1
00:00:00,920 --> 00:00:02,010
Bangla Subtitle Created By
<font color="#00aeef"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>

2
00:00:02,010 --> 00:00:04,930
Bangla Subtitle Created By
<font color="#ff0000"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>

3
00:00:24,983 --> 00:00:26,234
উইল!

4
00:00:28,236 --> 00:00:29,237
উইল!

5
00:00:29,320 --> 00:00:30,864
- ডাস্টিন!
- মিসেস বায়ার্স?

6
00:00:30,947 --> 00:00:32,741
কী হয়েছে? উইল কোথায়?

7
00:00:33,575 --> 00:00:34,826
মাঠে!

8
00:00:37,829 --> 00:00:40,749
উইল। আমি এসে দেখি এ অবস্থা!

9
00:00:40,832 --> 00:00:42,500
মনে হয় আবারও কোনো এপিসোড দেখছে!

10
00:00:44,127 --> 00:00:46,588
উইল! উইল! উইল!

11
00:00:46,671 --> 00:00:49,424
বাবা, ওঠো! এই যে মা!

12
00:00:50,383 --> 00:00:51,383
উইল!

13
00:00:55,930 --> 00:00:57,515
উইল, ওঠো বাবা!

14
00:00:57,599 --> 00:00:58,808
শুনতে পাচ্ছো?

15
00:01:02,228 --> 00:01:04,981
উইল, প্লিজ, ওঠো বাবা।

16
00:01:05,065 --> 00:01:06,065
প্লিজ, ওঠো।

17
00:01:08,777 --> 00:01:09,819
এই যে মা!

18
00:01:11,446 --> 00:01:12,489
আমি এসেছি বাবা!

19
00:01:18,090 --> 00:01:20,390
..Bangla Subtitle Created By..
<font color="#ff0000">:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</font>

20
00:01:20,420 --> 00:01:30,420
<u>Translated By</u>
<font color="#00aeef">HASIBUJJAMAN HASIB ; MOHAMMAD YOUSUF
SARAH IQBAL ; KAMRUL HASAN SHIMUL ; RUBAYED HASAN
FUAD ANAS AHMED</font>

21
00:01:30,470 --> 00:01:45,570
 <u>Edited By</u>
<font color="#00aeef">     F U A D   A N A S   A H M E D </font>

22
00:01:56,790 --> 00:02:06,990
<font color="#ff0000"><b>S  T  R  A  N  G  E  R</b>
</font><font color="#ff0000"><b>T  H  I  N  G  S</b>
..Bangla Subtitle Created By..
</font><font color="#00aeef">:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</font>

23
00:02:07,850 --> 00:02:15,390
<u>CHAPTER FOUR</u>
<font color="#ff0000">WILL THE WISE</font>

24
00:02:28,231 --> 00:02:30,275
আচ্ছা, পুরো ব্যাপারটাই আমার ভয়ঙ্কর লাগল।

25
00:02:30,358 --> 00:02:31,985
তোমরা ভয় পাও নি?

26
00:02:32,068 --> 00:02:35,363
- দুই দিনে দুই এপিসোড!
- অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে।

27
00:02:35,446 --> 00:02:37,115
কী মনে হয়, ওটা "ট্রু সাইট" ছিল?

28
00:02:37,198 --> 00:02:38,491
ট্রু সাইট আবার কী?

29
00:02:39,409 --> 00:02:41,369
কিছু না।

30
00:02:47,292 --> 00:02:48,960
মনে পড়ছে না।

31
00:02:49,043 --> 00:02:51,713
একটু চেষ্টা করো।

32
00:02:53,381 --> 00:02:57,218
আমি... আমি মাঠে গেলাম...
তারপর সব...

33
00:02:57,302 --> 00:03:00,847
সবকিছুই কেমন অদৃশ্য হয়ে গেল, আর...
আর তারপরই তুমি এলে!

34
00:03:02,181 --> 00:03:05,351
উইল, আমায় সত্যি কথাটা বলো।

35
00:03:05,435 --> 00:03:07,228
বলছি তো।

36
00:03:20,366 --> 00:03:24,078
এই জিনিসটাকে, তোমার হ্যালোউইন নাইটের
ভিডিও টেপেও দেখেছি আমি।

37
00:03:24,162 --> 00:03:26,414
তোমার আঁকা ছবিটাতেও ঠিক এটাই ছিল।

38
00:03:28,166 --> 00:03:31,252
তুমি এখন যেসব এপিসোড দেখছো,
সম্ভবত, ড. ওউয়েন্স কোনো ভুল করছেন।

39
00:03:31,336 --> 00:03:32,670
মনে হচ্ছে, এগুলো আসলেই সত্যি।

40
00:03:32,754 --> 00:03:35,965
কিন্তু... কিন্তু, সত্যিই কী হচ্ছে, না জেনে
তো তোমায় আমি সাহায্য করতে পারবো না।

41
00:03:36,049 --> 00:03:39,010
তাই, আমাকে সব খুলে বলতে হবে, প্লিজ।

42
00:03:41,304 --> 00:03:43,514
কিচ্ছু লুকোবে না, ওকে?

43
00:03:46,017 --> 00:03:47,018
ওকে।

44
00:03:47,101 --> 00:03:50,813
মাঠে... ঐ জিনিসটাকে আবারও দেখেছিলে?

45
00:03:55,068 --> 00:03:56,069
হ্যাঁ।

46
00:03:57,654 --> 00:03:59,697
ওটা... কী ছিল ওটা?

47
00:04:03,409 --> 00:04:04,827
জানি না।

48
00:04:05,536 --> 00:04:09,082
এটা অনেকটা কোনো অনুভূতির মতো!

49
00:04:09,165 --> 00:04:12,835
সে রাতে আর্কেডে যেমন দেখেছিলে?

50
00:04:17,090 --> 00:04:18,341
হ্যাঁ।

51
00:04:19,342 --> 00:04:21,344
কী চায় ওটা?

52
00:04:24,222 --> 00:04:26,140
জানি না।

53
00:04:26,849 --> 00:04:29,310
আমার কাছেই এসেছিল ওটা, আর...

54
00:04:29,394 --> 00:04:30,395
চলে যাও!

55
00:04:30,478 --> 00:04:34,732
আমি চেষ্টা করেছিলাম।
খুব চেষ্টা করেছিলাম ওটাকে বিদায় করে দেয়ার।

56
00:04:35,775 --> 00:04:37,443
তারপরও ওটা আমায় নিয়ে নিলো, মম।

57
00:04:37,527 --> 00:04:38,736
মানে? কী বলছো এসব?

58
00:04:38,820 --> 00:04:42,323
ওটাকে সবখানে অনুভব করেছি আমি।

59
00:04:43,199 --> 00:04:44,200
সবখানে।

60
00:04:45,034 --> 00:04:47,078
এখনও... অনুভব করছি।

61
00:04:47,912 --> 00:04:50,665
আমি শুধু মুক্তি চাই।

62
00:04:50,748 --> 00:04:54,210
ঠিক হয়ে যাবে।

63
00:04:54,294 --> 00:04:56,170
শোনো। তাকাও আমার দিকে।

64
00:04:56,754 --> 00:05:01,217
তোমার সাথে আমি আর খারাপ কোনোকিছু
হতে দেব না, কক্ষনো না।

65
00:05:02,260 --> 00:05:05,972
আর যেটাই হচ্ছে, আমরা সারিয়ে তুলব।
আমি সারিয়ে তুলব।

66
00:05:06,973 --> 00:05:09,309
প্রমিজ। আমি আছি তো।

67
00:05:51,642 --> 00:05:55,021
"বন্ধুরা মিথ্যা বলে না।"
এটাই না বলছিলে তুমি?

68
00:05:55,104 --> 00:05:57,815
এই, এই, এই! আমাকে এড়িয়ে যাচ্ছো কেন?

69
00:06:00,985 --> 00:06:03,446
কোথায় ঘুরতে গিয়েছিলে, হাহ্?

70
00:06:04,197 --> 00:06:05,197
কোথায়?

71
00:06:07,158 --> 00:06:08,743
মাইককে দেখা দিতে গিয়েছিলে?

72
00:06:09,660 --> 00:06:10,661
ও আমায় দেখেনি।

73
00:06:10,745 --> 00:06:15,208
হ্যাঁ, কিন্তু ঐ মা-মেয়ে দেখেছে
আর পুলিশকেও খবর দিয়েছে।

74
00:06:15,291 --> 00:06:18,503
এখন বলো, আর কেউ দেখেছে তোমাকে?

75
00:06:18,586 --> 00:06:20,421
আর কেউ? কোনোখানে?

76
00:06:20,505 --> 00:06:22,256
কথা বলো, ভেবে দেখো!

77
00:06:22,340 --> 00:06:24,425
কেউ দেখেনি!

78
00:06:25,718 --> 00:06:27,386
তোমার কারণে আমরা বিপদে পড়লাম।

79
00:06:28,304 --> 00:06:29,764
বুঝতে পারছো সেটা?

80
00:06:29,847 --> 00:06:31,974
তুমি প্রমিজ করেছিলে...

81
00:06:33,726 --> 00:06:35,019
আমি যেতে পারবো!

82
00:06:35,103 --> 00:06:36,729
কিন্তু কখনোই যাইনি আমি!

83
00:06:37,563 --> 00:06:39,023
তাতে কিছুই হয়নি।

84
00:06:39,107 --> 00:06:42,443
হ্যাঁ, কিছু হয়নি বলেই,
এখনও সহিহ্ সালামতে আছো!

85
00:06:45,196 --> 00:06:46,405
মিথ্যা কথা বলো তুমি!

86
00:06:46,489 --> 00:06:50,368
আমি মিথ্যা বলি না!
আমি খাওয়াই, পরাই, দেখাশোনা করি!

87
00:06:50,451 --> 00:06:54,831
আর এত কিছুর বদলে তোমায় মাত্র
তিনটা ছোট্ট নিয়ম মেনে চলতে বলেছি!

88
00:06:54,914 --> 00:06:56,999
তিনটা নিয়ম, আর কী হলো?

89
00:06:58,251 --> 00:07:00,211
সেটাও তুমি ঠিকভাবে করতে পারোনি!

90
00:07:06,134 --> 00:07:07,135
তোমার শাস্তি শুরু!

91
00:07:08,344 --> 00:07:09,637
এর মানে জানো?

92
00:07:10,346 --> 00:07:12,432
এর মানে এগোস খাওয়া বন্ধ...

93
00:07:15,435 --> 00:07:18,146
আর টিভি দেখাও বন্ধ!
পুরো এক সপ্তাহ!

94
00:07:24,610 --> 00:07:26,779
আচ্ছা, থামো।
টিভি ছাড়ো।

95
00:07:30,867 --> 00:07:31,909
আচ্ছা।

96
00:07:31,993 --> 00:07:33,578
দুই সপ্তাহ।

97
00:07:35,037 --> 00:07:36,289
ছাড়ো বলছি!

98
00:07:37,748 --> 00:07:39,876
-এক মাস!
-না!

99
00:07:41,627 --> 00:07:43,087
বেশ, কংগ্রাচুলেশনস!

100
00:07:43,171 --> 00:07:48,217
একমাসের বদলে,
এখন থেকে চিরতরে টিভি দেখা বন্ধ!

101
00:07:48,301 --> 00:07:49,594
না!

102
00:07:50,803 --> 00:07:53,264
না। না। না।

103
00:07:53,347 --> 00:07:57,894
মনে রাখবে, প্রতিটা কাজের জন্যই
মানুষকে পরিণাম ভোগ করতে হয়!

104
00:07:57,977 --> 00:07:59,937
তুমিও পাপার মতো!

105
00:08:00,021 --> 00:08:01,230
আচ্ছা?

106
00:08:01,898 --> 00:08:04,025
আমিও সেই পাগলের বাচ্চার মতো?

107
00:08:04,817 --> 00:08:07,153
বাহ! বেশ।
তো এখন তাহলে তুমি ল্যাবে ফিরে যেতে চাও?

108
00:08:07,945 --> 00:08:09,614
একটা কল দিলেই কাজ হয়ে যাবে।

109
00:08:09,697 --> 00:08:11,240
আই হেইট ইউ!

110
00:08:11,324 --> 00:08:13,242
আমার তো তোমার ওপর আর
রাগও করতে ইচ্ছে করছে না।

111
00:08:13,326 --> 00:08:15,119
কেন জানো? কারণ তুমি একটা বজ্জাত!

112
00:08:15,203 --> 00:08:16,454
শব্দটার মানে জানো?

113
00:08:16,537 --> 00:08:19,582
নতুন আরেকটা শব্দ শিখে গেলে, হাহ্? বজ্জাত।

114
00:08:19,665 --> 00:08:22,710
দেখো তো শব্দটার মানে কী? বজ্জাত!

115
00:08:22,793 --> 00:08:23,794
বজ্জাত।

116
00:08:27,340 --> 00:08:30,301
এই! সমস্যাটা কী তোমার?

117
00:08:31,552 --> 00:08:33,846
এই!

118
00:08:34,847 --> 00:08:36,140
এই!

119
00:08:36,974 --> 00:08:38,392
এই! এই!

120
00:08:40,311 --> 00:08:42,021
দরজা খোলো!

121
00:08:42,104 --> 00:08:44,023
দরজা খোলো বলছি!

122
00:08:44,106 --> 00:08:45,733
বাইরে যাবার খুব ইচ্ছে তাই না?

123
00:08:45,816 --> 00:08:47,401
মাথা খাটিয়ে কাজ করো!

124
00:08:47,485 --> 00:08:49,278
ঘিলুটাকে একটু কাজে লাগাও!

125
00:09:14,011 --> 00:09:15,096
মম?

126
00:09:17,473 --> 00:09:18,599
উইল?

127
00:09:22,144 --> 00:09:23,396
হ্যালো?

128
00:10:01,976 --> 00:10:03,644
আঙুর মজা লাগছে, হলি?

129
00:10:04,770 --> 00:10:07,773
মা, ভাবছিলাম আজ রাতে স্টেসির বাসায় থাকবো।

130
00:10:07,857 --> 00:10:09,483
সব বান্ধবীরা আসবে

131
00:10:09,567 --> 00:10:12,278
হাসি-ঠাট্টা, গল্পগুজব...

132
00:10:12,361 --> 00:10:14,196
হ্যাঁ! খুব মজা হবে মনে হচ্ছে!

133
00:10:14,280 --> 00:10:18,075
টোস্ট? না?

134
00:10:28,127 --> 00:10:30,296
- এই
- এই

135
00:10:32,423 --> 00:10:33,799
তোমার মাকে বলে এসেছ?

136
00:10:33,883 --> 00:10:36,552
না, ঘুমাচ্ছিল।
একটা চিরকুট রেখে এসেছি।

137
00:10:39,555 --> 00:10:41,307
তোমার কিন্তু এসব না করলেও চলতো!

138
00:10:41,974 --> 00:10:43,184
চুপ করবে তুমি?!

139
00:10:54,695 --> 00:10:58,491
- হকিন্স পুলিশ।
- ফ্লো, জয়েস বলছি।

140
00:10:58,574 --> 00:11:00,576
হাই, জয়েস...
শুনুন, উনাকে আপনার মেসেজ দিয়েছি.....

141
00:11:00,660 --> 00:11:02,370
- এখনো আসেনি?
- না, কিন্তু...

142
00:11:02,453 --> 00:11:05,122
কাল থেকে আমার কোনো
মেসেজ পেয়েছে সে? আপনি কি...

143
00:11:05,206 --> 00:11:08,668
-হ্যাঁ, কথা বলবেন...
-না, না। হপারকেই দরকার।

144
00:11:08,751 --> 00:11:13,172
ও আসা মাত্রই আমাকে কল করতে বলবেন, প্লিজ।

145
00:11:13,255 --> 00:11:14,965
- থ্যাংক ইউ।

146
00:11:19,303 --> 00:11:22,556
এখন কেমন লাগছে, ঘুমবাবু?

147
00:11:22,640 --> 00:11:24,058
- ভালো লাগছে?

148
00:11:24,141 --> 00:11:26,394
গতরাতের মতো, এখনো অস্বস্তি লাগছে?

149
00:11:26,477 --> 00:11:27,561
হ্যাঁ।

150
00:11:27,645 --> 00:11:29,313
ঠিক আছে।

151
00:11:30,564 --> 00:11:31,565


152
00:11:45,830 --> 00:11:46,830
জ্বর নাকি?

153
00:11:46,872 --> 00:11:51,043
না। আসলে ঠাণ্ডা।

154
00:11:51,127 --> 00:11:52,420
ঠাণ্ডা লাগছে নাকি?

155
00:11:52,503 --> 00:11:56,132
না। একটু অন্যরকম লাগছে।

156
00:11:56,215 --> 00:11:58,634
মনে হচ্ছে যেন এখনো ঘুম ভাঙেনি।

157
00:12:00,469 --> 00:12:02,012
তুমি বলেছিলে ডাক্তার ডাকবে না।

158
00:12:02,096 --> 00:12:04,056
হ্যাঁ, মনে আছে। ডাক্তার ডাকবো না।

159
00:12:04,723 --> 00:12:05,724
এখন কী করবো জানো?

160
00:12:05,808 --> 00:12:08,227
তোমাকে সুন্দর করে গোসল করিয়ে দেবো।
দেখবে, ভালো লাগবে।

161
00:12:08,310 --> 00:12:09,895
আর খারাপ লাগবে না।

162
00:12:09,979 --> 00:12:12,022
ঠিক আছে?

163
00:12:27,329 --> 00:12:28,747
গুড মর্নিং, ডার্ট।

164
00:12:29,540 --> 00:12:31,417
তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলাম।

165
00:12:31,500 --> 00:12:32,877
তোমার প্রিয় খাবার।

166
00:12:36,672 --> 00:12:38,007
আমাকে এখন স্কুলে যেতে হবে,

167
00:12:38,090 --> 00:12:40,176
কিন্তু খুব তাড়াতাড়িই ফিরে আসবো। ঠিক আছে?

168
00:13:00,321 --> 00:13:02,531
ছেলেমানুষি ছেড়ে, তাড়াতাড়ি করো।

169
00:13:02,615 --> 00:13:05,075
এ কেমন বিচার!
এসবের কী আসলেই কোনো দরকার আছে?

170
00:13:07,703 --> 00:13:08,913
কী হচ্ছে এসব?

171
00:13:08,996 --> 00:13:11,123
তোমার কী মনে হয়?
ডার্টকে খুঁজছি আমরা।

172
00:13:11,749 --> 00:13:12,750
- খোদা!

173
00:13:12,833 --> 00:13:14,043


174
00:13:15,794 --> 00:13:17,379
বাহ, বাহ, বাহ।

175
00:13:17,463 --> 00:13:19,757
দেখো দেখো, কে এসেছে!

176
00:13:19,840 --> 00:13:22,676
কাজ কর্ম শেষ হয়ে গেছে,
এখন জমিদার সাহেবের আসার সময় হলো!

177
00:13:23,344 --> 00:13:24,678
দুর্গন্ধ!

178
00:13:28,390 --> 00:13:29,391
হাই, ম্যাক্স।

179
00:13:30,226 --> 00:13:31,227
হাই।

180
00:13:32,728 --> 00:13:34,688
- উইল কোথায়?
- চলে আসবে।

181
00:13:34,772 --> 00:13:36,482
এভাবে দাঁড়িয়েই থাকবে?

182
00:13:36,899 --> 00:13:38,234
নাকি একটু সাহায্য করবে?

183
00:13:43,280 --> 00:13:45,574
সকল জীব, জটিল স্তন্যপায়ী থেকে শুরু করে

184
00:13:45,658 --> 00:13:48,827
এককোষী জীব, প্রত্যেকেই স্বীয় প্রবৃত্তিতে
বিপদে আত্মরক্ষার চেষ্টা করে।

185
00:13:49,495 --> 00:13:52,873
বিষাক্ত কোনো কেমিকেলের কাছে একটা
ব্যাকটেরিয়া ছেড়ে দাও, দেখবে ওটা পালাবে!

186
00:13:52,957 --> 00:13:55,543
অথবা অন্য কোনো ভাবে আত্মরক্ষার চেষ্টা করবে।

187
00:13:57,336 --> 00:13:59,046
আমরাও প্রায় অমনই।

188
00:14:01,090 --> 00:14:04,510
বিপদের সম্মুখীন হলে,
আমাদের হার্টবিট বেড়ে যায়।

189
00:14:09,723 --> 00:14:11,725
হাতের তালু ঘামতে শুরু করে।

190
00:14:14,770 --> 00:14:20,067
এসব শারীরিক বা মানসিক
লক্ষণগুলোর সমষ্টির নামই হলো...

191
00:14:21,402 --> 00:14:22,528
ভয়।

192
00:14:27,867 --> 00:14:29,107
হেই, জিম বলছি।

193
00:14:29,159 --> 00:14:32,162
এখন হয়তো কালজয়ী কোনো কাজে ব্যস্ত আমি, তাই...

194
00:14:32,997 --> 00:14:34,206
মম।

195
00:14:34,290 --> 00:14:36,000
হ্যাঁ, বাবা, কী হয়েছে?

196
00:14:36,083 --> 00:14:37,334
পানি তো ভীষণ গরম।

197
00:14:45,843 --> 00:14:48,637
তুমি চাইলে... আরেকটু ঠাণ্ডা করতে পারি, বাবা,

198
00:14:48,721 --> 00:14:50,931
- কিন্তু তোমার শরীরের তাপমাত্রা তো ঠিক করতে হবে।
- না।

199
00:14:52,725 --> 00:14:53,726
কী?

200
00:14:55,477 --> 00:14:56,770
ও ঠাণ্ডাই পছন্দ করে।

201
00:15:22,838 --> 00:15:24,298
হেই, বাবু।

202
00:15:31,597 --> 00:15:32,806
শোনো, উম...

203
00:15:34,642 --> 00:15:36,727
গতরাতে, আমি, আহ...

204
00:15:42,900 --> 00:15:45,069
আমি ফিরে এসে যেন সব ঠিকঠাক দেখি,

205
00:15:45,152 --> 00:15:47,363
তারপর টিভি ঠিক করার কথা ভেবে দেখবো।

206
00:15:47,446 --> 00:15:48,656
বুঝেছো?

207
00:15:56,956 --> 00:15:58,624
তাড়াতাড়ি, হপ!

208
00:16:00,250 --> 00:16:01,460
তাড়াতাড়ি, হপ!

209
00:16:02,670 --> 00:16:04,171
তাড়াতাড়ি, হপ!

210
00:16:04,713 --> 00:16:07,508
হ্যাঁ, হ্যাঁ, আসছি আমি।

211
00:16:07,591 --> 00:16:10,344
আর, হ্যাঁ, জানি কয়টা বাজে।

212
00:16:11,095 --> 00:16:14,848
জয়েস বায়ার্স সকাল থেকে আটবার কল দিয়ে ফেলেছে।

213
00:16:14,932 --> 00:16:16,475
আটবার।

214
00:16:16,558 --> 00:16:19,895
আমার দোহাই লাগে, ওর সাথে যোগাযোগ করুন!

215
00:16:25,150 --> 00:16:28,737
এদিকে। পাস দাও।
এই যে আমি!

216
00:16:29,446 --> 00:16:33,200
অল রাইট! অল রাইট! অল রাইট!

217
00:16:33,283 --> 00:16:35,661
কিং স্টিভ। কিং স্টিভ, দেখো সবাই!

218
00:16:35,744 --> 00:16:37,579
ভালো লাগলো।
দারুণ খেলছো আজকে।

219
00:16:37,663 --> 00:16:39,331
ঈশ্বর! এক সেকেন্ডের জন্যও চুপ থাকতে পারো না?
মারো!

220
00:16:39,415 --> 00:16:40,958
কী?

221
00:16:41,041 --> 00:16:43,711
আমি এসেছি বলে, কোচ তোমায় বসিয়ে দিবে,
এই ভয়টাই পাচ্ছো, তাই না?

222
00:16:52,344 --> 00:16:53,637
পা নাড়াচ্ছিলে তুমি।

223
00:16:53,721 --> 00:16:56,974
এরপর থেকে পা কম নাড়াবে,
আক্রমণ বেশি করবে।

224
00:17:08,193 --> 00:17:10,070
মন খারাপ করো না, হ্যারিংটন।

225
00:17:10,154 --> 00:17:11,864
দিনটা তোমার ছিল না, ম্যান।

226
00:17:11,947 --> 00:17:13,949
হ্যাঁ। সপ্তাহটাও না।

227
00:17:14,908 --> 00:17:16,588
প্রিন্সেসের সাথে ব্রেকআপ হয়ে,
একটা দিন না যেতেই

228
00:17:16,618 --> 00:17:18,370
পাগলাটার ভাইয়ের সাথে
ফষ্টিনষ্টি শুরু করে দিয়েছে।

229
00:17:20,080 --> 00:17:23,417
ওহ, শিট।
জানতে না তাহলে।

230
00:17:24,209 --> 00:17:27,588
জোনাথান আর প্রিন্সেস ক্লাস ফাঁকি দিয়ে
গতকাল যে হারিয়ে গেল, এখনও কোনো খবর নেই।

231
00:17:27,671 --> 00:17:30,632
কিন্তু এটাও হয়তো কাকতালীয়, তাই না?

232
00:17:33,844 --> 00:17:35,596
এত চিন্তার কিছু নেই রে, ভাই।

233
00:17:36,513 --> 00:17:38,849
তোমার মতো নায়কের কি আর
মেয়ে নিয়ে টেনশন করা লাগে?!

234
00:17:39,558 --> 00:17:41,518
হাজার হাজার মেয়ে আছে।

235
00:17:43,645 --> 00:17:44,980
তাই না?

236
00:17:48,776 --> 00:17:50,360
তোমার জন্য না হয়, কয়েকটাকে ছেড়ে দিবো।

237
00:18:04,625 --> 00:18:06,085
১৫ মিনিট হয়ে গিয়েছে।

238
00:18:06,168 --> 00:18:07,711
হ্যাঁ, জানি।

239
00:18:08,796 --> 00:18:10,422
আরেকটু সময় দাও।

240
00:18:14,718 --> 00:18:16,386
ঐ লোকটা। ঐ যে।

241
00:18:17,096 --> 00:18:20,766
- কী?
- লোকটা... নিজের সাথে কথা বলছে।

242
00:18:33,153 --> 00:18:36,490
ডাক, ডাক, ডাক,

243
00:18:36,573 --> 00:18:39,409
ডাক, ডাক...

244
00:18:46,500 --> 00:18:49,044
ডাক, ডাক, ডাক,

245
00:18:54,466 --> 00:18:57,010
ডাক, ডাক, ডাক,

246
00:18:59,555 --> 00:19:00,722
ডাক,

247
00:19:02,474 --> 00:19:05,102
ডাক, ডাক

248
00:19:05,185 --> 00:19:06,645
গুজ!

249
00:19:06,728 --> 00:19:08,188
মনে হচ্ছে, চলে যাওয়া উচিত।

250
00:19:38,010 --> 00:19:41,430
গাড়িতে কোনো সমস্যা হয়েছে, মিস?
যদি চান আপনাদের দুজনকে লিফট দিতে পারি।

251
00:19:43,599 --> 00:19:44,683
জোনাথান।

252
00:19:53,692 --> 00:19:55,402
ভেবে দেখুন তো, লিফট নেবেন না নাকি?

253
00:20:17,674 --> 00:20:18,800
হ্যালো?

254
00:20:18,884 --> 00:20:20,344
খোলাই রাখো।

255
00:20:22,512 --> 00:20:23,805
কোথায় ছিলে তুমি?

256
00:20:23,889 --> 00:20:27,226
বেশি ঘুমিয়ে ফেলেছি। এসব কী?
ঠাণ্ডায় তো জমে যাচ্ছি।

257
00:20:31,980 --> 00:20:33,899
হেই! নক, নক।

258
00:20:35,776 --> 00:20:37,361
দেখো তোমায় কে দেখতে এসেছে।

259
00:20:43,200 --> 00:20:45,160
তো এটাই, সেই শ্যাডো জিনিসটা।

260
00:20:45,244 --> 00:20:47,996
তুমি নাকি বলেছো, ওর এসব পছন্দ।
ও ঠাণ্ডা পছন্দ করে?

261
00:20:48,997 --> 00:20:49,998
হ্যাঁ।

262
00:20:51,208 --> 00:20:52,251
তুমি কীভাবে জানলে?

263
00:20:53,252 --> 00:20:55,003
এমনিতেই জানি।

264
00:20:59,716 --> 00:21:00,717
তোমার সাথে কথা বলে?

265
00:21:01,510 --> 00:21:03,220
না, মানে...

266
00:21:03,303 --> 00:21:04,972
আমার ভাবতেও হয় না।

267
00:21:05,055 --> 00:21:06,723
এমনিই জেনে যাই।

268
00:21:07,391 --> 00:21:09,434
আগে যেসব কখনোই জানতাম না।

269
00:21:14,773 --> 00:21:16,233
আর...

270
00:21:17,276 --> 00:21:18,402
আর কী জানো?

271
00:21:19,945 --> 00:21:21,655
এসব বুঝিয়ে বলাটা কঠিন।

272
00:21:21,738 --> 00:21:25,200
এসব অনেকটা মাথায় জমে থাকা পুরানো স্মৃতির মতো,

273
00:21:25,284 --> 00:21:28,537
পার্থক্য শুধু... ওসব আমার স্মৃতি নয়।

274
00:21:29,288 --> 00:21:30,414
আচ্ছা।

275
00:21:31,873 --> 00:21:35,002
আসলে, আমার তো ওসব
পুরানো স্মৃতি মনেই হয় না...

276
00:21:36,003 --> 00:21:39,548
বরং এসব যেন, সবই বর্তমানে ঘটা "নাও-মেমোরিজ"!
[Now-Memories]

277
00:21:39,631 --> 00:21:41,883
এসব নাও-মেমোরিজের ব্যাপারটা খুলে বলতে পারবে?

278
00:21:45,887 --> 00:21:48,473
জানি না... আসলে এসব বুঝিয়ে বলাটা কঠিন।

279
00:21:48,557 --> 00:21:51,601
জানি কঠিন। কিন্তু একটু চেষ্টা করে দেখবে?

280
00:21:51,685 --> 00:21:53,353
আমাদের জন্য?

281
00:21:55,689 --> 00:21:56,898
মনে হচ্ছে যেন...

282
00:21:57,858 --> 00:22:01,028
প্রতি মুহূর্তে ওরা বৃদ্ধি পেয়ে ছড়িয়ে যাচ্ছে!

283
00:22:02,362 --> 00:22:03,363
খুন করছে।

284
00:22:03,989 --> 00:22:05,282
স্মৃতিগুলো?

285
00:22:05,991 --> 00:22:07,659
জানি না।

286
00:22:09,953 --> 00:22:10,954
ওহ!

287
00:22:11,038 --> 00:22:13,874
- সরি।
- না, না, না, থাক, বাবা।

288
00:22:20,422 --> 00:22:22,466
আমার লক্ষ্মী ছেলে...

289
00:22:23,508 --> 00:22:25,719
মুখে না বলে, এঁকে দেখালে কেমন হয়?

290
00:22:51,787 --> 00:22:54,747
হেই, বায়ার্স ভিলায় কল করছেন আপনি...

291
00:22:57,751 --> 00:22:58,752
পেলে কিছু?

292
00:22:58,835 --> 00:23:02,506
কথা আছে। এ.ভি রুমে, এক্ষুনি।

293
00:23:04,883 --> 00:23:05,884
শুধু পার্টির মেম্বাররা!

294
00:23:07,052 --> 00:23:08,053
এসব কী, মাইক।

295
00:23:08,136 --> 00:23:09,846
না! কোনো কথা চলবে না।

296
00:23:11,098 --> 00:23:12,808
- সরি, ম্যাক্স।
- সরি।

297
00:23:19,606 --> 00:23:21,358
উইল তোমাদেরকে এসব বলতে মানা করেছিল।

298
00:23:21,441 --> 00:23:24,945
হ্যালোউইনের রাতে, আকাশে
ও এক অদ্ভুত ছায়া দেখেছিল।

299
00:23:25,612 --> 00:23:26,863
ছায়া?

300
00:23:26,947 --> 00:23:28,573
কী রকম ছায়া?

301
00:23:28,657 --> 00:23:30,408
জানি না, কিন্তু খুব ভয় পেয়েছে ও।

302
00:23:31,118 --> 00:23:33,161
আর উইল যদি সত্যিই ট্রু-সাইট পেয়ে থাকে...

303
00:23:33,245 --> 00:23:35,455
মানে, সত্যিই যদি ও
আপসাইড-ডাউন দেখতে পারে,

304
00:23:35,539 --> 00:23:37,541
তাহলে হয়তো গতকালও সেই ছায়াটাকে আবার দেখেছে।

305
00:23:38,375 --> 00:23:41,086
- এজন্যই ওর শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিল?
- হয়তো।

306
00:23:41,169 --> 00:23:42,170
ওটা কী ওর কোনো ক্ষতি করতে পারবে?

307
00:23:42,254 --> 00:23:45,006
মানে, ছায়াটা যদি আমাদের
বিশ্বের নাই হয়ে থাকে...

308
00:23:45,090 --> 00:23:46,758
আমি ঠিক শিওর না, ডাস্টিন?

309
00:23:46,842 --> 00:23:48,218
আসলে, কোনো একটি তলে থাকা অবস্থায়,

310
00:23:48,301 --> 00:23:50,137
অন্য কোনো তলের কোনো বস্তুর সাথে
অর্থগত কোনো সংঘর্ষ সম্ভব নয়।

311
00:23:50,220 --> 00:23:52,305
তো, তাত্ত্বিকভাবে, ঐ ছায়া
ওর কোনো ক্ষতি করতে পারবে না।

312
00:23:52,389 --> 00:23:54,015
হ্যাঁ, তেমনটাই তো হচ্ছে মনে হয়।

313
00:23:54,099 --> 00:23:56,685
এসব কোনো সিনেমা নয়। বাস্তব জীবন।

314
00:23:56,768 --> 00:23:57,769
তো আমরা এখন কী করবো?

315
00:23:57,853 --> 00:23:59,563
আরও জানতে হবে।

316
00:23:59,646 --> 00:24:02,149
স্কুলের পরে আমি উইলের কাছে যাবো।
দেখি কী অবস্থা!

317
00:24:02,232 --> 00:24:03,552
তোমরা এখানে থাকো। ডার্টকে খুঁজে বের করো।

318
00:24:03,608 --> 00:24:05,318
ডার্ট? ওকে কী দরকার?

319
00:24:05,402 --> 00:24:06,945
আপসাইড-ডাউনে উইল ওর আওয়াজ শুনেছে...

320
00:24:07,028 --> 00:24:10,448
জানি না কীভাবে, কিন্তু এসবের সাথে
ওর কোনো কানেকশন অবশ্যই আছে।

321
00:24:10,532 --> 00:24:11,616
অবশ্যই আছে।

322
00:24:12,242 --> 00:24:14,786
ডার্টকে খুঁজে পেলেই,
হয়তো একটা সমাধানও পাওয়া যাবে।

323
00:24:15,912 --> 00:24:17,205
হয়তো উইলকেও বাঁচানো যাবে।

324
00:26:14,030 --> 00:26:16,700
এই! এই বদমাশের দল!

325
00:26:17,284 --> 00:26:18,827
আমাদের ছেড়ে দাও!

326
00:26:20,453 --> 00:26:21,871
ওহ!

327
00:26:22,872 --> 00:26:24,833
জায়গাটা পছন্দ হয়নি, তাই না?

328
00:26:24,916 --> 00:26:29,129
সরি, আসলে, আমাদের খুব একটা
আপ্যায়ন করার অভ্যেস নেই।

329
00:26:29,212 --> 00:26:31,131
বোঝোই তো, বিজ্ঞানী বলে কথা।

330
00:26:34,342 --> 00:26:36,303
হ্যাঁ, ওকে।

331
00:26:37,971 --> 00:26:39,347
একটু ঘুরে আসি, চলো।

332
00:26:42,100 --> 00:26:44,644
ধরে নিচ্ছি, তোমরা আমার সাথে আসছো।

333
00:26:44,728 --> 00:26:48,064
"বিজ্ঞানমনষ্ক মানুষেরা প্রতি মুহূর্তেই
হরেকরকম ভুলের সূচনা করে চলেছে!"

334
00:26:48,148 --> 00:26:49,649
জর্জ সার্টনের উক্তি।

335
00:26:49,733 --> 00:26:52,569
জর্জ সার্টনের নাম শুনেছ তো?
ব্যাপার না।

336
00:26:52,652 --> 00:26:55,113
আসল কথা হলো, ভুলের সূচনা হয়ে গেছে।

337
00:26:55,196 --> 00:26:56,489
- ভুল?
- হ্যাঁ।

338
00:26:56,573 --> 00:26:57,699
বারবারাকে আপনারা খুন করেছেন।

339
00:26:57,782 --> 00:27:01,619
অজস্র ভুলের মাঝে ওটাও একটা।
কিন্তু, সেসব ভুলে যারা জড়িত ছিল,

340
00:27:01,703 --> 00:27:05,623
তোমার ভাইয়ের পরিণতি আর মিস. হল্যান্ডের
মৃত্যুর জন্য যে মানুষগুলো দায়ী...

341
00:27:05,707 --> 00:27:08,418
তারা আর নেই।
চিরতরে বিদায় নিয়েছে।

342
00:27:08,501 --> 00:27:10,621
আর সব ঠিক করার জন্য বেছে বেছে দায়িত্বটা
আমার ঘাড়েই চাপানো হয়েছে।

343
00:27:10,670 --> 00:27:13,840
কিন্তু, তোমাদের সাহায্য ছাড়া তো তা সম্ভব না।

344
00:27:13,923 --> 00:27:15,550
মানে মুখ বন্ধ না করার কথা বলছেন?

345
00:27:15,633 --> 00:27:18,928
কঠিন মানুষ!
কতদিন চলছে তোমাদের সম্পর্ক?

346
00:27:19,012 --> 00:27:21,765
- আমাদের কোনো সম্পর্ক নেই।
- তোমাদের বন্ধুর সত্যিকারের হত্যাকারীকে দেখতে চাও?

347
00:27:24,809 --> 00:27:28,229
টেডি, তোমার জন্য আজ দর্শক নিয়ে এলাম।
আশাকরি কিছু মনে করবে না।

348
00:27:28,313 --> 00:27:29,522
বরং খুশিই হবো, স্যার।

349
00:27:33,234 --> 00:27:35,445
ভুলটা একটু বেশিই বড়, বলতে হবে।

350
00:27:35,528 --> 00:27:37,030
তোমরা কী বলো?

351
00:27:40,075 --> 00:27:45,497
কিছু কিছু ভুল কখনোই শোধরানো যায় না...

352
00:27:45,580 --> 00:27:47,999
কিন্তু চাইলেই, সে ভুলটার বৃদ্ধি রোধ করা যায়।

353
00:27:48,583 --> 00:27:51,086
অনেকটা আগাছা পরিষ্কার করার মতো।

354
00:27:51,711 --> 00:27:55,298
কিন্তু ভেবে দেখো যদি বিদেশি কোনো রাষ্ট্র,

355
00:27:55,382 --> 00:27:58,843
রাশিয়ানদের কথাই ধরো...
ওরা যদি এসব ভুলের কথা জানতে পারে,

356
00:27:59,677 --> 00:28:02,097
ওদের কাছে কী এটাকে ভুল মনে হবে?

357
00:28:03,598 --> 00:28:05,392
ওরা যদি এটার অনুকরণ করার চেষ্টা করে?
দুঃস্বপ্ন মনে হচ্ছে, তাই না?

358
00:28:12,190 --> 00:28:14,776
নিজেদের প্রতি আমরা যত বেশি
মানুষের দৃষ্টি আকর্ষণ করাবো

359
00:28:14,859 --> 00:28:17,237
হল্যান্ডের মতো আরও অনেকে
সত্যটা জানতে শুরু করবে।

360
00:28:17,320 --> 00:28:19,531
দুঃস্বপ্নটা ততো দ্রুত বাস্তবরূপ লাভ করবে।

361
00:28:21,199 --> 00:28:24,285
এজন্যই সত্যটা ছড়িয়ে পড়াতেও
আমায় বাঁধা দিতে হয়।

362
00:28:24,369 --> 00:28:26,329
ঠিক ঐ আগাছা গুলোর মতোই।

363
00:28:28,873 --> 00:28:30,750
যে ভাবে সম্ভব।

364
00:28:36,131 --> 00:28:40,009
তো, এখন নিশ্চয়ই আমাদের
ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, তাই না?

365
00:29:02,907 --> 00:29:05,452
ঘুরেফিরে সবগুলোকে তো একই মনে হচ্ছে।

366
00:29:05,535 --> 00:29:08,788
কিছুই না। হিজিবিজি দাগাদাগি!

367
00:29:09,622 --> 00:29:10,623
দাঁড়াও!

368
00:29:11,875 --> 00:29:12,959
- কী? কী?
- দাঁড়াও।

369
00:29:13,042 --> 00:29:16,379
- এই কালো লাইনগুলো দেখেছো?
- কী?

370
00:29:17,547 --> 00:29:19,174
দেখো, একটার সাথে আরেকটা মেলে।

371
00:29:22,302 --> 00:29:24,137
একটার সাথে আরেকটা মেলে।

372
00:30:14,771 --> 00:30:16,564
কিছু বুঝতে পারছো?

373
00:30:16,648 --> 00:30:17,649
না।

374
00:30:18,233 --> 00:30:21,611
মানে, এটা কি কোনো গোলকধাঁধা, বা কোনো পথ?

375
00:30:22,153 --> 00:30:26,908
মানে, এটা তো অনেকটা ডালপালার মতো
আবার...অনেকটা বিজলি চমকানোর মতন।

376
00:30:26,991 --> 00:30:28,159
তোমার এটাকে ঝড় মনে হচ্ছে?

377
00:30:28,243 --> 00:30:31,788
না, ঝড়ের দৃশ্যটা তো একদম অন্যরকম ছিল।
ও ওটায় লাল রঙ ব্যবহার করেছিল।

378
00:30:31,871 --> 00:30:36,000
আর এটা তো পুরো নীল রঙের
সাথে আবার কেমন অদ্ভুত ময়লা রঙ

379
00:30:37,293 --> 00:30:38,795
আবার, শিকড়ও মনে হচ্ছে।

380
00:30:38,878 --> 00:30:41,422
কারণ মনে আছে, ও বলেছিল,
এটা ছড়িয়ে যাচ্ছে আর...

381
00:30:41,506 --> 00:30:42,882
খুন করছে।

382
00:30:42,966 --> 00:30:44,551
ও বলেছিল, ওরা খুন করছে।

383
00:30:46,761 --> 00:30:47,887
ভাইন্স।
[ভাইনস=গুল্মলতা, বেয়ে ওঠা লতানো গাছ]

384
00:30:54,686 --> 00:30:56,271
ভাইন্স আঁকছে ও।

385
00:30:59,315 --> 00:31:03,236
হেই, ম্যাক্স। ডাস্টিনকে দেখেছো?
ক্লাস শেষে আমাদের দেখা করার কথা ছিল।

386
00:31:05,113 --> 00:31:06,197
ম্যাক্স!

387
00:31:07,198 --> 00:31:10,702
হেই, ম্যাক্স! হেই, কোথায় যাচ্ছো?
আরে শোনো! ডার্টকে খুঁজতে যেতে হবে।

388
00:31:10,785 --> 00:31:12,161
হুম, শুভকামনা রইলো।

389
00:31:14,998 --> 00:31:16,332
আরে, কী সমস্যা?

390
00:31:16,416 --> 00:31:18,251
আমার কী সমস্যা?
তোমাদের সমস্যাটা কী?

391
00:31:18,918 --> 00:31:22,338
- আমি বুঝছি না।
-না! আমি বুঝছি না।

392
00:31:22,422 --> 00:31:24,299
তোমরা এমন ভান করো যেন,
তোমরা চাও, আমি তোমাদের বন্ধু হই।

393
00:31:24,382 --> 00:31:25,842
কিন্তু পরমুহূর্তেই আবর্জনার
মতন ছুঁড়ে ফেলে দাও!

394
00:31:25,925 --> 00:31:27,635
- কী বলছো এসব!
- হ্যাঁ, সত্যি বলছি!

395
00:31:27,719 --> 00:31:29,012
বারবার তোমরা এভি ক্লাবে গিয়ে,

396
00:31:29,095 --> 00:31:31,389
লুকিয়ে লুকিয়ে ক্লাস টু এর
বাচ্চাদের মতন কথা বলো।

397
00:31:31,472 --> 00:31:33,892
আসলে, ভেবেছিলাম, তোমরা
আমায় তোমাদের পার্টিতে নিতে চাও।

398
00:31:33,975 --> 00:31:36,394
- সত্যিই চাই। কিন্তু...
- কিন্তু কী?

399
00:31:37,228 --> 00:31:39,564
আসলে...কিছু ব্যাপার আছে।

400
00:31:39,647 --> 00:31:42,066
যেগুলো তোমায় বলা সম্ভব না।
তোমার নিজের নিরাপত্তার জন্য।

401
00:31:42,150 --> 00:31:43,860
- আমার নিরাপত্তার জন্য?
- হ্যাঁ!

402
00:31:43,943 --> 00:31:47,280
- কারণ আমি মেয়ে?
- কী? না!

403
00:31:47,363 --> 00:31:49,157
তোমরা কী এলের কাছ থেকেও সব লুকিয়ে রাখতে?

404
00:31:50,909 --> 00:31:52,160
এলের কথা তুমি জানলে কীভাবে?

405
00:31:52,243 --> 00:31:53,578
রাখতে নাকি?

406
00:31:53,661 --> 00:31:55,872
ওটা আলাদা ব্যাপার ছিল।
বিশ্বাস করো, ওকে?

407
00:31:55,955 --> 00:31:57,957
ওটা একদম...একদমই আলাদা ব্যাপার ছিল।

408
00:31:58,041 --> 00:32:00,460
আচ্ছা। শোনো?
বাদ দাও, বুঝলে?

409
00:32:01,044 --> 00:32:03,463
তোমাদের ফালতু পার্টি নিয়ে এমনিতেও
কোনো মাথা ব্যথা নেই। আমি বিদায় নিচ্ছি।

410
00:32:04,213 --> 00:32:05,632
তোমাদের জীবন সুন্দর হোক।

411
00:32:08,384 --> 00:32:10,720
- ম্যাক্স!
- যাইহোক, তোমার গা থেকে এখনো দুর্গন্ধ আসছে।

412
00:32:13,348 --> 00:32:14,766
ধুর ছাই!

413
00:32:26,986 --> 00:32:29,697
যেই ছেলেটার সাথে কথা বলছিলে, কে ওটা?

414
00:32:29,781 --> 00:32:31,240
কেউ না।

415
00:32:31,324 --> 00:32:33,368
- কেউ না?
- আমার ক্লাসের একটা ছেলে।

416
00:32:51,844 --> 00:32:53,805
তোমার সাথে কেন কথা বলছিল?

417
00:32:53,888 --> 00:32:55,640
ক্লাসের এক ফালতু অ্যাসাইনমেন্টের ব্যাপারে।

418
00:32:55,723 --> 00:32:58,476
- তাহলে তোমার মন এত খারাপ কেন?
- কই না তো!

419
00:32:58,559 --> 00:32:59,560
ও তোমায় বিরক্ত করছে?

420
00:33:00,269 --> 00:33:01,396
তোমার তাতে কী যায় আসে শুনি?

421
00:33:01,479 --> 00:33:03,272
কারণ ম্যাক্স, তুমি একটা উটকো ঝামেলা,

422
00:33:03,356 --> 00:33:05,775
কিন্তু এখন আমরা একই পরিবারের সদস্য,
তুমি সেটা মানো কিংবা না মানো,

423
00:33:05,858 --> 00:33:07,694
এর অর্থ, আমি তোমার দেখাশোনা করতে বাধ্য।

424
00:33:08,528 --> 00:33:10,088
- তুমি না থাকলে, আমার যে কী হতো...
- হেই!

425
00:33:11,030 --> 00:33:12,782
মজা করছি না আমি, ওকে?

426
00:33:12,865 --> 00:33:14,409
আমি তোমার চেয়ে বড়।

427
00:33:14,492 --> 00:33:15,785
আর একটা কথা মাথায় রেখো...

428
00:33:15,868 --> 00:33:19,163
দুনিয়ায় বিশেষ কিছু মানুষ আছে,
যাদের থেকে সবসময় দূরে থাকতে হয়,

429
00:33:19,247 --> 00:33:21,874
আর ওই ছেলেটা, ম্যাক্স...

430
00:33:21,958 --> 00:33:24,877
ওই ছেলেটা তাদেরই একজন।

431
00:33:26,170 --> 00:33:27,755
তুমি ওর থেকে দূরে থাকবে,
কথা কানে গেছে?

432
00:33:27,839 --> 00:33:29,716
দূরে থাকবে।

433
00:34:23,061 --> 00:34:24,353
আইভস

434
00:34:26,022 --> 00:34:27,190
টেরি

435
00:34:45,374 --> 00:34:46,918
জেন।

436
00:35:01,933 --> 00:35:03,184
পাপা।

437
00:35:29,877 --> 00:35:31,517
...প্রেসিডেন্ট রেগানের...

438
00:36:25,892 --> 00:36:28,394
ডানদিকে তিন, বামদিকে চার।

439
00:36:44,535 --> 00:36:45,745
রংধনু।

440
00:36:47,038 --> 00:36:50,041
ডানদিকে তিন, বামদিকে চার।

441
00:36:55,129 --> 00:36:56,464
রংধনু।

442
00:36:56,547 --> 00:36:58,424
ডানদিকে তিন, বামদিকে চার।

443
00:36:59,050 --> 00:37:00,259
চারশো-পঞ্চাশ।

444
00:37:07,350 --> 00:37:08,351
জেন।

445
00:37:12,813 --> 00:37:13,940
মা'মা?

446
00:37:27,995 --> 00:37:29,455
মা'মা!

447
00:37:34,210 --> 00:37:35,962
মা'মা?

448
00:37:42,093 --> 00:37:44,053
মা'মা!

449
00:37:45,263 --> 00:37:46,764
মা'মা!

450
00:37:51,352 --> 00:37:52,561
মা'মা...

451
00:38:07,451 --> 00:38:08,619
মা'মা!

452
00:38:18,879 --> 00:38:19,964
হ্যালো?

453
00:38:20,047 --> 00:38:21,173
উইল!

454
00:38:21,799 --> 00:38:23,759
মিসেস বায়ার্স?

455
00:38:23,843 --> 00:38:25,886
- হেই।
- হেই, মাইক।

456
00:38:25,970 --> 00:38:27,638
-  উইল আছে?
- আসলে...

457
00:38:27,722 --> 00:38:29,098
তুমি পরে একসময় এসো?

458
00:38:29,181 --> 00:38:30,266
ও ঠিক আছে তো?

459
00:38:31,976 --> 00:38:35,313
হুম। জানোই তো, ওর...
ওর শরীরটা আসলে ভালো নেই।

460
00:38:35,396 --> 00:38:38,524
ও শুয়ে আছে, আমি ওকে বলে দিবো যে,
তুমি এসেছিলে, ঠিক আছে?

461
00:38:40,067 --> 00:38:42,862
শ্যাডো মনস্টারের সমস্যাটার
কথা বলছেন, তাই না?

462
00:38:52,830 --> 00:38:54,040
ভালো থেকো।

463
00:39:29,033 --> 00:39:32,078
ব্যাপার না।
আসল কথা হলো, ভুলের সূচনা হয়ে গেছে।

464
00:39:32,161 --> 00:39:33,329
- হুম।
- ভুল?

465
00:39:34,372 --> 00:39:36,172
সেসব ভুলে যারা জড়িত ছিল,

466
00:39:36,207 --> 00:39:38,376
তোমার ভাইয়ের পরিণতি আর
মিস. হল্যান্ডের মৃত্যুর জন্য...

467
00:39:38,459 --> 00:39:41,045
যে মানুষগুলো দায়ী, তারা আর নেই।

468
00:39:42,046 --> 00:39:44,507
তোমার ভাইয়ের পরিণতি আর
মিস. হল্যান্ডের মৃত্যুর জন্য...

469
00:39:44,590 --> 00:39:47,051
যে মানুষগুলো দায়ী, তারা আর নেই।

470
00:39:50,179 --> 00:39:52,056
সত্যিই কাজটা করতে চাও?

471
00:39:53,933 --> 00:39:55,935
ল্যাবটাকে এবার মাটিতে মিশিয়েই ছাড়বো।

472
00:40:11,033 --> 00:40:12,159
মিউ-মিউ, ডিনার!

473
00:40:12,243 --> 00:40:14,912
কোথায় গেলে? মিউ-মিউ!

474
00:40:15,496 --> 00:40:17,331
- হেই, ডাস্টি!
- হাই,হেই। হেই, মা।

475
00:40:17,415 --> 00:40:19,917
- সব ঠিক আছে?
- হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ।

476
00:40:24,046 --> 00:40:26,590
ডার্ট, তোমার সাথে কথা আছে, ছোট্টবন্ধু।

477
00:40:27,383 --> 00:40:29,176
আমার বন্ধু উইলের ব্যাপারে।

478
00:40:29,969 --> 00:40:31,053
আমার ধারণা...

479
00:40:45,651 --> 00:40:46,777
এসব কী?

480
00:40:52,867 --> 00:40:54,076
ডার্ট?

481
00:42:44,428 --> 00:42:45,428
ওহ খোদা!

482
00:42:45,520 --> 00:42:50,520
..Bangla Subtitle Created By..
<font color="#00aeef"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>

483
00:42:50,550 --> 00:42:58,550
<u>Translated By</u>
<font color="#00aeef">HASIBUJJAMAN HASIB ; MOHAMMAD YOUSUF
SARAH IQBAL ; KAMRUL HASAN SHIMUL ; RUBAYED HASAN
FUAD ANAS AHMED</font>

484
00:42:58,570 --> 00:43:08,340
 <u>Edited By</u>
<font color="#00aeef">     F U A D   A N A S   A H M E D </font>

485
00:43:08,340 --> 00:43:13,790
Feel Free To Give
<font color="#00aeef">FEEDBACK & REVIEWS</font>

486
00:43:13,800 --> 00:43:23,800
সাবটাইটেলটি ভালো লাগলে
<font color="#00aeef"> শেয়ার করুন কাছের মানুষদের সাথে </font>

487
00:43:23,800 --> 00:43:33,800
<font color="#00aeef"><b>:.:.:   S E R I A L    K I L L E R   :.:.:</b></font>
