> 00:03:40,103
এখানে একটা ছোড়া পাওয়া গেছে।

70
00:03:43,148 --> 00:03:44,524
এটা তোমার?

71
00:03:53,366 --> 00:03:54,618
তুমি ভালো মিথ্যা বলতে পারো না।

72
00:03:55,994 --> 00:03:57,579
বের হয়ে এস সুক্রে, তুমি 'শু' তে যাচ্ছো।

73
00:04:05,545 --> 00:04:06,588
চলে এসো, ডেপুটি।

74
00:04:06,671 --> 00:04:08,298
আমার এখনও এই সেলে তল্লাশি শেষ হয়নি।

75
00:04:08,381 --> 00:04:09,591
আমি তোমাকে আসতে বলেছি।

76
00:04:14,387 --> 00:04:16,389
বুড়োটাকে তো ভালোই হাত করে ফেলেছো ,দেখছি?

77
00:04:16,515 --> 00:04:18,099
ভালো, কিন্তু মনে রেখো, চান্দু।

78
00:04:18,225 --> 00:04:20,143
সে দিনের বেলায় এই জায়গা চালায় ঠিকই,

79
00:04:20,393 --> 00:04:22,562
কিন্তু রাতে এই জায়গা আমি চালাই।

80
00:04:48,293 --> 00:04:55,162
<small>অনুবাদে:</small>
<font color="#CC0000">〄</font><font color="#0A7C32"> AsadujJaman</font>  <font color="CC0000">〄</font>

81
00:05:04,744 --> 00:05:06,036
কী ভাবছিস তুই, মাইকেল?

82
00:05:08,789 --> 00:05:10,166
আমরা এটা কিভাবে করবো?

83
00:05:10,708 --> 00:05:12,001
হাসপাতাল।

84
00:05:12,501 --> 00:05:13,419
হাসপাতাল?

85
00:05:14,879 --> 00:05:17,006
ওটাই এই জেলের সবচেয়ে দূর্বল জায়গা।

86
00:05:17,548 --> 00:05:19,049
যতদিন আমার কাছে পাগণাক'টা থাকবে,

87
00:05:19,258 --> 00:05:20,634
আমি আমার উদ্দেশ্য হাসিল করার সুযোগ পাবো।

88
00:05:20,926 --> 00:05:22,136
পাগণাক'টা আবার কী?

89
00:05:22,261 --> 00:05:25,055
এটা একটা ওষুধ যা আমার ইন্সুলিন লেভেল 
কম রাখবে যাতে মনে হয় আমি হাইপারগ্লাইসেমিক।

90
00:05:25,181 --> 00:05:27,475
যতক্ষণ ডাক্তার মনে করবে যে আমি ডায়াবেটিক,

91
00:05:27,683 --> 00:05:30,519
আমার যা দরকার তা করার যথেষ্ট সময় পাবো আমি।

92
00:05:30,603 --> 00:05:31,145
সেটা কী?

93
00:05:31,187 --> 00:05:31,979
ছোট্ট একটা কাজ।

94
00:05:32,104 --> 00:05:33,939
তুমি সেখানে পৌঁছানোর পূর্বে কিছু পূর্বপ্রস্তুতি নেয়া।

95
00:05:34,565 --> 00:05:36,025
এটাই হল আমার বুদ্ধি।

96
00:05:36,108 --> 00:05:36,984
একমাত্র বুদ্ধি?

97
00:05:37,193 --> 00:05:39,612
পাগণাকটা পেতেই যা একটু ঝামেলা হবে, এই যা।

98
00:05:40,321 --> 00:05:42,490
ওরা এই ওষুধ সাধারণত জেলে রাখে না।

99
00:05:42,656 --> 00:05:44,700
তারমানে বলতে চাইছিস 
কয়েকটা পিলের ওপর সবকিছু নির্ভর করছে?

100
00:05:44,992 --> 00:05:46,869
একজন কে দায়িত্ব দিয়েছি কাজটা করার জন্যে।

101
00:05:51,999 --> 00:05:54,543
এই মুহূর্তে একজন কৃষ্ণাঙ্গ কয়েদিকে 
বিশ্বাস করা ঠিক হবে না, মাইকেল।

102
00:05:54,668 --> 00:05:56,587
আমাদের সম্পর্ক জাতি বিদ্বেষের উর্ধ্বে।

103
00:05:56,670 --> 00:05:59,173
এই জায়গায় কোনো কিছুই জাতি বিদ্বেষের উর্ধ্বে নয়।

104
00:05:59,340 --> 00:06:00,508
আমি তোকে এটা করতে দিতে পারি না।

105
00:06:00,674 --> 00:06:02,676
ভাল ব্যবহার করলে, তুই তিন বছরেই ছাড়া পেয়ে যাবি।

106
00:06:02,760 --> 00:06:04,136
এর থেকেও অনেক দ্রুত সময়ে বের হয়ে যাব।

107
00:06:04,220 --> 00:06:05,054
এটা করা সম্ভব না...

108
00:06:06,430 --> 00:06:07,348
এটা করা একদমই সম্ভব না।

109
00:06:07,431 --> 00:06:08,849
আজ পর্যন্ত কেউই ফক্স রিভার থেকে পালাতে পারেনি।

110
00:06:08,933 --> 00:06:10,768
আমার সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ ঠিক করা আছে।

111
00:06:10,851 --> 00:06:11,644
প্রতিটা সম্ভাব্য ঘটনা।

112
00:06:11,852 --> 00:06:13,354
প্রতিটা সম্ভাব্য ঘটনা-ই?

113
00:06:14,063 --> 00:06:15,481
হতে পারে তোর কাছে এই জায়গার ম্যাপ আছে,

114
00:06:15,564 --> 00:06:18,234
কিন্তু একটা জিনিস তোর ম্যাপ দেখাতে অক্ষম-- 
কে কেমন,

115
00:06:18,359 --> 00:06:19,527
আব্রুজ্জির মত লোক --

116
00:06:19,568 --> 00:06:22,321
তুই এসব মাস্তানদের চিনতে ভুল করছিস, 
ওরা তোকে কেটে টুকরো করে ফেলবে।

117
00:06:23,406 --> 00:06:24,990
এখন পর্যন্ত তাদের ধারণা হল...

118
00:06:25,216 --> 00:06:27,531
আমি তাদের মতই একজন অপরাধী 
যে তার সাজা খাটতে এসেছে।

119
00:06:27,535 --> 00:06:28,619
আমি বিপদ থেকে দূরেই আছি।

120
00:06:28,744 --> 00:06:31,247
এখানে বিপদে পড়তে কোন গ্যাঞ্জাম করতে হয় না, 
বিপদ নিজেই তোকে খুঁজে নেবে।

121
00:06:31,288 --> 00:06:32,957
তার আগেই আমরা বহুদূর চলে যাবো।

122
00:06:33,290 --> 00:06:34,500
এটা পাগলামি ছাড়া আর কিছুই না।

123
00:06:34,583 --> 00:06:36,085
তুই তো তোর সেল থেকে পর্যন্ত বের হতে পারিস না।

124
00:06:36,210 --> 00:06:37,253
কথাটা সত্যি নয়।

125
00:06:37,378 --> 00:06:38,379
কি, তুই চাবি পেয়ে গেছিস?

126
00:06:38,796 --> 00:06:40,089
সেরকমই।

127
00:08:11,305 --> 00:08:12,807
ভুল জায়গায় বসেছো, চান্দু।

128
00:08:12,973 --> 00:08:14,183
ওটা টি-ব্যাগ এর জায়গা।

129
00:08:14,475 --> 00:08:15,434
কার?

130
00:08:16,477 --> 00:08:18,270
সম্মানের সাথে তার নাম নাও, চান্দু।

131
00:08:18,354 --> 00:08:20,981
এই লোক আলাবামা এলাকায় হাফ ডজন 
ছেলেমেয়েকে কিডন্যাপ করে,

132
00:08:21,107 --> 00:08:22,316
ধর্ষণ করে মেরে ফেলেছে।

133
00:08:22,399 --> 00:08:24,318
এসব করার আগেও খুব একটা ভালো লোক ছিল না।

134
00:08:24,902 --> 00:08:26,404
এই টি-ব্যাগের আসল কোনো নাম আছে?

135
00:08:26,654 --> 00:08:29,115
ওটাই আমার আসল নাম।

136
00:08:31,700 --> 00:08:34,912
না, না, না ... প্লিজ বসো।

137
00:08:37,665 --> 00:08:41,419
তো তুমিই তাহলে সেই নতুন চান্দু 
যার এতো নাম ডাক শুনছিলাম।

138
00:08:42,128 --> 00:08:43,337
স্কোফিল্ড।

139
00:08:44,004 --> 00:08:46,340
একটা বিষয় নিশ্চিত, 
যতোটা শুনেছি তুমি ততোটাই সুদর্শন।

140
00:08:47,591 --> 00:08:48,801
আরো বেশি সুন্দর বলতে গেলে।

141
00:08:52,304 --> 00:08:53,973
রাঘেডসরা তোমাকে ভয় পাইয়ে দিয়েছে, তাই না?

142
00:08:54,056 --> 00:08:54,765
দুঃখিত?

143
00:08:54,849 --> 00:08:56,308
ধরে নিচ্ছি তাদের কারণেই তুমি এখানে এসেছো।

144
00:08:56,559 --> 00:08:57,685
কিছুদিন ভেতরে থাকলেই, 

145
00:08:57,768 --> 00:09:00,771
যেকোনো ঈশ্বর ভীত শ্বেতাঙ্গ লোক 
বুঝতে পারে যে এই জেলখানা...

146
00:09:00,896 --> 00:09:04,692
আফ্রিকান আমেরিকানদের কারণে
সিরিয়াসলি বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে।

147
00:09:04,775 --> 00:09:05,526
খেয়াল করিনি তো।

148
00:09:05,609 --> 00:09:08,612
ওরা সংখ্যায় বেশি বলে, যা খুশি তা করতে পারে না। 

149
00:09:08,779 --> 00:09:10,573
কিন্তু আমাদের হাতে একটা জিনিস আছে 
যা ওদের নেই --  

150
00:09:10,865 --> 00:09:12,074
চমক।

151
00:09:12,533 --> 00:09:15,161
আমরা শীঘ্রই এই খেলা ওদের কোর্টে নিয়ে যাব।

152
00:09:15,661 --> 00:09:17,621
এটা তোমার মত নতুনদের জন্য 
অনেক বিপজ্জনক হবে,

153
00:09:17,705 --> 00:09:20,249
কিন্তু আমরা তোমাকে নিরাপত্তা দেব। 
আমি তোমাকে নিরাপত্তা দেব।

154
00:09:20,416 --> 00:09:22,001
তোমাকে শুধু যা করতে হবে তা হল...

155
00:09:23,627 --> 00:09:25,629
আমার এই পকেটটা ধরতে হবে,

156
00:09:25,713 --> 00:09:27,715
আর তোমার জীবন হয়ে যাবে মাখন এর মতই মসৃণ।

157
00:09:27,798 --> 00:09:29,759
আমি যখন হাঁটব, তুমিও সাথে হাঁটবে।

158
00:09:29,884 --> 00:09:32,636
তোমাকে আমার একদম কাছাকাছি রাখব, 
যাতে কেউ তোমার কোন ক্ষতি করতে না পারে।

159
00:09:33,512 --> 00:09:35,931
দেখে মনে হচ্ছে তোমার অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে।

160
00:09:39,101 --> 00:09:41,729
এদিকে আমার আরেকটা পুরো পকেট খালি আছে।

161
00:09:42,021 --> 00:09:43,189
আমার দরকার নেই।

162
00:09:45,400 --> 00:09:47,193
আমি যদি তোমাকে রক্ষা না করি,

163
00:09:47,318 --> 00:09:50,529
তাহলে রাঘেডসরা মটরশুটির দানার মতো 
তোমাকে গিলে ফেলবে। 

164
00:09:50,713 --> 00:09:51,630
আমি না বলেছি।

165
00:09:51,655 --> 00:09:53,407
তাহলে, এখান থেকে সড় তাড়াতাড়ি।

166
00:09:53,866 --> 00:09:54,950
এক্ষুণি।

167
00:09:59,663 --> 00:10:01,373
যদি তোকে এই জায়গার আশেপাশে আবার দেখি,

168
00:10:01,404 --> 00:10:04,794
তাহলে আর কোন কথা হবে না, 
মাইর চলবে মাইর।

169
00:10:05,753 --> 00:10:07,046
বুঝেছিস কি বলেছি?

170
00:10:09,715 --> 00:10:10,633
এক্সকিউজ মি।

171
00:10:10,966 --> 00:10:13,594
আপনি কি টিম জাইলস 
যিনি লিঙ্কন বিউরোসের হয়ে লড়েছিলেন?

172
00:10:13,761 --> 00:10:14,553
আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন... 

173
00:10:14,637 --> 00:10:16,931
আমি কোন সাংবাদিক নই।
আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি।

174
00:10:18,099 --> 00:10:19,767
হাহ। আপনি তার পরিবার?

175
00:10:20,017 --> 00:10:20,935
ঠিক তা নয়।

176
00:10:21,936 --> 00:10:24,230
কয়েক বছর পূর্বে আমাদের মাঝে রিলেশন ছিল।

177
00:10:24,355 --> 00:10:25,648
ওউ, দেখুন, ম্যাম, আমি, আঃ... 

178
00:10:25,773 --> 00:10:27,983
আমি-আমি জানি না আপনাকে কি বলা উচিত।
মানে, লোকটা আসলেই অপরাধী।

179
00:10:28,067 --> 00:10:30,694
এই কেসের রায় দেয়া ছিল 
একদম পানির মতই সহজ কাজ।

180
00:10:30,778 --> 00:10:32,863
ভিকটিম স্বয়ং ভাইস প্রেসিডেন্টের ভাই ছিল বলে?

181
00:10:33,072 --> 00:10:36,242
যদি ইঙ্গিত করেন যে সরকারি লোকজন 
এই কেসে হস্তক্ষেপ করেছে, 

182
00:10:36,325 --> 00:10:38,202
ওকে, এমন কিছু ঘটেছে বলে আমার মনে হয় না, 
কারণ আমি ঐ লোকের জন্য লড়েছি।

183
00:10:38,285 --> 00:10:39,912
আমি সেটা বুঝাতে চাইনি।

184
00:10:40,704 --> 00:10:42,123
সব প্রমাণ-ই সেখানে ছিল।

185
00:10:43,040 --> 00:10:44,667
লিঙ্কন স্টিডম্যানের কোম্পানির হয়ে কাজ করতো।

186
00:10:44,792 --> 00:10:47,586
সে সকলের সামনেই তার সাথে বিরোধে জড়িয়েছিল, 
তাই তাকে বরখাস্তও করা হয়েছিল।

187
00:10:47,670 --> 00:10:50,840
দুই সপ্তাহ পর, স্টিডম্যানকে হত্যা করা হল,
আর সেই অস্ত্র লিঙ্কনের বাড়িতেই পাওয়া গেল।

188
00:10:50,923 --> 00:10:53,134
আর ভিকটিমের রক্ত তার কাপড়ে লেগে ছিল।

189
00:10:53,217 --> 00:10:55,636
বিশ্বাস করুন, এমন অনেক কেস আছে 
যা রাতের ঘুম হারাম করে দেয়, কিন্তু...

190
00:10:55,803 --> 00:10:57,221
এটা সেরকম কেস নয়।

191
00:10:59,098 --> 00:11:00,224
আর ক্র্যাব সিমন্সের ব্যাপারটা? 

192
00:11:00,474 --> 00:11:02,101
লিঙ্কন বলেছিল সে তাকে নির্দোষ প্রমাণ করতে পারে।

193
00:11:02,143 --> 00:11:03,644
তাহলে আপনি তাকে জিজ্ঞাসাবাদের জন্য 
কোর্টে কেন তোলেননি?

194
00:11:03,894 --> 00:11:06,063
ওই লোকটা পাঁচ পাঁচটা কেসের আসামি, ঠিক আছে?

195
00:11:06,147 --> 00:11:07,773
সে- সে... তার কথা কে বিশ্বাস করবে!

196
00:11:07,857 --> 00:11:09,775
তাহলে, আমি তার সাথে দেখা করলে 
আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না।

197
00:11:10,067 --> 00:11:12,528
আপনার যা ইচ্ছা, কিন্তু আমার মনে হয় না 
এতে আপনার কোনো লাভ হবে।

198
00:11:33,090 --> 00:11:36,844
বড় অদ্ভুত অনুভূতি।
জানি না কিভাবে এটাকে ব্যাখ্যা করব।

199
00:11:39,680 --> 00:11:40,681
এখন, উমম...

200
00:11:41,724 --> 00:11:44,560
এমনিতে, আমার সারা জীবন, 
পুরোটাই ছিল পাগলামিপূর্ণ, 

201
00:11:45,436 --> 00:11:46,228
গোলযোগপূর্ণ,

202
00:11:47,563 --> 00:11:50,232
উন্মাদের মত, মানে, 
আমার ভাবনায়,

203
00:11:51,317 --> 00:11:52,485
কিন্তু এখন, এটা অনেক শান্ত।

204
00:11:54,445 --> 00:11:55,237
একদম পারফেক্ট।

205
00:11:56,655 --> 00:11:58,074
তুমি ফিরে আসায় আমি আনন্দিত।

206
00:12:00,534 --> 00:12:02,787
আমি সবসময় তোমাকে নিয়েই ভেবেছি।

207
00:12:03,996 --> 00:12:06,999
তুমি তো জানোই, আমি, 
আঃ, জীবনে অনেক ভুল করেছি।

208
00:12:07,124 --> 00:12:08,042
আমি জানি।

209
00:12:09,418 --> 00:12:10,836
আমি সব ঠিক করে ফেলব।

210
00:12:11,378 --> 00:12:12,630
আমি জানি তুমি করবে।

211
00:12:22,014 --> 00:12:23,265
কী করছো তুমি?

212
00:12:23,432 --> 00:12:24,517
আমি এটা মনে রাখতে চাই।

213
00:12:24,642 --> 00:12:25,226
না।

214
00:12:25,309 --> 00:12:27,394
ওহ, কাম অন। ওহ, কাম অন, ভি, 
প্লিজ, মাত্র একটা।

215
00:12:27,645 --> 00:12:28,687
ওকে।

216
00:12:39,115 --> 00:12:39,907
আস্তে, ম্যান।

217
00:12:40,074 --> 00:12:41,242
পাগনাকের ব্যবস্থা হয়েছে?

218
00:12:41,325 --> 00:12:42,660
হেই, আমি চেষ্টা করছি।

219
00:12:42,743 --> 00:12:44,954
আরো জলদি করো। 
আমার ওটা আজ রাতেই লাগবে।

220
00:12:46,162 --> 00:12:49,166
ওই হাসপাতালে এমন কী আছে যে 
তোমাকে ওখানে যেতেই হবে?

221
00:12:50,042 --> 00:12:52,545
আগে ওই পাগনাকের ব্যবস্থা করো,
হয়তো তোমাকে বলব।

222
00:13:04,140 --> 00:13:05,808
আঃ-হাহ... আঃ!

223
00:13:10,729 --> 00:13:12,022
ভেবেছিলাম আমরা একমত হয়েছি।

224
00:13:12,356 --> 00:13:14,024
এগুলো কেবল আমার লোকদের জন্য।

225
00:13:14,316 --> 00:13:16,610
আর এটা তো পরিষ্কার যে তুই আমার দলের কেউ না।

226
00:13:17,278 --> 00:13:18,612
ওটা আমাকে দিয়ে দিচ্ছিস না কেন?

227
00:13:31,917 --> 00:13:33,669
অস্থির একটা অস্ত্র; জটিল দেখতে।

228
00:13:33,794 --> 00:13:35,588
তুই তো এটা দিয়ে সহজেই যে কারো 
ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারবি।

229
00:13:37,465 --> 00:13:39,884
প্রশ্ন হলো, এটা দিয়ে তুই কার ক্ষতি করার প্ল্যান করছিলি?

230
00:13:41,010 --> 00:13:42,970
আমি তোকে নিগ্রোগুলার সাথে দেখেছি।

231
00:13:43,262 --> 00:13:46,599
হয়তো তুই ওই গোলমাল লাগিয়ে দেওয়া 
মুরগিগুলোর মতো।

232
00:13:47,141 --> 00:13:49,727
ওপরে সাদা, কিন্তু ভেতরে ভেতরে কয়লার মত কালো।

233
00:13:50,561 --> 00:13:53,564
মনে হয় এটা বুঝতে হলে তোর ভেতরটা আগে 
চেক করা লাগবে, হুমম?

234
00:13:53,731 --> 00:13:54,899
গার্ল স্কাউটস!

235
00:13:55,316 --> 00:13:57,151
ওখানে কোনো ঝামেলা হয়েছে?

236
00:14:00,112 --> 00:14:02,690
এটা এখন থেকে আমাদের কাছেই থাকবে, 
এতে তোর কোনো প্রবলেম আছে?

237
00:14:03,783 --> 00:14:07,403
হেই, আমি তোমাদেরকে দ্বিতীয়বার সতর্ক করবো না। 
এখন এসব পার্টি বন্ধ করো, লেডিস।

238
00:14:08,746 --> 00:14:11,082
ওনার কথা তো শুনলি, কুকুরছানা।

239
00:14:13,167 --> 00:14:14,794
ভাগ এখান থেকে।

240
00:15:51,596 --> 00:15:53,598
একজন কয়েদিকে সাইজ করতে 
আর তার কাছ থেকে...

241
00:15:53,806 --> 00:15:55,516
আমার একটা জিনিস উদ্ধার করতে কী নেবে তুমি?

242
00:15:56,017 --> 00:15:57,727
আমার ফিবনাচ্চিকে লাগবে।

243
00:15:57,894 --> 00:15:59,270
আমি তোমাকে ফিবনাচ্চি এনে দেব...

244
00:15:59,812 --> 00:16:00,897
তোমাকে কথা দিচ্ছি...

245
00:16:01,647 --> 00:16:02,857
যখন সঠিক সময় আসবে।

246
00:16:03,107 --> 00:16:04,650
এখনি সঠিক সময়।

247
00:16:04,859 --> 00:16:07,695
না, সঠিক সময় তখনই হবে যখন তুমি আর আমি 
এই চার দেয়ালের বাইরে থাকব।

248
00:16:08,362 --> 00:16:10,281
তোমার জামিন অযোগ্য যাবজ্জীবন সাজা হয়েছে।

249
00:16:10,364 --> 00:16:12,075
তুমি জীবনেও এই চার দেয়ালের বাইরে যেতে পারবে না।

250
00:16:12,325 --> 00:16:13,785
যদিনা তুমি কাউকে চিনে থাকো।

251
00:16:14,452 --> 00:16:16,287
এমন কেউ যে কিনা এখান থেকে বের হওয়ার উপায় জানে।

252
00:16:16,662 --> 00:16:18,039
কী বলো, জন?

253
00:16:18,164 --> 00:16:20,541
আমি বলি আমি ফালতু পকপক ছাড়া কিছুই বুঝিনি।

254
00:16:41,687 --> 00:16:43,272
ফিলি ফ্যালজোনি।

255
00:16:44,065 --> 00:16:44,899
সম্মানিত বোধ করছি।

256
00:16:46,317 --> 00:16:47,402
এখানে কী করছো তুমি?

257
00:16:48,277 --> 00:16:49,487
আঃ, আমি, উম...

258
00:16:49,654 --> 00:16:51,739
ভাবলাম যে আমাদের একটু
দেখা সাক্ষাত হওয়া উচিত।

259
00:16:52,323 --> 00:16:53,908
তাকে দেখতে সেরকমই লাগছে, তাই না?

260
00:16:54,325 --> 00:16:55,410
কেমন লাগছে?

261
00:16:55,618 --> 00:16:57,412
সবাই ঠিক যেমনটা বলাবলি করছে।

262
00:16:57,495 --> 00:16:58,746
তোমার আর আগের সেই হেডাম নেই।

263
00:16:58,871 --> 00:17:00,415
তুমি জড় পদার্থের মতো হয়ে গেছো।

264
00:17:01,416 --> 00:17:03,459
তোমার আমার সাথে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না।

265
00:17:03,793 --> 00:17:05,253
তুমি একসময় আমার লন্ড্রির কাজ করতে।

266
00:17:05,336 --> 00:17:06,504
সেই দিন আর নেই, জন।

267
00:17:06,671 --> 00:17:10,633
জন, শুনলাম তোমার এখানকার কেউ একজন 
ফিবনাচ্চি কোথায় আছে তা জানে,

268
00:17:10,758 --> 00:17:12,176
আর তুমি সেটা জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছ না।

269
00:17:12,260 --> 00:17:13,136
আমি চেষ্টা করছি।

270
00:17:13,261 --> 00:17:15,346
ও, কিন্তু তুমি যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছো না।

271
00:17:15,471 --> 00:17:18,057
এদিকে, ফিবনাচ্চি আবারো জনসমক্ষে আসছে।

272
00:17:18,558 --> 00:17:20,685
আগামি মাসে, আদালতের শুনানিতে।

273
00:17:21,060 --> 00:17:24,188
এখন, সে যদি শুনানিতে স্বীকারোক্তি দেয়,

274
00:17:24,439 --> 00:17:26,357
তাহলে অনেক লোকই ফেসে যাবে,

275
00:17:26,732 --> 00:17:27,817
সেইসাথে আমিও।

276
00:17:28,735 --> 00:17:30,403
এখন, আমি তোমাকে অনেকদিন ধরে চিনি।

277
00:17:31,070 --> 00:17:32,447
আমাদের স্ত্রীরাও একে অপরের বন্ধু,

278
00:17:32,530 --> 00:17:34,282
আমাদের ছেলেমেয়েরাও একই স্কুলে পড়ে।

279
00:17:35,825 --> 00:17:38,077
এখন, ব্যাপারটা খুবই লজ্জাজনক হবে,

280
00:17:38,202 --> 00:17:40,455
যদি তোমার ছেলেমেয়েদের কিছু একটা হয়ে যায়।

281
00:17:40,747 --> 00:17:42,123
আমি জানি আমার ছেলেমেয়েরা 
তাদেরকে অনেক মিস করবে।

282
00:17:42,206 --> 00:17:43,583
তোমার এসব করার প্রয়োজন নেই।

283
00:17:43,666 --> 00:17:44,500
অবশ্যই আছে।

284
00:17:45,418 --> 00:17:46,502
আমি ওর ব্যবস্থা করবো।

285
00:17:46,878 --> 00:17:48,337
তোমরা ফিবনাচ্চিকে পেয়ে যাবে।

286
00:17:50,089 --> 00:17:52,133
বেশ, সকলের স্বার্থে, আশা করি তুমি সত্যি বলছ।

287
00:17:52,300 --> 00:17:53,551
বলছি।

288
00:17:53,760 --> 00:17:54,969
ভালো থেকো, জন।

289
00:17:56,804 --> 00:17:58,139
ধন্যবাদ।

290
00:18:07,982 --> 00:18:10,151
ইয়ো, ব্যাজ, আমার ফোনটা ইউজ করা লাগবে!

291
00:18:13,196 --> 00:18:15,782
অবশ্যই, নো প্রবলেম,
পিঁজা আর পেডিকিওরের ব্যবস্থাও করে দেবো?

292
00:18:15,865 --> 00:18:16,908
না মানে, আজকে সোমবার, ম্যান।

293
00:18:16,991 --> 00:18:18,785
আমাকে আমার গার্লফ্রেন্ডকে ফোন করতে হবে। 
ও আমার কলের জন্য অপেক্ষা করছে...

294
00:18:18,868 --> 00:18:20,578
দূরে গিয়ে মুড়ি খা।
এতো সহজে চিড়ে ভিজবে না।

295
00:18:20,703 --> 00:18:21,954
নো, নো, নো...

296
00:18:30,046 --> 00:18:32,090
হেই, ম্যানিফেস্টে একটা সার্চ দাও তো।

297
00:18:34,175 --> 00:18:37,261
সেখানে অ্যালান সোয়েটজার নামে কেউ আছে?

298
00:18:40,056 --> 00:18:40,932
না।

299
00:18:41,057 --> 00:18:42,600
'শু' নামে?

300
00:18:43,184 --> 00:18:43,851
না।

301
00:18:44,102 --> 00:18:45,186
কেন জিজ্ঞেস করছো?

302
00:18:45,353 --> 00:18:46,479
কৌতূহল আর কি।

303
00:19:26,269 --> 00:19:27,437
ড্রামের আওয়াজ শুনতে পাচ্ছো, চান্দু?

304
00:19:28,312 --> 00:19:29,313
আমি জানি শুনতে পাচ্ছো।

305
00:19:30,189 --> 00:19:31,274
বিচারের দিনের ধ্বনি।

306
00:19:32,191 --> 00:19:34,569
ঘনিয়ে আসছে... খুব শীঘ্রই।

307
00:20:02,329 --> 00:20:04,256
তুই আমার সেলে কী করছিস?

308
00:20:09,070 --> 00:20:10,088
আমি রাজি।

309
00:20:20,273 --> 00:20:21,733
আমি কি ঠিক শুনলাম, চান্দু!

310
00:20:21,775 --> 00:20:23,093
তুই কি রাজি হওয়ার কথা বললি?

311
00:20:23,176 --> 00:20:24,110
ঠিক তাই।

312
00:20:24,235 --> 00:20:25,320
ওই পুরনো ডায়লগটা জানিস তো?

313
00:20:25,403 --> 00:20:27,363
একবার এই রাস্তায় কেউ আসলে, 
আর কখনো ফেরা যায় না।

314
00:20:27,572 --> 00:20:29,833
যাইহোক না কেন।
যদি আমাকে লড়তে বলো, আমি লড়ব।

315
00:20:29,916 --> 00:20:32,076
সেই স্ক্রুটা -- ওটা লড়ার জন্যই।

316
00:20:32,243 --> 00:20:35,789
বেশ, তুই যেহেতু লড়তে চাস, 
তোকে সেই সুযোগ দেয়া হবে।

317
00:20:36,931 --> 00:20:37,640
আজকেই।

318
00:20:37,932 --> 00:20:39,684
- আজ রাতেই?
- কোনো প্রবলেম আছে?

319
00:20:39,767 --> 00:20:41,594
কারণ আমরা সরাসরি তাদের আক্রমন করবো।

320
00:20:41,728 --> 00:20:43,855
যাতে লড়াইটা অসম না হয়, চান্দু।

321
00:20:44,147 --> 00:20:46,015
এমনিতেই আমাদের লোকবল কম।

322
00:20:46,182 --> 00:20:47,150
আমার একটা অস্ত্র হলেই হবে।

323
00:20:47,233 --> 00:20:49,060
তুই অস্ত্র চাস, শালা?

324
00:20:50,603 --> 00:20:51,679
এই নে।

325
00:20:52,031 --> 00:20:54,816
সব কয়েদিরা নিজ সেলে ফেরত যাও।

326
00:20:54,982 --> 00:20:58,361
ভারি অস্ত্র দেওয়ার আগে নিজেকে প্রমাণ করে 
তোকে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে।

327
00:20:58,528 --> 00:20:59,696
বুঝতে পেরেছিস?

328
00:20:59,738 --> 00:21:01,155
দরজা বন্ধ হচ্ছে!

329
00:21:10,456 --> 00:21:13,118
আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইছি।

330
00:21:13,201 --> 00:21:13,952
নো প্রবলেম।

331
00:21:14,019 --> 00:21:15,753
মৃত্যুদণ্ডের দিন যত ঘনিয়ে আসছে,

332
00:21:16,337 --> 00:21:19,006
ব্যাপারটা ততই কষ্টকর হয়ে উঠছে, 
তাই আমি আপনাকে এটা দিতে এসেছি।

333
00:21:20,550 --> 00:21:23,119
এটা হলো, আঃ, সেই রাতে গ্যারেজের
নজরদারি ক্যামেরার টেপ।

334
00:21:23,353 --> 00:21:25,980
শুনানিটা সবার জন্য উন্মুক্ত ছিল না, তাই 
আদালতের বাইরে কেউই এই ভিডিও ফুটেজ দেখেনি।

335
00:21:26,105 --> 00:21:28,024
কিন্তু ভাবলাম এটা দেখলে আপনার সাহায্য হবে।

336
00:21:28,107 --> 00:21:29,851
- কী রকম?
- সন্দেহের অবসানের মাধ্যমে।

337
00:22:19,158 --> 00:22:20,526
অ্যালান সোয়েটজার।

338
00:22:21,452 --> 00:22:23,154
এই নামের কি কোনো মানে আছে তোমার কাছে?

339
00:22:25,106 --> 00:22:25,899
থাকার কারণ আছে কি?

340
00:22:26,065 --> 00:22:27,575
কে জানে। তুমিই বলো।

341
00:22:30,536 --> 00:22:31,913
ঐ লোকের নাম জীবনেও শুনিনি।

342
00:22:32,238 --> 00:22:33,456
তুমি নিশ্চিত?

343
00:22:34,073 --> 00:22:34,916
অবশ্যই।

344
00:22:59,607 --> 00:23:01,484
আহ, কী অবস্থা, স্নোফ্লেক?

345
00:23:08,741 --> 00:23:10,576
তুই কি আমাকে বলদ ভেবেছিস?

346
00:23:11,945 --> 00:23:13,329
কী বলছো এসব?

347
00:23:13,663 --> 00:23:16,124
আমি ওই হিটলারের গ্রুপের সাথে 
তোকে দেখে ফেলেছি।

348
00:23:18,201 --> 00:23:20,753
জানিস, ইচ্ছে করছে তোকে 
কেটে টুকরো করে ফেলি।

349
00:23:21,070 --> 00:23:22,255
তুমি যা ভাবছো সেটা তেমন নয়।

350
00:23:23,172 --> 00:23:24,549
ওদের কাছে আমার দরকারি একটা জিনিস আছে।

351
00:23:25,474 --> 00:23:26,727
মজার ব্যাপার তো।

352
00:23:27,618 --> 00:23:30,004
কারণ আমার কাছেও তোর একটা 
দরকারি জিনিস আছে।

353
00:23:31,840 --> 00:23:34,434
তুই তোর পাগনাক চাস, চান্দু, হাহ?

354
00:23:37,554 --> 00:23:40,064
এই যে এখানে, বেবি। 
সব তোর।

355
00:23:43,560 --> 00:23:46,279
শোন, বেকুব পোলা, তোর সৌভাগ্যের দিন শেষ।

356
00:23:47,705 --> 00:23:49,407
তুই ভুল দলে যোগ দিয়েছিস।

357
00:24:31,706 --> 00:24:34,950
ম্যান... তোমাকে দেখে ভালো লাগলো।

358
00:24:40,006 --> 00:24:42,041
আমার মনে হয় তোমার এসব নাটক 
বাদ দেয়ার সময় হয়েছে, হয়নি?

359
00:24:42,717 --> 00:24:43,201
কী?

360
00:24:43,284 --> 00:24:45,336
তুমি মানুষের জীবন ধ্বংস করা শুরু করেছো।

361
00:24:47,597 --> 00:24:50,007
মাইকেল জেলে ঢুকেছে কারণ
সে মনে করে তুমি নিরপরাধ।

362
00:24:50,391 --> 00:24:51,550
ও তোমাকে এটা বলেছে?

363
00:24:51,851 --> 00:24:54,428
সে আমাকে কিছুই বলেনি, কিন্তু আমি জানি, লিঙ্কন।

364
00:24:54,804 --> 00:24:56,097
আমি জানি সে কিছু একটা করার প্ল্যান করছে।

365
00:24:57,056 --> 00:24:58,307
ওকে এসব বাদ দিতে বলো।

366
00:24:58,766 --> 00:25:00,768
যদি তাকে সত্যিই ভালোবেসে থাকো, 
এসব বাদ দিতে বলো।

367
00:25:03,104 --> 00:25:04,563
আমি ভিডিওটা দেখেছি।

368
00:25:05,022 --> 00:25:06,524
ভিডিওতে যা দেখেছো বাস্তবে সেটা ঘটেনি।

369
00:25:06,565 --> 00:25:07,566
আমি জানি আমি কী দেখেছি।

370
00:25:08,192 --> 00:25:09,693
আমিও জানি আমি কী দেখেছি।

371
00:25:09,860 --> 00:25:10,820
আমি সেখানেই ছিলাম, মনে আছে?

372
00:25:15,825 --> 00:25:16,867
সে রাতে আমি মাতাল ছিলাম।

373
00:25:17,284 --> 00:25:18,077
হতে হয়েছে।

374
00:25:18,452 --> 00:25:20,204
ওটাই ছিল এতোকিছু সহ্য করার একমাত্র উপায়।

375
00:25:34,635 --> 00:25:35,970
আমি কখনই ট্রিগার চাপিনি।

376
00:25:36,303 --> 00:25:37,430
লোকটা আগে থেকেই মৃত ছিল।

377
00:25:39,932 --> 00:25:40,933
ইয়াহ, আমি জানি, তুমি কথাটা হাজারবার...

378
00:25:41,100 --> 00:25:43,102
তাহলে শোনো! আমাকে ফাঁসানো হয়েছে!

379
00:25:43,227 --> 00:25:44,645
আমি সে রাতে সেখানে আমার ঋণ মেটাতে গিয়েছিলাম।

380
00:25:44,770 --> 00:25:47,606
ক্র্যাব সিমন্স আমার পেছনে লেগে ছিল 
তার কাছ থেকে ধার করা ৯০ হাজার টাকার জন্য।

381
00:25:47,690 --> 00:25:49,483
সে আমাকে বলেছিল যাকে মারতে হবে 
সে একজন ছ্যাঁচড়া ড্রাগ ডিলার।

382
00:25:49,567 --> 00:25:51,235
আর আমি যদি তাকে মারি, 
তাহলে তার ঋণ শোধ হয়ে যাবে।

383
00:25:51,444 --> 00:25:52,695
আমি কখনই ট্রিগার চাপিনি।

384
00:25:52,737 --> 00:25:55,990
আমি শুধু জানি যে কেউ একজন চাইছিল আমি যেন সে রাতে টেরেন্স স্টিডম্যানের সাথে একই গ্যারেজে উপস্থিত থাকি।

385
00:25:56,115 --> 00:25:57,742
কেন কেউ তোমাকে এভাবে ফাসাতে যাবে?

386
00:26:01,120 --> 00:26:03,080
আমি তাদের লক্ষ্য ছিলাম না। 
সে-ই ছিল আসল লক্ষ্য।

387
00:26:03,581 --> 00:26:04,290
স্টিডম্যান?

388
00:26:04,373 --> 00:26:05,166
হুমম!

389
00:26:05,249 --> 00:26:06,417
লোকটা পুরো দরবেশের মতো ছিল।

390
00:26:06,542 --> 00:26:07,626
প্রচুর চ্যারিটির কাজ করেছে,

391
00:26:07,752 --> 00:26:10,296
তার কোম্পানি পরিবেশের উন্নয়নে 
অনেক কার্যক্রম শুরু করতে যাচ্ছিল...

392
00:26:10,379 --> 00:26:14,175
তুমিই একমাত্র লোক যার কাছে 
তাকে খুন করার যথেষ্ট কারণ ছিল।

393
00:26:14,800 --> 00:26:16,969
তুমি এতদূর ছুটে এসেছ শুধু এটা বলার জন্য যে 
আমিই আসল অপরাধী?

394
00:26:20,139 --> 00:26:21,557
নিজেও জানি না আমি এখানে কেন এসেছি।

395
00:26:27,354 --> 00:26:28,439
তোমার এখন নিজের আলাদা একটা জীবন আছে --

396
00:26:28,773 --> 00:26:29,774
আমি জানি --

397
00:26:30,524 --> 00:26:33,194
কিন্তু আমাদের মাঝে অতীতে যা ঘটেছিল 
তার বিন্দুমাত্র মূল্যও যদি তোমার কাছে থাকে,

398
00:26:33,611 --> 00:26:35,446
তুমি সত্যিটা খুঁজে বের করবে।

399
00:26:38,449 --> 00:26:39,867
হয়তো এসবই সত্যি।

400
00:26:41,577 --> 00:26:42,995
হয়তো তারাই সত্যি বলছে।

401
00:27:19,698 --> 00:27:20,491
ব্যাজ!

402
00:27:20,616 --> 00:27:22,493
দরজাটা খোলো, ব্যাজ!

403
00:27:22,952 --> 00:27:23,828
আবার চিৎকার করছো?

404
00:27:23,911 --> 00:27:24,829
আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন।

405
00:27:24,912 --> 00:27:26,080
তাকে জন্মদিনের শুভেচ্ছা।

406
00:27:26,163 --> 00:27:27,206
আমাকে ওকে একটা কল করতে দাও! প্লিজ!

407
00:27:27,289 --> 00:27:28,958
আমি লাখ টাকা দেবো তোমাকে, 
যদি আমাকে একটা কল করতে দাও।

408
00:27:29,041 --> 00:27:30,292
আমি তোমার টাকার খনি দেখেছি, সুক্রে।

409
00:27:30,418 --> 00:27:32,461
তোমার কাছে বড়জোর ৪০ টাকা আছে।

410
00:27:32,628 --> 00:27:33,254
প্লিজ!

411
00:27:33,546 --> 00:27:35,131
খোদা, না!

412
00:27:58,028 --> 00:28:01,282
ঠিক আছে। মারিক্রুজ।
কী করছো? এসো।

413
00:28:01,532 --> 00:28:04,034
সমস্যা নেই, হেক্টর। তুমি যাও।

414
00:28:04,118 --> 00:28:05,327
কী বলছো তুমি? 

415
00:28:05,803 --> 00:28:07,263
ভাবছি আমি একটা ট্যাক্সি নিয়ে চলে যাব।

416
00:28:07,580 --> 00:28:10,291
মানে, বাসায় চলে যাবে? 
আজব, মাত্রই তো এখানে এলে।

417
00:28:14,754 --> 00:28:16,380
ও তোমাকে কল দেয়নি, তাই না?

418
00:28:19,175 --> 00:28:24,388
দেখো... আমিও ফারনান্দোকে জীবনের চেয়ে ভালোবাসি,
কিন্তু শালা একটা আচোদা।

419
00:28:24,555 --> 00:28:25,931
তোমার এখন নিজের জীবন নিয়ে ভাবা উচিত।

420
00:28:34,774 --> 00:28:35,816
মিঃ জাইলস,

421
00:28:35,983 --> 00:28:37,109
সমস্যা না থাকলে আপনার সাথে কিছু কথা বলতে চাই।

422
00:28:37,293 --> 00:28:40,154
- আমার আসলে হাতে তেমন সময় নেই।
- দুঃখিত আমাদের জোর করতে হচ্ছে।

423
00:28:42,239 --> 00:28:44,241
আমরা জানতে পেরেছি যে 
আপনি নাকি একটা অনুরোধ করেছেন...

424
00:28:44,325 --> 00:28:46,077
কিছুদিন আগে, বিউরোসের কেসের ব্যাপারে?

425
00:28:47,912 --> 00:28:49,955
হ্যাঁ, তো?

426
00:28:49,997 --> 00:28:52,374
রেকর্ড বলছে আপনি নাকি নজরদারি 
ভিডিও টেপের আরেকটা কপি বানিয়েছেন?

427
00:28:52,541 --> 00:28:53,250
হ্যাঁ ঠিক।

428
00:28:54,251 --> 00:28:55,461
দয়া করে বলবেন কেন?

429
00:28:56,629 --> 00:28:59,298
বিউরোসের সাবেক গার্লফ্রেন্ডকে দেয়ার জন্য, ম্যান।

430
00:28:59,465 --> 00:29:01,842
ওই মেয়ে কোন একটা কারণে ভাবছিল যে সে নিরপরাধ।

431
00:29:01,967 --> 00:29:03,761
ভাবলাম ওটা দেখলে, মানে, 
তার ভুল হয়তো ভেঙ্গে যাবে।

432
00:29:03,844 --> 00:29:05,554
তো, ওই টেপ এখনো তার কাছেই আছে?

433
00:29:05,971 --> 00:29:07,264
দেখুন আমাকে দোষ দেয়ার চেষ্টা করবেন না।

434
00:29:07,473 --> 00:29:09,100
এটা বাকস্বাধীনতার বিষয়।

435
00:29:09,308 --> 00:29:12,936
আপনার আর আমার মতো 
তারও ওটা দেখার অধিকার আছে।

436
00:29:13,019 --> 00:29:14,438
অবশ্যই, অবশ্যই।

437
00:29:14,522 --> 00:29:16,524
- আমি কি এখন যেতে পারি?
- শুধু আরেকটা ব্যাপার।

438
00:29:16,857 --> 00:29:18,609
তার যে গার্লফ্রেন্ডের কথা বললেন ...

439
00:29:19,276 --> 00:29:20,444
তার নাম কী?

440
00:29:33,249 --> 00:29:34,250
এক্সকিউজ মি।

441
00:29:34,333 --> 00:29:35,793
এটা কি সিমন্সের বাড়ি? 

442
00:29:36,043 --> 00:29:37,378
আমিই মিসেস সিমন্স।

443
00:29:37,837 --> 00:29:39,088
আমি দুঃখিত, আম...

444
00:29:39,755 --> 00:29:41,340
আমি ভেরোনিকা ডনোভান।

445
00:29:41,674 --> 00:29:44,176
আমি ক্র্যাব সিমন্সকে খুঁজছিলাম। 
তিনি কি আপনার আত্মীয়?

446
00:29:44,468 --> 00:29:45,678
সে আমার ছেলে।

447
00:29:45,803 --> 00:29:46,720
সে কি এখানে আছে?

448
00:29:47,430 --> 00:29:48,305
না।

449
00:29:48,722 --> 00:29:49,849
তাকে কোথায় পাবো বলতে পারবেন?

450
00:29:49,932 --> 00:29:52,726
লেডি, চলে যাও। আমি তোমাকে সাহায্য
করতে পারবো না। সেটা বুঝতে পারছ না?

451
00:29:52,893 --> 00:29:54,395
দেখুন, আমি দুঃখিত। এটা শুধু...

452
00:29:55,855 --> 00:29:58,899
একজনের জীবন মরণের ব্যাপার, 
হয়তো আপনার ছেলে তাকে সাহায্য করতে পারবে।

453
00:29:59,942 --> 00:30:01,610
ক্র্যাব আর কাউকেই সাহায্য করতে পারবে না, লেডি।

454
00:30:02,153 --> 00:30:03,487
সে মারা গেছে।

455
00:30:06,449 --> 00:30:07,366
আমি দুঃখিত।

456
00:30:21,046 --> 00:30:24,008
জলদি ওঠো, কয়েদিরা! 
উঠে দরজার সামনে দাড়াও!

457
00:30:29,180 --> 00:30:30,598
সময় হয়ে গেছে, চান্দু।

458
00:30:46,947 --> 00:30:48,532
ব্যালার্ড, নিজের জায়গায় ফেরত যাও।

459
00:30:51,202 --> 00:30:51,702
আমার এখানে ব্যাকআপ লাগবে।

460
00:30:51,786 --> 00:30:53,496
বলেছি নিজের জায়গায় ফেরত যাও!

461
00:31:56,183 --> 00:31:57,768
আমাকে বাঁচাও...

462
00:32:02,940 --> 00:32:03,983
স্কোফিল্ড!

463
00:32:41,520 --> 00:32:44,190
তুই শেষ, স্কোফিল্ড!

464
00:32:44,648 --> 00:32:46,150
শুনেছিস?!

465
00:32:46,942 --> 00:32:48,527
তুই শেষ!

466
00:33:35,622 --> 00:33:37,249
আমি আসলেই জানি না 
তোমাদেরকে আমার কী বলা উচিত।

467
00:33:38,750 --> 00:33:40,627
আমি তোমাদের সুযোগ সুবিধা 
দেয়ার চেষ্টা করেছি,

468
00:33:41,253 --> 00:33:42,796
আমি তোমাদের রেসপেক্ট করেছি।

469
00:33:45,424 --> 00:33:46,925
কিন্তু তোমরা তো নিজেরাই নিজেদের রেসপেক্ট করো না।

470
00:33:47,551 --> 00:33:50,262
তাই, এখন থেকে ৪৮ ঘন্টা এই জায়গা ফুল বন্ধ থাকবে।

471
00:33:50,554 --> 00:33:52,389
কেউ বের হতে পারবে না। 
গোসল করতে পারবে না।

472
00:33:52,472 --> 00:33:53,640
আত্মীয়দের সাথে দেখাও করতে দেয়া হবে না।

473
00:33:54,891 --> 00:33:58,937
আর আমি জোর দিয়ে বলছি  
তোমরা নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে ফেল।

474
00:33:59,646 --> 00:34:01,356
নইলে, পরবর্তীতে, ১ সপ্তাহের শাস্তি দেয়া হবে,

475
00:34:01,440 --> 00:34:03,692
এবং এর পরেরবার, শাস্তি হবে ১ মাস।

476
00:34:04,234 --> 00:34:05,402
ভেবে দেখো।

477
00:34:38,685 --> 00:34:40,270
লেতিসিয়া ব্যারেস নামে একজন তোমাকে চাইছে।

478
00:34:40,771 --> 00:34:42,439
এই নামে আমি কাউকে চিনি না। 
মেসেজ নিয়ে নাও।

479
00:34:42,522 --> 00:34:44,399
সে বলছে সে নাকি ক্র্যাব সিমন্সের বান্ধবী ছিল।

480
00:34:48,695 --> 00:34:50,405
লেতিসিয়া, কল করার জন্য ধন্যবাদ।

481
00:34:50,572 --> 00:34:51,865
আপনি যদি আমার কথা শুনতে চান,

482
00:34:51,948 --> 00:34:54,242
আমাদের একটা পাবলিক প্লেসে দেখা করতে হবে,
যেখানে তারা আমাদের কিছু করতে পারবে না।

483
00:34:54,326 --> 00:34:56,620
ওউ, ওউ, থামুন। 
কোথায় কারা আমাদের কিছু করতে পারবে না?

484
00:34:56,703 --> 00:34:58,372
আপনি আমার কথা শুনতে চান কি চান না?

485
00:34:58,497 --> 00:35:00,540
কারণ যদি শুনতে না চান
আমি এখনই ফোন রেখে দেব।

486
00:35:00,624 --> 00:35:03,251
না, না, না -- আপনি শুধু সময় আর জায়গার নাম বলুন।

487
00:35:08,256 --> 00:35:09,216
এদিকে।

488
00:35:09,424 --> 00:35:10,675
লেতিসিয়া, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ...

489
00:35:10,759 --> 00:35:13,461
আস্তে, লেডি।
আমরা একে অপরকে চিনি না, বুঝেছেন?

490
00:35:13,512 --> 00:35:15,847
আমরা এই খোলামেলা জায়গায় থাকবো
যাতে তারা আমাদের কিছু করতে না পারে।

491
00:35:16,056 --> 00:35:17,641
এখানে তারা যা খুশি তা করতে পারবে না।

492
00:35:19,393 --> 00:35:20,644
আমি শুধু একটা কারণে আপনার সাথে কথা বলছি,

493
00:35:20,727 --> 00:35:22,771
কারণ তারা আমার মতো 
আপনার প্রেমিককেও কেড়ে নিতে চাইছে।

494
00:35:22,896 --> 00:35:25,273
লেতিসিয়া, ডাক্তারি রিপোর্ট মতে 
আপনার বয়ফ্রেন্ডের মৃত্যু ড্রাগের কারণে হয়েছে।

495
00:35:25,357 --> 00:35:27,317
- অতিরিক্ত ডোজের কারণে।
- ওভারডোজ-টোজ সব ভুয়া।

496
00:35:27,442 --> 00:35:28,235
মানে কী?

497
00:35:28,318 --> 00:35:30,687
ক্র্যাব ড্রাগ ব্যবহার করতো না। 
ওর হার্টের সমস্যা ছিল।

498
00:35:30,737 --> 00:35:32,489
যদি সে ড্রাগ ব্যবহার করতো, 
তাহলে বহু আগেই মারা যেতো।

499
00:35:32,614 --> 00:35:34,658
বুঝতে পারছেন না, আপনার কি ধারণা
এটা কোনো কাকতালীয় ব্যাপার যে,

500
00:35:34,825 --> 00:35:37,202
আপনার বয়ফ্রেন্ডের ওই ঘটনার 
এক সপ্তাহের মধ্যেই সে মারা গিয়েছিল?

501
00:35:37,828 --> 00:35:40,080
তারা তাকে হত্যা করেছে কারণ সে কিছু জানতো।

502
00:35:40,497 --> 00:35:41,707
এমন কিছু যা প্রকাশের ঝুঁকি তারা নিতে চায়নি।

503
00:35:41,873 --> 00:35:42,416
যেমন?

504
00:35:42,499 --> 00:35:44,501
যেমন সেই রাতের ঘটনার পেছনে আসলে কে ছিল।

505
00:35:44,751 --> 00:35:46,044
সেটা ক্র্যাব ছিল না, এ ব্যাপারে আমি নিশ্চিত।

506
00:35:46,169 --> 00:35:47,713
আর আমি এটাও নিশ্চিত যে লিঙ্কনও এ কাজ করেনি।

507
00:35:47,879 --> 00:35:49,756
কারণ তারা কেউই জানত না 
তারা অন্যের পাতানো জালে ফেঁসে যাচ্ছে।

508
00:35:49,840 --> 00:35:51,550
তারা বড়ধরণের কোন খেলার টোপ ছিল মাত্র।

509
00:35:52,092 --> 00:35:52,634
কী হলো?

510
00:35:52,801 --> 00:35:54,094
- তারা এখানে এসে গেছে।
- কারা এখানে এসে গেছে, লেতিসিয়া?

511
00:35:54,219 --> 00:35:55,262
আমাকে অনুসরণ করার চেষ্টা করবেন না।

512
00:35:55,387 --> 00:35:56,888
আমাকে খুঁজবেন না। 
আমি স্বীকারোক্তি দেব না।

513
00:35:57,013 --> 00:35:58,515
শান্ত হোন আর আমার সাথে কথা বলুন।

514
00:35:58,682 --> 00:36:00,726
শুনুন মেয়ে, আপনার জায়গায় আমি হলে
এখান থেকে যতদূরে যাওয়া সম্ভব চলে যেতাম।

515
00:36:01,143 --> 00:36:02,811
কারণ তারা পৌঁছাতে পারে না এমন কেউ নেই।

516
00:36:04,938 --> 00:36:05,981
লেতিসিয়া!

517
00:36:41,475 --> 00:36:42,225
হ্যালো?

518
00:36:42,851 --> 00:36:44,936
আমাদের একটু ঝামেলা হয়েছে।

519
00:36:45,103 --> 00:36:46,688
একজন আইনজীবী ঝামেলা শুরু করেছে।

520
00:36:47,272 --> 00:36:48,565
ভেরোনিকা ডনোভান?

521
00:36:49,941 --> 00:36:50,609
হ্যাঁ।

522
00:36:51,443 --> 00:36:53,862
তুমি একটা মেয়েকে সামলাতে পারছ না যে কিনা...

523
00:36:53,987 --> 00:36:56,782
বেয়লর আইন কলেজ থেকে সদ্য পাস করে বেরিয়েছে!

524
00:36:57,324 --> 00:36:59,368
আমি তো ভাবতাম তুমি পারবে,

525
00:36:59,534 --> 00:37:02,162
আর সেজন্যই তোমাকে এতো গুরুত্বপূর্ণ 
দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

526
00:37:08,043 --> 00:37:11,880
যে-ই আমাদের কাজে বাঁধা দেবে তাকে সরিয়ে দেবে।

527
00:37:12,589 --> 00:37:13,507
যেই হোক না কেন।

528
00:37:13,799 --> 00:37:14,800
বুঝতে পেরেছি।

529
00:37:14,925 --> 00:37:17,010
তাহলে এই ঝামেলা দূর করার জন্য 
যা যা প্রয়োজন করো।

530
00:37:31,566 --> 00:37:32,984
তুই আছিস, সুন্দরী?

531
00:37:38,156 --> 00:37:39,282
আমি জানি তুই আছিস।

532
00:37:40,534 --> 00:37:43,286
তোকে জানাতে চাই যে তোরে আমি খাইছি।

533
00:37:44,121 --> 00:37:46,206
তোর পালানোর কোন জায়গা নেই।

534
00:37:47,374 --> 00:37:50,210
তুই তোর গর্তের ভেতরে আঁটকা পড়েছিস।

535
00:37:51,044 --> 00:37:54,297
জবাইয়ের অপেক্ষায় থাকা ফাঁদে পড়া শুয়োরের মতো।

536
00:39:25,347 --> 00:39:26,264
১টায় কার পালা?

537
00:39:26,431 --> 00:39:27,516
আঃ, মাইকেল স্কোফিল্ড।

538
00:39:31,061 --> 00:39:34,189
আমি তোমার সম্বন্ধে ভুল ভেবেছিলাম, স্কোফিল্ড। 
এই নাও তোমার পাগনাক।

539
00:39:34,398 --> 00:39:35,524
একটু দেরি হয়ে গেল।

540
00:39:35,816 --> 00:39:37,317
নাই মামার চেয়ে কানা মামাই ভালো, তাই না?

541
00:39:37,401 --> 00:39:39,319
স্কোফিল্ড! হাসপাতালে এখনি!

542
00:39:39,444 --> 00:39:41,238
- দেখা যাক কী হয়।
- মম-হুমম।

543
00:39:44,241 --> 00:39:45,867
আমি ঠিকই বের করে ফেলবো...

544
00:39:46,326 --> 00:39:48,036
যে তুমি ওখানে কী করছো।

545
00:39:59,089 --> 00:40:00,132
এতে কতক্ষণ লাগবে?

546
00:40:00,382 --> 00:40:01,591
সাধারণত ঘন্টাখানেক লাগে।

547
00:40:01,717 --> 00:40:03,260
কিন্তু আজকাল গ্লুকোজ কিটের অনেক উন্নতি হয়েছে।

548
00:40:03,385 --> 00:40:05,011
এখন মাত্র ১০ সেকেন্ড সময় লাগে।

549
00:40:05,679 --> 00:40:07,806
স্ট্রিপটা যন্ত্রে ঢুকিয়ে দিলেই হলো, কাজ শুরু হয়ে যায়।

550
00:40:11,226 --> 00:40:12,185
আমার মনে হয় তুমি জানো,

551
00:40:12,310 --> 00:40:16,231
তবে যাদের ডায়বেটিস নেই তাদের রক্তে সাধারণত 
১০০ মিলিগ্রাম পার ডেসিলিটার গ্লুকোজ থাকে,

552
00:40:16,498 --> 00:40:19,417
তো যদি আমরা এরকম কোনো নাম্বার দেখি, 
তাহলেই বুঝে যাবো যে তোমার ভুল চিকিৎসা চলছে।

553
00:40:27,993 --> 00:40:28,994
তোমাকে নার্ভাস লাগছে।

554
00:40:30,662 --> 00:40:31,538
তাই নাকি?

555
00:40:31,747 --> 00:40:32,998
তুমি ঘামাচ্ছো।

556
00:40:33,373 --> 00:40:34,499
মনে হয় সুইয়ের খোঁচার কারণে।

557
00:40:35,292 --> 00:40:37,294
কখনোই ওগুলোয় অভ্যস্ত হতে পারিনি।

558
00:40:37,878 --> 00:40:40,714
কেন যেন, একসাথে ট্যাটু আর 
ডায়াবেটিসের ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না।

559
00:40:42,299 --> 00:40:42,966
আহ...

560
00:40:45,594 --> 00:40:47,179
খারাপ খবর, বলতেই হচ্ছে।

561
00:40:50,640 --> 00:40:53,894
১৮০ মিলিগ্রাম পার ডেসিলিটার। 
তুমি অবশ্যই ডায়াবেটিক।

562
00:41:00,942 --> 00:41:02,778
আর কিছু চান আমার কাছে?

563
00:41:03,445 --> 00:41:05,280
ইঞ্জেকশন দেয়ার জন্য তোমার হাত।

564
00:41:05,447 --> 00:41:06,323
ওকে।

565
00:41:06,948 --> 00:41:07,991
বুধবারে দেখা হচ্ছে।

566
00:41:09,659 --> 00:41:11,953
- কিউট।
- আসামি‌।

567
00:41:14,331 --> 00:41:16,500
জানি না। সে কেমন যেন রহস্যজনক।

568
00:41:16,833 --> 00:41:17,709
মানে কী?

569
00:41:17,876 --> 00:41:19,169
আমি তাকে তার ব্লাড টেস্টের রেজাল্ট বললাম,

570
00:41:19,378 --> 00:41:20,712
আর সে এমন একটা চাহনি দিলো।

571
00:41:20,879 --> 00:41:21,838
এটা অনেকটা, আম...

572
00:41:23,799 --> 00:41:24,758
যেন সে মুক্ত।

573
00:41:28,220 --> 00:41:29,221
ঠিক আছে।

574
00:41:29,304 --> 00:41:30,472
আমি ওকে দেখছি।

575
00:41:30,555 --> 00:41:32,766
আমি এ-উইংয়ের দিকেই যাচ্ছি।

576
00:41:35,310 --> 00:41:37,020
আজকে আপনাকে অনেক উৎফুল্ল লাগছে, বস।

577
00:41:37,396 --> 00:41:40,232
মনে হয়, কাল রাতে বিছানায় ভাল ঘুম হয়েছে।

578
00:41:41,191 --> 00:41:42,067
দাঁড়াও।

579
00:41:42,526 --> 00:41:43,110
চিনি নিয়ে আসি।

580
00:41:43,652 --> 00:41:44,820
একদম নড়বে না, চান্দু।

581
00:41:47,239 --> 00:41:48,156
এখানে কী করছিস?

582
00:41:48,240 --> 00:41:49,324
আমাদের সাথে চল, চান্দু।

583
00:42:04,172 --> 00:42:08,260
তুমি আর আমি এতোদিন যে ইদুর বিড়াল খেলছিলাম --

584
00:42:08,552 --> 00:42:09,928
আজ এই মুহূর্ত থেকে...

585
00:42:12,389 --> 00:42:13,181
তা শেষ।

586
00:42:19,563 --> 00:42:20,731
ফিবনাচ্চি।

587
00:42:21,606 --> 00:42:23,859
আমি জানতে চাই তুমি তাকে কিভাবে বের করেছো...

588
00:42:24,317 --> 00:42:26,486
আর সে এখন কোথায় আছে।

589
00:42:26,570 --> 00:42:28,196
সেটা সম্ভব নয়, জন।

590
00:42:44,880 --> 00:42:47,716
এখন, আমি তিন পর্যন্ত গুনবো।

591
00:42:49,968 --> 00:42:50,677
এক...

592
00:42:50,761 --> 00:42:53,096
আমি যদি এই তথ্য বলে দেই, তাহলে আমি শেষ।

593
00:42:53,889 --> 00:42:56,224
এটা তুমিও জানো আর আমিও জানি।

594
00:42:56,558 --> 00:42:57,434
দুই...

595
00:42:59,269 --> 00:43:00,937
আমি তোমাকে তখনি বলবো 
যখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো,

596
00:43:01,021 --> 00:43:02,314
তার এক সেকেন্ড আগেও নয়।

597
00:43:02,397 --> 00:43:03,482
তুমি এখনি বলবে।

598
00:43:05,984 --> 00:43:07,402
জীবনেও না, জন।

599
00:43:07,778 --> 00:43:08,487
হেই...

600
00:43:08,862 --> 00:43:11,031
তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি।

601
00:43:21,875 --> 00:43:23,043
তিন।

602
00:43:23,675 --> 00:44:00,543
<small>অনুবাদে:</small>
<font color="#CC0000">〄</font><font color="#0A7C32"> AsadujJaman</font>  <font color="CC0000">〄</font>

603
00:44:01,305 --> 00:45:01,267
-= www.OpenSubtitles.org =-