1
00:00:00,370 --> 00:00:09,913
<b><font color="#ff0000">• • • অনুবাদ ও সম্পাদনায় • • • </font></b>
<b><font color="#808000">সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b>

2
00:00:10,690 --> 00:00:14,830
<b><font color="#ff0000">↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓</font></b> 
<b><i><font color="#808000">www.facebook.com/S.fahmidul.islam.7</font></i></b>

3
00:00:15,190 --> 00:00:19,150
<b><font color="#ff0000">↓↓↓ সাবসিন আইডি ↓↓↓</font></b> 
<b><i><font color="#808000">https://subscene.com/u/1021455<i></font></i></b> 

4
00:00:20,353 --> 00:00:23,898
আমার শহরে এই খেলাকে 
"স্কুইড গেম" বলে ডাকা হয়।

5
00:00:25,859 --> 00:00:29,237
স্কুইডের মতো দেখতে ছকে
এই গেম খেলা হয় বলে এর এমন নাম। 

6
00:00:30,572 --> 00:00:32,240
নিয়ম একদম সহজ।

7
00:00:32,949 --> 00:00:37,996
বাচ্চারা দুই ভাগে বিভক্ত হয়,
অফেন্স আর ডিফেন্স।

8
00:00:40,040 --> 00:00:43,543
একবার খেলা শুরু হলে,
ডিসেন্স কোটের মধ্যে দুই পায়ে চলতে পারে,

9
00:00:43,626 --> 00:00:48,006
অন্যদিকে লাইনের বাইরে অফেন্স
ব্যস এক পায়ে লাফাতে পারে।

10
00:00:51,009 --> 00:00:52,469
তোর মা!

11
00:00:52,552 --> 00:00:57,891
যদি কোনো হামলাকারী ডিফেন্সকে পিছে ফেলে
স্কুইডের মধ্যদেশ পার করতে পারে

12
00:00:57,974 --> 00:01:02,979
তবে সে দুই পায়ে চলার স্বাধীনতা পাবে।

13
00:01:08,026 --> 00:01:09,069
সিক্রেট ইন্সপেক্টর।

14
00:01:09,944 --> 00:01:14,949
যে কারণেই হোক,
আমরা একে সিক্রেট ইন্সপেক্টর বলি।

15
00:01:16,576 --> 00:01:19,788
অন্তিম লড়াইয়ের প্রস্তুতি নিতে,

16
00:01:19,871 --> 00:01:24,042
হামলাকারীরা স্কুইডের প্রবেশদ্বারে একত্র হয়। 

17
00:01:26,503 --> 00:01:27,504
চল।

18
00:01:29,047 --> 00:01:30,924
জিততে হলে, হামলাকারীদের

19
00:01:31,716 --> 00:01:36,012
স্কুইডের মাথায় ফাঁকা জায়গাটা 
পা দিয়ে স্পর্শ করতে হবে।

20
00:01:36,554 --> 00:01:42,310
কিন্তু ডিফেন্স তোমাকে 
স্কুইড লাইন থেকে বের করে দিলে,

21
00:01:42,393 --> 00:01:43,603
তুমি শেষ।

22
00:01:45,021 --> 00:01:47,607
হ্যাঁ, তাই। তুমি শেষ।

23
00:02:04,374 --> 00:02:05,625
হুররে!

24
00:02:06,709 --> 00:02:08,211
"হুররে।"

25
00:02:08,294 --> 00:02:12,006
আর একবার স্পর্শ করে ফেললে,
জোরে করে বলতে হয়, "হুররে"।

26
00:02:12,799 --> 00:02:16,845
আর, সেই মূহুর্তে মনে হয়,
যেন আমি পুরো দুনিয়া জিতে ফেলেছি,

27
00:02:16,928 --> 00:02:18,513
আমার চেয়ে খুশি কেউ নেই।

28
00:02:36,865 --> 00:02:40,493
[ EPISODE 1 ]
RED LIGHT, GREEN LIGHT

29
00:02:47,458 --> 00:02:49,002
টাকা কেন? আমার জন্য?

30
00:02:50,295 --> 00:02:54,424
আজ যে গা-ইয়ংয়ের জন্মদিন
তোর মনে আছে?

31
00:02:57,468 --> 00:02:58,636
হ্যাঁ, আছে।

32
00:02:58,720 --> 00:03:03,766
ওকে আজ রাতে খেতে নিয়ে যাস।

33
00:03:03,850 --> 00:03:07,020
এ ক'টা টাকায় আজকাল
ভালো খাবার পাওয়া যায় না।

34
00:03:07,896 --> 00:03:10,565
জানিস তো, গা-ইয়ং ফ্রায়েড চিকেন ভালোবাসে।

35
00:03:11,316 --> 00:03:13,234
ওকে নিয়ে গিয়ে ফ্রায়েড চিকেন খাইয়ে দিস।

36
00:03:13,943 --> 00:03:15,612
ওকে শুধু চিকেন খাওয়ালেই হবে?

37
00:03:15,695 --> 00:03:17,572
জন্মদিনের উপহারও তো দিতে হবে।

38
00:03:17,655 --> 00:03:19,198
আরেকটু টাকা দাও।

39
00:03:19,824 --> 00:03:20,950
আমার কাছে আর নেই।

40
00:03:21,492 --> 00:03:23,202
কী বলছ তুমি?

41
00:03:23,286 --> 00:03:25,622
ড্রাইভারি করে যে টাকা কামিয়েছিলাম
সবই তো তোমাকে দিয়েছি।

42
00:03:25,705 --> 00:03:28,041
ওরে বাবা, ঐ খুচরো ক'টা টাকা?

43
00:03:28,124 --> 00:03:31,920
এই, সেটা দিয়ে তো তোর লোনের
মাসিক সুদও পরিশোধ করা যাবে না।

44
00:03:33,004 --> 00:03:35,298
এমনিতেও এভাবে করে আমরা 
ঐ টাকা পরিশোধ করতে পারব না,

45
00:03:35,381 --> 00:03:36,925
তো প্রয়োজন আছে যখন 
ব্যবহার করে ফেললেই হয়। 

46
00:03:38,801 --> 00:03:39,886
খোদা গো!

47
00:03:46,517 --> 00:03:48,770
আর তুমি কাজ করা ছাড়বে?

48
00:03:48,853 --> 00:03:51,522
খাওয়া শেষ হলে 
বাসনকোসন পানিতে চুবিয়ে দিস।

49
00:03:53,942 --> 00:03:56,945
সবসময় বলো তোমার কোমড় ব্যথা করে,
আর রোজগারও তো বেশি হয় না!

50
00:04:05,495 --> 00:04:06,537
দেখি তো…

51
00:04:22,345 --> 00:04:25,306
"দ্যেহান ব্যাংক"

52
00:04:25,390 --> 00:04:27,517
"পিন বসান"

53
00:04:29,811 --> 00:04:30,853
"ভুল পিন দিয়েছেন"

54
00:04:30,937 --> 00:04:32,146
আমার জন্মদিন হবার কথা।

55
00:04:32,981 --> 00:04:34,524
তোর মা পিন বদলে দিয়েছে।

56
00:04:35,191 --> 00:04:37,110
তাহলে তোর মা তোকে ত্যাজ্য করেই দিলো।

57
00:04:38,736 --> 00:04:39,737
ধুর ছাই।

58
00:04:41,614 --> 00:04:42,782
"ভুল পিন দিয়েছেন"

59
00:04:43,449 --> 00:04:45,660
ধ্যাৎ। 
পিন কী দিয়ে থাকতে পারে?

60
00:04:45,743 --> 00:04:47,161
তোর মায়ের জন্মদিন দিয়ে দেখ।

61
00:04:47,745 --> 00:04:48,663
মায়ের জন্মদিন?

62
00:04:49,539 --> 00:04:50,415
মায়ের জন্মদিন…

63
00:04:51,624 --> 00:04:53,334
তোর মায়ের জন্মদিন জানিস না?

64
00:04:53,418 --> 00:04:54,460
কেমন অপদার্থ তুই!

65
00:04:54,544 --> 00:04:57,088
চুপ কর, বানচোত! আমি জানি!

66
00:04:57,171 --> 00:05:00,675
মা লুনার ক্যালেন্ডার অনুযায়ী পালন করে,
তাই প্রতি বছর বদলাতে থাকে।

67
00:05:00,758 --> 00:05:02,218
গাধা রে!
তুই কিছুই জানিস না...

68
00:05:02,302 --> 00:05:03,511
তাহলে লুনার ডেট দিয়ে দেখ।

69
00:05:04,804 --> 00:05:05,930
ধ্যাৎ।

70
00:05:08,308 --> 00:05:09,434
ভাল্লাগেনা!

71
00:05:11,227 --> 00:05:12,145
ধ্যাৎ। 

72
00:05:12,979 --> 00:05:14,605
এই। দেখ।

73
00:05:14,689 --> 00:05:17,066
আর একবার ভুল করলে
কার্ড ব্লক করে দিবে।

74
00:05:17,150 --> 00:05:18,860
ভালোকরে ভাব।
আর কী হতে পারে?

75
00:05:29,912 --> 00:05:33,624
চেকিং... আপনি কী পরিমাণ টাকা 
বের করতে চান সেটা প্রেস করুন।

76
00:05:34,459 --> 00:05:36,210
কী পিন ছিল? কী বসিয়েছিলি?

77
00:05:36,294 --> 00:05:37,670
আজকের দিন।
আমার মেয়ের জন্মদিন।

78
00:05:37,754 --> 00:05:41,424
ভাই রে, আমার মা নিজের ছেলে চেয়েও 
তার নাতনির বেশি পরোয়া করে।

79
00:05:41,507 --> 00:05:42,675
ওহ খোদা।

80
00:05:43,551 --> 00:05:46,721
নম্বর ৯ ট্রিপল লাইন আছে দ্বিতীয় পজিশনে।
নম্বর ৬ ড্রাই থান্ডার আছে তৃতীয় পজিশনে।

81
00:05:46,804 --> 00:05:48,556
নম্বর ৪ জ্যাক প্রিন্স আছে চতুর্থ পজিশনে।

82
00:05:48,639 --> 00:05:50,391
এক নম্বর পজিশনের সাথে 
গ্যাপ বাড়তে আছে।

83
00:05:52,935 --> 00:05:55,521
- হ্যাঁ, এই তো। নম্বর নয়!
- দৌড়া! দৌড়া!

84
00:05:55,605 --> 00:05:57,857
- নম্বর ৩ জ্যাক প্রিন্স গতি বাড়াচ্ছে
- দৌড়া! দৌড়া!

85
00:05:57,940 --> 00:06:00,693
- আর নম্বর ৯ ট্রিপল লাইনের সাথ ধরার চেষ্টা করছে।
- দৌড়া! দৌড়া!

86
00:06:00,777 --> 00:06:04,238
- নম্বর হোয়ারাং নিজের পজিশন ছাড়তে নারাজ।
- দৌড়া! দৌড়া!

87
00:06:04,322 --> 00:06:07,116
- আর নম্বর ৪ হোয়ারাং ফিনিশ লাইন পার করে ফেললো।
- না, না!

88
00:06:07,200 --> 00:06:08,743
ধ্যাৎ!

89
00:06:09,243 --> 00:06:11,871
তুই বলেছিলি ৯ নম্বর নিশ্চিত জিতবে!

90
00:06:13,498 --> 00:06:15,083
শালা বোকাচোদা। 

91
00:06:16,167 --> 00:06:19,128
এত ভালো ঘোড়া হবার সত্ত্বেও হারলি কীভাবে?

92
00:06:26,469 --> 00:06:30,807
দশম রেসের বেটিং শেষ হতে চলেছে।

93
00:06:31,849 --> 00:06:33,643
- আবারও বলছি।
- একটু জলদি কর না?

94
00:06:33,726 --> 00:06:36,604
দশম রেসের বেটিং শেষ হতে চলেছে।

95
00:06:37,605 --> 00:06:38,523
এই।

96
00:06:40,525 --> 00:06:43,444
- কী করছিস...
- আমাকে জ্বালানো বন্ধ করবি কি?

97
00:06:43,528 --> 00:06:45,154
আমি ভাবার চেষ্টা করছি!

98
00:06:55,998 --> 00:06:56,916
ঠিক আছে।

99
00:07:00,545 --> 00:07:03,089
নম্বর ৯ ব্যেকিল লেজেন্ড 
মধ্যে অবস্থান করছে।

100
00:07:03,172 --> 00:07:04,715
- নম্বর ৬ থান্ডারফ্ল্যাশ দ্রুতই
- ঠিক আছে। 

101
00:07:04,799 --> 00:07:06,175
- সামনের রানারদের পার করছে,
- এই তো, এগিয়ে যা।

102
00:07:06,259 --> 00:07:07,969
- কিন্তু গ্যাপ এখনও অনেক বড়।
- দৌড়া!

103
00:07:08,052 --> 00:07:11,013
- আবার ওরা বাঁকের দিকে এগোচ্ছে। 
- হ্যাঁ। ঘুর।

104
00:07:11,097 --> 00:07:13,141
- না। ৭ গোল্ডেন বুলেট আর ৮ ম্যাড ড্যাশ।
- হ্যাঁ, ঘুর।

105
00:07:13,224 --> 00:07:16,018
- ওরা পুরোদমে এগোচ্ছে। 
- লেগে থাক! বাইরে!

106
00:07:16,102 --> 00:07:18,479
কিন্তু, দাঁড়াও! 

107
00:07:18,563 --> 00:07:20,606
- এটা নম্বর ৬ থান্ডারফ্ল্যাশ!
- হ্যাঁ!

108
00:07:22,567 --> 00:07:24,485
- গ্যাপ পূরণ হচ্ছে!
- দৌড়া! দৌড়া!

109
00:07:24,569 --> 00:07:27,321
- নম্বর ৬ এখন দ্বিতীয় পজিশনে।
- দৌড়া! দৌড়া!

110
00:07:27,405 --> 00:07:28,948
- আর সে থামবার পাবলিক না।
- দৌড়া! দৌড়া!

111
00:07:29,031 --> 00:07:32,034
- সে এখন এক নম্বর পজিশনে!
- দৌড়া! দৌড়া!

112
00:07:32,118 --> 00:07:34,912
- আর নম্বর ৬ জিতে গেল!
- হ্যাঁ!

113
00:07:39,959 --> 00:07:41,127
জিতে গেছি!

114
00:07:41,210 --> 00:07:43,504
ভাইর, সিরিয়াসলি!

115
00:07:43,588 --> 00:07:46,591
কী বলেছিলাম?
আজ আমার মেয়ের জন্মদিন!

116
00:07:46,674 --> 00:07:48,551
৮ জুন। তো, ৬ আর ৮!

117
00:07:52,680 --> 00:07:53,723
এই নিন ৪,৫৬০,০০০ উয়ন।

118
00:07:53,806 --> 00:07:54,807
ধন্যবাদ। 

119
00:07:57,351 --> 00:07:58,186
এই নিন।

120
00:07:58,269 --> 00:07:59,770
এক কাপ কফি খেয়ে নিয়েন। 

121
00:07:59,854 --> 00:08:00,771
আর আমি?

122
00:08:01,481 --> 00:08:03,191
- মায়ের টাকা বের করেছিলাম!
- আমার জন্য দাঁড়া, মামা!

123
00:08:03,274 --> 00:08:04,108
এটিএম কোথায়?

124
00:08:04,192 --> 00:08:06,527
"অফ ট্র‍্যাক বেটিং"

125
00:08:09,405 --> 00:08:12,950
বাবা তোমাকে স্কুলে নিতে আসবে।

126
00:08:16,954 --> 00:08:18,581
কী? ফ্রায়েড চিকেন?

127
00:08:18,664 --> 00:08:21,250
এই, এর থেকেও দামী জিনিস
খেতে পারো তুমি।

128
00:08:21,334 --> 00:08:23,503
যা যা খেতে চাও লিখে রাখো।

129
00:08:24,170 --> 00:08:25,213
না।

130
00:08:26,172 --> 00:08:28,049
ক্লাস চলাকালীন লিখো না।

131
00:08:28,132 --> 00:08:29,634
ব্রেকের সময় লিখবে। আচ্ছা?

132
00:08:31,219 --> 00:08:32,637
ঠিক আছে। সাতটায়।

133
00:08:32,720 --> 00:08:35,598
ভাবো জন্মদিনে তোমাকে কী উপহার দিব।

134
00:08:35,681 --> 00:08:37,391
দেখতে পাবে।

135
00:08:37,475 --> 00:08:38,768
দেখে অবাক হয়ে যাবে…

136
00:08:39,602 --> 00:08:42,104
এই, গি-হুন!

137
00:08:42,188 --> 00:08:43,147
এই!

138
00:08:43,648 --> 00:08:45,483
অনেক দিন পর দেখা পেলাম!

139
00:08:46,442 --> 00:08:49,111
আচ্ছা, গা-ইয়ং।
আমিও তোমাকে ভালোবাসি।

140
00:08:49,737 --> 00:08:51,697
- কী?
- এই, ধর ওকে!

141
00:08:54,325 --> 00:08:56,452
মাফ করবেন। দেখি!

142
00:09:02,416 --> 00:09:05,002
স্যরি। বাছা, তুমি ঠিক আছ?

143
00:09:05,086 --> 00:09:06,671
ইস!

144
00:09:08,923 --> 00:09:10,716
- স্যরি।
- ধর ওকে!

145
00:09:10,800 --> 00:09:12,969
এই! দাঁড়া বলছি!

146
00:09:15,846 --> 00:09:18,349
থামো। একটা সেকেন্ড।
আগে আমাকে দাঁড়াতে দাও। 

147
00:09:18,432 --> 00:09:21,727
আমার কাছে টাকা আছে। 
সত্যিই আছে। 

148
00:09:22,395 --> 00:09:23,229
তাই?

149
00:09:25,064 --> 00:09:26,023
তাহলে পালিয়েছিলি কেন?

150
00:09:26,107 --> 00:09:27,275
কারণ…

151
00:09:28,109 --> 00:09:32,238
তোমার যাতে ঝামেলা পোহাতে না হয়
তাই সব টাকা এক সাথে দিতে চাচ্ছিলাম।

152
00:09:33,698 --> 00:09:36,284
ইস রে, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে।

153
00:09:36,367 --> 00:09:38,244
তো? কত আছে তোর কাছে?

154
00:09:38,327 --> 00:09:39,620
চার মিলিয়ন। 

155
00:09:40,121 --> 00:09:43,791
আপাতত এটুকু রাখো,
বাকিটা পরের মাসে দিয়ে দিব…

156
00:09:51,048 --> 00:09:52,300
বাছা, তুমি ঠিক আছ?

157
00:09:55,261 --> 00:09:56,679
আমাকে দেখতে দে।

158
00:09:56,762 --> 00:09:58,514
আরে, দে না।

159
00:09:59,265 --> 00:10:00,433
ইস রে!

160
00:10:06,272 --> 00:10:07,898
মিষ্টি আছে।

161
00:10:08,482 --> 00:10:11,027
আমার টাকা দিয়ে অনেক 
ভালো ভালো খাবার খেয়েছিস নিশ্চয়ই। 

162
00:10:11,110 --> 00:10:12,862
আমার কাছে টাকা ছিল।

163
00:10:12,945 --> 00:10:17,158
একটু আগেই, ছয় আর আট… জিতেছে, 
তাই আমার কাছে টাকা ছিল। 

164
00:10:17,241 --> 00:10:18,200
এই।

165
00:10:24,874 --> 00:10:28,085
নাক দিয়ে রক্ত বের করা 
এত সহজ কেন জানিস?

166
00:10:29,670 --> 00:10:32,423
কারণ সেখানে অনেক কৈশিক শিরা থাকে।

167
00:10:33,257 --> 00:10:35,009
না, প্লিজ। প্লিজ আমাকে মেরো না।

168
00:10:35,092 --> 00:10:36,052
তোর রক্ত অনেক মিষ্টি।

169
00:10:36,135 --> 00:10:39,597
হয়তো এক বাটি রক্ত দিয়ে
আজ রাত সুপ বানিয়ে খেতে পারব।

170
00:10:39,680 --> 00:10:41,098
তোমার টাকা দিয়ে দিব।

171
00:10:41,182 --> 00:10:45,353
সত্যি বলছি।
তোমার টাকা দিয়ে দিব। 

172
00:10:45,436 --> 00:10:47,438
ওরে চুদির ভাই রে।

173
00:10:47,521 --> 00:10:49,940
কাঁদিস না।
তোর জন্য মায়া হচ্ছে।

174
00:10:50,024 --> 00:10:52,109
আমার মন যে এত নরম
ও জানলো কী করে?

175
00:10:54,403 --> 00:10:55,404
এই।

176
00:10:58,282 --> 00:10:59,784
এখন, চোখ মুছ

177
00:11:00,534 --> 00:11:02,161
আর টিপসই দে।

178
00:11:03,371 --> 00:11:07,291
যদি সামনের মাসের মধ্যে টাকা না দিয়েছিস,
তবে তোর কিডনি খুলে নিব

179
00:11:07,375 --> 00:11:10,086
বা এই চোখগুলো।

180
00:11:12,380 --> 00:11:13,214
বুঝিসনি?

181
00:11:13,297 --> 00:11:16,342
তা নয়। আমি বুঝেছি।

182
00:11:17,760 --> 00:11:19,178
- নে।
- আচ্ছা।

183
00:11:19,261 --> 00:11:21,013
বেশ, আমাকে কালির প্যাড দাও।

184
00:11:24,600 --> 00:11:27,103
এই নে। প্রাকৃতিক কালি।

185
00:11:27,686 --> 00:11:28,562
মানে?

186
00:11:29,480 --> 00:11:30,481
আচ্ছা, ঠিক আছে। 

187
00:11:31,649 --> 00:11:33,651
হ্যাঁ, ঠিক ওখানে। সুন্দর।

188
00:11:34,443 --> 00:11:35,820
"শারিরীক অধিকারের ডিসক্লেইমার"

189
00:11:37,321 --> 00:11:38,531
সাবাস।

190
00:11:39,615 --> 00:11:42,201
তোর কাছে এক মাস আছে।
নিজের খেয়াল রাখিস।

191
00:11:43,160 --> 00:11:44,829
দাঁড়াও।

192
00:11:46,956 --> 00:11:48,874
মাফ কোরো কিন্তু…

193
00:11:50,918 --> 00:11:52,711
১০ হাজার উয়ন ধার দেওয়া যাবে?

194
00:11:55,631 --> 00:11:57,800
তুই পারিসও বটে…

195
00:12:00,219 --> 00:12:01,053
"কাউন্টার বন্ধ"

196
00:12:03,347 --> 00:12:04,557
শুনছেন?

197
00:12:06,267 --> 00:12:07,309
মাফ করবেন,

198
00:12:10,104 --> 00:12:12,064
আমার দেওয়া ১০ হাজার উয়ন
ফেরত দেওয়া যাবে?

199
00:12:14,442 --> 00:12:17,403
"মজা কখনও শেষই হয় না, ক্রেন গেম"

200
00:12:25,202 --> 00:12:26,120
ধ্যাৎ।

201
00:12:26,203 --> 00:12:27,371
হ না রে বাবা!

202
00:12:39,175 --> 00:12:41,635
এই তো।

203
00:12:42,344 --> 00:12:43,679
বাল আমার!

204
00:12:48,142 --> 00:12:50,144
ভাল্লাগেনা!

205
00:12:50,227 --> 00:12:51,687
আঙ্কেল,

206
00:12:51,770 --> 00:12:54,565
আপনি মাথা না খাটিয়ে খেলছেন বলে
বারবার হেরে যাচ্ছেন। 

207
00:12:55,524 --> 00:12:56,775
তোর খুব বুদ্ধি আছে?

208
00:13:11,624 --> 00:13:12,958
এই তো। সুন্দর। 

209
00:13:13,834 --> 00:13:14,960
হ্যাঁ, এই তো।

210
00:13:23,677 --> 00:13:26,347
সাবাস! সাবাস!

211
00:13:36,232 --> 00:13:37,316
এটা?

212
00:13:38,567 --> 00:13:41,445
আমাকে অনেক বড় একটা 
মশা কামড় দিয়েছিল।

213
00:13:42,321 --> 00:13:45,282
মশারা খুব শয়তান হয়ে গেছে।

214
00:13:47,284 --> 00:13:51,330
বাবা, তুমি মারামারি করতে পারো,

215
00:13:52,122 --> 00:13:53,457
কিন্তু মার খেও না।

216
00:13:57,628 --> 00:14:00,089
স্যরি, সোনা।

217
00:14:01,757 --> 00:14:04,426
তোমাকে আরও মজার খাবার 
কিনে দিতে চেয়েছিলাম।

218
00:14:04,510 --> 00:14:05,427
ব্যাপার না।

219
00:14:06,095 --> 00:14:09,473
মা আর অন্য বাবার সাথে
আজ কাবাব ঘরে গেছিলাম।

220
00:14:12,476 --> 00:14:13,811
কাবাব খেয়েছ?

221
00:14:16,438 --> 00:14:17,481
ও আচ্ছা।

222
00:14:20,609 --> 00:14:22,653
কিন্তু এটা আমার বেশি ভালো লেগেছে।

223
00:14:26,198 --> 00:14:29,243
মা বাইরের খাবার বলে 
এসব খেতে দেয় না।

224
00:14:32,037 --> 00:14:33,038
খাও, খাও।

225
00:14:34,081 --> 00:14:35,040
বেশি করে খাও!

226
00:14:35,541 --> 00:14:39,670
গা-ইয়ং, তোমার জন্য জন্মদিনের উপহার এনেছি।

227
00:14:53,309 --> 00:14:56,687
জানো তো আজকাল আর্মিতে 
প্রচুর মেয়ে ভর্তি হয়?

228
00:14:57,313 --> 00:15:01,901
ভবিষ্যতে নারী ও পুরুষের মধ্যে 
কোনো ভেদাভেদ থাকবে না।

229
00:15:01,984 --> 00:15:04,194
তোমাকে এসব জিনিসের সাথে
অভ্যস্ত হতে হবে। 

230
00:15:11,035 --> 00:15:12,369
এটায় তো আগুনও জ্বলে।

231
00:15:13,954 --> 00:15:17,082
এই, দেখতে একদম আসল,
তাই না?

232
00:15:18,375 --> 00:15:23,839
কিন্তু মা এটা দেখলে 
তুমি বিপদে পড়ে যাবে।

233
00:15:23,923 --> 00:15:25,090
তাই নাকি?

234
00:15:26,300 --> 00:15:29,053
তাহলে তুমি বড় না অবধি 
এটা আমার কাছেই থাকবে। 

235
00:15:29,136 --> 00:15:30,846
কিন্তু এটা দিয়ে সিগারেট খাবে না।

236
00:15:30,930 --> 00:15:32,264
সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। 

237
00:15:39,730 --> 00:15:41,065
ঠিক আছে।

238
00:15:41,148 --> 00:15:44,026
আমি সত্যিই সিগারেট ছেড়ে দিব।

239
00:15:44,109 --> 00:15:47,655
আর এর পরের জন্মদিনে,
তোমাকে সুন্দর একটা উপহার কিনে দিব।

240
00:15:48,864 --> 00:15:49,865
কথা দিচ্ছি, গা-ইয়ং।

241
00:15:51,283 --> 00:15:52,201
পরের বছর?

242
00:15:52,284 --> 00:15:53,994
তোমার গত জন্মদিনের কথা মনে করো।

243
00:15:54,078 --> 00:15:55,496
এবারেরটা কত জলদি এলো, তাই না?

244
00:15:55,579 --> 00:15:57,581
পরেরটাও খুব জলদি এসে যাবে।

245
00:15:58,374 --> 00:15:59,458
বাবা।

246
00:15:59,541 --> 00:16:02,211
হ্যাঁ? কী হয়েছে?

247
00:16:05,506 --> 00:16:06,715
কিছু না।

248
00:16:10,177 --> 00:16:12,262
ঠিক আছে। 
বেশি করে খাও।

249
00:16:13,472 --> 00:16:15,474
শুনেন,
আরও এক প্লেট দিয়েন।

250
00:16:15,557 --> 00:16:17,559
সাথে অনেকগুলো ফিশ কেক মিশিয়ে দিবেন।

251
00:16:33,325 --> 00:16:36,370
আসতে এত দেরি হলো কেন?
ওর গায়ে গরম কাপড়ও নেই।

252
00:16:37,246 --> 00:16:39,206
ওর ঘুম পাচ্ছিল, তাই পিঠে নিতে হয়েছে।

253
00:16:40,249 --> 00:16:41,917
মাত্র দশ মিনিট দেরি হয়েছে।

254
00:16:42,001 --> 00:16:43,752
ওকে নিতে আসব বলেছিলাম তো।

255
00:16:43,836 --> 00:16:46,046
অনেক হয়েছে।
আজ ওর জন্মদিন। 

256
00:16:47,089 --> 00:16:48,215
মা।

257
00:16:48,298 --> 00:16:50,342
- এই তো, এই তো।
- গা-ইয়ং, নেমে পড়ো।

258
00:16:50,426 --> 00:16:53,095
আমি ওকে লিফট পর্যন্ত নিয়ে যাচ্ছি।

259
00:16:53,178 --> 00:16:54,471
ওর বদভ্যাস হয়ে যাবে।

260
00:16:54,555 --> 00:16:55,597
মা…

261
00:16:55,681 --> 00:16:58,183
- গা-ইয়ং, নেমে পড়ো।
- উফ খোদা। পারোও বটে।

262
00:16:59,184 --> 00:17:00,561
আসো। চলো।

263
00:17:07,985 --> 00:17:09,111
বাই, বাবা।

264
00:17:09,194 --> 00:17:10,738
দেখে হাঁটো।

265
00:17:22,166 --> 00:17:24,460
এক মিনিট! দাঁড়া…

266
00:17:55,324 --> 00:17:56,158
স্যার।

267
00:17:57,534 --> 00:17:58,911
আপনার কাছে এক মিনিট সময় হবে?

268
00:18:01,747 --> 00:18:03,082
আমি জিশুখ্রিস্টে বিশ্বাস করি না।

269
00:18:04,458 --> 00:18:05,709
সেই জন্য না।

270
00:18:06,585 --> 00:18:09,046
আপনাকে একটা দারুণ সুযোগ দিতে চাই...

271
00:18:16,178 --> 00:18:19,848
আমি বৌদ্ধ পরিবারে জন্মেছি,
তো আমাকে বিরক্ত করিস না, যা ভাগ।

272
00:18:22,643 --> 00:18:23,644
স্যার।

273
00:18:24,937 --> 00:18:26,688
আমার সাথে একটা গেম খেলবেন?

274
00:18:29,274 --> 00:18:30,234
কে রে তুই?

275
00:18:31,860 --> 00:18:32,861
তুই আইনজীবী?

276
00:18:34,196 --> 00:18:36,115
সব ধরনের কৌশল
তোদের জানা আছে। 

277
00:18:37,866 --> 00:18:39,868
বুঝতে পারছি তুই তোর কাজ করছিস,

278
00:18:39,952 --> 00:18:41,120
কিন্তু আমার সময় নেই…

279
00:18:45,874 --> 00:18:48,460
স্যার, আগে কখনো দাকজি খেলেছেন?

280
00:18:50,838 --> 00:18:53,090
আমার সাথে দাকজি খেলুন।
জিতলে,

281
00:18:53,173 --> 00:18:54,925
প্রতিবার আপনাকে ১ লাখ উয়ন দিব।

282
00:19:02,432 --> 00:19:04,852
দাঁড়া, তো আমি 
তোর দাকজি উল্টালে,

283
00:19:06,103 --> 00:19:07,646
প্রতিবার আমাকে ১ লাখ উয়ন দিবি?

284
00:19:07,729 --> 00:19:11,316
কিন্তু, আমি জিতলে,
প্রতিবার আপনি আমাকে ১ লাখ উয়ন দিবেন।

285
00:19:16,780 --> 00:19:18,532
আগে আপনাকে সুযোগ দিব।

286
00:19:24,454 --> 00:19:26,582
আমার দিনটা আজ ভালো যাচ্ছে না।

287
00:19:27,708 --> 00:19:31,420
এটা যদি কোনো বাটপারি হয়ে থাকে,
তোকে একদম ভোগে পাঠিয়ে দিব।

288
00:19:33,255 --> 00:19:34,840
তো আগে আমার পালা।

289
00:19:37,509 --> 00:19:39,178
কোন রঙ নিতে চান?

290
00:20:11,960 --> 00:20:13,337
আপনার কাছে কোনো টাকা নেই?

291
00:20:14,004 --> 00:20:15,255
টাকা…

292
00:20:17,424 --> 00:20:19,134
আপনার শরীর দিয়েও পরিশোধ করতে পারবেন।

293
00:20:19,843 --> 00:20:20,844
শরীর দিয়ে?

294
00:20:23,138 --> 00:20:24,097
এসব কী?

295
00:20:24,181 --> 00:20:26,350
১ লাখ উয়নের বদলে ১টা থাপ্পড়।

296
00:20:31,897 --> 00:20:32,773
আরেক দান।

297
00:20:32,856 --> 00:20:34,191
দরজা খুলছে।

298
00:20:37,152 --> 00:20:38,028
আরেক দান!

299
00:21:44,845 --> 00:21:46,513
আমি জিতে গেছি! দেখলি?

300
00:21:47,347 --> 00:21:48,932
দেখলি? আমি জিতে গেছি!

301
00:21:49,016 --> 00:21:52,019
আয় এবার।
এবার তোর পালা মার খাবার।

302
00:21:53,645 --> 00:21:55,063
ছাড়, হারামি।

303
00:21:56,773 --> 00:21:58,108
এই নিন আপনার ১ লাখ উয়ন।

304
00:22:01,570 --> 00:22:02,779
অভিনন্দন। 

305
00:22:08,702 --> 00:22:09,578
ঠিক আছে।

306
00:22:10,954 --> 00:22:11,997
আমি হাতে এখন ১ লাখ উয়ন।

307
00:22:21,214 --> 00:22:22,215
স্যার।

308
00:22:22,299 --> 00:22:24,843
কিছুদিন এমন খেলা খেলে 
আরও পয়সা কামাতে পারবেন।

309
00:22:26,511 --> 00:22:27,971
চেষ্টা করে দেখবেন?

310
00:22:29,389 --> 00:22:30,307
এই, ভাই।

311
00:22:30,974 --> 00:22:32,851
এটা কি কোনো নতুন পিরামিড স্কিম?

312
00:22:34,394 --> 00:22:35,979
কিন্তু তুমি ভুল লোককে ধরেছ।

313
00:22:36,063 --> 00:22:38,023
আমি অতও বোকা না।

314
00:22:44,029 --> 00:22:45,197
সেওং গি-হান সাহেব।

315
00:22:47,157 --> 00:22:49,910
আপনি আজ শারিরীক অধিকারের 
ডিসক্লেইমারে সই করেছেন, তাই না?

316
00:22:53,038 --> 00:22:54,539
নাম, সেওং গি-হান। 
বয়স ৪৭ বছর।

317
00:22:54,623 --> 00:22:56,708
দ্যেহান টেকনিক্যাল হাই স্কুল থেকে 
পড়ালেখা করেছেন।

318
00:22:56,792 --> 00:22:59,252
ড্রাগন মোটর্স, 
অ্যাসেম্বলি টিম একের প্রাক্তন কর্মী। 

319
00:22:59,336 --> 00:23:01,379
দশ বছর আগে চাকরি থেকে 
পদত্যাগ করেছিলেন।

320
00:23:01,463 --> 00:23:04,007
একটা চিকেন রেস্টুরেন্ট আর 
জলখাবারের দোকান খুলেছিলেন, কিন্তু কোনোটাই চলেনি।

321
00:23:04,091 --> 00:23:05,425
এখন ড্রাইভারি করছেন।

322
00:23:05,509 --> 00:23:08,804
দশ বছরের একটা মেয়ে আছে,
বউয়ের সাথে তিন বছর আগে ডিভোর্স হয়ে গেছে।

323
00:23:09,471 --> 00:23:12,516
এখন, আপনার উপর
লোন শার্কদের ১৬০ মিলিয়ন উয়ন

324
00:23:12,599 --> 00:23:15,185
আর ব্যাংকের ২৫৫ মিলিয়ন উয়ন লোন আছে।

325
00:23:19,397 --> 00:23:20,315
কে তুমি?

326
00:23:22,234 --> 00:23:23,944
আমার খবর নিয়েছ কোন সাহসে?

327
00:23:29,032 --> 00:23:31,076
আমাদের কাছে বেশি সিট খালি নেই।

328
00:23:34,663 --> 00:23:36,164
ফোন করবেন।

329
00:24:07,112 --> 00:24:08,989
গরম গরম টাকা। 

330
00:24:15,203 --> 00:24:16,538
মাল খেয়েছিস নাকি?

331
00:24:16,621 --> 00:24:18,373
না।

332
00:24:18,957 --> 00:24:21,710
এক ফোঁটাও মদ খাইনি,
কিন্তু একটু মাতাল মাতাল লাগছে।

333
00:24:23,170 --> 00:24:25,630
কারণ আজ টাকা কামিয়েছি!

334
00:24:27,424 --> 00:24:30,218
গি-হান, তুই এখনও জুয়া খেলছিস?

335
00:24:30,302 --> 00:24:32,179
জুয়া খেলিনি।

336
00:24:32,262 --> 00:24:34,931
মেহনত করে এই টাকা কামিয়েছি।

337
00:24:35,015 --> 00:24:36,516
তো তোর মুখের এই হাল কেন?

338
00:24:36,600 --> 00:24:39,436
- মারামারি করেছিস?
- এই, বাদ দাও তো।

339
00:24:40,187 --> 00:24:43,064
ভাবছিলাম সাং-উ এখন কী করছে।
ওর কাজকর্ম কেমন যাচ্ছে?

340
00:24:43,148 --> 00:24:44,566
ও সবসময় ব্যস্ত থাকে।

341
00:24:45,150 --> 00:24:47,152
দেশের বাইরে বিজনেস ট্রিপে গেছে।

342
00:24:47,235 --> 00:24:49,529
ওরে অকৃতজ্ঞ রে।

343
00:24:50,197 --> 00:24:52,115
বাসায় ফিরলে ফোন দিতে বোলো।

344
00:24:52,866 --> 00:24:53,867
মনে আছে তো, তাই না?

345
00:24:53,950 --> 00:24:56,244
ও আমার বদৌলতে 
সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। 

346
00:24:56,328 --> 00:24:58,788
আমরা ছোট থাকতে 
ওকে আমি স্কুলে নিয়ে যেতাম।

347
00:24:59,664 --> 00:25:02,083
ও আমার কারণে কলেজে গেছে,
চাকরি পেয়েছে, 

348
00:25:02,167 --> 00:25:04,169
কিন্তু একটা দিনও কিছু খাওয়ালো না।

349
00:25:04,252 --> 00:25:07,380
ভাট বকা বন্ধ কর।
এটা নিয়ে বাসায় যা।

350
00:25:07,464 --> 00:25:09,132
বারে ঢুকবি না।
সোজা বাসায় যা। 

351
00:25:09,799 --> 00:25:11,551
নাও। বাকি টাকা রেখে দাও।

352
00:25:19,559 --> 00:25:21,519
ওটার দাম ১২ হাজার উয়ন, হারামজাদা।

353
00:25:41,081 --> 00:25:42,374
খিদে পেয়েছে? পেয়েছে?

354
00:25:43,750 --> 00:25:44,668
নে।

355
00:25:45,961 --> 00:25:46,836
খা এটা।

356
00:25:48,255 --> 00:25:49,923
শেষ করতে হবে কিন্তু, বুঝেছিস?

357
00:25:50,006 --> 00:25:52,717
থাপ্পড় খেয়ে যে টাকা কামিয়েছি
সেই টাকা দিয়ে কিনেছি।

358
00:26:12,195 --> 00:26:14,281
নাও। বাসার খরচ।

359
00:26:16,074 --> 00:26:17,534
ধরো।

360
00:26:17,617 --> 00:26:18,451
খোদা গো!

361
00:26:19,911 --> 00:26:21,538
আবার জুয়া খেলেছিস?

362
00:26:22,706 --> 00:26:23,915
খেলিনি।

363
00:26:24,708 --> 00:26:27,460
তাহলে, তোর মুখের এই হাল কেন?

364
00:26:29,087 --> 00:26:30,505
জবাব দিচ্ছিস না যে?

365
00:26:30,588 --> 00:26:32,299
তেমন কিছুই করিনি!

366
00:26:33,508 --> 00:26:37,178
দাঁড়া, কারো থেকে চুরি করেছিস?

367
00:26:38,096 --> 00:26:40,890
জুয়া বা চুরি কিছুই করিনি।

368
00:26:40,974 --> 00:26:46,229
হাত, মুখ, আর শরীর খাটিয়ে 
এই টাকা কামিয়েছি। 

369
00:26:46,855 --> 00:26:48,064
উফ!

370
00:26:54,529 --> 00:26:58,992
গা-ইয়ংকে ফ্রায়েড চিকেন খাইয়েছিস?

371
00:27:00,285 --> 00:27:02,078
ওকে খাবার খাইয়েছি

372
00:27:02,787 --> 00:27:05,290
আর বাসায় ফিরার আগে 
জন্মদিনের উপহারও দিয়েছি। 

373
00:27:05,373 --> 00:27:08,168
ও তোকে কিছু বলেছে?

374
00:27:09,878 --> 00:27:10,920
কী বলবে?

375
00:27:13,006 --> 00:27:16,176
গা-ইয়ং, ওর মা, আর ওর সৎ বাবা

376
00:27:16,968 --> 00:27:20,347
সবাই আগামী বছর আমেরিকায় চলে যাচ্ছে।

377
00:27:22,682 --> 00:27:26,436
আর এর পরের জন্মদিনে, 
তোমাকে সুন্দর একটা উপহার কিনে দিব। 

378
00:27:27,354 --> 00:27:28,396
কথা দিচ্ছি, গা-ইয়ং। 

379
00:27:29,814 --> 00:27:31,066
পরের বছর? 

380
00:27:32,609 --> 00:27:33,568
আমেরিকায়?

381
00:27:34,194 --> 00:27:35,028
হ্যাঁ।

382
00:27:35,111 --> 00:27:39,032
ওর সৎ বাবা আমেরিকায় নতুন চাকরি পেয়েছে,

383
00:27:39,115 --> 00:27:42,994
তাই পুরো পরিবার সেখানে চলে যাচ্ছে।

384
00:27:47,540 --> 00:27:48,458
ও আচ্ছা।

385
00:27:49,584 --> 00:27:53,505
তুই খাচ্ছিস কী করে?

386
00:27:54,089 --> 00:27:56,674
তোর মেয়েকে ফিরিয়ে আনতে হবে। 

387
00:27:58,343 --> 00:28:00,261
সেটা কীভাবে করব?

388
00:28:02,430 --> 00:28:05,183
ডিভোর্সের সময় এটাই ঠিক হয়েছিল
যে ও মায়ের কাছে থাকবে।

389
00:28:09,270 --> 00:28:14,275
উপর তলার সেই ছেলেটা যার 
ওয়াকতির জ্ঞান আছে, তার সাথে কথা বলেছি

390
00:28:14,359 --> 00:28:20,907
যদি বাবা প্রমাণ করতে পারে যে
সে বাচ্চার ভরণপোষণের দায়িত্ব নিতে সক্ষম,

391
00:28:21,658 --> 00:28:24,285
তবে বাচ্চা ফেরত নেওয়া যাবে।

392
00:28:26,996 --> 00:28:29,582
ও আমেরিকায় চলে গেলে,

393
00:28:29,666 --> 00:28:31,376
কোরিয়ান ভাষাও ভুলে যাবে,

394
00:28:31,459 --> 00:28:34,254
তখন তোদের দুজনের কথা বলাও
কঠিন হয়ে দাঁড়াবে।

395
00:28:34,337 --> 00:28:38,091
তুই ওর জন্য অপরিচিত হয়ে যাবি।

396
00:28:39,926 --> 00:28:41,761
তুই... 

397
00:28:43,722 --> 00:28:46,391
ওকে না দেখে থাকতে পারবি তো?

398
00:29:38,943 --> 00:29:40,153
হ্যালো।

399
00:29:41,362 --> 00:29:42,197
আমি…

400
00:29:42,906 --> 00:29:45,450
সেই লোক যাতে তুমি আজ
বিজনেস কার্ড দিয়েছিলে।

401
00:29:45,533 --> 00:29:47,786
গেমে অংশগ্রহণ করতে চান?

402
00:29:47,869 --> 00:29:51,915
অংশগ্রহণ করতে চাইলে,
আপনার নাম আর জন্ম তারিখ বলুন।

403
00:30:06,846 --> 00:30:08,306
আয় না!

404
00:30:22,070 --> 00:30:23,029
সেওং গি-হান সাহেব?

405
00:30:25,740 --> 00:30:26,699
হ্যাঁ। 

406
00:30:26,783 --> 00:30:27,742
পাসওয়ার্ড?

407
00:30:30,495 --> 00:30:34,374
রেড লাইট, গ্রিন লাইট।

408
00:30:49,180 --> 00:30:51,850
বোধহয় সবাই অনেক…

409
00:30:52,976 --> 00:30:53,977
ক্লান্ত।

410
00:30:55,603 --> 00:30:57,689
যেখানে গেম খেলানো হবে

411
00:30:58,648 --> 00:31:00,275
সেখানে যেতে কতক্ষণ লাগবে?

412
00:31:30,763 --> 00:31:31,681
কোথায় আমি?

413
00:32:40,291 --> 00:32:43,836
পঞ্চাশ, বায়ান্ন…

414
00:32:44,879 --> 00:32:47,006
পঞ্চান্ন, ছাপ্পান্ন…

415
00:32:47,090 --> 00:32:48,007
স্যার।

416
00:32:49,342 --> 00:32:50,385
কী করছেন আপনি?

417
00:32:50,468 --> 00:32:52,929
কথা বোলো না।
আমি বিরক্ত হচ্ছি।

418
00:32:54,013 --> 00:32:55,223
সাতা… কত যেন ছিল?

419
00:32:58,309 --> 00:33:01,020
আপনি লোক গুনছেন?

420
00:33:01,104 --> 00:33:03,940
হ্যাঁ, কথা বলা বন্ধ করো।

421
00:33:04,607 --> 00:33:06,526
আর তো… কত ছিল?

422
00:33:07,694 --> 00:33:08,653
দাঁড়াও।

423
00:33:09,570 --> 00:33:10,863
কোথায় ছিলাম যেন?

424
00:33:12,615 --> 00:33:15,451
স্যার, ওখানে দেখুন।
এখানে ৪৫৬ জন আছে।

425
00:33:16,953 --> 00:33:19,247
দাঁড়ান, আপনি এখানে আসা প্রথম ব্যক্তি।

426
00:33:19,956 --> 00:33:21,290
আর আমি… কী?

427
00:33:22,208 --> 00:33:23,626
আমি সবার শেষে এসেছি।

428
00:33:26,254 --> 00:33:27,505
আমিও জানতাম।

429
00:33:28,464 --> 00:33:30,216
আমি এমনিই গুনছিলাম।

430
00:33:30,299 --> 00:33:33,052
ডাক্তার বলেছে এমন করলে

431
00:33:33,761 --> 00:33:35,638
স্মৃতিশক্তি ভালো থাকবে।

432
00:33:35,722 --> 00:33:38,474
স্মৃতিশক্তি নিয়ে চিন্তার করার বয়স হয়েছেই যখন
তখন এখানে আসতে গেলেন কেন?

433
00:33:38,558 --> 00:33:41,769
আপনার উচিত পুত্রবধূর রান্না করা 
টাটকা খাবার খাওয়া,

434
00:33:41,853 --> 00:33:44,981
আর শুয়ে শুয়ে নাতি-নাতনীদের
খেলতে দেখা। 

435
00:33:45,064 --> 00:33:47,692
তোমার মা-বাবার কী অবস্থা?

436
00:33:47,775 --> 00:33:51,362
ওরাও কি তাদের পুত্রবধূর রান্না করা 
টাটকা খাবার খেতে পায়?

437
00:33:55,533 --> 00:33:58,536
আমার হাতে বেশিদিন নেই।

438
00:33:59,203 --> 00:34:00,038
মানে?

439
00:34:00,955 --> 00:34:02,373
ডাক্তার বলেছে

440
00:34:03,458 --> 00:34:06,377
আমার মাথার ভেতর একটা পিণ্ড আছে।

441
00:34:08,087 --> 00:34:08,963
পিণ্ড?

442
00:34:09,047 --> 00:34:10,173
ব্রেন টিউমার। 

443
00:34:13,551 --> 00:34:15,094
খানকি মাগী!

444
00:34:19,182 --> 00:34:20,475
এই!

445
00:34:20,558 --> 00:34:21,934
বাহ!

446
00:34:22,018 --> 00:34:24,020
ভাবতে পারছি না
তোর সাথে এখানে দেখা হয়ে গেল।

447
00:34:24,103 --> 00:34:27,315
চোখে তো দেখি আগুন জ্বলছে। 
মেজাজ এখনও কমেনি।

448
00:34:28,191 --> 00:34:29,025
তাহলে,

449
00:34:29,901 --> 00:34:33,571
দুই-চারটা লাথ ঘুষিতে তোর কিচ্ছু হবে না।

450
00:34:33,654 --> 00:34:37,366
তোকে খাইয়েছি, থাকতে দিয়েছি 
কাজ শিখিয়েছি,

451
00:34:38,201 --> 00:34:39,368
আর তুই আমারই পেছন মারলি?

452
00:34:39,452 --> 00:34:42,163
আমার থেকে যা পেতি 
তার থেকেও বেশি নিয়েছিস তুই।

453
00:34:42,246 --> 00:34:45,416
তাই হলে, পালিয়েছিলি কেন?

454
00:34:45,500 --> 00:34:48,586
পালাইনি।
আত্মনির্ভরশীল হয়েছি।

455
00:34:52,090 --> 00:34:53,091
"আত্মনির্ভরশীল"?

456
00:35:12,276 --> 00:35:14,737
আত্মনির্ভরশীল হয়েছিস?
নিজেকে কি য়ু গোয়ান-সুন ভাবিস? 

457
00:35:14,821 --> 00:35:16,280
তাহলে, বাইরে গিয়ে পতাকা উড়া।

458
00:35:16,864 --> 00:35:17,907
ওহ, ঠিক তো।

459
00:35:17,990 --> 00:35:21,744
উত্তরের মাল না তুই?
তো উত্তর কোরিয়ার পতাকা উড়াবি।

460
00:35:24,038 --> 00:35:26,415
এই দেখি।

461
00:35:26,499 --> 00:35:28,084
ঘাড়ে সেই দাগ।

462
00:35:28,167 --> 00:35:29,669
হ্যাঁ, তুই-ই ছিলি পকেটমার!

463
00:35:29,752 --> 00:35:32,213
আমার টাকা দে।
আমার টাকা কই?

464
00:35:32,296 --> 00:35:33,548
টাকা দে!

465
00:35:35,550 --> 00:35:36,968
কী হচ্ছে?

466
00:35:38,136 --> 00:35:39,512
কে রে তুই?

467
00:35:40,888 --> 00:35:42,181
কোন চ্যাটের বাল তুই?

468
00:35:42,890 --> 00:35:44,600
আমি? বেশ…

469
00:35:45,685 --> 00:35:47,979
আমি সেওং গি-হান, থাকি সাংমুন-ডং।

470
00:35:48,062 --> 00:35:49,105
এই, সাংমুন-ডংয়ের মাল।

471
00:35:49,188 --> 00:35:50,273
হ্যাঁ?

472
00:35:50,356 --> 00:35:52,525
এই মাগীর সাথে আমার হিসাব 
এখনও বরাবর হয়নি।

473
00:35:52,608 --> 00:35:56,154
স্যরি, কিন্তু এই বেটির সাথে 
আমারও কিছু 

474
00:35:56,237 --> 00:35:57,530
জরুরি আলাপ আছে। 

475
00:35:58,114 --> 00:35:59,157
শালা চোদনা। 

476
00:35:59,740 --> 00:36:01,576
ওর সাথে তোর সম্পর্ক কী?

477
00:36:01,659 --> 00:36:03,077
ওরে শালা!

478
00:36:03,161 --> 00:36:05,204
তুই বল ওর সাথে তোর কী সম্পর্ক?

479
00:36:05,288 --> 00:36:09,208
তোকে দেখে তো ঐ গুণ্ডাদের মতো লাগে 
যারা ওর মতো মেয়েদের ফায়েদা লুটে।

480
00:36:09,792 --> 00:36:11,460
তুই-ই ওকে আমার টাকা 
চুরি করতে বলেছিস, তাই না?

481
00:36:11,544 --> 00:36:13,504
- খানকির পোলা!
- দাঁড়া!

482
00:36:13,588 --> 00:36:15,214
এই শালা আমাকে মারার চেষ্টা করছে!

483
00:36:16,340 --> 00:36:18,426
কেউ এখানে আসো! 
আমাদের সাহায্য লাগবে!

484
00:36:18,509 --> 00:36:20,094
এই এসে পড়েছে। 

485
00:36:20,178 --> 00:36:22,221
এখানে আসো! এখানে একটা গুণ্ডা
আর একটা পকেটমার আছে। 

486
00:36:22,305 --> 00:36:24,056
গুণ্ডা আর পকেটমার।

487
00:36:49,081 --> 00:36:53,211
আমি আপনাদের সবাইকে 
আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। 

488
00:36:53,294 --> 00:36:57,590
সবাই এখানে ছয়দিনে ছয় খেলায় অংশ নিবে।

489
00:36:57,673 --> 00:37:02,553
যারা ছয়টা খেলাই জিতবে 
তারা পাবে মোটা অংকের টাকা। 

490
00:37:03,346 --> 00:37:05,014
আমরা কীভাবে তোমার কথা বিশ্বাস করব?

491
00:37:05,097 --> 00:37:08,184
হঠাৎ করেই আমাদের অজ্ঞান করে,
ফোন আর মানিব্যাগ নিয়ে,

492
00:37:08,267 --> 00:37:10,144
এই অদ্ভুত জায়গায় নিয়ে এসেছ।

493
00:37:10,228 --> 00:37:13,481
এখন এসে বলছ কিছু গেম খেলিয়ে
মোটা অংকের টাকা দিবে?

494
00:37:14,065 --> 00:37:15,399
এসব আমাদের বিশ্বাস করতে বলছ?

495
00:37:15,483 --> 00:37:17,652
আপনাদের এখানে আনতে গিয়ে 
আমাদের গোপনীয়তা বজায় রাখার জন্য 

496
00:37:17,735 --> 00:37:21,322
অনিচ্ছাপূর্বক ওসব করতে হয়েছে।

497
00:37:21,405 --> 00:37:24,242
খেলা একবার শেষ হলে আপনাদের 
সব জিনিস ফিরিয়ে দেওয়া হবে। 

498
00:37:25,076 --> 00:37:28,329
মুখোশ পরে আছ কেন?

499
00:37:28,412 --> 00:37:30,414
আমরা আমাদের স্টাফের 

500
00:37:30,498 --> 00:37:33,501
ব্যক্তিগত তথ্য আর মুখ 
অংশগ্রহণকারীদের দেখাই না। 

501
00:37:33,584 --> 00:37:37,713
সুষ্ঠুভাবে গেম খেলার এবং গোপনীয়তা বজায় রাখতে
এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

502
00:37:37,797 --> 00:37:40,758
- প্লিজ বুঝার চেষ্টা করুন।
- তোমার একটা কথাও আমার বিশ্বাস হয় না।

503
00:37:41,384 --> 00:37:43,803
আমাদের লোভ দেখিয়ে, 
কিডন্যাপ করে, এখানে বন্দী করেছ।

504
00:37:44,595 --> 00:37:47,014
এসব অবৈধ কর্মকান্ডের পর 

505
00:37:47,098 --> 00:37:48,557
নিজেদের লুকিয়ে রাখতে বাহানা বানাচ্ছ।

506
00:37:49,642 --> 00:37:52,603
একটা কারণ দেখাও
যার জন্য তোমার বিশ্বাস করব।

507
00:37:53,187 --> 00:37:54,855
প্লেয়ার ২১৮, চো সাং-উ।

508
00:37:56,941 --> 00:37:58,150
বয়স, ৪৬।

509
00:37:58,234 --> 00:38:00,903
জয় ইনভেস্টমেন্টের টিম দুইয়ের 
প্রাক্তন লিডার।

510
00:38:00,987 --> 00:38:02,780
ক্লায়েন্টদের টাকা নিয়ে,

511
00:38:02,863 --> 00:38:06,325
সেই টাকা বিভিন্ন জায়গায় লাগিয়ে
ব্যর্থ হন।

512
00:38:06,409 --> 00:38:09,036
লস, ৬৫০ মিলিয়ন উয়ন। 

513
00:38:09,120 --> 00:38:11,247
প্লেয়ার ১০৭, কিম মি-ওক,
ঋণ আছে ৫৪০ মিলিয়ন উয়ন।

514
00:38:11,330 --> 00:38:13,416
প্লেয়ার ১১৮, ওহ ইয়ং-উক,
ঋণ আছে ১.০২ বিলিয়ন উয়ন।

515
00:38:13,499 --> 00:38:16,252
প্লেয়ার ৩২২, জাং মিন-ত্যে,
ঋণ আছে ৮৮০ মিলিয়ন উয়ন।

516
00:38:16,335 --> 00:38:18,754
প্লেয়ার ১০৭, নো সাং-হুন,
ঋণ আছে ১.৩৯ বিলিয়ন উয়ন।

517
00:38:18,838 --> 00:38:21,674
প্লেয়ার ৩৬৯, পার্ক জু-উন,
ঋণ আছে ৯০০ মিলিয়ন উয়ন।

518
00:38:22,508 --> 00:38:24,927
এই ঘরে যারা আছেন

519
00:38:25,011 --> 00:38:30,057
তারা সবাই একটা বিশ্রী জীবন কাটাচ্ছিলেন,
মাথায় আছে প্রচুর দেনা।

520
00:38:30,725 --> 00:38:35,021
যখন আমাদের প্রথম দেখা হয়েছিল,
আপনারা কেউই আমাদের বিশ্বাস করেননি।

521
00:38:35,604 --> 00:38:38,190
কিন্তু যেমনটা জানেন, 
আমরা একটা গেম খেলেছিলাম

522
00:38:38,274 --> 00:38:40,818
আর কথা মোতাবেক 
আপনাদের টাকা দিয়েছিলাম।

523
00:38:40,901 --> 00:38:42,903
তাই সকলে আমাদের উপর বিশ্বাস করে

524
00:38:42,987 --> 00:38:48,284
স্বেচ্ছায় এই খেলায় অংশগ্রহণ করতে চেয়েছেন। 

525
00:38:48,367 --> 00:38:51,996
আপনাদের শেষ একটা সুযোগ দেওয়া হচ্ছে।

526
00:38:54,498 --> 00:38:59,211
সেই বিশ্রী জীবনে ফিরে যেতে চান
যেখানে পাওনাদাররা আপনাদের তাড়া করে বেড়াবে?

527
00:38:59,295 --> 00:39:04,133
নাকি এই শেষ সুযোগটা কাজে লাগাবেন
যা আমরা আপনাদের দিচ্ছি?

528
00:39:08,387 --> 00:39:10,973
কোন ধরনের গেম খেলব আমরা?

529
00:39:11,057 --> 00:39:12,933
খেলা যাতে সুষ্ঠুভাবে হয়,

530
00:39:13,017 --> 00:39:15,561
তাই আগেই কোনো তথ্য 
দিতে পারব না আমরা।

531
00:39:16,145 --> 00:39:17,229
এই যে।

532
00:39:18,064 --> 00:39:20,483
প্রাইজ মানিটা কত হবে?

533
00:39:29,492 --> 00:39:33,913
প্রতিটা গেম শেষে আপনাদের প্রাইজ মানি
এই ভাঁড়ে জমা হতে থাকবে।

534
00:39:36,582 --> 00:39:41,420
প্রথম খেলা শেষ হলে 
আমরা সবাইকে প্রাইজমানি জানিয়ে দিব।

535
00:39:41,504 --> 00:39:46,175
যদি অংশ নিতে না চান,
তবে এখনই জানিয়ে দেন।

536
00:40:17,164 --> 00:40:18,874
"খেলোয়াড়ের সম্মতি পত্র" 

537
00:40:18,958 --> 00:40:21,210
"শর্ত ১: কোনো খেলোয়াড় 
খেলা বন্ধ করতে পারবে না"

538
00:40:21,293 --> 00:40:23,838
"শর্ত ২: কোনো খেলোয়াড় খেলতে অস্বীকার করলে
তাকে বাদ দিয়ে দেওয়া হবে"

539
00:40:23,921 --> 00:40:26,424
"শর্ত ৩: অধিকাংশের সম্মতিতে
খেলা সমাপ্ত হতে পারে"

540
00:40:26,507 --> 00:40:28,509
এই কয়টাই?

541
00:40:46,944 --> 00:40:51,490
"স্বাক্ষর, সেওং গি-হান"

542
00:40:54,201 --> 00:40:57,288
কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। 

543
00:40:58,330 --> 00:41:02,710
সকল প্লেয়ার, স্টাফদের নির্দেশনা মেনে চলুন
এবং গেম হলের দিকে অগ্রসর হন।

544
00:41:08,257 --> 00:41:09,675
এই, ওখানে দেখ।

545
00:41:11,051 --> 00:41:12,970
বাবা গো, বিশাল জায়গা।

546
00:41:14,638 --> 00:41:16,557
প্লিজ ক্যামেরার দিকে তাকান।

547
00:41:23,522 --> 00:41:25,274
প্লিজ ক্যামেরার দিকে তাকান।

548
00:41:28,944 --> 00:41:29,945
ধুর।

549
00:41:30,738 --> 00:41:32,156
সর, চোদনা।

550
00:41:37,578 --> 00:41:39,246
প্লিজ ক্যামেরার দিকে তাকান।

551
00:42:56,699 --> 00:42:57,700
ভ্যারিফায়েড।

552
00:43:13,299 --> 00:43:14,466
এই, সাং-উ!

553
00:43:16,969 --> 00:43:18,637
তুই-ই তো দেখি, সাং-উ।

554
00:43:19,471 --> 00:43:21,765
কাহিনী কী? তুই এখানে কী করছিস?

555
00:43:22,933 --> 00:43:24,602
কালই তোর মায়ের দোকানে গেছিলাম,

556
00:43:24,685 --> 00:43:26,895
বললো তুই নাকি দেশের বাইরে 
বিজনেস ট্রিপে গেছিস। 

557
00:43:28,105 --> 00:43:29,857
আর ও যা বললো সেটা সত্যি?

558
00:43:30,566 --> 00:43:31,650
তোর উপর ঋণ আছে?

559
00:43:32,484 --> 00:43:34,278
চো সাং-উ যে কিনা SNU তে চান্স পেয়েছিল,
সাংমুন-ডংয়ের গর্ব ছিল?

560
00:43:34,361 --> 00:43:36,614
প্রথম গেমে স্বাগত। 

561
00:43:36,697 --> 00:43:37,573
পরে কথা বলব।

562
00:43:37,656 --> 00:43:42,578
সকল প্লেয়ার,
মাঠে একটু অপেক্ষা করুন। 

563
00:43:42,661 --> 00:43:44,538
আবারও বলছি।

564
00:43:44,622 --> 00:43:49,084
সকল প্লেয়ার,
মাঠে একটু অপেক্ষা করুন। 

565
00:44:45,641 --> 00:44:47,434
- এই।
- কী?

566
00:44:47,518 --> 00:44:49,812
ওখানে দেখ। ওটা কী?

567
00:44:49,895 --> 00:44:51,146
খুবই অদ্ভুত লাগছে।

568
00:44:51,230 --> 00:44:53,315
ওরে শালা, ওর মাথা কত বড় দেখ!

569
00:44:54,274 --> 00:44:59,154
প্রথম গেম হচ্ছে, "রেড লাইট, গ্রিন লাইট।"

570
00:45:01,615 --> 00:45:07,621
এটা যখন বলবে, "গ্রিন লাইট, রেড লাইট" 
তখন সামনে আগাবেন।

571
00:45:07,704 --> 00:45:11,750
আর এটা বলা বন্ধ করার পর আপনাকে 
নড়তে দেখা গেলে, আপনি বাদ পড়বেন। 

572
00:45:12,584 --> 00:45:13,836
রেড লাইট, গ্রিন লাইট?

573
00:45:15,421 --> 00:45:17,339
ছোট থাকতে যেটা খেলতাম?

574
00:45:17,423 --> 00:45:19,758
- আবারও বলছি। 
- তাই তো মনে হয়। 

575
00:45:20,342 --> 00:45:23,178
- মশকরা হচ্ছে নাকি?
- এটা যখন বলবে, 

576
00:45:23,262 --> 00:45:24,638
- মানে কী?
- "গ্রিন লাইট, রেড লাইট" 

577
00:45:24,721 --> 00:45:26,890
- বাজি ধরবি কে আগে পৌঁছাবে?
- তখন সামনে আগাবেন।

578
00:45:26,974 --> 00:45:29,935
আর এটা বলা বন্ধ করার পর আপনাকে 
নড়তে দেখা গেলে, আপনি বাদ পড়বেন। 

579
00:45:30,018 --> 00:45:30,894
এক মিলিয়ন উয়ন।

580
00:45:31,687 --> 00:45:32,563
রাজি?

581
00:45:32,646 --> 00:45:34,690
ওরে, শালা।

582
00:45:34,773 --> 00:45:35,607
রাজি।

583
00:45:36,191 --> 00:45:40,779
যারা ধরা না পড়ে পাঁচ মিনিটের মধ্যে 
ফিনিশ লাইন পার করবে

584
00:45:40,863 --> 00:45:42,322
তারা এই রাউন্ড জিতে যাবে।

585
00:45:42,948 --> 00:45:44,658
তবে খেলা শুরু করা যাক।

586
00:45:46,618 --> 00:45:52,166
গ্রিন লাইট, রেড লাইট।

587
00:45:55,461 --> 00:45:58,714
প্লেয়ার ৩২৪। 
বাদ পড়েছেন।

588
00:45:59,673 --> 00:46:00,883
গাধা তুই ধরা পড়েছিস।

589
00:46:06,013 --> 00:46:06,930
কীসের…

590
00:46:08,098 --> 00:46:09,308
শব্দ ছিল?

591
00:46:16,648 --> 00:46:21,987
গ্রিন লাইট, রেড লাইট। 

592
00:46:25,115 --> 00:46:27,618
এই, তুই বাদ পড়েছিস।

593
00:46:28,702 --> 00:46:30,370
নাটক না করে উঠ এবার।

594
00:47:49,533 --> 00:47:51,326
আবারও বলছি। 

595
00:47:52,536 --> 00:47:57,457
এটা যখন বলবে, "গ্রিন লাইট, রেড লাইট" 
তখন সামনে আগাবেন।

596
00:47:57,541 --> 00:48:03,547
আর এটা বলা বন্ধ করার পর আপনাকে 
নড়তে দেখা গেলে, আপনি বাদ পড়বেন। 

597
00:48:08,010 --> 00:48:09,803
আবারও বলছি। 

598
00:48:10,596 --> 00:48:15,559
এটা যখন বলবে, "গ্রিন লাইট, রেড লাইট" 
তখন সামনে আগাবেন।

599
00:48:16,852 --> 00:48:20,689
আর এটা বলা বন্ধ করার পর আপনাকে 
নড়তে দেখা গেলে, আপনি বাদ পড়বেন। 

600
00:48:21,982 --> 00:48:23,942
তো খেলা শুরু করা যাক।

601
00:48:24,985 --> 00:48:29,781
গ্রিন লাইট, রেড লাইট।

602
00:48:37,956 --> 00:48:43,086
গ্রিন লাইট, রেড লাইট।

603
00:48:46,590 --> 00:48:51,219
গ্রিন লাইট, রেড লাইট।

604
00:48:56,224 --> 00:48:59,102
গ্রিন লাইট, রেড লাইট।

605
00:49:03,690 --> 00:49:06,193
গি-হান, মাথা ঘুরিও না। ব্যস শুনো।

606
00:49:07,361 --> 00:49:08,904
ওভাবে থাকলে মারা পড়বে।

607
00:49:09,780 --> 00:49:11,531
পুতুলটা বোধহয় মোশন সেন্সর। 

608
00:49:12,616 --> 00:49:15,243
কারো পিছনে লুকালে
তুমি ধরা পড়বে না।

609
00:49:17,204 --> 00:49:21,041
গ্রিন লাইট, রেড লাইট।

610
00:49:29,383 --> 00:49:30,550
বেশি সময় নেই।

611
00:49:36,181 --> 00:49:39,726
গ্রিন লাইট, রেড লাইট।

612
00:49:50,028 --> 00:49:52,906
গ্রিন লাইট, রেড লাইট।

613
00:50:01,248 --> 00:50:03,458
গ্রিন লাইট, রেড লাইট।

614
00:50:06,503 --> 00:50:08,296
আমার পিছনে কে আছিস তুই?

615
00:50:09,381 --> 00:50:10,757
যে তোর পেছন মেরেছে।

616
00:50:12,384 --> 00:50:13,552
খানকি মাগী। 

617
00:50:15,429 --> 00:50:17,264
কী চাস, আবার তোর পেছন মারি?

618
00:50:17,347 --> 00:50:18,432
না, এমন করিস না।

619
00:50:19,099 --> 00:50:20,100
প্লিজ।

620
00:50:20,183 --> 00:50:21,852
কাঁপা বন্ধ কর, চোদনা।

621
00:50:21,935 --> 00:50:23,353
ধরা পড়লে মরবি।

622
00:50:23,437 --> 00:50:25,605
গ্রিন লাইট, রেড লাইট।

623
00:50:34,364 --> 00:50:37,242
গ্রিন লাইট, রেড লাইট।

624
00:50:37,909 --> 00:50:41,663
প্লিজ, আমাকে বাঁচাও। প্লিজ।

625
00:50:41,747 --> 00:50:42,998
ছাড়ো আমাকে।

626
00:50:43,081 --> 00:50:46,293
প্লিজ…

627
00:50:48,754 --> 00:50:51,590
গ্রিন লাইট, রেড লাইট।

628
00:50:58,054 --> 00:51:00,891
গ্রিন লাইট, রেড লাইট।

629
00:55:08,370 --> 00:55:18,913
<b><font color="#ff0000">• • • অনুবাদ ও সম্পাদনায় • • • </font></b>
<b><font color="#808000">সৈয়দ ফাহমিদুল ইসলাম</font></b>
