﻿1
00:00:01,043 -->  00:02:03,749
<i>পূর্বের পর্বে যা দেখানো হয়েছে</i>

2
00:02:05,000 --> 00:02:11,074
-= www.OpenSubtitles.org =-

3
00:02:31,526 --> 00:02:34,738
সকল কর্মীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
সকল কর্মীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

4
00:02:34,821 --> 00:02:36,865
জেলের চতুর্পাশ সুরক্ষিত রাখুন। 

5
00:02:37,407 --> 00:02:40,744
পুরো এরিয়া থেকে ব্যক্তিগত যানবাহন সরিরে নিন। 

6
00:02:40,827 --> 00:02:44,581
সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 
এরিয়াটি লকডাউন করা হয়েছে।

7
00:03:13,944 --> 00:03:16,238
চলো। 

8
00:03:17,614 --> 00:03:21,451
- গভর্ণর কিছু বলেছেন?
- এখন পর্যন্ত না, বস। 

9
00:03:22,369 --> 00:03:27,165
- বেলিক। তাদেরকে সারিবদ্ধ করো। 
- তাদেরকে বিন্যস্ত করো। 

10
00:03:27,249 --> 00:03:29,000
- ভেতরে ঢুকবো?
- এখন না। 

11
00:03:29,084 --> 00:03:33,380
প্রায় এক ঘণ্টা আগে পানি বন্ধ করে দিয়েছি। 
দুর্গন্ধের চোটেই তারা সেখান থেকে বেরিয়ে আসবে। 

12
00:03:33,463 --> 00:03:37,133
- আপনি মনে করছেন, এতে কাজ হবে?
- না, কিন্তু এটাই নিয়ম।  

13
00:03:37,217 --> 00:03:39,386
এবং আমরা সবকিছু নিয়ম মেনে করবো। 

14
00:03:39,469 --> 00:03:43,265
- এটাই সবচেয়ে নিরাপদ উপায়। 
- হেই। 

15
00:03:47,852 --> 00:03:50,772
ওয়ার্ডেন বলছি। 
ভেতরে কী হচ্ছে?

16
00:03:50,855 --> 00:03:52,899
আমাদের কিছু দাবি দাওয়া আছে। 

17
00:03:52,983 --> 00:03:55,527
তাদেরকে বল, আমরা এসি ফেরত চাই।

18
00:03:55,610 --> 00:03:57,654
আমাদের এসি লাগবে। 

19
00:03:58,321 --> 00:04:00,573
আমরা এক গার্ডকে জিম্মি করেছি। 

20
00:04:01,616 --> 00:04:04,327
আমরা একজন গার্ডকে জিম্মি করেছি। 

21
00:04:06,413 --> 00:04:08,498
খোঁজ নাও ভেতরে কে আছে। 

22
00:04:16,423 --> 00:04:18,550
বব কে জিম্মি করেছে। 

23
00:04:18,633 --> 00:04:22,303
তাদেরকে বল, ডাক্তার মেয়েটাকেও
আমরা জিম্মি করেছি। 

24
00:04:22,846 --> 00:04:26,725
- নিজে বলছো না কেন?
- কারণ গুলি খাওয়ার শখ জাগেনি আমার। 

25
00:04:29,686 --> 00:04:31,896
এবং ডাক্তার মেয়েটাকে আমরা জিম্মি করেছি। 

26
00:04:31,980 --> 00:04:34,983
- ডাক্তার?
- একজনই তো আছে। 

27
00:04:35,066 --> 00:04:39,029
এটা কিভাবে ঘটলো?
তারা কিভাবে তার কাছে পৌঁছলো?

28
00:04:39,112 --> 00:04:43,283
- আমি ভেবেছি, সে সিক বে তে নিরাপদ ছিলো।
- তাকে বের করে আনতে হবে। কাউকে এখনই ভেতরে ঢুকতে হবে। 

29
00:04:43,366 --> 00:04:46,536
- পারবো না, স্যার। 
- কেন পারবে না?

30
00:04:46,619 --> 00:04:48,955
কারণ এটা নিয়ম বিরুদ্ধ। 

31
00:04:59,758 --> 00:05:02,761
স্যার, আমার কাছে নতুন খবর আছে। 

32
00:05:07,766 --> 00:05:10,143
সাহায্য করো। 

33
00:05:10,351 --> 00:05:12,437
সাহায্য করো। 

34
00:05:25,116 --> 00:05:27,368
স্কোফিল্ড এখানে?

35
00:05:27,452 --> 00:05:29,204
আহ!

36
00:05:29,287 --> 00:05:31,790
তুমি নিশ্চিত, সে এখানে?

37
00:05:38,379 --> 00:05:40,048
টার্ক।

38
00:05:40,256 --> 00:05:42,342
টার্ক।
00:05:58,000 --> 00:07:09,000
<font color="#00ffff"অনুবাদে</font>
ফরহাদ হোসাইন

39
00:07:17,228 --> 00:07:19,397
তুমি ওটা ব্যবহার করতে পারবে না। 

40
00:07:20,481 --> 00:07:22,942
তুমি এখন নেতাগিরি করছো, চান্দু?

41
00:07:23,026 --> 00:07:27,780
- এটা আমার ঘর। তোমার কোনো সমস্যা?
- হ্যাঁ, আমার একটা সমস্যা আছে। আমাদের সকলেরই আছে। 

42
00:07:27,864 --> 00:07:29,907
কোনো সমস্যা নেই। 

43
00:07:29,991 --> 00:07:36,247
খোদার কসম, কিচ্ছু বলবো না। 
আমি কিছুই দেখিনি। 

44
00:07:36,330 --> 00:07:40,293
ঠিক বলেছো, ব্যাজ। 
তুমি কিছুই দেখোনি। 

45
00:07:41,878 --> 00:07:44,589
দাঁড়াও, যেয়ো না। 

46
00:07:48,426 --> 00:07:51,471
দুঃখিত, একটু পরই ফিরে আসবো।

47
00:07:53,014 --> 00:07:56,184
চিন্তা করো না। আমি তোমাকে 
কভার দিবো। 

48
00:08:02,774 --> 00:08:06,944
চিন্তা করো না, সিও। ঠিক আছে?
আমি কাউকে মারবো না। 

49
00:08:07,987 --> 00:08:10,198
আমি এখন দলের অংশ। 

50
00:08:15,328 --> 00:08:18,998
ভাইকে বের হতে সাহায্য করো। 
ওটা জায়গা মত বসিয়ে দাও। 

51
00:08:23,628 --> 00:08:26,839
এই তো, ম্ম, হুম হুম হুম। 

52
00:09:06,379 --> 00:09:09,966
দয়া করে নিজের সিটে ফিরে যান
এবং সিটবেল্ট বেঁধে নিন। 

53
00:09:10,049 --> 00:09:14,637
আমরা অল্পক্ষণে ওয়াশিংটন ডিসিতে প্রবেশ করবো। 

54
00:09:15,930 --> 00:09:18,432
আমাদেরকে আসল প্রশ্নে মনোনিবেশ করতে হবে। 

55
00:09:18,516 --> 00:09:20,685
কে টেরেন্স স্টেডম্যান এর মৃত্যু চেয়েছে?

56
00:09:20,768 --> 00:09:23,479
ডিসি থেকে কল এসেছিলো। 
এ থেকে তোমার কী মনে হয়?

57
00:09:23,563 --> 00:09:27,024
সরকারের অতীত নিয়েও তোমাকে ভেবে দেখতে হবে। 
যে কেউই হতে পারে। 

58
00:09:27,108 --> 00:09:29,902
ব্যবসায়িক পার্টনার, প্রতিপক্ষ। 

59
00:09:29,986 --> 00:09:32,780
স্টেডম্যান খুন হওয়ার পূর্বে,
ইকোফিল্ড টেকনো কনফারেন্সে

60
00:09:32,863 --> 00:09:36,075
একটা সেকেলে সিস্টেমের 
বৈদ্যুতিক ইঞ্জিন উপস্থাপন করেছিলো। 

61
00:09:36,158 --> 00:09:40,955
সেই ইঞ্জিন বাজারে আসলে 
৬০ ডলার দামি তেলের ব্যারেল বিলুপ্ত হয়ে যেতো। 

62
00:09:41,038 --> 00:09:43,874
তাহলে তেল, তেলের কোম্পানীরা খুনি হতে পারে। 

63
00:09:43,958 --> 00:09:47,878
সরবরাহকারী, ভোক্তা, দালাল অর্থাৎ 
তেলের সাথে সম্পৃক্ত যে কেউ। 

64
00:09:47,962 --> 00:09:51,674
অথবা তেল নির্ভর অর্থনীতির যেকোনো সরকার। 

65
00:09:51,757 --> 00:09:54,468
যেমন ইউনাইটেড স্টেট। 

66
00:09:54,552 --> 00:09:57,972
- আপনার সোডা নিতে পারি?
- অবশ্যই, ধন্যবাদ। 

67
00:10:00,182 --> 00:10:02,935
যেকোনো মূল্যে, প্লেন থেকে নেমে 
আমার বন্ধুর সাথে দেখা করবো,

68
00:10:03,019 --> 00:10:07,273
এবং পুলিশকে ফোনকারী ব্যক্তিটির খোঁজ না পেলেও
তার ফোন খুঁজে বের করবো। 

69
00:10:07,356 --> 00:10:10,318
প্রমাণপত্রের খোঁজ শুরু হবে। 

70
00:10:19,869 --> 00:10:24,457
কেবল সময়ের ব্যাপার মাত্র, ডাক্তার।
কেবল সময়ের ব্যাপার। 

71
00:10:28,002 --> 00:10:29,962
সাহায্য করো।

72
00:11:52,586 --> 00:11:55,256
এটা গভর্ণর।

73
00:11:55,339 --> 00:11:59,009
ঘটনা যাই হোক, তাকে কিছু বলো না। 

74
00:12:22,241 --> 00:12:24,326
গভর্ণর, আপনার পদধুলিতে আমরা ধন্য।

75
00:12:24,410 --> 00:12:29,456
আমাদের কথা বলার পর থেকে, পরিস্থিতি 
খারাপের দিকে গিয়েছে। কিন্তু আমরা ভালো উন্নতি করছি ...

76
00:12:29,540 --> 00:12:35,004
ফাও আলাপ বন্ধ করুন, ওয়ার্ডেন,
বলুন আমার মেয়ে কোথায়। 

77
00:12:39,091 --> 00:12:41,343
সাহায্য করো।

78
00:12:44,096 --> 00:12:45,973
সাহায্য করো।

79
00:12:46,181 --> 00:12:49,768
আমাদের সামনে আছে টাইলর রোবার্ট হাডসন। 

80
00:12:49,852 --> 00:12:52,021
এটা বিলাসিতা, সিও।

81
00:12:52,104 --> 00:12:55,441
ঠিকানাটা দেখি - 144 ওক পার্ক ...

82
00:12:56,358 --> 00:12:59,111
- এটা কী?
- চত্বর। 

83
00:12:59,987 --> 00:13:02,573
চত্বর। এটা উচ্চারণ করো কিভাবে, সিও?

84
00:13:02,656 --> 00:13:07,328
শুনে মনে হচ্ছে, তুমি চত্বরে থাকো। 

85
00:13:08,287 --> 00:13:11,999
চত্বরে ফেলে তোকে কেলানোর তর সইছে না আমার। 
কী?

86
00:13:12,666 --> 00:13:14,335
ওহ। 

87
00:13:15,044 --> 00:13:18,047
- এটা নিশ্চয় তোমার মেয়ে।
- রেখে দাও। 

88
00:13:18,130 --> 00:13:20,215
প্রম?
(প্রম: বিদেশে স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করার আগে কাপলরা যে পার্টিতে যায়।)

89
00:13:23,761 --> 00:13:28,223
জানো, মানুষ প্রম ড্রেস সম্পর্কে কী বলে, জানো না?

90
00:13:30,976 --> 00:13:34,897
সে ওই রাতে বাড়ি ফিরেনি, ফিরেছিলো?

91
00:13:34,980 --> 00:13:38,734
না, সে সারা রাত এটা পরে ছিলো। 

92
00:13:40,986 --> 00:13:43,530
পরদিন সকালে ...

93
00:13:43,614 --> 00:13:48,702
পোষাকটাকে হোটেলের পেছনের ডাস্টবিনে ফেলে 
দিতে হয়েছিলো, যাতে মা দেখতে না পায় ...

94
00:13:48,786 --> 00:13:51,538
হেই, হেই, হেই, হেই, হেই।

95
00:13:51,622 --> 00:13:56,794
- কী করছো?
- ডেপুটি সাহেবের সাথে মেয়ে মানুষ নিয়ে গপ্প-সপ্পো করছি। 

96
00:13:58,504 --> 00:14:04,301
খুব পরিস্কার ভাষায় বলে দিচ্ছি,
কারণ আমরা একটা বিশাল সমস্যার সম্মুখীন। 

97
00:14:06,345 --> 00:14:12,142
তুমি ওকে আঘাত করতে পারবে না। 
এটাই শেষ কথা। 

98
00:14:12,226 --> 00:14:13,894
বোঝা গেছে?

99
00:14:15,771 --> 00:14:18,774
এবং সে আমাদের একমাত্র পাশার দান। 

100
00:14:23,654 --> 00:14:26,240
- ধন্যবাদ। 
- তোমাকে স্বাগতম। 

101
00:14:27,658 --> 00:14:31,036
এখন, আমরা একটা বোঝাপড়ায় উপনীত হয়েছি?

102
00:14:31,120 --> 00:14:34,498
আমি এখন তোমাদের পক্ষে। বুঝলে?

103
00:14:34,581 --> 00:14:37,042
আমি স্রোতের সাথে তাল মেলাতে যাচ্ছি। 

104
00:14:37,126 --> 00:14:41,588
পাশার দানের সাথে তোমার কাজ শেষ 
হলে আমাকে জানিয়ো। 

105
00:15:00,190 --> 00:15:02,109
আমাকে বের করো।

106
00:15:08,323 --> 00:15:10,909
মাগীটাকে ধোঁয়া দিয়ে বের করে আন। 

107
00:15:23,088 --> 00:15:25,173
সাহায্য করো। 

108
00:15:35,392 --> 00:15:38,478
এখন কী করবি, ডাক্তার?

109
00:15:49,781 --> 00:15:53,076
সহজে ধরা দিলে 
বেশি ব্যথা পাবি না। 

110
00:15:53,160 --> 00:15:56,246
যদিও সহজে ধরা দিচ্ছিস না ...

111
00:15:59,333 --> 00:16:04,087
দরজা খোল। এখানে আয়। 
দরজা খোল। দরজা খোল। 

112
00:16:04,171 --> 00:16:06,798
আসো, আমার হাত ধরো।

113
00:16:08,342 --> 00:16:11,011
আসো। 

114
00:16:15,766 --> 00:16:19,311
এখানে আয়। দরজা খোল। দরজা খোল। 

115
00:16:23,899 --> 00:16:25,984
ধরেছি। 

116
00:16:34,201 --> 00:16:38,830
ঠিক আছো?
ভয় পেয়ো না। তোমাকে আঘাত দিবো না। 

117
00:16:40,624 --> 00:16:44,211
পাইপগুলো দেখছো?
আমরা এগুলো ধরে চলবো। 

118
00:16:44,294 --> 00:16:49,049
পাইপগুলো দেয়াল ভেদ করে হলওয়ের
উপর দিয়ে গেছে। এটাই আমাদেরকে এখান থেকে বের করবে। 

119
00:16:49,132 --> 00:16:52,135
তোমাকে কেবল আমার অনুসরণ করতে হবে। 

120
00:16:52,219 --> 00:16:53,804
- বুঝেছো?
- হ্যাঁ।

121
00:16:53,887 --> 00:16:55,639
ঠিক আছে। 

122
00:16:55,722 --> 00:16:57,516
চলো যাই।

123
00:17:07,192 --> 00:17:09,277
মেয়েটা গেলো কোথায়?

124
00:17:25,335 --> 00:17:28,463
- তার সাথে কোথায় দেখা হবে?
- জর্জটাউন। একটা গ্যারেজে।

125
00:17:28,547 --> 00:17:34,886
সে একজন প্রাইভেট গোয়েন্দা। 
সে ডিউক ভার্সিটিতে প্রথম বর্ষে আমার রুমমেট ছিলো। 

126
00:17:34,970 --> 00:17:38,140
-  বিশৃঙ্খলা বেড়ে গেছে।
- নিক দেখো। 

127
00:17:38,223 --> 00:17:40,809
অন্তত দুই জন জিম্মির কথা নিশ্চিতভাবে জানা গেছে। 

128
00:17:40,892 --> 00:17:46,148
এখন ফক্স রিভার স্টেট কারাগারে 
পুরো দমে দাঙ্গা চলছে। 

129
00:17:46,231 --> 00:17:48,483
আমাদের ফিরে যাওয়া উচিত নাকি 
চলতে থাকা উচিত?

130
00:17:48,567 --> 00:17:50,652
চলতে থাকা উচিত। 

131
00:17:52,112 --> 00:17:57,200
তুমি সেখানে ফিরে গিয়ে বাদ বাকি লোকদের সাথে
দাঁড়িয়ে থাকতে চাও যারা কোনো কাজে আসছে না?

132
00:17:57,284 --> 00:17:59,035
চলো।

133
00:17:59,119 --> 00:18:04,124
ফ্রাঙ্ক টেনক্রেডি জরুরী অবস্থা ঘোষণার পর 
ন্যাশনাল গার্ড সাড়া দিয়েছে ...

134
00:18:04,207 --> 00:18:07,210
- চলো, বাবা। যাওয়ার সময় হয়েছে। 
- একটু দাঁড়াও। একটু দাঁড়াও।

135
00:18:07,294 --> 00:18:11,214
- দাঙ্গার কারণ এখন পর্যন্ত অজ্ঞাত। 
- এটা ফক্স রিভার না?

136
00:18:11,298 --> 00:18:14,009
এই স্থানে পরিস্থিতি প্রায়ই গরম থাকে।

137
00:18:14,092 --> 00:18:17,596
ফক্স রিভার একটি পঞ্চম স্তরের
বিপদজনক আবাসন প্রতিষ্ঠান ...

138
00:18:17,679 --> 00:18:20,140
- কী করছো?
- আমাদের যেতে হবে। চলো। 

139
00:18:20,223 --> 00:18:26,813
-  না। বাবা হয়তো বিপদে আছে। 
- সে ইতোমধ্যেই বিপদে আছে। আমরা কিছুই করতে পারবো না।

140
00:18:26,897 --> 00:18:29,774
কোনো সিন ক্রিয়েট করো না, বুঝা গেছে?

141
00:18:29,858 --> 00:18:33,737
সে এসবে খুবই অস্বস্তিবোধ করে। 
চুপচাপ চলো। 

142
00:18:33,820 --> 00:18:37,282
ওহ, খোদা মাফ করুক, ম্যান। 

143
00:18:37,365 --> 00:18:42,871
আমরা আমার বাবা ও তার জীবন মরণ নিয়ে কথা
বলছি, আপনার কোনো আপত্তি আছে?

144
00:18:42,954 --> 00:18:45,540
- আমাকে এতে জড়িয়ো না। 
- আপনাকে জড়াচ্ছিও না।

145
00:18:45,624 --> 00:18:47,584
আপনার সাথে সাক্ষাতের দিনই
আপনাকে বর্জন করেছি। 

146
00:18:47,667 --> 00:18:50,712
আমার বা তার সাথে 
আপনার কোনো সম্পর্ক নেই। 

147
00:18:50,795 --> 00:18:53,465
- আমি এটা শুনেও না শোনার ভান করবো।
- তাই বুঝি? নাইলে কী করবেন?

148
00:18:53,548 --> 00:18:57,052
- এসব পাগলামি সহ্য করতে হয় আমার।
- আমাকে সামলাতে দাও। 

149
00:18:57,135 --> 00:19:02,140
আপনাকে পাগলামি সহ্য করতে হয়?
আপনার কোনো ধারণাই নেই, আছে?

150
00:19:03,391 --> 00:19:07,145
- বাবা ...
- আমাকে আমার মতো থাকতে দাও। হাত সরান।

151
00:19:07,228 --> 00:19:12,442
- তোমার মাকে ওভাবে ছোঁবে না। মনে রাখবে কথাটা।
- থামো। থামো।

152
00:19:13,318 --> 00:19:15,570
উপরে যাও, এল যে, এখনই। 

153
00:19:15,654 --> 00:19:17,447
যাও।

154
00:19:17,530 --> 00:19:19,324
- তুমি এ লোকটাকে ভালোবাসো?
- যাও তো।

155
00:19:19,407 --> 00:19:22,327
- তুমি এ লোকটাকে ভালোবাসো?
- যা বলছি করো। 

156
00:19:46,810 --> 00:19:50,438
টার্ক, এটা কেন করছো? কে তোমায় পাঠিয়েছে?

157
00:19:51,314 --> 00:19:53,483
কেন? কেন?

158
00:20:29,436 --> 00:20:33,356
কেন করলে এটা?
এসব করছো কেন? কে তোমায় পাঠিয়েছে?

159
00:20:33,440 --> 00:20:38,736
আমাকে সাহায্য করবে না?
বলে যাও, প্লিজ। 

160
00:20:40,155 --> 00:20:42,240
টার্ক।

161
00:21:15,440 --> 00:21:18,902
- তোর বন্ধুটা কে?
- আরে মিয়া ভয় পাইয়ে দিছো। 

162
00:21:19,319 --> 00:21:21,404
কার সাথে কথা বলছিস?

163
00:21:21,487 --> 00:21:26,451
এটা চান্দুর বুদ্ধি। ড্রিল করার স্থান জানার জন্য
দেয়ালে শয়তানের ছবি প্রতিফলিত করেছে।

164
00:21:26,534 --> 00:21:32,707
- একটা ডিম বিটার দিয়ে দেয়াল ছিদ্র করছো?
- পুরাই পাগলামি, তাই না? এর নাম হলো হুকারের সূত্র। 

165
00:21:32,790 --> 00:21:39,172
ও বলছে, বড় ও শক্তিশালী কোনো কিছুর
ঠিক জায়গা মতো ছিদ্র করলে সেটা দুর্বল হয়ে যায়। 

166
00:21:39,255 --> 00:21:40,882
ও ঠিকই বলেছে। 

167
00:21:40,965 --> 00:21:44,719
দেয়াল দুর্বল হয়ে গেলে, 
আমরা সেটা ভাঙ্গতে পারবো। 

168
00:21:45,553 --> 00:21:50,516
- অন্তত এটাই পরিকল্পনা।
- হ্যাঁ, এটাই সবসময় পরিকল্পনা ছিলো। 

169
00:21:52,518 --> 00:21:56,022
একটা দেয়ালকে কখনো ছোটো করে দেখা উচিত নয় তোর। 

170
00:21:56,105 --> 00:21:58,942
দেখ, মাঝেমধ্যে,

171
00:21:59,025 --> 00:22:03,237
মাঝেমাঝে তুমি যতই চেষ্টা করো না কেন,
সেটা কখনো হার মানবে না। 

172
00:22:15,959 --> 00:22:19,170
- ঠিক আছো?
- হ্যাঁ, ঠিক আছি। 

173
00:22:23,091 --> 00:22:25,176
তাদেরকে পালাতে দিস না। 

174
00:22:34,227 --> 00:22:37,063
বুঝলে? আমার একটু বিশ্রাম নিতে হবে। 
দুঃখিত। 

175
00:22:37,146 --> 00:22:40,274
- আর বেশি দূর নয়। 
- সামান্য একটু সময় দাও।

176
00:22:40,358 --> 00:22:42,819
তুমি চাইলে থামতে পারি। 
জিরিয়ে নাও।

177
00:22:42,902 --> 00:22:46,155
আচ্ছা। একটু বিশ্রাম নেই। 

178
00:22:47,699 --> 00:22:52,787
- এখানে আসো, পরাণপাখি। এখানে আসো। 
- এখন পরিস্থিতি ঠাণ্ডা হয়ে যাওয়ার কথা। 

179
00:22:52,870 --> 00:22:57,166
খুব শীঘ্রই গার্ডরা ভেতরে ঢুকে পড়বে
এবং দাঙ্গা শেষ হয়ে যাবে। 

180
00:22:57,250 --> 00:23:00,044
কেবল সময়ের ব্যাপার মাত্র। 

181
00:23:00,128 --> 00:23:02,964
এ উয়ং এ কী হচ্ছে?

182
00:23:04,215 --> 00:23:06,592
ইয়াজুজ মাজুজ দেয়াল ভেঙ্গে বেরিয়ে পড়েছে।

183
00:23:07,468 --> 00:23:11,305
কিন্তু এখানে থাকলে মনে হয়,
আমাদের কিছু হবে না। 

184
00:23:12,390 --> 00:23:14,684
বিশ্বাস করতে পারছি না এসব হচ্ছে। 

185
00:23:14,767 --> 00:23:18,312
হ্যাঁ, আসো। 
খেলা হবে, ডাক্তার।

186
00:23:18,396 --> 00:23:22,734
তোমাকে মিস করি, জান পাখি। 
জানি তুমিও এটা চাও, জান পাখি। 

187
00:23:27,989 --> 00:23:30,074
কখনো বাহা গিয়েছো?

188
00:23:30,950 --> 00:23:33,035
মেক্সিকো?

189
00:23:33,995 --> 00:23:38,833
সেখানে খুব সুন্দর জায়গা আছে।
এক রাত ২০ ডলার। 

190
00:23:38,916 --> 00:23:41,627
পেছনে টিলা আছে। 

191
00:23:41,711 --> 00:23:44,422
বিয়ার ৫০ সেন্টস। 

192
00:23:44,505 --> 00:23:46,591
২৫ সেন্টস হ্যাপি হাওয়ারে।
(যে সময় মদ-বিয়ারের দামে ছাড় থাকে) 

193
00:23:50,052 --> 00:23:52,597
কখনো থাইল্যাণ্ডে গিয়েছো? 
থাইল্যান্ড অসাধারণ।

194
00:23:52,680 --> 00:23:57,143
মাইকেল, যদি তুমি আমাকে শান্ত করার চেষ্টা করে থাকো,
তুমি ভয়ংকর কাজ করছো। 

195
00:23:57,226 --> 00:23:59,604
কিন্তু আমি চেষ্টা তো করছি। 

196
00:23:59,687 --> 00:24:02,982
শশশ। শুনতে পাচ্ছিস?

197
00:24:04,025 --> 00:24:07,153
- তুমি এখানে কেন?
- মানে?

198
00:24:08,696 --> 00:24:11,908
জীবনের ঝুঁকি নিয়ে সিলিং এ হামাগুড়ি দিচ্ছো। 

199
00:24:11,991 --> 00:24:16,204
তোমার সাহায্যের দরকার ছিলো,
... আমি বাঁচাতে এসেছি। 

200
00:24:22,376 --> 00:24:25,171
আমার অবস্থান জানলে কিভাবে?

201
00:24:28,007 --> 00:24:32,637
এ উয়ং এর সবকিছু বন্ধ হওয়ার পর সিও’রা
স্টেশন ছেড়ে চলে যায় এবং তোমাকে মনিটরে দেখেছি। 

202
00:24:32,720 --> 00:24:36,766
পি আই এ আমার প্রথম কাজে,
আমরা এখানে বিষাক্ত বর্জ্য পরিস্কার করেছিলাম। 

203
00:24:36,849 --> 00:24:41,979
কয়েকদিন লেগেছিলো, তাই
এ জায়গাটা কিছুটা চিনি আরকি। 

204
00:24:42,063 --> 00:24:45,524
- আশা করি, তুমি তখন মাস্ক পরেছিলে।
- এক্সকিউজ মি?

205
00:24:45,608 --> 00:24:49,904
নাকে ঢোকা রোধ করার জন্য।
ধুলো সত্যিই খুব ভয়ঙ্কর হতে পারে। 

206
00:24:49,987 --> 00:24:52,531
হ্যাঁ, মাস্ক পরেছিলাম। 

207
00:24:59,956 --> 00:25:02,250
এখানে উঠ। এখানে উঠ।

208
00:25:05,962 --> 00:25:08,756
ভিজিট রুমের দরজা কখনো ব্যবহার করেছো?

209
00:25:08,839 --> 00:25:12,718
উম ... তেমন না, 
তবে আমার এক্সেস কার্ড কাজে লাগার কথা।

210
00:25:12,802 --> 00:25:15,554
উঠ। 

211
00:25:16,180 --> 00:25:17,890
উঠ।

212
00:25:17,974 --> 00:25:20,476
কাম অন।

213
00:25:20,559 --> 00:25:22,812
চলো।

214
00:25:24,605 --> 00:25:26,190
এখানে আয়। 

215
00:25:40,871 --> 00:25:42,957
চলো।

216
00:25:44,750 --> 00:25:47,336
ধুত। এখানে আয়। 

217
00:25:51,590 --> 00:25:54,760
বুঝতে পারছি। তবে বিশ্বাস করুন,
সারা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

218
00:25:54,844 --> 00:25:59,473
তা আর বলতে! 
এক ঘণ্টা আগে জরুরী অবস্থা জারি করেছি। 

219
00:25:59,557 --> 00:26:02,393
- তোমাদের কমাণ্ডিং অফিসারকে ডেকে আনো।
- জি। 

220
00:26:02,476 --> 00:26:06,814
- এখানে হচ্ছেটা কী?
- সমঝোতা। তারা এক ঘণ্টাও টিকবে না। 

221
00:26:06,897 --> 00:26:10,484
- সমঝোতা?
- ভেতরে ১০০ ডিগ্রি গরম। তাদের পানি প্রায় শেষ। 

222
00:26:10,568 --> 00:26:13,279
আমরা ভয়ংকর কিছু এড়ানোর চেষ্টা করছি। 

223
00:26:13,362 --> 00:26:17,783
তাকে সেখান থেকে বের করতে গণহত্যা করতেও 
আমার আপত্তি নেই। আমার কথা বুঝা গেছে?

224
00:26:17,867 --> 00:26:20,453
- আপনি সেটা না করলে আমি করবো। 
- স্যার।

225
00:26:20,536 --> 00:26:24,498
- ক্যাপ্টেন, সংবাদটা ছড়িয়ে দাও - তোমরা ভেতরে ঢুকছো। 
- জি, স্যার।

226
00:26:24,582 --> 00:26:27,460
কাজটা আমার মতো করে করার সময় হয়েছে। 

227
00:26:30,171 --> 00:26:32,256
এখানে আয়। এখানে আয়। 

228
00:26:43,809 --> 00:26:45,895
ঠিক আছে। 

229
00:27:03,621 --> 00:27:05,706
ধরেছি।

230
00:27:14,882 --> 00:27:19,512
হেই চান্দু। নার্সকে একাই ভোগ করবে?

231
00:27:42,451 --> 00:27:44,870
থাম।

232
00:27:52,586 --> 00:27:54,505
মাগো। আমার হাঁটু। 

233
00:27:56,090 --> 00:27:58,175
আসো। এদিকে। 

234
00:28:17,528 --> 00:28:20,322
বড় বন্দুকওয়ালাদের ডেকে 
ভালো কাজ করেছেন গভর্ণর।

235
00:28:20,406 --> 00:28:24,952
- ধন্যবাদ সমর্থনের জন্য। 
- ক্যাপ্টেন ব্র্যাড বেলিক। 

236
00:28:25,536 --> 00:28:29,331
এ বছরের শুরুর দিকে দণ্ডবিধি সংস্কার সম্পর্কে 
আমার দৃষ্টিভঙ্গি সম্বলিত একটা চিঠি আপনাকে পাঠিয়েছিলাম। 

237
00:28:29,415 --> 00:28:31,750
ওহ, তাতে কী লেখা ছিলো?

238
00:28:32,668 --> 00:28:37,089
আমরা সিও’রা কঠোর হতে হবে
যাতে কয়েদিরা হাংকি পাংকি না করে। 

239
00:28:37,172 --> 00:28:40,175
ওয়ার্ডেন পোপ একজন ভালো মানুষ,
কিন্তু তিনি একথা বুঝেন না যে

240
00:28:40,259 --> 00:28:44,013
পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে হলে 
গোড়া ধরে টান দিতে হবে। 

241
00:28:44,096 --> 00:28:47,933
- এবং এটাই তুমি করতে?
- জি স্যার। ঠিক এটাই আমি করতাম।

242
00:28:48,017 --> 00:28:49,518
তো ...

243
00:28:57,568 --> 00:29:00,070
আমাকে ওটা দে। ওটা দে আমাকে।

244
00:29:00,154 --> 00:29:04,992
- জানি না যদি ...
- দে ওটা। ভাঙ্গাভাঙ্গি করা আমাদের পরিবারিক ঐতিহ্য। 

245
00:29:05,075 --> 00:29:07,578
কৌশল হলো চাপ প্রয়োগ করতে হবে। 

246
00:29:08,120 --> 00:29:11,498
কোথায় করবো? এখানে? ভালো।

247
00:29:11,582 --> 00:29:16,920
দেখছিস, জোরে চাপ দিতে হবে, কিন্তু খুব জোরে না,
একেবারে ঠিক মাইয়া লাগানের মতো, বুঝলি ...

248
00:29:17,004 --> 00:29:19,173
- কিন্তু সতর্ক থাকতে হবে। 
- হ্যাঁ, জানি আমি। 

249
00:29:19,256 --> 00:29:22,509
ফাজলামি করছি না কিন্তু। সামান্য এদিক সেদিক হলে
গ্যাস পাইপে গিয়ে লাগবে।

250
00:29:22,593 --> 00:29:24,178
গ্যাস পাইপ?

251
00:29:24,261 --> 00:29:27,514
হ্যাঁ, জানোই তো,
যে পাইপে গ্যাস থাকে। 

252
00:29:39,651 --> 00:29:43,697
- আমরা এ দিক দিয়ে যেতে পারবো না। 
- যেতেই হবে। আর কোনো পথ নেই। 

253
00:29:43,781 --> 00:29:45,991
- এটা ছাড়া আর বের হবার রাস্তা নেই।
- না, আছে । 

254
00:29:47,493 --> 00:29:49,787
- এ পথে বের হবার দরজা আছে।
- কোনো লাভ হবে না। 

255
00:29:49,870 --> 00:29:51,413
- বিশ্বাস করো। 
- যদি তোমার ভুল হয় ...

256
00:29:51,497 --> 00:29:53,791
আমাদের হাতে সময় নেই। 

257
00:30:00,714 --> 00:30:04,301
খুব জোরে না। খুব আস্তে না। 

258
00:30:05,719 --> 00:30:08,931
যখন তার বয়সী ছিলাম, 
দেখতে সত্যিই খারাপ ছিলাম।

259
00:30:11,266 --> 00:30:13,602
ব্রণ ছিলো। 

260
00:30:15,813 --> 00:30:20,818
সে দেখতে সেসব মেয়েদের মতো,
যারা আমাকে বিদ্রুপ করেছিলো। 

261
00:30:20,901 --> 00:30:23,529
তোকে ভোগে পাঠানোর পর,

262
00:30:23,612 --> 00:30:27,157
আমি সেই ছিদ্র দিয়ে বাইরে বের হবো
এবং একটা লিমোজিন (বিলাস বহুল গাড়ি) ডাকবো। 

263
00:30:27,241 --> 00:30:30,911
এরপরে আমি আর তোর
মেয়ের সাথে প্রমে যাবো। 

264
00:30:52,224 --> 00:30:55,394
- সারার কী খবর?
-  এখনো খোঁজ চলছে।

265
00:30:55,477 --> 00:31:00,816
- তার অবস্থানই জানতে পারোনি?
- আমরা খোঁজ করছি। পেয়ে গেলে আপনাকে জানাবো। 

266
00:31:00,899 --> 00:31:04,486
তোমার উচিত ক্যাপ্টেন বেলিকের কথামতো
পুরো ব্লকে গ্যাস নিক্ষেপ করা। 

267
00:31:04,570 --> 00:31:08,865
- ক্যাপ্টেন বেলিক?
- সে জানে, কয়েদিদের দৌড় কতটুকু।

268
00:31:08,949 --> 00:31:11,660
তোমার প্রার্থনা করা উচিত 
যেন সারা সহি সালামতে বেরিয়ে আসতে পারে। 

269
00:31:11,743 --> 00:31:14,871
করছি গভর্ণর, কিন্তু এটা এখনো আমার জেলখানা। 

270
00:31:14,955 --> 00:31:18,875
যাই ঘটুক, আমি পূর্ণ দায়ভার নেবো। 

271
00:31:18,959 --> 00:31:21,253
এক্সকিউজ মি।

272
00:31:32,514 --> 00:31:34,266
এদিকে।

273
00:31:34,975 --> 00:31:37,060
হ্যাঁ। 

274
00:31:38,729 --> 00:31:41,023
ইয়েস। আমরা ছিদ্র করেছি। 

275
00:31:43,483 --> 00:31:46,153
এই থিওরিকে পরীক্ষা করার সময় হয়েছে। 

276
00:31:46,236 --> 00:31:48,864
আমরা এখন ভাঙ্গা শুরু করবো। 

277
00:31:48,947 --> 00:31:50,699
ঠিক বলেছিস।

278
00:31:50,782 --> 00:31:52,868
এটা তোর, চান্দু। 

279
00:32:20,771 --> 00:32:22,856
এই তো। 

280
00:32:24,316 --> 00:32:26,401
আমরা পেরেছি। 

281
00:32:28,987 --> 00:32:31,490
এই তো। 

282
00:32:32,032 --> 00:32:35,494
- দাঁড়াও। তোমাকে এখানে রেখে যেতে পারবো না। 
- আর কোনো উপায়ও নেই। আমি একজন অপরাধী। 

283
00:32:36,578 --> 00:32:38,955
ঠিক আছে, যা, যা, যা, যা।

284
00:32:39,039 --> 00:32:41,708
কাম অন, দোস্ত। এখানে চেক কর। 

285
00:32:47,547 --> 00:32:52,636
- আততায়ী দেখতে পাচ্ছো?
- হ্যাঁ, দেখতে পাচ্ছি।

286
00:32:54,096 --> 00:32:56,723
তুমি কী করবে?

287
00:32:56,807 --> 00:32:59,476
আমার সেলে ফিরে গিয়ে 
ঝামেলামুক্ত থাকবো। 

288
00:32:59,559 --> 00:33:01,520
- মাইকেল।
- কী?

289
00:33:03,814 --> 00:33:05,774
তারা আমাদের দেখতে পাচ্ছে। 

290
00:33:08,652 --> 00:33:12,030
- তোমাকে যেতে হবে। 
- পারবো না। তারা তোমাকে মেরে ফেলবে। 

291
00:33:27,254 --> 00:33:30,257
তুমি দরজার বাইরে যাও। 
আমি ফ্লোরে শুয়ে পড়বো।

292
00:33:30,799 --> 00:33:34,344
- তারা শার্পশুটার। তারা মিস করবে না। 
- এ কারণেই তোমাকে যেতে হবে। 

293
00:33:34,427 --> 00:33:36,763
- হচ্ছেটা কী?
- আমি আসছি, ডাক্তার।

294
00:33:36,847 --> 00:33:38,306
যাও।

295
00:34:11,923 --> 00:34:14,217
ইনি কে?

296
00:34:17,762 --> 00:34:20,056
এটাই আমার বন্ধু। 

297
00:34:30,525 --> 00:34:32,652
- হেই।
- গাড়িটা সুন্দর। 

298
00:34:32,736 --> 00:34:34,946
হ্যাঁ, পছন্দ হয়েছে?

299
00:34:35,030 --> 00:34:37,574
পুলিশ নিলাম থেকে নিয়েছি
৩০০ ডলারে। 

300
00:34:38,783 --> 00:34:45,248
তুমি নিশ্চয় ভেরোনিকা। বোরোসের ব্যাপারে পুলিশকে 
তথ্যপ্রদানকারী এই নাম্বার থেকে কল দিয়েছিলো। 

301
00:34:46,333 --> 00:34:50,003
ট্রেস করা সহজ ছিলো না। 
আশা করি খুব বেশি রাগ করোনি। 

302
00:34:50,086 --> 00:34:54,257
- কেন? সমস্যা কী?
- এটা একটা পে ফোন। 

303
00:34:55,675 --> 00:34:58,762
- এখান থেকেই ফোন করা হয়েছিলো। 
- যেকেউই সে ফোন করে থাকতে পারে। 

304
00:34:58,845 --> 00:35:02,849
প্রতিদিন এখান দিয়ে যাতায়াতকারী
 লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে একজন ফোন করেছিলো। 

305
00:35:02,932 --> 00:35:05,518
ওই জায়গাটা খালি। 

306
00:35:06,061 --> 00:35:07,896
আর ওটা কী?

307
00:35:07,979 --> 00:35:12,692
ফেডারেল এনার্জি কমিশন। 
ইন্টারেস্টিং তো। 

308
00:35:13,193 --> 00:35:17,405
- কোথায় যাচ্ছো?
- দেখি ওই লোকটা জানে কিনা সেখানে আগে কী ছিলো। 

309
00:35:21,451 --> 00:35:23,787
শুনছেন। 

310
00:35:23,870 --> 00:35:27,290
এ জায়গায় আগে কী ছিলো জানেন?

311
00:35:28,666 --> 00:35:30,752
ওকে, ধন্যবাদ। 

312
00:35:34,339 --> 00:35:38,093
হেই, এটা ইকোফিল্ড নামক কোম্পানির 
আঞ্চলিক হেডকোয়াটার ছিলো। 

313
00:35:38,176 --> 00:35:41,888
- টেরেন্স স্টেডম্যানের কোম্পানি।
- ঠিক তাই। 

314
00:35:54,400 --> 00:35:57,320
- হ্যালো?
- ভেরোনিকা। 

315
00:35:57,403 --> 00:35:59,823
কে... কে বলছেন?

316
00:35:59,906 --> 00:36:04,369
এটাই তো সমস্যা, ভেরোনিকা। 
তুমি খুব বেশি প্রশ্ন করো।

317
00:36:04,452 --> 00:36:06,579
এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। 

318
00:36:06,663 --> 00:36:09,499
লিংকন বোরোস কি সত্যিই গুরুত্বপূর্ণ ব্যক্তি?

319
00:36:09,582 --> 00:36:11,709
আমাকে ফোনটা দাও।
কে বলছেন?

320
00:36:11,793 --> 00:36:15,088
নিক স্যাভরিন। 
তোমাকে শুধু জানাতে চাই।

321
00:36:15,171 --> 00:36:17,882
এখন থেকে তোমরা উভয়ই মৃত। 

322
00:36:20,343 --> 00:36:22,428
কাম অন। চলো। 

323
00:36:25,181 --> 00:36:28,685
সকল কয়েদি এক মিনিটের মধ্যে 
নিজের সেলে ফিরে যাও। 

324
00:36:28,768 --> 00:36:30,270
মাইকেল।

325
00:36:30,478 --> 00:36:33,147
মাইকেল।

326
00:36:33,231 --> 00:36:35,441
ওয়া। ওয়া। ওয়া। ওয়া। ওয়া।

327
00:36:36,943 --> 00:36:39,946
আমি তাকে ছুঁইনি।
আমি তাকে ছুঁইনি। তাকে জিজ্ঞেস করো। 

328
00:36:40,029 --> 00:36:43,783
আমাদের সর্বশেষ সাক্ষাতের পর পরিস্থিতি পাল্টে গেছে। 

329
00:36:45,285 --> 00:36:48,705
শান্ত হও পার্টনার। 
আমি এখন তোমার পক্ষে। 

330
00:36:48,788 --> 00:36:52,834
পালানোর পরিকল্পনা, সবকিছু জানি।
সিও সেটা জেনে গেছে। 

331
00:36:59,382 --> 00:37:02,719
- অ্যাবরুজ্জিকে নিচে নিয়ে গেছো কেন?
- আমি নেইনি। সে হঠাৎ করে উদয় হয়েছে। 

332
00:37:02,802 --> 00:37:05,555
- আর এ যৌন নিপীড়কও নিজেকে আমাদের দলভুক্ত মনে করছে। 
- জানি।

333
00:37:05,638 --> 00:37:08,182
চুপ করো। মাইকেল কোথায়?

334
00:37:08,266 --> 00:37:10,351
মাইকেল কোথায়?

335
00:37:12,186 --> 00:37:14,897
মাইকেল। মাইকেল।

336
00:37:25,074 --> 00:37:27,160
সর্বশেষ সতর্কবাণী। 

337
00:37:39,255 --> 00:37:42,425
- কোথায় ছিলি?
- বাদ দাও। তুমি ঠিক আছো?

338
00:37:42,508 --> 00:37:45,219
- হ্যাঁ। আর তুই?
- হ্যাঁ, হ্যাঁ।

339
00:37:46,888 --> 00:37:48,973
সরো।

340
00:37:57,565 --> 00:37:59,692
- আমরা তাকে নিয়ে যাচ্ছি।
- ঠিক আছেন।

341
00:37:59,776 --> 00:38:01,861
ঠিক আছি। 

342
00:38:02,612 --> 00:38:06,616
- বেলিক। 
- সে হেঁটে আসছে। এটা ভালো লক্ষণ।

343
00:38:07,075 --> 00:38:09,744
হ্যাঁ। বিচক্ষণ পর্যবেক্ষণ। 

344
00:38:09,827 --> 00:38:13,623
হয়তো খবরটা গভর্ণরকে জানাতে চাও। 

345
00:38:13,706 --> 00:38:17,752
- আমি চিন্তিত ছিলাম। কেবল চেষ্টা করছিলাম ...
- আগামীতে উর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার বদনাম করলে,

346
00:38:17,835 --> 00:38:22,340
তোমাকে কঠিন পরিণতি ভুগতে হবে।
কথা ক্লিয়ার, ক্যাপ্টেন?

347
00:38:22,423 --> 00:38:24,842
- জি, স্যার।
- ভালো।

348
00:38:30,890 --> 00:38:32,934
সারা।

349
00:38:33,017 --> 00:38:35,395
সারা, সারা।

350
00:38:35,478 --> 00:38:40,316
- বাবা।
- সারা, ঠিক আছো তো? কোথাও লাগেনি তো?

351
00:38:40,400 --> 00:38:44,195
তুমি এই চাকরি নেয়ার সময় তোমায় বলেছিলাম।
জানতাম এমন একটা দিন আসবে।

352
00:38:44,278 --> 00:38:46,406
আমি জানতাম, এমনকিছু ঘটতে পারে। 

353
00:38:46,489 --> 00:38:49,909
খোদা, বাবা, তোমার তো বলা উচিত,
‘তোমাকে জীবিত দেখতে পেয়ে আমি খুশি’?

354
00:38:49,992 --> 00:38:53,454
আসলে, আমি শুধু চাই, 
তুমি নিজেই দেখো তুমি কী করছো। 

355
00:38:53,538 --> 00:38:57,375
এখানে থাকতে কেউ তোমাকে 
জোর করছে না। 

356
00:38:57,458 --> 00:38:59,544
জানি বাবা, ধন্যবাদ। 

357
00:39:03,589 --> 00:39:06,551
ঠিক আছে। জঞ্জাল পরিস্কার করে ফেলো। 

358
00:39:16,936 --> 00:39:18,688
- কী হচ্ছে?
- আমরা পেরেছি। 

359
00:39:18,771 --> 00:39:21,691
হুকারের ছোট গর্তগুলো
ঠিক জায়গামতো ছিলো। 

360
00:39:21,774 --> 00:39:24,193
সবাইকে এখান থেকে বের করো। 
বিশেষ করে তাকে। 

361
00:39:24,277 --> 00:39:28,156
- আমি নিজেই তাকে দেখে রাখবো। 
- তুমি তাকে মারতে পারবে না। 

362
00:39:28,239 --> 00:39:31,075
- আমি ওয়াদা ভঙ্গ করবো না।
- কাজ শেষ। তাকে প্রয়োজন নেই আমাদের। 

363
00:39:31,159 --> 00:39:34,745
- তুমি তাকে মারবে না।
- তাকে জ্যান্ত ছেড়ে দিতে চাও?

364
00:39:34,829 --> 00:39:38,332
- তুই সেই সিদ্ধান্ত নেয়ার কে?
- সে সবকিছু দেখার পরও?

365
00:39:38,416 --> 00:39:41,043
- সে সবকিছু দেখার পরও।
- বের হও।

366
00:39:41,127 --> 00:39:43,921
মুখ বন্ধ রাখো এবং বামে মোড় নাও। 

367
00:39:44,005 --> 00:39:45,923
বের হও।

368
00:39:47,758 --> 00:39:50,803
আমরা বিপদে পড়লে
আমরা জানি তোমাকে কোথায় খুঁজে পাবো। 

369
00:39:50,887 --> 00:39:52,847
মেও মেও।

370
00:39:53,681 --> 00:39:57,977
তার কথা ভুলে যাও। ঠিক আছে?

371
00:40:16,746 --> 00:40:18,831
না।

372
00:40:40,519 --> 00:40:42,605
দলের জন্য একটা কুরবানী দিলাম। 

373
00:40:59,830 --> 00:41:02,875
আচ্ছা, তাহলে এটা আহত ও মৃতদের
পূর্ণাঙ্গ তালিকা। 

374
00:41:02,958 --> 00:41:05,294
- এবং এটা পূর্ণ তালিকা?
- জি। 

375
00:41:05,378 --> 00:41:07,463
অসংখ্য ধন্যবাদ। 

376
00:41:13,219 --> 00:41:15,304
হেই রন।

377
00:41:16,097 --> 00:41:18,974
ডাক্তার টেনক্রেডি।
জীবিত বের হতে পেরেছেন দেখে খুশি হলাম। 

378
00:41:19,058 --> 00:41:21,143
হ্যাঁ, আমিও।

379
00:41:22,686 --> 00:41:24,563
একটা প্রশ্ন করি। 

380
00:41:24,647 --> 00:41:29,777
আপনার ডিপার্টমেন্ট পি আই এর কয়েদিদের
বিষাক্ত বর্জ্য অপসারণের দায়িত্ব কেন দিয়েছে?

381
00:41:29,860 --> 00:41:32,530
কোন বিষাক্ত বর্জ্যর কাজ?

382
00:41:33,072 --> 00:41:35,157
এ উয়ং এর ক্রল স্পেসে (সানসেডের উপরে) 

383
00:41:37,201 --> 00:41:42,081
পি আই সেখানে যায়নি। 
আমরা কখনো কয়েদিদেরকে সে কাজে লাগাইনি। 

384
00:41:43,332 --> 00:41:45,501
- আচ্ছা, দুঃখিত।
- ঠিক আছে। 
00:42:06,004 --> 00:42:30,000
<font color="#00ffff"অনুবাদে</font>
ফরহাদ হোসাইন
00:42:31,004 --> 00:42:45,000
<font color="#00ffff"সম্পাদনায়</font>
মো. ইউসুফ

384
00:42:46,305 --> 00:43:46,912
-= www.OpenSubtitles.org =-