﻿1
00:00:01,126 --> 00:00:02,752
আগে যা ঘটেছিল:

2
00:00:02,961 --> 00:00:04,671
- কোথায় এটা?
- জাহান্নামে যাও।

3
00:00:04,838 --> 00:00:05,880
তুমি নিজেই এইকাজ করেছ।

4
00:00:07,675 --> 00:00:08,841
সারা, যদি তুমি শুনে থাকো...

5
00:00:09,009 --> 00:00:11,344
..... আশা করি তুমি তোমার নিরাপদ আশ্রয় পেয়ে গেছ।

6
00:00:11,512 --> 00:00:15,098
আমি তোমার থেকে সুবিধা নিয়ে তোমাকে এমন পরিস্থিতিতে ফেলেছি যা যেকোনো ডাক্তারের জন্য দুঃস্বপ্ন।

7
00:00:15,349 --> 00:00:17,016
সারা ট্যানক্রেডি, তাকে ভালোমতো চেনো?

8
00:00:17,184 --> 00:00:19,268
আমাকে ভালো কোথাও সরালে ওকে নিয়ে অনেক তথ্য দিতে পারতাম।

9
00:00:19,436 --> 00:00:21,854
- আমি ওয়ার্ডেনের সাথে কথা বলবো।
- আরেকটা সুযোগ, নিরাপদ আশ্রয়।

10
00:00:22,022 --> 00:00:25,608
এগুলো অ্যালকোহলিক আসাইলামে ব্যবহৃত বইয়ের অধ্যায়ের নাম।

11
00:00:26,985 --> 00:00:31,364
ভুল ভেবো না। আমরা সবসময়েই এক পরিবারের অংশ থাকবো, তাতে মরতে হলে হবে।

12
00:00:31,699 --> 00:00:33,783
- ওটা তোমার ম্যাপ?
- হ্যাঁ।

13
00:00:33,992 --> 00:00:36,828
- তোমার হাতে কী হয়েছে?
- আমার বাবাও মদ খেত।

14
00:00:39,164 --> 00:00:40,873
আমার পেট ব্যথা করছে।

15
00:00:41,041 --> 00:00:44,001
ওর ওষুধ লাগবে। ওটা ছাড়া দুইদিনও চলবে না ওর।

16
00:00:44,211 --> 00:00:46,838
কেসি সিস্টেমের আওতায় চলে যাচ্ছে। 
ফেরারি অপরাধীকে শনাক্ত করার কারণে।

17
00:00:47,005 --> 00:00:49,674
- আমি ধরা দেবো।
- কেসি বলেছে, তোমাকে পালাতে হবে।

18
00:00:49,842 --> 00:00:52,635
তুমি ধরা দিলে ডিডি তোমাদের একজনকেও নেবে না।

19
00:00:53,011 --> 00:00:55,513
- মাইকেল, আমি চাই এসব কিছু শেষ হয়ে যাক।
- আমিও চাই।

20
00:00:55,681 --> 00:00:58,141
তোমার বাবা তোমাকে যা দিয়েছে 
তা দেখতে চাই আমি।

21
00:00:58,308 --> 00:00:59,392
এটা কেবল একটা চাবি।

22
00:00:59,810 --> 00:01:02,562
অনুমতি পেলে একটা কথা বলি, প্রেসিডেন্ট কিন্তু আমাদের কাজে আসতে পারেন।

23
00:01:02,730 --> 00:01:04,021
ম্যাডাম প্রেসিডেন্ট?

24
00:01:04,189 --> 00:01:06,649
পল, আমি চাই তুমি ঘরে ফিরে এসো।

25
00:01:06,817 --> 00:01:09,527
কিন্তু এ দুই ভাই ছাড়া থাকা অবস্থায় সেটা সম্ভব না।

26
00:01:09,695 --> 00:01:12,363
- ক্যারোলিন।
- প্লিজ ওদের ধরিয়ে দাও, পল।

27
00:01:12,531 --> 00:01:15,575
তাহলে সবকিছু আবার আগের জায়গায় ফিরে যাবে।

28
00:01:20,531 --> 00:01:28,575
অনুবাদে: কুদরতে জাহান 

29
00:01:29,531 --> 00:01:35,575
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না

30
00:01:40,476 --> 00:01:41,726
এজেন্ট কেলারম্যান।

31
00:01:41,894 --> 00:01:43,770
পল, তুমি কোথায়?

32
00:01:43,937 --> 00:01:45,563
অগ্রাহ্য করা হবে, মনে নেই?

33
00:01:45,731 --> 00:01:48,357
আমি আজকে শিকাগোর সাথে যোগাযোগ করছি।

34
00:01:50,000 --> 00:01:56,074
-== [ www.OpenSubtitles.com ] ==-

35
00:01:58,994 --> 00:02:00,787
হ্যাঁ, বেশ...

36
00:02:02,498 --> 00:02:03,664
লিংকন।

37
00:02:03,999 --> 00:02:05,458
সারা।

38
00:02:06,251 --> 00:02:08,836
শুধু দরকার পড়লেই আমাকে ফোন করো, বিষয়টা মজার।

39
00:02:09,004 --> 00:02:13,257
- 'মজার' শব্দটা মনে হয় ঠিক হোলো না।
- সব কষ্ট দূর হয়ে যেতে পারে, পল।

40
00:02:13,759 --> 00:02:14,842
- তাই?
- হ্যাঁ।

41
00:02:15,010 --> 00:02:17,678
আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

42
00:02:17,846 --> 00:02:22,016
প্লিজ শিকাগোতে ফিরে এসো আর 
বারোজ আর স্কোফিল্ডকে ধরিয়ে দাও।

43
00:02:22,184 --> 00:02:26,687
কথা দিচ্ছি, আগে সবকিছু যেরকম ছিল, 
সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো আমি।

44
00:02:26,855 --> 00:02:30,858
- আমাকে যেতে হবে।
- ফিরে এসো, পল।

45
00:02:31,109 --> 00:02:33,027
তোমাকে দরকার আমার।

46
00:02:34,112 --> 00:02:35,988
তোমার সত্যিই মনে হয় যে 
আমাদের একটা সুযোগ আছে?

47
00:02:37,449 --> 00:02:39,534
তোমার বাবা তোমাকে কী দিয়েছে 
তার ওপর নির্ভর করছে। 

48
00:02:40,202 --> 00:02:42,662
ওকে খুঁজে পাওয়ার সময়ে 
ওর পকেট থেকে এটা পড়ে গেছে।

49
00:02:42,830 --> 00:02:45,122
আমি পরিচয়চিহ্নটা চিনছি না, তুমি কি চিনছ?

50
00:02:46,750 --> 00:02:48,125
না।

51
00:02:48,460 --> 00:02:49,877
কিন্তু..

52
00:02:52,047 --> 00:02:55,174
সারা, আমাদের সাথে একজন কাজ করছে।

53
00:03:06,395 --> 00:03:09,730
সুপ্রভাত, সূর্যমুখী।

54
00:03:13,902 --> 00:03:15,736
ঘুম কেমন হলো?

55
00:03:20,659 --> 00:03:22,326
আমি বলছি তো।

56
00:03:22,786 --> 00:03:25,162
আমি বাচ্চাদের বের করে নাশতা বানাই।

57
00:03:25,289 --> 00:03:26,497
না, আমি আচ্ছি বাচ্চাদের আনতে।

58
00:03:26,874 --> 00:03:28,583
- না।
- বলছি তো।

59
00:03:28,750 --> 00:03:30,251
না।

60
00:03:48,896 --> 00:03:50,813
আমি যাচ্ছি বাচ্চাদের আনতে।

61
00:03:53,775 --> 00:03:57,111
দড়ি বাঁধায় যে দাগ হয়েছে, সেটা আমার ক্রিমে একদম ঠিক হয়ে যাবে।

62
00:03:57,654 --> 00:03:59,071
এতে কাজ হবে না।

63
00:03:59,239 --> 00:04:01,616
অবশ্যই হবে, বোতলেই লেখা আছে:

64
00:04:01,783 --> 00:04:05,036
- "চামড়ার জ্বালাপোড়া দূর করে--"
- না। এটা।

65
00:04:05,203 --> 00:04:08,372
না, এসবের কথা বলছি। আমার চাকরি আছে।
বাচ্চাদের স্কুল আছে।

66
00:04:08,540 --> 00:04:10,791
আমরা সবাই আমাদের আগের রুটিনে ফিরে যাবো...

67
00:04:10,959 --> 00:04:14,086
.. এ কিছুদিন মানিয়ে চলা শেষ হলেই।

68
00:04:14,254 --> 00:04:16,255
- আজকে একজন আসবে।
- কে?

69
00:04:16,423 --> 00:04:18,758
ওয়েলকাম ওয়াগন কমিটির মেয়েটা, প্যাটি।

70
00:04:18,926 --> 00:04:21,344
- ওকে ডেকে মানা করে দাও।
- ওর নম্বর নেই আমার কাছে।

71
00:04:21,511 --> 00:04:24,221
ও আসার পর আমি দরজা না খুললে..

72
00:04:24,389 --> 00:04:26,849
...ও বুঝবে কিছু একটা সমস্যা হয়েছে।

73
00:04:32,147 --> 00:04:33,648
টেডি।

74
00:04:37,110 --> 00:04:38,319
টেডি বিয়ার।

75
00:04:39,821 --> 00:04:40,863
তোমাকে যেতে হবে।

76
00:04:43,367 --> 00:04:45,826
ও যদি তোমাকে চেনে...

77
00:04:48,121 --> 00:04:50,414
আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না।

78
00:04:56,922 --> 00:04:58,798
অবাস্তব কথা।

79
00:04:59,925 --> 00:05:01,801
সমস্যা নেই।

80
00:05:05,597 --> 00:05:08,182
কোনোই সমস্যা নেই।

81
00:05:11,770 --> 00:05:13,938
জেগে ওঠো, সারা।

82
00:05:16,608 --> 00:05:18,275
হাই, সারা।

83
00:05:18,443 --> 00:05:21,696
যা হবার হয়ে গেছে।
আমরা সবাই একই জিনিস চাই।

84
00:05:24,658 --> 00:05:26,534
তুমি যে ওকে মরার জন্য ফেলে এসেছিলে সেটা তো কই বলোনি।

85
00:05:27,119 --> 00:05:28,995
আমি ওকে ভয় দেখাচ্ছিলাম।

86
00:05:29,162 --> 00:05:31,288
ওকে তুলে আনতাম।

87
00:05:31,456 --> 00:05:33,541
না, তুমি আমাকে ডোবার জন্য ওখানে ফেলে এসেছিলে।

88
00:05:33,709 --> 00:05:35,918
ভাবছিলাম কতক্ষণ শ্বাস বন্ধ করে রাখতে পারবে।

89
00:05:36,086 --> 00:05:39,171
- তাহলে এখন জেনে নেয়া যাক।
- তোমার আমাকে দরকার আর তুমি জানোও সেটা।

90
00:05:39,715 --> 00:05:41,966
তোমার আমাকে দরকার আর তুমি জানোও সেটা।

91
00:05:45,345 --> 00:05:48,723
ওকে আমাদের কেন দরকার? আমাদের কাছে চাবি আছে। ওটা কীসের তাও বের করে ফেলা যাবে।

92
00:05:49,057 --> 00:05:51,058
চাবিটা কীসের তা এখনই বলে দিতে পারি।

93
00:05:54,563 --> 00:05:56,313
একটা প্রাইভেট সিগার ক্লাবের।

94
00:05:57,065 --> 00:05:58,149
কোথাকার ক্লাব?

95
00:05:59,818 --> 00:06:01,235
শিকাগোর।

96
00:06:37,856 --> 00:06:39,774
আমাদের জলদি যেতে হবে।

97
00:06:40,776 --> 00:06:43,611
আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ল্যারি।
আমি একটা খারাপ কাজ করেছি।

98
00:06:45,781 --> 00:06:48,574
আমি একটা খারাপ কাজ করেছি।

99
00:06:51,661 --> 00:06:53,704
গ্যাস স্টেশনে।

100
00:06:53,872 --> 00:06:56,582
৮০, ৩০, ৭৭ এ।

101
00:06:56,750 --> 00:07:00,377
প্রতিটা গ্যাস পাম্পে স্কোফিল্ড আর বারোজের চেহারা সেঁটে দাও।

102
00:07:00,545 --> 00:07:02,630
গাড়ির তেল না পেলে কোথাও যেতে পারবে না।

103
00:07:02,798 --> 00:07:03,964
- স্যার।
- কী?

104
00:07:04,132 --> 00:07:07,551
মনে হয় স্কোফিল্ড আর বারোজের থেকে নজর সরাতে হবে আমাদের।

105
00:07:07,719 --> 00:07:11,388
- কেন করবো সেকাজ?
- একজন ফেরারি আসামি মাত্রই এক নাগরিককে মেরে ফেলেছে।

106
00:07:11,765 --> 00:07:13,390
প্যাটোশিক।

107
00:07:13,683 --> 00:07:15,643
ওর মতো দেখতে এক লোককে..

108
00:07:15,811 --> 00:07:17,978
...নৃশংস এক হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে পালাতে দেখা গেছে।

109
00:07:18,146 --> 00:07:19,939
ঘটনাটা ঘটেছে অ্যালগোমা, উইসকনসিনে।

110
00:07:20,398 --> 00:07:22,441
প্রেসিডেন্টের থেকে মাত্র ৪ ঘন্টা দূরত্বে।

111
00:07:22,609 --> 00:07:25,903
ম্যাডিসনের ফিল্ড অফিসে ফোন করো আর
 ওদেরকে বলো কিছু এজেন্ট এখানে পাঠাতে। 

112
00:07:26,071 --> 00:07:28,572
- আমি হেডকোয়ার্টারকে জানাচ্ছি।
- আমি হেডকোয়ার্টারের কথা বলিনি।

113
00:07:28,740 --> 00:07:30,407
তুমি আমার সরাসরি আদেশ উপেক্ষা করছ?

114
00:07:31,409 --> 00:07:33,911
আদেশ মানছি তো স্যার।

115
00:07:35,330 --> 00:07:37,081
তবে আপনার আদেশ না।

116
00:07:38,166 --> 00:07:41,335
সবকিছু এখন হেডকোয়ার্টারের মাধ্যমে চলবে।

117
00:07:42,504 --> 00:07:43,796
আসবো?

118
00:07:53,265 --> 00:07:54,306
হ্যাঁ?

119
00:07:54,933 --> 00:07:56,475
প্যাটোশিকের কথা শুনেছ?

120
00:07:56,643 --> 00:07:57,768
এইমাত্র শুনলাম।

121
00:07:58,812 --> 00:07:59,937
ভালো।

122
00:08:00,355 --> 00:08:01,689
- ও চলে গেছে।
- এসো।

123
00:08:01,857 --> 00:08:04,150
লোকটা মানসিকভাবে অসুস্থ,
ও কিছু জানে না।

124
00:08:04,317 --> 00:08:07,361
প্যাটোশিক কিছুদিন স্কোফিল্ডের সেলমেট ছিল।

125
00:08:07,529 --> 00:08:09,989
ওদের পালানোর সাথে জড়িতও ছিল।
কে জানে ও কী জানে।

126
00:08:10,157 --> 00:08:13,659
- স্কোফিল্ড আর বারোজ এখনো ধরাছোঁয়ার বাইরে।
- ওদের নিয়ে চিন্তা কোরো না।

127
00:08:14,202 --> 00:08:15,703
তো।

128
00:08:16,204 --> 00:08:17,454
আবার।

129
00:08:18,290 --> 00:08:19,999
প্যাটোশিক গেছে।

130
00:08:20,709 --> 00:08:22,293
ব্যাপারটা সামলাও।

131
00:08:26,173 --> 00:08:27,923
হাই, তুমি কি সিটিং এর দায়িত্বে?

132
00:08:28,091 --> 00:08:30,968
- হ্যাঁ, কোনো সাহায্য করতে পারি?
- আমি সিক্রেট সার্ভিসের এজেন্ট, পল কেলারম্যান।

133
00:08:31,136 --> 00:08:34,471
আমি এক ফেরারি আসামিকে শিকাগোতে নিয়ে যাবো। 
আমার জন্য একটা গাড়ি ঠিক করে দাও।

134
00:08:34,639 --> 00:08:36,724
- ফেরারি আসামি?
- ঠিক ধরেছেন।

135
00:08:37,392 --> 00:08:39,560
মানে, আমাদের জায়গা নেই বললেই চলে--

136
00:08:39,728 --> 00:08:41,896
তুমি কি চাও আমি প্যাসেঞ্জারদের সাথে মারামারি করি?

137
00:08:42,063 --> 00:08:43,647
- না স্যার।
- ঠিক আছে।

138
00:08:43,815 --> 00:08:45,274
ওকে কীসের দায়ে পুলিশ খুঁজছে?

139
00:08:45,483 --> 00:08:46,483
মানুষ খুনের দায়ে।

140
00:08:46,818 --> 00:08:48,736
- হায় খোদা।
- কাজটা করে দাও।

141
00:08:49,154 --> 00:08:51,155
আমার সাথে এসো।

142
00:09:02,959 --> 00:09:04,793
সব ঠিক হয়ে যাবে।

143
00:09:07,547 --> 00:09:08,589
তুমি যখন বলছ।

144
00:09:10,800 --> 00:09:13,010
আমরা ওকে আমাদের দরকারে কাজে লাগাতাম...

145
00:09:13,511 --> 00:09:15,179
...তারপর ওকে ছুঁড়ে ফেলে দিতাম।

146
00:09:17,641 --> 00:09:18,682
আচ্ছা।

147
00:09:24,731 --> 00:09:26,649
তোমাকে এসবে জড়ানোয় দুঃখিত।

148
00:09:28,276 --> 00:09:30,319
তুমি আমাদের সাহায্য করছ...

149
00:09:30,695 --> 00:09:32,112
...এটা অনেক বড় কিছু।

150
00:09:33,031 --> 00:09:34,531
ধন্যবাদ।

151
00:09:40,538 --> 00:09:42,748
অন্য আরোহীরা কোনো বিপদে পড়বে না তো?

152
00:09:42,916 --> 00:09:45,376
কোনো ঘোষণা-টোষণা দিতে হবে নাকি?

153
00:09:45,543 --> 00:09:47,294
কোন্দল বাঁধাতে চাও?

154
00:09:47,462 --> 00:09:49,797
- না স্যার।
- তাহলে কোনো ঘোষণা নয়, ঠিক আছে?

155
00:09:50,548 --> 00:09:52,883
সবাইকে গাড়ির বাইরে বের করো, তাহলে কোনো ঝামেলা হবে না।

156
00:09:53,051 --> 00:09:55,886
একাজ লক্ষ্যবার করেছি, কোনো সমস্যা হয়নি।

157
00:09:56,054 --> 00:09:57,471
হ্যাঁ কাজ হবে।

158
00:10:08,817 --> 00:10:10,150
চলো।

159
00:10:15,407 --> 00:10:17,283
যারা শিকাগোর উদ্দেশ্যে যাচ্ছেন,

160
00:10:17,450 --> 00:10:19,660
...আমরা স্টেশনে থামবো...

161
00:10:19,828 --> 00:10:22,162
আমরা পাঁচ ঘন্টার মাঝে শিকাগোয় পৌঁছাবো।

162
00:10:22,330 --> 00:10:23,956
বিশ্রাম নিতে চাও?

163
00:10:42,350 --> 00:10:43,851
তুমি ঠিক আছ?

164
00:10:45,312 --> 00:10:46,687
হ্যাঁ।

165
00:11:01,202 --> 00:11:02,619
ব্র‍্যাড।

166
00:11:02,787 --> 00:11:03,829
তোমাকে দেখতে ভালো দেখাচ্ছে না।

167
00:11:03,997 --> 00:11:07,833
তোমাকে সারা ট্যানক্রেডির ব্যাপারে সাহায্য করেছিলাম, আমাকে অ্যাড সেগে সরাবার কথা তোমার।

168
00:11:08,126 --> 00:11:09,710
আমি চেষ্টা করেছিলাম।

169
00:11:10,962 --> 00:11:12,838
কিন্তু তোমার নতুন ওয়ার্ডেন...

170
00:11:14,674 --> 00:11:16,300
...বড্ড কড়া...

171
00:11:16,968 --> 00:11:20,387
...অবশ্য তোমাকে অ্যাড সেগের চেয়ে ভালো কোথাও সরিয়ে নিতে পারবো।

172
00:11:22,265 --> 00:11:25,225
তুমি রাশিয়ান মেয়েটার মাধ্যমে বারোজ আর স্কোফিল্ডকে খুঁজে পেয়েছিলে, ঠিক না?

173
00:11:25,393 --> 00:11:27,644
হ্যাঁ, নিকা। কেন?

174
00:11:27,812 --> 00:11:32,232
সুজান হল্যান্ডারকে অনুসরণ করে 
ব্রেকওয়েলকে খুঁজে পেয়েছিলে।

175
00:11:32,400 --> 00:11:34,818
হ্যাঁ। আমি ডান হাতে নাক ঝাড়ি আর...

176
00:11:34,986 --> 00:11:38,280
...বাঁ হাতে পাছা মুছি। তাতে কী?

177
00:11:43,953 --> 00:11:48,499
কাজ শেষ করার জন্য আমাকে চাপ দিচ্ছে কয়েকজন মহাক্ষমতাধর লোক।

178
00:11:49,417 --> 00:11:52,127
ওরা অতিদ্রুতই কোর্টে...

179
00:11:52,295 --> 00:11:54,088
হাবিয়াস কর্পাস রিট দাখিল করতে পারে।

180
00:11:54,714 --> 00:11:57,674
ঐসব পেপারওয়ার্ক এমুহূর্তে আসল লোকের টেবিলেই আছে...

181
00:11:57,801 --> 00:12:03,263
তোমার প্রসিকিউশনের সময়ে যত নিয়ম ভেঙেছ, 
সব একে একে সামনে চলে আসবে।

182
00:12:04,432 --> 00:12:06,892
শুধু অনুমোদনের অপেক্ষা।

183
00:12:08,144 --> 00:12:10,354
আমাকে সেজন্য কী কর‍তে হবে?

184
00:12:11,356 --> 00:12:13,690
গুণ্ডাগুলোকে খুঁজে বের করলেই হবে।

185
00:12:14,609 --> 00:12:16,110
শুধু এবারে...

186
00:12:16,444 --> 00:12:17,778
কাজটা আমার হয়ে কোরো।

187
00:12:17,946 --> 00:12:22,408
আনঅফিশিয়ালভাবে, সবার নজরের আড়ালে।

188
00:12:24,119 --> 00:12:28,372
ঐ অপরাধীকে বিচারের মুখোমুখি করার জন্য 
যে নোংরা কাজ করা লাগবে,

189
00:12:28,540 --> 00:12:31,083
তার জন্য একটা বন্য কুকুর লাগবে আমার।

190
00:12:33,837 --> 00:12:36,130
তুমি কি সেই কুকুর হবে, ব্র‍্যাড?

191
00:12:38,925 --> 00:12:41,385
অবশ্যই হবে।

192
00:12:42,512 --> 00:12:44,304
হুম। হুম।

193
00:12:45,223 --> 00:12:46,557
এটা খুবই মজাদার।

194
00:12:46,975 --> 00:12:48,392
এটাকে কী যেন বলে?

195
00:12:48,560 --> 00:12:50,644
প্যাটিকেক, অ্যালাবামাতে থাকা আমার আন্টি

196
00:12:50,812 --> 00:12:52,896
এটাকে ভবঘুরে চিকেন বলে ডাকত।

197
00:12:53,064 --> 00:12:56,316
এক অংশ চিকেন, দুই অংশ মশলা, 
তিন অংশ আসল ভবঘুরে।

198
00:12:56,484 --> 00:12:59,153
কী যে বলো।

199
00:13:00,947 --> 00:13:02,656
জানি...

200
00:13:03,992 --> 00:13:07,911
সাধারণত ব্রাঞ্চে ফাউল খাওয়া হয় না। 

201
00:13:08,079 --> 00:13:14,084
এই মাংস অবশ্য ক্ষুধা বাড়ানো মদের কাজ করে,

202
00:13:14,836 --> 00:13:16,753
...ক্ষুধা জাগানোর জন্য...

203
00:13:16,880 --> 00:13:20,507
...উপাদানের বিন্যাস আর সূক্ষ্ণ স্বাদ ফুটিয়ে তোলার জন্য...

204
00:13:20,675 --> 00:13:23,135
...যেমন--

205
00:13:23,845 --> 00:13:25,012
মা!

206
00:13:25,388 --> 00:13:28,515
পাম্পকিন সিনামোন ব্রেড, সাথে ফ্রেশ স্ট্রবেরি আর আইসক্রিম।

207
00:13:28,683 --> 00:13:31,685
ওরে!

208
00:13:31,853 --> 00:13:33,187
তোমাদের কীভাবে দেখা হয়েছিল?

209
00:13:35,106 --> 00:13:36,982
- চার্চে।
- হুম।

210
00:13:37,525 --> 00:13:39,818
আসলে আমার...

211
00:13:40,361 --> 00:13:41,528
.. দুর্ঘটনার পরে...

212
00:13:41,696 --> 00:13:44,615
অন্য আহতদের সাথে ভলান্টিয়ারগিরি করছিলাম।

213
00:13:45,241 --> 00:13:48,869
আমার চার্চ কর্তৃপক্ষ একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু করলো,

214
00:13:49,037 --> 00:13:52,789
দেশের সব চার্চের সাথে।

215
00:13:52,916 --> 00:13:56,084
মহামতিদের কাছে আমার গ্রাম্য স্বত্তাকে

216
00:13:56,252 --> 00:13:59,254
সুজির কাছাকাছি পাঠানোটাই 
ভালো মনে হয়েছিল।

217
00:13:59,923 --> 00:14:02,341
আর তুমি তার হৃদয় চুরি করে নিলে।

218
00:14:02,717 --> 00:14:04,593
আমি এক সাধারণ এক হাতওয়ালা গুণ্ডা।

219
00:14:09,182 --> 00:14:10,432
মিসেস ওয়ালেস।

220
00:14:10,850 --> 00:14:12,809
টেডি মাত্রই একটা ব্র‍্যান্ড নিউ বাইক 
কিনে দিয়েছে আমাকে।

221
00:14:12,977 --> 00:14:15,812
- ওরা গ্যারেজে আছে, দেখতে চাও?
- নিশ্চয়ই।

222
00:14:16,481 --> 00:14:18,607
আমাদের পিছু নিয়েছে কেউ।

223
00:14:18,816 --> 00:14:20,359
ওহ, সমস্যা নেই।

224
00:14:20,527 --> 00:14:23,946
না, ব্যাপারটা অভদ্রতা। 
জ্যাক ভালো জানে, ঠিক না?

225
00:14:27,200 --> 00:14:30,035
তুমি ভালো জানো, জ্যাক।

226
00:14:40,463 --> 00:14:42,047
তোমাকে শৃঙ্খলা মেনে চলতে হবে।

227
00:14:43,341 --> 00:14:48,595
মাথার ওপর বাবার ছায়া না থাকলে 
যে কোনো ছেলেই জেলে যেতে পারে।

228
00:15:01,276 --> 00:15:02,776
দোকান থেকে আনা এলেইনের ব্লুবেরি পাই

229
00:15:03,486 --> 00:15:07,447
তোমার এত পছন্দ হয়েছে যখন, 
তোমাকে সত্যিকারের একটা পাই এনে দেবো।

230
00:15:10,368 --> 00:15:13,036
আমার নাম ল্যান্স। আমি মদে আসক্ত।

231
00:15:19,043 --> 00:15:20,752
হাই, আমার নাম ল্যান্স না...

232
00:15:20,920 --> 00:15:22,421
...আমি আসক্তও নই।

233
00:15:33,891 --> 00:15:35,475
মাইকেল।

234
00:15:36,769 --> 00:15:39,313
কোথায় পানি পাবো বলতে পারো?

235
00:15:40,315 --> 00:15:42,899
নিচতলায় বাথরুম আছে মনে হয়।

236
00:15:43,026 --> 00:15:44,234
ধন্যবাদ।

237
00:15:56,914 --> 00:15:58,498
ব্যাপারটা কখনোই ব্যক্তিগত ছিল না, সারা।

238
00:15:59,375 --> 00:16:01,668
- যুদ্ধ কখনোই তা থাকে না।
- হ্যাঁ।

239
00:16:31,491 --> 00:16:32,949
সারা।

240
00:16:34,369 --> 00:16:35,410
সারা, ছাড়ো।

241
00:16:35,578 --> 00:16:38,080
- ওকে ছেড়ে দাও, সারা, সারা!
- সারা।

242
00:16:44,128 --> 00:16:45,212
শান্ত হও।

243
00:16:47,715 --> 00:16:48,965
হেই। হেই। হেই। হেই।

244
00:16:49,092 --> 00:16:52,719
এগুলোর একটা পাবে, একটা।

245
00:16:55,598 --> 00:16:56,890
ছেড়ে দাও এখন।

246
00:17:03,231 --> 00:17:04,272
কী?

247
00:17:04,440 --> 00:17:05,816
এ তিনটা লোক বলছে ওরা..

248
00:17:05,983 --> 00:17:08,110
এখানে মারামারি করতে দেখেছে।

249
00:17:08,277 --> 00:17:10,445
ওরা দেখেনি, ঠিক আছে?
ট্রেনে করে শিকাগোতে যাও।

250
00:17:10,613 --> 00:17:13,240
- পুলিশকে জানানো লাগবে?
- যা বলছি করো।

251
00:17:13,408 --> 00:17:16,868
টিকেট নিয়ে যাও। আমি ফেরারি আসামিদের দেখছি। 
তুমি গাঁজা খেতে থাকো...

252
00:17:17,036 --> 00:17:20,330
...নইলে যা মন চায় তাই করো, বুঝেছ?
নিজেদের কাজ করো।

253
00:17:20,790 --> 00:17:21,998
সবাই বুঝেছ?

254
00:17:22,667 --> 00:17:24,000
দারুণ।

255
00:17:24,252 --> 00:17:25,585
আর বিরক্ত কোরো না, প্লিজ।

256
00:17:29,257 --> 00:17:31,383
আরেকবার বলে নেই..

257
00:17:32,051 --> 00:17:33,385
...ও যদি আবার একাজ করে--

258
00:17:33,553 --> 00:17:34,761
তুমি কী করবে?

259
00:17:34,929 --> 00:17:36,763
শুধু গাড়ির অন্য পাশে থাকো।

260
00:17:39,142 --> 00:17:40,642
ব্যাপারটা ব্যক্তিগত না, পল।

261
00:18:33,070 --> 00:18:35,238
সৌভাগ্য তো আমাদের, প্যাটিকেক।

262
00:18:35,406 --> 00:18:36,865
ওহ, এগুলো কী?

263
00:18:37,074 --> 00:18:39,701
আমি কিছু জিনিস মেরামত করছি।

264
00:18:39,869 --> 00:18:43,205
ঠকঠক করে দেখছিলাম, 
এটা কতোটা শক্তিশালী।

265
00:18:43,372 --> 00:18:45,957
মনে হচ্ছে ইতিমধ্যেই পেয়ে গেছ!

266
00:18:46,125 --> 00:18:49,085
- আরে মুখরা!
- ওহ!

267
00:18:50,546 --> 00:18:53,882
আমি আর অন্য মেয়েরা প্রতি শুক্রবার একত্র হই বুক ক্লাবের জন্য।

268
00:18:54,091 --> 00:18:57,260
তুমি এবারে হোস্ট হবে। তাহলে সবাই তোমার সাথে দেখা করতে পারবে।

269
00:18:57,428 --> 00:18:58,512
দেখা হবে তাহলে।

270
00:18:58,679 --> 00:19:00,222
তর সইছে না।

271
00:19:05,102 --> 00:19:07,479
এসবে কাজ হবে না।

272
00:19:07,897 --> 00:19:09,731
জিনিসপত্র গুছিয়ে নাও।

273
00:19:09,899 --> 00:19:11,191
আমরা চলে যাচ্ছি।

274
00:19:36,801 --> 00:19:39,594
যদি তুমি আমাকে না থামাও...

275
00:19:39,762 --> 00:19:43,974
পুরো জিনিসটা একাই খেয়ে ফেলবো, বুঝেছ?

276
00:19:47,854 --> 00:19:49,604
ঠিক আছে, সোনামণি।

277
00:19:49,772 --> 00:19:52,732
শোনো, তোমার সাথে একটা চুক্তি করি।

278
00:19:53,609 --> 00:19:56,444
আজকে যে মেরি-গো-রাউন্ডকে দেখলাম, মনে আছে?

279
00:19:56,863 --> 00:20:01,449
কিছু না খেলে ওটায় চড়ার সুযোগ হারাবে।

280
00:20:01,617 --> 00:20:03,869
আমার ভালো লাগছে না।

281
00:20:11,168 --> 00:20:12,878
ওহ সোনামণি।

282
00:20:16,090 --> 00:20:19,551
আচ্ছা, চলো, ঠিক আছে?

283
00:20:20,386 --> 00:20:22,053
আমি ধরেছি তোমাকে।

284
00:20:24,390 --> 00:20:27,726
একটু দাঁড়াও, ঠিক আছে সোনামণি?
চেক দিন প্লিজ।

285
00:20:28,436 --> 00:20:30,270
কেউ নড়বে না।

286
00:20:40,197 --> 00:20:42,574
- হেই সারা।
- এখন না।

287
00:21:00,843 --> 00:21:02,302
ও কেমন আছে?

288
00:21:02,678 --> 00:21:05,931
ও একা থাকতে চায়।

289
00:21:08,309 --> 00:21:11,436
ওর বাবাকে চাবিটাসহ আটকে রাখবো। তারপর আমরা কী করবো?

290
00:21:11,604 --> 00:21:13,980
আমাদের বানানো টেপটা দিয়ে ওরা কী করেছে জানোই তো।

291
00:21:14,148 --> 00:21:15,607
ওরা সব ধামাচাপা দিয়ে দেবে।

292
00:21:15,775 --> 00:21:17,859
সেজন্যই ওদেরকে আমরা কাছাকাছি রাখছি।

293
00:21:18,027 --> 00:21:19,778
ওর জানাশোনা বহু লোক আছে ওয়াশিংটনে।

294
00:21:19,946 --> 00:21:21,029
হুম।

295
00:21:21,238 --> 00:21:25,158
আমরা এই সিগার ক্লাবে গিয়ে 
ওর বাবার বাক্সটাকে খুলবো।

296
00:21:25,326 --> 00:21:28,078
যদি ভেতরে তামাক ছাড়া কিছু না থাকে?

297
00:21:28,871 --> 00:21:31,164
ওটুকু জানার জন্য কষ্ট করে ওখানে যাওয়াই যায়।

298
00:21:47,056 --> 00:21:49,265
- হ্যাঁ?
- ক্যারোলিন।

299
00:21:49,433 --> 00:21:51,893
পল, তুমি কোথায়?

300
00:21:52,603 --> 00:21:54,354
তুমি সব ঠিকঠাক করে ফেলবে..

301
00:21:54,522 --> 00:21:56,564
এটা বলতে আসলে তুমি কী বুঝিয়েছিলে?

302
00:21:56,732 --> 00:21:59,859
- ঠিকমতো বলো।
- তুমি কোথায়? কীসের শব্দ হচ্ছে?

303
00:22:00,027 --> 00:22:02,404
আমি ট্রেনে, আজকে শিকাগো যাচ্ছি।

304
00:22:02,738 --> 00:22:04,280
কিন্তু আমার কিছু জিনিস জানার আছে।

305
00:22:04,448 --> 00:22:06,950
বারোজ আর স্কোফিল্ড কোথায়? ওরা কি তোমার সাথে আছে?

306
00:22:07,118 --> 00:22:09,619
ওদের নিয়ে চিন্তা কোরো না।
আমাকে নিয়ে করো।

307
00:22:09,787 --> 00:22:13,999
পল, আমার প্রশাসনের কিছু জায়গা এখনো খালি আছে,

308
00:22:14,166 --> 00:22:18,086
চিফ অফ স্টাফের পদটাও।
সেটা আমি তোমাকে দিতে চাচ্ছি।

309
00:22:18,295 --> 00:22:22,215
শিকাগোতে গেলে আমাদের দেখা এবং কথা হবে।

310
00:22:31,600 --> 00:22:32,892
পুরোটাই।

311
00:22:33,060 --> 00:22:36,354
যদি স্যান্ডউইচ কেনার মতো টাকা আনতাম! এখানেই বসে ছিলাম।

312
00:22:38,441 --> 00:22:39,566
যদি মিথ্যা বলে থাকো--

313
00:22:39,734 --> 00:22:44,154
দেখো, আমার মেয়ে অসুস্থ।
আমি আর একটা মুহূর্ত এখানে থাকতে চাই না।

314
00:22:44,739 --> 00:22:47,407
বিশ্বাস করো, আর কিছু জানি না আমি।

315
00:22:53,622 --> 00:22:57,542
তুমি কী জানো, সোনামণি?

316
00:22:59,336 --> 00:23:00,837
তুমি কী জানো?

317
00:23:05,885 --> 00:23:08,928
- তুমি শুনতে চাও না?
- হেই, শান্ত হও।

318
00:23:09,096 --> 00:23:10,972
- চুপ করো।
- ঠিক আছে।

319
00:23:11,140 --> 00:23:13,349
আমার কথা শোনো।
তোমাকে শান্ত হতে হবে।

320
00:23:13,934 --> 00:23:16,603
তোমাকে সব ব্যাপারেই সাহায্য করতে পারবো।

321
00:23:16,771 --> 00:23:19,272
কিন্তু কারো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে?

322
00:23:19,440 --> 00:23:20,899
এসো।

323
00:23:21,692 --> 00:23:24,152
দ্যাখো, হেই, শোনো।

324
00:23:24,361 --> 00:23:27,072
দরজাটা লাগিয়ে ক্লোজড সাইনটা দাও...

325
00:23:27,448 --> 00:23:30,658
যাতে সবাই ভাবে যে এখন এটা বন্ধ।

326
00:23:30,826 --> 00:23:33,369
তারপর আমরা সবাইকে জানালা থেকে দূরে রাখতে পারবো।

327
00:23:33,537 --> 00:23:35,663
ঠিক আছে? সবাই জানালা থেকে দূরে থাকো।

328
00:23:35,831 --> 00:23:38,041
সবাই রুমের ঐ প্রান্তে যাও।

329
00:23:38,209 --> 00:23:41,711
এপাশে আসো৷ রুমের এ পাশে আসো, জানালা থেকে দূরে।

330
00:23:41,879 --> 00:23:43,838
রুমের এ পাশে আসো, ঠিক আছে?

331
00:23:44,006 --> 00:23:46,674
রুমের এ পাশে।
আমার মেয়েকে নিয়ে যাও না?

332
00:23:46,842 --> 00:23:50,553
ওকে রুমের ঐপাশে নিয়ে যাও যাতে সবাই, সবকিছু ঠিক থাকে।

333
00:23:50,721 --> 00:23:52,555
সবকিছু ঠিক হয়ে যাবে।

334
00:23:52,723 --> 00:23:55,850
কারণ তোমরা তোমাদের হাত অন্য কারো গায়ে দেবে না, ঠিক?

335
00:23:56,268 --> 00:23:58,645
ঠিক। আমরা সবাই ঠিক আছি।

336
00:24:00,106 --> 00:24:01,481
সব ঠিকঠাক?

337
00:24:01,649 --> 00:24:03,066
আমরা ঠিক আছি?

338
00:24:07,571 --> 00:24:09,656
- হেই সারা।
- ভেতরে এসো।

339
00:24:17,081 --> 00:24:18,623
হেই।

340
00:24:30,344 --> 00:24:33,012
এখানে বসে বসে হিসাব করছি।

341
00:24:35,099 --> 00:24:36,599
আমি..

342
00:24:38,644 --> 00:24:41,729
জামিনে হাজির না হয়ে পলাতক হয়ে গেছি,

343
00:24:43,149 --> 00:24:45,984
আর এখন একজন মানুষের জীবন নেবার চেষ্টা করছি।

344
00:24:47,862 --> 00:24:49,070
আমি কিছু নিচ্ছি না।

345
00:24:51,073 --> 00:24:54,742
যেটা বড় একটা অর্জন।

346
00:24:58,080 --> 00:25:00,206
কিন্তু তিন সপ্তাহ আগে আমি একজন ডাক্তার ছিলাম।

347
00:25:01,125 --> 00:25:03,168
তুমি সেটা ফেরত পেতে পারো।

348
00:25:03,586 --> 00:25:05,170
সবটুকুই।

349
00:25:06,714 --> 00:25:08,214
তোমাকে সেটা বিশ্বাস করতে হবে।

350
00:25:09,008 --> 00:25:10,800
তোমার সেটা বিশ্বাস হয়?

351
00:25:13,220 --> 00:25:15,263
তোমার মনে হয় তুমি এটা পুরোটা ফের‍ত পাবে?

352
00:25:18,267 --> 00:25:20,476
আমি বিশ্বাস রাখার সিদ্ধান্ত নিয়েছি।

353
00:25:23,355 --> 00:25:25,565
কারণ বিশ্বাস ছাড়া আমার কাছে কিছুই নেই।

354
00:25:28,068 --> 00:25:30,486
এই জিনিসের ওপর ভর করেই চলছি আমি।

355
00:25:33,365 --> 00:25:34,824
বেশ।

356
00:25:35,784 --> 00:25:38,494
আমি চলছি দুইটা জিনিসের ওপর ভর করে।

357
00:25:39,121 --> 00:25:41,998
প্রথমত, আমার বাবার খুনিদের চাই আমি।

358
00:25:45,085 --> 00:25:47,128
সত্যি বলতে দ্বিতীয়টা...

359
00:25:47,796 --> 00:25:53,134
দুর্ভাগ্যবশত, নিশ্চিত করে বলতেও পারছি না যে আমার মাথা কি ঠিক আছে নাকি নেই।

360
00:25:53,302 --> 00:25:54,761
কিন্তু...

361
00:25:55,304 --> 00:25:57,263
...তোমার সেটা জানা উচিত--

362
00:26:03,646 --> 00:26:05,355
আহ...

363
00:26:07,983 --> 00:26:12,237
ওরা চাকরি নেবার সময়ে প্রথমেই বলেছিল,

364
00:26:12,988 --> 00:26:14,989
কোনো কয়েদীর প্রেমে না পড়তে।

365
00:27:09,461 --> 00:27:10,670
কী হচ্ছে?

366
00:27:15,592 --> 00:27:17,051
রাস্তা বন্ধ।

367
00:27:30,024 --> 00:27:32,525
লিংক, রাস্তা বন্ধ।

368
00:28:05,768 --> 00:28:07,393
হেই, তোমার এখানে থাকা যাবে না।

369
00:28:16,570 --> 00:28:19,030
- ব্যারিকেড ভেঙে এগোও।
- আমি সেটা করতে পারবো না।

370
00:28:19,198 --> 00:28:20,490
ভাঙো।

371
00:28:22,326 --> 00:28:23,826
হেই, ওদের থামাও!

372
00:28:57,277 --> 00:28:59,695
ব্র‍্যাডলি বেলিক, এফবিআই।

373
00:29:02,366 --> 00:29:05,827
ব্র‍্যাড বেলিক, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

374
00:29:06,453 --> 00:29:08,371
ব্র‍্যাডলি বেলিক, এফবিআই।

375
00:29:08,705 --> 00:29:11,624
স্পেশাল এজেন্ট ব্র‍্যাডলি বেলিক, এফবিআই।

376
00:29:12,459 --> 00:29:14,502
হাই, আমি ব্র‍্যাডলি বেলিক, এফবিআই।

377
00:29:15,212 --> 00:29:17,547
আমি এফবিআই এজেন্ট, ব্র‍্যাডলি বেলিক।

378
00:29:19,216 --> 00:29:27,181
ব্র‍্যাডলি বেলিক, আমি ব্যুরো থেকে এসেছি।

379
00:29:27,474 --> 00:29:30,226
আমি যা বলার পুলিশকে বলেছি।

380
00:29:30,394 --> 00:29:33,229
আমি কোনো স্থানীয় খ্যাতমার্কা পুলিশ না, আমি এজেন্ট।

381
00:29:33,564 --> 00:29:35,648
আমার সাথে মিথ্যা বলে পার পাবে না।

382
00:29:36,024 --> 00:29:38,818
- আমি কারো সাথে মিথ্যা বলিনি।
- সত্যি?

383
00:29:38,986 --> 00:29:41,946
"ও হ্যানকক স্কয়ারে ঘুরঘুর করা এক ভবঘুরে মাত্র..

384
00:29:42,114 --> 00:29:45,241
কলেজ ছাত্রদের বিরক্ত করে টাকার জন্য।
ও ওখানে সবসময়ে থাকে।

385
00:29:45,409 --> 00:29:47,743
ও ওখানে না থাকলে কোথায় আছে জানি না।"

386
00:29:47,911 --> 00:29:49,745
- এটা তোমার বিবৃতি?
- মোটামুটি।

387
00:29:49,872 --> 00:29:53,666
দ্যাখো, সমস্যা হলো, চার্লস
"হেওয়্যার" প্যাটোশিক একটা পাগলা...

388
00:29:53,834 --> 00:29:57,170
যে অপরিচিত লোকদের ভয় পায়, ভিড়-ভাট্টা ভয় পায়।

389
00:29:57,337 --> 00:29:59,172
ও যদি কোথাও থাকে, তাহলে জনহীন কোথাও থাকবে।

390
00:29:59,339 --> 00:30:00,756
নিজের মতো থাকবে, অদ্ভুতুটে হয়ে।

391
00:30:00,924 --> 00:30:03,009
- আর?
- যদি একান্তই কঠিন কিছু করতে চাও....

392
00:30:03,302 --> 00:30:06,762
তদন্তকাজে বাধা দেবার জন্য এখন যদি তোমাকে গ্রেপ্তার করি আমি?

393
00:30:06,930 --> 00:30:08,139
ওরা কাকে বিশ্বাস করবে?

394
00:30:08,307 --> 00:30:11,934
১৫ বছর ফোর্সে থাকা, তিনজন প্রেসিডেন্টের কাছে তলবপ্রাপ্ত এক এজেন্ট।

395
00:30:12,102 --> 00:30:16,230
নাকি অপরাধের রেকর্ডওয়ালা একজন সাদা চামড়ার গুণ্ডা?

396
00:30:16,815 --> 00:30:18,566
আমি ওকে একাজ কর‍তে বলিনি।

397
00:30:18,775 --> 00:30:22,445
তোমরা হয়তো খেয়াল করোনি, তবে আমি কিন্তু আমার বাবার মৃত্যুতে ভেঙে পড়িনি।

398
00:30:22,613 --> 00:30:24,989
এই প্যাটোশিক লোকটাকে জ্বালানো বন্ধ করো না?

399
00:30:25,157 --> 00:30:26,616
ও কোথায়?

400
00:30:27,117 --> 00:30:30,786
নাকি এখনই জেলে যেতে চাও?

401
00:30:37,794 --> 00:30:39,795
- হ্যাঁ?
- প্যাতোশিকের ব্যাপারে একটা সূত্র পেয়েছি।

402
00:30:39,922 --> 00:30:40,963
কোথায়?

403
00:30:42,341 --> 00:30:43,382
আসছি আমি।

404
00:30:44,051 --> 00:30:45,801
ওকে ওখানে রাখো।

405
00:30:45,928 --> 00:30:47,303
একা।

406
00:30:50,974 --> 00:30:54,727
স্কোফিল্ড বা বারোজের ব্যাপারে কোনো তথ্য পেলে আমাকে সাথে সাথে জানাবে।

407
00:30:54,895 --> 00:30:56,979
যদি তাতে তোমার সুবিধা হয়।

408
00:31:00,943 --> 00:31:03,611
আমাদের জন্য পরের স্টেশনে পুলিশেরা অপেক্ষা করছে।

409
00:31:03,820 --> 00:31:06,572
- আমাদের ঝাঁপ দেয়া লাগবে তাহলে।
- তারপর কী করবো?

410
00:31:06,740 --> 00:31:08,115
ব্যারেলের তলায় লুকাবো?

411
00:31:08,283 --> 00:31:09,659
লিঙ্ক ঠিকই বলেছে।

412
00:31:15,374 --> 00:31:17,833
আচ্ছা, ওগুলো ওখানে রাখো।

413
00:31:18,001 --> 00:31:20,002
এসবের জন্য আমি খুবই দুঃখিত।

414
00:31:22,297 --> 00:31:23,923
সমস্যা নেই, সোনা।

415
00:31:27,344 --> 00:31:29,262
সবকিছু এখানেই আছে।

416
00:31:34,309 --> 00:31:35,768
- এটা ভালো।
- ঠিক আছে।

417
00:31:35,936 --> 00:31:37,937
সবাই এক্ষুণি গুদামঘরে ঢোকো।

418
00:31:38,105 --> 00:31:39,313
কী?

419
00:31:39,856 --> 00:31:43,025
যতক্ষণ পর্যন্ত পুলিশেরা না আসে, 
এখানে ফিরে এসো।

420
00:31:43,402 --> 00:31:45,361
না, না, না, 
আমি ওখানে ফিরে যেতে পারবো না।

421
00:31:45,529 --> 00:31:47,196
- এসো।
- না।

422
00:31:47,364 --> 00:31:50,366
এতদিন তো মাথা ঠাণ্ডা রেখে এসেছ, 
এখন মারা পড়ো না।

423
00:31:50,534 --> 00:31:52,076
আমার একটা কথা শুনবে?

424
00:31:53,704 --> 00:31:55,329
আমি ফেরারি আসামি।

425
00:31:55,497 --> 00:31:57,623
ঠিক আছে? পুলিশ যদি এখানে আসে...

426
00:31:57,791 --> 00:32:00,543
...ওরা আমাকে জেলে ফিরিয়ে নিয়ে যাবে।
সেটা মনে হয় ভালোই হবে।

427
00:32:00,711 --> 00:32:03,004
কিন্তু আমার ছোট্ট মেয়েটা অসুস্থ..

428
00:32:03,463 --> 00:32:04,964
...আর ও একা হয়ে যাবে।

429
00:32:07,259 --> 00:32:08,509
আমি সেটা ঘটতে দিতে পারি না।

430
00:32:09,094 --> 00:32:12,054
আমাদের ছেড়ে দেবে প্লিজ?

431
00:32:23,233 --> 00:32:24,734
- আলাদা হয়ে যাও।
- ঠিক আছে।

432
00:32:25,277 --> 00:32:28,571
- যাও।
- ঠিক আছে সোনা, চলো।

433
00:32:30,407 --> 00:32:32,575
ঠিক আছে, সবাই পেছনে যাও।

434
00:32:34,911 --> 00:32:35,995
- তুমি না।
- আহ!

435
00:32:36,163 --> 00:32:37,580
তুমি আমার সাথে আসবে।

436
00:32:38,081 --> 00:32:39,665
এসো, যাও।

437
00:32:40,167 --> 00:32:43,544
দ্যাখো, আমি চাই যে তুমি এখানে থাকো, ঠিক আছে?

438
00:32:45,922 --> 00:32:47,506
- বলো।
- হেই।

439
00:32:50,844 --> 00:32:54,263
- আমার মনে হয় ওকে ছেড়ে দেয়া দরকার।
- চলে যাও। শেষ সুযোগ।

440
00:32:54,431 --> 00:32:56,474
তুমি টাকাটা নিলে..

441
00:32:56,642 --> 00:32:59,852
চুরি আর আক্রমণের দায়ে পড়বে।
তাতে জেল হবে অল্প।

442
00:33:00,020 --> 00:33:01,646
কিন্তু এখানে যা করছ?

443
00:33:01,813 --> 00:33:05,399
বিশ্বাস করো, ধরা খেলে আজীবন জেল হয়ে যাবে।

444
00:33:05,567 --> 00:33:08,611
যদি না তোমার মেয়েকে মরতে দেখতে চাও, 

445
00:33:08,779 --> 00:33:09,820
...সরো।

446
00:33:15,118 --> 00:33:16,619
আমি তোমাকে সাহায্য করতে চাইছি।

447
00:33:20,123 --> 00:33:21,707
এদিকে এসো!

448
00:33:28,006 --> 00:33:29,340
সোনামণি, এখানে দাঁড়াও।

449
00:33:34,429 --> 00:33:36,138
ওহ, না।

450
00:33:50,153 --> 00:33:51,779
কে করেছে একাজ?

451
00:33:55,992 --> 00:33:57,034
আমি করেছি।

452
00:34:08,004 --> 00:34:09,088
ধন্যবাদ।

453
00:34:20,934 --> 00:34:22,685
হেওয়্যার।

454
00:34:23,019 --> 00:34:24,729
নড়বে না।

455
00:34:25,355 --> 00:34:29,275
পালাও, ল্যারি, পালাও।

456
00:34:39,536 --> 00:34:42,621
ডিনো, এরিক বলছি। চারজন আছে।

457
00:34:42,789 --> 00:34:46,333
তিন পুরুষ এক নারী।
সবাইকে জানাও আর পরের স্টেশনে যাও।

458
00:34:46,501 --> 00:34:49,712
শুনতে পেয়েছ?
পরের স্টেশনে নিয়ে যাও।

459
00:34:52,466 --> 00:34:54,842
যে লোকগুলো রাস্তার ব্যারিকেড ভেঙেছিল তারা ট্রেন থেকে নেমেছে...

460
00:34:55,051 --> 00:34:58,888
...৫৪ নম্বর মার্কারের কাছে।
টেডফোর্ড ব্রিজের দক্ষিণে।

461
00:35:41,223 --> 00:35:42,890
স্টেট পুলিশ বলছি।

462
00:35:43,099 --> 00:35:44,308
যেখানে আছ, দাঁড়াও।

463
00:35:44,476 --> 00:35:46,101
- থামো।
- গুলি কোরো না।

464
00:35:46,853 --> 00:35:48,270
গুলি কোরো না।

465
00:35:48,438 --> 00:35:49,688
ফিরে দাঁড়াও।

466
00:35:51,942 --> 00:35:53,901
আমি ট্রেন কোম্পানির চাকুরে।

467
00:35:54,277 --> 00:35:56,612
ডিনো, এরিক বলছি। চারজন এসেছে।

468
00:35:57,239 --> 00:35:59,615
তিন পুরুষ এক নারী।
আমাদের পরের স্টেশনে নিয়ে যাও।

469
00:35:59,783 --> 00:36:01,867
চলো চলো।

470
00:36:03,286 --> 00:36:07,790
ওরা বলেছে ঝাপঁ দিয়ে নেমে আর ফিরে না তাকাতে। তাহলে আমাদের গুলি করবে।

471
00:36:13,380 --> 00:36:15,381
একটা গাড়ি খোঁজা লাগবে।

472
00:36:58,466 --> 00:36:59,508
হ্যাঁ?

473
00:36:59,676 --> 00:37:01,093
হেওয়্যারকে ফাঁদে ফেলেছি।

474
00:37:01,261 --> 00:37:02,428
কোনোকিছু কোরো না।

475
00:37:02,846 --> 00:37:04,513
আমি না যাওয়া পর্যন্ত ওকে ওখানে আটকে রাখো।

476
00:37:04,681 --> 00:37:07,516
সমস্যা নেই, পাগলটাকে আটকেছি।

477
00:37:30,916 --> 00:37:33,042
- ক্যারোলিন।
- পল, তুমি কোথায়?

478
00:37:33,209 --> 00:37:36,795
- পুলিশ পাঠিয়েছ?
- না, অবশ্যই না।

479
00:37:36,963 --> 00:37:40,716
- ওরা কীভাবে জানলো যে আমি ঐ ট্রেনে আছি?
- পল, আমার কোনো ধারণা নেই।

480
00:37:41,051 --> 00:37:44,345
- আমি প্রেসিডেন্টকে জানিয়ে দেবো।
- আমি প্রেসিডেন্টের সাথে সরাসরি যোগাযোগ করেছি।

481
00:37:45,639 --> 00:37:48,557
বারোজ আর স্কোফিল্ড কি তোমার সাথে আছ?

482
00:37:48,975 --> 00:37:51,268
প্রেসিডেন্টকে সবকিছু জানানোর কথা আমার।

483
00:37:52,812 --> 00:37:54,104
তুমি এখন আমার কাছে রিপোর্ট করো।

484
00:37:55,106 --> 00:37:56,565
পল?

485
00:37:58,068 --> 00:38:00,569
আমার ৩৫তম জন্মদিন আমরা কোথায় কাটিয়েছিলাম?

486
00:38:00,737 --> 00:38:02,071
কী?

487
00:38:02,238 --> 00:38:05,407
রেস্টুরেন্টটা কোথায় ছিল?
তোমার মনে আছে।

488
00:38:05,575 --> 00:38:07,242
হাস্যকর কথা বোলো না।
আমি রাখলাম এখন।

489
00:38:07,410 --> 00:38:09,328
- রেখো না।
- আমাকে যেতে হবে।

490
00:38:09,496 --> 00:38:12,581
- বারোজ আর স্কোফিল্ডকে ধরো।
- হেই।

491
00:38:12,874 --> 00:38:14,750
এটা যেই হোক...

492
00:38:15,418 --> 00:38:18,087
বিল কিমকে বলো, ও বড় রকমের 

493
00:38:18,254 --> 00:38:19,755
ঝামেলা পালিয়েছে।

494
00:38:21,424 --> 00:38:24,343
পল?

495
00:38:52,080 --> 00:38:53,288
এসব কী?

496
00:38:53,456 --> 00:38:55,791
কোনো পাগল গ্রেইন এলিভেটরের ওপরে উঠেছে।

497
00:38:56,292 --> 00:38:58,127
মানুষ দেখবে।

498
00:38:58,294 --> 00:39:01,880
তোমার এসব সামলানোর কথা।
জানো তুমি এর মানে কী?

499
00:39:02,048 --> 00:39:04,466
জানি।
আর কী চাও?

500
00:39:06,636 --> 00:39:08,387
এফবিআই। ঐ আসামি আমার।

501
00:39:41,838 --> 00:39:43,589
কী অবস্থা চার্লস?

502
00:39:44,716 --> 00:39:46,341
আমি জেলে ফেরত যেতে চাই না।

503
00:39:47,677 --> 00:39:49,511
আমি তোমাকে দোষ দিচ্ছি না।

504
00:39:50,346 --> 00:39:52,014
আমি হল্যান্ডে যেতে চাই।

505
00:39:52,348 --> 00:39:54,850
এটা শুনবো আশা করিনি।

506
00:39:55,810 --> 00:39:57,352
তুমি ওখানে যেতে পারবে না খোকা।

507
00:39:59,022 --> 00:40:00,105
আমি শুধু-

508
00:40:04,402 --> 00:40:07,112
আমি এখানে যেতে চাই।

509
00:40:07,947 --> 00:40:09,448
দেখলে?

510
00:40:13,870 --> 00:40:15,579
একটা কথা বলি।

511
00:40:17,749 --> 00:40:19,917
তোমাকে জেলে যেতে হবে না।

512
00:40:22,045 --> 00:40:24,171
তোমাকে হল্যান্ডেও যেতে হবে না।

513
00:40:24,380 --> 00:40:26,173
ওহ, না, না, না...

514
00:40:26,382 --> 00:40:29,176
সব ঠিক আছে, সব ঠিক আছে, হেই।

515
00:40:29,385 --> 00:40:30,719
তুমি একটা খারাপ অবস্থায় আছো।

516
00:40:31,429 --> 00:40:33,388
নিজেকে বন্দী লাগছে, কোনো উপায় খুঁজে পাচ্ছ না...

517
00:40:33,556 --> 00:40:36,725
নিজের নিয়ন্ত্রণের বাইরের একটা পরিস্থিতির শিকার হচ্ছ।

518
00:40:37,185 --> 00:40:38,977
তোমার কেমন লাগছে,

519
00:40:39,145 --> 00:40:40,395
তা জানি আমি।

520
00:40:41,606 --> 00:40:45,067
তোমার কষ্ট হচ্ছে, তুমি এসব থেকে দূরে চলে যেতে চাও।

521
00:40:48,613 --> 00:40:49,863
কিন্তু যাবে কোথায়?

522
00:40:50,031 --> 00:40:52,449
আমি শুধু যেতে চাই।

523
00:40:56,663 --> 00:40:58,413
যাবার একটা উপায় আছে।

524
00:41:01,668 --> 00:41:03,418
উপায়?

525
00:41:06,005 --> 00:41:08,423
এ গোলকধাঁধার বাইরে?

526
00:41:10,135 --> 00:41:11,468
হ্যাঁ।

527
00:41:16,975 --> 00:41:20,435
পেছনে প্রাইভেট হিউমিডর আছে 
সব মেম্বারের নাম তাদের বাক্সে লেখা।

528
00:41:21,187 --> 00:41:24,731
- কোনো সিকিউরিটি?
- একজন রিসেপশনিস্ট শুধু।

529
00:41:25,150 --> 00:41:26,608
আমি কোনো ফেরারি আসামি নই।

530
00:41:27,152 --> 00:41:28,777
চাবি দাও, আমিই করবো যা করার।

531
00:41:32,949 --> 00:41:34,158
হাঁটতে যাবে?

532
00:41:34,492 --> 00:41:35,826
হ্যাঁ।

533
00:41:35,994 --> 00:41:39,163
তোমাকে কষ্ট দিত বলে তোমার বাবা-মাকে খুন করেছ তুমি, আমি জানি।

534
00:41:40,665 --> 00:41:42,374
আর আমি জানি, ঐ লোকটা সাশাকে কষ্ট দিচ্ছিল বলে

535
00:41:42,542 --> 00:41:45,252
তুমি ওকে খুন করেছ, 
কিন্তু যা করেছ,

536
00:41:46,921 --> 00:41:49,339
তা ঠিক হয়নি, তুমি জানো সেটা।

537
00:41:52,010 --> 00:41:54,344
আমি শুধু যেতে চাই।

538
00:41:57,307 --> 00:41:58,849
তুমি যেতে পারবে।

539
00:42:00,935 --> 00:42:02,769
আমি এখনই যেতে চাই।

540
00:42:16,201 --> 00:42:17,868
সমস্যা নেই।

541
00:42:40,516 --> 00:42:42,142
সারা।

542
00:42:43,686 --> 00:42:45,187
আগের ব্যাপারটায়।

543
00:42:46,689 --> 00:42:48,190
আমিও।

544
00:42:55,740 --> 00:42:57,157
আচ্ছা।

545
00:42:58,740 --> 00:43:07,157
অনুবাদে: কুদরতে জাহান 

546
00:43:08,740 --> 00:43:16,157
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।

546
00:43:17,305 --> 00:44:17,297
-== [ www.OpenSubtitles.org ] ==-